- readaim.com
- 0
اسم কে চেনার উপাই:-যে সকল চিহ্ন দ্বারা اسم কে চেনা যায় এবং فعل-حرف থেকে পৃথক করা সম্ভব হয়, তাকে علاَمَةُ الأِسْمِ বলা হয়। علاَمَةُ الأِسْم/ اسمকে চেনার আলামতসমূহ উদাহরণসহ প্রদান করা হল-
- কোন اسم কে চেনার প্রথম ও প্রধান আলামত হলো কোন কিছুর নাম হওয়া।অর্থাৎ, নাম বাচক হওয়া।উদাহরণ-فِيْلٌ – دَاكَا – قَلَمٌ – خَلِدٌ
- শব্দের প্রথমে নির্দিষ্টবাচক ال যুক্ত হওয়া।যেমন- اَلرَّجُلٌ অথবা ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
- শব্দটি تَنْوِيْن/তানবীন যুক্ত হওয়া। যেমন- قُرْاَنٌ – يَدٌ – سَمَكً – كِتَابً
- শব্দটি দ্বি-বচন হওয়া। যেমন- قَلَمَانِ- দুইটি কলম, كَاتِبَانِ- দুইজন লেখক, كِتَابَانِ-দুটি বই ইত্যাদি।
- শব্দটি বহু বচন হওয়া। যেমন- اَقْلَامٌ –কলমসমূহ, كُتُبٌ- বইসমূহ, مَدَارِسٌ- বিদ্যালয়সমূহ ইত্যাদি।
- এমন اسم যাকে ছোট অর্থে ব্যাবহার করা হয়েছে।উদাহরণ-كُتَيْبٌ-ছোট বই, عُبَيْدٌ-প্রিয় দাস, رُجَيْلٌ-ছোট মানুষ, سُمَيْكٌ-ছোট মাছ, بُنَىٌّ-প্রিয় বৎস, قُبيْلٌ-একটু আগে ইত্যাদি।
- শব্দটি সম্পর্কমূলক হওয়া।শব্দের শেষে ياء থাকা এবং ইয়া এর পূর্বের অক্ষর “যের” যুক্ত হবে।উদাহরণ-بَغْدَادِىٌّ-বাগদাদের অধিবাসী।مكى- مدنى – مصرى – انصارى ইত্যাদি।
- শব্দের শেষে গোল তা/ة যুক্ত হওয়া। যেমন- هُرَيْرَةٌ – ضَارِيَةٌ
- শব্দটি اَلْاِضَافَةْ-এর অর্তরভুক্ত হওয়া।উদাহরণ-رَسُالُاللَّهِ-আল্লাহর রাসূল।
- শব্দটি مُسْنَد اِلَيْهِ হওয়া।উদাহরণ-زَيْدٌ قَائِمٌ-যায়েদ দণ্ডায়মান।
- শব্দটি صِفت বা গুণবাচক হবে। যেমন- رَجُلٌ عَالِمٌ-বিদ্বান ব্যাক্তি।
- শব্দটি نِدَى এর مُنَادَى বা আহ্বানকারী হওয়া। উদাহরণ-يَارَحًمَنُ- হে দয়াময়।
- শব্দটি কোন একটি স্থানের নাম/অর্থ জ্ঞাপক হওয়া। উদাহরণ-مَسًجِدُ-সিজদার স্থান।অতএব, যে কোন স্থানের নামই اسم এর আলামত/চিহ্ন এর অন্তরভুক্ত।
- كَلمة বা শব্দটি কোন কালের অর্থ জ্ঞাপক হওয়া।উদাহরণ:-يوم-দিন।
- শব্দটি সর্বনাম/صمير হওয়া। যেমন- هُوَ رَجُلٌ এই বাক্যে هُوَ হচ্ছে একটি সর্বনাম/صمير.
- শব্দটি সংখ্যা বাচক হওয়া। অর্থৎ, কোন সংখ্যাকে বুঝানো। উদাহরণ:- عَشَرٌ দশ।দশ বলতে একটি সংখ্যাকে বুঝানো হয়েছে।
- শব্দের শুরুতে حرف جَار যুক্ত হওয়।উদাহরণ:- يَزَيْدٍ-যায়েদের সাথে।
- শব্দটি সম্বন্ধে কো প্রকার خبر/খবর প্রদান করা হয়।যেমন-مُحَمَّدُ رَّسُوْلُ, এই শব্দে মুহাম্মদ সা: আল্লাহর রাসূল, এই খবর প্রদান করা হয়েছে।
- শব্দটি নির্দিষ্টবাচক হওয়া। যেমন- عَبْدُ الَّلهِ-আল্লাহর বান্দা।
- শব্দটি এক বচন হওয়া। যেমন- قَلَمٌ-একটি কলম।
- কোন বস্তুর পারিমাপ অর্থ জ্ঞাপন করে। যেমন- مِيْزَانٌ

