বিষয়: জেন্ডার, সমাজ ও উন্নয়ন, বিভাগ: সমাজবিজ্ঞান, বিষয় কোড: ২৪২০০১, অনার্স চতুর্থ বর্ষের ছাত্র-ছাত্রীদের জন্য মোবাইল ফ্রেন্ডলি পিডিএফ সাজেশন। জেন্ডার, সমাজ ও উন্নয়ন একটি আন্তঃসম্পর্কিত বিষয় যা সমাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন ও নারীবাদী তত্ত্বের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। সমাজে নারী ও পুরুষের ভূমিকা, সামাজিক কাঠামো, লিঙ্গবৈষম্য এবং উন্নয়ন প্রক্রিয়ায় জেন্ডারের প্রভাব নিয়ে এই বিষয়টি আলোচনা করে। জেন্ডার সমতা নিশ্চিত করাই হলো টেকসই উন্নয়নের মূলভিত্তি, যা আর্থ-সামাজিক পরিবর্তন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অপরিহার্য।
জেন্ডার, সমাজ ও উন্নয়নের পরিচয়
জেন্ডার বলতে সামাজিকভাবে নির্মিত নারী ও পুরুষের ভূমিকা, দায়িত্ব এবং আচরণগত প্রত্যাশাকে বোঝায়, যা জৈবিক লিঙ্গ (Sex) থেকে ভিন্ন। সমাজ ও উন্নয়নের প্রেক্ষাপটে জেন্ডার একটি গতিশীল ধারণা যা রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত হয়। উন্নয়নশীল দেশগুলোতে জেন্ডার সমতা নিশ্চিত করার মাধ্যমে দারিদ্র্য বিমোচন, শিক্ষার প্রসার ও স্বাস্থ্য সুরক্ষা সম্ভব।
জেন্ডার ও সামাজিক কাঠামো
সমাজে জেন্ডার ভিত্তিক ভূমিকা ও শ্রেণিবিন্যাস কীভাবে প্রতিষ্ঠিত হয় এবং তা কীভাবে লিঙ্গবৈষম্য সৃষ্টি করে, তা এখানে আলোচিত হয়েছে।
জেন্ডার বৈষম্য ও অর্থনৈতিক উন্নয়ন
নারীর শ্রমবাজারে অংশগ্রহণ, মজুরি বৈষম্য এবং অর্থনৈতিক স্বাধীনতার অভাব উন্নয়ন প্রক্রিয়াকে কীভাবে বাধাগ্রস্ত করে।
শিক্ষা ও জেন্ডার সমতা
শিক্ষার অসম সুযোগ কীভাবে নারী ও পুরুষের মধ্যে ব্যবধান তৈরি করে এবং এর উন্নয়নমূলক প্রভাব।
রাজনৈতিক ক্ষমতায়নে জেন্ডার
রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের গুরুত্ব।
টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) ও জেন্ডার
জাতিসংঘের SDGs-এ জেন্ডার সমতা (লক্ষ্য ৫) কীভাবে অন্যান্য লক্ষ্য অর্জনে সহায়তা করে।
জেন্ডার, সমাজ ও উন্নয়নের প্রভাব
ক্ষেত্র | জেন্ডার প্রভাব | সমস্যা | সমাধানের উপায় |
শিক্ষা | নারীশিক্ষার হার কম | লিঙ্গভিত্তিক বৈষম্য | বৃত্তি ও সচেতনতা বৃদ্ধি |
স্বাস্থ্য | মাতৃস্বাস্থ্য উপেক্ষিত | চিকিৎসাসেবার অভাব | প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র |
রাজনীতি | নারী নেতৃত্বের অভাব | পুরুষতান্ত্রিক ব্যবস্থা | কোটা ব্যবস্থা চালু |
অর্থনীতি | নারী শ্রমের মূল্য কম | মজুরি বৈষম্য | সমমজুরি নীতি প্রণয়ন |
সামাজিক নিরাপত্তা | নারী নির্যাতন | আইনের দুর্বলতা | কঠোর শাস্তি ও সুরক্ষা |
জেন্ডার সমতা সম্পর্কে ১০টি বুলেট পয়েন্ট
- জেন্ডার সমতা টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি।
- নারীর অর্থনৈতিক স্বাধীনতা জাতীয় উন্নয়নে সহায়ক।
- শিক্ষায় লিঙ্গসমতা সমাজের অগ্রগতি ত্বরান্বিত করে।
- রাজনৈতিক ক্ষমতায়নে নারীর অংশগ্রহণ অপরিহার্য।
- লিঙ্গভিত্তিক সহিংসতা উন্নয়নের পথে বাধা।
- SDGs-এ জেন্ডার সমতা একটি কেন্দ্রীয় লক্ষ্য।
- পুরুষতান্ত্রিক সমাজ কাঠামো জেন্ডার বৈষম্য তৈরি করে।
- নারীর শ্রমবাজারে অংশগ্রহণ GDP বৃদ্ধি করে।
- মাতৃস্বাস্থ্য সুরক্ষা শিশুমৃত্যু হার কমায়।
- সামাজিক আন্দোলন জেন্ডার সংবেদনশীলতা বাড়ায়।
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: জেন্ডার ও লিঙ্গের মধ্যে পার্থক্য কী?
উত্তর: লিঙ্গ (Sex) হলো জৈবিক পার্থক্য, অন্যদিকে জেন্ডার (Gender) হলো সামাজিক ও সাংস্কৃতিকভাবে নির্মিত ভূমিকা ও বৈশিষ্ট্য।
প্রশ্ন ২: জেন্ডার বৈষম্য উন্নয়নকে কীভাবে প্রভাবিত করে?
উত্তর: জেন্ডার বৈষম্য অর্থনৈতিক উৎপাদনশীলতা হ্রাস করে, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে দুর্বল করে, যা সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত করে।
প্রশ্ন ৩: SDGs-এ জেন্ডার সমতা কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: কারণ নারীর ক্ষমতায়ন ছাড়া দারিদ্র্য দূরীকরণ, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন সম্ভব নয়।
- ♀️ (নারী চিহ্ন – জেন্ডার সমতা)
- ⚖️ (ভারসাম্য – ন্যায়বিচার)
- 📚 (শিক্ষা – জেন্ডার ভিত্তিক সুযোগ)
- 💼 (অর্থনৈতিক ক্ষমতায়ন)
- 🌍 (টেকসই উন্নয়ন)
উপসংহার:- জেন্ডার, সমাজ ও উন্নয়ন একটি গভীরভাবে সম্পর্কিত বিষয় যা সমাজের টেকসই অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেন্ডার সমতা প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও উন্নত সমাজ গঠন সম্ভব। শিক্ষা, অর্থনীতি, রাজনীতি ও স্বাস্থ্য ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করেই কেবল প্রকৃত উন্নয়ন অর্জন করা যাবে। তাই, জেন্ডার সংবেদনশীল নীতি ও সামাজিক আন্দোলন অপরিহার্য।
সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
জেন্ডার, সমাজ ও উন্নয়ন
অনার্স ৪র্থ বর্ষ সমাজবিজ্ঞান বিভাগ
ক – বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) “The Dialectic of Sex” গ্রন্থের লেখক কে?
উত্তর: The Dialectic of sex’ গ্রন্থের লেখক হলেন- Shulamith Firestone.
(খ) কোন তাত্ত্বিক জেন্ডারকে ‘ক্ষমতার বস্তু’ হিসেবে অভিহিত করেছেন?
উত্তর: হুবারটিন অকলার্ট তাত্ত্বিক জেন্ডারকে ক্ষমতার বস্তু হিসেবে অভিহিত করেছেন।
(গ) লিঙ্গীয় মেরুকরণ কী?
উত্তর: জেন্ডার বা লিঙ্গের শক্তিগুলোর দুটি প্রান্ত কেন্দ্রীভূত হওয়াকেই লিঙ্গীয় মেরুকরণ বলে।
(ঘ) বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
উত্তর: বিশ্বের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমাভো বন্দরনায়েকে (শ্রীলঙ্কা)।
(ঙ) যৌন হয়রানি কী?
উত্তর: যৌন হয়রানি হলো এক ধরনের যৌন আচরণ যা একতরফা, অনভিপ্রেত কিংবা শর্তযুক্ত।
(চ) কে সর্বপ্রথম ‘Feminism’ শব্দটি ব্যবহার করেন?
উত্তর: ‘Feminism’ শব্দটি প্রথম ব্যবহার করেন চার্লস ফুরিয়ার (Charles Fourier) 1
(ছ) দুইজন উদারপন্থি নারীবাদীর নাম লিখ।
উত্তর: দু’জন উদারপন্থী নারীবাদীর নাম হলো- ১. হেরিয়েট টেইলর এবং ২. জন স্টুয়ার্ট মিল।
(জ) ভারতবর্ষে নারীর ভোটাধিকার আন্দোলনের একজন নারী নেত্রীর নাম লিখ।
উত্তর: ভারতবর্ষে নারীর ভোটাধিকার আন্দোলনের একজন নারী নেত্রী হলেন সরোজিনী নাইডু।
(ঝ) নারীর প্রজনন অধিকারকে মানবাধিকার হিসেবে চিহ্নিত করা হয় কখন?
উত্তর: নারীর প্রজনন অধিকারকে মানবাধিকার হিসেবে চিহ্নিত করা হয় একবিংশ শতাব্দীর প্রারম্ভে।
(ঞ) WID-এর দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: WID-এর দুটি বৈশিষ্ট্য হলো: ১. নারীকে উপার্জনে সম্পৃক্ত করা। ২. সকল ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা।
(ট) CEDAW-এর পূর্ণরূপ কী?
উত্তর: CEDAW-এর পূর্ণরূপ হলো- Convention on the Elimination of all forms of Discrimination Against Women.
(ঠ) সর্বশেষ নারী উন্নয়ন নীতিমালা ঘোষিত হয় কত সালে?
উত্তর: ২০১১ সালে।
(ক) ‘The Second Sex’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘The second sex’ সিমোন দ্য বোভোয়ার- এর লেখা।
(খ) “কেউ নারী হয়ে জন্মায় না, তাকে নারী করে তোলা হয়।” – উক্তিটি কার?
উত্তর: উক্তিটি সিমোন দ্য বোভেয়ারের।
(গ) নারীর দ্বৈত ভূমিকা কী?
উত্তর: নারীর দ্বৈত ভূমিকা হলো গৃহ ও কর্মক্ষেত্রে দায়িত্ব পালন।
(ঘ) WED-এর পূর্ণরূপ কী?
উত্তর: WED-এর পূর্ণরূপ হলো : Women Environment and Development.
(ঙ) “The Book of the City of Ladies” গ্রন্থের লেখক কে?
উত্তর: ক্রিস্টিন ডি পিজান (Christine de Pizan)।
(চ) তেভাগা আন্দোলনে কোন নারী নেতৃত্বে দিয়েছিলেন?
উত্তর: ইলামিত্র।
(ছ) WLM-এর পূর্ণরূপ কী?
উত্তর: WLM-এর পূর্ণরূপ হলো: Women Liberation Movement.
(জ) বাংলাদেশে নারী নির্যাতনের প্রধান দুটি কারণ লিখ।
উত্তর: বাংলাদেশে নারী নির্যাতনের প্রধান দুটি কারণ হলো: ১. পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা; ২. যৌতুকজনিত সমস্যা।
(ঝ) যৌতুক নিরোধ আইন কত সালে পাস হয়?
উত্তর: যৌতুক নিরোধ আইন ১৯৮০ সালে পাস হয়।
(ঞ) পৃথিবীতে সর্বপ্রথম কোন দেশে নারীর ভোটাধিকার প্রদান করা হয়?
উত্তর: পৃথিবীতে সর্বপ্রথম নিউজিল্যান্ডে নারীর ভোটাধিকারপ্রদান করা হয়।
(ট) মূলধারার জেন্ডার কী?
উত্তর: মূলধারার জেন্ডার বলতে বুঝায় নীতি, পরিকল্পনা,কমসূচি ও প্রকল্প বাস্তবায়নসহ উন্নয়নের সকল ক্ষেত্রে জেন্ডার প্রেক্ষিতের সম্পৃক্ত বা ব্যবহার করা।
(ঠ) স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কোন দুজন নারীকে ‘বীর প্রতীক’ উপাধি প্রদান করা হয়?
উত্তর: ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবি।
(ক) জেন্ডার কী?
উত্তর: পুরুষ ও নারীর মধ্যে সমাজ বিনির্মিত পার্থক্য।
(খ) নারীবাদ বলতে কী বুঝ?
উত্তর: নারীর অধিকার আদায়ের সংগ্রামকে নারীবাদ বলে।
(গ) “The Women’s Bible’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: “The Women’s Bible’ গ্রস্থটি Élizabeth Cady Stanton-এর লেখা।
(ঘ) মিথ কী?
উত্তর: ‘মিথ’ হলো পৌরানিক কাহিনি।
(ঙ) বাংলাদেশে নারীবাদের পথিকৃৎ কে?
উত্তর: বাংলাদেশে নারীবাদের পথিকৃৎ বেগম রোকেয়া।
(চ) নারীদের উপর আরোপিত দুটিট্যাবু উল্লেখ কর।
উত্তর: নারীবাদের উপর আরোপিত দুটি ট্যাবু হলো নারীদের খতনা ও ঋতুকালিন নিষেধাজ্ঞা।
(ছ) জেন্ডার মেরুকরণের তত্ত্বটি কে দিয়েছেন?
উত্তর: জেন্ডার মেরুকরণের তত্ত্বটি Psychologist Sandra Bem দিয়েছেন।
(জ) মেক্সিকোতে অনুষ্ঠিত নারী বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলনে কে নারী ও পরিবেশ বিষয়টি তুলে ধরেন?
উত্তর: ভারতের কৃষি ও পরিবেশ গবেষক বন্দনা শিবা।
(ঝ) বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে নারীদের জন্য সংরক্ষিত আসন কত ছিল?
উত্তর: বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে নারীদের জন্য সংরক্ষিত আসন ছিল ১৫টি।
(ঞ) পিতৃতন্ত্র কী?
উত্তর: পিতৃতন্ত্র বলতে পরিবার, রাষ্ট্র, সমাজ সকল ক্ষেত্রে পুরুষের একাধিপত্যকে বুঝায়।
(ট) CEDAW-এর পূর্ণরূপ কী?
উত্তর: CEDAW-এর পূর্ণরূপ হলো- Convention on the Elimination of all forms of Discrimination Against Women.
(ঠ) চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: চতুর্থ বিশ্ব নারী সম্মেলন চীনের বেইজিং-এ অনুষ্ঠিত হয়।
(ক) ‘Women’s Role in Economic Development’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: Ester Boserup.
(খ) WHO-এর পূর্ণরূপ কী?
উত্তর: WHO-এর পূর্ণরূপ হলো- World Health Organization.
(গ) লিঙ্গীয় প্রান্তিকীকরণ তত্ত্ব কে দিয়েছেন?
উত্তর: লিঙ্গীয় প্রান্তিকীকরণ তত্ত্ব দিয়েছেন Sandra Bem.
(ঘ) প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: প্রথম বিশ্ব নারী সম্মেলন মেক্সিকোতে অনুষ্ঠিত হয়।
(ঙ) কোন তত্ত্বে নারীকে সমাজকাঠামোর পুনরুৎপাদন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা, হয়েছে?
উত্তর: WAD তত্ত্বে নারীকে সমাজকাঠামোর পুনরুৎপাদন ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়েছে।
(চ) কোন দশককে জাতিসংঘ নারী দিবস হিসেবে ঘোষণা করে?
উত্তর: ১৯৭৬-৮৫ দশককে জাতিসংঘ নারী দিবস হিসেবে ঘোষণা করে।
(ছ) PRSP কী?
উত্তর: PRSP-এর পূর্ণরূপ হলো- Poverty Reduction Strategy Paper.
(জ) বিশ্বের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: বিশ্বের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমাভো বন্দরনায়েকে (শ্রীলঙ্কা)।
(ঝ) সরকার কত সালে বেগম রোকেয়া পদক প্রবর্তন করেন?
উত্তর: সরকার ১৯৯৫ সালে বেগম রোকেয়া পদক প্রবর্তন করেন।
(ঞ) “কেউ নারী হয়ে জন্মায় না, তাকে নারী করে তোলা হয়” – উক্তিটি কার?
উত্তর: উক্তিটি সিমোন দ্য বোভেয়ারের।
(ট) কোন নারীরাদী দৃষ্টিভঙ্গি হতে WID উদ্ভব হয়েছে?
উত্তর: সমাজতান্ত্রিক নারীবাদী দৃষ্টিভঙ্গি হতে WID উদ্ভব হয়েছে।
(ঠ) কত সালে বাংলাদেশে শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৬ সালে বাংলাদেশে শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয়।
(ক) ‘Vindication of Women’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Vindication of Women’ গ্রন্থটির রচয়িতা হলো- মেরি ওলস্টোনক্রাফট।
(খ) জেন্ডার মেরুকরণ তত্ত্বটির প্রবক্তা কে?
উত্তর: জেন্ডার মেরুকরণের তত্ত্বটি Psychologist Sandra Bem দিয়েছেন।
(গ) জর্জ হার্বার্ট মিডের মতে শিশুর সামাজিকীকরণ কয়টি স্তরের মধ্য দিয়ে ঘটে?
উত্তর: জর্জ হার্বার্ট মিডের মতে শিশুর সামাজিকীকরণ তিনটি স্তরের মধ্য দিয়ে ঘটে।
(ঘ) নিউজিল্যান্ডে নারীর প্রথম ভোটাধিকার আইন পাস হয় কত সালে?
উত্তর: নিউজিল্যান্ডে নারীর প্রথম ভোটাধিকার আইন পাস হয় ১৮৯৩ সালে।
(ঙ) WIA-এর পূর্ণরূপ কী?
উত্তর: WIA-এর পূর্ণরূপ হলো- Women’s Indian Association.
(চ) সেক্সের ভিত্তি কী?
উত্তর: সেক্সের ভিত্তি হলো জীববিজ্ঞান।
(ছ) প্রথম নারীবাদ উদ্ভবের সময়কাল উল্লেখ কর।
উত্তর: অষ্টাদশ শতাব্দীর ৭০-এর দশক থেকে শুরু হয় নারীবাদ উদ্ভবের প্রথম পর্যায়।
(জ) উন্নয়নে নারী ধারণার কল্যাণমূলক এ্যাপ্রোচ পদ্ধতির উদ্ভাবক কে?
উত্তর: উন্নয়নে নারী ধারণার কল্যাণমূলক এ্যাপ্রোচ পদ্ধতির উদ্ভাবক হলেন এম. বুভেনিক।
(ঝ) বাংলাদেশে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা প্রথম কত সালে ঘোষিত হয়?
উত্তর: বাংলাদেশে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা প্রথম ১৯৯৭ সালে ঘোষিত হয়।
(ঞ) দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত মহিলা সাংসদ কয়জন?
উত্তর: ১৯ জন।
(ট) “Gender is constituted element of social relationship based on perceived differences between the sexes” – উক্তিটি কার?
উত্তর: উক্তিটি Joan Wallach Scott-এর।
(ঠ) রেডিক্যাল নারীবাদের মূল লক্ষ্য কী?
উত্তর: রেডিক্যাল নারীবাদের মূল লক্ষ্য হলো নারী-পুরুষের অসাম্য দূরীকরণ।
(ক) কেউ নারী হয়ে জন্মায় না, তাকে নারী করে তোলা হয় – উক্তিটি কার?
উত্তর: উক্তিটি সিমোন দ্য বোভেয়ার-এর।
(খ) ‘Woman and a changing civilization’ গ্রস্থের রচয়িতা কে?
উত্তর: ‘Women and a Changing Civilization’ গ্রন্থটির রচয়িতা হলো- Winifred Holtby.
(গ) জেন্ডার সামাজিকীকরণ কোন দুটি বিষয়ে সমষ্টি?
উত্তর: জেন্ডার সামাজিকীকরণ = জেন্ডার আচরণ + জেন্ডার পরিচিতি।
(ঘ) ‘FGM’-এর পূর্ণরূপ কী?
উত্তর: ‘FGM’-এর পূর্ণরূপ হলো- Female Genital Mutilation.
(ঙ) কোন তত্ত্বে নারীকে সমাজ কাঠামোর পুনরুৎপাদন ব্যবস্থার অন্ত র্ভুক্ত করা হয়েছে?
উত্তর: WAD তত্ত্বে নারীকে সমাজকাঠামোর পুনরুৎপাদন ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়েছে।
(চ) স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারী একজন নারী নেত্রীর নাম লেখ।
উত্তর: স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারী একজন নারী নেত্রীর নাম হলো- দেবী চৌধুরাণী।
(ছ) ‘ক্ষুদ্র ধর্ষণ’ বলা হয় কোন অপরাধকে?
উত্তর: ‘ক্ষুদ্র ধর্ষণ’ বলা হয়- ইভটিজিংকে।
(জ) ‘চিপকো আন্দোলন’ কোথায় সংঘটিত হয়েছিল?
উত্তর: ‘চিপকো আন্দোলন’ ভারতের উত্তর খণ্ডের চম্বল বনভূমিতে সংঘটিত হয়েছিল।
(ঝ) কোন দশকে কৃষ্ণাঙ্গ নারীবাদের বিকাশ ঘটেছিল?
উত্তর: বিংশ শতাব্দীর ৭০-এর দশকের দিকে।
(ঞ) বেইজিং প্লাস ফাইভ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: বেইজিং প্লাস ফাইভ সম্মেলন ২০০০ সালে নিউইয়র্কে
অনুষ্ঠিত হয়।
(ট) বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ আইন পাশ হয়?
উত্তর: যৌতুক নিরোধ আইন ১৯৮০ সালে পাস হয়।
(ঠ) বাংলাদেশে নারীবাদের পথিকৃত কে?
উত্তর: বাংলাদেশে নারীবাদের পথিকৃৎ বেগম রোকেয়া।
খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
- সেক্স কি? জাবি. ২০১৩
- ‘জেন্ডার’ প্রত্যয়টি বুঝিয়ে লেখ। জাবি. ২০২২
- পিতৃতন্ত্র কী? জাবি. ২০১৪ ২০১৭ ২০১৯
- জেন্ডার সমতা কি?
- পিতৃতান্ত্রিক সমাজা বলতে কী বুঝ?
- জেন্ডারের বৈশিষ্ট্য লেখ। জাবি. ২০২১
- জেন্ডার এবং সেক্স এর মধ্যে পার্থক্য লেখ। জাবি. ২০১৩ ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২০ ২০২২
- জেন্ডার ও উন্নয়নের সম্পর্ক আলোচনা কর। জাবি. ২০২০ ২০২৩
- সামাজিকীকরণের সংজ্ঞা দাও। জাবি. ২০১৪
- “সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া”-ব্যাখ্যা কর।
- জেন্ডার সামাজিকীকরণ কী? জাবি. ২০১৫ ২০১৮ ২০২০ ২০২১
- লিঙ্গ সামাজিকীকরণের প্রধান বাহনগুলো কী? জাবি. ২০১৭ ২০২৩
- নারীবাদ কি? জাবি. ২০১৩ ২০১৪ ২০১৫
- র্যাডিক্যাল নারীবাদ কী? জাবি. ২০১৩ ২০২২
- আধুনিক নারীবাদের বৈশিষ্ট্য কি কি? জাবি. ২০১৩
- উদার নারীবাদ কাকে বলে? াজবি. ২০১৯
- নারীর মানবিক মুক্তি কাকে বলে? জাবি. ২০২২
- উদার নারীবাদের লক্ষ্য ও উদ্দেশ্য লিখ। জাবি. ২০১৬
- ‘মাক্সীয় নারীবাদ কাকে বলে? জাবি. ২০২০
- কৃষ্ণাঙ্গ নারীবাদ কাকে বলে? জাবি. ২০২১
- কৃষ্ণাঙ্গ নারীবাদের বৈশিষ্ট্য লিখ। জাকি. ২০১৫
- পরিবেশ নারীবাদ কী? জাবি. ২০১৪ ২০১৭ ২০১৯
- প্রগতি নারীবাদের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। াজবি. ২০১৮ ২০২০
- তেভাগা আন্দোলনে নারীর ভূমিকা কি ছিল? জাবি. ২০১৫
- রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রতিবন্ধকতা দূর করার উপায়সমূহ লিখ। জাবি. ২০১৪ ২০১৭ ২০১৮
- স্বদেশী আন্দোলনে নারীর ভূমিকা আলোচনা কর। জাবি. ২০২১
- রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতাসমূহ লিখ। জাবি. ২০১৩ ২০১৪ ২০১৬ ২০১৯
- নারী আন্দোলন বলতে কী বুঝ?
- ‘পিতৃতন্ত্রের মডেল” কীভাবে নারীর রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে ভূমিকা পালন করে? জাবি. ২০২১
- রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে নারী ‘গৃহী মডেল’ কীভাবে কাজ করে? জাবি. ২০২৩
- নারী নির্যাতন বলতে কী বুঝায়? জাবি. ২০১৬ ২০১৯
- নারী নির্যাতনের ধারাসমূহ আলোচনা কর।
- ইভটিজিং ব্যাখ্যা কর। জাবি. ২০১৭
- যৌন নির্যাতন কাকে বলে? জাবি. ২০২০
- পারিবারিক সহিংসতা বলতে কী বোঝায়? জাবি. ২০১৮ ২০২১
- নারী ক্ষমতায়ন বলতে কীবোঝায়? ২০১৪ ১৬ ১৮ ২০ ২১ ২৩
- নারীর প্রতি রাজনৈতিক সহিংসতা কীভাবে সংঘটিত হয়? আলোচনা কর। জাবি. ২০২৩
- জেন্ডার ও উন্নয়ন বলতে কি বুঝ?
- WID নীতিমালার সীমাবদ্ধতা উল্লেখ কর। জাবি. ২০১৭
- WED-এর বৈশিষ্ট্যসমূহ কী কী? জাবি. ২০১৫ ২০১৮
- মূলধারার জেন্ডার বলতে কি বুঝ? জাবি. ২০১৬
- কল্যাণমুখী দৃষ্টিভঙ্গি কী? জাবি. ২০১৪ ২০১৬ ২০১৯
- নারী উন্নয়নে কল্যাণমূলক এ্যাপ্রোচের বিভিন্ন দিক তুলে ধর। জাবি. ২০১৩ ২০২১
- ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ বলতে কী বুঝ? জাবি. ২০১৫ ২০১৭ ২০১৯ ২০২২
- উন্নয়নে নারীর অংশগ্রহণের সমতাভিত্তিক পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ কী? জাব. ২০২২
- পরিবার হতে ব্যক্তি নারীর মুক্তি বলতে কী বোঝ? জাবি. ২০২৩
- উন্নয়নের কল্যাণমুখী দৃষ্টিভঙ্গীর বৈশিষ্ট্যসমূহ লেখ। জাবি. ২০২৩
- বেইজিং প্লাস ফাইভ সম্মেলন কি? জাবি. ২০১৬
- ‘প্লাটফর্ম ফর অ্যাকশন’ কী? জাবি. ২০১৩ ২০১৫ ২০২০
- মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের উদ্দেশ্যসমূহ লিখ। জাবি. ২০১৫ ২০১৭
- চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নারী উন্নয়নের জন্য লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? জাবি. ২০১৮
- ২০১১ সালের জাতীয় নারী উন্নয়ন নীতিমালার লক্ষ্যসমূহকী কী? জাবি. ২০১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৯ ২০
- ২০১১ সালের জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ উল্লেখ কর।
- জাতীয় নারী উন্নয়ন বলতে কি বুঝ। জাবি. ২০১৭ ২০২২
- CEDAW সনদের বৈশিষ্ট্যসমূহলিখ। জাবি. ২০২২
- বাংলাদেশে নারীর সাংবিধানিক মর্যাদাসমূহ উল্লেখ কর। জাবি. ২০২২
গ – বিভাগ: রচনামূলক প্রশ্না উত্তর ⮟
- ‘কেউ নারী হয়ে জন্মায় না,তাকে নারী করে তোলা হয়’ -ব্যাখ্যা কর।
- জেন্ডার অসমতা বলতে কি বুঝ? জেন্ডার অসমতার কারণগুলো উল্লেখ কর।
- লিঙ্গ সম্পর্কিত সামাজিক গঠন আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৮ ২০২১
- নারী ও পুরুষ সীমারেখা ও সমঝোতাসমূহ আলোচনা কর জাবি. ২০১৪ ২০১৭ ২০২১
- সমাজজীবনে লিঙ্গ বৈষম্যের প্রভাব আলোচনা কর। অথবা, সমাজজীবনে লিঙ্গ বৈষম্যের ফলাফল বর্ণনা কর।
- সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে সেক্স এবং জেন্ডারের পার্থক্য আলোচনা কর। জাবি. ২০১৩ ১৪ ১৬ ১৮ ২০ ২২
- “জেন্ডার হলো সমাজ কর্তৃক বিনির্মিত প্রত্যয়”- ব্যাখ্যা কর। জাবি. ২০১৬ ২০২০ ২০২৩
- সামাজিকীকরণের বিভিন্ন উপাদানসমূহ বর্ণনা কর।
- শৈশব অভিজ্ঞতা ও বয়স্ক সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা কর। জাবি. ২০১৬
- জেন্ডার সামাজিকীকরণ কী? জেন্ডার সামাজিকীকরণে পরিবারের ভূমিকা বাংলাদেশের সমাজ থেকে উদাহরণসহ ব্যাখ্যা কর। জাবি. ২০১৩ ২০১৯ ২০২০
- নারীর ক্ষেত্রে প্রযোজ্য ট্যাবু ও সামাজিক মূল্যবোধের ভূমিকা ব্যাখ্যা কর। জবি. ২০১৫ ২০১৮ ২০২২
- জেন্ডার সামাজিকীকরণে গণমাধ্যমের ভূমিকা আলোচনা কর। জাবি. ২০১৭ ২০২১
- জেন্ডার সমাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা কর। জাবি. ২০২৩
- নারীবাদের সংজ্ঞা দাও। দক্ষিণ এশিয়ার নারীবাদ সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১৪
- ‘পরিবেশ নারীবাদ’ তত্ত্বটি পর্যালোচনা কর। জাবি. ২০১৫
- রেডিক্যাল নারীবাদী তত্ত্বটি পর্যালোচনা কর। জাবি. ২০১৭ ২০১৯
- মার্কসীয় নারীবাদ সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১৩ ২০১৯
- কৃষ্ণাঙ্গ নারীবাদের প্রেক্ষাপট বিশ্লেষণ কর। জাবি. ২০২২
- সমালোচনাসহ উদারপন্থি নারীবাদী তত্ত্বটি ব্যাখ্যা কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২০
- সমালোচনা উল্লেখপূর্বক প্রগতি নারীবাদ সম্পর্কে লেখ। জাবি. ২০২৩
- উদার নারীবাদ কী? উদার নারীবাদের বৈশিষ্ট্য লেখ। জাবি. ২০২৩
- মার্কসীয় নারীবাদের বিভিন্ন ধারাগুলো ব্যাখ্যা কর। জাবি. ২০২৩
- বাংলাদেশের পরিবেশ উন্নয়নে নারীদের ভূমিকা আলোচনা কর। জাবি. ২০১৮ ২০২৩
- উন্নয়নশীল সমাজে জেন্ডার রাজনীতি সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১৫
- বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনে নারীর ভূমিকা আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮
- বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নারীদের ভূমিকা সম্পর্কে আলোচনা কর। াজবি. ২০১৩ ২০১৯
- শিক্ষাক্ষেত্রে নারীর অবস্থান বর্ণনা কর।
- বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রকৃতি ব্যাখ্যা কর। জাবি. ২০২২
- বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও ভূমিকা সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১৩ ২০১৬ ২০২০
- ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা কর। জাবি. ২০২১
- জাতীয় রাজনীতিতে নারী অংশগ্রহণ বৃদ্ধির উপায়গুলো আলোচনা কর। জাবি. ২০২৩
- বাংলাদেশে নারী নির্যাতনের কারণসমূহ সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ কর। াজবি. ২০১৬ ২০২০
- নারী নির্যাতন প্রতিরোধে গৃহীত বাংলাদেশ সরকারের পদক্ষেপসমূহ আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৫ ২০১৭ ২০২০
- বাংলাদেশে নারীর প্রতিসহিংসতার সাম্প্রতিকধারা ও ধরনসমূহ আলোচনা কর। জাবি. ২০২১
- নারী নির্যাতন রোধে গৃহীত পদক্ষেপ তোমার সুপারিশসহ আলোচনা কর। জাবি. ২০১৯ ২০১৯ ২০২২
- নারী উন্নয়নে বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর। জাবি. ২০১৮ ২০২১
- নারীর প্রজনন অধিকারের উপর সহিংসতার ফলাফল পর্যালোচনা কর। জাবি. ২০১৮ ২০২৩
- GAD এর মূল কথা, বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতা আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৯ ২০২২
- WID ও GAD কি? WID ও GAD এর মধ্যে পার্থক্য কি?
- নারী উন্নয়নে দারিদ্র্য বিরোধী এ্যাপ্রোচের ভূমিকা আলোচনা কর।
- নারী উন্নয়নে ক্ষমতায়ন এ্যাপ্রোচের ভূমিকা আলোচনা কর।
- উন্নয়নে নারীর সংযুক্তি আলোচনা কর। জাবি. ২০১৫
- নারী উন্নয়নে জাতিসংঘের ভূমিকা আলোচনা কর।
- নারী উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা আলোচনা কর। জাবি. ২০১৩ ১০১৭
- উন্নয়ন কর্মকাণ্ডে জেন্ডার মেইনস্ট্রিমিং দৃষ্টিভঙ্গির ভূমিকা পর্যালোচনা কর। জাবি. ২০২১
- নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ বিষয়টি ব্যাখ্যা কর। জাবি. ২০১৬
- নারী উন্নয়নে বেইজিং সম্মেলনের গুরুত্ব আলোচনা কর। জাবি. ২০২২
- জেন্ডারের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আলোচনা, কর। জাবি. ২০১৯
- সিডও সনদে বর্ণিত বিভিন্ন বিষয়ের আলোকে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা কর। জাবি. ২০১৩ ২০১৮
- বাংলাদেশে নারীর সাংবিধানিক মর্যাদা বর্ণনা কর। জাবি. ২০১৫
- বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নারীর অবদান আলোচনা কর। জাবি. ২০১৪, ২০১৭, ২০১৯, ২০২০, ২০২২
- সিডও সনদের আলোকে নারীর অধিকারসমূহ পর্যালোচনা কর। জাবি. ২০১৭ ২০২০
- বাংলাদেশে CEDAW সনদ বাস্তবায়নের সুপারিশ ও চ্যালেঞ্জসমূহ আলোচনা কর। জাবি. ২০২১
- বাংলাদেশের নারী অধিকার প্রতিষ্ঠায় সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর। জাবি. ২০২৩

