সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
ব্যবসায় গবেষণা
মাস্টার্স ব্যবস্থাপনা বিভাগ
পূর্ণমান – ৮০
ক – বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ১ x ১০ = ১০
খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ৫ x ৪ = ২০
গ – বিভাগ: রচনামূলক প্রশ্নউত্তর ৫ x ১০= ৫০
ক – বিভাগ: বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) ফলিত গবেষণা কী?
উত্তর: কোনো বাস্তব সমস্যা সমাধানে বা গবেষণা লব্ধ জ্ঞানকে বাস্তব প্রয়োজনে প্রয়োগ করার লক্ষ্যে পরিচালিত গবেষণাকেই ফলিত গবেষণা বলে।
(খ) পদ্ধতি কী?
উত্তর: পদ্ধতি বলতে কোনো বিষয় আয়ত্ত করার জন্য মানুষের প্রায়োগিক জ্ঞান ও তাত্ত্বিক উপায়কে বুঝায়।
(গ) গবেষণার ধারণাগত কাঠামো কী?
উত্তর: প্রধান উপাদান, ধারণা, তত্ত্ব বা চলক ইত্যাদি গবেষণার মৌলিক বিষয় সম্পর্কে বর্ণনামূলক বা ছবির মাধ্যমে উপস্থাপনাকে গবেষণার ধারণাগত কাঠামো বলে।
(ঘ) গবেষণা সমস্যা দৃষ্টিভঙ্গি কী?
উত্তর: সমস্যাসমূহকে গবেষণার ক্ষেত্রে কোন কোন চলকের সাথে সম্পর্কিত করা হবে এবং কিভাবে সমাধান করার চেষ্টা করা হবে তার তাত্ত্বিক কাঠামোকে গবেষণা সমস্যা দৃষ্টিভঙ্গি বলা হয়।
(ঙ) সাক্ষাৎকার কী?
উত্তর: যেখানে একাধিক ব্যক্তি মধ্যকার কথাপোকথন্নের মধ্যে একপক্ষ প্রশ্নকারী এবং অপরপক্ষ উত্তরদাতা হিসাবে থাকেন
তাকে সাক্ষাৎকার বলে।
(চ) উপাত্তের কোডিং কী?
উত্তর: উপাত্তের সঠিক ব্যবহারের লক্ষ্যে যে সাংকেতিক নম্বর ব্যবহার করা হয় তাকে উপাত্তের কোডিং বলে।
(ছ) CPD-এর পূর্ণরপ কী?
উত্তর: CPD-এর পূর্ণরূপ-Center for Policy Dialogue.
(জ) অনুকল্প/ধারণা কাকে বলে?
উত্তর: প্রাথমিক বা আংশিক প্রমাণ সাপেক্ষ ভবিষ্যদ্বাণীর ওপর ভিত্তি করে বৃহৎ অনুসন্ধান বা গবেষণা পরিচালনার প্রক্রিয়াকে অনুকল্প বলে।
(ঝ) গবেষণা প্রতিবেদন কী?
উত্তর: গবেষণা শেষে গবেষণার ফলাফল মূল্যায়নের সহায়ক উপাদানই হলো গবেষণা প্রতিবেদন।
(ঞ) কখন বিকল্প অনুকল্প গ্রহণ করা হয়?
উত্তর: পরীক্ষামূলক কার্যক্রম ক্ষেত্রে কল্পনার ত্রুটি ঘটলে বিকল্পকল্পনা রা অনুকল্প গ্রহণ করা হয়।
(ট) পাইলট জরিপ কী?
উত্তর: কোনো জরিপ কার্য ব্যাপক বা পুঙ্খানুপুঙ্খভাবে করার আগে স্বল্প পরিসরে যে জরিপ কার্য চালানো হয় তাকে পাইলট জরিপ বলে।
(ঠ) গরেষণাগার পরীক্ষা বলতেকী বুঝ?
উত্তর: কম্পিউটার ব্যবহ্যর করে বৈজ্ঞানিক উপায়ে পরীক্ষাগারে যে সকল পরীক্ষা করা হয় তাকে গবেষণাগার পরীক্ষা বলা হয়।
(ক) অনুসন্ধানমূলক গবেষণা কী?
উত্তর: অস্পষ্ট বা জটিল কোন পরিস্থিতি থেকে ব্যবসায়িক কোন সুযোগ লাভের জন্য যে গবেষণা করা হয় তাকে অনুসন্ধানমূলক গবেষণা বলে।
(খ) গবেষণার নকশায়ন কাকে বলে?
উত্তর: একটি গবেষণা কার্য কিভাবে পরিচালিত ও সম্পাদিত হবে তার পরিকল্পনা প্রণয়নকে গবেষণা নকশা বলে।
(গ) মাধ্যমিক উপাত্ত কী?
উত্তর: এক প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত তথ্যকে অপর প্রতিষ্ঠান তার কাজে ব্যবহার করলে তখন তাকে মাধ্যমিক তথ্য বলা হয়।
(ঘ) স্তরকৃত নমুনায়ন কী?
উত্তর: কোনো সমগ্রকের বৈশিষ্ট্যর ভিত্তিতে শ্রেণিবিভাগ থেকে প্রয়োজনীয় নমুনা দৈবচয়ন প্রক্রিয়ায় সংগ্রহ করার পদ্ধতিকে স্তরকৃত বা স্তরিত নমুনায়ন বলে।.
(ঙ) জরিপ কী?
উত্তর: সরেজমিনে সাক্ষাৎকারের মাধ্যমে কোন বিষয় বা ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া হলো জরিপ।
(চ) মূল্যায়ন গবেষণা কাকে বলে?
উত্তর: সামাজিক উন্নয়ন তথা গবেষণার জন্য যে কর্মসূচি প্রণয়ন করা হয় তা কতটুকু কার্যকরী হচ্ছে তার ফলাফল জানার জন্য যে বিজ্ঞানসম্মত গবেষণা পরিচালনা করা হয় তাকে মূল্যায়ন গবেষণা বলে।
(ছ) t-যাচাই কী?
উত্তর: যে পরিমিত যাচাইয়ের নমুনার আকার ছোট অর্থাৎ n < 30 এবং সমগ্রকের ভেদাঙ্কের মান অজানা থাকে তাকে সিদ্ধান্ত যাচাই করার ক্ষেত্রে যে যাচাই প্রক্রিয়ার ব্যবহার করা হয় তাকে t- যাচাই বলে।
(জ) গবেষণা প্রস্তাব কী?
উত্তর: গবেষণা কার্যক্রম সুস্পন্ন করতে বিভিন্ন ধাপে যে সকল কর্মকাণ্ড পরিচালনা করতে হয় যেগুলোর অগ্রিম পরিকল্পনাকে গবেষণা প্রস্তাব বলে।
(ঝ) নাস্তি অনুকল্প কী?
উত্তর: যে পরিসংখ্যানিক কল্পনা সত্যতা যাচাইয়ের জন্য গ্রহণ করা হয়ে থাকে তাকে নাস্তি কল্পনা বলে।
(ঞ) কাঠামোবদ্ধ সাক্ষাৎকার কী?
উত্তর: যে সাক্ষাৎকার প্রশ্নমালায় পূর্বনিধারিত প্রশ্নের উত্তর দিতে হয় তাকে কাঠামোবদ্ধ সাক্ষাৎকার বলে।
(ট) সমগ্রক কী?
উত্তর: পারিসংখ্যানিক অনুসন্ধান ক্ষেত্রের একই বৈশিষ্ট্যপূর্ণ অনেকগুলো উপাদান বা বস্তুর সমাহারকে সমগ্রক বা তথ্যবিশ্ব বলা হয়।
(ঠ) খোলা প্রশ্ন বলতে কী বুঝ?
উত্তর: যে প্রশ্নমালায় উত্তরদাতাদের জন্য উত্তর প্রদানের জায়গায় উত্তর উল্লেখ না করে উন্মুক্ত রাখা হয় তাকেই উন্মুক্ত বা খোলা প্রশ্নমালা বলে।
(ক) গবেষণা কী?
উত্তর: কতিপয় সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে নতুন জ্ঞান অনুসন্ধানের পদ্ধতিকে গবেষণা বলে।
(খ) গবেষণা পদ্ধতি কী?
উত্তর: কোনো গবেষণা কার্য পরিচালনার জন্য নির্দিষ্ট নিয়মকানুন ও রীতিনীতিকে গবেষণা পদ্ধতি বলে।
(গ) সাহিত্য সমীক্ষা কী?
উত্তর: একটা নির্দিষ্ট সময়ে রচিত অথবা কোনো নির্ধারিত বিষয়ে রচিত রচনাসমগ্র আলোচনা বিশ্লেষণ ও পর্যালোচনা করা হলে তাকে সাহিত্য পর্যালোচনা বলে।
(ঘ) হাইপোথেসিস কী?
উত্তর: প্রাথমিক বা আংশিক প্রমাণ সাপেক্ষ ভবিষ্যদ্বাণীর ওপর ভিত্তি করে বৃহৎ অনুসন্ধান বা গবেষণা পরিচালনার প্রক্রিয়াকে অনুকল্প বলে।
(ঙ) F-টেস্ট কী?
উত্তর: দুটি তথ্য বিশ্ব বা সমগ্রকের ভেদাংকের পার্থক্যকে F-যাচাই/টেস্ট বলে।
(চ) উপাত্ত প্রক্রিয়াকরণকী?
উত্তর: বিশ্লেষণের সুবিধার্থে সংগৃহীত উপাত্তসমূহকে সাজানো গুছানোর প্রক্রিয়াকে তথ্য বা উপাত্ত প্রক্রিয়াজাতকরণ বলা হয়।
(ছ) ANOVA-এর পূর্ণরূপ লিখ।
উত্তর: ANOVA-এর পূর্ণরূপ হলো- Analysis Of Variance.
(জ) কেস স্টাডি কী?
উত্তর: পূর্বের তথ্য বা ঘটনা বিশ্লেষণ করে নতুন সিদ্ধান্তে উপনীত হবার প্রক্রিয়াকে কেস স্টাডি বলে।
(ঝ) গবেষণা সমস্যা কী?
উত্তর: প্রদেয় একটি সমস্যার সবচাইতে ভাল সমাধানের জন্য গবেষক যে বিষয়ের উপর কাজ করেন তাকেই গবেষণা সমস্যা বলা হয়।
(ঞ) নমুনায়ন কী?
উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো তথ্য সমগ্রকের একটি অংশ পরীক্ষা করে সম্পূর্ণ তথ্য সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় তাকে নমুনায়ন বলা হয়।
(ট) গুণবাচক উপাত্ত কী?
উত্তর: বিশেষ গুণ বা বৈশিষ্ট্য প্রকাশক তথ্য, যা সরাসরি পরিমাণবাচক সংখ্যা দ্বারা উপস্থাপন করা যায় না তাকে গুণবাচক উপাত্ত/তথ্য বলে।
(ঠ) বিশ্লেষণাত্মক প্রতিবেদন কী?
উত্তর: বিশ্লেষণাত্মক প্রতিবেদন হলো এমন প্রতিবেদন যা কোনো সমস্যাকে বিশেষিত করে থাকে।
(ক) ব্যবসায় গবেষণা বলতে কী বুঝায়?
উত্তর: ব্যবসায়িক সিদ্ধান্ত তৈরির জন্য তথ্যসংগ্রহ, সংরক্ষণ এবং বিশ্লেষণের পদ্ধতিকেই ব্যবসায় গবেষণা বলে।
(খ) মৌলিক গবেষণা কী?
উত্তর: পৃথিবীর বিভিন্ন ঘটনাবলি সম্পর্কে শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য যে গবেষণা কার্যপরিচালনা করা হয় তাকে মৌলিক গবেষণা বলে।
(গ) গবেষণা প্রস্তাব কী?
উত্তর: গবেষণা কার্যক্রম সুসম্পন্ন করতে বিভিন্ন ধাপে যে সকল কর্মকাণ্ড পরিচালনা করতে হয় যেগুলোর অগ্রিম পরিকল্পনাকে গবেষণা প্রস্তাব বলে।
(ঘ) স্বাধীনতার মাত্রা কী?
উত্তর: কোনো তথ্যে যে কয়টি স্বাধীন পর্যবেক্ষিত মানের সংখ্যা থাকে অর্থাৎ অনির্ভরশীল পর্যবেক্ষিত মানের সংখ্যাকে স্বাধীনতা মাত্রা বলে।
(ঙ) নমুনা জরিপ কাকে বলে?
উত্তর: যে জরিপের সাহায্যে তথ্য বিশ্বের ‘সকল. একক হতে তথ্যসংগ্রহ না করে তথ্য বিশ্বের প্রতিনিধিত্বমূলক অংশ নির্বাচন করে সেখান থেকে তথ্যসংগ্রহ করা হয় তাকে নমুনা জরিপ বলে।
(চ) Z-যাচাই কী?
উত্তর: সমগ্রকের পরিমিত ব্যবধান জানা অবস্থায় নমুনার আকার ছোটো (x > 30) বা বড় (x ≥30) যাই হোক না কেন কল্পনা যাচাইয়ে যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে Z-যাচাই বলে।
(ছ) পাইলট সার্ভেকী?
উত্তর: কোনো জরিপ কার্য ব্যাপক বা পুঙ্খানুপুঙ্খভাবে করার আগে স্বল্প পরিসরে যে জরিপ কার্য চালানো হয় তাকে পাইলট জরিপ/সার্ভেবলে।
(জ) BIBM এর পূর্ণরূপ লেখ।
উত্তর: BIBM-এর পূর্ণরূপ হলো- Bangladesh Institute of Bank Management.
(ঝ) Type- ভুল বলতে কী বুঝায়?
উত্তর: নাস্তি কল্পনা সত্য হওয়া সত্ত্বেও তা বাতিল করা হলে যে ভ্রান্তি সংঘটিত হয় তাকে Type-1 ভুল বলে।
(ঞ) উপাত্তের কোডিং কী?
উত্তর: উপাত্তের সঠিক ব্যবহারের লক্ষ্যে যে সাংকেতিক নম্বর ব্যবহার করা হয় তাকে উপাত্তের কোডিং বলে।
(ট) গবেষণা নক্শা কী?
উত্তর: একটি গবেষণা কার্য কিভাবে পরিচালিত ও সম্পাদিত হবে তার পরিকল্পনা প্রণয়নকে গবেষণা নকশা বলে।
(ঠ) সাক্ষাৎকার কী?
উত্তর: যেখানে একাধিক ব্যক্তি মধ্যকার কথোপকথনের মধ্যে একপক্ষ প্রশ্নকারী এবং অপরপক্ষ উত্তরদাতা হিসাবে থাকেন তাকে সাক্ষাৎকার বলে।
(ক) কার্যমূলক গবেষণা কী?
উত্তর: কার্যমূলক গবেষণা হলো’ এমন একটি অনুসন্ধানমূলক পদ্ধতি, যেখানে এর অংশগ্রহণকারীরা নিজেদের কর্মক্ষেত্র থেকে সমস্যা চিহ্নিত করে এবং তার সমাধানে প্রয়োজনীয় ভূমিকা রাখার মাধ্যমে পেশাগত উন্নয়ন ঘটায়।
(খ) গবেষণা সমস্যা কী?
উত্তর: প্রদেয় একটি সমস্যার সবচাইতে ভাল সমাধানের জন্য গবেষক যে বিষয়ের উপর কাজ করেন তাকেই গবেষণা সমস্যা বলা হয়।
(গ) উপাত্ত কী?
উত্তর: কোনো গবেষণা কার্যে ব্যবহৃত নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রকাশ সূচক রাশিমালাকে তথ্য বা উপাত্ত বলে।
(ঘ) নমুনায়ন কী?
উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো তথ্য সমগ্রকের একটি অংশ পরীক্ষা করে সম্পূর্ণ তথ্য সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় তাকে নমুনায়ন বলা হয়।
(ঙ) পরামিতি কী?
উত্তর: সমগ্রকের বৈশিষ্ট্যসূচক মানকে পরামিতি বলে।
(চ) নাস্তি অনুকল্প কী?
উত্তর: যে পরিসংখ্যানিক কল্পনা সত্যতা যাচাইয়ের জন্য গ্রহণ করা হয়ে থাকে তাকে নাস্তি কল্পনা/অনুকল্প বলে।
(ছ) তালিকাবদ্ধকরণ কী?
উত্তর: সংগৃহীত’ তথ্যের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার উদ্দেশ্যে তথ্যসমূহকে শ্রেণিবদ্ধ করার পর বিজ্ঞানসম্মত উপায়ে ও বিশেষ প্রণালিতে তালিকা আকারে সাজানোকে তালিকাবদ্ধকরণ বা সারণীবদ্ধকরণ বলে।
(জ) গবেষণা প্রতিবেদন কী?
উত্তর: গবেষণা শেষে গবেষণার ফলাফল মূল্যায়নের সহায়ক উপাদানই হলো গবেষণা প্রতিবেদন।
(ঝ) শ্রেণিবদ্ধকরণ কী?
উত্তর: উপাত্তের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উপাত্তসমূহকে ভিন্ন ভিন্ন শ্রেণীতে প্রকাশ করার প্রক্রিয়াকেই উপাত্ত শ্রেণিবদ্ধকরণ বা শ্রেণিবিন্যাসকরণ বলে।
(ঞ) নমুনা বিচ্যুতি কী?
উত্তর: Sample statistic এবং সমগ্রক পরামিতির মধ্যে পার্থক্য নির্দেশকারী ত্রুটিকে নমুনা বিচ্যুতি বলা হয়।
(ট) অভীষ্ট দল কী?
উত্তর: অভীষ্ট দল বলতে সেই নির্দিষ্ট একদল মানুষকে বোঝায়, যাদের উদ্দেশ্য করে কোনো বিশেষ কর্মসূচি, বার্তা বা পণ্য তৈরি করা হয়।
(ঠ) BRRI এর পূর্ণরপ কী?
উত্তর: BRRI-এর পূর্ণরূপ হলো: Bangladesh Rice Research Inŝtitute.
(ক) ব্যবসায় গবেষণা কী?
উত্তর: ব্যবসায়িক সিদ্ধান্ত তৈরির জন্য তথ্যসংগ্রহ, সংরক্ষণ এবং বিশ্লেষণের পদ্ধতিকেই ব্যবসায় গবেষণা বলে।
(খ) পরীক্ষামূলক গবেষণা কী?
উত্তর: যখন কতিপয় উপাদান যত্নসহকারে নিয়ন্ত্রিত পরিবেশে যথার্থভাবে যাচাই বা অনুসন্ধান করা হয় তাকে পরীক্ষামূলক গবেষণা (Experimental Research) বলে।
(গ) গবেষণা নকশা কী?
উত্তর: একটি গবেষণা কার্য কিভাবে পরিচালিত ও সম্পাদিত হবে তার পরিকল্পনা প্রণয়নকে গবেষণা নকশা বলে।
(ঘ) সাহিত্য পর্যালোচনা কী?
উত্তর: একটা নির্দিষ্ট সময়ে রচিত অথবা কোনো নির্ধারিত বিষয়ে রচিত রচনাসমগ্র আলোচনা বিশ্লেষণ ও পর্যালোচনা করা হলে তাকে সাহিত্য পর্যালোচনা বলে।
(ঙ) ধারণা গঠন কী?
উত্তর: ধারণা গঠন হলো একটি বিশেষ ধরনের সক্ষমতা যার দ্বারা গবেষকরা যেকোনো বিষয় বা বস্তুকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতে পারে।
(চ) উপাত্ত কী?
উত্তর: কোনো গবেষণা কার্যে ব্যবহৃত নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রকাশ সূচক রাশিমালাকে তথ্য বা উপাত্ত বলে।
(ছ) স্টাডি পরিকল্পনা কী?
উত্তর : একটি কোর্সের বিষয়ের প্রয়োজনীয়তার সারাংশ এবং পরিকল্পিত বিষয় কখন অধ্যয়ন করা উচিত তা নির্দেশপূর্বক যে পরিকল্পনা প্রস্তুত করা হয় তাই হলো স্টাডি পরিকল্পনা।
(জ) নমুনা কী?
উত্তর: যে পদ্ধতিতে বিস্তৃত অনুসন্ধান ক্ষেত্র হতে গবেষণার জন্য নির্দিষ্ট সংখ্যক বিষয় বা উপাদান নির্বাচন করা হয় তাকে নমুনা বলে।
(ঝ) অনুকল্প যাচাই কী?
উত্তর: যে পদ্ধতি প্রয়োগ করে কোনো পরিসংখ্যানিক অনুকল্প বা কল্পনা গ্রহণ বা বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে অনুকল্প যাচাই বলে।
(ঞ) টেকনিক্যাল প্রতিবেদন কী?
উত্তর: বিস্তারিতভাবে যা বর্ণনামূলক গবেষণা ও পূর্ণ ফলাফল সংরক্ষণ করার প্রয়োজন হলে যে প্রতিবেদন প্রস্তুত করা হয় তাকে কৌশলগত/টেকনিক্যাল প্রতিবেদন বলা হয়ে থাকে।
(ট) দলিল ব্যবস্থাপনা কী?
উত্তর: গবেষণা কাজে ব্যবহৃত বিভিন্ন তথ্য উপাত্তের উৎস এবং নির্ভরযোগ্যতা সম্পর্কে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্রমাণাদির সমষ্টিই হলো দলিল ব্যবস্থাপনা।
(ঠ) BIDS-এর পূর্ণরপ কী?
উত্তর: BIDS-এর পূর্ণরূপ- Bangladesh Irstitute of Development Studies.
(ক) ফলিত গবেষণা কী?
উত্তর: কোনো বাস্তব সমস্যা সমাধানে বা গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তব প্রয়োজনে প্রয়োগ করার লক্ষ্যে পরিচালিত গবেষণাকেই ফলিত গবেষণা বলে।
(খ) গবেষণা প্রস্তাবকী?
উত্তর: গবেষণা কার্যক্রম সুসম্পন্ন করতে বিভিন্ন ধাপে যে সকল কর্মকাণ্ড পরিচালনা করতে হয় যেগুলোর অগ্রিম পরিকল্পনাকে গবেষণা প্রস্তাব বলে।
(গ) ব্যক্তিগত সাক্ষাৎকার কী?
উত্তর: সরাসরি যোগাযোগে মাধ্যমে ব্যক্তির সাথে কথোপকথনের প্রক্রিয়াকে ব্যক্তিগত সাক্ষাৎকার বলে।
(ঘ) পাইলট জরিপ কী?
উত্তর: কোনো জরিপ কার্য ব্যাপর বা পুঙ্খানুপুঙ্খভাবে করার আগে স্বল্প পরিসরে যে জরিপ কার্য চালানো হয় তাকে পাইলট জরিপ/সার্ভে বলে।
(ঙ) সারণিবদ্ধকরণ কী?
উত্তর: পরিকল্পিত উপায়ে শ্রেণিবদ্ধকরণের পর তথ্যকে বিশ্লেষণ করার উদ্দেশ্যে বিভিন্ন কলাম ও সারিতে বিজ্ঞানসম্মতভাবেবিন্যস্ত করার প্রক্রিয়াই হলো সারণিবদ্ধকরণ।
(চ) পর্যবেক্ষণ কী?
উত্তর: বিজ্ঞানসম্মত উপায়ে প্রাথমিক তথ্যসংগ্রহের একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়াকে পর্যবেক্ষণ বলে।
(ছ) স্বাধীনতার মাত্রা কী?
উত্তর: কোনো তথ্যে যে কয়টি স্বাধীন পর্যবেক্ষিত মানের সংখ্যা থাকে অর্থাৎ অনির্ভরশীল পর্যবেক্ষিত মানের সংখ্যাকে স্বাধীনতা মাত্রা বলে।
(জ) CPD- এর পূর্ণরূপ কী?
উত্তর: CPD-এর পূর্ণরূপ হলো: Center for Policy Diaiogue.
(ঝ) সমগ্রক কী?
উত্তর: পারিসংখ্যানিক অনুসন্ধান ক্ষেত্রের একই বৈশিষ্ট্যপূর্ণ অনেকগুলো উপাদান বা বস্তুর সমাহারকে সমগ্রক বা তথ্যবিশ্ব বলা হয়।
(ঞ) ANOVA এর পূর্ণরূপ লেখ।
উত্তর: ANOVA -এর পূর্ণরূপ হলো: Añalysis of Variance.
(ট) T-test এর সূত্রটি লেখ।
উত্তর: Click Here>>>
(ঠ) তথ্য কী?
উত্তর: কোনো গবেষণা কার্যে ব্যবহৃত নির্দিষ্ট বৈশিষ্ট্যের প্রকাশ সূচক রাশিমালাকে তথ্য-বা উপাত্ত বলে।
খ & গ বিভাগ প্রশ্নউত্তর ⮟
অধ্যায়- ১ (ব্যবসায় গবেষণা পরিচিতি)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- ব্যবসায় গবেষণা বলতে কি বুঝ? ঢাবি. ২০১৪ জাবি. ২০১০ ২০১৩ ২০১৪
- ব্যবসায় ধারণা গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর। জাবি. ২০১৬
- ব্যবসায় গবেষণার গুরুত্ব বর্ণনা কর। জাবি. ২০১৩ ২০১৪ ২০১৫ ২০১৬ ২০১৯ ২০২০
- মৌলিক গবেষণা ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও। জাবি. ২০১৯
- একজন গবেষকের গুণাবলি বর্ণনা কর। জাবি. ২০১৯
- গবেষণার উদ্দেশ্য বর্ণনা কর। জাবি. ২০১৭
- গবেষণা বিদ্যা ও গবেষণা পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও। জাবি. ২০১৩
- ব্যবসায় গবেষণার সাংগঠনিক কাঠামো বর্ণনা কর। জাবি. ২০১৮
- ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণে গবেষণার ভূমিকা উল্লেখ কর। জাবি. ২০১৮
- ব্যবসায় গবেষণায় নৈতিকতার বিষয়সমূহ বর্ণনা কর। জাবি. ২০১৮
- ব্যবসায় গবেষণার উদ্দেশ্য বর্ণনা কর। ঢাবি. ২০১৪ ২০১৬ জাবি. ২০২১
- ব্যবসায় গবেষণার আওতা বর্ণনা কর। জাবি. ২০১০ ২০১৩ ২০১৪ ২০১৮ ২০২০ ২০২২
- উপাত্ত প্রক্রিয়াকরণের পর্যায়সমূহ লেখ। জাবি. ২০১৭ ২০২২
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- ব্যবসায় গবেষণার প্রকৃতি বর্ণনা কর। জাবি. ২০১৭
- ব্যবস্থাপক হিসেবে একজন গবেষণা পরিচালক কী কাজ করেন? জাবি. ২০১৫
- ডকুমেন্ট স্টাডির সুবিধা বর্ণনা কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৬ ২০১৮
- কেস স্টাডি পদ্ধতির সুবিধাগুলো ব্যাখ্যা কর। জাবি. ২০১৫
- প্রাথমিক উপাত্ত সংগ্রহের জন্য ব্যবহৃত পদ্ধতিগুলোর সুবিধা ও অসুবিধা উল্লেখ কর। জাবি. ২০১৫
- (ক) গবেষণাকে কেন একটি বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়? জাবি. ২০১৮
(খ) একটি উৎকৃষ্ট গবেষণার গুণাবলি ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৮ - অনুকল্প উন্নয়ন প্রক্রিয়া বর্ণনা কর। জাবি. ২০১৪
- ব্যবসায় গবেষণার প্রকারভেদ আলোচনা কর। জাবি. ২০২১
- ব্যবসায় গবেষণার পদ্ধতি আলোচনা কর। ঢাবি. ২০১৪ ২০১৬ জাবি. ২০১৩ ২০১৭ ২০১৯ ২০২০ ২০২২
- ব্যবসায় গবেষণার ধারণাগত কাঠামো বর্ণনা কর। জাবি. ২০২২
অধ্যায়- ২ (গবেষণা নকশায়ন)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- গবেষণার যৌক্তিকতা বলতে কি বুঝ? জাবি. ২০১৪
- গবেষণা প্রণালি বলতে কী বুঝায়? জাবি. ২০১৫
- বর্ণনামূলক ও বিশ্লেষণমূলক গবেষণার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। জাবি. ২০১৪
- সাহিত্য পর্যালোচনা কীভাবে গবেষণা উন্নয়নে সহায়তা করে? জাবি. ২০১৮
- বর্ণনামূলক ও বিশ্লেষণাত্মক গবেষণার মধ্যে পার্থক্যসমূহ দেখাও। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৮ ২০২১
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- গবেষণায় নকশা বলতে কী বুঝায়। জাবি. ২০১৩ ঢাবি. ২০১৪ ২০১৫ ২০১৬
- উপাত্ত অনুসন্ধানকারী নিয়োগ ও প্রশিক্ষণ সম্পর্কে বর্ণনা কর। জাবি. ২০১৫
- “গবেষণায় পরিস্থিতি শোধন করা প্রয়োজন।”-ব্যাখ্যা কর। জাবি. ২০১৫
- (ক) পরীক্ষণ নক্শার মূল নীতিগুলো আলোচনা কর। জাবি. ২০১৯
(খ) গবেষণা নক্শার বিষয়বস্তু বর্ণনা কর। ঢবি. ২০১৪ ২০১৫ জাবি. ২০১৫ ২০১৯ - (ক) গবেষণা নকশার উদ্দেশ্য লেখ। জাবি. ২০২০
(খ) গবেষণা নকশার প্রকারভেদ বর্ণনা কর। জাবি. ২০২০ - (ক) গবেষণা নকশার রূপরেখা কী? জাবি. ২০২১
(খ) গবেষণা নকশা প্রণয়নের ধাপসমূহ বর্ণনা কর। জাবি. ২০২১ - গবেষণায় সাহিত্য সমীক্ষণ কেন প্রয়োজন? জাবি. ২০১৭ ২০২০ ২০২২
অধ্যায়- ৩ (গবেষণা প্রস্তাব)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- গবেষণা প্রস্তাবের সংজ্ঞা দাও।
- গবেষণা প্রস্তাবের বিষয়বস্তু বিবৃত কর। জাবি. ২০১৬ ২০২০
- প্রস্তাবিত গবেষণা পটভূমি বর্ণনা কর। জাবি. ২০১৪ ২০২২
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- একটি উত্তম গবেষণা প্রস্তাবের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। জাবি. ২০১৫ ঢাবি. ২০১৬
- (ক) গবেষণা প্রস্তাবের গুরুত্ব লেখ। জাবি. ২০১৯ ২০২১
(খ) গবেষণা প্রস্তাব নকশায়নে বাংলাদেশে ব্যবস্থাপনা সমস্যা আলোচনা কর। জাবি. ২০১৪ ২০২১ - (ক) গবেক্ষণা প্রস্তাব প্রণয়নে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর। জাবি. ২০১০ ২০১৪ ২০১৫ ২০১৯ ২০২২
(খ) গবেষণা প্রস্তাবের উপাদানসমূহ বর্ণনা কর। ঢাবি ২০১৪ জাবি. ২০১৪ ২০১৮ ২০২২
অধ্যায়- ৪ (গবেষণা সমস্যা সম্পর্কেধারণা)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- গবেষণা সমস্যা কাকে বলে? ঢাবি. ২০১৪ ২০১৬
- গবেষণা সমস্যা উপস্থাপনের উপাদানসমূহ আলোচনা কর।
- একটি গবেষণা সমস্যা কীভাবে সংজ্ঞায়িত করবে? ঢাবি. ২০১৫ জাবি. ২০১৯
- কীভাবে ব্যবসায় গবেষণার সমস্যা চিহ্নিত করা যায় তা বর্ণনা কর। ঢাবি. ২০১৪ ২০১৫ ২০১৬ জাবি. ২০১৮ ২০২১
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- গবেষণা সমস্যা সংজ্ঞায়নের প্রয়োজনীয়তা বিবৃত কর। জাবি. ২০১৭
- গবেষণা সমস্যা নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর। জাবি. ২০১৭
- (ক) গবেষণা সমস্যায় বিকল্প দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হয় কেন? জাবি. ২০২০
(খ) গবেষণা সমস্যায় বিকল্প দৃষ্টিভঙ্গির উপাদানসমূহ বর্ণনা কর। জাবি. ২০২০ৎ - গবেষণা সমস্যার প্রতি দৃষ্টিভঙ্গি কী? জাবি. ২০২১
- কিভাবে কার্যকরী কল্পনার উন্নয়ন করা হয়? জাবি. ২০২১
অধ্যায়- ৫ (গবেষণা পদ্ধতি)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- প্রশ্নমালা ও প্রশ্নমালা নকশা বলতে কি বুঝ? জাবি. ২০১০
- প্রশ্নমালা তৈরির নীতিগুলো উল্লেখ কর। ঢাবি. ২০১৪
- তথ্য সংগ্রহের ক্ষেত্রে সাক্ষাৎকার গ্রহণ কর্মসূচি প্রণয়ন প্রক্রিয়া বর্ণনা কর। জাবি. ২০১৪ ২০১৭
- উন্মুক্ত প্রশ্নের সুবিধাসমূহ উল্লেখ কর। জাবি. ২০১৬
- প্রশ্নাবলি নকশা সংক্রান্ত বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর। জাবি. ২০১৩
- প্রাথমিক উপাত্ত ও মাধ্যমিক উপাত্তের মধ্যে পার্থক্য দেখাও। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৯
- শুমারি জরিপের তুলনায় নমুনা জরিপের সুবিধাগুলো উল্লেখ কর। ঢাবি. ২০১৪ ২০১৬
- ব্যবসায় গবেষণায় নমুনায়নের প্রয়োজন কেন? ঢাবি. ২০১৯
- গুণগত গবেষণা ও সংখ্যাত্মক গবেষণার মধ্যে পার্থক্য দেখাও। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৮ ২০২০
- নমুনায়ন বলতেকী বুঝ? জাবি. ২০১৭
- নমুনায়নের প্রকারভেদ লেখ। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৭ ২০১৯ ২০২১
- পাইলট জরিপ কেন পরিচালনা করা হয়? জাবি. ২০২১
- ডকুমেন্ট স্টাডির সীমাবদ্ধতা উল্লেখ কর জাবি. ২০২১
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- নমুনায়ন ত্রুটি কী? জাবি. ২০২১
- উত্তম নমুনায়নের বৈশিষ্ট্য আলোচনা কর।
অথবা, উত্তম নমুনায়নের প্রকৃতিগুলো ব্যাখ্যা কর। - পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা কর। জাবি. ২০১৬
- উপাত্ত সংগ্রহের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। জাবি. ২০১৬ ২০১৯
- প্রশ্নমালা প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনাকর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৫ ২০১৭
- তথ্য সংগ্রহকারী নিয়োগের ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করতে হয়? জাবি. ২০১৪ ২০১৬
- (ক) গুণগত গবেষণা কাকে বলে? জাবি. ২০১৮
(খ) মাধ্যমিক উপাত্ত সংগ্রহ পদ্ধতির বর্ণনা দাও। জাবি. ২০১৮ - (ক) প্রশ্নমালা প্রণয়নে সতর্কতাসমূহকী কী? জাবি. ২০১৬ ২০১৮ ২০১৯
(খ) খোলা প্রশ্ন ও আবদ্ধ প্রশ্নের মধ্যে পার্থক্য দেখাও। জাবি. ২০১৭ ২০১৯ - (ক) গবেষণায় বিভিন্ন প্রকার উপাত্তের উৎস আলোচনা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৪ ২০১৭ ২০১৮ ২০১৯ ২০২১,
(খ) ব্যবসায় গবেষণা পরিচালনার প্রশ্নমালার গুরুত্ব লিখ। জাবি. ২০১৪ ২০১৬ ২০২১ - সাক্ষাৎকারের অসুবিধাসমূহ লেখ। জাবি. ২০১৭ ২০২০
- (ক) কীভাবে তথ্য সংগ্রহকারী নিয়োগ ও প্রশিক্ষণ প্রদান করা যায়? জাবি. ২০২০ ২০২২
(খ) উপাত্ত সংগ্রহের পদ্ধতি বর্ণনা কর। জাবি. ২০২০ ২০২২ - (ক) শুমারি জরিপ বলতেকী বুঝ? জাবি. ২০২২
(খ) শুমারি জরিপ ও নমুনা জরিপের পার্থক্য দেখাও। জাবি. ২০১৫ ২০১৭ ২০২০ ২০২২
অধ্যায়- ৬ (অধ্যয়নের পরিকল্পনা)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- Correlation কী? জাবি. ২০১৫
- অনুকল্পের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। জাবি. ২০১৭
- অনমুনাজ ভুলের উৎসসমূহ কি কি? ঢাবি. ২০১৪
- পরিমিত বিন্যাসের ব্যবহার কর। জাবি. ২০১৫
- F- যাচাইয়ের ব্যবহার লেখ। জাবি. ২০২১
- গবেষণার কাইবর্গ পরীক্ষা কেন করা হয়? জাবি. ২০২২
- Z-test এবং T-test এর মধ্যে পার্থক্য দেখাও। জাবি. ২০২২
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- অনুকল্প যাচাইয়ের ধাপসমূহ বর্ণনা কর। জাবি. ২০১৪ ঢাবি. ২০১৬
- স্বাধীন চলক এবং নির্ভরশীল চলক উদাহরণসহ ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৪
- পরিমিত বিন্যাসের বৈশিষ্ট্যগুলো লিখ। জাবি. ২০১৬
- গবেষণা পরিকল্পনা কাকে বলে? জাবি. ২০১৮
- গবেষণা পরিকল্পনার পদক্ষেপসমূহ বর্ণনা কর। জাবি. ২০১৮
- অনুকল্প বলতে কী বুঝ? জাবি. ২০১৮ ২০২০ ২০২২
অধ্যায়- ৭ (প্রতিবেদন লিখন)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- কোন ধরনের দলিলপত্র প্রদর্শন করা হয়? ঢাবি. ২০১৪
- যোগাযোগ মডেল হিসেবে গবেষণা প্রতিবেদন ব্যাখ্যা কর। জাবি. ২০১৯
- গবেষণা প্রতিবেদন প্রণয়নে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২১
- থিসিস ও ডিজারটেশনের মধ্যে পার্থক্য দেখাও। জাবি. ২০২২
- গবেষণা প্রতিবেদনের বৈশিষ্টসমূহ কী? জাবি. ২০১৮ ২০২০ ২০২২
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- দলিলপত্র প্রদর্শন বলতে কি বুঝ? এটি প্রদর্শন কেন গুরুত্বপূর্ণ?
- গবেষণা প্রতিবেদনে কী কী সতর্কতা অবলম্বন করতে হয়? জাবি. ২০১৪ ২০১৬
- গবেষণা প্রতিবেদন উপস্থাপন প্রক্রিয়া বর্ণনা কর। জাবি. ২০২১
- গবেষণা প্রতিবেদনের ধাপসমূহ কী? জাবি. ২০১৩ ২০২০ ২০২১
- (ক) গবেষণা প্রতিবেদন কী? ঢাবি. ২০১৬ জাবি. ২০১৩ ২০২০ ২০২২
(খ) গবেষণা প্রতিবেদন প্রণয়নের গঠন-কাঠামো বর্ণনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০১৬ ২০২২
অধ্যায়- ৮ (বাংলাদেশে ব্যবসায় গবেষণার সমস্যা এবং সম্ভাবনা)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- একুশ শতকে ব্যবসায়ে গবেষণা আলোচনা কর।
- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল সম্পর্কে লিখ।
- বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমির বর্ণনা কর।
- বাংলাদেশের গবেষকদের সমস্যাসমূহ বর্ণনা কর। জাবি. ২০১৪ ২০১৬
- ব্যবসায় গবেষণার সীমাবদ্ধতাসমূহ আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৭ ২০২১ ২০২২
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- “বাংলাদেশে বেশির ভাগ গবেষণার ফলাফল জনগণ কর্তৃক গৃহীত হয় না” -ব্যাখ্যা কর। জাবি. ২০১৬
- বাংলাদেশের প্রধান প্রধান গবেষণা প্রতিষ্ঠানের নাম লিখ। জাবি. ২০১৭ ২০১৮
- গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বিআইডিএস এর কার্যক্রম বর্ণনা কর। জাবি. ২০২০
- বাংলাদেশে ব্যবসায় গবেষণার ক্ষেত্রগুলো বর্ণনা কর। জাবি. ২০১৫ ২০২১
- (ক) বাংলাদেশে ব্যবসায় গবেষণার সম্ভাবনা সম্পর্কে আলোচনা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০১৯ ২০২২
(খ) বাংলাদেশে ব্যবসায় গবেষণার সমস্যা সমাধানের উপায়সমূহ বর্ণনা কর। ঢাবি. ২০১৪ ২০১৫ জাবি. ২০১০ ২০১৫ ২০১৭ ২০২২

