সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
বাংলা ছোটগল্প
মাস্টার্স বাংলা বিভাগ
ক – বিভাগ: বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) ‘স্ত্রীর পত্র’ গল্পের মৃণাল বিবাহিত জীবনে স্বামীকে কয়টি পত্র লিখেছিলেন?
উত্তর: একটি পত্র লিখেছিলেন।
(খ) ‘দাক্ষিণাত্যের কবি কোন ছন্দে রাজার স্তব গান করতেন?
উত্তর: শার্দুল বিক্রীড়িত ছন্দে।
(গ) ‘তফাত যাও, তফাত যাও।’ বলে কে চিৎকার করতো?
উত্তর: পাগলা মেহেরআলি।
(ঘ) ‘জগতে চোর নয় কে?’- উক্তিটি কার?
উত্তর: ‘চোর’ গল্পের মধু ঘোষের।
(ঙ) রামপদের স্ত্রীর নাম কী?
উত্তর: রামশদের স্ত্রীর নাম মুক্তা।
(চ) ‘সমুদ্রের স্বাদ’ গল্পগ্রন্থটি কতো সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৪৩ সালে।
(ছ) বুধনীকে বাদ দিয়ে সুন্দরলাল চা বাগানের জন্যে কতো জন শ্রমিক সংগ্রহ করতে সমর্থ হয়েছিলো?
উত্তর: ৪২ জন।
(জ) ‘জান্তব’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘জান্তব’ শব্দের অর্থ জন্তুজাত বা জন্তুসুলভ।
(ঝ) ‘ভাঙা চশমা’ গল্পের কথক কোন পেশা দিয়ে কর্মজীবন শুরু করেছিলো?
উত্তর: ষাট টাকা মাইনের স্কুল-মাস্টারি দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন।
(ঞ) হাসান আজিজুল হক কতো তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।
(ট) গুণীনের নাম কী?
উত্তর: রজব আলী গুণীন।
(ঠ) কোন বিষয় নিয়ে ‘পরবাসী’ গল্পটি রচিত হয়েছে?
উত্তর: ১৯৪৭ সালের দেশভাগ এবং হিন্দু-মুসলমান দাঙ্গা।
(ক) ‘একরাত্রি’ গল্পের কেন্দ্রীয় নারী চরিত্রটির নাম কী?
উত্তর: ‘একরাত্রি’ গল্পের কেন্দ্রীয় নারী চরিত্রটির নাম সুরবালা।
(খ) ‘অপরিচিতা’ গল্পে হরিশ কোথায় কাজ করে?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পে হরিশ কানপুরে কাজ করে।
(গ) ‘পোস্টমাস্টার’ গল্পে পোস্ট অফিসটি কোন গ্রামে অবস্থিত?
উত্তর: উলাপুর গ্রামে অবস্থিত।
(ঘ) মধু কাকে ভয় পায়?
উত্তর: পান্না বাবুকে ভয় পায়।
(ঙ) চোখের জলে নীলা কীসের স্বাদ খুঁজে পায়?
উত্তর: সমুদ্রের জলের লবণাক্ত স্বাদ খুঁজে পায়।
(চ) ‘আজকাল পরশুর’ গল্পে মুক্তার স্বামীর নাম কী?
উত্তর: ‘আজকাল পরশুর’ গল্পে মুক্তার স্বামীর নামরামপদ।
(ছ) ‘বীতংস’ শব্দের অর্থ কী?
উত্তর: বীতংস শব্দের অর্থ পশু বা পাখি ধরার জাল বা ফাঁদ।
(জ) গোপাল সজনে গাছের কী খেয়েছে?
উত্তর: গোপাল সজনে গাছের ডাটার চরচরি এবং আঠা খেয়েছে।
(ঝ) ‘দুঃশাসনের রক্তপান’ যাত্রাপালার নর্তকীরা কোথা থেকে এসেছে?
উত্তর: হস্তিনাপুর রাজসভা থেকে এসেছে।
(ঞ) ‘শকুন’ গল্পের সর্দার ছেলেটির নাম কী?
উত্তর: রফিক।
(ট) ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটি কত সালে রচিত হয়েছে?
উত্তর: ১৯৬৬ সালে রচিত হয়েছে।
(ঠ) ‘আবর্তের সম্মুখে’ গল্পে অবসরপ্রাপ্ত জজের বাড়ির বয়স কত? উত্তর: চল্লিশবছর।
(ক) কোম্পানির ক্যাশ হতে নিবারণ কত টাকা চুরি করে?
উত্তর: কোম্পানির ক্যাশ হতে নিবারণ আড়াইহাজার টাকা চুরি করে।
(খ) গিরিবালার বাবার নাম কী?
উত্তর: গিরিবালার বাবার নাম হরকুমার।
(গ) ‘অপরিচিতা’ গল্পের গল্প কথকের নাম কী?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পের গল্প কথকের নাম অনুপম।
(ঘ) ভিখু কত বছর জেল খেটেছে?
উত্তর: ভিখু দুইবছর জেল খেটেছে।
(ঙ) ‘সমুদ্রের স্বাদ’ গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘সমুদ্রের স্বাদ’ গল্পগ্রন্থটি ১৯৪৩ সালে প্রকাশিত হয়।
(চ) ‘বুড়ি’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর: ‘বুড়ি’ গল্পটি ‘আজকাল পরশুর গল্প’ গ্রন্থের অন্তর্ভুক্ত।
(ছ) ডাস্টবিনে কুকুরের নতুন প্রতিযোগী কে?
উত্তর: ডাস্টবিনে কুকুরের নতুন প্রতিযোগী দুর্ভিক্ষের শিকার ক্ষুধার্ত মানুষ।
(জ) ‘দুঃশাসন’ গল্পগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে?
উত্তর: সন্তোষ গঙ্গোপাধ্যায় বন্ধুবরেষুকে উৎসর্গ করা হয়েছে।
(ঝ) ‘ভাঙ্গা চশমা’ গল্পে কথকের মাসিক আয় কত টাকা?
উত্তর: ‘ভাঙ্গা চশমা’ গল্পে কথকের মাসিক বেতন ষাট টাকা, আর দুইটা টিউশনে পান আরো চল্লিশ টাকা; তার মোট আয় একশত টাকা।
(ঞ) “গাঁয়ের মানুষেরা বিস্মিতভাবে চেয়ে চেয়ে ওর বেড়ে ওঠা দেখে।”- ‘তৃষ্ণা’ গল্পেকার সম্পর্কে কথাটি বলা হয়েছে?
উত্তর: বাশেদের সম্পর্কে উক্ত কথাটি বলা হয়েছে।
(ট) “রেডিওটাবন্ধ করে দে।”- উক্তিটি কার?
উত্তর: ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পে ইনাম তার বন্ধু ফেকুকে এ কথা বলেছে।
(ঠ) ‘জননী’ গল্পে জননীর নাম কী?
উত্তর: ‘জননী’ গল্পে জননীর নাম আয়েশা।
(ক) ‘পোস্টমাস্টার’ গল্পে রতনের বয়স কত?
উত্তর: বারো-তেরো বছর।
(খ) ‘একরাত্রি’ গল্পে রামলোচন বাবু পেশায় কী ছিলেন?
উত্তর: রামলোচন বাবু পেশায় উকিল ছিল।
(গ) ‘স্ত্রীর পত্র’ গল্পে মৃণাল বিবাহিত জীবনে স্বামীকে কয়টি পত্র লিখেছিলেন?
উত্তর: একটি পত্র লিখে দিয়েছিল।
(ঘ) ‘জগতে চোর নয় কে’?-উক্তিটি কার?
উত্তর: এটি ‘চোর’ গল্পের মধু ঘোষের।
(ঙ) ভিখুর ডাকাত দলের সদস্য সংখ্যা কত?
উত্তর: ভিখুর ড়াকাত দলের সদস্য সংখ্যা এগারোজন।
(চ) ‘আজকাল পরশুর’ গল্পে’র মুক্তার স্বামীর নাম কী?
উত্তর: ‘আজকাল পরশুর’ গল্পে মুক্তার স্বামীর নাম রামপদ।
(ছ) ‘বীতংস’ গল্পে ভণ্ড সাধুর নাম কী?
উত্তর: ‘বীতংস’ গল্পে ভণ্ড সাধুর নাম সুন্দরলাল।
(জ) ‘হাড়’ গল্পে কথক কার সাথে দেখা করতে এসেছিল?
উত্তর: রায় বাহাদুরের সঙ্গে।
(ঝ) ‘টোপ’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘কালাবদন’ (১৯৪৮) গ্রন্থের অন্তর্গত 1
(ঞ) ‘উত্তর বসন্ত’ গল্পে টুকুর বয়স কত?
উত্তর: দশ বছর।
(ট) ‘আমৃত্যু আজীবন’ গল্পে সাপের কামড়ে কে মারা যায়?
উত্তর: করমালির বলদ মারা যায়।
(ঠ) ‘মা মেয়ের সংসার’ গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৯৭ সালে গল্পগ্রন্থটি প্রকাশিত হয়।
(ক) ‘নষ্টনীড়’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়।
(খ) ‘অপরিচিতা’ গল্পের হরিশ কোথায় কাজ করে?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পে হরিশ কানপুরে কাজ করে।
(গ) রবীন্দ্রনাথের ‘শাস্তি’ গল্পে দুই ভাইয়ের নাম কী?
উত্তর: রবীন্দ্রনাথের ‘শাস্তি’ গল্পের দুই ভাইয়ের নাম দুখিরাম রুই ও ছিদাম রুই।
(ঘ) ‘যাত্রা’ গল্পে কে মাথা ঘুরে পড়ে যায়?
উত্তর: ‘যাত্রা’ গল্পে ইন্দু মাথা ঘুরে পড়ে যায়।
(ঙ) “ওনার গয়না বেচে দিলাম” – উক্তিটি কোন গল্পের?
উত্তর: উক্তিটি ‘সমুদ্রের স্বাদ’ গল্পগ্রন্থের ‘বিবেক’ নামক গল্পের।
(চ) ‘দুঃশাসনীয়’ গল্পের বিষয় কী?
উত্তর: দুর্ভিক্ষকালীন বস্ত্রসংকটের চিত্র।
(ছ) নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম ও মৃত্যু তারিখ লেখ।
উত্তর: জন্ম: ৪ ফেব্রুয়ারি, ১৯১৮ ও মৃত্যু: ৮ নভেম্বর, ১৯৭০।
(জ) ‘একটি শত্রুর কাহিনী’ গল্পে উল্লিখিত উজ্জ্বল নক্ষত্রটি কোথাকার?
উত্তর: বেথেলহামের।
(ঝ) ‘বন-জ্যোৎস্না’ গল্পে উল্লিখিত নদীর নাম কী?
উত্তর: জলঢাকা নদী।
(ঞ) ‘শকুন’ গল্পের শকুন কীসের প্রতীক?
উত্তর: মহাজন সুদখোর শোষকের প্রতীক।
(ট) ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটিতে কোন মাস্টারের নাম আছে?
উত্তর: তারাপদ মাস্টারের।
(ঠ) ‘উটপাখি’ গল্পটিতে কোন কবি বা লেখকের নাম আছে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আছে।
(ক) ‘পোস্টমাস্টার’ গল্পে পোস্ট অফিসটি কোন গ্রামে অবস্থিত?
উত্তর: ‘পোস্টমাস্টার’ গল্পে পোস্ট অফিসটি উলাপুর গ্রামে অবস্থিত।
(খ) ‘একরাত্রি’ গল্পের কেন্দ্রীয় নারী চরিত্রটির নাম কী?
উত্তর: ‘একরাত্রি’ গল্পের কেন্দ্রীয় নারী চরিত্রটির নাম সুরবালা।
(গ) ‘ক্ষুধিত পাষাণ’ গল্পের প্রাসাদটি কত বছরের পুরানো?
উত্তর: আড়াই’শ ‘বছরের পুরানো।
(ঘ) ভিখু ডাকাতির পর কার বাড়িতে আশ্রয় নিয়েছিল?
উত্তর: চিতলপুরের পেহ্লাদ বাগ্দীর বাড়িতে গিয়ে তার কাছে আশ্রয়প্রার্থী হয়েছিল।
(ঙ) ‘সমুদ্রের স্বাদ’ গল্পগ্রন্থটি কোন সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৪৩ সালে।
(চ) ‘নেড়ী’ গল্পে তারার স্বামীর নাম কী?
উত্তর: তারার স্বামীর নাম গগন।
(ছ) ‘বীতংস’ শব্দের অর্থ কী?
উত্তর: বীতংস শব্দের অর্থ পশু-পাখি ধরার জাল বা ফাঁদ।
(জ) ‘হাড়’ গল্পে রায় বাহাদুর কী নিয়ে বই লিখতে চান?
উত্তর: হাড় সংগ্রহ ও হাড়ের গুণাগুণ নিয়ে রায়বাহাদুর বই লিখতে চান।
(ঝ) ‘ভাঙা চশমা’ গল্পের কথক স্কুল মাস্টারিতে মাসে কত টাকা বেতন পান?
উত্তর: ষাট টাকা।
(ঞ) ‘বুড়ি’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর: ‘বুড়ি’ গল্পটি ‘আজকাল পরশুর গল্প’ গ্রন্থের অন্তর্ভুক্ত।
(ট) ‘আমৃত্যু আজীবন’ গল্পে করমালির বলদটি কীভাবে মারা যায়?
উত্তর: সাপের দংশনে মারা যায়।
(ঠ) ‘জননী’ গল্পে জননীর নাম কী?
উত্তর: আয়েশা।
(ক) ‘অপরিচিতা’ গল্পের গল্পকথকের নাম কী?
উত্তর: ‘অপরিচিতা’ গল্পের গল্প কথকের নাম অনুপম।
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘শাস্তি’ গল্পে দুখিরামের স্ত্রীর নাম কী?
উত্তর: ‘শাস্তি’ গল্পে দুখিরামের স্ত্রীর নাম রাধা।
(গ) ‘অতিথি’ গল্পে তারাপদ কোন গ্রাম থেকে নিরুদ্দেশ হয়েছিল?
উত্তর: তারাপদ কাঁঠালিয়া গ্রাম থেকে নিরুদ্দেশ হয়েছিল।
(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্পটির নাম কী?
উত্তর:মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম ‘অতসীমামী’।
(ঙ) ‘সমুদ্রের স্বাদ’ গল্পে নীলার স্বামী কোথায় কাজ করে?
উত্তর: নীলার স্বামী অনাদি সদর হাসপাতালে কম্পাউন্ডারের কাজ করে।
(চ) আজকাল পরশুর গল্পে উল্লিখিত গ্রামের নাম কী?
উত্তর: ‘আজকাল পরশুর গল্প’টির গ্রামের নাম- মানসুকিয়া গ্রাম।
(ছ) ‘জাস্তব’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘জান্তব’ শব্দের অর্থ জন্তুজাত বা জন্তুসুলভ।
(জ) ‘দুঃশাসন’ গল্পে বর্ণিত কাপড় ব্যবসায়ীর নামকী ছিল?
উত্তর: ‘দুঃশাসন’ গল্পের কাপড় ব্যবসায়ীর নাম হলো- দেবীদাস।
(ঝ) ‘পুষ্করা’ গল্পে তর্করত্ন কোন রাতে কালীপূজোয় বসেছিলেন?
উত্তর: শুক্লা চতুর্দশীয় রাতে তর্করত্ন কালী,পুজোয় বসেছিল।
(ঞ) ‘শকুন’ গল্পে শকুন কীসের প্রতীক?
উত্তর: মহাজন সুদখোর শোষকের প্রতীক।
(ট) ‘পরবাসী’ গল্পের বিষয়বস্তু কী?
উত্তর: ১৯৪৭ সালের দেশভাগ এবং হিন্দু-মুসলমান দাঙ্গা।
(ঠ) ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটিতে কোন মাস্টারের নাম আছে?
উত্তর: তারাপদ মাস্টারের।
খ ও গ – বিভাগ: সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নউত্তর ⮟
১. বাংলা ছোটগল্প → পোস্টমাস্টার, দালিয়া, একরাত্রি, জয় পরাজয়, মধ্যবর্তিনী, শাস্ত্রি, সমস্যাপূরণ, মেঘ ও রৌদ্র, নিশীখে, ক্ষুধিত,পাষাণ, অতিথি, দুরাশা, নষ্টনীড়, মাস্টারমশায়, স্ত্রীর পত্র, অপরিচিতা, পয়লা নম্বর, বলাই, ল্যাবরেটরি, মুসলমানীর গল্প
অধ্যায় ০১
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১ খ্রি.)
খ-বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
Ξ পোস্টমাস্টার
- পোস্টমাস্টার রতনকে সঙ্গেনিতে পারল না কেন? জাবি. ২০১৭
- “জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছেফিরিয়া ফল কী! পৃথিবীতে কে কাহার”-ব্যাখ্যা কর। জাবি. ২০১৪ ২০১৯
Ξ দালিয়া
- জুলিখা কেন আমিনাকে তিরস্কার করে?
- আমিনা কেন বাসরশয্যায় মূর্ছিত হয়ে পড়ে?
অথবা, ‘দালিয়া’ গল্পের পরিণতি ব্যাখ্যা কর।
Ξ একরাত্রি
একরাত্রি.গল্পের নায়ক সুরবালাকে বিয়ে করে না কেন?
অথবা, ‘সুরবালা আমার কী না হইতে পারিত’।- ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৬‘একরাত্রি’ গল্পের সেকেন্ড মাস্টার কার দৃষ্টান্তে শৈশবে কলকাতায় পালিয়েছিল? জাবি. ২০১২ [অনার্স ৩য় বর্ষ]
“আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনম্ভ আনন্দের আস্বাদ পাইয়াছি।”-ব্যাখ্যা কর। জাবি. ২০১৫ ২০২১
অথবা, “আমি এই একরাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ প্লাইয়াছি।” -আলোচনা কর।
অথবা, “আমি এই একরাত্রে মহাপ্রলয়ের তীরেদাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি” ব্যাখ্যা কর।
Ξ মধ্যাবর্তিনী
- ‘ঠিক মাঝখানে একটি মৃত বালিকা শুইয়া রহিল, তাহাকে কেহ লঙ্ঘন করিতে পারিল না।’ -উক্তিটি কার? ঢাবি. ২০১৪
- হরসুন্দরী কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও। জাবি. ২০১৮
- ‘মধ্যবর্তিনী’ গল্পে শৈলবালার পরিণতি কী হয়েছিল? জাবি. ২০১৫ ২০২০ ২০২২
অথবা, ‘মধ্যবর্তিনী’ গল্পের শৈলবালার মৃত্যুর কারণ বর্ণনা কর।
Ξ শাস্ত্রি
- “বউ গেলে বউ পাইব, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাইব না।” -আলোচনা কর।
- ‘ শাস্তি’ গল্পের বিষয়বস্তু বর্ণনা কর।
- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্পের চন্দরার পরিচয় দাও।
অথবা, চন্দরার পরিচয় দাও। জাবি. ২০১৪ ২০১৭ ২০২০
অথবা, চন্দরা চরিত্রটি সংক্ষেপে বিশ্লেষণ কর।
অথবা, চন্দরা কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও। - চন্দরা কহিল ‘মরণ’ কেন? ব্যাখ্যা কর।
অথবা, চন্দরা কহিল “মরণ”-ব্যাখ্যা কর। জাবি. ২০১৩ [অনার ৩য় বর্ষ] ২০২২ [মাস্টার্স]
অথবা, ফাঁসির আগে চন্দরার সাথে ছিদাম দেখা করতে চাইলে চন্দরা ‘মরণ’ শব্দটি ব্যবহার করেছে কেন? আলোচনা করা।
অথবা, গল্পের শেষে চন্দরা কীভাবে প্রতিবাদ করে যায় তার বর্ণনা দাও।
Ξ সমস্যাপূরণ
- অছিমদ্দিকে জমিদার বিপিন পুলিশে দেয় কেন?
- অছিমদ্দি তোমার ভাই হয়, আমার পুত্র।” কে, কাকে, কেন এ কথা বলে?
Ξ ক্ষুধিত পাষাণ
- ক্ষুধিত পাষাণ’ গল্পকে অতিপ্রাকৃত বলার যৌক্তিকতা সংক্ষেপে ব্যাখ্যা কর। জাবি. ২০১২ ২০১৭ [অনার্স ৩য় বর্ষ] ২০১৬ ২০১৯ [মাস্টার্স]
অথবা, অতিপ্রকৃত গল্প হিসেবে ‘ক্ষুধিত পষাণ’ গল্পের মূল্যায়ন কর। - ‘আমার দিনের সহিত রাত্রের ভারি একটাবিরোধ বাধিয়া গেল।’ উক্তিটি কার? কেন একথা বলেছেন? জাবি. ২০২২
Ξ অতিথি
- ‘তারাপদ হরিণশিশুর মতো বন্ধনভীরু, আর হরিণের মতোই সংগীতমুখর’ – আলোচনা কর। ঢাবি. ২০১৬ [অনার্স ৩য় বর্ষ] জাবি. ২০১৬
Ξ মাস্টারমশায়
- হরলাল এবং বেণুগোপালের সম্পর্ককিভাবে সৃষ্টি হয়?
Ξ স্ত্রীরপত্র
- ‘স্ত্রীরপত্র’ গল্পে বিন্দুই কেন্দ্র।-কিভাবে? জাবি. ২০১৩ [অনার্স ৩য় বর্ষ]
- বিন্দু শ্বশুর বাড়ি থেকে কেন পালিয়ে আসে?সংক্ষেপে লিখ। জাবি. ২০১৪ [অনার্স ৩য় বর্ষ]
Ξ অপরিচিতা
- “এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়ো, না গুণের হিসাবে।”-বুঝিয়ে দাও।
Ξ মুসলমানীর গল্প
- কমলা কীভাবে মুসলমান হয়েছিল? জাবি. ২০১৮
Ξ বলাই
- ‘বলাই’ গল্প অবলম্বনে প্রকৃতির সাথে বলাই-এর অন্তরঙ্গতার স্বরূপ তুলে ধর। জাবি. ২০২১
গ-বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- রবীন্দ্রনাথের গল্পে প্রকৃতি মানুষের আন্তঃসম্পর্কের স্বরূপ নির্দেশ কর। জাবি. ২০১৩ [অনার্স ৩য় বর্ষ]
- পঠিত গল্প অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি চেতনার স্বরূপ বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৮
- রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পে সাধারণ মানুষের সুখ-দুঃখ কিভাবে প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
অথবা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের বিষয়বস্তু আলোচনা কর। - “গল্পগুচ্ছে’ মানবজীবন বিশ্বপ্রকৃতির পটভূমিকায় প্রসারিত।” উক্তিটির প্রাসঙ্গিকতা বিশ্লেষণ কর। জাবি. ২০১৬ ২০২০
- তোমার পঠিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পে মধ্যবিত্ত জীবন কীভাবে চিত্রিত হয়েছে? তা আলোচনা কর। জাবি. ২০১৩ ২০১৪ ২০২১
- ছোটগল্পে বিধৃত নারীর ব্যক্তিস্বাতন্ত্র্য ও স্বাধিকারের স্বরূপবিশ্লেষণ কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০২২
⊕ একরাত্রি
- ছোটগল্প হিসেবে ‘একরাত্রি’ গল্পের সার্থকতা বিচার কর। জাবি. ২০১৭
অথবা, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একরাত্রি’ গল্পের নামকরণের সার্থকতা বিচার কর। - ‘একরাত্রি’ গল্পে বর্ণিত প্রেমের স্বরূপ বিশ্লেষণ কর।
অথবা, ‘একরাত্রি’ গল্পে বর্ণিত প্রেমের স্বরূপ আলোচনা কর। জাবি. ২০১৫[অনার্স ৩য় বর্ষ] ২০১৪ ২০১৯ ২০২১
⊕ ক্ষুধিত পাষাণ
- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অতিপ্রাকৃত’ গল্পের বৈশিষ্ট্য নির্দেশ করে ‘ক্ষুধিত পাষাণ’ গল্পের বিষয় ও শিল্পাঙ্গিক আলোচনা কর।
অথবা, রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত গল্পের বৈশিষ্ট্য নির্দেশ করে ‘ক্ষুধিত পাষাণ’ গল্পের শিল্পমূল্য আলোচনা কর।
অথবা, ‘ক্ষুধিত পাষাণ’ গল্পের শিল্পমূল্য নিরূপণ কর। জাবি. ২০১৬ ২০২২ - রবীন্দ্রনাথের মধ্যবর্তিনী গল্পে প্রেমের জাগরণ কিভাবে জীবনকেবিধ্বস্ত করেছে তার স্বরূপ বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৬ [অনার্স ৩য় বর্ষ]
- ‘মধ্যবর্তিনী’ গল্পের নামকরণের সাফল্য আলোচনা কর।
অথবা, ‘মধ্যবর্তিনী’ গল্পের নামকরণের সাফল্য সংক্ষেপে লেখ। জাবি. ২০১৬ [অনার্স ৩য় বর্ষ]
⊕ নিশীথে
- ‘নিশীথে’ গল্পের মূলভাব আলোচনা কর।
অথবা, “নিশীথে’ গল্পটি ভয়ঙ্কর শিহরণ দক্ষিণারণের অপরাধী মনেরই প্রতিচ্ছবি।”-বিশ্লেষণ কর।
অথবা, “নিশীথে’ গল্পে একটি অপরাধী মনে ব্যঞ্জনাময় মনস্তাত্ত্বিক বিশ্লেষণ।”-উক্তিটির যথার্থতা বিচার কর।
⊕ শাস্ত্রি
- ‘শাস্তি’ গল্পে সংকটের উৎস ক্ষুধা ও পুরুযতান্ত্রিক মানসিকতা”-মন্তব্যটির ব্যাখ্যা কর। জাবি. ২০১৭ ঢাবি. ২০১৬
অথবা, ‘শাস্তি’ গল্পে সংকটের উৎস ক্ষুধা ও পুরুষতান্ত্রিক মানসিকতা”। -আর্থ সামাজিক ব্যবস্থার প্রেক্ষাপটে মন্তব্যটি ব্যাখ্যা কর। অথবা, ‘শাস্তি’ গল্পের বিষয় ও শিল্পরূপ ব্যাখ্যা কর।
অথবা, ‘শাস্তি’ গল্পের সমাজ-বাস্তবতা নিরূপণ কর।
⊕ সমস্যাপূরণ
- রবীন্দ্রনাথের ‘সমস্যাপূরণ’ গল্পের মূল বক্তব্য আলোচনা কর।
⊕ অতিথি
- ‘অতিথি’ গল্পের প্রকরণগত আলোচনা তুলে ধর।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘অতিথি’ গল্প অবলম্বনে তারাপদ-এর চরিত্র বিশ্লেষণ কার।
⊕ নষ্টনীড়
- ‘নষ্টনীড়’ গল্পে বর্ণিত নরনারীর ত্রিভুজসম্পর্কের দ্বন্দ্ব ও টানাপোড়েনের স্বরূপ উন্মোচন কর।
- ‘নষ্টনীড়’ গল্পে বর্ণিত নরনারীর ত্রিভুজসম্পর্কের দ্বন্দ্ব ও টানাপোড়েনের স্বরূপ উন্মোচন কর।
অথবা, ‘নষ্টনীড়’ গল্প অবলম্বনে নরনারীর ত্রিভুজ সম্পর্কের দ্বন্দ্ব ও টানাপোড়েনের স্বরূপ ব্যাখ্যা কর।
অথবা, “নষ্টনীড়’ গল্পে মনস্তাত্ত্বিক সমস্যা জটিল রূপ ধারণ করেছে।”-‘নষ্টনীড়’ গল্পের মূলভাব আলোনো প্রসঙ্গে মন্তব্যটি বিশ্লেষণ কর।
অথবা, ‘নষ্টনীড়’ গল্পের মূলভাব আলোচনা কর। জাবি. ২০১৫ ২০২০
⊕ দুরাশা
- ‘দুরাশা’ গল্পের শিল্পকাঠামো বিশ্লেষণ কর।
⊕ মাস্টারমশায়
- ‘মাস্টারমশায়’ গল্পের মূলভাব আলোচনা কর।
⊕ মাস্টারমশায়
- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্ত্রীর পত্র’ গল্প অবলম্বনে মৃণাল চরিত্র বিশ্লেষণ কর। ঢাবি. [অনার্স ৩য় বর্ষ] জাবি. ২০১৬ ২০১৯
অথবা, নারীর অধিকার প্রতিষ্ঠাই মৃণাল চরিত্রের মৌল উপজীব্য আলোচনা কর।
অথবা, ‘স্ত্রীর পত্র’ গল্পের মৃণাল চরিত্রটির অনন্যতা সম্পর্কে লেখ।
অথবা, ‘স্ত্রীর পত্র’ গল্পে উত্থাপিত রবীন্দ্রনাথ ঠাকুরের নারীমুক্তি ভাবনার পরিচয় দাও। - রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্ত্রীর পত্র’ গল্পের শিল্পমূল্য বিচার কর।
⊕ অপরিচিতা
- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপরিচিতা’ গল্পের মূলভাব বিশ্লেষণ কর। জাবি. ২০১৮
⊕ ল্যাবরেটরি
- ‘ল্যাবরেটরি’ গল্পের মূলভাব আলোচনা কর।
অথবা, ‘ল্যাবরেটরি’ গল্পের শিল্প কাঠামো বিশ্লেষণ কর।
২. বাংলা ছোটগল্প প্রাগৈতিহাসিক, সমুদ্রের স্বাদ, আজকাল পরশুর গল্প
অধ্যায় ২.১ প্রাগৈতিহাসিক
মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬.খ্রি.)
খ-বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
Δ প্রাগৈতিহাসিক
- প্রাগৈতিহাসিক গল্পের তাৎপর্য কী? জাবি. ২০১৪
অথবা, সংক্ষেপে ‘প্রাগৈতিহাসিক’ গল্পের নামকরণের সার্থকতা বিচার কর। - ‘রাত্রে স্বরচিত শয্যার সে ছটফট করে।’-বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৫
- “বনের পশু যে অবস্থায় বাঁচে না সেই অবস্থায়, মানুষ সে,বাঁচবেই।” -ব্যাখ্যা কর। জাবি. ২০১৪ [অনার্স ৪র্থ বর্ষ]
অথবা, “মরিবে না। সে কিছুতেই মরিবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে না সেই অবস্থায়, মানুষ সে বাঁছিবেই।” -ব্যাখ্যা কর। - “পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায়ে নাই। কোনোদিন পাইবেও না।”-কোন প্রসঙ্গে, কেন এ উক্তিটি করা হয়েছে?
অথবা, “পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, আর কোনোদিন পাইবেও না”-ব্যাখ্যা কর। - “সেই হইল তাহার ভিক্ষা করিবার হাতেখড়ি।”-ব্যাখ্যা কর।
অথবা, “ভিক্ষায়াং নৈব নৈব চ।” -ব্যাখ্যা কর। জাবি. ২০১৫ - ‘সেই রাত্রি হইতে ভিখুর আদিম, অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায় আরম্ভ হইল’–ব্যাখ্যা কর। জাবি. ২০১৫ [অনার্স ৪র্থ বর্ষ] ২০২২
Δ যাত্রা
- ‘যাত্রা’ গল্পে বর্ণিত যৌতুকের পরিণতি কী হয়েছিল? ঢাবি. ২০১৪ জাবি. ২০১৬ ২০১৯
অথবা, ‘যাত্রা’ গল্পে অঙ্কিত যৌতুকের পরিণামী চিত্রের বর্ণনা দাও।
Δ ফাঁসি
- ‘ফাঁসি’ গল্প অবলম্বনে রমার মানস সংকটের স্বরূপ বিশ্লেষণ কর। জাবি. ২০১৫
- মেজবৌ রমা কেন আত্মহত্যা করে? জাবি. ২০১৮ ঢাবি. ২০১৪
অথবা, ‘ফাসি’ গল্পে রমার আত্মহত্যার কারণ ব্যাখ্যা কর।
Δ চোর
- ‘জগতে চোর নয় কে? সবাই চুরি করে’। লেখক কেন একথা বলেছেন? জাবি. ২০১৪ ঢাবি. ২০১৬
- ‘জগতে চোর নয় কে? সবাই চুরি করে’। লেখক কেন একথা বলেছেন? জাবি. ২০১৪ ঢাবি. ২০১৬
অথবা, “জগতে চোর নয় কে? সবাই চুরি করে। কেউ করে আইন বাঁচাইয়া, কেউ আইন ভঙ্গ করে।” -উক্তিটি ব্যাখ্যা কর।
গ-বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- “মধ্যবিত্তের চারিত্রিক বৈশিষ্ট্য উন্মোচনে গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন সিদ্ধহস্ত।”-বিশ্লেষণ কর। জাবি. ২০১৬ [অনার্স ৪র্থ বর্ষ]
- ‘প্রাগৈতিহাসিক’ গল্পের ভিখু চরিত্র আলোচনা কর।
অথবা,ভিখুর চরিত্র বিশ্লেষণ কর। জাবি. ২০১৪ ২০২১
অথবা, “ভিখু প্রবলভাবে সংগ্রামী ও অস্তিত্ববাদী।”-মন্তব্যটির আলোকে ভিখু চরিত্রটি চিত্রণ.কর।
অথবা, মানিক বন্দোপাধ্যায়ের ‘প্রাগৈতিহাসিক’ গল্প অনুসরণে ভিখুর চরিত্র চিত্রিত কর। - “মানিক বন্দ্যোপাধ্যায় জীবনদৃষ্টির ক্ষেত্রে অন্তর্ভেদী জীবনানুসন্ধানী ছিলেন বলে জীবনের অন্তর্গত গভীরে ছিল তাঁর শিল্পদৃষ্টি।”- মন্তব্যটিরযথার্থতা নিরূপণ কর। জাবি. ২০১৬
- “মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে শ্রেণি চেতনার রূপায়ণ ঘটেছে।”-আলোচনা কর।
অথবা, “অন্ত্যজ ও উপেক্ষিত শ্রেণির চরিত্র অঙ্কনে মানিক বন্দ্যোপাধ্যায় একজন দক্ষ শিল্পী”-লেখকের পাঠ্যভুক্ত ছোটগল্প অবলম্বনে উক্তিটির যথার্থতা নিরূপুণ কর। জাবি. ২০১৪ ২০১৮ ২০২০ ২০২১ - মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে ফ্রয়েডীয় লিবিডো তত্ত্বের প্রভার বর্ণনা কর । জাবি. ২০১৭ ২০১৯ ২০২২
অথবা, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে ফ্রয়েডীয় লিবিডো তত্ত্ব কীভাবে বিধৃত হয়েছে তা বর্ণনা কর।
অথবা, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পেফ্রয়েডীয় তত্ত্বকিভাবে প্রভাব বিস্তার করেছে তা আলোচনা কর। - ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে বিষয়বৈচিত্র্য ও রচনা রীতিতে স্বাতন্ত্র্যের স্বাক্ষর বিস্ময়কর’ – ছোটগল্পকার হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের সার্থকতা বিচার কর। জাবি. ২০১৫ [অনার্স ৪র্থ বর্ষ] ২০২২
অধ্যায় ২.২ সমুদ্রের স্বাদ
মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬ খ্রি.)
খ-বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- নীলার সমুদ্র দেখা হয় না কেন? ঢাবি. ২০১৬ জাবি. ২০১৭ ২০২০
অথাবা, ‘সমুদ্রের স্বাদ’ গল্পের নীলার সমুদ্র দেখা হয় না কেন?
অথবা, অথবা, ‘সমুদ্রের স্বাদ’ গল্প অবলম্বনে নীলার সমুদ্র না দেখতে পারার কারণ কী? - “কান্নার সমস্ত প্রেরণাগুলি যেন দল বাঁধিয়া চোখের জলের উৎস খুলিয়া দেয়।’ ব্যাখ্যা কর।
- আফিম’ গল্পের মূলভাব সংক্ষেপে লেখ। জাবি. ২০১৬ ২০১৮ ২০২০
অথবা, মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত ‘আফিম’ গল্পের বিষয়বস্তু সংক্ষেপে বিবৃত কর।
গ-বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- “নীলা নাম্নী এক কিশোরীর এক চিরকালীন অতৃপ্তির রসরূপায়ণ ‘সমুদ্রের স্বাদ’ গল্পটি।”-উক্তিটির যাথার্থতা বিশ্লেষণ কর। জাবি. ২০১৫
অথবা, মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত ‘সমুদ্রের স্বাদ’ গল্পের বিষয় ভাবনার পরিচয় দাও।
অথবা, ‘নীলা নাম্নী এক কিশোরীর এক চিরকালীন অতৃপ্তির রসরূপায়ণ ‘সমুদ্রের স্বাদ’ গল্পটি।” –উক্তিটি মূল্যায়নকর। - ‘আততায়ী’ গল্পের বিষয়ভাবনার স্বরূপ বিশ্লেষণ কর। জাবি. ২০১৬ ২০১৯
অথবা, ‘আততায়ী’ গল্পে ফ্রয়েডীয় লিবিডো তত্ত্ব কীভাবে বিধৃত হয়েছে তা বর্ণনা কর। - ‘সমুদ্রের স্বাদ’ গল্পের নামকরণের সার্থকতা যাচাই কর।
অথবা, ‘সমুদ্রের স্বাদ’ গল্পের নামকরণের তাৎপর্য বর্ণনা কর।
অথবা, ‘সমুদ্রের স্বাদ’ গল্পের নামকরণের সার্থকতা বিশ্লেষণ কর।
অথবা, ‘সমুদ্রের স্বাদ’ গল্পের নামকরণের পটভূমি ব্যাখ্যা কর।
অধ্যায় ২.৩
আজকাল পরশুর গল্প
মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬ খ্রি.)
খ-বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ঘনশ্যাম কে? তার পরিচয় দাও।
- মানসুকিয়া গ্রামের বিচার ব্যবস্থার বর্ণনা দাও। (জা.বি. ২০১৭ ২০১৯
অথবা, মানসুকিয়া গ্রামের বিচার ব্যবস্থার আলোচনা দাও। - ‘আজ কাল পুরশুর’ গল্পে সংঘটিত বিচার সভাটি পণ্ড হলো কিভাবে? জাবি. ২০১৩ [অনার্স ৪র্থ বর্ষ]
- সংক্ষেপে ‘আজ কাল পরশুর গল্প’-এর পটভূমি লেখ। জাবি. ২০২১
গ-বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘আজ কাল পরশুর’ গল্পের শিল্পরূপ আলোচনা কর। জাবি. ২০১৮
- “একদিকে দুর্ভিক্ষের রূপ, অন্যদিকে প্রতিবাদের রূপ —উভয়ের সমবায়ে তৈরি হয়েছে ‘আজকাল পরশুর গল্প’টি।”- মন্তব্যটি যাচাই কর। জাবি. ২০১৫ ২০২০ ঢাবি. ২০১৬
অধ্যায় ০৩
নারায়ণ গঙ্গোপাধ্যায় শ্রেষ্ঠ গল্প
নারায়ণ গঙ্গোপাধ্যায় (১৯১৮-১৯৭০ খ্রি.)
খ-বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
Δ ‘বীতংস’
- ‘বীতংস’ গল্পের নামকরণের তাৎপর্য কী? জাবি. ২০২০
- সুন্দরলাল সংসারের মোহমুক্ত হয়েছে কেন? জাবি. ২০১৬
অথবা, “বনবাস ছেড়ে আবার সংসারের দিকে ফিরতে হলো সুন্দরলালকে।” সুন্দরলালের সংসারে ফিরে আসার অন্তর্নিহিত কারণ ব্যাখ্যা কর। - সুন্দরলাল কীভাবে সাঁওতালদের মধ্যে শ্রদ্ধা ও বিশ্বাস অর্জন করে? জাবি. ২০১৮ ২০২১
অথবা, সুন্দরলাল কীভাবে সাঁওতালদের মধ্যে শ্রদ্ধা ও বিশ্বাসের পাত্র হয়ে ওঠে?
Δ টোপ
- ‘টোপ’ গল্প অবলম্বনে রাজা বাহাদুরের হিংস্রতারচিত্র অঙ্কন কর। (ঢাবি. ২০১৬ ২০২০জাবি. ২০১৬ ২০২০ ২০২২
অথবা, ‘টোপ’ গল্প অবলম্বনে রাজা বাহাদুরের হিংস্র স্বভাবের একটি চিত্র অঙ্কন কর।
অথবা, ‘টোপ’ গল্পের মনুষ্যত্বহীন হিংস্রতার স্বরূপ লেখ।
অথবা, ‘টোপ’ গল্পের রাজাবাহাদুর চরিত্রের পরিচয় লিপিবদ্ধ কর।
Δ হাড়
- ‘হাড়’ গল্পের মৌল উপজীব্য কী?
- হাড়ের গুণাগুণ সম্পর্কে রায়বাহাদুরের বক্তব্য কী?
- ‘হাড়’ গল্পে বর্ণিত মনোহর পার্কের বর্ণনা দাও। জাবি. ২০১৪ ২০১৯ ২০২১
অথবা, ‘হাড়’ গল্পের মনোহর পার্কের আলোচনা দাও।
Δ নক্র চরিত
- নিশিকান্ত কর্মকারের পরিচয় দাও। জাবি. ২০১৫
অথবা, ‘নক্রচরিত’ গল্প অবলম্বনে নিশি কর্মকারের পরিচয় দাও।
Δ দুঃশাসন
- সংক্ষেপে দেবীদাসের পরিচয় দাও।
- ‘দুঃশাসন’ গল্পের উপজীব্য বিষয় সংক্ষেপে লেখ। জাবি. ২০২২
Δ পুষ্করা
- ‘পুষ্করা’ গল্পে শুক্লা চতুর্দশী রাতে কালী পুজোর আয়োজন করা হয় কেন?
- ‘পুষ্করা’ গল্পের শ্মশানের বর্ণনা দাও।
Δ বন-জ্যোৎস্না
- কুলবীর কে? তার পরিচয় দাও।
- শিউকুমারী কিভাবে প্রেমে ব্যর্থ হয়? জাবি. ২০১৫ ২০১৭ ঢাবি. ২০১৫
অথবা, ‘বন-জ্যোৎস্না’ গল্পে শিউকুমারীর স্বপ্নভঙ্গের স্বরূপ ব্যাখ্যা কর।
অথবা, শিউ কুমারীর স্বপ্নভঙ্গের কারণ কী? - শিউকুমারী কে? তাঁর সংক্ষিপ্ত পরিচয় দাও।
Δ ইতিহাস
- ‘ইতিহাস’ গল্পে অমরেশ কখন রাখিবন্ধনের মন্ত্রোচ্চারণ করেন? সংক্ষেপে লেখ?
- নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ‘ইতিহাস’ গল্পে ইতিহাস নিয়ে পিতাপুত্রের দ্বন্দ্বের স্বরূপ বিশ্লেষণ কর।
Δ ভাঙ্গা-চশমা
- ‘রোমাঞ্চিত খবরই বটে’- ব্যাখ্যা কর। জাবি. ২০১৮
Δ মেহেরা খাঁ
- ওস্তাদ মেহের খাঁর পরিণতি সংক্ষেপে লেখ। জাবি. ২০১৪ ২০১৯ ২০২১
Δ তিতির
- ‘তিতির’ গল্পে বর্ণিত দাঙ্গার স্বরূপ আলোচনা কর।
অথবা, ‘তিতির’ গল্পে বর্ণিত দাঙ্গার স্বরূপ আলোচনা কর।
অথবা, ‘তিতির’ গল্পে সংঘটিত সাম্প্রদায়িকতার স্বরূপ বর্ণনা কর।
গ-বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মনঃসমীক্ষণধর্মী গল্পগুলোর স্বরূপ বিশ্লেষণ কর। জাবি. ২০১৮ ঢাবি. ২০১৪
অথবা, মনস্তত্ত্বপ্রধান গল্প অবলম্বনে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সাহিত্যভাবনার স্বরূপ বিশ্লেষণ কর। - নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পেবিধৃত রাজনৈতিক চেতনার পরিচয় দাও। ঢাবি. ২০১৪ জাবি. ২০২০
অথবা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পে বিধৃত রাজনৈতিক চেতনার স্বরূপ ব্যাখ্যা কর। - নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পের শিল্পবৈশিষ্ট্য বর্ণনা কর। ঢাবি. ২০১৬
- “নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প সমকালীন জীবন বাস্তবতার প্রতিবেদন।”-মন্তব্যটির যথার্থতা বিচার কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৫ ২০১৭ ২০২১
অথবা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে দুর্ভিক্ষ এবং সমাজ-বাস্তবতা আলোচনা কর।
অথবা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দুর্ভিক্ষ বিষয়ক গল্পগুলোর পরিচয় দাও।
অথবা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পে দুর্ভিক্ষের যে ভয়াবহতা অঙ্কিত হয়েছে তার বিবরণ দাও।
অথবা, ছোটগল্পে সমকালীন সামাজিকসংকটের চিত্র উপস্থাপনেনারায়ণ গঙ্গোপাধ্যায়ের স্বাতন্ত্র্য চিহ্নিত কর। - নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পে বিধৃত নিম্নবর্গের মানুষেরজীবন সংকটের তাৎপর্যবিশ্লেষণ কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৬ ২০১৯ ২০২২
অথবা,নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পেবিধৃত নিম্নবর্গের জীবন সংকটের তাৎপর্যবিচার কর।
অথবা,নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটগল্পে বিধৃত শোষণের বিচিত্র রূপের পরিচয় দাও।
অথবা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটগল্পে বিধৃত শোষণের বিচিত্র রূপের পরিচয় উপস্থাপন কর।
অথবা,নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প যুদ্ধোত্তর ক্ষোভ-ঘৃণা- ক্রোধেরই শিল্পসম্মত উপস্থাপনা। -আলোচনা কর।
Δ বীতংস
- ‘বীতংস’ গল্পের বিষয়-ভাবনার পরিচয় দাও। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৪ ২০২২
অথবা, ‘বীতংস’ গল্পে যন্ত্রসভ্যতার উত্থান এবং আরণ্যক সভ্যতার অবসান কীভাবে ঘটেছে তা লিপিবদ্ধ কর।
অথবা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ‘বীতাংস’ গল্পের মৌল উপজীব্য বিষয় আলোচনা কর।
অথবা, ‘বীতংস’ গল্পের মূল বিষয়বস্তু আলোচনা কর।
অথবা, আরণ্যক সভ্যতার অবসান ঘটিয়ে যন্ত্রসভ্যতার উত্থান ‘বীতংস’ গল্পে কীভাবে ঘটেছে তা যুক্তিসহ উপস্থাপন কর।
Δ বন-জ্যোৎস্না
- ‘বনজ্যোৎস্নায় যে পূর্বরাগের সৃষ্টি, দাবাগ্নিজ্বালায় তারই মর্মান্তিক অবসান।”-‘বনজ্যোৎস্না’ গল্পের আলোকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর। জাবি.২০১৪ ২০১৬
অথবা, “বনজ্যোৎস্নায় যে পূর্বরাগের সৃষ্টি, দাবাগ্লিজ্বালায় তারই মর্মান্তিক অবসান।”-‘বনজ্যোৎস্না’ গল্পের আলোকে উক্তিটি মূল্যায়ন কর - ‘বন জ্যোৎস্না’ গল্পের বিষয় ভাবনার পরিচয় দাও। জাবি. ২০২০
Δ ইতিহাস
- নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ‘ইতিহাস’ গল্পের মূল ভাবনা তুলে ধর।
Δ ভাঙ্গা-চশমা
- ‘ভাঙা চশমা’ গল্পের বিষয় ভাবনার পরিচয় দাও। জাবি. ২০১৪ [অনার্স ৪র্থ বর্ষ] ২০১৫ ২০১৯
অথবা, ‘ভাঙ্গা-চশমা’ গল্পে মূল্যবোধ অবক্ষয়ের যে কাহিনী চিহ্নিত হয়েছে তার স্বরূপ বিশ্লেষণ কর। - ‘ভাঙা-চশমা’ গল্পের শিল্পসার্থকতা আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৭ ২০১৯ ২০২১
অথবা, ‘ভাঙা চশমা’ গল্পের শিল্পমূল্য বিচার করর।
অথবা, ‘ভাঙা চশমা’ গল্পটি মূল্যবোধের বিপর্যয়ের কাহিনি।” -আলোচনা কর।
Δ হাড়
- ‘হাড়’ গল্পের বিষয়-ভাবনা তুলে ধর। জাবি. ২০১৮
অথবা, ‘হাড়’ গল্পের বিষয় ভাবনার পরিচয় দাও।
Δ তিতির
- নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ‘তিতির’ গল্প অবলম্বনে সীমান্ত প্রহরীদের বিক্ষুব্ধ যন্ত্রণা উন্মোচন কর।
অথবা, ‘তিতির’ গল্প অবলম্বনে সীমান্ত প্রহরীদের বিক্ষুব্ধ যন্ত্রণার স্বরূপ তুলে ধর।
৪. বাংলা ছোটগল্প সমুদ্রের স্বপ্ন: শীতের অরণ্য, আত্মজা ও একটি করবী গাছ, মা-মেয়ের সংসার
অধ্যায় ৪.১
সমুদ্রের স্বপ্ন: শীতের অরণ্য
হাসান আজিজুল হক (১৯৩৯-২০২১)
খ-বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘শকুন’ গল্পে ‘শকুন’-এর প্রতীকে কিভাবে সুদখোর মহাজনকে লেখক চিত্রিত করেছেন?
অথবা, গল্পকার ‘শকুন’ গল্পে কিভাবে সুদখোর মহাজনের চিত্র এঁকেছেন? - বীণা কেন কবীরের ভালবাসাকে প্রত্যাখ্যান করেছে? জাবি. ২০১৭
- ‘একটি আত্মরক্ষার কাহিনী’ গল্পের আলোকে রেজা চরিত্রটির বর্ণনা দাও।
- “মরণ! স্বামী থাকতে তোকে বিয়ে করব ক্যানে?” -কে, কাকে, কেন বলেছিল? জাবি. ২০১৮
- “মন তার শঙ্খিনী” গল্পে “হামিদা এক রহস্যময় চরিত্র” উক্তিটির যথার্থতা বিচার কর। জাবি. ২০১৫ ২০১৯ ২০২২
গ-বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- বাংলা ছোটগল্পের ধারায় হাসান আজিজুল হকের অবদান আলোচনাকর।
অথবা, ‘বাংলা ছোটগল্পে হাসান আজিজুল হকের অবদান’ শীর্ষক একটি নিবন্ধ রচনা কর। জাবি.২০১৬ ২০১৮ ২০২১
অথবা, বাংলা ছোটগল্পের ধারায় হাসান আজিজুল হকের গল্পবৈশিষ্ট্য সম্পর্কে তোমার মতামত উপস্থাপন কর। - হাসান আজিজুল হকের গল্পে চিত্রিত মানবমনস্তত্ত্বের বিচিত্র রূপের বিবরণ দাও। ঢাবি. ২০১৫
- ‘শকুন’ গল্পের মূল উপজীব্য বিষয় আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৬ ২০১৭ ২০১৯ ২০২১
অথবা, ‘শকুন’ গল্প অবলম্বনে সমকালীন সমাজ ও জীবনের পরিচয় তুলে ধর।
অথবা, হাসান আজিজুল হকের ‘শকুন’ গল্প অবলম্বনে সমকালীন সমাজ জীবনের পরিচয় লিপিবদ্ধ কর।
অথবা, “হাসান আজিজুল হক তাঁর ‘শকুন’ গল্পের মধ্য দিয়ে সমকালীন সমাজ জীবনের মুখবন্ধ রচনা করেছেন।”-তা আলোচনা কর।
অথবা, হাসান আজিজুল হকের ‘শকুন’ গল্পের উপজীব্য বিষয় আলোচনা কর। - হাসান আজিজুল হকের ছোটগল্পে দেশভাগের যে চিত্র বর্ণিত হয়েছে তার বিবরণ দাও। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০২০ ২০২২
অথবা, দেশভাগের সংকট হাসান আজিজুল হকের গল্পে কীভাবে চিত্রিত হয়েছে তা উপস্থাপন কর।
অথবা, হাসান আজিজুল হকের ছোটগল্পে দেশ বিভাগের যে চিত্র ধরা পড়েছে-তা বর্ণনা কর।
অথবা, ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পে দেশ বিভাগজনিত যে সংকট ফুটে উঠেছে তা সংক্ষেপে আলোচনা কর।
অধ্যায় ৪.২
আত্মজা ও একটি করবী গাছ
হাসান আজিজুল হক (১৯৩৯-২০২১)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- “কেউ তো দেহেনি সাপডারে”-কথাটির তাৎপর্য বর্ণনা কর। জাবি. ২০১৪
- ‘উটপাখি’ গল্পের উপজীব্য বিষয় সংক্ষেপে লেখ। জাবি. ২০১৫ ২০১৭ ২০১৯
অথবা, ‘উটপাখি’ গল্পের বিষয় ভাবনা সংক্ষেপে লেখ।
অথবা, হাসান আজিজুল হকের ‘উটপাখি’ গল্পের উপজীব্য বিষয় আলোচনা কর। - ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পে বুড়ো কেন করবী গাছ লাগিয়েছিল? জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২০ ২০২২
অথবা, ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পে বুড়ো কেন করবী গাছ লাগিয়েছিল? ব্যাখ্যা কর।
অথবা, ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের বুড়ো কিসের জন্য করবী গাছ লাগিয়েছিল? ব্যাখ্যা কর। - “কাঁচা মাংস পোড়ার উৎকট গন্ধে বাতাস ভারি।”- কেন? জাবি. ২০১৬
অথবা, ‘কাঁচা মাংস- পোড়ার উৎকট গন্ধে বাতাস ভারি।’-ব্যাখ্যা কর। - ‘আমৃত্যু আজীবন’ গল্পের উপজীব্য বিষয় সংক্ষেপে লেখ। জাবি. ২০২১
- ‘সারাদুপুর’ গল্পে কাঁকনের মনে কেন মৃত্যুচিন্তা বাসা বেঁধেছিল? জাবি. ২০২০ ২০২২
অথবা, ‘সারাদুপুর’ গল্পে কাঁকনের মনে মৃত্যু-চিন্তা কেন বাসা বাঁধে?
গ-বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা কর।
অথবা, “আত্মজা’ ও ‘করবী’ গাছ বৃদ্ধের জীবনে সমার্থক।”-এই উক্তির আলোকে গল্পের নামকরণ কতটুকু সার্থক তা বিচার কর। - ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পে বৃদ্ধের ট্রাজেডির স্বরূপ বিশ্লেষণ কর। জাবি. ২০১৪ ২০১৭ ২০১৯
অথবা ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের করুণ পরিণতি আলোচনা কর।
অথবা, হাসান আজিজুল হকের ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের বৃদ্ধের ট্র্যাজেডি স্বরূপ বিশ্লেষণ কর। - ‘সম্মেলন’ গল্পের মূলসুর বিশ্লেষণ কর। জাবি. ২০১৮
- ছোটগল্প হিসেবে ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পটির সাফল্য বিচার কর। জাবি. ২০২২
অথবা, “আত্মজা ও একটি করবী গাছ’ গল্পগ্রন্থটি বিষয় ও বিন্যাসে অসামান্য এক শিল্প কুসুম”-আলোচনা কর।
অথবা, “আত্মজা ও একটি করবী গাছ’ হাসান আজিজুল হকের অসাধারণশিল্পসফল একটি ছোটগল্প”- মন্তব্যটিরযথার্থতা নিরূপণ কর।
অধ্যায় ৪.৩
মা-মেয়ের সংসার
হাসান আজিজুল হক (১৯৩৯-২০২১)
খ-বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘মা-মেয়ের সংসার’ গল্পে মা মেয়ের দুরবস্থার জন্য দায়ী কারা? ঢাবি. ২০১৬
গ-বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- মা-মেয়ের সংসার’ গল্পের শিল্পকাঠামো বিচার কর।
- ‘মা-মেয়ের সংসার’ গ্রন্থে হাসান আজিজুল হক সমকালীন বাংলাদেশের যে চিত্র এঁকেছেন তার বর্ণনা দাও। জাবি. ২০১৫
- ‘মা-মেয়ের সংসার’ গল্পের লেখক শোষক এবং জোতদার শ্রেণির যে চিত্র এঁকেছেন তা আলোচনা কর। জাবি. ২০২০

