সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
জনসংখ্যা, রাজনীতি ও উন্নয়ন
মাস্টার্স সমাজবিজ্ঞান বিভাগ
ক – বিভাগ: বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) ‘Population, Politics and Development’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: Population, Politics and Development’ গ্রন্থটির লেখক হচ্ছেন Lisa Ann Richey.
(খ) কাম্য জনসংখ্যা তক্টির প্রবক্তা কে?
উত্তর: কাম্য জনসংখ্যা তত্ত্বটির প্রবক্তা অধ্যাপক রবিন্স।
(গ) জনসংখ্যার দুটি উপাদান লিখ।
উত্তর: জনসংখ্যার দুটি উপাদান হলো- ১.জন্ম ও ২. মৃত্যু।
(ঘ) জেন্ডার অসমতা কি?
উত্তর: নারী ও পুরুষভেদে যখন মানুযের অধিকার লঙ্ঘিত হয় তখন তাকে জেন্ডার বৈষম্য বলে।
(ঙ) প্রজননশীলতা কি?
উত্তর: কোনো নারীর জীবিত সন্তান জন্মদানের ক্ষমতাকে
প্রজননশীলতা বলে।
(চ) যৌনবাহিত রোগ বলতে কি বুঝায়?
উত্তর: সাধারণভাবে যৌনতার মধ্য দিয়ে যে সকল রোগ ছড়ায় তাকে যৌনবাহিত রোগ বলে।
(ছ) অতি-নগরায়ণ কি?
উত্তর: একটি দেশের একটি নির্দিষ্ট শহরাঞ্চলে নির্দিষ্ট পরিমাণ
সম্পদ ও অর্থনেতিক কর্মকান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ যত লোক বসবাস করার প্রয়োজন তার চেয়ে বেশি লোকের স্থায়ীভাবে বসবাস করাকেই অতি নগরায়ণ বলে।
(জ) জৈবিক বৈষম্য কি?
উত্তর: সামাজিকভাবে নারী পুরুষের কাজ, ক্ষমতা, শক্তি, আর্থিক ক্ষমতা ইত্যাদির যে পার্থক্য ঠিক করে দেওয়া হয় তাই জেন্ডার বৈষম্য বা জৈবিক বৈষম্য।
(ঝ) বুখারেস্ট জনসংখ্যা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: বুখারেস্ট জনসংখ্যা সম্মেলন ১৯৭৪ সালে অনুষ্ঠিত হয়।
(ঞ) নব্য মার্কসীয় জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: নব্য মার্কসীয় জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কার্ল মার্কস।
(ট) জীবন সারণি কি?
উত্তর: কোন নির্দিষ্ট সময়ে এবং বয়সের ব্যবধানে বয়ঃনির্দিষ্ট মৃত্যুহারের ভিত্তিতে কোনো অঞ্চলের জনসংখ্যার প্রত্যাশিত জীবনকালকে যে ছকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে জীবন সারণি বলে।
(ঠ) CEDAW-এর পূর্ণরূপ কি?
উত্তর: CEDAW এর পূর্ণরূপ হলো- Conventiou on the
Elimination of all forms of Discrimination Against Women.
(ক) উন্নয়নের দুটি সামাজিক সূচক লিখ।
উত্তর: ১. সম্পদের অসম বণ্টন ও ২. মাথাপিছু আয়।
(খ) ‘সমাজ ও জনসংখ্যা’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘সমাজ ও জনসংখ্যা’গ্রন্থের রচয়িতা হাসানুজ্জামান চৌধুরী।
(গ) আদমশুমারী কী?
উত্তর: আদমশুমারি বলতে বুঝায় কোন দেশের বা এলাকার
জনগণের অবস্থার সামগ্রিক গণনা করা।
(ঘ) বন্ধ্যাত্ব কী?
উত্তর: যারা সন্তান জন্ম দিতে সক্ষম নয় তাঁদেরকেই বন্ধ্যাত্ব বলে।
(ঙ) চীনে কখন এক সন্তান নীতি চালু হয?
উত্তর: ১৯৭৯ সালে চীনে এক সন্তান নীতি চালু হয়।
(চ) একজন কাম্য জনসংখ্যা তাত্ত্বিকের নামলিখ।
উত্তর: কাম্য জনসংখ্যা তত্ত্বটির প্রবক্তা অধ্যাপক রবিস।
(ছ) একটি পরিবেশবাদী সংগঠনের নাম লিখ।
উত্তর: একটি পরিবেশবাদী সংগঠনের নাম হলো: বেলা।
(জ) ‘Black Death’ কী?
উত্তর: প্লেগ নামক ব্যাকটেরিয়া ঘটিত সংক্রামক ব্যাধির কারণে সৃষ্ট মহামারি ব্লাক ডেথ নামে পরিচিত, যার ফলে চতুর্দশ শতকে ইউরোপের এক চতুর্থাংশ লোক মারা গিয়েছিল।
(ঝ) জেন্ডারের দুটি উপাদান উল্লেখ কর।
উত্তর: জেন্ডারের দুটি উপাদান হলো- ১. সামাজিক উপাদান ও ২. সাংস্কৃতিক উপাদান।
(ঞ) কত সালে বাংলাদেশে প্রথম জনসংখ্যা নীতি গৃহীত হয়?
উত্তর: ১৯৭৬ সালে বাংলাদেশে প্রথম জনসংখ্যা নীতি গৃহীত হয়।
(ট) ‘BPFA’ এর পূর্ণরূপ লিখ।
উত্তর: ‘BPFA’ এর পূর্ণরূপ হলো- Beijing Platform for Action.
(ঠ) বেইজিং প্লাস ফাইভ সম্মেলন কখন অনুষ্ঠিত হয়?
উত্তর: বেইজিং প্লাস ফাইভ সম্মেলন ২০০০ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়।
(ক) উন্নয়নের দুটি অর্থনৈতিক সূচক উল্লেখ কর।
উত্তর: উন্নয়নের দুটি অর্থনৈতিক সূচক হলো-
১. মাথাপিছু আয় বৃদ্ধি ও ২. মোট জাতীয় উৎপাদন।
(খ) ‘ইউজেনিক আন্দোলন’ কী?
উত্তর: ইউজেনিক আন্দোলন’ একটি সামাজিক আন্দোলন যা এই বিশ্বাসের উপর ভিত্তি করে যে মানব জাতির জিনগত গুণমানটি নির্বাচনী প্রজনন ব্যবহারের মাধ্যমে উন্নত করা যেতে পারে।
(গ) জনসংখ্যা বিষয়ক ম্যালথাসের বিখ্যাত গ্রন্থটির নাম কী?
উত্তর: An Essay on the principle of population.
(ঘ) “The Politics of Population’ গ্রন্থের লেখক কে?
উত্তর: The Politics of Populations’ গ্রন্থটির রচয়িতা হলেন- W. Petersen.
(ঙ) উন্নয়নশীল দেশ বলতে কি বোঝায়?
উত্তর: দেশের সম্পদের পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে ক্রমশ উন্নতির পথে ধাবিত হচ্ছে যার ফলে ভবিষ্যতে সমস্ত দেশের উন্নয়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেসব দেশকে উন্নয়নশীল দেশ বলা হয়।
(চ) পরিবেশ বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: পরিবেশ বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলন সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হয়।
(ছ) স্থানান্তরের বিকর্ষণজনিত দুটি উপাদানের নাম লিখ।
উত্তর: স্থানান্তরের বিকর্ষণজনিত দুটি উপাদান হলো-
১. প্রাকৃতিক দুর্যোগ ও ২. বেকারত্ব।
(জ) কায়রো জনসংখ্যা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৯৪ সালের ৫-১৩ সেপ্টেম্বর কায়রো সম্মেলন অনুষ্ঠিত হয়।
(ঝ) ‘CBR’ নির্ণয়ের সূত্র কী?
উত্তর: স্থূল জন্মহার (CBR)নির্ণয়ের সূত্র, নির্দিষ্ট বছরের মোট জীবিত জন্মসংখ্যা (B), ভাগ- নির্দিষ্ট বছরে মোট জনসংখ্যা (P), গুণ- × ১০০০ (K)।
(ঞ) মার্কসীয় নারীবাদ কী?
উত্তর: কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস-এর মতবাদের
অনুসারীরা নারী সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারা অনুসরণ
করেছেন তাই মার্কসীয় নারীবাদ।
(ট) শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী?
উত্তর: জন্ম ও মৃত্যুর প্রকৃত সংখ্যার সমতাকে শূন্য জনসংখ্যা
বৃদ্ধি বলা হয়।
(ঠ) জীবন সারণি কী?
উত্তর: কোনো নির্দিষ্ট সময়ে এবং বয়সের ব্যবধানে বয়ঃনির্দিষ্ট মৃত্যুহারের ভিত্তিতে কোনো অঞ্চলের জনসংখ্যার প্রত্যাশিত জীবনকালকে যে ছকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে জীবন সারণি বলে।
(ক) জাতিসংঘ কত তারিখে-‘বিশ্ব জনসংখ্যা দিবস’ ঘোষণা করে?
উত্তর: জাতিসংঘ ১১ জুলাই ‘বিশ্ব জননংখ্যা দিবস’ ঘোষণা করে।
(খ) জনসংখ্যা অতিক্রমণ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: জনসংখ্যার অতিক্রমণ তত্ত্বটি T.R.Mathus-এর।
(গ) আদমণ্ডমারি কী?
উত্তর। আদমশুমারি বলতে বুঝায় কোনো দেশের বা এলাকার জনগণের অবস্থার সামগ্রিক গণনা করা।
(ঘ) এজননশীলতা কী?
উত্তর: কোনো নারীর জীবিত সন্তান জন্মদানের ক্ষমতাকে
প্রজননশীলতা বলে।
(ঙ) জনসংখ্যার ভৌগোলিক পুনর্বন্টন কী?
উত্তর: জনসংখ্যা বণ্টন বলতে কোন নির্দিষ্ট এলাকার মধ্যে
জনসংখ্যার বসতি এবং ঘনত্ব বুঝায়। এই বসতি এবং ঘনত্বের পরিবর্তন হলে ঐ অবস্থাকে জনসংখ্যার পুনর্বণ্টন বলা যায়।
(চ) নবপ্রযুক্তি কী?
উত্তর: নবপ্রযুক্তি হলো প্রযুক্তির যেকোনো রূপ, যা একটি প্রদত্ত সামাজিক প্রেক্ষাপটে এটির আগের তুলনায় আরো উন্নত বা স্বয়ংক্রিয়।
(ছ) ‘BPFA’ এর পূর্ণরূপ লেখ।
উত্তর: BPFA’ এর পূর্ণরূপ হলো- Beijing Platform for Action.
(জ) বুখারেস্ট জনসংখ্যা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: বুখারেস্ট জনসংখ্যা সম্মেলন ১৯৭৪ সালে অনুষ্ঠিত হয়।
(ঝ) জনসংখ্যা নীতি কী?
উত্তর: জনসংখ্যা নীতি বলতে বুঝায় জনসংখ্যার উন্নয়ন,
নিয়ন্ত্রণ, পরিবর্তন প্রভৃতি সম্পর্কিত নীতি।
(ঞ) জনসংখ্যা অভিক্ষেপ কী?
উত্তর: কোনো দেশ বা অঞ্চলে নির্দিষ্ট সময়ের ব্যবধানের
জনসংখ্যার আকার ও তার গঠন বিন্যাসে কি ধরনের পরিবর্তন ঘটতে পারে তার আগাম পূর্বাভাসই জনসংখ্যা অভিক্ষেপ বা Population projection বলে।
(ট) ‘Black Death’ কী?
উত্তর: প্লেগ নামক ব্যাকটেরিয়াঘটিত সংক্রামক ব্যাধির কারণে সৃষ্ট মহামারি ব্লাকডেথ নামে পরিচিত, যার ফলে চতুর্দশ শতকে ইউরোপের এক-চতুর্থাংশ লোক মারা গিয়েছিল।
(ঠ) ‘An Essay on the principle of Population’ গ্রন্থটির
রচয়িতা কে?
উত্তর: অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাসের।
(ক) প্রবৃদ্ধির সংজ্ঞা দাও।
উত্তর: প্রবদ্ধি বলতে কোনো দেশের নির্দিষ্ট সময়ে উৎপাদন বৃদ্ধির হারকে বুঝায়।
(খ) Neo Malthusianism এর দুজন চিন্তাবিদের নাম লিখ।
উত্তর: Neo Malthusianism-এর দুজন চিন্তাবিদ হলেন১. J.S. Mil! ও ২. Dr. Drysdale.
(গ) এক সন্তান নীতি কী?
উত্তর: ১৯৭৯ সালে চীন সরকার তাদের পরিবার পরিকল্পনার নীতির অংশ হিসেবে এক দম্পত্তি, এক সন্তান নীতি চালু করে তাকে এক সন্তান নীতি বলে।
(ঘ) শূন্য জনসংখ্যা প্রবৃদ্ধি কী?
উত্তর: জন্ম ও মৃত্যুর প্রকৃত সংখ্যার সমতাকে শূন্য জনসংখ্যা প্রবৃদ্ধি বলা হয়।
(ঙ) বাংলাদেশে কোন ধরনের স্থানান্তরগমন বেশি ঘটে?
উত্তর: বাংলাদেশে অভ্যন্তরীণ স্থানান্তরগমণ বেশি ঘটে।
(চ) কাম্য জনসংখ্যা কী?
উত্তর: কাম্য জনসংখ্যা বলতে কোনো দেশের সম্পদের সাথে
জনগনের সামঞ্জস্যতাকে বুঝায়।
(ছ) একটি পরিবেশবাদী সংগঠনের উদাহরণ দাও!
উত্তর: একটি পরিবেশবাদী সংগঠনের নাম হলো- বেলা।
(জ) নগরায়ণের দুটি উপাদান লিখ।
উত্তর: অতিরিক্ত জনসংখ্যা ও বস্তির উদ্ভব।
(ঝ) আন্তর্জাতিক নারী দিবস কত তারিখ পালিত হয়?
উত্তর: আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ পালিত হয়।
(ঞ) খাদ্য নিরাপত্তাহীনতা বলতে কী বোঝায়?
উত্তর: একটি দেশের সকল জনগণ যখন তাদের চাহিদানুযায়ী প্রয়োজনীয় পর্যাপ্ত খাদ্য এর ব্যাপারে নিশ্চিত থাকে এবং এর
মূল্য যখন সব শ্রেণির ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তখন তাকে
খাদ্য নিরাপত্তা বলে।
(ট) CEDA এর পূর্ণরূপ কী?
উত্তর: CEDAW এর পূর্ণরূপ হলো- Convention on the Elimination of all forms of Discrimination Against Women.
(ঠ) কত সালে নাইরোবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: ১৯৮৫ সালে নাইরোবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
(ক) ‘The Politics of Population’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘The Politics of Populations’ গ্রন্থটির রচয়িতা হলেন- W. Petersen.
(খ) ‘মানব উন্নয়ন সূচক’-এর অন্যতম প্রবর্তকের নাম উল্লেখ কর।
উত্তর: ড. মাহবুব-উল-হক।
(গ) টেকসই উন্নয়ন কী?
উত্তর: টেকসই উন্নয়ন বলতে বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে ভবিষ্যতের জন্য পরিবেশ রক্ষা করাকে বুঝায়।
(ঘ) জ্যামিতিক হার কী?
উত্তর: জ্যামিতিক হার হচ্ছে কোনো কিছু দ্বিগুণ হারে বৃদ্ধি
পাওয়াকে বুঝায়। যেমন- ১, ২, ৪, ৮, ১৬, ৩২ ইত্যাদি।
(ঙ) “Royal Commission of Population” কী উদ্দেশ্যে গঠিত হয়?
উত্তর: “Royal Commission of Population” English raceএর সংখ্যার গণমান ধরে রাখতে উত্তম সঙ্গী নির্বাচনের উদ্দেশ্যে।
(চ) জনসংখ্যার ভৌগোলিক পুনর্বণ্টন কী?
উত্তর: জনসংখ্যা বণ্টন বলতে কোন নির্দিষ্ট এলাকার মধ্যে
জনসংখ্যার বসতি এবং ঘনত্ব বুঝায়। এই বসতি এবং ঘনত্বের পরিবর্তন হলে ঐ অবস্থাকে জনসংখ্যার পুনর্বণ্টন বলা যায়।
(ছ) কোন সালে বাংলাদেশে প্রথম জনসংখ্যা নীতি গৃহীত হয়?
উত্তর: ১৯৭৬ সালে বাংলাদেশে প্রথম জনসংখ্যা নীতি গৃহীত হয়।
(জ) স্কুল জন্মহার নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর: স্থুল জন্মহার (CBR) নির্ণয়ের সূত্র- নির্দিষ্ট বছরের মোট জীবিত জন্মসংখ্যা (B), ভাগ- নির্দিষ্ট বছরে মোট জনসংখ্যা (P), গুণ- × ১০০০ (K)।
(ঝ) ‘প্রজনন চক্র’ কী?
উত্তর: প্রজনন চক্র বলতে নারীর সন্তান উৎপাদনের চক্রাকার
সম্পর্ককে বুঝায়।
(ঞ) ‘NIPORT-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: NIPORT-এর পূর্ণরূপ হলো- National Institute of Population Research and Training.
(ট) সিডো (CEDAW) সনদ কবে কার্যকর হয়?
উত্তর: সিডো (CEDAW) সনদ ১৯৮১ সালে কার্যকর হয়।
(ঠ) নারী ও পুরুষের সমতা সংক্রান্ত বাংলাদেশ সংবিধানের ধারা কোনটি?
উত্তর: নারী ও পুরুষের সমতা সংক্রান্ত বাংলাদেশ সংবিধানের
২৮(২) নং ধারা।
(ক) Neo Malthusianism-এর একজন চিন্তাবিদের নাম লিখ।
উত্তর: Neo Malthusianism-এর একজন চিন্তাবিদ হলেনJ.S. Mill.
(খ) “The General Theory of Population’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: “The General Theory of Population’ গ্রন্থটির লেখক Alfred Servey.
(গ) উন্নয়নের একটি সামাজিক সূচক উল্লেখ কর।
উত্তর: উন্নয়নের একটি সামাজিক সূচক হলো সম্পদের অসম বণ্টন।
(ঘ) একটি পরিবেশবাদী সংগঠনের নাম লেখ।
উত্তর: একটি পরিবেশবাদী সংগঠনের নাম হলো:বেলা।
(ঙ) সিডো (CEDAW) সনদের ধারা কয়টি?
উত্তর: সিডো (CEDAW) সনদের ধারা ৩০টি।
(চ) বয়ঃনির্দিষ্ট প্রজনন হার নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর: বয়ঃনির্দিষ্ট প্রজনন হার নির্ণয়ের সূত্রটি হলো- AFR= Bi/Pi x1000
(ছ) প্রজনন চক্রের প্রথম ধাপ কোনটি?
উত্তর: প্রজনন চক্রের প্রথম ধাপ হলো ঋতুস্রাব।
(জ) বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে?
উত্তর: বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫৩ সালে।
(ঝ) UFHP-এর পূর্ণরূপ কী?
উত্তর: UFHP-এর পূর্ণরূপ হলো- Urtan Family Health
Partnership.
(ঞ) নারীবাদের জননী কে?
উত্তর: নারীবাদের জননী Mary Wollstonecraft.
(ট) ‘বেইজিং প্লাটফরম ফর অ্যাকশন’ কী?
উত্তর: বেইজিং প্লাটফর্ম ফর অ্যাকশন ১৯৯৫ সালে চীনের বেইজিং শহরে অনুষ্ঠিত জাতিসংঘের চতুর্থ বিশ্ব মহিলা সম্মেলনে গৃহীত একটি দলিল। এটি বিশ্বব্যাপী নারীর অধিকার ও উন্নতির জন্য একটি দিক নির্দেশনা প্রদান করে এবং বিভিন্ন দেশে নারীদের অবস্থা উন্নত করার জন্য ১২টি ক্ষেত্রের উপর কার্যক্রম প্রস্তাব করে।
(ঠ) FPAB-এর একটি লক্ষ্য ও উদ্দেশ্য লেখ।
উত্তর: পরিবার পরিকল্পনা, মাতৃত্বজনিত স্বাস্থ্যসেবা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সরবরাহ ও সেবা প্রদান।
খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
- উন্নয়নের ধারণা ব্যাখ্যা কর। জাবি. ২০১৫
- মানব উন্নয়ন বলতে কী বোঝ? ঢাবি. ২০১৫ জাবি. ২০১৮
- জনসংখ্যা প্রত্যয়টি ব্যাখ্যা কর। জাবি. ২০১৭
- উন্নয়নের সূচকসমূহ উল্লেখ কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৬ ২০২০
- “ইউজেনিক (Eugenic) আন্দোলন” বলতে কী বুঝ? জাবি. ২০২১
- ‘উন্নয়নের নির্ঘন্ট’ প্রত্যয়টি ব্যাখ্যা কর। জাবি. ২০২২
- টেকসই উন্নয়ন বলতে কী বুঝায়? জাবি. ২০১৬ ২০২০ ২০২২
- অতি নগবায়ণ কি? জাবি. ২০১৮
- অতি নগরায়নের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত কর। ঢাবি. ২০১৪
- জনসংখ্যা নব্য-ম্যালথাসীয় তত্ত্ব ব্যাখ্যা কর। জাবি. ২০১৮
- জনমিতিক রূপান্তর কী? ঢাবি. ২০১৫ ২০১৬ জাবি. ২০১৫
- কাাম্য জনসংখ্যা বলতে কী বুঝ? অথবা, কাম্য জনসংখ্যা কি? জাবি. ২০১৪, ২০১৭, ২০১৯
- কাম্য জনসংখ্যা তত্ত্বের বৈশিষ্ট্যগুলো লেখ।
- শিশুমৃত্যু কীভাবে জন্মহারকে প্রভাবিত করে? জাবি, ২০১৮, ২০২০
- নগরায়ণ বলতে কি বুঝ?
- নগরায়ণের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লিখ। জাবি. ২০২০ ঢাবি. ২০১৫
- খাদ্য নিরাপত্তাহীনতার কারণসমূহ সংক্ষেপে লিখ। জাবি. ২০১৭
- খাদ্য নিরাপত্তাহীনতা বলতে কী বোঝায়? অথবা, খাদ্য নিরাপত্তাহীনতা কি? জাবি. ২০১৪, ২০১৬, ২০১৯, ২০২১
- শিল্প পুঁজিবাদ বলতে কী বুঝ? জাবি. ২০২২
- স্থানান্তর গমন বলতে কি বুঝায়? জাবি. ২০১৬
- অভ্যন্তরীণ স্থানান্তর গমনের নির্ধারকগুলো আলোচনা কর। জাবি. ২০১৫
- বাংলাদেশে অভ্যন্তরীণ স্থানান্তর গমনের প্রকারভেদ আলোচনা কর। জাবি. ২০১৪ ২০২০
- মরণশীলতার প্রধান কারণগুলো উল্লেখ কর। ঢাবি. ২০১৫
- মরণশীলতার সামাজিক উপাদানসমূহ কি? ঢাবি. ২০১৪ জাবি. ২০১৫
- উন্নয়নশীল দেশে মরণশীলতার ধারা আলোচনা কর। জাবি. ২০১৪, ২০১৯, ২০২০
- উন্নয়ন ও স্থানান্তরের সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা কর। অথবা, উন্নয়নের সাথে স্থানান্তর কীভাবে সম্পর্কিত? ঢাবি. ২০১৫ জাবি. ২০১৯ ২০২২
- জনসংখ্যা সমস্যা কী?
- বাংলাদেশে জনসংখ্যাস্ফীতি মোকাবিলায় গৃহীত কর্মসূচিগুলো আলোচনা কর।
- জনসংখ্যা ও রাজনীতির মধ্যকার সম্পর্ক সংক্ষেপে লেখ। অথবা, জনসংখ্যা এবং রাজনীতির মধ্যকার আন্তঃসম্পর্ক আলোচনা কর। জাবি. ২০১৯ ২০২১
- মানব সম্পদ গড়তে হলে একটা দেশের কী কী শর্ত পূরণ করতে হবে? ঢাবি. ২০১৫
- জনসংখ্যা ও পরিবেশের সম্পর্ক কী? ঢাবি. ২০১৫ জাবি. ২০১৫ ২০১৭
- ‘উদ্বাস্ত একটি বৈশ্বিক মানবিক সমস্যা’-আলোচনা কর। ঢাবি. ২০১৬
- পরিবেশের উপর নব প্রযুক্তির প্রভাব আলোচনা কর। জাবি. ২০১৭ ২০১৯
- পোস্ট উন্নয়ন কী? জাবি. ২০২২
- প্রজননক্ষমতা বলতে কি বুঝায়? জাবি. ২০১৪ ২০১৬
- প্রজনন স্বাস্থ্য কি? জাবি. ২০১৪ ২০১৯
- প্রজনন স্বাস্থ্যের মূলনীতিগুলো আলোচনা কর।
- যৌনবাহিত রোগ বলতে কি বোঝায়? জাবি. ২০১৫
- যৌনবাহিত রোগের কারণসমূহ সংক্ষেপে লিখ। ঢাবি. হ২-১৪ ২০১৬
- প্রজননশীলতা ও প্রজনন ক্ষমতার মধ্যে পার্থক্য নির্ণয় কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৫, ২০১৭, ২০১১, ২০২১
- কায়রো জনসংখ্যা সম্মেলনের কর্ম পরিকল্পনা সংক্ষেপে লিখ। জাবি. ২০১৭
- বেইজিং কর্মপরিকল্পনার মূল মাইলফলকগুলো কী? ঢাবি. ২০১৭
- নারীবাদ বলতে কি বুঝ?
- নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝা? অথবা, নারীর ক্ষমতায়ন কি? ঢাবি. জাবি. ২০১৪
- নারীর ক্ষমতায়নের লক্ষ্য ও উদ্দেশ্য লিখ।
- নারীর ক্ষমতায়নের উপাদানসমূহ কী? জাবি. ২০১৫ ২০১৭
- জেন্ডার ও লিঙ্গের পার্থক্য দেখাও। জাবি. ২০১৪
- লিঙ্গ অসমতার কারণগুলো কী? জাবি. ২০১৯
- নারী ক্ষমতায়নের পথে প্রতিবন্ধকতাসমূহ উল্লেখ কর। জাবি. ২০১৮
- শ্রম বিভাজন ও জেন্ডার বৈষম্যকরণের সম্পর্ক কী? জাবি. ২০১৬ ২০১৮ ২০২১
- পরিবার পরিকল্পনার ধারণা ও সংজ্ঞা দাও।
- বাংলাদেশের ছেলেমেয়েদের কম বয়সে বিয়ে হওয়ার কারণসমূহ কী কী? ঢাবি. ২০১৫ ২০১৬
- গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসহ পরিবার পরিকল্পনার সংজ্ঞা দাও। ঢাব. ২০১৪
- জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনার গুরুত্ব লিখ।
- বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের সাফল্যের কারণ ব্যাখ্যা কর। জাবি. ২০২০
- ‘গ্রামীণ সেবা বিতরণ কর্মসূচি’ কী? জাবি. ২০২২
- জন্মনিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনার মধ্যে পার্থক্য লেখ। ২০২২
- বাংলাদেশের জনসংখ্যা নীতির উদ্দেশ্যসমূহ সংক্ষেপে লেখ। জাবি. ২০২০
- বাংলাদেশের জনসংখ্যা নীতির মূল প্রতিপাদ্য বিষয়সমূহ কি কি?
- ‘পাথ ফাইন্ডার’-এর জনসংখ্যা সংক্রান্ত কার্যক্রমগুলো উল্লেখ কর। জাবি. ২০২১
- জনসংখ্যা নীতি বলতে কী বুঝ? জাবি. ০১৬, ২০১৮, ২০২২
গ – বিভাগ: রচনামূলক প্রশ্না উত্তর ⮟
- উন্নয়নের কাঠামোগত প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর। জাবি. ২০১৯ ঢাবি. ২০১৪
- বাংলাদেশের জনবিস্ফোরণের কারণ আলোচনা কর।
- বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে কার্যকর মানব সম্পদে রূপান্তর করার উপায়গুলো বর্ণনা কর। ঢাবি. ২০১৬
- ‘তৃতীয় বিশ্বের দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নের অন্তরায়’-তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। জাবি. ২০১৪
- জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাসের তত্ত্বটি পর্যালোচনা কর। অথবা, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি আলোচনা কর। জাবি. ২০১৫, ২০১৭, ২০১৯
- জনসংখ্যা অতিক্রমণ তত্ত্ব কী? বাংলাদেশের জনসংখ্যার সমস্যা বিশ্লেষণে এর উপযোগিতা মূল্যায়ন কর। জাবি. ২০১৪
- জনসংখ্যা সম্পর্কিত কার্ল মার্কস-এর তত্ত্বটি পর্যালোচনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৬
- ম্যালথাস ও কার্ল মার্কসের জনসংখ্যা তত্ত্বের তুলনামূলক বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০২১
- জনসংখ্যা অতিক্রমণ তত্ত্বটি পর্যালোচনা কর। জাবি. ২০১৮, ২০২০, ২০২২
- জনসংখ্যা ও উন্নয়নের ঐতিহাসিক পটভূমি আলোচনা কর। জাবি. ২০১৭
- জনসংখ্যা বৃদ্ধি কীভাবে খাদ্য নিরাপত্তাহীনতাকে প্রভাবিত করে? তোমার বক্তব্য উন্নয়নশীল দেশের উদাহরণ হতে ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৭ জাবি. ২০২০
- বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণসমূহ আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৯
- স্থানান্তরের তারতম্যতা বা বিভিন্নতার কারণসমূহ আলোচনা কর।
- জনসংখ্যার উপর স্থানান্তরগমনের প্রভাব আলোচনা কর। জাবি. ২০১৭
- আন্তর্জাতিক স্থানান্তর গমনের কারণ ও ফলাফল আলোচনা কর। ঢাবি. ২০১৪ ২০১৬ জাবি. ২০১৫, ২০১৮, ২০২০
- বাংলাদেশ থেকে-আন্তর্জাতিক বিশ্বে অভিগমনের ক্ষেত্রে পুশ ও পুল উপাদানগুলো আলোচনা কর। ঢাবি. ২০১৫ ২০১৯
- অভ্যন্তরীণ স্থানান্তর কীভাবে উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক উন্নয়নকে প্রভাবিত করে তা উদাহরণসহ বুঝিয়ে দাও। ঢাবি. ২০১৬
- উন্নয়নশীল দেশে প্রজননশীলতার নির্ধারকসমূহ আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৯
- মরণশীলতার ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর। ঢবি. ২০১৫ জাবি. ২০১৬
- স্থানান্তরের আকর্ষণ ও বিকর্ষণজনিত তত্ত্বটি পর্যালোচনা কর। জাবি. ২০২১
- জনসংখ্যাকে আমাদের দেশে কেন সম্পদ হিসেবে ভাবা হয় না? আলোচনা কর। ঢাবি. ২০১৬
- পরিবেশের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর। জাবি. ২০১৮
- পরিবেশ ও উন্নয়নের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা কর। জাবি. ২০১৬ ২০১৮
- ‘জনসংখ্যা বৃদ্ধি এবং পরিবেশ সমস্যা নিবিড়ভাবে সম্পর্কিত’-বাংলাদেশের লেক্ষিতে আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৯
- আধুনিক জনসংখ্যা রাজনীতির ধারণা পর্যালোচনা কর। জাবি. ২০২১
- “দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পরিবেশগত ভারসাম্যের ক্ষেত্রে একটি মারাত্মক হুমকি”- আলোচনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০২১
- জনসংখ্যা, রাজনীতি এবং উন্নয়নের মধ্যেকার আন্তঃসম্পর্ক আলোচনা কর। ঢাবি. ২০১৫ ২০১৬ জাবি. ২০১৫ ২০১৭ ২০১৯ ২০২০ ২০২২
- জনসংখ্যার ভৌগোলিক পুনর্বিন্যাস প্রক্রিয়া ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৬ ২০২২
- কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যের উন্নয়নে সুপারিশ বা পদক্ষেপসমূহ আলোচনা কর।
- জনসংখ্যা বৃদ্ধির সাথে প্রজনন স্বাস্থ্যের প্রভাব ব্যাখ্যা কর। জাবি. ২০১৬
- ‘জন্মহার হ্রাস অর্থনৈতিক উন্নয়নের আগে সংঘটিত হয় না বরং পরে হয়ে থাকে’-উক্তিটি ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৬
- উন্নয়নশীল দেশসমূহের আর্থসামাজিক গ্রেক্ষাপ্রটে প্রজনন স্বাস্থ্য কেন একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে?আলোচনা কর। জবি. ২০২০
- বাংলাদেশের স্বাস্থ্য খাতের সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর। জাবি. ২০১৫, ২০১৮, ২০২১
- প্রজননের উপর প্রভাববিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর। জাবি. ২০১৭ ২০২২
- CEDAW কি? এটি কি নারীর প্রতি সকল বৈষম্য বিলোপ সনদ হিসেবে গৃহীত? ব্যাখ্যা কর।
- জনসংখ্যা সংক্রান্ত কায়রো সম্মেলনের সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন কর। জাবি. ২০২০
- বেইজিং সম্মেলন কি? বেইজিং সম্মেলনের গুরুত্ব আলোচনা কর।
- জনসংখ্যা সংক্রান্ত মেক্সিকো সম্মেলনে গৃহীত সুপারিশমালা তুলে ধর। জাবি. ২০১৮ ২০২১
- জেন্ডার, জনসংখ্যা এবং রাজনীতির মধ্যকার আন্তঃসম্পর্ক আলোচনা কর। ঢাবি. ২০১৪
- বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর। জাবি. ২০১৫, ২০১৭, ২০২১
- জনসংখ্যা সম্পর্কিত কায়রো সম্মেলনে গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর। জাবি. ২০২২
- WID কর্মকৌশলের সীমাবদ্ধতাগুলো কী কী? জাবি. ২০২১
- ডেমোমাফিক ভিভিডেন্ট কী? বাংলাদেশ কিভাবে এই সুফল পেতে পায়ে? ঢাবি. ২০১৫
- বাংলাদেশের জনসংখ্যার প্রধান প্রধান সুফলগুলো পর্যালোচনা কর। ঢাবি. ২১০৫
- বাংলাদেশ সরকারের নারী উন্নয়ন নীতিমালা ব্যাখ্যা কর। জাবি. ২০১৪
- বাংলাদেশের জনসংখ্যা সমস্যা সমাধানের উপায় বিশ্লেষণ কর। জাবি. ২০২২
- ‘উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন পরস্পর সম্পর্কিত’ আলোচনা কর। জাবি. ২০২২
- বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের বাধাসমূহ আলোচনাকর। জাবি. ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৮, ২০২০
- বেসরকারি প্রতিষ্ঠানসমূহের জনসংখ্যা কার্যক্রম সম্বন্ধে তোমার অভিমত কী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ঢাবি. ২০১৬ জাবি. ২০২০
- বাংলাদেশের জ়নসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি সংস্থার ভূমিকা আলোচনা কর।
- বাংলাদেশ সরকারের পরিবর্তনশীল জনসংখ্যানীতি পর্যালোচনা কর। জাবি. ২০১৫
- বাংলাদেশের জনসংখ্যা নীতি বিস্তারিত আলোচনা কর। ঢাবি. ২০১৪
- বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে কার্যকর মানব সম্পদে রূপান্তর করার উপায়গুলো কী কী? ঢাবি. ২০১৫
- বাংলাদেশের সরকারের জনসংখ্যা নীতি কি বর্তমান সময়ের জন্য উপযোগী? তোমার অভিমত বর্ণনা কর। ঢাবি. ২০১৬
- বাংলাদেশে জনসংখ্যা নীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৭ ২০২১
- বাংলাদেশের জনসংখ্যানীতির বাস্তবায়ন কৌশল আলোচনাকর। জাবি. ২০১৬ ২০১৯ ২০২২

