সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
প্রশিক্ষণ ও উন্নয়ন
মাস্টার্স ব্যবস্থাপনা বিভাগ
পূর্ণমান – ৮০
ক – বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ১ x ১০ = ১০
খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ৫ x ৪ = ২০
গ – বিভাগ: রচনামূলক প্রশ্নউত্তর ৫ x ১০= ৫০
ক – বিভাগ: বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) প্রশিক্ষণ ও উন্নয়ন বলতে কী বুঝায়?
উত্তর: প্রশিক্ষণ ও উন্নয়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বুঝায় যার মাধ্যমে কর্মীর দক্ষতা, চিন্তা, আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন আনার চেষ্টা করা হয় এবং যা প্রতিষ্ঠান ও কর্মীর বর্তমান ও ভবিষ্যৎ সুফল বয়ে আনে।
(খ) পদআবর্তন প্রশিক্ষণ কাকে বলে?
উত্তর: কর্মীর নিজস্ব কাজে দক্ষতা অর্জনের পর তাকে অন্য কাজের দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পদে পরিবর্তন করে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা করা হলে তাকে পদ আবর্তন প্রশিক্ষণ বলে।
(গ) BMDC-এর পূর্ণরূপ লিখ।
উত্তর: BMDC-এর পূর্ণরূপ হলো- Bangladesh Management Development Centre.
(ঘ) টি-গ্রুপ পদ্ধতি কী?
উত্তর: টি গ্রুপ পদ্ধতিতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে একই স্তরের ব্যবস্থাপকদের একটি নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে বলা হয় এবং আলাপ আলোচনার মাধ্যমে তাদের অনুভূতিগত পরিবর্তন সাধনের চেষ্টা করা হয়।
(ঙ) কর্মক্ষেত্রে বিপথগামিতাকী?
উত্তর: কর্মীর ইচ্ছাকৃত এমন কোনোকাজে লিপ্ত হওয়া যা প্রতিষ্ঠান এমনকি কর্মীকে ঝুঁকির মুখে ঠেলে দেয় তাকে কর্মক্ষেত্রে বিপথগামিতা বলে।
(চ) আরোহ প্রশিক্ষণ কী?
উত্তর: যে পদ্ধতিতে নতুন নির্বাহীরা একটি উচ্চ পর্যায়ের কমিটির আওতায় কাজ করে এবং প্রতিষ্ঠানও তাদের দায়িত্ব সম্পর্কে শিক্ষা লাভ করে তাকে আরোহ প্রশিক্ষণ বলে।
(ছ) উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা কী?
উত্তর: যে প্রক্রিয়ায় একটি দল বা একজন ব্যক্তিকে “এক গুচ্ছ” উদ্দেশ্য ঠিক করে দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তা সম্পন্ন করতে বলা-হয় তাকে উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা বলে।
(জ) প্রশিক্ষণ মডিউল কী?
উত্তর: পরিপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচির বিভক্ত কার্যক্রম ও উপকরণকে আলাদাভাবে প্রশিক্ষণ মডিউল বলে।
(ঝ) কর্মকালীন প্রশিক্ষণ কী?
উত্তর: নবনিযুক্ত কর্মীকে তার কার্য সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে কার্যসম্পাদনকালীন সময়ে হাতে-কলমে প্রশিক্ষণ দানের প্রক্রিয়াকে কর্মকালীন প্রশিক্ষণ বলে।
(ঞ) ঘটনা পর্যালোচনা বা কেস স্টাডি কী?
উত্তর: কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা বা দৃষ্টান্ত স্মরণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়াকে ঘটানা পর্যলোচনা বলে।
(ট) বেঞ্চমার্কিংকী?
উত্তর: যেখানে সুনির্দিষ্ট কিছু বিষয় ভালো করে উদাহরণ সৃষ্টি করেছে এমন প্রতিষ্ঠানের কার্যসম্পাদনে পৌছানোর জন্য চেষ্টা করার প্রক্রিয়াকে বেঞ্চমাকিং বলে।
(ঠ) বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ১৯৮৪ সালের ২৮ এপ্রিল বাংলাদেশে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়।
(ক) শিক্ষণ কী?
উত্তর: অভিজ্ঞতা অথবা অনুশীলনের ফলে আচরণের যে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন সূচিত হয় তাকে শিক্ষণ বলা হয়।
(খ) প্রশিক্ষণ অংশীজন বলতে কী বুঝার?
উত্তর: প্রশিক্ষণ অংশীজন বলতে সেই সকল বক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে বুঝায় যারা কোনো প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা, বাস্তবায়ন বা মূল্যায়নের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে।
(গ) BIAM এর পূর্ণরূপ লিখ।
উত্তর: BIAM- এর পূর্ণরূপ হলো- Bangladesh Institute of Administration and Management.
(ঘ) পরিচিতিকরণ কী?
উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে নতুন মানব সম্পদদেরকে প্রতিষ্ঠান ও তার কাজের সাথে পরিচিত করে তোলা হয় তাকে পরিচিতিকরণ বলা হয়।
(ঙ) কর্মসন্তুষ্টি কী?
উত্তর: প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়াদি সম্পর্কে কর্মরত কর্মীদের যে অনুকূল এবং প্রতিকূল ধারণা সৃষ্টি হয় তাই হলো কর্মসন্তুষ্টি।
(চ) পর্যবেক্ষণ পদ্ধতি কী?
উত্তর: শিক্ষানবিশের মতো কোনো নির্বাহীকে একজন দক্ষ ও অভিজ্ঞ নির্বাহীর অধীনে কজ শেখানোর প্রক্রিয়াকে পর্যবেক্ষণ পদ্ধতি বলে।
(ছ) প্রশিক্ষণের কার্যকারিতা বলতে কী বুঝ?
উত্তর: প্রশিক্ষণের কার্যকারিতা বলতে বোঝানো হয়, প্রশিক্ষণ শেষে কর্মীরা কাজে যোগ দেওয়ার পরে প্রশিক্ষণের উদ্দেশ্য কতটুকু বাস্তবায়িত হলো।
(জ) কর্মশালা কী?
উত্তর: যে পদ্ধতির প্রশিক্ষণে লিখিত, মৌখিক, তাত্ত্বিক ও হাতে কলমে সবগুলোর উপস্থিতি লক্ষ্য করা যায় তাকে কর্মশালা বলে।
(ঝ) প্রশিক্ষণ পাঠ্যসূচি কী?
উত্তর: যে সমস্ত বিষয়সমূহ প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদেরকে অবহিত করা হবে তা পূর্বেই নির্ধারণ করাকে প্রশিক্ষণ পাঠাসূচি বলে।
(ঞ) পাইলট পরীক্ষা কী?
উত্তর: প্রশিক্ষণার্থী প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করে প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে মূল্যায়ন করার কৌপল হলো পাইলট পরীক্ষা।
(ট) স্ব-ব্যবস্থাপনা কৌশল কী?
উত্তর: যে প্রক্রিয়ায় একজন কর্মী নিজেই নিজের আাচরণ ও সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে ইতিবাচকতার দিকে নিয়ে যায় তাকে স্ব-ব্যবস্থাপনা কৌশল বলে।
(ঠ) প্রশিক্ষণ স্থানান্তর বলতে কী বুঝায়?
উত্তর: একজন প্রশিক্ষণার্থীর এক স্থানের অর্জিত জ্ঞান, আচরণ এবং দক্ষত অন্য স্থানে বা পরিস্থিতিতে ব্যবহারের সামর্থকে প্রশিক্ষণ স্থানান্তর বলে।
(ক) নির্বাহী উন্নয়ন কী?
উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের নির্বাহীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং ব্যবস্থাপনার তাত্ত্বিক জ্ঞান ও দক্ষতা সম্পর্কে ধারণা দেওয়া হয়, তাকে ব্যবস্থাপনা/নির্বাহী উন্নয়ন উন্নয়ন বলে।
(খ) পরিচিতিকরণ কিট কী?
উত্তর: পরিচিতিকরণ কিট হলো ছাপানো ক্রোড়পত্র যাতে প্রতিষ্ঠানের নতুন কর্মীদের জন্য প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ থাকে।
(গ) অনুভূতিপ্রবণ প্রশিক্ষণ কী?
উত্তর: মানবিক সম্পর্ক অনুধাবন ক্ষমতার বিকাশ সাধনের জন্য যে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে অনুভূতি প্রশিক্ষণ বলে।
(ঘ) প্রশিক্ষণ মডিউল কী?
উত্তর: পরিপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচির বিভক্ত কার্যক্রম ও উপকরণকে আলাদাভাবে প্রশিক্ষণ মডিউল বলে।
(ঙ) পূর্বাবস্থা এবং পরিণতি মূল্যায়ন নকশা কী?
উত্তর: পূর্বাবস্থা (Pre-test): কোনো কাজের শুরুতে বা প্রশিক্ষণের পূর্বে অংশগ্রহণকারীদের বর্তমান জ্ঞান বা দক্ষতার মাত্রা পরীক্ষা করা।
পরিণতি (Post-test): প্রশিক্ষণ বা কাজ শেষ হওয়ার পর একই বিষয়ে পুনরায় পরীক্ষা নিয়ে অর্জিত জ্ঞান বা দক্ষতার পরিমাপ করা।
(চ) প্রশিক্ষণ চাহিদা বিশ্লেষণ কী?
উত্তর: ব্যবস্থাপনার সমস্যা সমাধানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, পদ্ধতি ও কলাকৌশলের প্রয়োগ সম্পর্কে ব্যবস্থাপকীয় দক্ষতাকে বিশ্লেষণমূলক দক্ষতা/ প্রশিক্ষণ চাহিদা বিশ্লেষণ বলে।
(ছ) ফোকাস গ্রুপ কী?
উত্তর: ফোকাস গ্রুপ হলো বিশেষায়িত দক্ষতা বা অভিজ্ঞতার একদল ব্যক্তিদের নিয়ে গড়া একটি দল। এই দলটির সাথে প্রশিক্ষণের প্রয়োজন নির্ধারণ নিয়ে মুখোমুখি আলোচনায় বসা হয়।
(জ) প্রশিক্ষণ কী?
উত্তর: প্রতিষ্ঠানের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক দক্ষতা, মনোভাব ও আচরণের উন্নতি সাধন করার প্রচেষ্টাকে প্রশিক্ষণ বলে।
(ঝ) সাংগঠনিক বিশ্লেষণ কী?
উত্তর: প্রতিষ্ঠানের কৌশলগত পরিকল্পনা অনুযায়ী প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও তার জন্য সম্পদের পর্যাপ্ততা, প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মীরা কতটুকু সহযোগিতা করবেন তার সাংগঠনিক বিশ্লেষণ বলে।
(ঞ) কোচিং কী?
উত্তর: সাধারণত নবনিযুক্ত কর্মীদের হাতে কলমে অভিঙ্গ প্রশিক্ষকের অধীনে কার্যসম্পাদন শিক্ষা দেওয়াকে কোচিং বলে।
(ট) NAEM-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: NAEM-এর পূর্ণরূপ হলো National Academy for Educational Management.
(ঠ) প্রশিক্ষণ সহায়ক সেবা কী?
উত্তর: যে সেবাসমূহের মাধ্যমে প্রশিক্ষণ স্থানান্তর নির্বিঘ্ন হয়
তাকেই প্রাশিক্ষণ সহায়ক সেবা বলে।
(ক) শিক্ষণ কী?
উত্তর: অভিজ্ঞতা অথবা অনুশীলনের ফলে আচরণের যে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন সূচিত হয় তাকে শিক্ষণ বলা হয়।
(খ) শিক্ষানবিশ প্রশিক্ষণ কী?
উত্তর: যে প্রশিক্ষণে একজন নতুন কর্মীকে হাতে কলমে শিক্ষা দেওয়ার পাশাপাশি তাত্ত্বিক বিষয় সম্পর্কে জ্ঞান দেওয়া হয় তাকে শিক্ষানবিশ প্রশিক্ষণ বলে।
(গ) পরিচিতিকরণ কী?
উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে নতুন মানব সম্পদদেরকে প্রতিষ্ঠান ও তার কাজের সাথে পরিচিত করে তোলা হয় তাকে পরিচিতিকরণ বলা হয়।
(ঘ) স্ব-ব্যবস্থাপনা কৌশল কী?
উত্তর: যে প্রক্রিয়ায় একজন কর্মী নিজেই নিজের আচরণ ও সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে ইতিবাচকতার দিকে নিয়ে যায় তাকে স্ব-ব্যবস্থাপনা কৌশল বলে।
(ঙ) প্রশিক্ষণ মূল্যায়ন কী?
উত্তর: কোনো প্রশিক্ষণ কর্মসূচির অর্জিত ফলাফল বা সম্ভাব্য মান পরিমাপের ধারাবাহিক কর্মপ্রক্রিয়াকে প্রশিক্ষণ মূল্যায়ন বলে।
(চ) বেঞ্চমার্কিং কী?
উত্তর: যেখানে সুনির্দিষ্ট কিছু বিষয় ভালো করে উদাহরণ সৃষ্টি করেছে এমন প্রতিষ্ঠানের কার্যসম্পাদনে পৌছানোর জন্য চেষ্টা করার প্রক্রিয়াকে বেঞ্চমার্কিং বলে।
(ছ) প্রশিক্ষণের দুটি পদ্ধতির নাম লেখ।
উত্তর: প্রশিক্ষণের দুটি পদ্ধতির নাম হলো: (ক) কাজের মাধ্যমে প্রশিক্ষণ ও (খ) পদ আবর্তন প্রশিক্ষণ।
(জ) আরোহ প্রশিক্ষণ কী?
উত্তর: যে পদ্ধতিতে নতুন নির্বাহীরা একটি উচ্চ পর্যায়ের কমিটির আওতায় কাজ করে এবং প্রতিষ্ঠানও তাদের দায়িত্ব সম্পর্কে শিক্ষা লাভ করে তাকে আরোহ প্রশিক্ষণ বলে।
(ঝ) BARD এর পূর্ণরূপ লেখ।
উত্তর: BARD-এর পূর্ণরূপ হলো- Bangladesth Acaderny for Rural Development.
(ঞ) কর্মকালীন প্রশিক্ষণ কী?
উত্তর: নবনিযুক্ত কর্মীকে তার কার্য সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে কার্যসম্পাদনকালীন সময়ে হাতে-কলমে প্রশিক্ষণ দানের প্রক্রিয়াকে কর্মকালীন প্রশিক্ষণ বলে।
(ট) কার্যবিশ্লেষণ কী?
উত্তর: একটি নির্দিষ্ট কার্যসম্পাদন করতে কর্মীর কি সরনের যোগ্যতা ও গুণাবলির প্রয়োজন এবং কার্যক্ষেত্রের উপকরণগুলো কী কী হতে পারে তার ব্যাখ্যা বিশ্লেষণকে কার্য বিশ্লেষণ বলে।
(ঠ) উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা কী?
উত্তর: যে প্রক্রিয়ায় একটি দল বা একজন ব্যক্তিকে “এক গুচ্ছ” উদ্দেশ্য ঠিক করে দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তা সম্পন্ন করতে বলা হয় তাকে উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা বলে।
(ক) অংশগ্রহণমূলক প্রশিক্ষণ কী?
উত্তর: মূলত শিক্ষণীয় বিষয়বস্তু শিক্ষক শিখন কার্যক্রমের শিক্ষার্থী ও শিক্ষকের সুনিশ্চিত ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পারস্পরিক সহযোগিতায় যথার্থ জ্ঞান অর্জন করার প্রক্রিয়াকে অংশগ্রহণমূলক প্রশিক্ষণ বলে।
(খ) অনুভূতি প্রবণতা প্রশিক্ষণ কী?
উত্তর: মানবিক সম্পর্ক অনুধাবন ক্ষমতার বিকাশ সাধনের জন্য যে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে অনুভূতি প্রশিক্ষণ বলে।
(গ) প্রশিক্ষণ চাহিদা বিশ্লেষণ কী?
উত্তর: ব্যবস্থাপনার সমস্যা সমাধানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, পদ্ধতি ও কলাকৌশলের প্রয়োগ সম্পর্কে ব্যবস্থাপকীয় দক্ষতাকে বিশ্লেষণমূলক দক্ষতা/ প্রশিক্ষণ চাহিদা বিশ্লেষণ বলে।
(ঘ) ট্রেনিং ফলো-আপ কী?
উত্তর: ট্রেনিং ফলো-আপ হলো কর্মীরা কার্যসম্পাদনে কোনো সমস্যার সম্মুখীন হলে তা সাথে সাথে প্রশিক্ষণদাতা বা অন্য কোনো সহকর্মীদের নিকট থেকে জেনে নিতে পারে।
(ঙ) প্রশিক্ষণ স্থানান্তর বলতে কী বুঝায়?
উত্তর: একজন প্রশিক্ষণার্থীর এক স্থানের অর্জিত জ্ঞান, আচরণ এবং দক্ষতা অন্য স্থানে বা পরিস্থিতিতে প্রয়োগের সামর্থ্যকে প্রশিক্ষণ স্থানান্তর বলে।
(চ) অতিমুখীকরণ কী?
উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে নতুন মানব সম্পদদেরকে প্রতিষ্ঠান ও তার কাজের সাথে পরিচিত করে তোলা হয় তাকে অভিমুখীকরণ/পরিচিতিকরণ বলা হয়।
(ছ) উন্নয়ন কাকে বলে?
উত্তর: উন্নয়ন হলো ব্যক্তির ভবিষ্যৎ কর্মের উপর প্রভাব ফেলতে পারে এমন একটি শিক্ষণ প্রক্রিয়া।
(জ) BIHRM এর পূর্ণরূপ লেখ।
উত্তর: BIHRM এর পূর্ণরূপ হলো : Bangladesh Institute of Human Resources Management.
(ঝ) ফোকাস গ্রুপ বলতে কী বুঝ?
উত্তর: ফোকাস গ্রুপ হলো বিশেষায়িত দক্ষতা বা অভিজ্ঞতার একদল ব্যক্তিদের নিয়ে গড়া একটি দল। এই দলটির সাথে প্রশিক্ষণের প্রয়োজন নির্ধারণ নিয়ে মুখোমুখি আলোচনায় বসা হয়।
(ঞ) পর্যবেক্ষণ পদ্ধতি কী?
উত্তর: শিক্ষানবিশের মতো কোনো নির্বাহীকে একজন দক্ষ ও অভিজ্ঞ নির্বাহীর অধীনে কাজ শেখানোর প্রক্রিয়াকে পর্যবেক্ষণ পদ্ধতি বলে।
(ট) প্রশিক্ষণ মডিউল কী?
উত্তর: পরিপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচির বিভক্ত কার্যক্রম ও উপকরণকে আলাদাভাবে প্রশিক্ষণ মডিউল বলে।
(ঠ) কর্মশালা কী?
উত্তর: যে পদ্ধতির প্রশিক্ষণে লিখিত, মৌখিক, তাত্ত্বিক ও হাতে কলমে সবগুলোর উপস্থিতি লক্ষ করা যায় তাকে কর্মশালা বলে।
(ক) প্রশিক্ষণ ও উন্নয়ন কী?
উত্তর: প্রশিক্ষণ: প্রতিষ্ঠানের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক দক্ষতা, মনোভাব ও আচরণের উন্নতি সাধন করার প্রচেষ্টাকে প্রশিক্ষণ বলে।
উন্নয়ন: উন্নয়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বুঝায় যার মাধ্যমে কর্মীর দক্ষতা, চিন্তা, আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন আনার চেষ্টা করা হয় এবং যা প্রতিষ্ঠান ও কর্মীর বর্তমান ও ভবিষ্যৎ সুফল বয়ে আনে।
(খ) শিক্ষণের ব্যপ্তিকাল কী?
উত্তর: শিক্ষণের ব্যপ্তিকাল হলো অনেক সময় ব্যপ্তি, এমনকি আজীবন শিক্ষণ পদ্ধতি চলতে থাকে।
(গ) BPATC-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: BPATC এর পূর্ণরূপ হলো- Bangladesh Public Administration Training Center.
(ঘ) পরিচিতিকরণ কী?
উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে নতুন মানব সম্পদকে প্রতিষ্ঠান ও তার কাজের সাথে পরিচিত করে তোলা হয় তাকে অভিমুখীকরণ/ পরিচিতিকরণ বলা হয়।
(ঙ) শ্রমিকদের জন্য কোন ধরনের প্রশিক্ষণ সবচেয়ে উপযুক্ত?
উত্তর: শ্রমিকদের জন্য কার্য সংশ্লিষ্ট প্রশিক্ষণই সবচেয়ে উপযুক্ত।
(চ) প্রশিক্ষণের ফলে কর্মীর কী বৃদ্ধি পায়?
উত্তর: প্রশিক্ষণের ফলে একজন কর্মীর পেশাগত দক্ষতা বৃদ্ধি পায়, আচরণের পরিবর্তন হয় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
(ছ) ব্যবস্থাপনা জরিপের উদ্দেশ্য কী?
উত্তর: ব্যবস্থাপনা জরিপের উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের সার্বিক কার্যসম্পাদন সবল ও দুর্বল দিক, উন্নয়ন সম্ভাবনা এবং উন্নয়ন সম্পর্কে একটা সার্বিক ধারণা প্রদান করা।
(জ) প্রশিক্ষণ মডিউল কী?
উত্তর: পরিপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচির বিভক্ত কার্যক্রম ও উপকরণকে আলাদাভাবে প্রশিক্ষণ মডিউল বলে।
(ঝ) ভিশন কী?
উত্তর: একটি প্রতিষ্ঠান ভবিষ্যতে কোথায় যেতে চায় বা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে কি অবস্থায় দেখতে চায় তা নির্ধারণ করাই হচ্ছে ভিশন।
(ঞ) বক্তৃতা পদ্ধতি কোন ধরনের প্রশিক্ষণ পদ্ধতির অন্তর্ভুক্ত?
উত্তর: বক্তৃতা পদ্ধতি কার্য বহির্ভুত প্রশিক্ষণ পদ্ধতির অন্তর্ভুক্ত।
(ট) গঠনমূলক মূল্যায়ন ধারণা কী?
উত্তর: প্রশিক্ষণ কার্যক্রম চলাকালীন সময়ে প্রশিক্ষণ পদ্ধতি সংগঠিত এবং নির্বিঘ্নভাবে পরিচালিত হচ্ছে কিনা এবং সেই সাথে প্রশিক্ষণার্থীরা পরিপূর্ণভাবে শিখতে পারাসহ সন্তুষ্ট হচ্ছে কিনা তা নিশ্চিতকরণে যে মূল্যায়ন করা হয় তাকে গঠনমূলক
মূল্যায়ন ধারণা বলে।
(ঠ) চয়েজ পয়েন্ট কী?
উত্তর: প্রশিক্ষণ চলাকালে কর্মীদেরকে যে নির্দিষ্ট সময়, প্রশ্ন, প্রশ্নোত্তর. ও মতামত এর জন্য নির্দিষ্ট করে দেওয়া হয় তাকে চয়েজ পয়েন্ট বলে।
(ক) শিক্ষার সংজ্ঞা দাও।
উত্তর: প্রাতিষ্ঠানিকভাবে যে প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘমেয়াদি জ্ঞান অর্জন করা হয় তাকে শিক্ষা বলে।
(খ) শিক্ষানবিশ প্রশিক্ষণ বলতে কী বুঝ?
উত্তর: যে প্রশিক্ষণে একজন নতুন কর্মীকে হাতে কলমে শিক্ষা দেওয়ার পাশাপাশি তাত্ত্বিক বিষয় সম্পর্কে জ্ঞান দেওয়া হয় তাকে শিক্ষানবিশ প্রশিক্ষণ বলে!
(গ) কাউন্সেলিং কী?
উত্তর: কাউন্সেলিং হলো একটি প্রক্রিয়া, যেখানে একজন প্রশিক্ষিত ব্যক্তি অন্য একজনকে বিভিন্ন ব্যক্তিগত, সামাজিক বা মানসিক সমস্যা সমাধানে সহায়তা করেন।
(ঘ) ব্যবস্থাপনা গেইম কী?
উত্তর: ব্যবস্থাপনা গেইম হলো এমন এক ধরনের গেইম যেখানে বিভিন্ন সম্পদ, কার্যক্রম এবং কর্মীকে পরিচালনা করে একটি লক্ষ্য অর্জন করতে হয়।
(ঙ) কর্মশালা কী?
উত্তর: যে পদ্ধতির প্রশিক্ষণে লিখিত, মৌখিক, তাত্ত্বিক ও হাতে কলমে সবগুলোের উপস্থিতি লক্ষ করা যায় তাকে কর্মশালা বলে।
(চ) সার্বিক পরিকল্পনা কী?
উত্তর: প্রতিষ্ঠানের সকল কর্মী, বিভাগ, উপবিভাগকে একত্রিত করে দীর্ঘমেয়াদি সে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে সার্বিক পরিকল্পনা বলে।
(ছ) NAEM এর পূর্ণরূপ লেখ।
উত্তর: NAEM-এর পূর্ণরূপ হলো- National Academy for Education Management.
(জ) আচরণ মডেলিং কী?
উত্তর: আচরণিক মডেল হলো প্রশিক্ষণ স্থানান্তরের এমন একটি মডেল যেখানে প্রশিক্ষণার্থীরা সাধারণ কিছু নীতি বা আচরণের মাধ্যমে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে।
(ঝ) পদ আবর্তন কী?
উত্তর: কর্মীদের সংগঠনের বিভিন্ন পদে পর্যায়ক্রমে কাজ প্রদানকে পদ আবর্তন পদ্ধতি বলে।
(ঞ) কার্য বিশ্লেষণ কী?
উত্তর: একটি নির্দিষ্ট কার্যসম্পাদন করতে কর্মীর কি ধরনের যোগ্যতা ও গুণাবলির প্রয়োজন এবং কার্যক্ষেত্রের উপকরণগুলো কী কী হতে পারে তার ব্যাখ্যা বিশ্লেষণকে কার্য বিশ্লেষণ বলে।
(ট) PERT এর পূর্ণরূপ লেখ।
উত্তর: PERT এর পূর্ণরূপ হলো- Prograin Evaluation and Review Technique.
(ঠ) ঋণাত্মক হস্তান্তর কী?
উত্তর: যখন কোনো শিক্ষণ বা প্রশিক্ষণ নতুন কোনো দক্ষতা অর্জনে অথবা নতুন সমস্যা সমাধানে বাধা সৃষ্টি করে তখন তাকে ঋণাত্মক হস্তান্তর বলে।
খ & গ বিভাগ প্রশ্নউত্তর ⮟
অধ্যায়- ১ (সূচনা)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- প্রশিক্ষণ বলতে কি বুঝ?
- প্রশিক্ষণ ও উন্নয়নের সুবিধাভোগী কারা? ব্যাখ্যা কর। জাবি. ২০১৫ ২০২১
- প্রশিক্ষণের ও উন্নয়নের সুবিধাসমূহ বর্ণনা কর।
অথবা, প্রশিক্ষণের সাধারণ সুবিধা বর্ণনা কর।
অথবা, প্রশিক্ষণের পক্ষে যুক্তি দেখাও। জাবি. ২০১৫ ২০২১ - , প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য দেখাও। জাবি. ২০১৭ ২০২০ ২০২২
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- (ক) প্রশিক্ষণ উন্নয়ন বলতে কি বুঝ? জাবি. ২০১৯
(খ) প্রশিক্ষণের বৈশিষ্ট্য আলোচনা কর। জাবি. ২০১৯ - প্রশিক্ষণ ও উন্নয়নের উদ্দেশ্যসমূহ কি কি?
অথবা, প্রশিক্ষণ ও উন্নয়নের লক্ষ্য আলোচনা কর। জাবি. ২০১৫ - প্রশিক্ষণ ও শিক্ষণের মধ্যে পার্থক্য উল্লেখ কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৫ ২০১৭ ২০১৮ ২০২০
- প্রশিক্ষণের প্রয়োজন নির্ধারণে মৌলিক মডেলটি ব্যাখ্যা কর। জাবি. ২০২০
- প্রশিক্ষণ ও শিক্ষণের মধ্যে সম্পর্ক উল্লেখ কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০২১
- (ক) প্রশিক্ষণ প্রক্রিয়া বর্ণনা কর। জাবি. ২০২০ ২০২২
(খ) প্রশিক্ষণের নীতিমালাগুলো লেখ। জাবি. ২০২০ ২০২২ - , প্রশিক্ষণ ও উন্নয়ন চক্রের বিবরণ দাও। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৬ ২০২১ ২০২২
- প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ কর। জাবি. ২০১৬ ২০১৯ ২০২২
অধ্যায়- ২ (ব্যবস্থাপনা উন্নয়ন)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- ব্যবস্থাপনা উন্নয়নের সংজ্ঞা দাও। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৪ ২০১৬
- ব্যবস্থাপনা উন্নয়ন প্রক্রিয়া আলোচনা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৪ ২০১৬ ২০১৭ ২০২০
- পদ আবর্তন প্রশিক্ষণ কি? ঢাবি. ২০১৫
- শিল্প প্রতিষ্ঠানে যোগ্য নির্বাহী উন্নয়নের ভিত্তি ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৪
- প্রশিক্ষণ পরিকল্পনা হতে প্রাপ্ত সুবিধা কী কী? জাবি. ২০২০
- ব্যবস্থাপনা উন্নয়নের প্রকৃতি বর্ণনা কর। জাবি. ২০২১
- ব্যবস্থাপনা উন্নয়ন প্রক্রিয়ার মূলনীতি বর্ণনা কর। জাবি. ২০২২
- বাংলাদেশে ব্যবস্থাপনা উন্নয়নের সমস্যাগুলো আলোচনা কর। জাবি. ২০২২
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- (ক) নির্বাহী উন্নয়নের গুরুত্ব আলোচনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০১৯ ২০২০
(খ) নির্বাহী উন্নয়ন কর্মসূচির সফলতার পূর্বশর্তগুলো আলোচনা কর। জাবি. ২০২০ - দক্ষ ব্যবস্থাপক নিয়োগের বিভিন্ন উৎসের বর্ণনা দাও। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৭
- প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা উন্নয়নের মধ্যে পার্থক্য লেখ। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৮
- (ক) নিট ব্যবস্থাপনা নির্ধারণ কাকে বলে? জাবি. ২০২১
(খ) ব্যবস্থাপনা উন্নয়ন চাহিদা নির্ধারণ পদ্ধতি বর্ণনা কর। জাবি. ২০২১ - (ক) ব্যবস্থাপনা উন্নয়ন কর্মসূচি প্রক্রিয়া আলোচনা কর। জাবি. ২০২২
(খ) ব্যবস্থাপনা কীভাবে শিল্পকে রুগ্ন করে? জাবি. ২০২২ - প্রশিক্ষণের প্রয়োজনীয়তা মূল্যায়নের পদ্ধতি আলোচনাকর। জাবি. ২০১৮ ২০২২
অধ্যায়- ৩ (পরিচিতিকরণ)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- পরিচিতিকরণ বলতে কি বুঝ?
- সফল পরিচিতিকরণের উপাদান কী কী? জাবি. ২০১৬
- পরিচিতিকরণের সুবিধা কী কী? ঢাবি. ২০১৫ জাবি. ২০১৭ ২০১৯ ২০২১
- পরিচিতিকরণের বিষয়বস্তু বর্ণনা কর। জাবি. ২০২২
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- (ক)কর্পোরেট পরিচিতিকরণ কি?
(খ) কর্পোরেট পরিচিতিকরণের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর। - পরিচিতিকরণের প্রকারভেদ আলোচনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৫ ২০১৯
(ক) সফল পরিচিতিকরণ কর্মসূচির শর্তাবলি আলোচনা কর। জাবি. ২০২১
(খ) পরিচিতিকরণের ধাপসমূহ আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০২১ - (ক) পরিচিতিকরণের উদ্দেশ্য কী কী? জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২০ ২০২২
(খ) কীভাবে একজন নবনিযুক্ত কর্মীকে পরিচিতিকরণ করা হয় বর্ণনা কর। জাবি. ২০২২ - (ক) বিভাগীয় পরিচিতিকরণ,বলতে কী বুঝ? জাবি. ২০২২
(খ) কর্মী পরিচিতিকরণে-ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়কদের ভূমিকা আলোচনা কর। জাবি. ২০১৯ ২০২২
অধ্যায়- ৪ (কর্মী প্রশিক্ষণ)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- কর্মী প্রশিক্ষণের সংজ্ঞা দাও।
- প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগের সুবিধাসমূহ লিখ।
- প্রশিক্ষণ কেন ব্যর্থ হয়? ঢাবি. ২০১৫ জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২০
- পদোন্নতির ভিত্তিসমুহ ব্যাখ্যা কন।
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- কর্মী প্রশিক্ষণ কেন দেওয়া হয়? ঢাবি. ২০১৪ জাবি. ২০১৭ ২০২০
- (ক) প্রশিক্ষকের দক্ষতা সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১৮
(খ) কর্মক্ষেত্র ও প্রশিক্ষণকে প্রভাবিত করার বিষয়সমূহ আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৮ - (ক) কর্মী প্রশিক্ষণের উদ্দেশ্য কী কী? জাবি. ২০১৫ ২০১৭ ২০১৮ ২০২০
(খ) কর্মস্থলে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০২০ - বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের কর্মীদের প্রশিক্ষণের তাৎপর্য বর্ণনাকর। জাবি. ২০২০
- (ক) প্রশিক্ষণে একজন প্রশিক্ষক কী ভূমিকা পালন করে? ঢাবি. ২০১৪ জাবি. ২০২১
(খ) বৈচিত্র্যপূর্ণ কর্মী বাহিনীর ব্যবস্থাপকের প্রয়োজনীয় দক্ষতাসমূহ বর্ণনা কর। জাবি. ২০২১ - প্রশিক্ষণ প্রদানের সাথেসম্পর্কযুক্ত বিষয়গুলো কী কী? ঢাবি. ২০১৪ জাবি. ২০১৭ ২০২২
অধ্যায়- ৫ (সমস্যা চিহ্নিতকরণ ও প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণ)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- প্রশিক্ষণের প্রয়োজন নির্ধারণ প্রক্রিয়া বর্ণনা কর। জাবি. ২০১৪ ২০১৫ ২০১৭ ২০১৮
- প্রতিষ্ঠানে প্রশিক্ষণের ঝুঁকিগুলো চিহ্নিত কর। জাবি. ২০২০
- একজন কর্মীর প্রশিক্ষণের প্রয়োজনীয়তা কিভাবে মূল্যায়ন করবে? ঢাবি. ২০১৪ ২০১৫
- (ক) প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণে অংশগ্রহণকারী পক্ষগুলোর নাম উল্লেখ কর। জাবি. ২০১৪ ২০১৬
(খ) প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণের গুরুত্ব আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৭
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- প্রশিক্ষণ চাহিদা নিরূপণ প্রক্রিয়ার আলোচনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৫ ২০২০
- (ক) প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণ বলতে কী বুঝায়? জাবি. ২০১৪
(খ) প্রশিক্ষণ নির্ধারণের পদ্ধতিসমূহ বর্ণনা কর। জাবি. ২০১৪ - (ক) প্রশিক্ষণের প্রয়োজন নির্ধারণে মৌলিক মডেলটি ব্যাখ্যা কর। জাবি. ২০১৮
(খ) প্রশিক্ষণের প্রয়োজন মূল্যায়নের জন্য কৌশলসমূহ আলোচনা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৭ ২০১৮
অধ্যায়- ৬ (প্রশিক্ষণ কর্মসূচির নকশাকরণ)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- প্রশিক্ষণ কর্মসূচি মূল্যায়ন সম্পর্কে আলোকপাত কর। জাবি. ২০১৮
- প্রশিক্ষণ ও উন্নয়নের পদ্ধতি কিভাবে নির্বাচন করা হয়? জাবি. ২০১৪ ২০১৬
- প্রশিক্ষণ নকশা মূল্যায়নের স্তরগুলো বর্ণনা কর। জাবি. ২০১৫ ২০১৭ ২০১৮
- কার্যসম্পাদন ভিত্তিক উদ্দেশ্যের উপাদানসমূহ কি কি?
- প্রশিক্ষণ ও উন্নয়ন মাধ্যম নির্বাচনের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ আলোচনা কর। জাবি. ২০১৮
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- (ক) প্রশিক্ষণ কর্মসূচি বলতে কী বুঝায়? জাবি. ২০১৯
(খ) প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়নের পদক্ষেপ বর্ণনা কর। জাবি. ২০১৫ ২০১৯ - প্রশিক্ষণ মডিউল প্রণয়ন বর্ণনা কর। ঢাবি. ২০১৪
অথবা, প্রশিক্ষণ মডিউল তৈরিতে বিবেচ্য বিষয়গুলো আলোচনা কর। - প্রশিক্ষণ কর্মসূচি নকশাকরণের উপাদানসমূহ বর্ণনা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৫ ২০১৭ ২২০২০
অথবা, প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়নের প্রয়োজনীয় উপাদানগুলো লিখ।
অথবা, প্রশিক্ষণ কর্মসূচি।ডজাইনের প্রধান উপাদানগুলো বর্ণনা কর। - প্রশিক্ষণ ডিজাইন কী? ঢাবি. ২০১৪ জাবি. ২০১৫ ২০১৮ ২০২০
- প্রশিক্ষণ নকশা প্রণয়নের প্রক্রিয়া আলোচনা কর।
অথবা, প্রশিক্ষণ ডিজাইন প্রণয়নের প্রক্রিয়া আলোচনা কর।
অথবা, প্রশিক্ষণ পাঠ্যসূচি নকশাকরণ কবা হয় কীভাবে? জাবি. ২০১৮ ২০২০ ২০২২
অধ্যায়- ৭ (প্রশিক্ষণের পদ্ধতি ও কৌশল)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- কার্য বহির্ভূত প্রশিক্ষণের সংজ্ঞা দাও।
- কিভাবে প্রশিক্ষণ কর্মসূচির কার্যকারিতা মূল্যায়ন করা যায়? জাবি. ২০১৪ ২০১৬ ২০১৯ ২০২০
- নির্বাহী প্রশিক্ষণের পদ্ধতি বর্ণনা কর। জাবি. ২০১৯
- গ্রশিক্ষণ ফলো-আপ কী? জাবি. ২০১৯
- বিভিন্ন প্রকার প্রশিক্ষণ পদ্ধতি আলোচনা কর। ঢাবি. ২০১৪ ২০১৫ জাবি. ২০১৫ ২০১৭ ২০১৮ ২০২০
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- প্রশিক্ষণের ধরনগুলো বর্ণনা কর। ঢাবি. ২০১৫
- কার্যের বাহ্যিক প্রশিক্ষণের সীমাবদ্ধতাগুলো লিখ। জাবি. ২০১৪ ২০১৬
- কাজের মাধ্যমে প্রশিক্ষণের অসুবিধাগুলো কি? ঢাবি. ২০১৪
- (ক) কার্য বহির্ভূত প্রশিক্ষণের সুবিধাগুলো কী কী? জাবি. ২০১৭ ২০২১
(খ) কাজের মাধ্যমে প্রশিক্ষণের বিভিন্ন কৌশল বর্ণনা কর। ঢাবি. ২০১৪ ২০১৫ জাবি. ২০১৯ ২০২১ - কার্য সংশ্লিষ্ট এবং কার্য বহির্ভূত প্রশিক্ষণের মধ্যে পার্থক্যসমূহ দেখাও। জাবি. ২০১৪ ২০১৭ ২০২১ ২০২২
- প্রশিক্ষণের উদ্দেশ্যসমূহ লেখ। জাবি. ২০২২
অধ্যায়- ৮ (প্রশিক্ষণ বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ)
খ & গ বিভাগ- সংক্ষিপ্ত & রচনামূলক প্রশ্নউত্তর
- প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন কাকে বলে?
- প্রশিক্ষণ কর্মসূচি প্রস্তুতি বলতে কী বোঝায়? জাবি. ২০১৫
- প্রশিক্ষণ-বাস্তবায়নের উন্নয়নমূলক কার্যাবলি সম্পর্কে লিখ।
- প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে বিবেচ্য বিষয়সমূহ কী কী? ঢাবি. ২০১৫ জাবি. ২০১৫ ২০১৬ ২০২১
- প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়নের পদক্ষেপসমূহ আলোচনা কর। জাবি. ২০১৫
- পরিবীক্ষণ ও মূল্যয়নের পার্থক্য দেখাও। জাবি. ২০২০
- (ক) প্রশিক্ষণ মনিটরিং বলতে কী বুঝায়? জাবি. ২০১৯ ২০২১
(খ) প্রশিক্ষণ বাস্তবায়ন কার্যাবলি আলোচনা কর। জাবি. ২০১৭ ২০১৯ ২০২১ - প্রশিক্ষণ সহায়ক সেবাসমূহ কী কী? জাবি. ২০২২
- প্রশিক্ষণে মূল্যায়নের সীমাবদ্ধতাগুলো লেখ। জাবি. ২০২২
অধ্যায়- ৯ (প্রশিক্ষণ মূল্যায়ন এবং অনুসরণ)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- প্রশিক্ষণ মূল্যায়ন কি? ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০১৬
- কারা প্রশিক্ষণ মূল্যায়ন করে?
- প্রশিক্ষণ মূল্যায়নের সীমাবদ্ধতাগুলো কী কী? জাবি. ২০১৭
- প্রশিক্ষণ মূল্যায়নের উপর প্রভাব বিস্তারকারী উপাদান কী কী? জাবি. ২০১৯
- প্রশিক্ষণের ফলাফল কেন মূল্যায়ন করতে হয়? ঢাবি. ২০১৫ জাবি. ২০১৫ ২০১৮ ২০১৯ ২০২১
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- প্রশিক্ষণ মূল্যায়নের পদক্ষেপসমূহ বর্ণনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০১৬ ২০১৭ ২০২০
- গঠনমূলক মূল্যায়ন পরিচালনার পদ্ধতি লিখ। জাবি. ২০১৫
- কিভাবে প্রশিক্ষণ চূড়ান্ত মূল্যায়ন করতে হয়? জাবি. ২০১৬
- প্রশিক্ষণ কর্মসূচি মূল্যায়নের কৌশলগুলো আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৫ ২০২২
অধ্যায়- ১০ (প্রশিক্ষণ স্থানান্তর)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- প্রশিক্ষণ স্থানান্তরের ধরনসমূহ বর্ণনা কর। জাবি. ২০১৫ ২০১৭
- কার্যক্ষেত্রে সম্মুখীন হওয়ার বাধাসমূহ বর্ণনা কর। ঢাবি. ২০১৪
- কার্য পরিবেশের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। ঢাবি. ২০১৪
- প্রশিক্ষণ স্থানান্তরে প্রভাব বিস্তারকারী ইতিবাচক পরিবেশের বৈশিষ্ট্য বর্ণনা কর। জাবি. ২০২১
- শিক্ষণের মূলনীতিসমূহ বর্ণনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৭ ২০১৯ ২০২২
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তবি
- (ক) শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানের গুণাবলি আলোচনা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৬
(খ) প্রশিক্ষণ স্থানান্তর প্রক্রিয়ায় ব্যবহৃত মডেলসমূহ আলোচনা কর। জাবি. ২০১৬ - প্রশিক্ষণ স্থানান্তরের গুরুত্ব আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৯
- প্রশিক্ষণ স্থানান্তর প্রক্রিয়ায় ব্যবহৃত তত্ত্বগুলো ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৪
- (ক) স্ব-ব্যবস্থাপনা কৌশল বলতে কী বুঝায়? জাবি. ২০২১
(খ) প্রশিক্ষণ স্থানান্তরের ধারণাসমূহ বর্ণনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৯ ২০২১
অধ্যায়- ১১ (বাংলাদেশে প্রশিক্ষণ ও উন্নয়ন)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- IBM এর উদ্দেশ্যসমূহ লিখ।
- বিটাক (BITAC) এর লক্ষ্য ও উদ্দেশ্য লিখ। জাবি. ২০১৪
- জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (NARM)এর কার্যক্রম বর্ণনা কর। জাবি. ২০১৬
- বাংলাদেশে প্রশিক্ষণের গুরুত্ব বর্ণনা কর। ঢাবি. জাবি. ২০১৫
- মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের কার্যাবলি আলোচনা কর। জাবি. ২০১৭
- বাংলাদেশে ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের কার্যাবলি আলোচনা কর। জাবি. ২০২২
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- (ক) যুব উন্নয়ন অধিদপ্তর এর কার্যক্রম বর্ণনা কর। জাবি. ২০১৫ ২০১৭
(খ) বাংলাদেশের প্রশিক্ষণ ও উন্নয়ন নীতি বর্ণনা কর। জাবি. ২০১৪ ২০১৫ ২০১৭ ২০১৮ - বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এর লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর। জাবি. ২০১৪
- শিশু শ্রমিক নিয়োগের কুফলসমূহ উল্লেখ কর। ঢাবি. ২০১৫
- বাংলাদেশে সরকারি প্রশিক্ষণ কার্যপদ্ধতি বর্ণনা কর। জাবি. ২০১৮ ২০২০
- বাংলাদেশের শিল্প সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ ও উন্নয়নের সমস্যাগুলো কি কি এবং কিভাবে তার সমাধান করা যায়? ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০১৯ ২০২১

