সামাজিক পরিসংখ্যান অনার্স ২য় বর্ষ সাজেশন PDF সামাবিজ্ঞান বিভাগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন ও প্রশ্নউত্তর। সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য সামাজিক পরিসংখ্যান অনার্স ২য় বর্ষ সাজেশন এবং প্রশ্নের উত্তর দেখে নিন। বিষয়:- সামাজিক পরিসংখ্যান, বিষয় কোড: ২২২০০৫।
সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
সামাজিক পরিসংখ্যান – ২২২০০৫
অনার্স দ্বিতীয় বর্ষ সমাজবিজ্ঞান বিভাগ
ক – বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) ‘Elements of Practical Statistics’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: S. K. Kapur.
(খ) অন্তর্ভুক্ত পদ্ধতি কী?
উত্তর: যখন কোনো শ্রেণির নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমাকে ঐ শ্রেণির অন্তর্ভুক্ত ধরে যে শ্রেণির পরিসীমা নির্ধারণ করা হয় তাকে অন্তর্ভুক্ত পদ্ধতি বলে।
(গ) কখন গাণিতিক গড়, মধ্যমা ও প্রচুরকের মান সমান হয়?
উত্তর: প্রতিসম চলক বা নিবেশনের ক্ষেত্রে গড়, মধ্যমা ও প্রচুরকের মান সমান হয়।
(ঘ) কাই-বর্গ নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর: দেখুন>>>
(ঙ) বিকল্পকল্পনা কী?
উত্তর: যে কল্পনার বিপক্ষে নাস্তি কল্পনা যাচাই করা.হয় তাকে বিকল্প কল্পনা বলে।
(চ) r=0 বলতে কী বোঝায়?
উত্তর: সহ সম্পর্কে বিবেচিত চলকদ্বয় পরস্পর স্বাধীন হলে r = 0 হতে পারে।
(ছ) নিম্নের উপাত্ত থেকে গড় নির্ণয় কর:৫, ৭, -৮, ১০, -৭, ৫.
উত্তর: নিম্নের উপাত্তগুলোর গড় = ২।
(জ) গামা কী?
উত্তর: গামা হলো সম্পর্কের পরিমাপের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পরীক্ষা।
(ঝ) প্রথম প্রকারের ভ্রান্তি কী?
উত্তর: যদি নাস্তি কল্পনা সত্য হয় অথবা বিকল্প কল্পনা ‘অসত্য হয় এবং এক্ষেত্রে যদি নাস্তি কল্পনা বাতিল করা হয় তবে যে ভুল হয় সেটিই প্রথম প্রকারের ভ্রান্তি।
(ঞ) স্বাধীন ঘটনা কী?
উত্তর: যদি কোন পরীক্ষায় দুই বা ততোধিক ঘটনার যে কোন একটি ঘটনা ঘটার উপর অপরটি ঘটা নির্ভর করে না, তাহলে ঐ ঘটনাগুলোকে স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা বলা হয়।
(ট) “নমুনায়ন হচ্ছে একটি পদ্ধতি যার সাহায্যে সমগ্রকের একটি ক্ষুদ্র অংশকে পরীক্ষা করে সমগ্রকের বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান লাভ করা যায়।”-উক্তিটি কার?
উত্তর: S. P. Gupta এবং M. P. Gupta.
(ঠ) নমুনা কী?
উত্তর: নমুনা হলো সমগ্রকের একটি প্রতিনিধিত্বকারী অংশ।
(ক) “যে কোনো অনুসন্ধানের ক্ষেত্রে প্রাপ্ত তথ্যের সংখ্যাত্মক বর্ণনাই হলো পরিসংখ্যান”- উক্তিটি কার?
উত্তর: “যে কোনো অনুসন্ধানের ক্ষেত্রে প্রাপ্ত তথ্যের সংখ্যাত্মক বর্ণনাই হলো পরিসংখ্যান”। – উক্তটি A.L. Bowley এর।
(খ) ‘Business Statistics’ গ্রস্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Business Statistics’ গ্রন্থটির রচয়িতা S.P. Gupta and M.R. Gupta.
(গ) পরম শূন্য পরিমাপ কোন স্কেলে বিদ্যমান থাকে?
উত্তর: পরম শূণ্য পরিমাপ অনুপাতসূচক স্কেলে
বিদ্যমান থাকে।
(ঘ) কার্ল পিয়ারসন্স এর প্রচুরকের সূত্রটি লেখ।
উত্তর: কার্ল পিয়ারসন এর প্রচুরকের সূত্রটি হলো: (M0) = ৩ × মাধ্যমা-২ × গড়।
(ঙ) শ্রেণি সংখ্যা নির্ণয়ের জন্য Struges এর সূত্রটি লেখ।
উত্তর: শ্রেণির সংখ্যা নির্ণয়ের জন্য ‘H.G. Struges’ এর সূত্রটি (K) = 1 + 3.322 LogN.
(চ) কেন্দ্রীয় প্রবণতার কোন পরিমাপটি বীজগাণিতিক
পরিগণনার জন্য অধিক উপযোগী?
উত্তর: কেন্দ্রীয় প্রবণতায় প্রবণতার যোজিত গড়/ গাণিতিক গড় পরিমাপটি বীজগাণিতিক পরিচালনার জন্য অধিক উপযোগী।
(ছ) কাই-বর্গ পরীক্ষার মৌল উপাদান কয়টি?
উত্তর: x2 নমুনাজ মান হলো একগুচ্ছ প্রমিত পরিমিত চলকের বর্গের যোগফল, অতএব যদি প্রমিত পরিমিত চলকের সংখ্যা n হয় তবে x² এর মৌল উপাদান হবে সংখ্যক। আবার কোনো ক্ষেত্রে ‘ নমুনাজ মানের স্বাধীনতা মাত্রা যদি n – 1 হয় তবে x² নমুনাজ মানের মৌল উপাদান হবে n সংখ্যক।
(জ) চতুর্থক ব্যবধান নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর: চতুর্থক ব্যবধানাংক নির্ণয়ের সূত্রটি হলো: C. Q. D = Q3-Q1/Q3+Q1 x 100।
(ঝ) ‘r’ এর মান কত হলে সম্পর্কের মাত্রা সম্পূর্ণ নিখুঁত হবে?
উত্তর: ‘r’ এর মান ১.০০ হলে সম্পর্কের মাত্রা সম্পূর্ণ নিখুঁত হবে।
(ঞ) নাস্তি কল্পনা কী চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর: নাস্তি কল্পনাকে (H0) দ্বারা প্রকাশ’ করা হয়।
(ট) সমাবেশ কাকে বলে?
উত্তর: নির্দিষ্ট সংখ্যক কতকগুলো বস্তু থেকে কয়েকটি বা সবগুলো একত্রে নিয়ে কোনো রকম ক্রম বিবেচনা না। করে যতগুলো বিভিন্ন দল গঠন করা যায়। তাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলে।
(ঠ) অশোধিত নমুনায়ন কোনটি?
উত্তর: আকস্মিক নমুনায়ন হলো অশোধিত নমুনায়ন।
(ক) ‘Statistics’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর:গটফ্রিড অ্যাকেনওয়াল (Gottfried Achenwall)১৭৪৯ খ্রিষ্টাব্দে সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ ও আলাদা বিষয়হিসেবে ‘Statistics’ শব্দটি ব্যবহার করেন।
(খ) “Statistical Reasoning in Sociology” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Statistical Reasoning in Sociology’ গ্রন্থটির রচয়িতা Mueller and Schuessler.
(গ) কেন্দ্রীয় প্রবণতার আদর্শ পরিমাপ কোনটি?
উত্তর: কেন্দ্রীয় প্রবণতার আদর্শ পরিমাপক গাণিতিক গড়।
(ঘ) শ্রেণিসংখ্যা নির্ণয়ের জন্য H.G. Struges এর সূত্রটি লেখ।
উত্তর: শ্রেণির সংখ্যা নির্ণয়ের জন্য ‘H.G. Struges’ এর সূত্রটি (K)= ] + 3.322 LogN.
(ঙ) বহির্ভুক্ত পদ্ধতি কী?
উত্তর: যখন কোন শ্রেণির ঊর্ধ্বসীমাকে পরবর্তী শ্রেণির নিম্নসীমা হিসাব অন্তর্ভুক্ত করা হয় তাকে বহির্ভুক্ত পদ্ধতি বলে।
(চ) কোন ধরনের তথ্যসারির গাণিতিক গড় নির্ণয় করা যায় না?
উত্তর: গুণগত তথ্যসারির গাণিতিক গড় নির্ণয় করা যায় না।
(ছ) কাই-বর্গ পরীক্ষা কী?
উত্তর: নমুনার পর্যবেক্ষিত সংখ্যা এবং এর প্রত্যাশিত সংখ্যার পার্থক্য নির্ণয় করে তার কফিলকে প্রত্যাশিত সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে কাই-বর্গ পরীক্ষা বলে।
(জ) সম্ভাব্য ভ্রান্তি নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর: দেখুন>>>
(ঝ) Y এর মান কখন শূন্য হতে পারে?
উত্তর: y এর মান শূন্য হতে পারে যখন x এর মান 0 হবে।
(ঞ) কে সর্বপ্রথম টি-পরীক্ষা ব্যবহার করেন?
উত্তর: T-test এর সূত্রটি W. S. Gosset উদ্ভাবন করেন। তাঁর ছদ্মনাম হলো Student।
(ট) ভেদাংক বিশ্লেষণের ধরন কয়টি?
উত্তর: ভেদাংক বিশ্লেষণের ধরন ৩টি।
(ঠ) স্নো-বল নমুনায়নের অপর নাম.কী?
উত্তর: স্নো বল নমুনায়নের অপর নাম Chain referral sampling.
১। প্রশ্ন: ‘পরিসংখ্যান’ শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে? [জা.বি. ২০১৪]
উত্তর: পরিসংখ্যান (Statistics) শব্দটি (Status) কিংবা ইতালীয় শব্দ Statista অথবা জার্মান শব্দ Statistik থেকে উদ্ভূত হয়েছে।
২। প্রশ্ন: “পরিসংখ্যান হলো নিয়মতান্ত্রিকভাবে উপাত্ত সংগ্রহ, উপাত্ত যাচাই এবং উপাত্ত থেকে সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া”- উক্তিটি কার?
উত্তর : “পরিসংখ্যান হলো নিয়মতান্ত্রিকভাবে উপাত্ত সংগ্রহ, উপাত্ত যাচাই এবং উপাত্ত থেকে সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া” উক্তিটি হলো— পরিসংখানবিদ রুনিয়ন ও কোলম্যান।
৩। প্রশ্ন: ‘Statistics for Social Scientists’ গ্রন্থটির রচয়িতা কে?[জা.বি. ২০১৩, ২০১৯]
উত্তর: ‘Statistics for Social Scientists’ গ্রন্থটির রচয়িতা Louis Cohen.
৪। প্রশ্ন: পরমশূন্য কোন স্কেলে বিদ্যমান থাকে?
উত্তর : পরমশূন্য অনুপাতসূচক স্কেলে বিদ্যমান থাকে।
৫। প্রশ্ন: সামাজিক পরিসংখ্যানের জনক কে?[জা.বি. ২০১৯]
উত্তর: H. M. Blalock.
৬। প্রশ্ন: কাই বর্গ কী ধরনের পরীক্ষা?
উত্তর: কাই বর্গ একটি সংখ্যাতাত্ত্বিক পরীক্ষা।
৭। প্রশ্ন: পরিমাপ কী?[জা.বি. ২০১২]
উত্তর: নির্দিষ্ট একটি রীতিতে বাস্তব অবস্থা বা ব্যবস্থাকে সংখ্যা প্রকাশ করার প্রক্রিয়াই হলো পরিমাপ।
৮। প্রশ্ন: নাস্তি কল্পনা কী?
উত্তর: যে পরিসংখ্যানিক কল্পনার সম্ভাব্য অসত্যতা যাচাই করা হয় তাকে নাস্তি কল্পনা বলে।
৯। প্রশ্ন: পরিমাপের পর্যায়গুলো কী কী? [জা.বি. ২০১১, ২০১৪, ২০১৭]
উত্তর: পরিমাপের পর্যায় ৪টি।
১. যথা নামসূচক স্তর,
২. ক্রমসূচক স্তর,
৩. ব্যক্তিসূচক স্তর ও
৪. অনুপাতসূচক স্তর।
১০। প্রশ্ন: গুচ্ছ নমুনায়ন কি?
উত্তর: যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রককে কতকগুলো গুচ্ছে বিভক্ত করে নমুনার জন্য প্রয়োজনীয় সংখ্যক গুচ্ছ দৈবচয়িত নমুনায়নের মাধ্যমে নির্বাচন করা হয় এবং নির্বাচিত গুচ্ছসমূহের প্রতিটি একক থেকে তথ্য সংগ্রহ করা হয়, তাকে গুচ্ছ নমুনায়ন বলে।
১১। প্রশ্ন: “Statistics” শব্দটির সর্বপ্রথম কে এবং কখন ব্যবহার করেন? [জা.বি ২০১২, ২০১৮]
উত্তর: “Statistics” শব্দটি প্রথম ১৭৪৯ খ্রিষ্টাব্দে গডফ্রিড অ্যাকেনওয়াল ব্যবহার করেন।
১২। প্রশ্ন: r এর মান কখন ১ হতে পারে?
উত্তর: দুটি চলকের মাঝে পূর্ণ ধনাত্মক সহসম্পর্ক সহগ বিদ্যমান থাকলে r এর মান ১ হতে পারে।
১৩। প্রশ্ন: শূন্য সহ-সম্পর্ক কী?
উত্তর: যদি দুটি চলকের মধ্যে একটি পরিবর্তিত হলে অন্যটি অপরিবর্তিত থাকে তাকে শূন্য সহ-সম্পর্ক বলে।
১৪। প্রশ্ন: ‘Descriptive and Inferential Statistics: An Introduction’ গ্রন্থটির রচয়িতা কে? [জা.বি ২০১৮]
উত্তর: ‘Descriptive and Inferential Statistics: An Introduction’ গ্রন্থটির রচয়িতা Herman J. Loether and Donald G. MC Tavish.
১৫। প্রশ্ন: নির্ভরণ প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: নির্ভরণ প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করেন স্যার ফ্রান্সিস গ্যালটন।
১৬। প্রশ্ন: ক্রমযোজিত গণসংখ্যা কী?
উত্তর: গণসংখ্যা নিবেশনের বিভিন্ন শ্রেণিতে বিদ্যমান গণসংখ্যাগুলোকে পর্যায়ক্রমিকভাবে যেগা করে যে গণসংখ্যা পাওয়া যায় তাকে ক্রমযোজিত গণসংখ্যা বলে।
১৭। প্রশ্ন: ANOVA-এর পূর্ণরূপ লিখ।
উত্তর: Analysis of Variance
১৮। প্রশ্ন: T-Test এর সূত্রটি কে উদ্ভাবন করেন?
উত্তর: T-Test এর সূত্রটি উদ্ভাবন করেন মি. গোসেট (Mr. Gossett).
১৯। প্রশ্ন: তথ্য বা উপাত্ত কি?[জা.বি. ২০১১]
উত্তর: নিদিষ্ট কোন চলক বা এক জাতীয় চলকের গুণগত এবং পরিমাণগত বৈশিষ্ট্য প্রকাশকারী তথ্যকেই বলা হয় উপাত্ত বা Data।
২০। প্রশ্ন: “সম্ভাবনা হলো সম্ভাব্য বা অপ্রত্যাশিত ঘটনার পরিমাপ” উক্তিটি কার?
উত্তর: “সম্ভাবনা হলো সম্ভাব্য বা অপ্রত্যাশিত ঘটনার পরিমাপ” উক্তিটি মি. গিলব্রেথ (Mr. Gilbreth)-এর।
২১। প্রশ্ন: নমুনা ভ্রান্তি কী?
উত্তর: সমগ্রক থেকে নমুনার ব্যবধানের মাত্রাকে নমুনা ভ্রান্তি বলে ।
২২। প্রশ্ন: শেয়ার বাজারের দরকষাকষির জন্য বিস্তার পরিমাপের কোন পদ্ধতি উপযোগী?
উত্তর: শেয়ার বাজারের দরকষাকষির জন্য বিস্তার পরিমাপের পরিসর পদ্ধতি উপযোগী।
২৩। প্রশ্ন: কাই-বর্গ শব্দটি প্রথম কে এবং কত সালে ব্যবহার করেন?
উত্তর: কাই-বর্গ শব্দটি প্রথম ‘কার্ল পিয়ারসন ১৯০০ সালে’ ব্যবহার করেন।
২৪। প্রশ্ন: একটি পূর্ণাঙ্গ গণসংখ্যা নিবেশনের কয়টি অংশ?
উত্তর: একটি পূর্ণাঙ্গ গণসংখ্যা নিবেশনের পাঁচটি অংশ থাকে ।
২৫। প্রশ্ন: শ্রেণি সংখ্যা নির্ধারণে পরিসংখ্যানবিদ ‘Struges’ এর সূত্রটি লিখ।
উত্তর: শ্রেণি সংখ্যা নির্ধারণে পরিসংখ্যানবিদ ‘Struges’ এর সূত্রটি হলো শ্রেণিসংখ্যা (k) = 1 + 3.322 LogN .
২৬। প্রশ্ন: কেন্দ্রীয় প্রবণতার কোন পরিমাপটি বীজগাণিতিক পরিগণনার জন্য অধিক উপযোগী?
উত্তর: কেন্দ্রীয় প্রবণতার গাণিতিক গড় পরিমাপটি বীজগাণিতিক পরিগণনার জন্য অধিক উপযোগী।
২৭। প্রশ্ন: পরিসর কী?
উত্তর: কোনো তথ্যসারির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যই হলো পরিসর।
২৮। প্রশ্ন: “পরিমাপ হলো কোন নিয়ম অনুসারে বস্তু বা ঘটনাতে সংখ্যা আরোপ করা”-উক্তিটি কার?
উত্তর: “পরিমাপ হলো কোন নিয়ম অনুসারে বস্তু বা ঘটনাতে সংখ্যা আরোপ করা” উক্তিটি পরিসংখ্যানবিদ ক্যাম্পবেল (Campbell) এর।
২৯। প্রশ্ন: ক্রমযোজিত গণসংখ্যা প্রদর্শিত রেখাচিত্রকে কি বলে?
উত্তর: ক্রমযোজিত গণসংখ্যা প্রদর্শিত রেখাচিত্রকে অজিভ রেখা বলে।
৩০। প্রশ্ন: কে সর্বপ্রথম কাই-বর্গ পরীক্ষা ব্যবহার করে?
উত্তর: কার্ল পিয়ারসন (Karl Pearson) সর্বপ্রথম কাই-বর্গ পরীক্ষা ব্যবহার করে।
৩১। প্রশ্ন: প্রকৃত শ্রেণিসীমা কী?[জা.বি. ২০১৯]
উত্তর: কোন্তা শ্রেণি ব্যপ্তির ঊর্ধ্বসীমা ও পরবর্তী শ্রেণির নিম্নসীমা এক হলে সেক্ষেত্রে পরবর্তী শ্রেণির নিম্নসীমাকে প্রকৃত সীমা বলে।
৩২। প্রশ্ন: কে, কখন পরিমাপের বিভিন্ন পর্যায়ের শ্রেণিকরণ উদ্ভাবন করেন?
উত্তর: S. S. Stevens ১৯৫১ সালে পরিমাপের বিভিন্ন পর্যায়ের শ্রেণিকরণ উদ্ভাবন করেন।
৩৩। প্রশ্ন: “Business Stastistics” গ্রন্থটি কার?
উত্তর: “Business Stastistics” গ্রন্থটি S. P. Gupta এবং M. P. Gupta-এর।
৩৪। প্রশ্ন: শ্রেণি সীমার মধ্যমান নির্ণয়ের সূত্রটি লিখ।[জা.বি. ২০১৫, ২০২০; ঢা.বি. (অধিভুক্ত) ২০১৭]
উত্তর: এখানে দেখুন>>>
৩৫। প্রশ্ন: বিস্তার পরিমাপকে দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয় কেন?
উত্তর: বিস্তার পরিমাপ কেন্দ্রীয় মান হতে অন্যান্য উপাত্তের পার্থক্য প্রকাশ করে বলে একে দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয়।
৩৬। প্রশ্ন: চলক কি? [জা.বি. ২০১১, ২০১৩, ২০১৬]
উত্তর: যে সকল রাশির মান পরিবর্তনশীল সে সকল রাশির প্রতীককে চলক বলা হয়।
৩৭। প্রশ্ন: নির্ভরণ রেখা কী?
উত্তর: একটি চলকের গড় মানগুলোর বিপরীতে অন্য একটি চলকের সম্ভাব্য গড় মানগুলোকে প্রদর্শন করে যে রেখা অংকন করা হয় তাকে নির্ভরণ রেখা বলে ।
৩৮। প্রশ্ন: গামা কী?
উত্তর: গামা হলো সম্পর্কের পরিমাপের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পরীক্ষা।
৩৯। প্রশ্ন: Z-Test পদ্ধতিটি কে প্রবর্তন করেন?
উত্তর: Z-Test পদ্ধতিটি ‘Prof. R. A Fisher’ প্রবর্তন করেন।
৪০। প্রশ্ন: একটি প্রাথমিক গণসংখ্যা নিবেশনের কতটি অংশ থাকে? [জা.বি. ২০১৩]
উত্তর: একটি প্রাথমিক গণসংখ্যা নিবেশনের ৩টি অংশ থাকে।
৪১। প্রশ্ন: বিন্যাস কী?
উত্তর: নির্দিষ্ট সংখ্যক কতকগুলো বড্ড হতে কয়েকটি বা সবগুলো একত্রে নিয়ে বিভিন্ন প্রকারে সাজালে প্রত্যেক প্রকারের সাজানোকে বস্তুগুলোর এক একটি বিন্যাস বলে।
৪২। প্রশ্ন: “যে কোন অনুসন্ধানের ক্ষেত্রে প্রাপ্ত তথ্যের সংখ্যাত্মক বর্ণনাই হলো পরিসংখ্যান।”- উক্তিটি কার?
উত্তর: “যে কোন অনুসন্ধানের ক্ষেত্রে প্রাপ্ত তথ্যের সংখ্যাত্মক বর্ণনাই হলো পরিসংখ্যান।” উক্তিটি এ.এল.বাউলী (A. L. Bowley)-এর।
৪৩। প্রশ্ন: ‘Statistical Reasoning in Sociology’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Statistical Reasoning in Sociology’ গ্রন্থটির রচয়িতা Mueller and Schuessler.
৪৪। প্রশ্ন: পরিমাপের পর্যায়গুলো কী কী?
উত্তর: পরিমাপের পর্যায়গুলো হলো –
১. নামসূচক
২. ক্রমসূচক
৩. ব্যাপ্তিসূচক এবং
৪. অনুপাতসূচক।
৪৫। প্রশ্ন: কখন গড় মধ্যমা ও প্রচুরকের মান সমান হয়?
উত্তর: প্রতিসম চলক বা নিবেশনের ক্ষেত্রে গড়, মধ্যমা ও প্রচুরকের মান সমান হয়।
৪৬। প্রশ্ন: ৫% যথার্থ সীমার অর্থ কি?
উত্তর: ৫% যথার্থ সীমার অর্থ হলো শতকরা ৫টি ক্ষেত্রে আমাদের ভুল সিদ্ধান্তে উপনীত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শতকরা ৯৫টি সিদ্ধান্ত সঠিক বলে গণ্য করা হয়।
৪৭। প্রশ্ন: ব্যবধানাংক কী?
উত্তর: কোনো তথ্য সারির পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলকে ১০০ দ্বারা গুণ করলে যে সংখ্যামান পাওয়া যায় তাকে ব্যবধানাংক বলে।
৪৮। প্রশ্ন: নিম্নের উপাত্তের মধ্যমা নির্ণয় কর ৮, -৪, ৫, ১০, ০, ১২
উত্তর: নিম্নের উপাত্তের মধ্যমা হলো ৬.৫।
৪৯। প্রশ্ন: ‘Introduction to Social Research’ গ্রন্থটি কার?
উত্তর: ‘Introduction to Social Research’ গ্রন্থটির রচয়িতা Salauddin M. Aminuzzaman.
৫০। প্রশ্ন: নমুনায়ন কী?
উত্তর: যে প্রক্রিয়ায় নমুনা বাছাই করা হয় তাকে নমুনায়ন বলে।
৫১। প্রশ্ন: সসীম সমগ্রক কী?
উত্তর: যে সমগ্রকের উপাদানগুলোকে গণনা করা যায় তাকে সসীম সমগ্রক বলে।
৫২। প্রশ্ন: হার ও গতিবেগ নির্ণয়ের জন্য কোন গড় ব্যবহৃত হয়?
উত্তর: হার ও গতিবেগ নির্ণয়ের জন্য গড়/বিপরীত গড় তরঙ্গ ব্যবহৃত হয়।
খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
- সামাজিক পরিসংখ্যান বলতে কী বুঝ? জাবি. ২০১৪, ২০২০
অথবা, সামাজিক পরিসংখ্যানের সংজ্ঞা দাও। জাবি. ২০১১ ২০১৭ - সামাজিক পরিসংখ্যানের ব্যবহার লিখ। জাবি. ২০১৫ ২০১৮
- ক্রমসূচক স্কেল বলতে কী বুঝ?
অথবা, সংক্ষেপে ক্রমসূচক স্কেলের বর্ণনা দাও। জাবি. ২০১৬ - গণসংখ্যা নিবেশন কী? জাবি. ২০১১
অথবা, গণসংখ্যা (Frequency Distribution)নিবেশন বলতে কী বুঝ? জাবি. ২০১৭ - উপাত্তের রৈখিক উপস্থাপন বলতে কী বুঝ? [জা. বি. ২০১৩, ২০১৬
অথবা, লেখচিত্রে উপস্থাপন কী? - উপাত্তের লৈখিক উপস্থাপনের গুরুত্ব আলোচনা কর। জাবি. ২০১১
অথবা, সামাজিক পরিসংখ্যানে লেখচিত্রের গুরুত্ব ব্যাখ্যা কর। জাবি. ২০১৯ - প্রাথমিক ও মাধ্যমিক উপাত্তের মধ্যে পার্থক্য লেখ। জাবি. ২০১৮ ২০২১
অথবা, প্রাথমিক ও মাধ্যমিক উপাত্তের সম্পর্ক উল্লেখ কর। - বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের মধ্যে পার্থক্য উল্লেখ কর। জাবি. ২০২২
- যোজিত গড় বা গাণিতিক গড়কে কেন্দ্রীয় প্রবণতার আদর্শ পরিমাপক বলা হয় কেন?
- নিম্নের উপাত্ত থেকে গড় ও মধ্যমা নির্ণয় কর: -10, 23, 12, –18, 5, 3, 19, 8। জাবি. ২০১৬
- নিম্নের উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় কর: ২০, ২৫, ২৭, ৩৫, ৩০, ৩৮, ৪৫। জাবি. ২০১৮
- নিম্নের উপাত্ত থেকে গাণিতিক গড় নির্ণয় কর: জাবি. ২০১৯
শ্রেণিব্যাপ্তি
৫-৯
১০-১৪
১৫-১৯
২০-২৪
গণসংখ্যা
১০
১২
১৭
১১
- নিম্নের উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় কর: জাবি. ২০২০
তথ্য (x)
২৫
৩৫
৪৫
৫৫
৬৫
৭৫
৮৫
৯৫
গণসংখ্যা(f)
৭
৮
১০
১২
১৪
৭
৬
৫
- একজন সাইকেল চালক প্রথম ৫ কি.মি. গড়পড়তা ঘণ্টায় ৫ কি.মি. বেগে এবং শেষের ২ কি.মি. ঘণ্টায় ২ কি.মি. বেঁগে অতিক্রম করে। সম্পূর্ণযাত্রায় গড়পড়তা বেগ কত ছিল বের কর। জাবি. ২০২১
- নিম্নের উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় কর: ৫, ৯, ৭, ৪, ৮, ৩। জাবি. ২০২১
- যোজিত গড়ের বৈশিষ্ট্যগুলো কী? জাবি. ২০১২ ২০১৪ ২০২২
- বিস্তার পরিমাপকে কেন দ্বিতীয় নিয়মের গড় বলা হয়? জাবি. ২০১৩ ২০১৫
অথবা, বিস্তার পরিমাপকে কেন দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয়? জাবি. ২০১৯ - ভেদাংক বিশ্লেষণের শ্রেণিবিভাগ আলোচনা কর। জাবি. ২০২১
- গড় ব্যবধান ও পরিমিত ব্যবধানের মধ্যে পার্থক্য কী? জাবি. ২০১১
অথবা, গড় ব্যবধান ও পরিমিত ব্যবধানের মধ্যে পার্থক্য দেখাও। জাবি. ২০১৪ - ম্নের উপাত্ত থেকে পরিমিত ব্যবধান ও ব্যবধানাংক নির্ণয় কর : ৯, ৭, ৫, ৪, ৮, ১২, ৬, ৭, ১১, ১০। জাবি. ২০১৭
- নিম্নের উপাত্ত থেকে পরিমিত ব্যবধান নির্ণয় কর: ৫, ৭, ৮, ১০, ১২, ১৮, ১৬, ৪। জাবি. ২০২০
- কাই-বর্গের বৈশিষ্ট্যগুলো কী? জাবি. ২০১২, ২০১৫, ২০১৭
- যথার্থ সীমা কী?
- সহসম্বন্ধ ও নির্ভরণের মধ্যে পার্থক্য কী?
অথবা,নির্ভরণ ও সহ-সম্পর্কের মধ্যে পার্থক্য দেখাও। জা.বি. ২০১২, ২০১৭ - গুণানুক্রমিক সহ-সম্পর্ক সহগ এর গুরুত্ব লিখ। জাবি. ২০১৯, ২০২২
- বঙ্কিমতা ও সূচলতা বলতে কী বুঝ? জাবি. ২০১৫
অথবা, বঙ্কিমতা ও সূচলতা কী? - একটি উত্তম পূর্বানুমানের বৈশিষ্ট্যগুলো লিখ। জাবি. ২০১৯
- পূর্বানুমান যাচাইয়ের গুরুত্ব ব্যাখ্যা কর। ২০২০
অথবা, পূর্বানুমানের গুরুত্ব লিখ - সম্ভাবনার সমষ্টিতত্ত্ব ও গুণনতত্ত্ব আলোচনা কর। জাবি. ২০১৮
অথবা, উদাহরণসহ সমষ্টি ও গুণন সম্ভাবনা ব্যাখ্যা কর। জাবি. ২০১১ ২০১৩
অথবা, উদাহরণসহ সম্ভাবনার সমষ্টি ও গুণন তত্ত্ব ব্যাখ্যা কর। জাবি. ২০২১ - দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্যগুলো কী? জাবি. ২০১৭ ২০২০
- দুটি নিরপেক্ষ ছক্কা একই সঙ্গে নিক্ষেপ করা হলো। ছক্কা দুটির ফলাফলের একটি সম্ভাবনা ছক তৈরি কর। জাবি. ২০১৭, ২০১৯
অথবা, একটি পরিবারে ৩টি শিশু আছে যার মধ্যে কমপক্ষে ১জন বালক। পরিবারে ২জন বালক থাকার সম্ভাবনা কত? - সম্ভাবনা ও নিঃসম্ভাবনা নমুনায়নের মধ্যে পার্থক্য কী? জাবি. ২০১১ ২০১৫
অথবা, সম্ভাবনা ও নিঃসম্ভাবনা নমুনায়নের মধ্যে পার্থক্য উল্লেখ কর। জাবি. ২০১৩ ২০২০ - নমুনায়ন বিন্যাস বলতে কী বুঝ?
গ – বিভাগ: রচনামূলক প্রশ্না উত্তর ⮟
- পরিসংখ্যানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা কর। জাবি. ২০১১
অথবা, সামাজিক গবেষণা পরিসংখ্যানের গুরুত্ব আলোচনা কর। জাবি. ২০১৩ ২০১৫ - সমাজবিজ্ঞানে সামাজিক পরিসংখ্যানের গুরুত্ব আলোচনা কর। জাবি. ২০১৭ ২০১৯
- “পরিসংখ্যান সব কিছুই প্রমাণ করতে পারে, পরিসংখ্যান কিছুই প্রমাণ করতে পারে না।” উক্তিটির আলোকে পরিসংখ্যান ব্যবহারের উপযোগিতা ও সীমাবদ্ধতা পর্যালোচনা কর। জাবি. ২০১২, ২০১৪
- পরিমাপ কি? পরিমাপের স্তরগুলো উদাহরণসহ আলোচনা কর। জাবি. ২০১৪
অথবা, উদাহরণসহ পরিমাপের স্তরগুলো আলোচনা কর। জাবি. ২০২১ - সামাজিক গবেষণায় পরিসংখ্যান এর উপযোগিতা ও সীমাবদ্ধতা আলোচনা কর। জাবি. ২০১৬ ২০১৮ ২০২২
- সামাজিক পরিসংখ্যানের বৈশিষ্ট্য লেখ। জাবি. ২০২১ ২০২২ ২০২৩
- নিম্নে ৪০ জন ছাত্রের সামাজিক পরিসংখ্যান পরীক্ষার প্রাপ্ত নম্বর দেওয়া হলো। সমান শ্রেণিব্যাপ্তিসহ সাত শ্রেণিবিশিষ্ট একটি গণসংখ্যা নিবেশন প্রস্তুত কর এবং এর ভিত্তিতে একটি গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর:
৩০, ৫১, ৪৭, ৩৭, ৬১, ২৬, ৪৫, ৩৫, ৫৬, ৩৬
৬৩, ৫৮, ৪৮, ৫২, ৩৩, ৪৭, ৭৩, ২৭, ১৫, ৩২
৬৯, ৪৯, ৪১, ৮৪, ৫৩, ৩০, ৪৩, ৪২, ৫১, ৩৯
২৫, ২০, ৫০, ৭৫, ৬৮, ৪৫, ৮০, ৬০, ৭২, ৬৪। জাবি. ২০১৪ - নিম্ন প্রদত্ত উপাত্ত থেকে উপযুক্ত শ্রেণিব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি কর এবং এটি আয়তলেখের মাধ্যমে উপস্থাপন কর-
১৮ ২০ ২২ ১৭ ২৫ ১৭ ৩২ ১৫ ২১ ২৪
২৩ ১৮ ২০ ২২ ৩০ ১০ ১২ ৩৫ ১১ ২১
১৮ ১৭ ২৩ ১৯ ২৪ ১৮ ১৮ ২০ ৩৩ ২৮ জাবি. ২০১৬ - নিম্নের উপাত্ত থেকে ৬ শ্রেণিব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা সারণি তৈরি কর এবং তা থেকে অজিত রেখা অংকন কর-
৪৬ ৫২ ৩৯ ৩২ ৩৯ ২৮ ৪০ ৩৩ ২৬ ৩৮
৫৪ ৪৪ ৩৬ ৩৭ ২৯ ৩৯ ৪৩ ৪৬ ৩৪ ৪১
৩৫ ৩৩ ৩৬ ৩২ ৩০ ৪৭ ৩১ ৬৪ ৩৯ ৪০
৪৩ ৪৪ ৪০ ৩৬ ৪২ ৩৯ ৪৩ ৩৮ ৬০ ৫৮ জাবি. ২০১৮ - নিম্নের উপাত্ত থেকে সমান শ্রেণিব্যাপ্তিসহ ছয়টি শ্রেণিবিশিষ্ট একটি গণসংখ্যা নিবেশন প্রস্তুত কর এবং এর ভিত্তিতে একটি গণসংখ্যা বহুভুজ অংকন কর: জাবি. ২০১৭
৫৫
৫৮
৫০
৪৬
৫৪
৪৭
৫৬
৫১
৬০
৬৪
৬১
৫৮
৬৫
৬৭
৫৩
৫৭
৬৬
৬৩
৫৫
৪৯
৬৭
৭৯
৭০
৮১
৭৩
৬৯
৫৮
৬৯
৭৬
৬৯
- নিম্নের তথ্য সারি থেকে গাণিতিক গড়,মধ্যমা ও প্রচুরাক নির্ণয়ি কর: জাবি. ২০২০
তথ্যসারি:
৫-১
১০-১৪
১৫-১৯
২০-২৪
২৫-২৯
৩০-৩৪
গণসংখ্যা:
২০
২৭
৩৫
২৮
৩৭
২২
- নিম্নে প্রদত্ত গণসংখ্যা নিবেশনটির গড়, মাধ্যমা ও প্রচুরক নির্ণয় কর: জাবি. ২০১২ ২০১৪
শ্রেণিব্যাপ্তি:
১০-১৪
১৫-১৯
২০-২৪
২৫-২৯
৩০-৩৪
৩৫-৩৯
গণসংখ্যা:
১৩
১৭
১৮
২৫
১৫
১২
- নিম্নের উপাত্ত হতে মধ্যমা ও প্রচুরক নির্ণয় কর। জাবি. ২০১৫
প্রাপ্ত নম্বর
35-40
40-45
45-50
50-55
55-60
ছাত্র সংখ্যা
12
18
10
18
11
- নিম্নে প্রদত্ত গণসংখ্যা নিবেশনটির প্রচুরক নির্ণয় কর এবং লেখচিত্রে প্রচুরকের অবস্থান দেখাও: জাবি. ২০১৯
শ্রেণিব্যাপ্তি
২০-৩০
৩০-৪০
৪০-৫০
৫০-৬০
৬০-৭০
৭০-৮০
গণসংখ্যা
১২
৪৬
৬৬
৪২
২৫
৯
- নিম্নে প্রদত্ত গণসংখ্যা নিবেশনটির প্রচুরক নির্ণয় কর এবং লেখচিত্রে এর অবস্থান দেখাও: জাবি. ২০২১
শ্রেণিসীমা:
১৯-২৯
৩০-৪০
৪১-৫১
৫২-৬২
৬৩-৭৩
৭৪-৮৪
গণসংখ্যা:
১২
৪৪
৬৬
৪১
২৫
৯
- নিম্নের উপাত্ত হতে গড় ব্যবধান ও ভেদাংক নির্ণয় কর। জাবি. ২০১৩
শ্রেণি ব্যাপ্তি:
০-৫
৫-১০
১০-১৫
১৫-২০
২০-২৫
২৫-৩০
গণসংখ্যা:
৯
১৭
২৫
৩১
২৪
১৫
- নিম্নের উপাত্ত থেকে পরিমিত ব্যবধান ও বিভেদাংক নির্ণয় কর:
শ্রেণি ব্যাপ্তি:
০-৫
৫-১০
১০-১৫
১৫-২০
২০-২৫
২৫-৩০
৩০-৩৫
গণসংখ্যা:
৫
৮
১২
১৫
১০
৭
৪
- নিম্নের উপাত্ত থেকে পরিমিত ব্যবধান ও বিভেদাংক নির্ণয় কর: জাবি.২০১১, ২০১৪
শ্রেণিব্যাপ্তি:
০-৫
৫-১০
১০-১৫
১৫-২০
২০-২৫
২৫-৩০
গণসংখ্যা:
৫
৮
১০
১৫
১১
৬
- নিম্নের উপাত্ত থেকে গড় ব্যবধান ও ভেদাংক নির্ণয় কর: জাবি. ২০২০
শ্রেণিসীমা:
১০-২০
২০-৩০
৩০-৪০
৪০-৫০
৫০-৬০
৬০-৭০
গণসংখ্যা:
৫
৭
৮
১০
৬
৪
- নিম্ন প্রদত্ত সারণী থেকে পরিমিতব্যবধান এবংব্যবধানাংক নির্ণয় কর: জাবি. ২০২১
শ্রেণিসীমা:
৩-৫
৬-৮
৯-১১
১২-১৪
১৫-১৭
১৮-২০
২১-২৫
গণসংখ্যা:
৬
১৮
২৯
২৪
১৩
৭
৪
- নিম্নের সারণি থেকে কাই-বর্গ নির্ণয় কর এবং ০.০৫ সংশয় মাত্রায় ‘পেশার সাথে ফলাফলের সম্পর্ক আছে কি না’ পরীক্ষা কর: জাবি. ২০১৪
পেশা
শিক্ষকতা
ব্যবসা
কৃষি
ফলাফল
প্রথম বিভাগ
৮
৫
৫
দ্বিতীয় বিভাগ
১৩
১০
১২
তৃতীয় বিভাগ
৯
১৫
২৩
- নিম্নের উপাত্ত থেকে কাই-বর্গ নির্ণয় কর এবং ফলাফলের উপর মন্তব্য কর: জাবি. ২০১৬
সামাজিক শ্রেণি
রজানৈতিক মনোভাব
মোট
বাম পন্থি
নিরপেক্ষ
ডানপন্থি
উচ্চবিত্ত
১০
০৩
০২
১৫
মধ্যাবিত্য
০৭
০৮
০১
১৬
নিম্নবিত্ত
০২
০৪
১৩
১৯
মোট
১৯
১৫
১৬
৫০
- নিম্নের সারণি থেকে কাই-বর্গ নির্ণয় কর এবং ৫% সংশয়মাত্রায় শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে কি-না পরীক্ষা কর: জাবি. ২০১৯
দক্ষ
অদক্ষ
শিক্ষিত
৩২০
৫০
অশিক্ষিত
৪১০
১২০
- নিম্নের তথ্যসারি থেকে গুণানুক্রমিক সহসম্বন্ধ সহগ নির্ণয় কর এবং মন্তব্য কর: জাবি. ২০১৭ ২০২১
দৈনিক আয়: ৭০ ৭৫ ৮০ ৮৫ ৯০ ৮০ ৭০ ৮৫
দৈনিক ব্যয়: ৬৫ ৭০ ৭০ ৮০ ৮৫ ৯০ ৬০ ৫০ - নিম্নের উপাত্ত হতে র্যাংক সহসম্পর্ক নির্ণয় কর এবং ফলাফল ব্যাখ্যা কর। জাবি. ২০১৫
বাংলা
৭৮
৬৫
৬৫
৫৬
৩৫
৫৬
ইংরেজি
৪৫
৬০
৪৫
৩৫
৪০
৬০
- নিম্নের তথ্যসারি থেকে র্যাংক সহ সম্পর্ক নির্ণয় কর এবং ফলাফল ব্যাখ্যা কর: জাবি. ২০১৯
X
65
76
65
70
63
70
52
Y
72
65
72
67
72
57
74
- নিম্নের উপাত্ত থেকে সংশ্লেষাংক নির্ণয় কর এবং সম্ভাব্য ভ্রান্তির মাধ্যমে ফলাফল ব্যাখ্যা কর: জাবি. ২০১৮
X: ২০ ৩০ ২৫ ৩০ ৩৫ ৩২ ৩৬ ৪০
Y: ১৫ ২০ ২২ ২৫ ৩০ ২৭ ৩২ ৩৭ - ংশ্লেষাংক কাকে বলে? নিম্নের তথ্য হতে সংশ্লেষাংক নির্ণয় কর এবং টি-অভীক্ষা দ্বারা প্রাপ্ত ফলাফল ব্যাখ্যা কর: জাবি. ২০২০
X
১০
১৫
২০
২৫
৩০
৩৫
৪০
৪৫
Y
১৫
১৪
২০
২২
২০
৩০
৩৫
৩২
- কাই-বর্গ পরীক্ষা ও টি-পরীক্ষার মধ্যে পার্থক্য নির্ণয় কর। জাবি. ২০১৩, ২০১৬, ২০১৮, ২০২০, ২০২৩
- পরিমিত রেখা কী? পরিমিত রেখার বৈশিষ্ট্যাবলি এবং তাৎপর্য আলোচনা কর। জাবি. ২০১২
অথবা, পরিমিত রেখা বলতে কী বুঝ? পরিমিত রেখার প্রকৃতি ও গুরুত্ব আলোচনা কর। - মনে কর, একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ৬ মাস পূর্বে এবং ৬ মাস পরে অপরাধের নিম্নবর্ণিত তথ্য সংগ্রহ করা হলো। গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে অপরাধের সংখ্যার কোনো পরিবর্তন হয়েছে কি না ৫% যথার্থ সীমায় পরীক্ষা কর: জাবি. ২০১৮ ২০২১
পূর্বে: ৩৫ ২৮ ১৬ ২৭ ৩৭ ২৯
পরে: ১৭ ২৯ ৮ ২৫ ২২ ১৬ - একটি উত্তম পূর্বানুমানের বৈশিষ্ট্য আলোচনা কর। জাবি. ২০১৩
অথবা, উত্তম ব্যবহারোপযোগী পূর্বানুমানের বৈশিষ্ট্য লিখ। যদি পাঁচটি ধাতব মুদ্রা একই সাথে নিক্ষেপ করা হয় তবে ঐ মুদ্রাগুলো ১, ২, ৩, ৪ অথবা ৫টি করে মাথা পাবার সম্ভাবনা কত হবে? জাবি. ২০১৫ ২০১৯
অথবা, ৫টি মুদ্রা নিক্ষেপ করা হলে ২এর অধিক হেড না পড়ার সম্ভাবনা কত? জাবি. ২০২১একটি থলিতে ৬টি সাদা, ৫টি লাল এবং ৪টি কালো বল আছে। এটি হতে দৈবচয়িতভাবে ৩টি বল তোলা হলো। দেখাও যে- জাবি. ২০১৮
(i) সব কটি সাদা;
(ii) প্রত্যেকটি একই রং এর;
(iii) কমপক্ষে ২টি লাল;
(iv) বড়জোড় ২টি কালো হওয়ার সম্ভাবনা কত?একটি বাক্সে ১৫টি বল আছে, যার মধ্যে ৮টি সাদা ও বাকিগুলো লাল। দৈবচয়নের ভিত্তিতে ৩টি বল উঠানো হলো। নিম্নলিখিতগুলো পাওয়ার সম্ভাবনা কত? জাবি. ২০২০
ক. সবগুলো বল সাদা হবে
খ. ২টি লাল ও ১টি সাদা হবে
গ. সবগুলো লাল হবে এবং
ঘ. কোনো বল সাদা হবে না।একটি পরিবারে ৩ জন শিশু এবং এ শিশুদের মধ্যে কমপক্ষে ১ জন হচ্ছে বালক। পরিবারে ২ জন বালক থাকার সম্ভাবনা নির্ণয় কর।
অথবা, একটি পরিবারে ৩টি শিশু আছে যার মধ্যে কমপক্ষে ১জন বালক। পরিবারে ২জন বালক থাকার সম্ভাবনা কত? জাবি. ২০২১৫টি মুদ্রা নিক্ষেপ করা হলে ২এর অধিক হেড না পড়ার সম্ভাবনা কত? জাবি. ২০২১
উদাহরণসহ গুচ্ছ নমুনায়ন ও স্তরিত নমুনায়নের মধ্যে পার্থক্য দেখাও। জাবি. ২০১২ ২০১৪ ২০১৬
সম্ভাবনা নমুনায়নের প্রকারভেদ উদাহরণসহ আলোচনা কর। জাবি. ২০১১
অথবা, উদাহরণসহ সম্ভাবনা নমুনায়নের প্রকারভেদ আলোচনা কর। জাবি. ২০১৫ ২০২১সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য নির্ণয় কর। জাবি. ২০১২ ২০১৪ ২০১৯ ২০২৩
“দৈবচয়ন সকল সম্ভাবনা নমুনায়নের ভিত্তি”-ব্যাখ্যা কর। জাবি. ২০১৩ ২০২৩
সমগ্রক, নমুনা এবং নমুনায়নের মধ্যে উদাহরণসহ পার্থক্য দেখাও। জাবি. ২০১৭

