সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
বাংলা কবিতা
মাস্টার্স বাংলা বিভাগ
ক – বিভাগ: বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) ‘প্রিয়া তারে রাখিল না, রাজ্য তারে ছেড়ে দিল পথ, রুধিল না সমুদ্র পর্বত।-কোন কবিতার চরণ?
উত্তর: বলাকা কাব্যের ‘শা-জাহান’ কবিতার চরণ।
(খ) পুনশ্চে’র কবিতাগুলো কোন ছন্দে রচিত?
উত্তর: পুনশ্চে’র কবিতাগুলো প্রবহমান পয়ার ছন্দে রচিত।
(গ) প্রথম দিনের সূর্য কি প্রশ্ন করেছিলো?
উত্তর: প্রশ্নটি ছিল ‘কে তুমি?
(ঘ) রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যগ্রন্থ ‘শেষ লেখা’।
(ঙ) ‘সেদিন সুদূর নয়’ -কোন দিন?
উত্তর: যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়।
(চ) ‘দারিদ্র্য’ কোন কাব্যগ্রন্থের কবিতা?
উত্তর: দারিদ্র্য ‘সিন্ধু-হিন্দোল’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
(ছ) জীবনানন্দ দাশের প্রিয় ঋতু কোনটি?
উত্তর: জীবনানন্দ দাশের প্রিয় ঋতু’হেমন্ত।
(জ) ‘মহাপৃথিবী’ কাব্যের ‘আট বছর আগের একদিন’ কবিতায় কোন নদীর নাম আছে?
উত্তর: কালীদহ নদীর নাম আছে।
(ঝ) ‘লোকে বলে বাংলাদেশে এখন কবিতার আকাল’- কোন কবিতার চরণ?
উত্তর: শামসুর রাহমানের ‘রৌদ্র করোটিতে’ কাব্যের ‘রবীন্দ্রনাথের প্রতি’ কবিতার চরণ।
(ঞ) ‘বেলা অবেলা কালবেলা’ কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম কি?
উত্তর: ‘বেলা অবেলা কালবেলা’ কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম ‘হে হৃদয়’।
(ট) সারারাত বিস্তীর্ণ হাওয়া কোথায় খেলেছে?
উত্তর: সারারাত বিস্তীর্ণ হাওয়া কবির মশারিতে খেলেছে।
(ঠ) হীরের প্রদীপ জ্বেলে কে হাসে?
উত্তর: হীরের প্রদীপ জ্বেলে শরতের খুশির জ্যোতিকণা হাসে।
(ক) ‘বলাকা’ কাব্যের ‘ছবি’ কবিতায় চিরচঞ্চলের মাঝে কে শান্ত হয়ে থাকে?
উত্তর: কবির প্রিয়তম শান্ত হয়ে থাকে।
(খ) ‘পুনশ্চ’ কাব্যের ‘সাধারণ মেয়ে’ কবিতায় নরেশ কার সাথে সমুদ্রে নাইতে গিয়েছিল?
উত্তর: বিলাতি মেয়ে লিজির সাথে সমুদ্রে নাইতে গিয়েছিল।
(গ) ‘শেষলেখা’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ভাদ্র, ১৩৪৮ (১৯৪১) সালে।
(ঘ) ‘সর্বহারা’ কাব্যের ‘সর্বহারা’ কবিতাটি কোথায় প্রকাশ পেয়েছিল?
উত্তর: লাঙ্গল অফিস- কলিকাতা (২৪ শে চৈত্র, ১৩৩২) প্রকাশ পেয়েছিল।
(ঙ) ‘একজ্বালা একব্যথিিনয়া তুমি কাঁদ, আমি কাঁদি, কাঁদে মোরপ্রিয়া।’- কোন কবিতায় অংশবিশেষ?
উত্তর: ‘সিন্ধু-হিন্দোল’ কাব্যের ‘সিন্ধু’ (প্রথম তরঙ্গ) কবিতায় অংশবিশেষ।
(চ) ‘তুর্যনিনাদ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘তূর্যনিনাদ’ শব্দের অর্থ রণবাদ্যের গর্জন।
(ছ) ‘বনলতা সেন’ কবিতায় পাণ্ডুলিপি কখন আয়োজন করা হয়?
উত্তর : পাণ্ডুলিপি আয়োজন করা হয় পৃথিবীর সব রং মুছে গেলে।
(জ) ‘মহাপৃথিবী’ কাব্যের ‘সিন্ধুসারস’ কবিতায় কোন নারীর নাম উল্লেখ আছে?
উত্তর: শঙ্খমালা নারীর নাম উল্লেখ আছে।
(ঝ) ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ কাব্যের চাঁদ সওদাগরের পিতার নাম কী?
উত্তর: চাঁদ সওদাগরের পিতার নাম বিজয়। তবে বিপ্রদাস পিপিলাই-এর মতে চাঁদ সওদাগরের পিতার নাম চক্রধর চাঁদ।
(ঞ) ‘বেলা অবেলা কালবেলা’ কাব্যের ‘সময়ের তীরে’ কবিতায় কবি সময়কে কোথায় পেয়েছে?
উত্তর: ডানে বাঁয়ে ওপরে নিচে সময়ের জ্বলন্ত তিমিরের ভিতর পেয়েছে।
(ট) ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ কাব্যটি কবি কাদের উৎসর্গ করেন?
উত্তর: কবির প্রিয়াকে উৎসর্গ করেন।
(ঠ) ‘রৌদ্র করোটিতে’কাব্যের ‘দুঃখ’ কবিতায় কোন চরের নাম আছে?
উত্তর: মনিকণ্ঠ পাখি ডাকা চরের নাম আছে।
(ক) কোন কবি বা দার্শনিকের সাথে রবীন্দ্রনাথের গতিবাদের তুলনা করা যায়?
উত্তর: বার্গস-এর গতিতত্ত্ব বা গতিবাদের সাথে রবীন্দ্রনাথের গতিবাদের তুলনা করা হয়েছে।
(খ) ‘পুনশ্চ’ কাব্যের ‘ছেলেটা’ কবিতায় বাঁশের ডগায় কোন পাখি বসে থাকে?
উত্তর : মাছরাঙা পাখি বসে থাকে।
(গ) ‘শেষলেখা’ কাব্যে কতটি কবিতা স্থান পেয়েছে?
উত্তর: ‘শেষলেখা’ কাব্যে স্থান পেয়েছে ১৫টি কবিতা।
(ঘ) ‘সর্বহারা’ কাব্যটি কবি কাকে উৎসর্গ করেন?
উত্তর: বিরজাসুন্দরী দেবীকে।
(ঙ) ‘বিষের বাঁশী’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: বাংলা ১৩৩১ সালের ১৬ শ্রাবণ/ইংরেজি ১৯২৪ সালে।
(চ) ‘সিন্ধু হিন্দোল’ কাব্যের ‘দারিদ্র্য’ কবিতায় কে কবিকে খ্রিস্টের সম্মান দিয়েছেন? উত্তর: দারিদ্র্য।
(ছ) ‘সুরঞ্জনা’ কবিতায় কবি সুরঞ্জনাকে কখন ফিরে আসতে বলেছেন?
উত্তর: ‘সুরঞ্জনা’ কবিতায় কবি সুরঞ্জনাকে নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে ফিরে আসতে বলেছেন।
(জ) ‘মহাপৃথিবী’ কাব্যের ‘সূর্যসাগর তীরে’কবিতায় কোন জাতির কথাআছে?
উত্তর : কাফ্রি জাতির।
(ঝ) ‘সূর্য রাত্রি নক্ষত্র’ কবিতায় যে প্রবাদবাক্যটি ব্যবহৃত হয়েছে তা লেখ।
উত্তর: ‘সূর্য রাত্রি নক্ষত্র’ কবিতায় যে প্রবাদবাক্যটি ব্যবহৃত হয়েছে তা হলো “অভাবে স্বভাব নষ্ট।”
(ঞ) কর্মজীবনের শুরুতে শামসুর রাহমানের পেশা কী ছিল?
উত্তর : কর্মজীবনের শুরুতে শামসুর রাহমানের পেশা ছিল সাংবাদিকতা।
(ট) শামসুর রাহমানের ‘রৌদ্র করোটিতে’ কাব্যের প্রথম প্রকাশকাল কত? উত্তর : আষাঢ় ১৩৭০ বঙ্গাব্দ জুলাই ১৯৬৩ খ্রিস্টাব্দ।
(ঠ) ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ কাব্যের ‘ভ্রাতৃসংঘ’ কবিতায় কবির কোন ভাইয়ের অকাল মৃত্যু ঘটেছিল?
উত্তর: কবির তৃতীয় ভাইয়ের অকাল মৃত্যু ঘটেছিল।
(ক) ‘বলাকা’ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর কোন নদীর ‘স্রোতখানি’কে বাঁকা তলোয়ারে’র সাথে তুলনা করেছেন?
উত্তর: ‘ঝিলম’ নদীর স্রোতখানিকে।
(খ) ‘পুনশ্চ’ কাব্যের ‘বাসা’ কবিতায় গভীর জলে কী ভাসে?
উত্তর: গভীর জলে রাজহংস ভাসে।
(গ) হরিপদ কেরানি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার নায়ক?
উত্তর: হরিপদ-কেরানি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাঁশি’ কবিতার নায়ক।
(ঘ) কাজী নজরুল ইসলামের ‘জাতের বজ্জাতি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর: ‘বিষের বাঁশি’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
(ঙ) ‘বাঙালির খুনে লাল হ’ল যেথা ক্লাইভের খঞ্জর।’ -চরণটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতা থেকে নেওয়া হয়েছে।
(চ) ‘সিন্ধু হিন্দোল’ কাব্যটি কাজী নজরুল ইসলাম কাদেরকে উৎসর্গ করেন?
উত্তর: ‘সিন্ধু হিন্দোল’ কাব্যটি কাজী নজরুল ইসলাম হাবীবুল্লাহ বাহার ও শামসুন্নাহার মাহমুদকে উৎসর্গ করেন।
(ছ) ‘বনলতা সেন’ কবিতায় ‘সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন’- কী নেমে আসে?
উত্তর: সন্ধ্যা নেমে আসে।
(জ) ‘মহা পৃথিবী’ কাব্যের প্রথম কবিতার নাম কী?
উত্তর: ‘মহাপৃথিবী’ কাব্যের প্রথম কবিতার নাম ‘নিরালোক’।
(ঝ) ‘বেলা অবেলা কালবেলা’ কাব্যের ‘সময়ের তীরে’ কবিতায় কবি সময়কে কোথায় পেয়েছেন?
উত্তর: ডানে বাঁয়ে ওপরে নিচে সময়ের জ্বলন্ত তিমিরের ভিতর পেয়েছেন।
(ঞ) ‘আধুনিক নাগরিক কবি’ বলা হয় কাকে?
উত্তর: ‘আধুনিক নাগরিক কবি’ বলা হয় শামসুর রাহমানকে।
(ট)’রৌদ্র করোটিতে’কাব্যের ‘দুঃখ’ কবিতায় কোন চরের নাম আছে?
উত্তর: মনিকণ্ঠ পাখি ডাকা চরের নাম আছে।
(ঠ) ‘চাঁদ সদাগর’ কবিতায় কোন নগরের নাম উল্লেখ আছে?
উত্তর:ভারতের চম্পক নগরের নাম উল্লেখ আছে।
(ক) “কবির অন্তরে তুমি কবি” পক্তিটি কোন কবিতা থেকে নেয়া হয়েছে?
উত্তর: ‘ছবি’ কবিতা থেকে নেওয়া হয়েছে।
(খ) ‘শেষ লেখা’ কাব্য কত সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ভাদ্র, ১৩৪৮ (১৯৪১) সালে প্রকাশিত হয়।
(গ) ‘ক্যামেলিয়া’ কবিতায় নায়কের কী খেলোয়াড় হিসেবে নাম আছে?
উত্তর: ফুটবল।
(ঘ) ‘আমার কৈফিয়ত’ কবিতায় ক্ষুধাতুর শিশু কী চায়?
উত্তর: দুটো ভাত একটু নুন।
(ঙ) কবির মতে ‘সিন্ধু’ কবিতায় সমুদ্রের জল নীল কেন?
উত্তর: সিন্ধু বিরহে সমুদ্রের জল নীল।
(চ) দারিদ্র্য কবিকে কীসের সম্মান দিয়েছে?
উত্তর: খ্রিষ্টের সম্মান দিয়েছে।
(ছ) ‘বনলতা সেন’ কাব্যের ‘সুচেতা’ কবিতায় ‘কল্লোলিনী তিলোত্তমা’ হবে কোন নগরী?
উত্তর: কলকাতা নগরী ‘কল্লোলিনী তিলোত্তমা’ হবে।
(জ) ‘আট বছর আগের একদিন’ কবিতায় বর্ণিত ব্যক্তিটির মরার সাধ জাগে কখন?
উত্তর: ফাল্গুনের রাতের আঁধারে যখন পঞ্চমীর চাঁদ ডুবে যায় তখন ব্যক্তিটির মরার সাধ জাগে।
(ঝ) ‘বেলা অবেলা কালবেলা’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘বেলা অবেলা কালবেলা’ কাব্যটি ১৯৬১ সালে প্রকাশ পায়।
(ঞ) ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’কাব্যে মোট কয়টি কবিতা স্থান পেয়েছে?
উত্তর: ৩৯টি।
(ট) ‘রৌদ্র করোটিতে’ কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কী?
উত্তর: ‘দুঃখ’।
(ঠ) ‘একদা তোমাকে আমি’ কবিতায় আঁধার কিসের মতো চিৎকার করে?
উত্তর: আঁধার চিৎকার করে অগ্নিদগ্ধ ঘোড়ার মতো।
(ক) ‘ঝিলম নদী’ কোথায় অবস্থিত?
উত্তর: ইসলামাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ঝিলম নদী। পাঞ্জাবের পাঁচটি নদীর মধ্যে সবচেয়ে দীর্ঘ এবং প্রদেশের সবচেয়ে পশ্চিম দিক দিয়ে প্রবাহিত।
(খ) ‘পুনশ্চ’ কাব্যের কবিতাগুলো কোন ছন্দে রচিত?
উত্তর: পুনশ্চে’র কবিতাগুলো প্রবহমান পয়ার ছন্দে রচিত।
(গ) ‘প্রথম দিনের সূর্য’ কী প্রশ্ন করেছিল?
উত্তর: প্রশ্নটি ছিল: কে তুমি?
(ঘ) ‘সর্বহারা’ কাব্যের শেষ কবিতার নাম কী?
উত্তর: ‘সর্বহারা’ কাব্যটির শেষ কবিতার নাম ‘গোকুল নাগ’।
(ঙ) ‘বিষের বাঁশী’ কাব্যের বাজেয়াপ্ত-আদেশ কখন রহিত হয়?
উত্তর: ‘বিষের বাঁশি’ কাব্যের বাজেয়াপ্ত আদেশ রহিত হয় ২৭ এপ্রিল ১৯৪৫ সালে।
(চ) ‘সিন্ধু-হিন্দোল’ কাব্যের প্রকাশকাল কত?
উত্তর: ‘সিন্ধু-হিন্দোল’ কাব্যটির প্রকাশকাল ১৯২৭ সালে।
(ছ) ‘শ্যামলী’ কবিতায় জাহাজে চড়ে কারা যায়?
উত্তর: ‘শ্যামলী’ কবিতায় যুবকের দল জাহাজে চড়ে যায়।
(জ) ‘মহাপৃথিবী’ কাব্যে মোট কয়টি কবিতা আছে?
উত্তর: ‘মহাপৃথিবী’ কাব্যগ্রন্থে মোট ২২টি কবিতা রয়েছে।
(ঝ) ‘সূর্য রাত্রি নক্ষত্র’ কবিতায় ব্যবহৃত প্রবাদটি লেখ।
উত্তর: ‘সূর্য রাত্রি নক্ষত্র’ কবিতায় যে প্রবাদ বাক্যটি ব্যবহৃত হয়েছে তা হলো ‘অভাবে ‘স্বভাব নষ্ট’।
(ঞ) ‘রৌদ্র করোটিতে’কাব্যটি কবি কাদেরকে উৎসর্গ করেছেন?
উত্তর: ‘রৌদ্র করোটিতে’ কাব্যটি কবির আব্বা ও আম্মাকে উৎসর্গ করেন।
(ট) ‘রবীন্দ্রনাথের প্রতি’ কবিতার কবি কে?
উত্তর: ‘রবীন্দ্রনাথের প্রতি’ কবিতার কবি হলেন শামসুর রাহমান।
(ঠ) ‘উদ্ভট উটের পিঠে চড়েছে স্বদেশ’ কবিতায় কার আলখাল্লার কথা বলা হয়েছে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের আলখাল্লার কথা বলা হয়েছে।
(ক) “তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ”- কোন কবিতার চরণ?
উত্তর: শাজাহান কবিতার চরণ।
(খ) ‘পুনশ্চ’কাব্যের ‘সাধারণ মেয়ে’ কবিতায় সাধারণ মেয়ের নাম কী?
উত্তর: ‘পুনশ্চ’ কাব্যের ‘সাধারণ মেয়ে’ কবিতায় সাধারণ মেয়ের নাম মালতী।
(গ) ‘শেষলেখা’ কাব্যের নামকরণ করেন কে?
উত্তর: ‘শেষলেখা’ কাব্যের নামকরণ করেন কবিপুত্র।
(ঘ) কাজী নজরুল ইসলাম কোন পটভূমিকায় ‘কান্ডারী হুশিয়ার’ কবিতাটি রচনা করেন?
উত্তর: অখণ্ড ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে কবিতাটি রচনা করেন।
(ঙ) ‘তুর্যনিনাদ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘তুর্যনিনাদ’ শব্দের অর্থ রণবাদ্যের গর্জন।
(চ) “কাঁটা-কৃঞ্জে বসি’ তুই গাঁথিবি মালিকা দিয়া গেল ভালে তোর বেদনার টীকা।”-চরণদ্বয় কোন কবিতার অংশ?
উত্তর: চরণদ্বয় কবি কাজী নজরুল ইসলামের ‘সিন্ধু হিন্দোল’ কাব্যের ‘দারিদ্র্য’ কবিতার অংশ।
(ছ) ‘বনলতা সেন’ কবিতায় কবি হাজার বছর ধরে কোথায় পথ হাঁটছেন?
উত্তর: কবি হাজার বছর ধরে পৃথিবীর পথে পথে ঘুরে ফিরেছেন, যার যাত্রাপথ সিংহল সমুদ্র থেকে মালয় সাগর অবধি পরিব্যাপ্ত।
(জ) ‘মহাপৃথিবী’ কাব্যের ‘সিন্ধু সারস’ কবিতায় কোন নদীর নাম উল্লেখ আছে?
উত্তর: ধানসিড়ি নদীর নাম উল্লেখ আছে।
(ঝ) ‘বেলা অবেলা কালবেলা’ কাব্যের প্রথমকবিতা কোনটি?
উত্তর: ‘বেলা অথেলা কালবেলা’ কাব্যের প্রথম কবিতার নাম ‘মাঘ সংক্রান্তির রাতে’।
(ঞ) ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ কাব্যের ‘সংযোজন’ কবিতায় কার হাসার কথা বলা আছে?
উত্তর: সুলতানা নামে এক নারীর।
(ট) ‘রৌদ্র করোটিতে’ কাব্যের ‘আমার মাকে’ কবিতায় কবি সমস্তজীবন কী হওয়ার কথা বলেছেন?
উত্তর: কবি সমস্ত জীবন নকশী কাঁথা হওয়ার কথা বলেছেন।
(ঠ) ‘ফাঁসি’ কবিতায় যার ‘ফাঁসি’ হবে তার মগজে কোন পোকা ঘোরে?
উত্তর: অস্বস্তির পোকা ঘোরে।
খ ও গ – বিভাগ: সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নউত্তর ⮟
১. বাংলা কতিতা- বলাকা, পুনশ্চ, শেষলেখা
অধ্যায় ১.১ বলাকা
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১ খ্রি.)
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
- “এড়াইয়া কালের প্রহরী চলিয়াছেবাক্যহারা এই বার্তা নিয়া ‘ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই প্রিয়া;” ব্যাখ্যা কর। জাবি. ২০১৭
- ‘বলাকা’ কবিতা রচনার প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা কর।
- ‘পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ।”-কেন? সংক্ষেপে লেখ। জাবি. ২০১৫
- ‘বলাকা’ কাব্যের ‘ছবি’ কবিতার ভাবার্থ লেখ। জাবি. ২০১৯
- ‘বলাকা’ কাব্যের অভিনবত্ব আলোচনা কর। জাবি. ২০১৮
- শাহজাহান’ কবিতার ভাববস্তু আলোচনা কর।
- ‘সবুজের অভিযান’ কবিতায় কবি যৌবনকে কেন আহ্বান করেছেন?
গ-বিভাগ: রচরনামূলক প্রশ্ন
- ‘বলাকা’ কাব্যের ছন্দ আলোচনা কর। ঢাবি. ২০১৬
- ‘বলাকা কাব্য রবীন্দ্রনাথ একই সঙ্গে দার্শনিক ও বিজ্ঞানমনস্ক।’- আলোচনা কর। ঢাবি. ২০১৫
- ‘বলাকা’ কবিতার নামকরণ আলোচনা কর। ঢাবি. ২০১৬
- ‘বলাকা’ কাব্যের শিল্পমূল্য আলোচনা কর। জাবি. ২০১৭ ২০১৯
- “বলাকা’ রবীন্দ্র কাব্য সাহিত্যে পালা-বদলের দ্যোতক।” স্বীকার কর কি? তোমার নিজের অভিমত ব্যক্ত কর। জাবি. ২০২১
- ‘বলাকা’ কাব্য অবলম্বনে রবীদ্রনাথের গতিতত্ত্ব ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২০ ২০২২
অধ্যায় ১.২ পুনশ্চ
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১ খ্রি.)
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- “ঘরেতে এলো না যে তো, মনে তার নিত্য আসা-যাওয়া”- ব্যাখ্যা কর। জাবি. ২০২০
- ‘শাপমোচন’ কবিতার বিষয়বস্তু আলোচনা কর।
- “পুনশ্চ’কাব্য রবীন্দ্রনাথের কবিজীবনের এক নতুন পালার শুরু।”- আলোচনা কর। জাবি. ২০১৪
- ‘অতি তুচ্ছ বিষয়কে রবীন্দ্রনাথ পুনশ্চ কাব্যে স্থান দিয়েছেন।’ – আলোচনা কর। ঢাবি. ২০১৫
- ‘পুনশ্চ’ কাব্যের ‘অপরাধী’ কবিতার ভাববস্তু নিজের ভাষায় লেখ। জাবি. ২০২০
- ‘পুনশ্চ’কাব্যের ‘নাটক’ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর গদ্য ও পদ্য ছন্দের যে ব্যাখ্যা দিয়েছেন তা ব্যাখ্যা কর। জাবি. ২০১৭
- ‘ক্যামেলিয়া’ কবিতার বিষয়বস্তু আলোচনা কর। জাবি. ২০১৬ ২০১৮
- ‘পুনশ্চ’ কাব্যের ‘বাঁশি’ কবিতায় হরিপদ কেরানির ট্র্যাজেডি নিরূপণ কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০২২
গ. বিভাগ: রচনামূলক প্রশ্নউত্তর:
- “পুনশ্চ’কাব্য উপকরণে প্রাত্যহিক বাস্তবময়, প্রকরণে স্বাতন্ত্র্য।” আলোচনা কর। জাবি. ২০১৭
- ‘নতুন কাল ওনতুন ছন্দ দুয়ে মিলে পুনশ্চ নবচেতনার সূচক।’ উক্তিটি তাৎপর্যবিশ্লেষণ কর। ঢাবি. ২০১৬
- গদ্যকাব্য হিসেবে ‘পুনশ্চ’ কাব্যের সাফল্য বিচার কর।জাবি.২০১৫ ২০১৯ ২০২১
অথবা, “পুনশ্চ’ রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য ছন্দের কাব্য”। আলোচনা কর।
অথবা, গদ্যকাব্য হিসেবে ‘পুনশ্চ’ কাব্যের সাফল্য বিচার কর।
অথবা, “পুনশ্চ’ কাব্য রবীন্দ্রকাব্য সাধনার শ্রেষ্ঠ গদ্য কাব্য।” -আলোচনা কর।
অধ্যায় ১.৩ শেষলেখা
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১ খ্রি.)
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘শেষলেখা’র ভাব ও বক্তব্যের গভীরতা সংক্ষেপে বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৪
- কাব্যটির নাম ‘শেষলেখা’ হলো কেন?
- ‘রূপ-নারাণের কূলে’ কবিতায় কঠিনসত্য সম্পর্কে রবীন্দ্রনাথের মনোভাবসংক্ষেপে বিশ্লেষণ করে। জাবি. ২০১৪
- ‘শেষলেখা’ কাব্যের আলোকে রবীন্দ্রনাথের মৃত্যু-চেতনার পরিচয় দাও। জাবি. ২০১৬
- “দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিত পশ্চিম সাগর তীরে, নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি, পেলনা উত্তর।” বুঝিয়ে লেখ। জাবি. ২০১৭
- “আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন”- ব্যাখ্যা কর। জাবি. ২০১৫ ২০২১
- “সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম”-ব্যাখ্যা কর। জাবি. ২০১৯ ২০২২
গ. বিভাগ: রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘শেষলেখা’ কাব্যের মূল বক্তব্য আলোচনা কর। জাবি. ২০১৪
- ‘শেষলেখা’কাব্যে কবির পরিণত জীবন জিজ্ঞাসার দার্শনিকতা রূপলাভ করেছে।-আলোচনা কর।
অথবা, ‘শেষলেখা’ কাব্যে রবীন্দ্রনাথের পরিণত জীবনাভিজ্ঞতার যে দার্শনিক প্রকাশ ঘটেছে, তা বিশ্লেষণ কর। জাবি. ২০১৫ ২০১৬ ঢাবি. ২০১৫
অথবা, “শেষলেখা কাব্যে রবীন্দ্রনাথ কেবল কবি নন, সত্যদ্রষ্টা দার্শনিক।”- বিশ্লেষণ কর।
অথবা, ‘শেষলেখা’কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুর যেন জীবনের সত্যদ্রষ্টা ঋষি। – এ উক্তির যথার্থতা নির্ণয় কর। - ‘বলাকা’ ‘পুনশ্চ’, ‘শেষলেখা’ কাব্য ব্যবহৃত ছন্দবৈচিত্র্য,আলোচনা কর।
- শেষলেখা কাব্যে জীবনের মহাপরিণাম সম্পর্কে যে উপলব্ধি উপস্থাপিত হয়েছে তা আলোচনা কর। ঢাবি. ২০১৬
- ‘শেষ লেখা’কাব্যে বিধৃত রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু ভাবনার পরিচয় দাও।
অথবা, ‘শেষলেখা’ কাব্য বিধৃত মৃত্যুমহিমার পরিচয় দাও। জাবি. ২০১৮ ২০২০ ২০২২
অথবা, ‘শেষলেখা’ কাব্যে বিধৃত রবীন্দ্রনাথের মৃত্যুমহিমা আলোচনা কর।
অথবা, ‘শেষলেখা’ কাব্য অবলম্বনে রবীন্দ্রনাথের মৃত্যু চেতনার পরিচয় দাও।
২. বাংলা কবিতা – সর্বহারা, বিষের বাঁশি, সিন্ধু-হিন্দোল
অধ্যায় ২.১ সর্বহারা
কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)
খ-বিভাগ-সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘আমার কৈফিয়ত’ কবিতায় বিধৃত কবির বক্তব্য সংক্ষেপে উপস্থাপন কর। জাবি. ২০১৯
- কাজী নজরুল ইসলাম -এর ‘কাণ্ডারী হুঁশিয়ার’কবিতার মূল বক্তব্য সংক্ষেপে লেখ। জাবি. ২০১৪
- “হিন্দু না ওরা মুসলিম? ওইজিজ্ঞাসে কোন জন?” উক্তিটি বিশ্লেষণ কর। জাবি. ২০১৭ ২০২০
- ‘কৃষাণের গান’ কবিতায় কবির অনুভবের পরিচয় দাও। জাবি. ২০২১
- ‘সর্বহারা’ কবিতার বিষয়বস্তু আলোচনা কর।
- “সর্বহারা’ কাব্য অবলম্বনে নজরুলের সাম্যবাদী চেতনার সংক্ষিপ্ত পরিচয় দাও। ঢাবি. ২০১৪ জাবি. ২০২১
গ-বিভাগ-রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘সর্বহারা’ কাব্য অবলম্বনে কাজী নজরুল ইসলামের কবি মানস ব্যাখ্যা কর। জাবি. ২০১৯
- ‘সর্বহৃরা’ কাব্যগ্রন্থের নামকরণের সার্থকতা আলোচনা কর।
- ‘সর্বহারা’ কাব্যগ্রন্থের ‘কাণ্ডারী হুশিয়ার’ কবিতাটির ভাববস্তু বিশ্লেষণ কর।
অথবা, ‘সর্বহারা’ কাব্যগ্রন্থের ‘কাণ্ডারী হুশিয়ার’ কবিতাটিতে জাতির দুর্দিনে কাণ্ডারী ভূমিকা কীরূপ হওয়া উচিত বলে কাজী নজরুল ইসলাম মনে করেছেন? - ‘সর্বহারা’ কাব্যের ভাব ও বিষয় বৈচিত্র্য আলোচনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০১৬ ২০২০
- ‘সর্বহারা’ কাব্যের ‘আমার কৈফিয়ৎ’ কবিতার ভাববস্তু আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৭ অথবা, ‘আমার কৈফিয়ত’ কবিতার ভাববস্তু আলোচনা কর।
- ‘সর্বহারা’কাব্যগ্রস্থে নিপীড়িত ও বঞ্চিত মানুষের বেদনার যে চিত্র অঙ্কিত হয়েছে তা বর্ণনা কর। ঢাবি. ২০১৪ ২০১৫ জাবি. ২০২১
অথবা, “সর্বহারা’ কাব্যগ্রন্থে বঞ্চিতদের বেদনার যে চিত্র কবি কাজী নজরুল ইসলাম অঙ্কন করেছেন তা তোমার নিজের ভাষায় আলোচনা কর।
অধ্যায় ২.২ বিষের বাঁশি
কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬খ্রি.)
খ-বিভাগ-সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- বিষের বাঁশি কাব্যের বিষয়- গৌরব ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৪
- ‘শিকল-পরার গান’কবিতার মূলভাব বিশ্লেষণ কর। জাবি. ২০১৫
- বিষের বাঁশি কাব্যের মূল সুর ব্যক্ত কর। ঢাবি. ২০১৪
- ‘বিদ্রোহীর বাণী’ কবিতার ভাববস্তু আলোচনা কর।
- “গান্ধীজীর আগমন উপলক্ষে ‘চরকার গান’ কবিতাটি একদিন গান হিসেবে গীত হয়েছিল” -সংক্ষেপে আলোচনা কর। জাবি. ২০১৮
- কাজী নজরুল ইসলামের ‘অভিশাপ’ কবিতার বিষয়বস্তু নিজের ভাষায় লেখ। জাবি. ২০১৯ ২০২২
গ-বিভাগ-রচনামূলক প্রশ্নউত্তর
- বিষের বাঁশি কাব্য অবলম্বনে কাজী নজরুল ইসলামের জীবনবোধ ও শিল্পচেতনার পরিচয় দও। ঢাবি. ২০১৫
- ‘বিষের বাঁশি’ কাব্যে সমকালীন সামাজিক ও রাজনৈতিক পটভূমি কীভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা কর।
- ‘বিষের বাঁশী’ কাব্য অবলম্বনেকাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার স্বরূপ বিশ্লেষণ কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২১
অথবা, ‘বিষের বাঁশী’ কাব্য অবলম্বনে কাজী নজরুল ইসলাম-এর বিদ্রোহী সত্তার পরিচয় দাও।
অথবা, ‘বিষের বাঁশী’ কাব্য অবলম্বনের নজরুল ইসলামের বিদ্রোহীসত্তার পরিচয় দাও।
অথবা, ‘বিষের বাঁশী’ কাব্য অবলম্বনে কাজী নজরুল ইসলাম-এর বিদ্রোহীসত্তার পরিচয় দাও। - ‘বিষেরবাঁশি’ কাব্য অবলম্বনে কাজী নজরুল ইসামের দেশাত্মবোধের স্বরূপ বিশেষণ কর। ঢাবি.২০১৬ জাবি. ২০১৯ ২০২২
অধ্যায় ২.৩ সিন্ধু-হিন্দোল
কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)
খ-বিভাগ-সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- ‘সিন্ধু’ কবিতার ভাববস্তু তুলে ধর। জাবি. ২০২০
- হে সিন্ধু, হে বন্ধু মোর, হে মোর বিদ্রোহী, -সিন্ধু হিন্দোল কাব্য অবলম্বনে উক্তিটির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা কর।
- ‘সিন্ধু’ কবিতায় বর্ণিত প্রেমের স্বরূপ সংক্ষেপে লেখ। জাবি. ২০১৪
- সিন্ধু-হিন্দোল কাব্যে নজরুলের প্রকৃতি ব্যবহারের স্বাতন্ত্র্য বিচার কর। ঢাবি. ২০১৫
- ‘তুমি শূন্য, আমি শূন্য, শূন্য চারিধার, মধ্যে কাঁদে বারিধার, সীমাহীন রিক্ত হাহাকার’ -ব্যাখ্যা কর। জাবি. ২০১৬
- ‘ফাল্গুনী’ কবিতার মূলভাব আলোচনা কর। জাবি. ২০১৮
- ‘সিন্ধু-হিন্দোল’ কবিতায় প্রেম ও বিরহ কীভাবে রূপায়িত হয়েছে? ঢাবি. ২০১৬
- ‘দারিদ্র্য’কবিতায় দারিদ্র্যের নেতিবাচক রূপের পাশেতার ইতিবাচক রূপের পরিচয় পেয়েছেন তা আলোচন। কর। জাবি. ২০২২
গ-বিভাগ-রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘সিন্ধু হিন্দোল’ কাব্যগ্রন্থে বিরহতপ্ত প্রেমিক হৃদয়ের যে পরিচয় পাওয়াযায় তা তোমারনিজের ভাষায় লিখ। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৭
- ‘সিন্ধুহিন্দোল’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ‘সিন্ধু’ কবিতা অবলম্বনে সিন্ধুর সঙ্গে কবির বন্ধুত্বের স্বরূপ নির্ণয় কর। জাবি. ২০০৬
- ‘সিন্ধু হিন্দোল’ কাব্যের ‘দারিদ্র্য’ কবিতাটির বিষয়বস্তু আলোচনা কর। জাবি. ২০১৮
- ‘সিন্ধু-হিন্দোল’ কাব্য অবলম্বনে কাজী নজরুল ইসলামের প্রেম ও সৌন্দর্য চেতনার স্বরূপ আলোচনা কর। জাবি. ২০১৫ ২০২০ ২০২২
৩. বাংলা কবিতা-বনলতা সেন, মহাপ্রথিবী, বেলা অবেলা কালবেলা
অধ্যায় ৩.১ বনলতা সেন
জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪)
খ-বিভাগ-সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- ‘সুচেতনা’ কবিতার মূলভাব আলোচনা কর। জাবি. ২০১৫
- “হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে”- ব্যাখ্যা কর। জাবি. ২০১৪ ২০২০
- জীবনানন্দ দাশের কবিতায় পরাবাস্তবাদের চেতনার পরিচয় দাও। জাবি. ২০১৭
- উপমা রচনায় জীবনানন্দ দাশের শ্রেষ্ঠত্ব আলোচনা কর। জাবি. ২০১৬ ২০২১
- “চুল তাঁর কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য” -ব্যাখ্যা কর। জাবি. ২০১৮
- ‘শঙ্খমালা’ কবিতার ভাববস্তু লেখ। জাবি. ২০১৯
- ‘শ্যামলী’ কবিতায় কবি চেতনার স্বরূপ বর্ণনা কর। জাবি. ২০২০
- ‘অন্ধকার’ কবিতায় প্রতিফলিত কবি জীবনানন্দ দাশের মৃত্যু ভাবনার পরিচয় দাও। জাবি. ২০১৯
- ‘জীবনানন্দ দাশ বন্ধ্যা যুগকে দেখেছেন হেমন্তের চিত্রকল্পে’ – আলোচনা কর। জাবি. ২০২২
- “আমি ক্লান্ত প্রাণ এক,চারিদিকে জীবনের সমুদ্র সফেন,আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন” –ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০২২
গ-বিভাগ-রচনামূলক প্রশ্নউত্তর:
- কবি জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতার কাব্যসৌন্দর্য বিশ্লেষণ কর। জাবি. ২০১৪ ২০১৭
- জীবনানন্দ দাশের প্রকৃতি চেতনার স্বরূপ বিশ্লেষণ কর।
- “এক বিমূঢ় যুগের বিভ্রান্ত কবি জীবনানান্দ।” সমালোচকের এই বক্তব্য বিশ্লেষণ কর।
- জীবনানন্দ দাশের কাব্যে প্রতিফলিত প্রকৃতি-চেতনার স্বরূপ বিশ্লেষণ কর। জাবি. ২০১৫ ২০১৯
- ‘উপমাই কবিত্ব।’-এই মন্তব্যের আলোকে বনলতা সেন কাব্যে উপমা নির্মাণের সাফল্য নির্দেশ কর। ঢাবি. ২০১৬
- “ক্লান্তি ও মৃত্যুচেতনা জীবনানন্দ দাশের কাব্যের অন্যতম মূল সুর।”- উক্তিটির যথার্থতাবিচার কর। জাবি. ২০১৬ ২০২১
- ‘বনলতা সেন’ কাব্য অবলম্বনে কবির ইতিহাস ও ঐতিহ্য চেতনার পরিচয় দাও। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৬ ২০১৮ ২০২০ ২০২২
অধ্যায় ৩.২ মহাপৃথিবী
জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪ খ্রি.)
খ-বিভাগ-সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘নিরালোক’ কবিতার মূলভাব আলোচনা কর।
- মহাপৃথিবী কাব্যের ‘আট বছর আগের একদিন’ কবিতার দর্শন কী? ঢাবি. ২০১৬
- ‘আদিম দেবতারা’ কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখ। ঢাবি. ২০১৬
- ‘মহাপৃথিবী’ কাব্য অবলম্বনে জীবনানন্দ দাশের সমাজ-চেতনা তুলে ধর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০১৮ ২০২১
গ-বিভাগ-রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘মহাপৃথিবী’ কাব্য অবলম্বনের জীবনানন্দ দাশের কবি-মানসের পরিচয় দাও। ঢাবি. ২০১৪
- ‘মহাপৃথিবী’ কাব্য স্বপ্ন ও বাস্তব দুই-ই বিমিশ্র রূপায়িত। -উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
- ‘মহাপৃথিবী’ কাব্য বিশ্বযুদ্ধ-উত্তর দ্বন্দ্ব-জটিল পৃথিবীর রূঢ়-ভাষ্য।’- পর্যালোচনা কর। ঢাবি. ২০১৫
- মহাপৃথিবী’কাব্য অবলম্বনে কবির সমাজ ভাবনার স্বরূপ বিশ্লেষণ কর। জাবি. ২০২০
- ‘মহাপৃথিবী’ কাব্যের শিল্পরূপ বিশেষণ কর। জাবি. ২০১৮ ২০২২
অধ্যায় ৩.৩ বেলা অবেলা কালবেলা
জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪ খ্রি.)
খ-বিভাগ-সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘বনলতা সেন’ কাব্যের সাথে ‘বেলা অবেলা কালবেলা’ কাব্যের নারীভাবনার পার্থক্য নিরূপণ কর।
- “বেলা অবেলা কালবেলা” কাব্যের ‘তোমাকে’ কবিতার মূলভাব সংক্ষেপে আলোচনা কর।
- “তোমাকে আমেরিকার কংগ্রেস-ভবনে দেখতে চেয়েছিলাম, কিংবা ভারতের”-ব্যাখ্যা কর।
অথবা, ক্রেমলিন কি বেতসতম্বী সুর্যশিখার কোনো স্থান আছে “যার মানে পবিত্রতা শান্তি শক্তি শুভ্রতা-সকলের জন্য!” -কবি কাদের সম্পর্কে কেন এমন বলেছেন? - “মানবকে নয়, নারী, শুধু তোমাকে ভালোবেসে বুঝেছিনিখিল বিষ কী রকম মধুর হতে পারে।” -ব্যাখ্যা কর। জাবি. ২০১৫ ২০১৭
গ-বিভাগ-রচনামূলক প্রশ্নউত্তর:
- জীবনানন্দ দাশ সমাজ-সচেতন কবি”, ‘বেলা অবেলা কালবেলা’ কাব্যের আলোকেবিশ্লেষণ কর। জাবি. ২০১৫ ২০১৯
- জীবনানন্দ দাশের “বেলা অবেলা কালবেলা” কাব্যের শিল্পরূপ বিশ্লেষণ কর। .
- ‘বেলাঅবেলা কালবেলা’ অবলম্বনে ব্যক্তি মানস সম্পর্কে কবির দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। জাবি. ২০১৭
অথবা, ‘বেলা অবেলা কালবেলা’ কাব্যের পরিপ্রেক্ষিতে ব্যক্তি মানস সম্পর্কে জীবনানন্দ দাশের দৃষ্টিভঙ্গির পরিচয় দাও।
অথবা, ‘বেলা অবেলা কাঁলবেলা’ কাব্য অবলম্বনে জীবনানন্দ দাশের কবি মানসের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর। - ‘বেলা অবেলা কালবেলা’ কাব্য অবলম্বনে কবির ইতিহাস চেতনার স্বরূপ বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৪ ২০২১
৪. বাংলা কবিতা- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ
অধ্যায় ৪.১ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
শাসসুর রহমান (১৯২৯-২০০৬ খ্রি.)
খ-বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘রূপালি স্নান’ কবিতার অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ কর। জাবি. ২০১৫
- ‘জর্নাল, শ্রাবণ’ কবিতা অবলম্বনে কবি শামসুর রাহমানের রোমান্টিক চেতনার স্বরূপ তুলে ধর। জাবি. ২০১৯
- ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ কাব্য অবলম্বনে শামসুর রাহমানের আধুনিকতার পরিচয় দাও। ঢাবি. ২০১৪
- ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ কাব্যের ‘মৃন্ময়’ কবিতার আলোকে শামসুর রাহমানের কবিসত্তার স্বরূপ তুলে ধর। জাবি. ২০২০
- ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ কবিতা অনুসারে নাগরিক চেতনার পরিচয় দাও। জাবি. ২০১৭ ২০২২
গ-বিভাগ-রচনামূলক প্রশ্নউত্তর:
- শামসুর রাহমানের ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ কাব্য অবলম্বনে কবিমানসের পরিচয় দাও। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২১
- ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ কাব্যের দোষ-গুণ নিজের ভাষায় লিখ। ঢাবি. ২০১৪
- শামসুর রহমানেরকাব্যে নাগরিক জীবনের যে প্রতিফলন ঘটেছে,তার স্বরূপ পর্যালোচনা কর। জাবি. ২০১৯
- নাগরিক কবি হিসেবে শামসুর রাহমানকে মূল্যায়ন কর। জাবি. ২০১৬
- শামসুররাহমানের ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’কাব্যগ্রন্থের বিষয়ভাবনা বিশ্লেষণ কর। জাবি. ২০২০
- ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ কাব্যে শামসুর রাহমান তিরিশের কবিতার আধুনিকতাই ধারণ করেছেন।- মন্তব্যটি বিশেষণ কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০২২
অধ্যায় ৪.২ রৌদ্র করোটিতে
শামসুল রহমান (১৯২৯-২০১৬ খ্রি.)
খ-বিভাগ-সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- “তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো, বর্ণমালা, আমারদুঃখিনী বর্ণমালা।”-ব্যাখ্যা কর। জাবি. ২০১৬
- রৌদ্র করোটিতে কাব্য অবলম্বনে কবির নগরমনস্কতার পরিচয় দাও। ঢাবি. ২০১৪
- ‘রূপান্তর’ কবিতার মূলভাব আলোচনা কর। জাবি. ২০১৮
- ‘আত্মহত্যার আগে’ কবিতার মূলভাব লেখ।
- ‘মেযতন্ত্র’ কবিতার মূল বক্তব্য সংক্ষেপে বর্ণনা কর। জাবি. ২০২০
- ‘রৌদ্র করোটিতে’কাব্য অবলম্বনে কবির প্রেমের স্বরূপ বিশেষণ কর। জাবি. ২০১৪ ২০২২
গ-বিভাগ-রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘রৌদ্র করোটিতে’ কাব্যের বিষয়বস্তু আলোচনা কর। জাবি. ২০১৯
- শামসুর রাহমান -এর ‘রৌদ্র করোটিতে’ কাব্যে উপমা-উৎপ্রেক্ষা প্রয়োগের সাফল্য বিচার কর। জাবি. ২০১৪
- শামসুর রাহমানের ‘রৌদ্র করোটিতে’কাব্যের বিষয় -ভাবনার স্বরূপ তুলে ধর। জাবি. ২০১৭
- ‘রৌদ্র করোটিতে’ কাব্যে প্রতিফলিত প্রেম ও রোমান্টিকতার পরিচয় তুলে ধর। জাবি. ২০১৫ ২০২১
অধ্যায় ৪.৩ উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ
শামসুর রহমান (১৯২৯-২০০৬ খ্রি.)
খ-বিভাগ-সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘আসাদের শার্ট’ কবিতার মূল সুর কী? জাবি. ২০২১
- স্বৈরাশাসনের চিহ্ন ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’কাব্যে কীভাবে ছড়িয়ে আছে বুঝিয়ে দাও। ঢাবি. ২০১৫
- ‘রবীন্দ্রনাথের প্রতি’কবিতায় উল্লিখিত চারজন আধুনিক কবির নাম লেখ। জাবি. ২০১৫ ২০২১
- ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ কাব্যে কবির রাজনৈতিক-ভাবনা কীভাবে এসেছে? আলোচনা কর। জাবি. ২০১৭
- ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ কাব্যে কবির বিষয়-ভাবনার পরিচয় দাও। জাবি. ২০১৮
- শামসুর রাহমানের ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’- কবিতার মূল বক্তব্য লিখ। জাবি. ২০১৪ ২০১৬
- ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’কাব্যের ‘ভ্রাতৃসংঘ’ কবিতায় কবি তাঁর ভাইদের যে পরিচয় দিয়েছেন তা তুলে ধর। জাবি. ২০১৯
গ-বিভাগ-রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ কাব্যের রাজনৈতিক ভাবনার পরিচয় দাও। জাবি. ২০২০
- শামসুর রাহমানের ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ কাব্যের শিল্পরূপ বিশ্লেষণ কর।
- ‘উদ্ভট উটেরপিঠে চলেছে স্বদেশ’ কাব্যের বিষয়বস্তু আলোচনা কর।
- ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ কাব্যের ‘চাঁদ সদাগর’ কবিতার বিষয় ভাবনার পরিচয় দাও। জাবি. ২০১৮
- ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ কাব্য অবলম্বনে কবির কবি-মানসের পরিচয় দাও। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৫ ২০১৭ ২০২২

