ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump এবং রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin টেলিফোনে কথা বলেছেন। সোমবার (৯ মার্চ) হওয়া এই ফোনালাপ প্রায় এক ঘণ্টা স্থায়ী হয় বলে জানিয়েছে ক্রেমলিন।
ফোনালাপে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে:–
১. ইরান যুদ্ধ দ্রুত শেষ করার প্রস্তাব:-
ফোনালাপে পুতিন ইরানকে ঘিরে চলমান সংঘাত দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে শেষ করার প্রস্তাব দেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ চালানো হচ্ছে।
২. যুক্তরাষ্ট্র-ইসরাইল অভিযানের মূল্যায়ন:
ট্রাম্প ফোনালাপে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক অভিযানের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন। দুই নেতার মধ্যে এ বিষয়ে ‘গুরুত্বপূর্ণ মতবিনিময়’ হয়েছে বলে জানানো হয়।
৩. ইউক্রেন যুদ্ধও আলোচনায় আসে:
ফোনালাপে শুধু ইরান নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়। ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি সমাধানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
৪. বৈশ্বিক জ্বালানি বাজার ও অন্যান্য বিষয়:
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দামের প্রভাব নিয়েও আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়েও সম্মত হন দুই নেতা।
ফোনালাপ সম্পর্কে দুই পক্ষের মন্তব্য:–
ক্রেমলিন জানিয়েছে, ট্রাম্পের উদ্যোগেই এই ফোনালাপ হয় এবং আলোচনা ছিল “ব্যবসায়িক, খোলামেলা ও গঠনমূলক।” ট্রাম্পও এটিকে একটি “ভালো ও ইতিবাচক আলোচনা” বলে উল্লেখ করেছেন।

