সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
ভাষা দর্শন
মাস্টার্স দর্শন বিভাগ
ক – বিভাগ: বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) জি.ই.ম্যুর কে ছিলেন?
উত্তর: জি. ই. ম্যুর ছিলেন সমকালীন বাস্তববাদ ও বিশ্লেষণী দর্শনের অগ্রগণ্য একজন ব্রিটিশ দার্শনিক।
(খ) ‘অর্ডার অব মেরিট’ উপাধি লাভ করেন কোন দার্শনিক?
উত্তর: ‘অর্ডার অব মেরিট’ উপাধি লাভ করেন জি. ই. ম্যুর।
(গ) ম্যুরের মতে বচন কত প্রকার ও কি কি?
উত্তর: ম্যুরের মতে বচন দুই প্রকার। যথা- ১. ভাষাগত প্রকাশের প্রকরণ ও ২. ধারণার যৌক্তিক বিশ্লেষণ।
(ঘ) ম্যুরের ‘Principia Ethica’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ম্যুরের ‘Principia Ethica’গ্রন্থটি ১৯০৩ সালে প্রকাশিত হয়।
(ঙ) ম্যুরের মতে, সংবেদন কী?
উত্তর: সংবেদন বলর্তে ম্যুর সেই অভিজ্ঞতাকে বুঝিয়েছেন যা কিছু ইন্দ্রিয় উপাত্তের উপলব্ধি করে,স্বয়ং ইন্দ্রিয় উপাত্তকে নয়।
(চ) প্রকৃতিবাদকী?
উত্তর: যে মতবাদ অনুসারে নৈতিক পদ বা অবধারণকে প্রাকৃতিকীয় প্রত্যয়ের সাহায্যে ব্যাখ্যা করা যায় তাকে প্রকৃতিবাদ বলে।
(ছ) বার্ট্রান্ড রাসেল কোন দেশের দার্শনিক?
উত্তর: ১৮৭২ সালে ইংল্যান্ডের মনমাউখশায়ারে জন্মগ্রহণ করেন।
(জ) পরানীতিবিদ্যার প্রবক্তা কে?
উত্তর: পরানীতিবিদ্যার প্রবক্তা জি.ই. ম্যুর!
(ঝ) ভ্রাম্যমান সোফিস্ট কাকে বলা হত?
উত্তর: ভ্রাম্যমান সোফিস্ট রাসেলকে বলা হতো।
(ঞ) নিরপেক্ষ একত্ববাদের প্রবক্তা কে?
উত্তর: নিরপেক্ষ একত্ববাদের প্রবক্তা বার্ট্রান্ড রাসেল।
(ট) রাসেলের মতে, ইন্দ্রিয় উপাত্ত কি কি?
উত্তর: রাসেলের মতে, ইন্দ্রিয় উপাত্ত বস্তুর রং, গন্ধ, শব্দ প্রভৃতি।
(ঠ) রাসেলের মতে মঙ্গল কি?
উত্তর: মঙ্গল প্রধানত একটি সামাজিক ধারণা, যার লক্ষ্য হচ্ছে মানুষের বাসনাগুলোর মধ্যে যে বিবোধ থাকে তা থেকে বেরিয়ে আসার একটি পথ খুঁজে পাওয়া।
(ক) জি. ই.ম্যুর কোন ধরনের দার্শনিক?
উত্তর: জি.ই ম্যুর সমকালীন দার্শনিক।
(খ) ম্যুর কোন প্রবন্ধে ভাববাদ খণ্ডন করেন?
উত্তর: ম্যুর তার The Refutation of Idealism গ্রন্থে ভাববাদ খণ্ডন করেন।
(গ) রাসেলের মতে জ্ঞানের ত্রুটি কয়টি ও কি কি?
উত্তর: রাসেলের মতে, জ্ঞানের ত্রুটি তিনটি। যথা- ১. জ্ঞান অনিশ্চিত, ২. জ্ঞান অস্পষ্ট এবং ৩. জ্ঞান আত্মবিরোধী।
(ঘ) সাধারণ জ্ঞান কাকে বলে?
উত্তর: আমরা, কোনো প্রকার জটিল যুক্তিতর্কের আশ্রয় না করে স্বাভাবিকভাবে জগৎ এবং জীবনের যে সকল বিষয়কে স্বাভাবিকভাবেই সুনিশ্চিত মনে করি তাকে সাধারণ জ্ঞান বলা হয়।
(ঙ) ম্যুরের মতে বচনকী?
উত্তর: ম্যূরের মতে, বচন হলো প্রত্যক্ষ উপলব্ধি। য়খন কোনো বিশ্বের উত্থিত বিষয় বাস্তবে উপস্থিত থাকে তখন ঐ বিশ্বাসকে সত্য বিশ্বাস বলা হয়, যা একটি বচন।
(চ) বর্ণনা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: বর্ণনাতত্ত্বের প্রবক্তা বার্ট্রান্ড রাসেল।
(ছ) ম্যুরের মতে জড় কী?
উত্তর: ম্যুরের মতে, জড়বস্তু হলো এমন কিছু যা দেশের কোথাও আছে এবং আকার আছে।
(জ) রাসেলের মতেইচ্ছা কী?
উত্তর: রাসেলের মতে, ইচ্ছা হলো পরিবেশের উপর আমাদের প্রতিক্রিয়া।
(ঝ) রাসেলের একটি বিখ্যাত গ্রস্থের নাম লিখ।
উত্তর: রাসেলের একটি বিখ্যাত গ্রন্থের নাম হলো- Principia of Mathematica.
(ঞ) ‘Principia Ethica’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘প্রিন্সিপিয়া ইথিকা’ গ্রন্থের লেখক জি.ই.ম্যুর।
(ট) সংবেদন কী?
উত্তর: সংবেদন বলতে ম্যুর সেই অভিজ্ঞতাকে বুঝিয়েছেন যা কিছু ইন্দ্রিয় উপাত্তের উপলব্ধি করে, স্বয়ং ইন্দ্রিয় উপাত্তকে নয়।
(ঠ) বিশ্বাসের উপাদান কয়টি ও কি কি?
উত্তর: ম্যুরের মতে, বিশ্বাস উপাদান দুই প্রকার। যথা- ১. ভ্রান্ত বিশ্বাস মিথ্যা বিশ্বাস এবং ২. সঠিক বা সত্য বিশ্বাস।
(ক) “An outline of philosophy” -গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর: বার্ট্রান্ড রাসেল।
(খ) জি.ই. ম্যুর কখন ও কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ম্যুরের জন্ম ১৮৭৩ সালে ইংল্যান্ডে।
(গ) ভ্রাম্যমাণ সোফিস্ট কাকে বলা হত?
উত্তর: বার্ট্রান্ড রাসেলকে।
(ঘ) নিরপেক্ষ একত্ববাদ কী?
উত্তর: যে মতবাদ মনে করে যে, জড় ও মনের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। জড় ও মন উভয়ই একই উপাদানে গঠিত এবং এই উপাদানগুলো নিজেরা মানসিকও নয় আবার জড়ীয় নয়, বরং নিরপেক্ষ এ মতবাদই হলো নিরপেক্ষ একত্ববাদ।
(ঙ) রাসেলের মতে, ইন্দ্রিয় উপাত্ত কী কী?
উত্তর: রাসেলের মতে,ইন্দ্রিয় উপাত্ত হলো বস্তুররং, গন্ধ, শব্দ প্রভৃতি।
(চ) ম্যুরের মতে, বচন কত প্রকার ও কী কী?
উত্তর: ম্যুরের মতে বচন দুই প্রকার! যথা- ১. প্রকাশের প্রকরণ ও ২. ধারণার যৌক্তিক বিশ্লেষণ।
(ছ) ম্যুরের বিখ্যাত দুটি গ্রন্থের নামলিখ।
উত্তর: ম্যুরের দুটি বিখ্যাত গ্রন্থের নাম হলো- ১. Principia Ethica ও২. Some Main Problems of Philosophy.
(জ) ‘অর্ডার অব মেরিট’ উপাধি লাভ করেন কোন দার্শনিক?
উত্তর: ‘অর্ডার অব মেরিট’-উপাধি লাভ করেন জি. ই. ম্যুর। (ঝ) রাসেল কত সালে নোবেল পুরস্কার পান?
উত্তর: ১৯৫০ সালে।
(ঞ) ম্যুরের ‘Some main problems of Philosophy’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৫৩ সালে।
(ট) বর্ণনাতত্ত্ব কী?
উত্তর: বর্ণনা বলতে কোনো বিষয় সম্পর্কে আলোচনা বা কোনো কিছুর বিবরণ দেওয়াকে বুঝায়। আর এ আলোচনা বা বিবরণ ও বিষয়ক মতবাদকে বলা হয় বর্ণনাতত্ত্ব।
(ঠ) কাকে সাধারণ জ্ঞানের দার্শনিক বলা হয়?
উত্তর: জি. ই.মৃ্যুরকে।
(ক) জি. ই.ম্যুরের পূর্ণনাম লেখ।
উত্তর: জর্জ এডওয়ার্ড ম্যুর (Judge Edwards Moore)।
(খ) ম্যূরের ‘Principia Ethica’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ঘ্যুরের ‘Principia Ethica’গ্রন্থটি ১৯০৩ সালে প্রকাশিত হয়।
(গ) কোন গ্রবন্ধে ম্যুর ভাববাদ খণ্ডন করেন?
উত্তর: ম্যুর তার The Refutation of Idealism গ্রন্থে ভাববাদ খণ্ডন করেন।
(ঘ) ম্যুরের মতে, বচন কী?
উত্তর: ম্যুরের মতে, বচন হলো প্রত্যক্ষ উপলব্ধি। যখন কোনো বিশ্বের উত্থিত বিষয় বাস্তবে উপস্থিত থাকে তখন ঐ বিশ্বাসকে সত্য বিশ্বাস বলা হয়, যা একটি বচন।
(ঙ) প্রকৃতিবাদ কী?
উত্তর: যে মতবাদ অনুসারে নৈতিক পদ বা অবধারণকে প্রাকৃতিকীয় প্রত্যয়ের সাহায্যে ব্যাখ্যা করা যায় তাকে প্রকৃতিবাদ বলে।
(চ) বিশ্বাসের উপাদান কয়টি ও কী কী?
উত্তর: ম্যুরের মতে বিশ্বাস দুই প্রকার। যথা- ১.ভ্রান্ত বিশ্বাস বা মিথ্যা বিশ্বাস এবং ২. সঠিক বা সত্য বিশ্বাস।
(ছ) পরানীতিবিদ্যার প্রবক্তা কে?
উত্তর: পরনীতিবিদ্যার প্রবক্তা জি. ই. ম্যূর (G.E.Moore)।
(জ) রাসেলের একটি বিখ্যাত গ্রন্থের নাম লেখ।
উত্তর: রাসেলের দুটি বিখ্যাত গ্রন্থের নাম হলো (i) Principia Mathematica এবং (ii) Philosophy of Logical Atomism.
(ঝ) রাসেলের মতে ইচ্ছা কী?
উত্তর: রাসেলের মতে ইচ্ছা হলো পরিবেশের উপর আমাদের প্রতিক্রিয়া।
(ঞ) রাসেলের মতে জ্ঞানের ত্রুটি কয়টি ও কীকী?
উত্তর: রাসেলের মতে জ্ঞানের ত্রুটি ৩টি। যথা- ১. জ্ঞান অনিশ্চিত, ২. জ্ঞান অস্পষ্ট এবং ৩. জ্ঞান আত্মবিরোধী।
(ট) চেতনার স্বরূপ বলতে কী বুঝ?
উত্তর: রাসেলের মতে, চেতনা হলো নিজের মধ্যে যা ক্রিয়াশীল তাই হলো চেতনা।
(ঠ) নিরপেক্ষ একত্ববাদের প্রবক্তা কে?
উত্তর: নিরপেক্ষ একত্ববাদী দর্শনের প্রতিষ্ঠাতা বার্ট্রান্ড রাসেল।
(ক) ম্যুরের মতে, দার্শনিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী?
উত্তর: ম্যুরের মতে দার্শনিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সমগ্র বিশ্বজগতের একটা সাধারণ বর্ণনা দেয়ার চেষ্টা করা।
(খ) “ভালত্ব একটি সরল ধারণা”- কে বলেছেন?
উত্তর: “ভালোত্ব একটি সরল ধারণা” জি.ই. ম্যুর (G.E.Moore) ‘বলেছেন।
(গ) ম্যুরের মতে, জড় কী?
উত্তর: ম্যুরের মতে জড়বস্তু হলো এমন কিছু যা দেশের কোথাও আছে এবং আকার আছে।
(ঘ) বচনের বিশেষ বৈশিষ্ট্য কী?
উত্তর: বচনের বিশেষ বৈশিষ্ট্য হলো এতে সুনির্দিষ্ট কিছু গুণ আরোপ করা যায়
(ঙ) ‘উন্মুক্ত প্রশ্ন’-যুক্তিটি কে দিয়েছেন?
উত্তর: উন্মুক্ত প্রশ্ন যুক্তিটি দিয়েছেন GE. Moore (জি. ই. ম্যূর)।
(চ) রাসেলের মতে দর্শনের প্রথম ধাপ কী?
উত্তর: রাসেলের মতে, দর্শনের প্রথম ধাপ হলো জগৎ বিষয়ক সমস্যা ও সংশয়গুলোকে তুলে ধরা।
(ছ) স্বকীয় নাম বলতে রাসেল কী বুঝিয়েছেন?
উত্তর: স্বকীয় নাম বলতে রাসেল বুঝিয়েছেন সেসব সমষ্টির বর্ণনা যেগুলোকে সবক্ষেত্রেই কোনো বৈশিষ্ট্যের মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়।
(জ) ‘অর্ডার অব মেরিট’ উপাধি লাত করেন কোন দার্শনিক?
উত্তর: ‘অর্ডার অব মেরিট’-উপাধি লাভ করেন জি. ই. ম্যুর।
(ঝ) ম্যুরের ‘Some Main Probiems of Philosophy’ গ্রছটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৫৩ সালে।
(ঞ) রাসেলের মতে, মঙ্গল কী?
উত্তর: মঙ্গল প্রধানত একটি সামাজিক ধারণা, যার লক্ষ্য হচ্ছে মানুষের বাসনাগুলোর মধ্যে যে বিরোধ থাকে তা থেকে বেরিয়ে আসার একটি পথ খুঁজে পাওয়া।
(ট) রাসেল কী ধরনের দার্শনিক?
উত্তর: বাস্তববাদী দার্শনিক।
(ঠ) রাসেলের অনুমোদিত দার্শনিক পদ্ধতির নাম লিখ।
উত্তর: বার্ট্রান্ড রাসেলের অনুমোদিত দার্শনিক পদ্ধতির নাম সংশয় পদ্ধতি।
(ক) ম্যুরের বিখ্যাত দুটি গ্রন্থের নাম লেখ।
উত্তর: ম্যুরের দুটি বিখ্যাত গ্রন্থের নাম হলো- ১.Principia Ethica ও২.Some Main Problems of Philosophy.
(খ) ম্যুরের মতে, বচন কত প্রকার ও কী কী?
উত্তর: ম্যুরের মতে, বচন দুই প্রকার। যথা- ১.ভাষাগত প্রকাশের প্রকরণ ও ২. ধারণার যৌক্তিক বিশ্লেষণ।
(গ) পরানীতি বিদ্যার প্রবক্তা কে?
উত্তর: পরনীতিবিদ্যার প্রবক্তা জি.ই. ম্যুর (GE.Moore)।
(ঘ) ম্যুর কোন প্রবন্ধে ভাববাদ খণ্ডন করেন?
উত্তর: ম্যুর তার The Refutation of Idealism গ্রন্থে ভাববাদ খণ্ডন করেন।
(ঙ) জি.ই. ম্যুরের ‘A Defense of Common Sense’ প্রবন্ধ কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২৫ সালে।
(চ) ম্যুর কত সালে ‘Order of Merit’উপাধি লাভ করেন?
উত্তর: ১৯০২ সালে।
(ছ) জি.ই. ম্যুরের একটি প্রবন্ধের নাম লেখ।
উত্তর: জি.ই. ম্যুরের একটি প্রবন্ধের নাম ‘A Defense of Common Sense’.
(জ) বাট্টান্ড রাসেল কত সালে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তর: বার্ট্রান্ড রাসেল ১৯৫০ সালে সাহিত্যের উপর নোবেল পুরস্কার পান।
(ঝ) বার্ট্রান্ড রাসেলের একটি বইয়ের নাম লেখ।
উত্তর: বার্ট্রান্ড রাসেলের একটি বিখ্যাত গ্রন্থের নাম হলো Principia Mathematica Ges.
(ঞ) রাসেলের মতে, ইচ্ছা কী?
উত্তর: বাট্রান্ড রাসেলের মতে ইচ্ছা হলো পরিবেশের উপর আমাদের প্রতিক্রিয়া।
(ট) গণিতের উৎস যুক্তিবিদ্যা এবং গণিত যুক্তিবিদ্যার অংশ এ মত কে প্রমাণ করেন?
উত্তর: বার্ট্রান্ড রাসেল।
(ঠ) রাসেলের মতে, ইন্দ্রিয় উপাত্ত কী কী?
উত্তর: বার্ট্রান্ড রাসেলের মতে, ইন্দ্রিয় উপাত্ত হলো বস্তুর রং, গন্ধ,শব্দ প্রভৃতি।
(ক) জি.ই. ম্যুরের পূর্ণ নাম লেখ।
উত্তর: জর্জ এডওয়ার্ড ম্যুর (Judge Edwards Moore)।
(খ) ম্যুরের মতে, জড় কী?
উত্তর: ম্যুরের মতে জড়বস্তু হলো এমন কিছু যা দেশের কোথাও আছে এবং আকার আছে।
(গ) ‘অর্ডার অব মেরিট’ উপাধি লাভ করেন কোন দার্শনিক?
উত্তর: ‘অর্ডার অব মেরিট’-উপাধি লাভ করেন জি. ই. ম্যুর।
(ঘ) “ভালত্ব একটি সরল ধারণা” কে বলেছেন?
উত্তর: “ভালোত্ব একটি সরল ধারণা” জি.ই. ম্যুর (G.E. Moore) বলেছেন।
(ঙ) “উন্মুক্ত প্রশ্ন” যুক্তিটি কে দিয়েছেন?
উত্তর: উন্মুক্ত প্রশ্ন যুক্তিটি দিয়েছেন G. E. Moore (জি. ই.ম্যুর)।
(চ) ‘An Outline of Philosophy’ গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর: Bertrand Russell (বাট্রান্ড রাসেল)।
(ছ) ভ্রাম্যমাণ সোফিস্ট কাকেবলা হয়?
উত্তর: বার্ট্রান্ড রাসেলকে।
(জ) বিশ্বাসের উপাদান কয়টি ও কী কী?
উত্তর: ম্যুরের মতে, বিশ্বাস দুই প্রকার। যথা- ১. ভ্রান্ত বিশ্বাস বা মিথ্যা বিশ্বাস এবং ২. সঠিক বা সত্য বিশ্বাস।
(ঝ) কাকে সাধারণ জ্ঞানের দার্শনিক বলা হয়?
উত্তর: জি.ই. ম্যুরকে।
(ঞ) কোন প্রবন্ধেম্যুর ভাববাদ খণ্ডন করেন?
উত্তর: ম্যুর তার The Refutation of Idealism গ্রন্থে ভাববাদ খণ্ডন করেন।
(ট) বার্ট্রান্ড রাসেন কত সালে নোবেল পুরষ্কার পান?
উত্তর: বার্ট্রান্ড রাসেল ১৯৫০ সালে সাহিত্যের উপর নোবেল পুরস্কার পান।
(ঠ) নিরপেক্ষ একত্ববাদ কী?
উত্তর: যে মতবাদ মনে করে যে, জড় ও মনের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। জড় ও মন উভয়ই একই উপাদানে গঠিত এবং এই উপাদানগুলো নিজেরা মানসিকও নয় আবার জড়ীয় নয়, বরং নিরপেক্ষ এ মতবাদই হলো নিরপেক্ষ একত্ববাদ।
খ & গ বিভাগ প্রশ্নউত্তর ⮟
অধ্যায়- ১ (জি.ই.ম্যুর)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- প্রকৃতিবাদ কাকে বলে?
- অপ্রকৃতিবাদ কি? জাবি. ২০১৬
- প্রকৃতিবাদী অনুপপত্তি ব্যাখ্যা কর। জাবি. ২০২১
- জি.ই. ম্যুরের জ্ঞানতত্ত্ব আলোচনা কর। ঢাবি. ২০১৪
- ম্যুরের ‘উনুক্ত প্রশ্ন যুক্তি’ ব্যাখ্যা কর। জাবি. ২০১৬ ২০১৯ ২০২১
- মৃ্যুরের মতে সংবেদোপাত্তের বৈশিষ্ট্যগুলো কি? ঢাবি. ২০১৪
- বচনের প্রকৃতি সম্পর্কে ম্যুরের ধারণা লেখ। জাবি. ২০১৫
- কিভাবে আমরা জড় বস্তুকে জানতে পারি? জাবি. ২০১৪ ২০১৬
- ম্যুরকে কেন সাধারণ জ্ঞানের দার্শনিক বলা হয়? জাবি. ২০১৪ ২০১৭ ২০২১
- ম্যূর কীভাবে বচন সম্পর্কে সনাতনী ধারণা বর্জন করেন? জাবি. ২০১৫ ২০১৮
- ম্যুরের নীতিদর্শন সংক্ষেপে আলোচনাকর। জাবি. ২০১৫ ২০১৯
- ম্যুরের জ্ঞানের পন্থাসমূহ কিকি? জাবি. ২০১৪ ২০১৭ ২০২০
- সত্য ও মিথ্যাবিশ্বাসের মধ্যেম্যুর কীভাবে পার্থক্য করেছেন? জাবি. ২০১৫ ২০১৭ ২০১৯ ২০২১
- ম্যুর অনুসরণে বচনের চারটি বৈশিষ্ট্য লেখ। জাবি. ২০১৭ ২০১৯ ২০২১
- ‘ভাল সংজ্ঞায়নাতীত’ম্যুর অনুসরণে লেখ।
অথবা, “ভালো সংজ্ঞায়নাতীত”-মূ্যুরের মতানুসারে সংক্ষেপে লিখ। জাবি. ২০১৬ ২০২০ - সংবেদন ও সংবেদোপাত্তের মধ্যে পার্থক্য দেখাও।
জাবি. ২০১৪ ২০১৮ ২০২০ ২০২২ ঢাবি. ২০১৫ ২০১৬
অথবা, ম্যুর অনুরসণে সংবেদোপাত্তের প্রকৃতি ব্যাখ্যা কর। সংবেদোপাত্তের সাথে সংবেদনের সম্পর্ক দেখাও।
অথবা, সংবেদন ও সংবেদাপাত্তের মধ্যে পার্থক্য নির্ণয় কর। - বহির্জগৎ বলতে ম্যুর কী বুঝিয়েছেন? ঢাবি. ২০১৪ জাবি. ২০১৭ ২০১৮ ২০২০ ২০২২
অথবা; বহির্জগতের অস্তিত্ব সম্পর্কে ম্যুরের মত বর্ণনা কর। - জড় ও মন সম্পর্কে ম্যুরের ধারণা ব্যাখ্যা কর।
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- ম্যুর কিভাবে সমকালীন দর্শনে বিশ্লেষণী ধারা প্রবর্তন করেন? ঢাবি. ২০১৫
- ম্যুর কিভাবে সমকালীন দর্শনে বিশ্লেষণী ধারা প্রবর্তন করেন? জাবি. ২০১৪ ২০১৭ ২০১৯ ২০২১
অথবা, ম্যুর অনুসরণে দার্শনিক সমস্যাবলির স্বরূপ ব্যাখ্যা কর। - বচন কি? ম্যুরকে অনুসরণ করে বচনের প্রকৃতি আলোচনা কর। বচন কিশুধুমাত্র শব্দের সমষ্টি? ঢাবি. ২০১৪ ২০১৫ ২০১৬
অথবা, বচনের প্রকৃতি সম্পর্কে ম্যুরের মতের একটি বিস্তারিত বর্ণনা দাও। বচন কি শুধু শব্দের সমষ্টি? - ম্যুর কীভাবে ভাববাদ খণ্ডন করেন? আলোচনা কর। ঢাবি. ২০১৪ ২০১৬
অথবা, ম্যূর কিভাবে ভাববাদ খণ্ডন করেন? বর্ণনা কর। - বচন সম্পর্কে ম্যুরের মতবাদ ব্যাখ্যা কর। তিনি কীভাবে ইন্দ্রিয় উপাত্তের জ্ঞান ও বচনের জ্ঞানকে পৃথক করেন? জাবি. ২০১৬ ২০১৮ ২০২০
- ‘কাল বাস্তব নয়’-ম্যুর কীভাবে এ উক্তিটি খণ্ডন করেন? ঢাবি. ২০১৬ জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২১
- ম্যুরের অবদান লিখ। ম্যুরকে কেন সাধারণ জ্ঞানের দার্শনিক বলে? ব্যাখ্যা কর। জাবি. ২০১৬
- ,ম্যুরের ইন্দ্রিয় উপাত্তের বৈশিষ্ট্য উল্লেখ কর।সংবেদন ও সংবেদোপাত্তের মধ্যে তুলনা কর। ঢাবি. ২০১৪ ২০১৫
- ম্যুর অনুসরণে দর্শনের প্রকৃতি ও বিষয়বস্তু আলোচনা কর। ঢাবি. ২০১৪ ২০১৬ জাবি. ২০১৫ ২০১৮ ২০২০ ২০২২
- “জ্ঞান এক ধরনের উপলব্ধি”। এ প্রসঙ্গেজি.ই. ম্যুরের জ্ঞানতত্ত্ব আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৭ ২০২০ ২০২২
- ম্যুরের মতেবিশ্বাসের প্রকৃতি কী? সত্য ওমিথ্যা বিশ্বাস সম্পর্কে ম্যুরের মতবাদ ব্যাখ্যা কর। জাবি. ২০১৪ ২০১৮ ২০১৯ ২০২২
অধ্যায়- ১ (বার্ট্রান্ড রাসেল)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- বাট্রান্ড রাসেলকে কেন বিশ্লেষণী দার্শনিক বলা হয়? জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮
- রাসেলের নীতিদর্শন আলোচনা কর। জাবি. ২০১৬ ২০১৯
- স্মৃতি সম্পর্কে রাসেলের মত ব্যাখ্যা কর। জাবি. ২০১৪ ২০১৮ ২০২০
- নাম ও বর্ণনার মধ্যে পার্থক্য কী? জাবি. ২০১৮ ২০১৭ ২০১৯ ২০২১
- বাট্রান্ড রাসেল অনুসরণে দর্শনের কাজ কী? জাবি. ২০১৪ ২০১৭ ২০১৯
- ভাষার স্বরূপ সম্পর্কে রাসেলের মত ব্যাখ্যা কর। জাবি. ২০১৫ ২০১৮ ২০২১
- রাসেলের মতে, মঙ্গল কী? জাবি. ২০২২
- রাসেলের দার্শনিক সংশয় সংক্ষেপে আলোচনা কর। জাবি. ২০১৫ ২০২০ ২০২২
- নৈতিকতা ও ধর্ম সম্পর্কে রাসেলের অভিমত ব্যাখ্যা কর। জাবি. ২০১৪ ২০১৮ ২০২০ ২০২২
- রাসেলের সংবেদনের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা কর। জাবি. ২০১৫ ২০১৭ ২০২০ ২০২২
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- নিরপেক্ষ একত্ববাদ কী? রাসেল অনুসরণে নিরপেক্ষ একত্ববাদের স্বরূপ আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৬ ২০১৭ ২০১৯
- দার্শনিক সংশয়ের প্রকৃত সম্পর্কে বাট্র্যান্ড রাসেল কি মত পোষণ করেন? তার মতে দর্শনের কাজ কি? ঢাবি. ২০১৪ ২০১৬
অথবা, বার্ট্রান্ড রাসেল অনুসরণে দার্শনিক সংশয়ের প্রকৃতি ব্যাখ্য কর। তাঁর মতে দর্শনের কাজ কী? - সত্য সম্পর্কেরাসেলের মত ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৫ ২০১৬ জাবি. ২০১৫ ২০১৭ ২০১৯ ২০২১
অথবা, সত্য সম্পর্কে বার্ট্রান্ড রাসেলের মত ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
অথবা, সত্য সম্পর্কে রাসেলের মত ব্যাখ্যা ও মূল্যায়ন কর। - বার্ট্রান্ড রাসেল কিভাবে শিক্ষণকে আচরণবাদী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন? তুমি কি তাঁর সাথে এক মত পোষণ কর? ঢাবি. ২০১৫
- রাসেলের বর্ণনা তত্ত্বের একটি বিচারমূলক ব্যাখ্যা দাও। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৫ ২০১৬ ২০১৭ ২০১৯ ২০২১
- জড় ও মন সম্পর্কে রাসেলের মত ব্যাখ্যা কর। তিনি কীভাবে নিরপেক্ষ একত্ববাদে উপনীত হন? ঢাবি. ২০১৫ ২০১৬ জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২০
- রাসেলের যৌক্তিক পরমাণুবাদ আলোচনা কর।
- বহির্জগৎ বলতে ম্যুর কি বোঝেন? তিনি কিভাবে এর অস্তিত্ব প্রমাণ করেন? ঢাবি. ২০১৫ জাবি. ২০১৪ ২০১৬
- রাসেল কীভাবে ভাষাকে আচরণবাদী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন? তুমি কি তাঁর সাথে একমত পোষণ কর? ঢাবি. ২০১৪ জাবি. ২০২০
- রাসেলের বর্ণনাতত্ত্বের একটি বিচারমূলক ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৬ জবি. ২০১৫ ২০১৭
- পদার্থবিদ্যার জ্ঞানের প্রকৃতি সম্পর্কে রাসেলের মত ব্যাখ্যা কর। তিনি কেন মনে করেন যে, জড় সম্পর্কিত প্রাচীন ধারণা অবশ্যই বর্জন করতে হবে? ঢাবি. ২০১৫ জাবি. ২০১৫ ২০১৮ ২০২০
- দার্শনিক সংশয়বাদ বলতে রাসেল কী বোঝেন? তিনি কেন মনে করেন যে চূড়ান্ত সত্য অর্জন করা সম্ভব নয়? ঢাবি. ২০১৫ জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২১
- ভাষার স্বরূপ সম্পর্কেরাসেলের মত ব্যাখ্যা কর। তার মতে আমরা কীভাবে ভাষাকে আয়ত্ত করি? জাবি. ২০১৪ ২০১৭ ২০১৯ ২০২১
- রাসেলের বিশ্লেষণী দর্শন ব্যাখ্যা কর। জাবি. ২০১৯ ২০২২
- রাসেলের প্রত্যক্ষণ সম্পর্কিত মতবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন কর। ঢাবি. ২০১৪ ২০১৬ জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২০ ২০২২
- বার্ট্রান্ড রাসেলের কার্যকারণতত্ত্ব ব্যাখ্যা কর। জাবি. ২০২২

