- readaim.com
- 0
اَلصِّفَة/বিশেষণ/Adjectives
কোন جُمْلَة/كَلاَمْ বা বাক্যের যে শব্দ তার পূর্ববর্তী اسم এর সাথে সম্পর্কযুক্ত اسم এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বর্ণনা করে, তাকে صِفَة/বিশেষণ বলা হয়।ইংরেজিতে একে Adjective বলা হয়। صِفَة এর অপর আরবী শব্দ হচ্ছে-اَلنَّعْت বা প্রশংসা।
যে সকল শব্দ বা جُمْلَة দ্বারা কোন ব্যাক্তি, বস্তুর দোষ, গুণ ও অবস্থা ইত্যাদি বুঝাই, তাকে صِفَة বলা হয়।
উদাহরণ:- (একজন বিদ্বান ব্যক্তি আমার কাছে এসেছে) جَاءَنِىْ رَجُلٌ عاَلِمٌ
(আমার কাছে একজন ব্যক্তি এসেছে যার পিতা একজন বিদ্বান) جَاءَنِىْ رَجُلٌ عَالِمٌ اَبُوْهُ
*অপর পক্ষে যার দোষ, গুণ, অবস্থা বর্ণনা করা হয়, তাকে مَوْصُوْف বলা হয়।ইংরেজিতে যাকে Qualified বলা হয়।
صِفَة ও مَوْصُوْف– এর ব্যাবহারের কিছু নিয়ম ও নীতিমালা:-
- আরবী ভাষায় صِفَة পরে ও مَوْصُوْف আগে ব্যাবহৃত হয়।উদহরণ:-(একজন বিদ্বান লোক) رَجُلٌ عَالِمٌ
- مَوْصُوْف টি مَعْرِفَة/নির্দিষ্ট হলে صِفَةটি ও مَعْرِفَة হবে।এক্ষেত্রে مَوْصُوْف টিকে অধিকতর স্পষ্ট করে যেওয়া হয়। উদাহরণ:-(মর্যাদা সম্পন্ন যায়েদ আমার নিকট এসেছে) جَاءَنِىْ ذَيْدٌ اَلْفَاضِلُ
- مَوْصُوْفটি مُذَكَّرْ হলে صِفَة টিও مُذَكَّرْ হবে।উদাহরণ:-(শিক্ষিত পুরুষ) رَجُلٌ عَالِمٌ
- مَوْصُوْف টি مُؤَنَّث হলে صِفَة টিও مُؤَنَّث হবে।উদাহরণ:- (শিক্ষিতা মেয়েলোক) اِمْرَاةٌ عَالِمَةٌ
- مَوْصُوْفটি وَاحِد হলে صِفَة টিও وَاحِد হবে।উদাহরণ:-(একজন জ্ঞানী লোক) رَجُلٌ عَالِمٌ
- مَوْصُوْفটি تَثْنِيَة হলে صِفَة টিও تَثْنِيَة হবে।উদাহরণ:-(দুইজন জ্ঞানী লোক) رَجُلَانِ عَالِمَانِ
- مَوْصُوْف টি جمع হলে صِفَة টিও جمع হবে।উদাহরণ:-(অনেক জ্ঞানী লোক) رِجَالٌ عَالِمُوْنَ
- مَوْصُوْف টি نَكِرَة হলে صِفَة টিও نَكِرَة হবে।উদাহরণ:-(বিশ্রী দাসী) جَارِيَةٌ قَبِيْحَةٌ
- مَوْصُوْف টি যে اِعْرَاب হবে صِفَة টিও সেই اِعْرَاب এ হবে।উদাহরণ:-
- কোন কোন সময় صِفَة টি শুধু প্রশংসার জন্য আসে। উদাহরণ:- (পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি) بِسْمِ الَّلهِ الرَّحْمَنِ الرَّحِيْم
- কোন কোন সময় صِفَة টি নিন্দার জন্য ব্যবহার করা হয়।উদাহরণ:- (বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট পানাহ বা আশ্রয় চাচ্ছি।) اَعُوْذُ بِالَّلهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيَم
- আবার কোন কোন সময় صِفَة টি تَاكِيْد নিশ্চয়তা বিধানের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ:- (মাত্র একটি ফুৎকার) نَفْخَةُ وَاحِدَةٌ
এমন কতকগুলি صِفَة/গুণ আছে যা মানুষকে অর্জন করতে হয়।আর কিছু صِفَة এমন আছে যা মানুষকে অর্জন করতে হয় না।অধিকার সূত্রে পায়।আর যেসকল গুণ মানুষ প্রাকৃতিক ভাবে পায় তাকে اَالصِّفَةُ الْمُشَبَّهَةُ বলা হয়। যেমন-جَمَالٌ-حَسَنٌ সৌন্দরয।

