- readaim.com
- 0
اَلصِّفَة/বিশেষণ/Adjectives
কোন جُمْلَة/كَلاَمْ বা বাক্যের যে শব্দ তার পূর্ববর্তী اسم এর সাথে সম্পর্কযুক্ত اسم এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বর্ণনা করে, তাকে صِفَة/বিশেষণ বলা হয়।ইংরেজিতে একে Adjective বলা হয়। صِفَة এর অপর আরবী শব্দ হচ্ছে-اَلنَّعْت বা প্রশংসা।
যে সকল শব্দ বা جُمْلَة দ্বারা কোন ব্যাক্তি, বস্তুর দোষ, গুণ ও অবস্থা ইত্যাদি বুঝাই, তাকে صِفَة বলা হয়।
উদাহরণ:- (একজন বিদ্বান ব্যক্তি আমার কাছে এসেছে) جَاءَنِىْ رَجُلٌ عاَلِمٌ
(আমার কাছে একজন ব্যক্তি এসেছে যার পিতা একজন বিদ্বান) جَاءَنِىْ رَجُلٌ عَالِمٌ اَبُوْهُ
*অপর পক্ষে যার দোষ, গুণ, অবস্থা বর্ণনা করা হয়, তাকে مَوْصُوْف বলা হয়।ইংরেজিতে যাকে Qualified বলা হয়।
নাহুগ্রন্থের নিয়ম অনুযায়ী আরবী ব্যকরণে صِفَة কে দুই ভাগে ভাগ করা হয়েছে।যথা-
- ১। صِفَة حَقِيْقِيَّةٌ/নির্দিষ্ট গুণ।
- ২। صِفَة سَبَبِيَّةٌ/অনির্দিষ্ট গুণ।
১। صِفَة حَقِيْقِيَّةٌ:- যে صِفَة তার পূর্ববর্তী اسم/বিশেষ্য এর দোষ, গুণ, অবস্থা সরা সরি বর্ণনা করে থাকে, তাকে صِفَة حَقِيْقِيَّةٌ বলা হয়।
উদাহরণ:- جَاءَنِىْ رَجُلٌ عاَلِمٌ (একজন বিদ্বান ব্যক্তি আমার কাছে এসেছে)।এখানে عاَلِمٌ শব্দটি সরাসরি رَجُلٌ এর গুণ বর্ণনা করেছে।অতএব, عاَلِمٌ শব্দটি رَجُلٌ শব্দের صِفَة حَقِيْقِيَّةٌ হয়েছে।
২। صِفَة سَبَبِيَّةٌ:- যে اسم/বিশেষ্য তার পূর্ববর্তী اسم এর সাথে সম্পর্কযুক্ত কোন اسم এর দোষ, গুণ, অবস্থা বর্ণনা করে, তাকে صِفَة سَبَبِيَّةٌ বলা হয়।
উদাহরণ:- جَاءَنِىْ رَجُلٌ عَالِمٌ اَبُوْهُ (আমার কাছে একজন ব্যক্তি এসেছে যার পিতা একজন বিদ্বান)।এখানে عَالِمٌ শব্দটি সরা সরি رَجُلٌ এর গুণ/صِفَة বর্ণনা করেনি। رَجُلٌ এর সাথে সম্পর্কযুক্ত اَبُوْهُ এর صِفَة বর্ণনা করেছে।অতএব, অত্র বাক্যে عَالِمٌ শব্দটি رَجُلٌ এর صِفَة سَبَبِيَّةٌ হয়েছে।অর্থাৎ, اَبُوْهُ/পিতার
صِفَةটি পরবর্তীতে رَجُلٌ এর صِفَة হয়েছে।
এমন কতকগুলি صِفَة/গুণ আছে যা মানুষকে অর্জন করতে হয়।আর কিছু صِفَة এমন আছে যা মানুষকে অর্জন করতে হয় না।অধিকার সূত্রে পায়।আর যেসকল গুণ মানুষ প্রাকৃতিক ভাবে পায় তাকে اَالصِّفَةُ الْمُشَبَّهَةُ বলা হয়। যেমন-جَمَالٌ-حَسَنٌ সৌন্দরয।

