• Home
  • Class 0-12
  • Grammar
    • Bangla Grammar
    • English Grammar
    • Arabic Grammar
  • Computer
    • MS Word
  • Jobs Study
    • BCS
    • Bank
    • Primary
    • Govt. job
    • Nibandhon
    • Medical Admission
    • University Admission
    • Army/Police/BDR/Anchar
  • Jobs
  • News
  • Digital Tools
    • Home
    • Class 0-12
    • Grammar
      • Bangla Grammar
      • English Grammar
      • Arabic Grammar
    • Computer
      • MS Word
    • Jobs Study
      • BCS
      • Bank
      • Primary
      • Govt. job
      • Nibandhon
      • Medical Admission
      • University Admission
      • Army/Police/BDR/Anchar
    • Jobs
    • News
    • Digital Tools
  • mdreadaim@gmail.com
  • Read at Home
Login > Register
Read Aim
Read Aim
  • Home
  • Class 0-12
  • Grammar
    • Bangla Grammar
    • English Grammar
    • Arabic Grammar
  • Computer
    • MS Word
  • Jobs Study
    • BCS
    • Bank
    • Primary
    • Govt. job
    • Nibandhon
    • Medical Admission
    • University Admission
    • Army/Police/BDR/Anchar
  • Jobs
  • News
  • Digital Tools

৬। বাংলাদেশের সাহিত্য: কবিতা, গল্প, উপন্যাস এবং প্রবন্ধ

সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর

বাংলাদেশের সাহিত্য: কবিতা, গল্প, উপন্যাস এবং প্রবন্ধ

মাস্টার্স বাংলা বিভাগ

পূর্ণমান – ৮০
ক – বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর    ১ x ১০ = ১০
খ  – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর             ৫ x ৪  = ২০
গ  – বিভাগ: রচনামূলক প্রশ্নউত্তর        ৫ x ১০= ৫০

ক – বিভাগ:  বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟

🟀 Click Below for Answer 🟀
অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০১৬

(ক) ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যটির প্রথম কবিতার নাম কী?
উত্তর: ‘আদিম অক্ষররাশি’।
(খ) কবি শহীদ কাদরীর মৃত্যু কত সালে?
উত্তর: কবিশহীদ কাদরী মৃত্যু বরণ করেন ২০১৬ সাল।
(গ) ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
উত্তর: ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধটি ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত।
(ঘ) ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের আরেফ আলী কোন বিষয়ের শিক্ষক?
উত্তর: ভূগোলের শিক্ষক।
(ঙ) ‘প্রতিদিন একটি রুমাল’ গল্পের সবুজ কোথায় চাকরি করে?
উত্তর: ইছাপুরে চাকরি করে।
(চ) ‘জীবন আমার বোন’ কার লেখা?
উত্তর: মাহমুদুল হক এর লেখা।
(ছ) ‘কোথাও কোনো ক্রন্দন নেই’ গ্রন্থের লেখক কে?
উত্তর: শহীদ কাদরী।
(জ) ‘প্রকৃতি’ কবিতায় সারাদিন জলধারা কার মত টিপটিপ শব্দ করে?
উত্তর: খনার মন্ত্রের মতো।
(ঝ) শওকত আলীর জন্ম কত সালে?
উত্তর: ১৯৩৬ সালে।
(ঞ) জীবনের দাবি এবং মনুষ্যত্বের দাবি আসলে কিসের দাবি?
উত্তর: আবুল ফজলের ‘লেখকের স্বাধীনতা’ প্রবন্ধ অনুসারে
জীবনের দাবি ও মনুষ্যত্বের দাবি মূলত স্বাধীন চিন্তার দাবি।
(ট) ‘পতঙ্গপিঞ্জর’ উপন্যাসটিতে ঈশ্বর পণ্ডিত কীভাবে মারা যায়?
উত্তর: পতঙ্গপালের আক্রমণে।
(ঠ) ‘ক্রান্তিকাল’ প্রবন্ধ গ্রন্থটি লেখক কাকে উৎসর্গ করেন?
উত্তর: রওশন জাহান ও আখতার জাহানকে।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০১৭

(ক) ‘আধুনিক কবি ও কবিতা’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘আধুনিক কবি ও কবিতা’ গ্রন্থের লেখক হাসান হাফিজুর রহমান।
(খ) ‘বখতিয়ারের ঘোড়া’ কার লেখা?
উত্তর: ‘বখতিয়ারের ঘোড়া’ আল মাহমুদের লেখা।
(গ) কবির সেলামগুলো কে চুরি করেছেন?
উত্তর: একজন সমরবিদ।
(ঘ) ‘নয়নচারা’ গল্প সংকলন প্রথম কোথা থেকে প্রকাশ পায়?
উত্তর: ‘নয়নচারা’ গল্প সংকলন সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত ‘পূর্বাশা’ পত্রিকায় প্রকাশ পায়।
(ঙ) সমরজিত- এর পিতার নাম কী?
উত্তর: সমরজিত- এর পিতার নাম অমৃতলাল।
(চ) মাহমুদুল হকের প্রকাশিত গল্পগ্রন্থের সংখ্যা কত?
উত্তর: দুইটি।
(ছ) সবলসিংহপুর গ্রাম কোন জেলায় অবস্থিত?
উত্তর: পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত সবলসিংহপুর গ্রাম। এই গ্রামে কথাশিল্পী শওকত ওসমানের জন্ম।
(জ) দরবেশ বলে পরিচিত লোকটির নাম কী?
উত্তর: কাদের মিঞা।
(ঝ) চন্দ্রালোকে যুবক শিক্ষক বাঁশ ঝাড়ে কী দেখেছিল?
উত্তর: চন্দ্রালোকে যুবক-শিক্ষক বাঁশ ঝাড়ে দেখতে পায় একটি যুবতী নারীর মৃতদেহ।
(ঞ) ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের প্রকাশকাল কত?
উত্তর: ‘চাঁদের অমাবস্যা’ ১৯৬৪ সালে প্রকাশিত হয়।
(ট) ‘মুসলিম সাহিত্য সমাজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ‘মুসলিম সাহিত্য সমাজ’ ঢাকায় ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়।
(ঠ) প্রাবন্ধিক আবদুল হকের ছদ্মনাম কী?
উত্তর: প্রাবন্ধিক আবদুল হক চারটি ছন্দনামে লিখতেন তার
দুটি হলো- আবুল আহসান ও আবু রায়হান।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০১৮

(ক) ‘আদিম অক্ষর রাশি’ কবিতায় কী না শিখলে চেতনায় একটিও ফুল ফোটে না?
উত্তর: বাংলা বর্ণমালা না শিখলে চেতনায় একটিও ফুল ফোটে না।
(খ) ‘সাহসের সমাচার’ কবিতাটি কাকে উদ্দেশ্য করে রচিত?
উত্তর: কাজী নজরুল ইসলামকে উদ্দেশ্য করে রচিত।
(গ) ‘কোনো কোনো সকালবেলায়’ কবিতায় যে কখনো কবিতা লিখবে না তাকেকী আখ্যা দেওয়া হয়েছে?
উত্তর: শহীদ কাদরীর কোনো কোনো সকালবেলায় কবিতায় যে কখনো কবিতালিখবে না তাকে কবি সম্রাট আখ্যা দেওয়া হয়েছে।
(ঘ) ‘খুনী’ গল্পের রাজ্জাক সোনাভাঙ্গা গ্রামের কোন বাড়ির ছেলে?
উত্তর: মৌলবি বাড়ির ছেলে।
(ঙ) ‘হলধর নিকারীর একদিন’ গল্পে শেষরাতে ওঠা কার চিরকেলে অভ্যেস?
উত্তর: চৈতন্যদাসের চিরকেলে অভ্যেস।
(চ) ‘খোঁয়ারি’ শব্দের অর্থ কী?
উত্তর: মদের নেশা কাটবার পর অবসাদ বা গ্লানি।
(ছ) ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসে মাঠের সাথে ফার গাঁটছড়া বাঁধা?
উত্তর: ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসে মাঠের সাথে ঈশ্বর পণ্ডিতের গাঁটছড়া বাঁধা।
(জ) ‘চাঁদের অমাবস্যা’ পরম সত্যে বিশ্বাসী কে?
উত্তর: দাদা সাহেব পরম সত্যে বিশ্বাসী।
(ঝ) ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসে ‘৪২নম্বর গোপীদত্ত লেন’ কার ঠিকানা?
উত্তর: শওকত আলীর ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসে ৪২ নম্বর গোপীদত্তলেন দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী জেল ফেরত সেজানের ঠিকানা।
(ঞ) মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল কোন পত্রিকা?
উত্তর: শিখা পত্রিকা।
(ট) ‘সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গ’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘শুভ বুদ্ধি’ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত।
(ঠ) ‘ক্রান্তিকাল’ প্রবন্ধ সংকলনটি প্রথম কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘ক্রান্তিকাল’ প্রবন্ধটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০১৯

(ক) হাসান হাফিজুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: হাসান হাফিজুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম ‘বিমুখ প্রান্তর’।
(খ) ‘সোনালী কাবিন’ কবিতায় কবি কাদের কাছে ক্ষমা চেয়েছেন?
উত্তর: অবলাদের কাছে।
(গ) দরবেশ বলে পরিচিত লোকটির নাম কী?
উত্তর: দরবেশ বলে পরিচিত লোকটির নাম কাদের।
(ঘ) নয়নচারা গ্রামের নদীটির নামকী?
উত্তর: আমুদের গ্রামের নদীটির নাম- ‘ময়ূরাক্ষী’।
(ঙ) ‘অসুখ-বিসুখ’ গল্প কোন সিনেমা হলের নাম রয়েছে?
উত্তর: ‘অসুখ-বিসুখ’ গল্পে রূপমহল সিনেমা হলের নাম রয়েছে।
(চ) ‘প্রতিদিন একটি রুমাল’ গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে?
উত্তর: লেখকের শ্রদ্ধাভাজন অগ্রজ কবি মোহাম্মদ মাহফুজউল্লাহকে উৎসর্গ করা হয়েছে।
(ছ) ‘পতঙ্গ পিঞ্জর’ কী ধরনের উপন্যাস?
উত্তর: পতঙ্গ পিঞ্জর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
(জ) ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসে ‘দরবেশ’ কে?
উত্তর: ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসে দরবেশ বলা হয় কাদেরকে।
(ঝ) ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসের জামান কোন বিভাগের শিক্ষক?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক।
(ঞ) ‘সংস্কৃতি কথা’ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় কবে?
উত্তর: ‘সংস্কৃতি-কথা’ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৫৮ সালে।
(ট) ‘শুভবুদ্ধি’ গ্রন্থের প্রবন্ধ সংখ্যা কত?
উত্তর: ‘শুভবুদ্ধি’ গ্রন্থের প্রবন্ধ সংখ্যা ৩৫টি।
(ঠ) প্রাবন্ধিক আবদুল হকের ছদ্মনামকী?
উত্তর: প্রাবন্ধিক আবদুল হক চারটি ছন্দনামে লিখতেন তার দুটি হলো- আবুল আহসান ও আবু রায়হান।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০২০

(ক) হাসান হাফিজুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: হাসান হাফিজুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো ‘বিমুখ প্রান্তর’।
(খ) আল মাহমুদের ‘সোনালী কাবিন’কাব্যটির মোটকবিতা সংখ্যা কত?
উত্তর: ৪১টি।
(গ) ‘আজ সারাদিন’ কবিতায় কারা গোয়েন্দার মতো কবির পিছনে লেগেছিল?
উত্তর: একজোড়া শালিক।
(ঘ) ‘নয়নচারা’ গল্পের কাহিনী আবর্তিত হয়েছে কাকে কেন্দ্র করে?
উত্তর: আমু চরিত্রকে কেন্দ্র করে।
(ঙ) ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসে কোন দর্শন প্রতিফলিত হয়েছে?
উত্তর: অস্তিত্ববাদী দর্শনের প্রয়োগ ঘটেছে।
(চ) ‘প্রতিদিন একটি রুমাল’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৯৪।
(ছ) পতঙ্গপাল কী?
উত্তর: একজাতীয় পোকা বিশেষ। উপন্যাসে ‘পতঙ্গপাল’ বলতে পাক বাহিনীকে বোঝানো হয়েছে।
(জ) ‘খোঁয়ারি’ গল্পে সমরজিতের বাবার নাম কী?
উত্তর: সমরজিত-এর পিতার নাম অমৃতলাল।
(ঝ) ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাস কতটি পরিচ্ছেদে বিভক্ত?
উত্তর: ৪৮টি পরিচ্ছেদে বিভক্ত।
(ঞ) ব্যক্তিস্বাতন্ত্র্য্য না থাকলে কি মরে যায়?
উত্তর: আত্মা মরে যায়।
(ট) ‘রোজনামচা’ কোন ধরনের রচনা?
উত্তর: আত্মজৈবনিক রচনা।
(ঠ) আবদুল হকের জন্ম বাংলাদেশের কোন জেলায়?
উত্তর: আবদুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার উদয়নগর গ্রামে জন্মগ্রহণ করেন।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০২১

(ক) ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যটির প্রথম কবিতার নাম কী?
উত্তর: ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যটির প্রথম কবিতার নাম
‘আদিম অক্ষররাশি’।
(খ) ‘সোনালী কাবিন’ কবিতার শেষ চরণে কবিকীসের শপথ নিয়েছেন?
উত্তর: ভাষার শপথ আর প্রেমময় কাব্যের শপথ।
(গ) ‘কেন যেন বলছে’ কবিতায় কোন মাসের বাতাসের কথা বলা হয়েছে?
উত্তর: ফালুন মাসের।
(ঘ) ‘মৃত্যু-যাত্রা’ গল্পটিতে দুর্ভিক্ষপীড়িত মানুষগুলো কোথায় যাত্রা করতে চায়?
উত্তর: শহরে যাত্রা করতে চায়।
(ঙ) ‘অসুখ-বিসুখ’ গল্পে সূতিকা রোগী কে?
উত্তর: ‘অসুখ-বিসুখ’ গল্পে সূতিকা রোগী ফুলজান।
(চ) ‘অচল সিকি’ গল্পটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘অচল সিকি’ গল্পটি ১৯৬৩ সালে প্রকাশিত হয়।
(ছ) ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসে ঈশ্বর পণ্ডিতের মৃত্যু কীভাবে হয়?
উত্তর: পতঙ্গপালের আক্রমণে।
(জ) ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসটিতে ইতিহাস কাদের সৃষ্টি বলা হয়েছে?
উত্তর: ইতিহাস মানুষের সৃষ্টি।
(ঝ) ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাস রচনার জন্য শওকত আলী কোন পুরস্কার লাভ করেন?
উত্তর: ফিলিপস সাহিত্য পুরস্কার।
(ঞ) “ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।”- উক্তিটি কার?
উত্তর: মোতাহের হোসেন চৌধুরীর।
(ট) ‘মুসলিম সাহিত্য সমাজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯২৬ সালে।
(ঠ) ‘ক্রান্তিকাল’ প্রবন্ধটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘ক্রান্তিকাল’ প্রবন্ধটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০২২

(ক) “নিহত ভায়ের লাশ কাঁধে বয়ে”–উদ্ধৃতিটি কোন কবিতার?
উত্তর: “শত্রুর লাশ চাই’ কবিতার উদ্ধৃতি।
(খ) ‘সোনালী কাবিন’ কাব্যগ্রন্থে কবির মানসপ্রিয়ার নাম কী?
উত্তর: হরিণী।
(গ) ‘কোথাও কোনো ক্রন্দন নেই’ কাব্যের ‘একটি মরা শালিক’
কবিতাটি কবি কাকে উদ্দেশ্য করে রচনা করেন?
উত্তর: আবদুল মান্নান সৈয়দকে উদ্দেশ্য করে রচনা করেন।
(ঘ) কলকাতার পিচঢালা রাস্তাকে আমু’র কী মনে হয়?
উত্তর: ময়ূরাক্ষী নদী মনে হয়।
(ঙ) আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোঁয়ারি’ গল্পগ্রন্থে মোট কতটি গল্প আছে?
উত্তর: চারটি: ‘খোঁয়ারি’, ‘অসুখ-বিসুখ’, ‘তারাবিবির মরদ পোলা’ ও ‘পিতৃবিয়োগ’।
(চ) ‘অচিনপুর’ গল্পের ভাষ্যমতে মামী কার সাথে খেলা করছিল?
উত্তর: টুপুর সাথে খেলা করছিল।
(ছ) কোন গ্রামকে কেন্দ্র করে ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসের কাহিনি পরিব্যাপ্ত হয়েছে?
উত্তর: গৌড়গ্রাম।
(জ) ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসে কোন নদীর কথা আছে?
উত্তর: কোপন।
(ঝ) ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসটির শুরুতে দুপুরবেলা আকাশে পেশ করা অবস্থায় কে হেঁটে যায়?
উত্তর: রাখী হেঁটে যায়।
(ঞ) ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধ গ্রন্থে কালচারের আদর্শ কী?
উত্তর: কালচারের আদর্শ মনুষ্যত্বের বিকাশ সাধন করা।
(ট) ‘মুক্তবুদ্ধির চির সজাগ প্রহরী’ বলা হয় কাকে?
উত্তর: আবুল ফজলকে।
(ঠ) প্রাবন্ধিক আবদুল হকের ছদ্মনাম কী?
উত্তর: প্রাবন্ধিক আবদুল হক চারটি ছদ্মনামে লিখতেন; তার
দুটি হলো- আবুল আহসান ও আবু রায়হান।

খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟

🟀 Click Below for Answer 🟀

(ক) কবিতা যখন উদ্যত সঙ্গীন, সোনালী কাবিন, কোথাও কোনো ক্রন্দন নেই
অধ্যায় ১.১
যখন উদ্যত সঙ্গীন
হাসান হাফিজুর রহমান (১৯৩২-১৯৮৩ খ্রি.)

খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:

  1. কবি হাসান হাফিজুর রহমানের সংক্ষিপ্ত পরিচয় দাও। জাব. ২০১৫
  2. “গেরিলা” কবিতায় উল্লিখিত গেরিলাদের কর্মকাণ্ডের পরিচয় দাও। জাবি. ২০১৪
  3. ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যের ‘তোমার আপন পতাকা’ কবিতার মূলভাব আলোচনা কর। জাবি. ২০১৫
  4. ‘একটি সাক্ষাৎকারের প্রত্যাশায়’ কবিতায় কবি কেমন মানুষের সাক্ষাৎ চান? ঢাবি. ২০১৪
  5. হাসান হাফিজুর রহামানের কবিতায় ব্যবহৃত চিত্রকল্পের উদাহরণ দাও। জাবি. ২০১৪
  6. ‘গেরিলা’ কবিতায় মূলভাব সংক্ষেপে লেখ। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৯
  7. ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যগ্রন্থের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। জাবি. ২০২১
  8. ‘যখন উদ্যত সঙ্গীন’কাব্যগ্রন্থের ” এ হীনতা কোথায় লুকাবো।” কবিতার মূলভাব আলোচনা কর। জাবি. ২০২২

গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:

  1. ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যের আলোকে হাসান হাফিজুর রহমানের শিল্পী সত্তার পরিচয়-দাও।
    অথবা, ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যগ্রন্থের শিল্পমূল্য আলোচনা কর।
  2. ৪৭-উত্তর বাংলা কাব্য ধারার পরিচয় দাও। জাবি. ২০১৫ ২০১৬
    অথবা, সাতচল্লিশোত্তর বাংলা কবিতার বিষয়ভাবনা প্রসঙ্গে আলোচনা কর।
  3. ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যে প্রতিফলিত কবির দেশাত্মবোধের পরিচয় দাও। জাবি. ২০১৮
  4.  “যখন উদ্যত সঙ্গীন গ্রন্থে কবি মুক্তিযুদ্ধের সমগ্র চেতনাকে শিল্পমণ্ডিত করেছেন।”- আলোচনা কর। জাবি. ২০১৪ ২০২০
  5. “হাসান হাফিজুর রহমানের কবিতার বিষয়ভাবনা মূলত স্বদেশপ্রেম”- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৪ ২০১৭ জাবি. ২০২১

অধ্যায় ১.২
সোনালী কাবিন
আল মাহমুদ (১৯৩৬-২০১৯ খ্রি.)

খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:

  1. ‘সোনালী কাবিন’ কবিতার বিষয়বস্তু লিখ। ঢাবি. ২০১৬
  2. “সোনার দিনার নেই, দেন-মোহর চেয়োনা হরিণী
    যদি নাও, দিতে পারি কাবিনবিহীন হাত দু’টি”
    -প্রসঙ্গ উল্লেখ করে পঙ্ক্তিদ্বয়ের তাৎপর্য বিশ্লেষণ কর। জাবি. ২০১৫
  3. কালের রোঁদার টানে সর্বশিল্প করে থর থর
    কষ্টকর তার চেয়ে নয় মেয়ে কবির অধর। -ব্যাখ্যা কর।
  4. ‘সোনালী কাবিন’ কবিতা অবলম্বনে কবির অসাম্প্রদায়িক চেতনার পরিচয় দাও। জাবি. ২০২০
  5. ‘খড়ের গম্বুজ’ কবিতার মূলভাব সংক্ষেপে লেখ। জাবি. ২০১৮
  6. “আর আসবো না বলে মিছিলের প্রথম পতাকা তুলে নিই হাতে।”-বলতে কবি কী বুঝিয়েছেন? জাবি. ২০২০
  7. “কবিতা এমন” রচনায় কবিতার সামঞ্জস্য হিসেবে কী কী অনুষঙ্গ ব্যবহৃত হয়েছে? জাবি ২০১৪
  8. “ছলনা জানি না বলে আর কোন ব্যবসা শিখিনি।”- ব্যাখ্যা কর। জাবি. ২০১৭ ২০২১
  9. ‘সোনালী কাবিন’ কাব্যে উপমা প্রয়োগে কবির নিপুণতার পরিচয় দাও। জাবি. ২০২২

গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:

  1. “সংগ্রামী প্রেমিক সত্তার ঐতিহ্যসচেতন সকল আশাবাদ উচ্চারিত হয়েছে ‘সোনালি কাবিন’ সনেটগুচ্ছে” -আলোচনা কর। জাবি. ২০১৮
  2. আল মাহমুদের কবিসত্তা এবংশিল্পসত্তার পরিচয় দাও। জাবি. ২০২০
  3. কবি আল মাহমুদ রচিত ‘সোনালী কাবিন’গ্রন্থের ‘সোনালী কাবিন’ কবিতার মূলভাব নিজের ভাষায় লেখ।
  4. “আল মাহমুদের ‘সোনালী কাবিন’ কাব্যের শিল্পসার্থকতা বিচার কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৯ ২০২১
  5. ‘সোনালী কাবিন’ কাব্যে বিধৃত লোকসংস্কৃতি অনুষঙ্গ বর্ণনা কর। জাবি. ২০১৪ ২০১৭ ২০২২

অধ্যায় ১.৩
কোথাও কোনো ক্রন্দন নেই
শহীদ কাদরী (১৯৪২-২০১৬)

খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:

  1. কবি শহীদ কাদরীর অসাম্প্রদায়িক মননের পরিচয় দাও। জাবি. ২০১৬ ২০১৯
  2. ‘একটি মরা শালিক’ কবিতায় মুক্তিযুদ্ধের যে প্রতিচ্ছবি ফুটে উঠেছে তা আলোচনা কর।
  3. ‘আজ সারাদিন’ কবিতার আলোকে বাতাস, শালিক আর বৃষ্টির ভূমিকা সংক্ষেপে বর্ণনা কর। জাবি. ২০২০
  4. ‘কেন যেতে চাই’ কবিতায় কবি যাদের কাছে যেতে চান তাদের ব্যস্ততার স্বরূপ তুলে ধর। জাবি. ২০১৮
  5. ‘একটি উত্থান পতনের গল্প’ কবিতায় কবির ব্যক্তিগত জীবনের যে ছায়াপাত ঘটেছে তা বর্ণনা কর। জাবি. ২০২১

গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:

  1. “শহীদ কাদরী নাগরিক কবি হিসেবে বিশিষ্ট।”-‘কোথাও কোন ক্রন্দন নেই’ কাব্য অনুসরণে মম্ভব্যটি পরীক্ষা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৬
  2. শহীদ কাদরীর ‘কোথাও কোনো ক্রন্দন নেই’ কাব্যের শিল্পসার্থকতা বিচার কর।
  3. শহীদ কাদরীর কবিতায় তাঁর সময়ের উজ্জ্বল বিস্তৃতির বিষয়টি  তুলে ধর। জাবি. ২০১৭ ২০১৯ ২০২০ ২০২২
🟀 Click Below for Answer 🟀

(খ) গল্প → নয়নচারা, খোঁয়ারি, প্রতিদিন একটি রুমাল
অধ্যায় ২.১
নয়নচারা
সৈয়দ ওয়ালীউল্লাহ্ (১৯২২-১৯৭১)

খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:

¤ নয়নচারা ¤

  1. ‘নয়নচারা’ গল্পে কুকুর ও মানুষের পার্থক্যের যে রূপ ফুটে উঠেছে তা বর্ণনা কর। 
  2. ‘আশ্চর্য কিন্তু একটা কথা শহরের কুকুরের চোখে বৈরিতা নেই।”- ব্যাখ্যা কর। জাবি. ২০১৬
  3. “ঘনায়মান কালো রাতে জনশূন্য প্রশস্ত রাস্তাটাকে ময়ূরাক্ষী নদী বলে কল্পনা করতে বেশ লাগে।”- ব্যাখ্যা কর।
  4. “শহরে এত এত লোক কি সব অন্ধ? বিচিত্র জায়গা এই শহর।”-ব্যাখ্যা কর।
  5. ‘নয়নচারা’ গল্প অবলম্বনে গ্রাম ও শহর সম্পর্কে আমুর অনুভূতি বিশ্লেষণ কর। জাবি. ২০২০
  6. ‘নয়নচারা’ গল্পের পটভূমি লেখ। জাবি. ২০২২

¤ মৃত্যুযাত্রা ¤

  1. ‘নয়নচারা’ গল্পের পটভূমি লেখ। জাবি. ২০২২ জাবি. ২০১৮

¤ পরাজয় ¤

  1. ‘পরাজয়’ গল্পে কার, কীভাবে পরাজয় ঘটেছে? ঢাবি. ২০১৬ ২০১৯ জাবি. ২০১৪ ২০১৯

¤ রক্ত ¤

  1. সংক্ষেপে ‘খণ্ডচাঁদের বক্রতায়’ গল্পের মূলভাব লিখ।
    অথবা, জব্বারের বস্তিতে আনন্দ ও কোলাহলের স্বরূপ তুলে ধর। জাবি. ২০১৫

¤ জাহাজী ¤

  1. ‘জীবন কী জীবন্ত কবর’- ব্যাখ্যা কর। জাবি. ২০১৭
  2. সমুদ্র থেকে তীর দেখলে করিম সারেঙের মধ্যে কেন মৃত্যুভয় জেগে ওঠে? জাবি. ২০২১

গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:

¤ নয়নচারা ¤

  1. “নয়নচারা” গল্পের শিল্পমূল্য নির্ণয় কর। জাবি. ২০১৪
  2. সৈয়দ ওয়ালীউল্লাহর ‘নয়নচারা’ গল্পে বিধৃত জীবন আলোচনা কর। জাবি. ২০১৪
  3. সৈয়দ ওয়ালীউল্লাহ্র ‘নয়নচারা’ গল্পের নামকরণের সার্থকতা নিরূপণ কর। জাবি. ২০১৫ [অনার্স ৪র্থ বর্ষ]
  4. সৈয়দ ওয়ালীউল্লাহর ‘নয়নচারা’ গল্পগ্রন্থের বিষয় বৈচিত্র্যের পরিচয় দাও। জাবি. ২০২১
  5. “নয়নচারা’ গল্পটি ছিন্নমূল অসহায় আমুর জীবনচিত্র”।-এ উক্তির আলোকে ‘আমু’ চরিত্র বিশ্লেষণ কর। জাবি. ২০১০ ২০১৯
  6. বাংলাছোটগল্পের ধারায় সৈয়দ ওয়ালীউল্লাহ্র অবস্থান ব্যাখ্যা কর। জাবি. ২০১৬ ২০২২

অধ্যায় ২.২
খোঁয়ারি
আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭ খ্রি.)

খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:

  1. ‘খোঁয়ারি’ গল্পে মুক্তিযুদ্ধের যে চিত্র প্রতিফলিত হয়েছে? তার পরিচয় দাও।
  2. ‘খোঁয়ারি’ গল্পের ফারুক চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। ঢাবি. ২০১৫
  3. ‘অসুখ-বিসুখ’ গল্পের আলোকে আতমন্নেসার পরিচয় দাও। 
  4. ”পিতৃবিয়োগ’ গল্পের মূলভাব লেখ। 
  5. খোয়ারি’ গল্পে ধর্মীয় সংখ্যালঘুদের কোন সমস্যার কথা বলা হয়েছে? জাবি. ২০১৭
  6. ‘ খোঁয়ারি’ গল্প অবলম্বনে সমরজিতের বাড়ির বর্ণনা দাও।
  7. সংক্ষিপ্তভাবে ‘খোঁয়ারি’ গল্পের বিষয় আালোচনা কর। জাবি. ২০২১
  8. ‘খোঁয়ারি’ গল্পের সমরজিতের পরিচয় দাও। জাবি. ২০১৫ ২০১৯ ২০২২

গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:

  1. আখতারুজ্জামান ইলিয়াসের গল্পের বিষয় ও শিল্পরূপ আলোচনা কর। জাবি. ২০১৬
  2. আখতারুজ্জামান ইলিয়াস বিষয়ক একটি নিবন্ধ রচনা কর।
  3. ‘খোঁয়ারি’ গ্রন্থ অবলম্বনে আখতারুজ্জামান ইলিয়াসের গল্পকার সত্তার পরিচয় দাও। জাবি. ২০১৮
  4. আখতারুজ্জামান ইলিয়াসের ‘অসুখ-বিসুখ’ গল্পের বিষয় আলোচনা কর।
  5. ‘খোঁয়ারি’ গল্পের শিল্পমূল্য বিচার কর। জাবি. ২০২০
    অথবা, ‘খোয়ারি’ গল্পে লেখকের শিল্প চৈতন্যের পরিচয় দাও। জাবি. ২০১৪ [অনার্স ৪র্থ বর্ষ]

অধ্যায় ২.৩
প্রতিদিন একটি রুমাল
মাহমুদুল হক (১৯৪১-২০০৮)

খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:

  1. ‘হৈরব ও ভৈরব’ গল্পের “মন অন্নময়, কি বুঝছস, অন্ন নাই তো মনই নাই;” -উক্তিটির তাৎপর্য লেখ। জাবি. ২০১৮
  2. ‘ছেঁড়া তার’ গল্পের ভাববস্তু লেখ।
  3. ‘জোনাকি’ গল্পের মূলভাব আলোচনাকর। জাবি. ২০১৬
  4. ‘হলধর নিকারীর একদিন’ গল্পে অস্ত্রধারীদের সঙ্গে হলধরের কী কী ঘটনা ঘটেছে? জাবি. ২০১৪
  5. ‘ছেঁড়া তার’ গল্পের আলোকে নজরুল চরিত্রের বর্ণনা দাও। জাবি. ২০১৫
  6. ‘অচল সিকি’ গল্পের মূলভাব সংক্ষেপে আলোচনা কর। জাবি. ২০২০

গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:

  1. মাহমুদুল হকের ‘প্রতিদিন একটি রুমাল’ গল্পের ভাববস্তু আলোচনা কর। জাবি. ২০২১
  2. “মাহমুদুল হকের ‘প্রতিদিন একটি রুমাল’ গল্পগ্রন্থটি আক্ষেপ এবং আদরের গল্প।”-এ সম্পর্কে তোমার মতামত দাও।
  3. ‘সমকালীন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভালোমন্দের মিশেলে উপস্থাপনের শিল্পভাষ্য মাহমুদুল হকের ‘প্রতিদিন একটি রুমাল” -মন্তব্যটির যথার্থ বিচার কর। জাবি. ২০১৮
  4. ‘প্রতিদিন একটি রুমাল’ গ্রন্থের একাধিক গল্প আলোচনায় করে বাংলাদেশের ছোটগল্পে মাহমুদুল হকের বিশিষ্টতা নির্দেশ করে। জাবি. ২০১৫ ২০১৯
  5. মাহমুদুলহকের ‘প্রতিদিন একটি রুমাল’ গল্পগ্রন্থে মুক্তিযুদ্ধেরযে প্রতিচ্ছবিফুটে উঠেছে তা বিশ্লেষণ কর। জাবি. ২০২২
🟀 Click Below for Answer 🟀

(গ) উপন্যাস→ পতঙ্গপিঞ্জর, চাঁদের অমাবস্যা, দক্ষিণায়নের দিন
অধ্যায় ৩.১
পতঙ্গ পিঞ্জর
শওকত ওসমান (১৯১৭-১৯৯৮)

খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:

  1. ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসের গফুর চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। জাবি. ২০১৮
  2. ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাস অবলম্বনে মুক্তিযুদ্ধের চেতনার বর্ণনা দাও।
  3. ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসের আলোকে কবি মোহাম্মদ আলীর সংক্ষিপ্ত পরিচয় দাও। জাবি. ২০১৬ ২০২০
  4.  ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসে কারা, কীভাবে পঙ্গপাল প্রতিরোধ করে? জাবি. ২০১৪ ২০১৯ ২০২২

গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:

  1. “শওকত ওসমানের উপন্যাসে সমকালীন সমাজ জীবনের প্রতি ব্যঙ্গ-বিদ্রুপ যেমন আছে, তেমনি আছে শাশ্বত জীবনের প্রতি আকর্ষণ” -আলোচনা কর। 
  2. ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসের মূল বিষয়বস্তু পর্যালোচনা কর। জাবি. ২০১৪
  3. ‘পতঙ্গ পিঞ্জর’উপন্যাসের শওকত ওসমানের চরিত্রসৃষ্টির পারঙ্গমতা আলোচনা কর। ঢাবি. ২০১৬
  4. অবক্ষয়বাদী সমাজ-উদ্ভুত দুই যুবকের মানসিক অন্তর্দ্বন্দ্বের পরিচয় তুরে ধর। জাবি. ২০১৭
  5. একটি বিশেষ সময় ও সমাজের যে চিত্র ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসে চিত্রিত হয়েছে তা বর্ণনা কর। জাবি. ২০১৫
  6. “শওকত ওসমানের ‘পতঙ্গ পিঞ্জর’ একটি জীবনঘনিষ্ঠ উপন্যাস।”-এ সম্পর্কে তোমার মতামত দাও। জাবি. ২০১৬ ২০২০
  7. রূপক উপন্যাস হিসেবে ‘পতঙ্গ পিঞ্জর’-এর সার্থকতা বিচার কর। জাবি. ২০১৮ ২০২২

অধ্যায় ৩.২
চাঁদের অমাবস্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২-১৯৭১ খ্রি.)

খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:

  1. ‘চাঁদের অমাবস্যা’উপন্যাসের মুলভাব আলোচনা কর।
  2. ‘চাঁদের অমাবস্যা’ ঊপন্যাসেরদাদাসাহেব চরিত্রের পরিচয় দাও। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৯
  3. চাঁদের অমাবস্যা’ উপন্যাসে সমাজ ও রাজনীতির যে প্রভাব পড়েছে তার সংক্ষিপ্ত বিবরণ দাও। জাবি. ২০২১
  4. ‘চাঁদের অমাবস্যা’উপন্যাসের প্রবাহ অন্তর্মুখী বলা হয় কেন? জাবি. ২০১৭ ২০২২

গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:

  1. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের শিল্পমূল্য আলোচনা কর। জাবি. ২০১৫
  2. সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসে চেতনাপ্রবাহরীতি কীভাবে এসেছে? আলোচনা কর। জাবি. ২০১৭ ২০১৯
  3. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর। 
  4. “চাদের অমাবস্যা’ একটি অস্তিত্ববাদী উপন্যাস”- আলোচনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০২১
  5. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাস অবলম্বনে আরেফ আলীর চরিত্র বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৮ ২০২০ ২০২২

অধ্যায় ৩.৩
দক্ষিণায়নের দিন
শওকত আলী (১৯৩৬-২০১৮)

খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:

  1. ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসের আলোকে রাখী বা রোকেয়া চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। জাবি. ২০১৭
  2. “দক্ষিণায়নের দিন’ অবলম্বনে রাশেদ আহমদের পরিচয় দাও। ঢাবি. ২০১৫
  3. সেজানের রাজনীতির স্বরূপ আলোচনা কর। জাবি. ২০১৪
  4. “সময় শুধু হতাশা, পরাজয় আর মৃত্যু বয়ে আনে”– উক্তিটি কার? কেন করেছে? জাবি. ২০১৬
  5. ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসে রাখীকে লেখা চিঠিতে রাখী সম্পর্কে মাজহারের কোন উপলব্ধি প্রকাশ পেয়েছে? জাবি. ২০১৮
  6. লেখক কেন জ্ঞান বিজ্ঞানের ঊর্ধ্বে প্রেম প্রয়োজনের কথা বলেছেন? জাবি. ২০১৭

গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:

  1. ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাস অবলম্বনে রাখীর চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৯
  2. শওকত আলীর ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসের শিল্পসার্থকতা আলোচনা কর।
  3. ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসে ইতিহাস, ঐতিহ্য ও মানুষের জীবন সংগ্রামের চিত্র যেভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখ। জাবি. ২০১৬ ২০২১
  4. বাংলা কথাসাহিত্যে শওকত আলীর অবদান আলোচনা কর। জাবি. ২০১৫
🟀 Click Below for Answer 🟀

(ঘ) প্রবন্ধ → সংস্কৃতি কথা,শুভবুদ্ধি, ক্রান্তিকাল
অধ্যায় ৪.১
সংস্কৃতি কথা
মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩-১৯৫৬ খ্রি.) 

খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:

  1. “ধর্ম চায় মানুষকে পাপ থেকে, পতন থেকে রক্ষা করতে, মানুষকে বিকশিত করতে নয়।” -ব্যাখ্যা কর। জাবি. ২০১৪ [ডিগ্রি]
  2. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে “বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়।”-বলতে কী বুঝানো হয়েছে? জাবি. ২০১৮
  3. মোতাহের হোসেন চৌধুরীর ‘মনুষ্যত্ব’ প্রবন্ধের মূলভাব লিখ। জাবি. ২০১৫
  4. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে মানবজীবনকে বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে কেন? জাবি. ২০১৪ ২০২১
  5. ” সংস্কৃতি মানে সুন্দরভাবে,বিচিত্রভাবে, মহৎভাবে বাঁচা।”—আলোচনা কর। জাবি. ২০১৬ ২০২০ ২০২২

গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:

  1. মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধের মূল বক্তব্য নিজের ভাষায় লেখ। জাবি. ২০২০
  2. “কালচার মানে উন্নততর জীবন সম্বন্ধে চেতনা-সৌন্দর্য, আনন্দ ও প্রেম সম্বন্ধে অবহিতি।” মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি কথা’প্রবন্ধ অবলম্বনে উক্তিটি বিশ্লেষণ কর।
  3. ঢাকার মুসলিম সমাজের মুক্তবুদ্ধির অনুশীলনে শিখা পত্রিকার অবদান আলোচনা কর। জাবি. ২০১৫
  4. , সংস্কৃতির সাথে ধর্ম, প্রগতি, সভ্যতার সম্পর্ক কী? ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধ অবলম্বনে সংস্কৃতির বৈশিষ্ট্য নির্ণয় প্রসঙ্গে এ প্রশ্নের জবাব দাও। ঢাবি. ২০১৪ ২০১৬ ২০১৯ জাবি. ২০১৭ ২০১৯
  5. “ধর্ম সাধারণ লোকের কালচার, কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম” -উক্তিটির আলোকে ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধের মূল বক্তব্য লেখ। ঢাবি ২০১৪ জাবি. ২০১৪ ২০১৮
  6. সৃজনশীল ও মননশীল প্রাবন্ধিক হিসেবে মোতাহের হোসেন চৌধুরীর অবদান আলোচনা কর। জাবি. ২০২১

অধ্যায় ৪.২
শুভবুদ্ধি
আবুল ফজ (১৯০০-১৯৮০)

খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:

  1. ‘সমাজতন্ত্রের পথ ও পাথেয়’ প্রবন্ধটির মূলভাব আলোচনা কর। ঢাবি. ২০১৪
  2. ‘স্বাধীনতা বনাম শুভবুদ্ধি’ প্রবন্ধের মূল বক্তব্য লেখ। জাবি. ২০১৬ ২০২০
  3. ‘একুশের উত্তরাধিকার’ প্রবন্ধের মূল বক্তব্য সংক্ষেপে লেখ। জাবি. ২০১৮
  4. “মুক্তিই হয়ে দাঁড়িয়েছে তার জীবনের বন্ধন।” লেখক এখানে কোন প্রসঙ্গে এবং কেন এমন বলেছেন? জাবি. ২০১৯

গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:

  1. শুভবুদ্ধি অবলম্বনে আবুল ফজলের জীবনবোধের বৈশিষ্ট্য আলোচনা কর। ঢাবি. ২০১৫
  2.  আবুল ফজলের ‘লেখকের স্বাধীনতা’ প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা কর। জাবি. ২০১৬ ২০১৯
  3. আবুল ফজলের প্রবন্ধে সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে গভীর এবং স্বচ্ছ, দৃষ্টিভঙ্গির পরিচয় বিধৃত।” মন্তব্যটি যথার্থতা বিচার কর। 
  4. ‘শুভবুদ্ধি’ প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা কর। জাবি. ২০১৭ ২০২১
  5. আবুল ফজলের প্রবন্ধের বিষয়-বৈচিত্র্য আলোচনা কর। জাবি. ২০২২

অধ্যায় ৪.৩
ক্রান্তিকাল
আবদুল হক (১৯১৮-১৯৯৭ খ্রি.)

খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:

  1. ‘ক্রান্তিকাল’ গ্রন্থের অন্তর্গত ‘অনুবাদ নাটক’ প্রবন্ধের মূলভাব বিচার কর।
    অথবা, ‘ক্রান্তিকাল’ গ্রন্থের অন্তর্গত ‘অনুবাদ নাটক’ প্রবন্ধের মূলভাব লিখ।
    অথবা, আবদুল হকের ‘ক্রান্তিকাল’ গ্রন্থের ‘অনুবাদ নাটক’ সম্পর্কেলিখ।
  2. ‘ক্রান্তিকাল’ গ্রন্থের অন্তর্গত ‘সাহিত্য ও দেশপ্রেম’ প্রবন্ধের মূলভাব সংক্ষেপে লেখ।
    অথবা, “ক্রান্তিকাল” গ্রন্থের অন্তর্গত ‘সাহিত্য ও দেশপ্রেম’ প্রবন্ধের মূলভাব লেখ। জাবি. ২০২১
  3. ‘ক্রান্তিকাল’ গ্রন্থের অন্তর্গত ‘পূর্ব পাকিস্তানের সাহিত্যিক’ প্রবন্ধের মূলভাব বিচার কর।
  4. আব্দুল হকের ‘ক্রান্তিকাল’ প্রবন্ধগ্রন্থের আলোকে সাহিত্য ভাবনার পরিচয় দাও ঢাবি. ২০১৪ জাবি. ২০১৬
  5. প্রাবন্ধিক আবদুল হক শিরোনামে একটি নিবন্ধ লেখ। ঢাবি. ২০১৬
  6. আবদুল হক কোন অর্থে ‘ক্রান্তিকাল’ শব্দটি ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর। জাবি. ২০১৭ ২০১৯ ২০২২

গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:

  1. আবদুল হকের প্রবন্ধে কিভাবে ক্রাম্ভিকালের কতিপয় সমস্যা ও আত্মজিজ্ঞাসা ফুটে উঠেছে আলোচনা কর। জাবি. ২০১৫
  2. “ক্রান্তিকাল” প্রবন্ধগ্রন্থের আলোকে সমাজ-রাজনীতি ও সাহিত্য সচেতন মুক্তবুদ্ধিসম্পন্ন চিন্তাবিদ হিসেবে আবদুল হকের পরিচয় দাও। জাবি. ২০১৮
  3. আবদুল হকের ‘ক্রান্তিকাল’ প্রবন্ধগ্রন্থে সমকালীন চিন্তা ও চেতনা কীভাবে প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর। জাবি. ২০২০ ২০২২
🟀 Click Below for Answer 🟀

গ – বিভাগ: রচনামূলক প্রশ্না উত্তর ⮟

🟀 Click Below for Answer 🟀
Read Aim

SUBSCRIBE

    JOB CIRCULAR

    • Media/Ads/Event Mngnt (145)
    • Medical/Pharmaceutical (123)
    • NGO/Organization (323)
    • Production/Operation (142)
    • Research/Consultancy (85)
    • Secretary/Receptionist (188)
    • Security/Support Service (99)
    • Others (59)

    LEARNING & EARNING

    • English Article
    • Bearded Dragon
    • Cats
    • Dogs
    • Guinea Pigs
    • Insurance
    • Lawyer
    • Rabbits
    • Earn Money Online
    • Others

    CATEGORIES

    • Computer (12)
    • DEGREE (4)
    • English Article (27)
    • GRAMMAR (138)
    • Health Tips (2)
    • Honours (1083)
    • Jobs (16)
    • Jobs Study (33)
    • News (1336)
    • PDF BOOK (78)

    RECENT POST

    উত্তর আধুনিকতাবাদের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা কর।
    উত্তর আধুনিকতাবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
    সেন্ট সাইমন ও রবার্ট ওয়েনের কাল্পনিক সমাজতন্ত্রের রূপরেখা বিশ্লেষণ কর।
    কাল্পনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মধ্যে একটি তুলনামূলক আলোচনা কর।

    2025 All Rights Reserved readaim.com

    • Contact
    • About
    • Privacy
    • Blog
    • READ AIM