ভূমিকা: বাংলাদেশের অর্থনীতি গত কয়েক দশকে উল্লেখযোগ্য পরিবর্তন ও উন্নয়ন অর্জন করেছে। কৃষিনির্ভর অর্থনীতি থেকে শিল্প ও সেবা খাতের দিকে ধাবিত হওয়া, রেমিট্যান্স ও রপ্তানি আয়ের বৃদ্ধি এবং ডিজিটালাইজেশনের প্রসার বাংলাদেশকে একটি উদীয়মান অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছে। এই নিবন্ধে বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং সমাজবিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন (PDF) নিয়ে আলোচনা করা হবে।
বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা
বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি, শিল্প ও সেবা খাতের উপর নির্ভরশীল। জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি এবং দারিদ্র্য হার হ্রাসের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
১. কৃষি খাত
মোট শ্রমশক্তির ৪০% কৃষিতে নিয়োজিত।
ধান, পাট, চা ও মৎস্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ।
জলবায়ু পরিবর্তন ও কৃষিজমি হ্রাস চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে।
২. শিল্প খাত
পোশাক শিল্প রপ্তানি আয়ের ৮০% এর বেশি অবদান রাখে।
ফার্মাসিউটিক্যাল, আইটি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের বিকাশ ঘটছে।
শিল্পখাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি প্রয়োজন।
৩. সেবা খাত
ব্যাংকিং, টেলিকমিউনিকেশন ও আইটি সেক্টরে দ্রুত উন্নয়ন।
ফ্রিল্যান্সিং ও ডিজিটাল অর্থনীতির প্রসার।
বাংলাদেশের অর্থনীতির চ্যালেঞ্জ
বেকারত্ব ও দক্ষতার ঘাটতি
রাজনৈতিক অস্থিরতা ও আমলাতান্ত্রিক জটিলতা
জলবায়ু পরিবর্তনের প্রভাব
রেমিট্যান্সের উপর অত্যধিক নির্ভরতা
সমাধান ও সম্ভাবনা
শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের উন্নয়ন
এফডিআই বৃদ্ধির জন্য ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরি
ডিজিটাল ইকোনমিকে শক্তিশালীকরণ
সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করা
অনার্স ২য় বর্ষের জন্য সাজেশন (PDF)
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের অর্থনীতি বিষয়ক PDF সাজেশনে নিম্নোক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে:
বাংলাদেশের অর্থনীতির ইতিহাস ও বিবর্তন
অর্থনৈতিক নীতিমালা ও উন্নয়ন পরিকল্পনা
কৃষি, শিল্প ও সেবা খাতের সাম্প্রতিক প্রবণতা
বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান
সামাজিক পরিবর্তনে অর্থনীতির প্রভাব
উপসংহার:-বাংলাদেশের অর্থনীতি গতিশীল ও পরিবর্তনশীল। টেকসই উন্নয়নের জন্য শিক্ষা, গবেষণা ও নীতি নির্ধারণে সমন্বয় প্রয়োজন। সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এই নিবন্ধ ও সংশ্লিষ্ট PDF সাজেশন বাংলাদেশের অর্থনীতি বিষয়ে গভীরভাবে বুঝতে সহায়ক হবে।
সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
বাংলাদেশের অর্থনীতি
অনার্স ২য় বর্ষ সমাজবিজ্ঞান বিভাগ
ক – বিভাগ: বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
১। জিডিপি কী?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে দেশীয় জনগণ এবং বিদেশি নাগরিক মিলে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে।
২। আয়কর কী?
উত্তর: মানুষের নির্দিষ্ট আয়ের উপর যে কর আরোপ করা হয় তাকে আয় কর বলে। অর্থাৎ নির্দিষ্ট আয়ের অতিরিক্ত আয় করলে এই কর দিতে হয়।
৩। বিনিয়োগ কী?
উত্তর:, কোনো নির্দিষ্ট সময়ে কোন উৎপাদন প্রতিষ্ঠানের উৎপাদনযোগ্য সম্পদ ও মূলধন দ্রব্যের সাথে যে অতিরিক্ত সম্পদ ও মূলধন দ্রব্য যুক্ত হয় তাকে বিনিয়োগ বলে।
৪। রেমিট্যান্স কী?
উত্তর: প্রবাসী কর্তৃক উপার্জিত বৈদেশিক মুদ্রা নিজ দেশে প্রেরণ করাকে রেমিট্যান্স বলে।
৫। অর্থের মূল্য বলতে কি বুঝ?
উত্তর: অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের মূল্য বলে।
৬। HYV কী?
উত্তর : উচ্চ ফলনশীল জাতের বীজ ও অন্যান্য আধুনিক কৃষি উপকরণের সাহায্যে কৃষি কার্য পরিচালনা করাকে উচ্চ ফলনশীল প্রযুক্তি বা উফশী (HYV) বলে।
৭। ট্যারিফ কী?
উত্তর: আন্তর্জাতিক বাণিজ্যে পণ্যের আমদানি ও রপ্তানির উপর সরকার কর্তৃক ধার্যকৃত করকে শুল্কবাট্যারিফ বলে।
৮। বৃহদায়তন শিল্প কী?
উত্তর: বাংলাদেশের শিল্প আইন অনুসারে যে শিল্প কারখানায় ২৫০ জনের বেশি শ্রমিক কাজ করে তাকে বৃহদায়তন শিল্প বলা হয়।
৯। মুদ্রাস্ফীতি বলতে কী বুঝ?
উত্তর: দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের সার্বিক দামস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে মুদ্রাস্ফীতি বলা হয়।
১০। আত্মকর্মসংস্থান কাকে বলে?
উত্তর: নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থাকে আত্ম্যকর্মসংস্থান বলে।
১১। অবকাঠামো বলতে কী বুঝ?
উত্তর: সাধারণত অবকাঠামো বলতে সেসব বস্তুকে বুঝায় যেসব বস্তু অর্থনৈতিক কাজকর্মকে উৎসাহিত করে এবং অধিক প্রবৃদ্ধি তৈরি বা সৃষ্টি করে। যেমন- রাস্তাঘাট,ব্রিজ, কালভাট, শিক্ষা প্রতিষ্ঠান, নদীবন্দর ইত্যাদি।
১২। মানবসম্পদ বলতে কী বুঝ?
উত্তর: কোনো দেশের শ্রম শক্তিকে সে দেশের মানব সম্পদ বলে।
১৩। মোট জাতীয় উৎপাদন (GNP) কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল নাগরিক কর্তৃক উৎপাদিত সকল প্রকার দ্রব্যসামগ্রী ও সেরাকার্যের মোট আর্থিক মূল্যকে (GNP) বলে।
১৪। বাজেট কাকে বলে?
উত্তর: সরকারের বার্ষিক আর্থিক পরিকল্পনা প্রকাশের হিসাবকে বাজেট বলে।
১৫। বাংলাদেশের সবচেয়ে বশি রেমিট্যান্স আসে কোন দেশ থেকে?
উত্তর: সৌদিআরব থেকে।
১৬। মূল্য সংযোজন কর কাকে বলে?
উত্তর: কোনো উৎপাদিত পণ্য বা সেবায় সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে।
১৭। আমদানি বিকল্প শিল্প কি?
উত্তর: সাধারণত কোনো দেশ থেকে যেসব দ্রব্যসামগ্রী আমদানি করা হয় সেসব সমজাতীয় দ্রব্য দেশের অভ্যন্তরে উৎপাদন করার নীতিকে আমদানি বিকল্প শিল্প বলা হয়।
১৮। বাংলাদেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি?
উত্তর: বাংলাদেশ ব্যাংক।
১৯। SAFTA এর পূর্ণরূপ লিখ।
উত্তর: SAFTA এর পূর্ণরূপ হলো- South Asian Free Trade Area.
২০। অর্থকরী ফসল কাকে বলে?
উত্তর: যে ফসল ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদন করা হয় তাকে অর্থকরী ফসল বলে।
২১। বাধ্যতামূলক সঞ্চয়ের একটি উদাহরণ দাও।
উত্তর: পেনশন।
২২। মাথাপিছু আয় কি?
উত্তর: দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে।
২৩। বাংলাদেশের একমাত্র মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম কি?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
২৪। মূলধন বাজার কাকে বলে?
উত্তর : যে সমস্ত আর্থিক বা ঋণদানকারী প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে ঋণের লেনদেন করে তাদের সমষ্টিকে মূলধন বাজার বলে।
২৫। GDP কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে দেশীয় জনগণ এবং বিদেশি নাগরিক মিলে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে।
২৬। মুদ্রাস্ফীতি কি?
উত্তর:কোনো দেশের প্রচলিত অর্থের পরিমাণ উৎপাদিত দ্রব্যসামগ্রির তুলনায় অধিক হওয়ার ফলে মূল্যস্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তখন সে অবস্থাকে মুদ্রাস্ফীতি
২৭। ADP এর পূর্ণরূপ কি?
উত্তর: ADP এর পূর্ণরূপ হলো- Annual Development Programme বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি!
২৮। দারিদ্র্যের দুষ্টচক্র কি?
উত্তর: অনুন্নত অর্থনীতির সকল দিকেই উন্নয়নের প্রতিবন্ধকতা রয়েছে। এই প্রতিবন্ধকতাগুলো একদিকে যেমন দারিদ্র্যের কারণ, অন্যদিকে আবার দারিদ্র্যের ফলশ্রুতি। চক্রাকারে ক্রিয়াশীল এই প্রতিনিধিগুলোকেই মার্কস
২৯। সমীকরণের সাহায্যে কিভাবে সঞ্চয়কে প্রকাশ করা যায়?
উত্তর: সঞ্চয় সমীকর
S=Y-C
S = সঞ্চয়
Y = জাতীয় আয়
C = ভোগ ব্যয়
৩০। অর্থবাজার কাকে বলে?
উত্তর: যে বাজারে স্বল্পমেয়াদি অর্থ ঋণ হিসাবে লেনদেন করা হয় তাকে অর্থবাজার বলে।
৩১। CPI কি?
উত্তর: পণ্যসামগ্রী ও সেবার বর্তমান বছরের দামস্তরকে বিগত বছরের দামস্তর দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে ভোক্তার দামসূচক (CPI) বলে।
৩২। শেয়ার বাজার কি?
উত্তর: শেয়ার বাজার বলতে এমন একটি অনুমোদিত স্থান বা প্রতিষ্ঠানকে বুঝায় যেখানে নিবন্ধিত পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর শেয়ার বন্ড, ঋণপত্র, সিকিউরিটি ইত্যাদির কেনা- বেচা বা লেনদেন হয়।
৩৩। কৃষিতে লাগসই প্রযুক্তি বলতে কি বোঝায়?
উত্তর: যে প্রযুক্তির মাধ্যমে কৃষিক্ষেত্রে প্রদত্ত সম্পদের সর্বোত্তম প্রয়োগ সম্ভব তাকে লাগসই প্রযুক্তি
৩৪। অনপেক্ষ দারিদ্র্য কি?
উত্তর: মানুষের মৌল মানবিক চাহিদা পূরণের অক্ষমতাকে অনপেক্ষ দারিদ্র্য বলে।
৩৫। সবুজ অর্থনীতি কি?
উত্তর: অর্থনীতিতে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুণগত পরিবর্তন সাধন করে টেকসই উন্নয়ন কার্যক্রমকে সবুজ উন্নয়ন বলে।
৩৬। নারীর ক্ষমতায়ন কি?
উত্তর: সাধারণভাবে বলা যায়, নারীর ক্ষমতায়ন হলো নারীর সেই অর্জিত অধিকার যার মাধ্যমে নারী তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জানতে পারবে এবং যে সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করতে পারে।
৩৭। অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট দেশের অর্থনীতিতে পণ্য ও সেবার পরিমাণ বৃদ্ধিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে।
৩৮। মানবসম্পদ উন্নয়ন কী?
উত্তর: শিক্ষা ও শিক্ষণ দিয়ে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধির প্রক্রিয়াকে মানবসম্পদ উন্নয়ন বলে।
৩৯। বিনিময় হার কী?
উত্তর: যে হারে বিভিন্ন দেশের মুদ্রার পরিবর্তন বা বিনিময় হয় তাকেই বিনিময় হার বা বৈদেশিক মুদ্রার বিনিময় হার বলে।
৪০। বেকারত্ব কী?
উত্তর: কোনো ব্যক্তির কাজ করার ইচ্ছা ও যোগ্যতা থাকা সত্ত্বেও ব্যক্তির কাজ খুঁজে না পাওয়ার অবস্থাকে বেকারত্ব বলে।
৪১। মূলধনী বাজেট কাকে বলে?
উত্তর: যে বাজেটে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের আয়-ব্যয়ের হিসাব লিপিবদ্ধ করা হয় তাকে উন্নয়ন বাজেট বা মূলধনী বাজেট বলে।
৪২। রেমিট্যান্স কী?
উত্তর: প্রবাসী কর্তৃক উপার্জিত বৈদেশিক মুদ্রা নিজ দেশে প্রেরণ করাকে রেমিট্যান্স বলে।
৪৩। অবাধ বাণিজ্য কাকে বলে?
উত্তর: আন্তর্জাতিক বাণিজ্যের উপর কোন প্রকার বিধিনিষেধ আরোপ করা না হলে তাকে অবাধ বাণিজ্য বলে।
৪৪। BIMSTEC-এর পূর্ণরূপ কী?
উত্তর: BIMSTEC-এর পূর্ণরূপ হলো- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
৪৫। শিল্পনীতি বলতে কী বুঝ?
উত্তর: কোনো দেশের শিল্পখাতের উন্নয়নে পরিকল্পনা, ব্যবস্থাপনা, কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত নীতিমালাকে শিল্পনীতি বলে।
৪৬। খাদ্য নিরাপত্তা কী?
উত্তর: খাদ্য নিরাপত্তা হচ্ছে সব মানুষের জন্য সবসময়ে পর্যাপ্ত, নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের লভ্যতা; যার ফলে তাদের পথ্যের অভাব এবং খাদ্যের অভিরুচি ও অগ্রাধিকার মিটিয়ে একটি কর্মঠ ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে তাকে খাদ্য নিরাপত্তা বলে।
৪৭। জলবায়ু পরিবর্তন কী?
উত্তর: মানুষের সৃষ্ট কর্মকাণ্ডের দ্বারা প্রাকৃতিক পরিবেশের উপর যে বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে তাকেই জলবায়ুর পরিবর্তন বলে।
৪৮। মোবাইল ব্যাংকিং কী?
উত্তর: মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংক একাউন্টের যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করার সুবিধাযুক্ত সেবার নামই মোবাইল ব্যাংকিং।
৪৯। অর্থনৈতিক উন্নয়ন কী?
উত্তর: কোন দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের ফলে জাতীয় উৎপাদন ও প্রকৃত মাথাপিছু আয় বৃদ্ধি ঘটলে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে।
৫০। মুদ্রাস্ফীতি কি?
উত্তর: কোনো দেশের প্রচলিত অর্থের পরিমাণ উৎপাদিত দ্রব্যসামগ্রির তুলনায় অধিক হওয়ার ফলে মূল্যস্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, তখন সেই অবস্থারে মুদ্রাস্ফীতি বলা হয়।
৫১। দারিদ্র্যের দুষ্টচক্র কী?
উত্তর: অনুন্নত অর্থনীতির সকল দিকেই উন্নয়নের প্রতিবন্ধকতা রয়েছে। এই প্রতিবন্ধকতাগুলো একদিকে যেমন দারিদ্র্যের কারণ, অনাদিকে আবার দারিদ্র্যের ফলশ্রুতি। চক্রাকারে ক্রিয়াশীল এই প্রতিনিধিগুলোকেই মার্কস দারিদ্র্যের দুষ্টচক্র নামে অভিহিত করেন।
৫২। বার্ষিক উন্নয়ন কর্মসূচী কী?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের উন্নয়নের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) বলে।
৫৩। ‘BEPZA’ এর পূর্ণরূপ লিখ।
উত্তর: BEPZA-এর পূর্ণরূপ হলো- Bangladesh Export Processing Zone Authority.
৫৪। শেয়ার বাজার কী?
উত্তর: শেয়ার বাজার বলতে এমন একটি অনুমোদিত স্থান বা প্রতিষ্ঠানকে বুঝায় যেখানে নিবন্ধিত পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর শেয়ার বন্ড, ঋণপত্র, সিকিউরিটি ইত্যাদির কেনা-বেচা বা লেনদেন হয়।
৫৫। নারীরক্ষমতায়ন কী?
উত্তর: সাধারণভাবে বলা যায়, নারীর ক্ষমতায়ন হলো নারীর সেই অর্জিত অধিকার যার মাধ্যমে নারী তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জানতে পারবে এবং যে সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করতে পারে।
৫৬। টেকসই উন্নয়ন কী?
উত্তর: টেকসই উন্নয়ন কথাটি পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত একটি আধুনিক ধারনা। মানুষের আর্থ সামাজিক ও মানবীয় মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে পরিবেশগত ও প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা অব্যাহত রাখাকে টেকসই উন্নয়ন বলে।
৫৭। ECNEC এর পূর্ণরূপ লেখ।
উত্তর: ECNEC এর পূর্ণরূপ হলো- Executive Committee of the National Economic Council
৫৮। অর্থবাজার কী?
উত্তর: যে বাজারে স্বল্প মেয়াদি অর্থ ঋণ হিসাবে লেনদেন করা হয় তাকে অর্থবাজার বলে।
৫৯। মূল্য সংযোজন কর কী?
উত্তর: কোনো উৎপাদিত পণ্য বা সেবায় সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্যসংযোজন কর বলে।
৬০। সবুজ অর্থনীতি কী?
উত্তর: অর্থনীতিতে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুণগত পরিবর্তন সাধন করে টেকসই উন্নয়ন কার্যক্রমকে সবুজ অর্থনীতি বলে।
৬১। মানব সম্পদ কী?
উত্তর: কোনো দেশের শ্রম শক্তিকে সে দেশের মানবসম্পদ বলে।
৬২। সঞ্চয় কাকে বলে?
উত্তর: মানুষের আয়ের যে অংশ বর্তমান ভোগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাকে সঞ্চয় বলে।
৬৩। রাজস্ব নীতি কী?
উত্তর: সরকারের আয়-ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিমালাকেরাজস্বনীতি বলা হয়।
৬৪। মোবাইল ব্যাংকিং কী?
উত্তর: মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংক একাউন্টের যাবতীয়কার্যক্রম নিয়ন্ত্রণ করার সুবিধাযুক্ত সেবার নামই মোবাইল ব্যাংকিং।
৬৫। SAFTA এর পূর্ণরূপ কী?
উত্তর: SAFTA এর পূর্ণরূপ হলো- South Asian Free Trade Area.
৬৬। খাদ্য নিরাপত্তা বলতে কী বুঝ?
উত্তর: খাদ্য নিরাপত্তা হচ্ছে সব মানুষের জন্য সবসময়ে পর্যাপ্ত,নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের লভ্যতা; যার ফলে তাদের পথ্যের অভাব এবং খাদ্যের অভিরুচি ও অগ্রাধিকার মিটিয়ে একটি কর্মঠ ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে তাকে খাদ্য নিরাপত্তা বলে।
৬৭। আমদানি বিকল্প শিল্প কাকে বলে?
উত্তর: সাধারণত কোনো দেশ থেকে যেসব দ্রব্য সামগ্রী আমদানিকরা হয় সে সব সমজাতীয় দ্রব্য দেশের অভ্যন্তরে উৎপাদন করার নীতিকে আমদানি বিকল্প শিল্প বলা হয়।
৬৮। সিস্টেম লস কী?
উত্তর: বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছাপর্যন্ত পরিচালন ও সঞ্চালন ক্ষেত্রে বিভিন্ন দুর্বলতার কারণে উৎপাদিত বিদ্যুতের পুরোটা ভোক্তাদের কাছে পৌঁছায় না। উৎপাদনের পর যে পরিমাণ বিদ্যুৎ ভোক্তাদের কাছে পৌছায় না তাকে সিস্টেম লস বলে।
৬৯। পরিবহণ কী?
উত্তর: মানুষের প্রয়োজন মেটানোর জন্য যেসব মাধ্যমের দ্বারা দেশের অভ্যন্তরে ও বাহিরে যোগাযোগ রক্ষা করা হয় তাকে পরিবহণ বা পরিবহণ ব্যবস্থা বলা হয়।
৭০। দরিদ্র্যতার সংজ্ঞা দাও।
উত্তর: স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার জন্য যে ন্যূনতম খাদ্যের প্রয়োজন হয়, তা যারা উপার্জন করতে পারে না তাদেরকে দরিদ্র বলে। আর দরিদ্রের আর্থিক অবস্থাকে দারিদ্র্যতা বলে।
৭১। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কী?
উত্তর: জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সরকারি ও বেসরকারি অর্থায়নে প্রকৃতভাবে গৃহীত প্রকল্পসমূহের বাইরে সরকারি- বেসরকারি অংশিদারিত্বের ভিত্তিতে বিশেষত ভৌত অবকাঠামো খাতে এবং সেবাখাতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সমুন্নত রাখার লক্ষ্যে ব্যক্তিখাতের দক্ষতাকে কাজে লাগিয়ে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণই সরকারি-বেসরকারি অংশীদারিত্ব।
৭২। NBR এর পূর্ণরূপ লেখ।
উত্তর: NBR-এর পূর্ণরূপ হলো- National Board of Revenue.
৭৩। অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট দেশের অর্থনীতিতে পণ্য ও সেবার পরিমাণ বৃদ্ধিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে।
৭৪। মোট দেশজ উৎপাদন কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে দেশীয় জনগণ এবং বিদেশি নাগরিক মিলে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে।
৭৫। ওয়েজ আর্নার্সক্রীম কী?
উত্তর: আইনসিদ্ধ পথে দেশে অর্থ প্রেরণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার ১৯৭৪ সালে যে স্কীম গঠন করে তাকে ওয়েজ আর্নার্স স্কীম বলে।
৭৬। বাংলাদেশের মুদ্রা বাজারের সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: বাংলাদেশ ব্যাংক।
৭৭। মুদ্রাবাজীর কী?
উত্তর: যে বাজারে স্বল্পমেয়াদি অর্থ ঋণ হিসেবে লেনদেন করা হয় তাকে মুদ্রাবাজার বলে।
৭৮। বাংলাদেশের কৃষিনীতি বলতে কী বুঝ?
উত্তর: যে সকল নীতিমালার আলোকে বাংলাদেশের কৃষি সংক্রান্ত কার্যক্রম (যেমন- কৃষিপণ্যের উৎপাদন, বিপণন, বাজারজাতকরণ প্রভৃতি) পরিচালিত হয় তাকে বাংলাদেশের কৃষিনীতি বলে।
৭৯। BEPZA এর পূর্ণরূপ কী?
উত্তর: BEPZA-এর পূর্ণরূপ হলো-Bangladesh Export Processing Zone Authority.
৮০। ম্যানুফ্যাকচারিং শিল্প কাকে বলে?
উত্তর: একটি দেশের শিল্পপণ্য উৎপাদনের বা প্রস্তুতকরণের প্রতিষ্ঠানকে ম্যানুফ্যাকচারিং শিল্প বলে।
৮১। বাংলাদেশের শক্তি মম্পদের প্রধান দুটি উপাদান লেখ।
উত্তর: কয়লা ও প্রাকৃতিক গ্যাস।
৮২। চরম দারিদ্র্য কাকে বলে?
উত্তর: সমাজে বসবাসরত মানবগোষ্ঠী যখন মৌল মানবিক চাহিদা পূরণে ব্যর্থ হয়ে চরম বিপর্যয়ের মধ্যে মানবেতর জীবনযাপন করে তখন তাকে চরম দারিদ্র্য বলে।
৮৩। টেকসই উন্নয়নকী?
উত্তর: টেকসই উন্নয়ন কথাটি পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত একটি আধুনিক ধারণা। মানুষের আর্থসামাজিক ও মানবীয় মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে পরিবেশগত ও প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা অব্যাহত রাখাকে টেকসই উন্নয়ন বলে।
৮৪। কিয়োটো প্রটোকল কী?
উত্তর: গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে জলবায়ু, পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উন্নত বিশ্ব থেকে অর্থ ও প্রযুক্তি অনুন্নত বিশ্বে স্থানান্তরের বিষয়সমূহ বিবেচনায় যে সমঝোতা প্রস্তাব গৃহীত হয় তাকে কিয়োটো প্রটোকল বলে।
৮৫। GNP বলতে কী বুঝ?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল নাগরিক কর্তৃক উৎপাদিত সকল প্রকার দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের মোট আর্থিক মূল্যকে (GNP) বলে।
৮৬। বিনিময় হার কী?
উত্তর: একটি দেশের মুদ্রার সাথে অপর একটি দেশের মুদ্রাকে যে হারে তুলনা করা হয় তাকে বিনিময় হার বলে।
৮৭। রেমিটেন্স কী?
উত্তর: বিদেশে কর্মরত কোনো নাগরিক বা ব্যক্তি যখন তার নিজের দেশে প্রিয়জনের কাছে অর্থ স্থানান্তর করে, তখন তাকে রেমিট্যান্স বলা হয়।
৮৮। অর্থের মূল্য বলতে কী বুঝ?
উত্তর: অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের মূল্য বলে।
৮৯। PPP কী?
উত্তর: সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত কার্যক্রমকে Public-Private Partnership (PPP) বলে।
৯০। বৃহদায়তন শিল্প কী?
উত্তর: বাংলাদেশের শিল্প আইন অনুসারে যে শিল্পকারখানায় ২৫০ জনের বেশি শ্রমিক কাজ করে তাকে বৃহদায়তন শিল্প বলা হয়।,
৯১। আর্থিক নীতির দুটি হাতিয়ারের নাম লেখ।
উত্তর: আর্থিক নীতির দু’টি হাতিয়ার এর নাম হলো- ১. খোলা বাজার নীতি ও ২. ব্যাংক হারের পরিবর্তন।
৯২। বাংলাদেশে মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কী?
উত্তর: বাংলাদেশ’ব্যাংক।
৯৩। ঘাটতি বাজেট কাকে বলে?
উত্তর: যে বাজেট প্রণয়নে সরকারের আয়ের তুলনায় ব্যয় বেশিপ্রকাশ পায় সে বাজেটকে ঘাটতি বাজেট বলে।
৯৪। BIMSTEC-এর পূর্ণরূপ কী?
Ans: The Bay of Bengal Initiative for Multi-Sectoral and Economic Co-operation.
৯৫। গ্রিন হাউজ ইফেক্ট কী?
উত্তর: গ্রিন হাউপ ইফেক্ট বলতে সাধারণত তাপ আটকে পড়ে পৃথিবীর সার্বিক তাপমাত্রা বৃদ্ধিকে বুঝায়।
৯৬। অবাধ বাণিজ্য বলতে কী বুঝ?
উত্তর: আন্তর্জাতিক বাণিজ্যের উপর কোন প্রকার বিধিনিষেধ আরোপ করা নাহলে তাকে অবাধ বাণিজ্য বলে।
৯৮। GDP কী?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে দেশীয় জনগণ এবং বিদেশি নাগরিক মিলে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে তার সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে।
৯৯। মাথাপিছু আয় কী?
উত্তর: কোনো দেশে এক বছরের জাতীয় আয়কে ঐ বছরের লোকসংখ্যা দ্বারা ভাগ করে যে আয় পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে।
১০০। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ড. মুহাম্মদ ইউনুস।
১০১। মূল্য সংযোজন কর কী?
উত্তর: কোনো উৎপাদিত পণ্য বা সেবায় সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে।
১০২। NBR এর পূর্ণরূপ লেখ।
উত্তর: NBR-এর পূর্ণরূপ হলো- National Board of Revenue.
১০৩। বাংলাদেশের কৃষির উপখাতগুলো কী?
উত্তর: বনজ, সম্পদ খাত, পশুসম্পদ খাত এবং মৎস্য সম্পদ উপখাত ইত্যাদি।
১০৪। খাদ্য নিরাপত্তা বলতে কী বুঝ?
উত্তর: খাদ্য নিরাপত্তা বলতে সাধারণত দেশের মৌলিক অধিকার যেমন-খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষার অধিকার পাবার নিশ্চয়তাকে বুঝায়। তবে মূলত খাদ্যের নিশ্চয়তাকেই খাদ্য নিরাপত্তা বলে।
১০৫। সংরক্ষণ বাণিজ্য কী?
উত্তর: দেশীয় দ্রব্য উৎপাদনের জন্য অর্থাৎ বিদেশি প্রতিযোগিতার হাত থেকে দেশীয় শিল্পকে রক্ষার জন্য সরকার কর্তৃক বিধি-নিষেধ আরোপ করা হলে, এরূপ সম্পর্কযুক্ত বাণিজ্য নীতিকেসংরক্ষণ বাণিজ্য বলে।
১০৬। কুটির শিল্প কাকে বলে?
উত্তর: বাংলাদেশের কারখানা আইন অনুযায়ী যে শিল্প প্রতিষ্ঠানে অনধিক ২০ জন লোক কাজ করে তাকে কুটির শিল্প বলে।
১০৭। “একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র”-উক্তিটি কার?
উত্তর: অধ্যাপক র্যাগনার নার্কস এর।
১০৮। টেকসই উন্নয়ন কী?
উত্তর: টেকসই উন্নয়ন কথাটি পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত একটি আধুনিক ধারনা। মানুষের আর্থ সামাজিক ও মানবীয় মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে পরিবেশগত ও প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা অব্যাহত রাখাকে টেকসই উন্নয়ন বলে।
১০৯। SAFTA এর পূর্ণরূপ কী?
উত্তর: SAFTAএর পূর্ণরূপ হলো- South Asian Free Trade Area
খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
- সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও।
- সামষ্টিক অর্থনীতির লক্ষ্যসমূহকী? ২০১৫
- অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বুঝ?
- অন্নত, অনুন্নত ও উন্নয়নশীল দেশ বলতে কি বোঝ? ২০১৪
- উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যসমূহ লিখ। ২০১৫
- অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বুঝ?
- রূপকল্প ২০২১ ব্যাখ্যা কর। ২০১২
- অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১১ ১৪ ১৬ ১৯ ২১ ২৩
- জাতীয় আয় কাকে বলে?
- GDP ও GNP বলতে কি বুঝ? ২০১১
- মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রাস্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক দেখাও।
- বাংলাদেশে স্বল্প সঞ্চয়ের কারণ কী কী? ২০২১
- সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্কব্যাখ্যা কর। ২০১২, ২০১৪, ২০১৮, ২০২১, ২০২৩
- রেমিট্যান্স কি? ২০১৩
- জনশক্তি রপ্তানি ও মেধা পাচারের সংজ্ঞা দাও। ২০১৭
- আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্যসমূহ কী? ২০১৫, ২০২২
- ভোক্তার মূল্যসূচক বলতে কী বুঝ? ২০১২, ২০২১
- বাংলাদেশে স্বল্প মজুরির কারণসমূহ লেখ। ২০১৩, ২০১৬, ২০২২
- বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণগুলো কী? ২০১২, ২০১৪, ২০২৩
- রাজস্বনীতি কাকে বলে? ২০১১, ২০১৪
- মূল্য সংযোজন কর কি? ২০১১
- আর্থিক নীতি ও রাজস্ব নীতির মধ্যে পার্থক্য দেখাও। ২০১৮
- বাংলাদেশের কর ব্যবস্থাপনার লক্ষসমূহ লিখ। ২০১৭, ২০১৯
- রাজস্ব বাজেট ও মূল ধনী বাজেটের মধ্যে পার্থক্য লেখ। ২০১৮
- রাজস্বনীতির হাতিয়ারগুলো কি? ২০১৮, ২০১৯ ২০২৩
- অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থসংস্থান বলতে কি বুঝ? ২০১৩
- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অর্থসংস্থানের সমস্যা ও সমাধানের উপায় বর্ণনা কর। ২০১৩
- বাংলাদেশের সরকারি ঋণের উৎসগুলো আলোচনা কর। ২০১১
- অবাধ বাণিজ্য ও সংরক্ষণ বলতে কি বুঝ? ২০২০
- বাংলাদেশে কোন ধরনের বাণিজ্য নীতি অনুসরণ করা উচিত? ২০২০
- রাজস্বনীতির উদ্দেশ্যসমূহ কী কী? ২০১৭, ২০২১
- মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্বনীতির ভূমিকা আলোচনা কর। ২০১১, ২০১৪, ২০২১
- সরকারি ব্যয় কী? ২০১৩, ২০১৬, ২০২২
- বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতগুলোর সংক্ষেপে বিবরণ দাও। ২০১৩, ২০১৬, ২০২২
- সরকারি আয় কী? ২০২৩
- বাংলাদেশ সরকারের আয়ের খাতগুলোর সংক্ষেপে বিবরণ দাও । ২০১১, ২০১৫, ২০১৯, ২০২০, ২০২৩
- মুদ্রানীতি বা আর্থিক নীতি কী?
- শেয়ার কি?
- মূলধন বাজার বলতে কী বুঝ? ২০১৭, ২০১৯, ২০২২
- মুদ্রা বাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য কী?
- বাংলাদেশের মূলধন বাজারের বৈশিষ্ট্যগুলো কী? ২০১১, ২০১৪, ২০১৮
- আন্তর্জাতিক বাণিজ্য কি?
- বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব সংক্ষেপে লেখ।
- ওয়েজ আর্নার্স স্কীম বলতে কী ঝুঝ? ২০১৬
- লেনদেনের ভারসাম্য ও বাণিজ্যিক ভারসাম্য কি? ২০১২, ২০১৪
- বাণিজ্যের ভারসাম্য ও লেনদেন ভারসাম্যের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ২০১৬, ২০২১
- বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সমস্যাগুলো কী? ২০১১, ২০১৫, ২০১৯
- বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি পণ্যের বিবরণ দাও। ২০২০
- বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর। ২০১২, ২০১৪, ২০২৩
- কৃষি ব্যবস্থা কি? ২০১২
- কৃষির আধুনিকীকরণ কী?
- বাংলাদেশে কৃষি ঋনের উৎসগুলো লিখ। ২০১২
- বাংলাদেশের কৃষি পণ্য বাজনজাতকেরণের সমস্যাগুলো লিখ। ১৪ ১৭ ২০
- ভূমিস্বত্ব ব্যবস্থা বলতে কি বুঝ? ২০১৭ ২০১৯
- বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব বর্ণনা কর? ২০১৪ ২০১৭ ২০২০
- প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ঋনের মধ্যে পার্থক্য কি? ২০২২
- ক্ষুদ্র ও কুটির শিল্প বলতে কি বুঝ? ২০১৫
- বাংলাদেশের শিল্পের অনগ্রসরতার কারণসমূহ কি কি? ২০১৩, ২০১৬
- আমদানি বিকল্প ও রপ্তানি তাড়িত শিল্পের মধ্যে পার্থক্য কী? ২০১৭, ২০২৩
- বাংলাদেশে পোশাক শিল্পের সমস্যাগুলো কী? ২০১৩, ২০১৮, ২০২৩
- সরকারি ব্যয়ের খাতসমূহ কি কি?
- বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পের সমস্যাসমূহ আলোচনা কর। ২০১১, ২০১৩, ২০১৫
- রাষ্ট্রায়ত্ত শিল্পের সমস্যা সমাধানের উপায়সমূহ আলোচনা কর। ২০১৩, ২০১৫
- শক্তি সম্পদ কাকে বলে?
- বাংলাদেশে শক্তি সম্পদের বর্তমান অবস্থা বর্ণনা কর। ২০২০
- বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতির একটি বিবরণ দাও। ২০১১
- যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থা কী?
- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রেলপথের গুরুত্ব লিখ। ২০১৯
- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সড়ক পথের গুরুত্ব লিখ। ২০১৫
- মানব উন্নয়ন সূচক কী?
- মানব সম্পদ উন্নয়ন বলতে কী বোঝায়? ২০১১, ২০১৩, ২০১৭, ২০১৯
- -নারী শিক্ষা উন্নয়ন বলতে কি বোঝ? ২০১৪
- বাংলাদেশে অভ্যন্তরীণ সম্পদ সমাবেশের প্রয়োজনীয়তা তুলে ধর। ২০১৭
- বাংলাদেশে তথ্য প্রযুক্তি শিক্ষার গুরুত্ব সংক্ষেপে বর্ণনা কর। ২০১২, ২০১৪, ২০১৬, ২০২২
- দারিদ্র্যকি?
- বাংলাদেশের জনসংখ্যার অধিক ঘনত্বের কারণগুলো কী? ২০১৯
- বাংলাদেশের জনসংখ্যার কাঠামোগত বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ২০১৯
- “দারিদ্র্যের দুষ্টচক্র” ধারণাটি ব্যাখ্যাকর। ২০১৩, ২০১৮, ২০২১, ২০২৩
- বাংলাদেশে বেসরকারিকরণের পথে বাধাসমূহ কি? ২০১১
- বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে গৃহীত সরকারি পদক্ষেপসমূহ বর্ণনাকর। ২০১৩, ২০১৯
- বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের সমস্যাগুলো চিহ্নিত কর। ২০১৩, ২০১৬,২০১৯
- বৈদেশিক বিনিয়োগ কী? ২০২২
- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্য কি অবশ্যই প্রয়োজনীয়? ২০২২
- টেকসই উন্নয়ন বলতে কি বুঝ? ২০১৬
- পরিবেশ দূষণের কারণসমূহ লেখ। ২০১৪, ২০১৯,২০২২
- পরিবেশ দূষণ বলতে কি বোঝ?
গ – বিভাগ: রচনামূলক প্রশ্না উত্তর ⮟
- অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তসমূহ আলোচনা কর।
- বাংলাদেশের অর্থনীতির পশ্চাৎপদতার কারণগুলো বর্ণনা কর। ২০১১, ২০১৬
- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতাগুলো কি কি? ২০১৩
- বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হওয়ার জন্য প্রয়োজনীয় সুপারিশ কর। ২০১৩
- বাংলাদেশের অর্থনীতির উৎপাদনভিত্তিক, মালিকানাভিত্তিক ও অঞ্চলভিত্তিক খাতসমূহের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ২০২০
- বাংলাদেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্যগুলো কী? ২০১২,২০১৪, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২১
- বাংলাদেশ উন্নত, অনুন্নত না উন্নয়নশীল দেশ? যুক্তি দাও। ২০১৯, ২০২১
- সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে পার্থক্য কর।
- বাংলাদেশের জি.ডি.পি-তে শিল্প খাতের অবদান আলোচনা কর। ২০১৫, ২০২১
- ক) বৈদেশিক বিনিয়োগ কি? ২০১৭ খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্যকি অবশ্য প্রয়োজনীয়? ২০১৭
- বাংলাদেশে স্বল্প মাথাপিছু আয়ের কারণগুলো ব্যাখ্যা কর। ২০২০, ২০২৩
- বাংলাদেশের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মানকীভাবেবাড়ানো যায়? ২০১৫, ২০১৭,২০২১, ২০২৩
- বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির উপায়সমূহ ব্যাখ্যা কর। ২০১৫, ২০১৯, ২০২০
- মুদ্রাস্ফীতি কী? ২০১১, ২০২২, বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণগুলো ব্যাখ্যা কর। ২০১১, ২০১৩, ২০১৭, ২০২০, ২০২২
- বাংলাদেশের জাতীয় উন্নয়নে রেমিট্যান্সের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। ২০১২
- ক) শিশু শ্রম বলতেকী বুঝ? ২০১৪, ২০১৮, ২০২২ খ) বাংলাদেশে শিশু শ্রম প্রতিরোধের উপায় আলোচনা কর। ২০১৪, ২০১৮, ২০২২
- ক) অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থসংস্থান বলতে কি বুঝ? খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অর্থসংস্থানের সমস্যা ও সমাধানের উপায় বর্ণনা কর।
- বাংলাদেশের সরকারি ঋণের উৎসগুলো আলোচনা কর। ২০১১
- ক) অবাধ বাণিজ্য ও সংরক্ষণ বলতে কি বুঝ? ২০২০ খ) বাংলাদেশে কোন ধরনের বাণিজ্য নীতি অনুসরণ করা উচিত? ২০২০
- রাজস্বনীতির উদ্দেশ্যসমূহ কী কী? ২০১৭, ২০২১ খ) মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্বনীতির ভূমিকা আলোচনা কর। ২০১১, ২০১৪, ২০২১
- ক) সরকারি ব্যয় কী? ২০১৩, ২০১৬, ২০২২ খ) বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতগুলোর সংক্ষেপে বিবরণ দাও। ২০১৩, ২০১৬, ২০২২
- ক) সরকারি আয় কী? ২০২৩ খ) বাংলাদেশের সরকারের আয়ের উৎসগুলো কী? ২০১১, ২০১৫, ২০১৯, ২০২০, ২০২৩
- (ক) কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? ২০১৬ খ) অর্থনৈতিক উন্নয়নের বাংলাদেশে ব্যাংকের ভূমিকা আলোচনা কর। ২০১৬
- ক) বাংলাদেশের শেয়ার বাজারে অস্থিরতার কারণ কী? ২০২০ (খ) বাংলাদেশের শেয়ার বাজারের অস্থিরতা দূরীকরণে কতিপয় সুপারিশ কর। ২০২০
- বাংলাদেশের পুঁজি বাজারের দুর্বলতাগুলো চিহ্নিত কর। ২০১৭, ২০১৯
- বাংলাদেশের শেয়ার বাজার উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলো আলোচনা কর। ২০১৫, ২০১৮
- ক) লেনদেনের ভারসাম্য ধারণাটিসংজ্ঞায়িত কর। ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৮ খ) বাংলাদেশের লেনদেনের ভারসাম্যের প্রতিকূলতার কারণ কী? ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৮
- রপ্তানি উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর। ২০১১
- লেনদেন ভারসাম্যের প্রতিকূলতা কিভাবে দূর করা যায়? ২০১৫
- মুক্ত ও সংরক্ষণ বাণিজ্যনীতি বলতেকী বুঝ? ২০২২ খ) বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির জন্য কোনটি উপযুক্ত? ২০২২
- ক) বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য সম্পদের গুরুত্ব আলোচনা কর। ২০১১, ২০১৩ খ) বাংলাদেশের মৎস সম্পদ উন্নয়নে কতিপয় সুপারিশ কর। ২০১৩
- ক) বাংলাদেশের খাদ্য সমস্যা বলতে কি বুঝ? ২০২০ খ) খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের করণীয় বর্ণনাকর। ২০২০
- ক) বাংলাদেশের কৃষির উপখাতসমূহ উল্লেখ কর। ২০১৪, ২০২১ খ) বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্যগুলো আলোচনাকর। ২০১২, ২০২১
- বাংলাদেশের কৃষিখাতে স্বল্প উৎপাদনশীলতার কারণ কী? ২০১৫,২০১৯, ২০২২ খ) কৃষিখাতে উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়সমূহ আলোচনাকর। ২০১৫,২০১৯, ২০২২
- ক) বাংলাদেশের কৃষক ঋণ গ্রহণকরে কেন? ২০১৪, ২০১৮, ২০২১,২০২৩ খ) প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ঋণেরমধ্যে কোনটি কৃষকদের জন্য অধিক কল্যাণকর?ব্যাখ্যাকর। ২০২৩
- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব আলোচনা কর। ২০১৭, ২০১৯
- বাংলাদেশের শিল্প কাঠামো তুলে ধর। ২০১২, ২০২১
- বাংলাদেশের বস্ত্র শিল্পের বর্ণনা দাও। ২০২০
- বাংলাদেশের অর্থনীতিতে বৃহৎ শিল্পের গুরুত্ব আলোচনা কর। ২০১২, ২০২১
- বাংলাদেশে শিল্পখাতে সরকারের পুঁজি প্রত্যাহার নীতির যৌক্তিকতা আলোচনাকর। ২০২২
- সরকারি ব্যয়ের খাতসমূহ কি কি?
- ক) বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পের সমস্যাসমূহ আলোচনা কর। ২০১১, ২০১৩, ২০১৫ খ) বাংলাদেশে শিল্পায়নের উপায়গুলো নির্দেশ কর। ২০১৩, ২০১৫
- বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি পূরণে সরকারের গৃহীত পদক্ষেপসমূহের বর্ণনা দাও।
- ক) সিস্টেম লস কী? ২০২২ খ) বাংলাদেশের অর্থনীতিতে শক্তি সম্পদের গুরুত্ব ব্যাখ্যা কর। ২০২২
- বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের ভূমিকা ও গুরুত্ব আলোচনা কর।
- ক) বাংলাদেশে বিদ্যুৎ ঘাটতির কারণসমূহ কী? ২০১২, ২০১৭, ২০২৩ খ) বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি দূরীকরণের উপায়সমূহ সুপারিশ কর। ২০২৩
- বাংলাদেশের সড়ক দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত কর। ২০১২, ২০১৪
- বাংলাদেশের নৌপরিবহন ব্যবস্থার সমস্যাগুলো চিহ্নিত কর। ২০১৬
- সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশের সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো তুলে ধর। ২০১২, ২০১৮
- বাংলাদেশের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কিকি ব্যবস্থা গ্রহণ করা যায়? ২০১৪
- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব আলোচনা কর। ২০১১, ২০১৩, ২০২১, ২০২৩
- মানবসম্পদ কী? ২০২১
- বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ আলোচনা কর।
- বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব আলোচনা কর। ২০১৬
- মানব সম্পদ উন্নয়নের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা কর। ২০১২
- ক) নারী ও শিশু উন্নয়ন কার্যক্রমব্যাখ্যা কর। ২০২০ খ) বাংলাদেশের নারী উন্নয়নে গৃহীত কার্যক্রম বর্ণনা কর। ২০২০
- “জাতীয় শিক্ষানীতি-২০১০” এর সংক্ষিপ্ত বিবরণ দাও। ২০১২
- ক) ডিজিটাল বাংলাদেশ কি? ২০১৮, ২০২০ খ) ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ সরকারের পদক্ষেপগুলো ব্যাখ্যা কর। ২০২০
- ক) বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের প্রতিবন্ধকতাসমূহ কী? ২০২৩ খ) মানব’সম্পদ উন্নয়নের উপায়সমূহ আলোচনা কর। ২০২১, ২০২৩
- বাংলাদেশের দারিদ্র্য বিমোচন কৌশল কেমন হওয়া উচিত? ২০১২
- ক) দারিদ্র্য বিমোচন কী? ২০১৫, ২০১৯, ২০২০ খ) বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে গৃহীত সরকারের বিভিন্ন কর্মসূচির একটি বিবরণ দাও। ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৯, ২০২০
- বাংলাদেশে বেসরকারিকরণের পথে বাধাসমূহ কি? ২০১১
- বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে গৃহীত সরকারি পদক্ষেপসমূহ বর্ণনাকর। ২০১৩, ২০১৯
- বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগের সমস্যাগুলো চিহ্নিত কর। ২০১৩, ২০১৬,২০১৯
- ক) বৈদেশিক বিনিয়োগ কী? ২০২২ খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্য কি অবশ্যই প্রয়োজনীয়? ২০২২
- জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ সরকারের গৃহীত কার্যক্রমগুলো আলোচনা কর। ২০১৮, ২০২১
- ক) গ্রিন হাউস ইফেক্ট কি? খ) গ্রিন হাউজ প্রতিক্রিয়ার ফলে সৃষ্ট সমস্যাসমূহ আলোচনা কর।
- বাংলাদেশের প্রধান প্রধান পরিবেশগত সমস্যা কি কি? সংক্ষেপে আলোকপাত কর। ২০১৬
- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি থেকে পরিত্রাণের উপায় আলোচনা কর। ২০২০
- জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রবণতা এবং তার প্রভাব বর্ণনাকর। ০২০, ২০২৩

