- readaim.com
- 0
উত্তর।।উপস্থাপনা: আরবী ব্যাকরণ সম্পর্কে চূড়ান্ত জ্ঞান অর্জন করার জন্য مُسْنَدْ ও مُسْنَدْ اِلَيْهِ এর জ্ঞান থাকা আবশ্যক।
আরবী جُمْلَة/كَلاَمْ বা বাক্যে যাকে উদ্দেশ্য করে কোন কিছু করা হয় বা যার সম্পর্কে কোন কিছু বলা হয়, তাকে مُسْنَدْ اِلَيْهِ বলা হয়। বাংলা ব্যাকরণে একে “উদ্দেশ্য” এবং ইংরেজিতে Subject বলা হয়। مُسْنَدْ اِلَيْهِ টি فَاعِل বা কর্তার কাজ করে।
বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনকিছু বলা হয় বা করা হয় তাকে مُسْنَدْ اِلَيْهِ বলা হয়।
A word or a group of words that denotes the person, or thing about whom or which some thing is said is called subject.
مُسْنَدْ/বিধেয়:-
مُسْنَدْ اِلَيْهِ সম্পর্কে যা কিছু করা হয় বা বলা হয় তাকে مُسْنَدْ বলা হয়। ইংরেজিতে যাকে Predicate বলা হয়।অথবা, বাকে Subject সম্পর্কে কিছু বলাকেই مُسْنَدْ/বিধেয় বলা হয়।
A group of words that must contain a finite verb and denote what is said about the subject is called predicate.
Such as:-
خَلِد عَالِمٌ খালেদ জ্ঞানী লোক। এই বাক্যে খালেদ হল اسم যা مُسْنَدْ اِلَيْهِ হয়েছে।আর عَالِمٌ এটিও اسم কিন্তু مُسْنَدْ হয়েছে। اسم/বিশেষ্য مُسْنَدْ اِلَيْهِ ও مُسْنَدْ উভয় ই হতে পারে। যা উপরের উদাহরণে দেখা গেল।
তা হলে আমরা বুঝতে পারলাম যে প্রতিটি বাক্যে দুটি অংশ থাকে একটি হল مُسْنَدْ اِلَيْهِ এবং অপরটি হল مُسْنَدْ . বাক্যে যার সম্পর্কে কিছু বলা বা করা হয় তাকে مُسْنَدْ اِلَيْهِ বলে।আর مُسْنَدْ اِلَيْهِ সম্পর্কে যা বলা হয় তাকে مُسْنَدْ বলা হয়। مُسْنَدْ اِلَيْهِ সব সময় اسم হয়ে থাকে কিন্তু مُسْنَدْ টি اِسم বা فعل উভেয় হতে পারে।
مُسْنَدْ اِلَيْهِ এবং مُسْنَدْ এক বা একাধিক শব্দদ্বারা গঠিত হতে পারে।উদাহরণ:-
(খালিদ একজন ছাত্র।) خَالِدٌ طَالِبٌ
(খালিদ একজন মেধাবী ছাত্র।) خَالِدٌ طَالِبٌ ذَكِيٌّ
(মাদ্রাসার প্রধান শিক্ষক জ্ঞানী ব্যক্তি।) مُدِيْرُ الْمَدْرَسَةِ عَالِمٌ
(মাদ্রাসার প্রধান শিক্ষক একজন মহান জ্ঞানী ব্যক্তি।) مُدِيْرُ الْمَدْرَسَةِ عَالِمٌ كَبِيْرٌ
যা মনে রাখা আবশ্যক:-
*فعل বা ক্রিয়া এটা সর্বদা مُسْنَدْ হতে পারে এটা কখনো مُسْنَدْ اِلَيْهِ হতে পারে না।উদাহরণ: ضَرَبَ زَيْدٌ এই বাক্যে ضَرَبَ শব্দটি فعل বা যা مُسْنَدْ হয়েছে।
*حرف/অব্যয় পদ কখনো مُسْنَدْ বা مُسْنَدْ اِلَيْهِ কোনটায় হয় না।
* مُسْنَدْ বা مُسْنَدْ اِلَيْهِ উভয়ের মাঝে যে সম্পর্ক রয়েছে তাকে اِسْنَاد বলে।
অতএব, পরিসমাপ্তিতে এই কথা প্রতিয়মান হয় যে, আরবী বক্য পরিপূর্ণভাবে বুঝার জন্য مُسْنَدْ اِلَيْهِ ও مُسْنَدْ এর জ্ঞান থাকা আবশ্যক।

