বিষয়: উন্নয়নের সমাজবিজ্ঞান, বিভাগ: সমাজবিজ্ঞান, বিষয় কোড: ২৪২০০৩ অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে মোবাইল ফ্রেন্ডলি। উন্নয়নের সমাজবিজ্ঞান (Sociology of Development) সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, যা সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত পরিবর্তনের গতিশীলতা বিশ্লেষণ করে। এটি উন্নয়ন প্রক্রিয়ার সামাজিক প্রভাব, বৈষম্য, নীতি নির্ধারণ এবং টেকসই উন্নয়নের দিকগুলো নিয়ে আলোচনা করে। উন্নয়নের সমাজবিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের একটি মৌলিক বিষয়, যা শিক্ষার্থীদেরকে বৈশ্বিক ও স্থানীয় উন্নয়ন প্রক্রিয়া বুঝতে সহায়তা করে।
উন্নয়নের সমাজবিজ্ঞান এর পরিচয়
উন্নয়নের সমাজবিজ্ঞান হলো সমাজের পরিবর্তনশীল কাঠামো, প্রক্রিয়া ও ফলাফল নিয়ে গবেষণা। এটি উন্নয়ন তত্ত্ব, নীতি ও বাস্তবায়নের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে। এই শাস্ত্রে উন্নয়নের বিভিন্ন মডেল, যেমন—আধুনিকীকরণ তত্ত্ব, নির্ভরতা তত্ত্ব ও বিশ্ব-ব্যবস্থা তত্ত্ব আলোচিত হয়।
উন্নয়নের ধারণা ও সংজ্ঞা
উন্নয়ন বলতে শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বোঝায় না, বরং এটি শিক্ষা, স্বাস্থ্য, ন্যায়বিচার ও সামাজিক সমতার সমন্বিত প্রক্রিয়া।
আধুনিকীকরণ তত্ত্ব (Modernization Theory)
নির্ভরতা তত্ত্ব (Dependency Theory)
বিশ্ব-ব্যবস্থা তত্ত্ব (World-System Theory)
টেকসই উন্নয়ন (Sustainable Development)
উন্নয়নে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা
পরিবার, শিক্ষা, ধর্ম, রাজনীতি ও অর্থনীতি উন্নয়ন প্রক্রিয়াকে প্রভাবিত করে।
উন্নয়ন ও বৈশ্বিক অসমতা
বিশ্বের উত্তর-দক্ষিণ বিভাজন, সম্পদের অসম বণ্টন ও নব্য-ঔপনিবেশিকতাবাদ উন্নয়ন প্রক্রিয়াকে ব্যাহত করে।
বাংলাদেশের প্রেক্ষাপটে উন্নয়নের সমাজবিজ্ঞান
বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জগুলোর মধ্যে দারিদ্র্য, দুর্নীতি, জলবায়ু পরিবর্তন ও রাজনৈতিক অস্থিতিশীলতা উল্লেখযোগ্য।
উন্নয়নের সমাজবিজ্ঞান সম্পর্কিত টেবিল
তত্ত্ব | প্রস্তুতকারক | মূল বক্তব্য | সমালোচনা |
আধুনিকীকরণ তত্ত্ব | রস্টো, হার্বার্ট স্পেন্সার | পশ্চিমা মডেল অনুসরণে উন্নয়ন সম্ভব | সংস্কৃতির বৈচিত্র্য উপেক্ষা করে |
নির্ভরতা তত্ত্ব | আন্দ্রে গুন্ডার ফ্র্যাংক | উন্নয়নশীল দেশগুলি পুঁজিবাদী দেশের উপর নির্ভরশীল | অতিসরলীকরণ |
বিশ্ব-ব্যবস্থা তত্ত্ব | ইমানুয়েল ওয়ালারস্টাইন | বিশ্বকে কেন্দ্র, প্রান্ত ও অর্ধ-প্রান্তে বিভক্ত | গতিশীলতা কম বিবেচনা করে |
টেকসই উন্নয়ন | জাতিসংঘ (১৯৮৭) | পরিবেশ ও উন্নয়নের সমন্বয় | বাস্তবায়নে রাজনৈতিক সীমাবদ্ধতা |
মানব উন্নয়ন সূচক | মহবুব উল হক | শিক্ষা, স্বাস্থ্য ও আয়কে গুরুত্ব দেয় | তথ্য সংগ্রহ জটিল |
উন্নয়নের সমাজবিজ্ঞান: ১০টি বুলেট পয়েন্ট
- উন্নয়ন কেবল অর্থনৈতিক নয়, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনও এর অন্তর্ভুক্ত।
- পশ্চিমা উন্নয়ন মডেল সব দেশের জন্য প্রযোজ্য নয়।
- নারীর ক্ষমতায়ন উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সূচক।
- বৈশ্বিকায়ন উন্নয়নকে ত্বরান্বিত করেছে, কিন্তু বৈষম্যও বাড়িয়েছে।
- স্থানীয় সম্পদ ও জ্ঞান উন্নয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ।
- উন্নয়ন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ অপরিহার্য।
- দুর্নীতি উন্নয়নকে ব্যাহত করে।
- জলবায়ু পরিবর্তন উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ।
- ডিজিটাল প্রযুক্তি উন্নয়নের নতুন দিগন্ত খুলেছে।
- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বৈশ্বিক উন্নয়নের রূপরেখা দেয়।
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: উন্নয়নের সমাজবিজ্ঞান কী?
উত্তর: উন্নয়নের সমাজবিজ্ঞান হলো সমাজের পরিবর্তন, উন্নয়ন প্রক্রিয়া ও এর সামাজিক প্রভাব নিয়ে গবেষণা।
প্রশ্ন ২: আধুনিকীকরণ তত্ত্বের মূল প্রতিপাদ্য কী?
উত্তর: এই তত্ত্ব অনুযায়ী, পশ্চিমা প্রযুক্তি ও সংস্কৃতি অনুসরণ করে উন্নয়নশীল দেশগুলি উন্নত হতে পারে।
প্রশ্ন ৩: টেকসই উন্নয়নের তিনটি স্তম্ভ কী?
উত্তর: অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন।
উন্নয়নের সমাজবিজ্ঞান সম্পর্কিত ৫টি সিম্বল
📈 – অর্থনৈতিক প্রবৃদ্ধি
🌍 – বৈশ্বিক উন্নয়ন
⚖️ – সামাজিক ন্যায়বিচার
♻️ – টেকসই উন্নয়ন
👥 – সামষ্টিক অংশগ্রহণ
উপসংহার:- উন্নয়নের সমাজবিজ্ঞান একটি গতিশীল ও বহুমাত্রিক বিষয়, যা সমাজের পরিবর্তন ও অগ্রগতিকে বিশ্লেষণ করে। উন্নয়ন কেবল অর্থনৈতিক সূচক দ্বারা পরিমাপযোগ্য নয়, বরং এটি শিক্ষা, স্বাস্থ্য, ন্যায়বিচার ও পরিবেশের সমন্বিত ফলাফল। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অপরিহার্য। এই বিষয়ে গভীর জ্ঞান অর্জন করে শিক্ষার্থীরা দেশের উন্নয়ন প্রক্রিয়ায় অবদান রাখতে পারবে।
সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
উন্নয়নের সমাজবিজ্ঞান
অনার্স চতুর্থ বর্ষ সমাজবিজ্ঞান বিভাগ
ক – বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) ‘Sociology of the Third World’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: Sociology of the third world গ্রন্থটির রচয়িতা হলেন জে.ই গোল্ডথর্প (J.E. Goldthorpe).
(খ) উন্নয়নের সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক চিন্তার সূত্রপাত হয় কখন?
উত্তর: বিংশ শতাব্দীর ষাটর দশকে।
(গ) বিশ্বব্যবস্থা তত্ত্বের মূল প্রবক্তা কে?
উত্তর: বিশ্বব্যবস্থা তত্ত্বের মূল প্রবক্তা হলেন ইমানুয়েল ওয়ালারস্টাইন।
(ঘ) ডব্লিউ ডব্লিউ রস্টোর আধুনিকায়ন তত্ত্বের স্তর কয়টি?
উত্তর: ডব্লিউ ডব্লিউ রস্টো’র আধুনিকায়ন তত্ত্বের স্তর ৫টি।
(ঙ) উপনিবেশ কী?
উত্তর: উপনিবেশের আধুনিক অর্থ হলো এক জাতির উপর অন্য জাতির আধিপত্য বিস্তার বা কোন স্থান হতে সমবেতভাবে জনসমষ্টির অন্যত্র স্থাপন করাকে উপনিবেশ বলে।
(চ) তৃতীয় বিশ্ব কী?
উত্তর: তৃতীয় বিশ্ব বলতে ঐসব দেশের সমষ্টিকে বুঝায় যারা শিল্পের অনগ্রসর এবং অর্থনৈতিক ও প্রবৃদ্ধি ছাড়া যাদের নগরায়ণ বেড়ে চলেছে এবং যারা উন্নত দেশের সাহায্যের উপর নির্ভরশীল।
(ছ) GSP-এর পূর্ণরূপ কী?
উত্তর: GSP-এর পূর্ণরূপ হলো: Generalized System of preferences
(জ) কখন বাংলাদেশের প্রথম জাতীয় শিল্পনীতি প্রণয়ন করা হয়?
উত্তর: বাংলাদেশে প্রথম শিল্পনীতি প্রণীত হয় ১৯৭৩ সালে।
(ঝ) ‘NATO’-এর পূর্ণরূপ লিখ।
উত্তর: NATO এর পূর্ণরূপ হলো-North Atlantic Treaty Organization.
(ঞ) বিশ্বব্যবস্থা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: বিশ্বব্যবস্থা তত্ত্বের মূল প্রবক্তা হলেন ইমানুয়েল ওয়ালারস্টাইন।
(ট) বৈদেশিক সাহায্য কী?
উত্তর: বৈদেশিক সাহায্য বলতে উন্নত দেশগুলো অনুন্নত দেশগুলোকে যে সাহায্য প্রদান করে তাকে বৈদেশিক সাহায্য বলে।
(ঠ) আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য হলো: ১. আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য স্থায়িত্ব এবং ২. সবাই বেতনভুক্ত কর্মচারী।
(ক) টেকসই উন্নয়ন কী?
উত্তর: টেকসই উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়ন যা অধিকতর নিরপেক্ষ অর্থনৈতিক অগ্রগতি আনয়নে অবদান রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী ও বিশ্ব পরিবেশকে সংরক্ষণ করে এবং সঠিক অর্থে জীবনের মনোন্নয়ন ঘটায়।
(খ) আধুনিকায়ন তত্ত্বের প্রধান প্রবক্তা কে?.
উত্তর: আধুনিকায়ন তত্ত্বের প্রধান প্রবক্তা w.W. Rostow.
(গ) তৃতীয় বিশ্বের এলিটদেরকে এ. জি. ফ্রাঙ্ক কি নামে অভিহিত করেছেন?
উত্তর: তৃতীয় বিশ্বের এলিটদেরকে এ.জি. ফ্রাঙ্ক তল্লিবাহক নামে অভিহিত করেন।
(ঘ) “The Modern World System” গ্রন্থটি কার লেখা?
উত্তর: ইমানুয়েল ওয়ালারস্টাইন।
(ঙ) ‘অতিনগরায়ণ’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: ‘অতিনগরায়ণ’ শব্দটি প্রথম ব্যবহার করেন সমাজবিজ্ঞানী ব্রিজ।
(চ) কখন জাতিসংঘ কর্তৃক টেকসই উন্নয়ন লক্ষমাত্রা ঘোষিত হয়?
উত্তর: ২০১৫ সালে জাতিসংঘ কর্তৃক টেকসই উন্নয়ন লক্ষমাত্রা ঘোষিত হয়।
(ছ) কাম্য জনসংখ্যা কী?
উত্তর: একটি রাষ্ট্রে যে পরিমাণ জনসংখ্যা থাকলে সর্বোচ্চ মাথাপিছু আয় নিশ্চিত করা যায় তাই হচ্ছে কাম্য জনসংখ্যা।
(জ) ‘OECD’ এর পূর্ণরূপ লিখ।
উত্তর: OECD-এর পূর্ণরূপ হলো- Organization of Economic Co-operation and development.
(ঝ) মেগাসিটি কী?
উত্তর: সাধারণত বৃহত্তম শহরে এক কোটি কিংবা তদূর্ধ্ব
জনসংখ্যা বাস করলে তখন ঐ শহরটিকে মেগাসিটি বলে।
(ঞ) বিশ্বায়ন কী?
উত্তর: বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সারা
বিশ্ব একীভূত হয়।
(ট) বহুজাতিক সংস্থাকী?
উত্তর: সাধারণত যেসব সংস্থা বিশ্বের বহুজাতি ও দেশের মধ্যে তাদের কার্যক্রম বিস্তৃত করে সেগুলোই বহুজাতিক সংস্থা।
(ঠ) ‘সাংস্কৃতিক ব্যবধান’ তত্ত্বটির উদ্ভাবক কে?
উত্তর: ‘সাংস্কৃতিক ব্যবধান’ তত্ত্বটির উদ্ভাবক অগবার্ণ।
(ক) মানব উন্নয়ন কী?
উত্তর: যে প্রক্রিয়ায় মানুষের খাদ্য, বস্ত্র; বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা ও আয় প্রভৃতির সার্বিক উন্নয়ন ঘটে, তাকে মানব উন্নয়ন বলে।
(খ) “The Stages of Economic Growth” গ্রন্থটির লেখক কে?
উত্তর: “The Stages of Economic Growth” গ্রন্থটির রচয়িতা হলেন- W.W. Rostow.
(গ) সাম্রাজ্যবাদ কাকে বলে?
উত্তর: কোনো রাষ্ট্রের নিজ সীমানার বাইরে অন্য জাতির ওপর ক্ষমতার সম্প্রসারণকে সাম্প্রাজ্যবাদ বলে।
(ঘ) একটি ইউনিয়ন পরিষদে কতটি সংরক্ষিত মহিলা সদস্য পদ আছে?
উত্তর: একটি ইউনিয়ন পরিষদে ৩টি সংরক্ষিত মহিলা সদস্য পদ আছে।
(ঙ) রস্টোর অর্থনৈতিক উন্নয়নের স্তর কয়টি?
উত্তর: রস্টোর অর্থনৈতিক উন্নয়নের স্তর ৫টি।
(চ) বাংলাদেশে প্রথম শিল্পনীতি প্রণীত হয় কত সালে?
উত্তর: বাংলাদেশে প্রথম শিল্পনীতি প্রণীত হয় ১৯৭৩ সালে।
(ছ) স্থানীয় সরকার কাকে বলে?
উত্তর: স্থানীয়ভাবে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সংস্থা যা কিনা স্থানীয় কার্যক্রম সম্পাদনের জন্য গঠিত হয়ে থাকে, তাকে সাধারণত স্থানীয় সরকার বলা হয়।
(জ) আমলাতন্ত্রেরজনক কে?
উত্তর: জার্মান সমাজবিজ্ঞানী Max Weber.
(ঝ) ‘GSP কী?
উত্তর: এক কথায় উন্নত বিশ্ব কর্তৃক উন্নয়নশীল দেশসমূহকে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত অগ্রাধিকারমূলক সুবিধা দেওয়াকে জিএসসি বা অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বলে।
(ঞ) ‘Stake-holder’ কী?
উত্তর: স্টক হোল্ডার হলো কোনো প্রতিষ্ঠানের কর্মী, ভোক্তা, পাওনাদার, সরবরাহকারী, ও মালিক নিয়ে গঠিত এমন একটি দল যাদের সাথে প্রতিষ্ঠানের প্রত্যক্ষ আর্থিক সম্পর্ক রয়েছে।
(ট) WIO-এর পূর্ণরপ কী?
উত্তর: WTO-এর পূর্ণরূপ হলো: World Trade Organization.
(ঠ) বৈদেশিক সাহায্য কী?
উত্তর: বৈদেশিক সাহায্য বলতে উন্নত দেশগুলো অনুন্নত দেশগুলোকে যে সাহায্য প্রদান করে তাকে বৈদেশিক সাহায্য বলে।
(ক) মানব উন্নয়নের দুটি অর্থনৈতিক সূচকের নাম উল্লেখ কর।
উত্তর: মানব উন্নয়নের দুটি অর্থনৈতিক সূচকের নাম হলো: ১. মাথাপিছু আয় ও ২.জাতীয় সম্পদের বণ্টন।
(খ) “Sociology of the Third World” গ্রন্থটির লেখক কে?
উত্তর: Sociology of the third world গ্রন্থটির রচয়িতা হলেন জে.ই গোল্ডথর্প (J.E. Goldthorpe).
(গ) আধুনিকায়ন তত্ত্বের প্রধান প্রবক্তা কে?
উত্তর: আধুনিকায়ন তত্ত্বের প্রধান প্রবক্তা W. W. Rostow.
(ঘ) “বিশ্ব ব্যবস্থা হল এমন একটি একক যার একটি মাত্র শ্রমবিভাজন কিন্তু বহুসংখ্যক সাংস্কৃতিক ব্যবস্থা রয়েছে”-এটি কার উক্তি?
উত্তর: ইমানুয়েল ওয়ালারস্টাইন।
(ঙ) ‘ECLA’ পূর্ণরূপ কী?
উত্তর: ‘ECLA’-এর পূর্ণরূপ হলো- Economic Commission for Latin America.
(চ) “কাম্য জনসংখ্যা” প্রত্যয়টির প্রথম প্রবক্তা কে?
উত্তর: “কাম্য জনসংখ্যা” প্রত্যয়টির প্রথম প্রবক্তা হলো: জন ডাল্টন।
(ছ) অতি নগরায়ণ কী?
উত্তর: একটি নগরীতে তার ধারণ ক্ষমতার অতিরিক্ত জনসংখ্যা হলে এবং তা অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত অবস্থার সৃষ্টি করলে তাকে অতি নগরায়ণ বলে।
(জ) বাংলাদেশে কর্মরত দুটি বহুজাতিক সংস্থার নাম লিখ।
উত্তর: বাংলাদেশে কর্মরত দুটি বহুজাতিক সংস্থা হলো: ১.টয়োটা, ২. ইউনিলিভার।
(ঝ) আমদানি বিকল্প শিল্পায়ন ধারণাটি কার?
উত্তর: অর্থনীতিবিদ এইচ জে, ব্রুটেনের।
(ঞ) “সুশীল সমাজ” প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: প্রখ্যাত দার্শনিক টমাস হবস সপ্তদশ শতাব্দীতে সুশীল সমাজের ‘ধারণাটি ব্যবহার করেন।
(ট) রেমিট্যান্স কী?
উত্তর: রেমিট্যান্স হলো প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত অর্থ।
(ঠ) পুঁজির দেশীয় উৎসসমূহ কী কী?
উত্তর: পুঁজির দেশীয় উৎসসমূহ হলো বাণিজ্যিক ব্যাংক, শেয়ার ও ডিবেঞ্চার, বিমা, প্রতিষ্ঠান, সরকার ও বিশেষ ঋণদানকারী সংস্থাসমূহ।
(ক) উন্নয়নের সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক চিন্তার সূত্রপাত হয় কখন?
উত্তর: বিংশ শতাব্দীর ষাটের দশকে।
(খ) ডব্লিউ ডব্লিউ রস্টোর আধুনিকায়ন তত্ত্বের স্তর কয়টি?
উত্তর: ডব্লিউ ডব্লিউ রস্টো’র আধুনিকায়ন তত্ত্বের স্তর ৫টি।
(গ) ‘Sociology of the Third World’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: Sociology of the Third World গ্রন্থটির রচয়িতা হলেন জে.ই গোল্ডথপ (J.E. Goldthorpe).
(ঘ) উপনিবেশ কী?
উত্তর: উপনিবেশের আধুনিক অর্থ হলো এক জাতির উপর অন্য জাতির আধিপত্য বিস্তার বা কোন স্থান হতে সমবেতভাবে জনসমষ্টি অন্যত্র স্থাপন করাকে উপনিবেশ বলে।
(ঙ) সাংস্কৃতিক ব্যবধান কী?
উত্তর: কোনো সংস্কৃতির মধ্যে অসম গতিতে চলমান দুটি অংশের মধ্যে বিদ্যমান চাপ বা আকর্ষণবোধ হলো সাংস্কৃতিক ব্যবধান।
(চ) বাংলাদেশে প্রথম শিল্পনীতি প্রণীত হয় কত সালে?
উত্তর: বাংলাদেশে প্রথম শিল্পনীতি হয় ১৯৭৩ সালে।
(ছ) OECD-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: OECD-এর পূর্ণরূপ হলো- Organization of Economic Co-operation and development.
(জ) মেধা পাচার কী?
উত্তর: উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর উপর নব্য উপনিবেশবাদ বজায় রাখার উদ্দেশ্যে উন্নয়নশীল দেশগুলোর মেধাবী ও কৃতি নাগরিকদেরকে ছাত্র বৃত্তি, উচ্চ বেতন ও সুযোগ-সুবিধা দিয়ে বা উন্নত দেশের নাগরিকত্ব প্রদান করে সুকৌশলে উন্নত দেশে পাচার করে, আর এ প্রক্রিয়াকে মেধা পাচার বলে।
(ঝ) ‘একত্রে বসবাস করার ফলশ্রুতি যা বংশ পরম্পরায় বাহিত হয় তাই সংস্কৃতি’-উক্তিটি কার?
উত্তর: ‘একত্রে বসবাস করার ফলশ্রুতি যা বংশ পরম্পরায় বাহিত হয় তাই সংস্কৃতি’-উক্তিটি কুলি, এঞ্জেল ও কার-এর।(ঞ) GSP-এর পূর্ণরূপ কী?
উত্তর: GSP-এর পূর্ণরূপ হলো- Generalized System of preferences.
(ট) GSP-এর পূর্ণরূপ কী?
উত্তর: GSP-এর পূর্ণরূপ হলো- Generalized System of preferences.
(ঠ) বৈদেশিক সাহায্য কী?
উত্তর: বৈদেশিক সাহায্য বলতে উন্নত দেশগুলো অনুন্নত দেশগুলোকে যে সাহায্য প্রদান করে তাকে বৈদেশিক সাহায্য বলে।
(ক) সামাজিক উন্নয়নের ধারণার সময়কাল উল্লেখ কর।
উত্তর: ১৯৬০ এর দশক হতে সামাজিক উন্নয়ন ধারণাটির সূত্রপাত ঘটে।
(খ) ‘The Sociology of Development’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: The Sociology of Development’গ্রন্থটির লেখক হলেন Sheobahal Singh.
(গ) বিশ্বব্যবস্থা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: বিশ্ব ব্যবস্থা তত্ত্বের মূল প্রবক্তা হলেন ইমানুয়েল ওয়ালারস্টাইন।
(ঘ) ‘নারীবাদ’ প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: ‘নারীবাদ’ প্রত্যয়টি প্রথম চার্লস ফুরিয়ার ব্যবহার করেন।
(ঙ) SEATO-এর পূর্ণরূপ কী?
উত্তর: SEATO-এর পূর্ণরূপ হলো:- South East Asia Treaty Organization.
(চ) কাম্য জনসংখ্যা কী?
উত্তর: একটি রাষ্ট্রে যে পরিমাণ জনসংখ্যা থাকলে সর্বোচ্চ মাথাপিছুআয় নিশ্চিত করা যায়, তাই হচ্ছে কাম্য জনসংখ্যা।
(ছ) বস্তি কী?
উত্তর: শহরের ঘনবসতিপূর্ণ ঘিঞ্জি ও নোংরা এলাকাকে বস্তি বলে।
(জ) নগর মানসিকতা কী?
উত্তর: নগর মানসিকতা বলতে শহর বা নগরের পরিবেশে বসবাসকারী মানুষের মন-মানসিকতা, জীবনযাত্রা ও আচরণকে বোঝায়।
(ঝ) ‘Circulation of Elité’ তত্ত্বটি কে দিয়েছেন?
উত্তর: ‘Circulation of Elite’ তত্ত্বটি ভিলফ্রেডো প্যারেটো দিয়েছেন।
(ঞ) ‘BAPA’ কী?
উত্তর: ‘BAPA’ বলতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনকে বোঝায়, যা একটি পরিবেশবাদী সংগঠন।
(ট) ‘Urban Village’কী?
উত্তর: ‘Urban Village’ এমন একটি এলাকা যেখানে একটি নাগরিক সম্প্রদায় দলবদ্ধভাবে নাগরিক পরিবেশে বসবাস করে।
(ঠ) রেমিটেন্স কী?
উত্তর: রেমিট্যান্স হলো প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত অর্থ।
খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
- উন্নয়নের সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। জাবি. ২০১৩ ২০১৭ ২০২০ ২০২২
- উন্নয়নের অর্থনৈতিক সূচকগুলো কী? জাবি. ২০১৪
- সামাজিক উন্নয়ন বলতে কি বুঝ? জাবি. ২০১৬
- উন্নয়নের পরিমাপক হিসেবে মানব উন্নয়নের নির্দেশকসমূহ ব্যাখ্যা কর। জাবি. ২০১৯ ২০২১
- রাজনৈতিক উন্নয়ন বলতে কি বুঝ?
- রাজনৈতিক উন্নয়নের পূর্বশর্তসমূহ লিখ।
- টেকসই উন্নয়ন বলতে কী বুঝ? জাবি. ২০১৩ ১৫ ১৭ ২০ ২১ ২৩
- আধুনিকায়ন কী? জাবি. ২০১০ ২০১৬ ২০২০
- নব্য মার্ক্সবাদ কাকে বলে? জাবি. ২০১৭ ২০২০
- নির্ভরশীলতার তত্ত্ব বলতে কী বোঝায়? জাবি. ২০২০
- আধুনিকতার বৈশিষ্ট্যাবলি লিখ।
- নির্ভরশীলতা তত্ত্বেরবৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। জাবি. ২০১৫ ২০১৯
- রাজনৈতিক আধুনিকীকরণ বলতে কী বুঝ?
- অনুন্নয়ন বলতে কী বুঝ?
- সাম্রাজ্যবাদের সংজ্ঞা দাও। জাবি. ২০১৭
- সাম্রাজ্যবাদ পতনের কারণগুলো আলোচনা কর। জাবি. ২০২২
- বিশ্বায়নকে নয়া সাম্রাজ্যবাদ বলা হয় কেন? াজবি. ২০১৯
- উপনিবেশবাদ বলতে কী বোঝায়? জাবি. ২০১৪ ২০১৫
- নব্য-উপনিবেশবাদ বলতে কী বোঝ? জাবি. ২০১৬ ২০১৮ ২০২১
- নব্য মার্কসীয় দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণবৈশিষ্ট্যাবলি উল্লেখ কর। জাবি. ২০১৯ ২০২১
- উপনিবেশবাদ ও নব্য উপনিবেশবাদ এর মধ্যে পার্থক্য আলোচনা কর।
- উপনিবেশবাদের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। জাবি. ২০২৩
- “পরিবেশ দূষণ উন্নয়নের সাথে সম্পৃক্ত”- ব্যাখ্যা কর। জাবি. ২০২৩
- সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়? জাবি. ২০২৩
- ‘জনসংখ্যা বিস্ফোরণ অনুন্নয়নের কারণ নয়’-আলোচনা কর। জাবি. ২০১৭ ২০১৯
- কাম্য জনসংখ্যা বলতে কী বুঝায়?
- জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝ? জাবি. ২০১৯
- কাম্য জনসংখ্যা তত্ত্বের বৈশিষ্ট্যগুলো লিখ।
- জনসংখ্যা বিস্ফোরণ বলতে কী বুঝ?
- শিল্পায়ন কাকে বলে? জাবি. ২০১৩ ২০১৬ ২০১৮
- ম্যানুফ্যাকচারিং শিল্পের গুরুত্ব আলোচনা কর। জাবি. ২০২০ ২০২২
- বাংলাদেশে শিল্পায়নের বাধাসমূহ কী কী? জাবি. ২০১৫ ২০১৯
- শিল্পবিপ্লব কি?
- যুক্তরাজ্যের শিল্পবিপ্লবের প্রধান বৈশিষ্ট্য কি কি?
- শিল্পায়িত সমাজের বৈশিষ্ট্য লেখ। জাবি. ২০১৪ ২০২৩
- পরিবেশ দূষণ বলতে কি বুঝ? জাবি. ২০১৬
- নগরায়ণের চারটি বৈশিষ্ট্য আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৮ ২০২২
- নগরায়ণের উপাদানসমূহ উল্লেখ কর। জাবি. ২০১৯
- তৃতীয় বিশ্বে অতি নগরায়ণের কারণসমূহ উল্লেখ কর। াজবি. ২০১৫
- বাংলাদেশের নগর সমস্যাগুলো চিহ্নিত কর। জাবি. ২০১৬
- অতি নগরায়ণ বলতে কি বোঝায়? াজবি. ২০১৩ ২০১৭ ২০২০
- নগর পরিকল্পনা কী? জাবি. ২০১৩ ২০২১
- নগর দারিদ্র্য কি? জাবি. ২০১৪
- নগর দারিদ্র্যের বৈশিষ্ট্য কী? জাবি. ২০১৪
- ‘গ্রিনহাউজ গ্যাসের’ প্রভাব উল্লেখ কর। জাবি. ২০২৩
- আমলাতন্ত্র কাকে বলে?
- আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। জাবি. ২০২০
- সুশীল সমাজ কী? জাবি.২০১৯
- সুশীল সমাজের উদ্দেশ্যাবলি কী কী? জাবি. ২০১৮
- সুশীল সমাজের বৈশিষ্ট্য আলোচনা কর। জাবি. ২০১৫
- রাজনৈতিক দলকী? জাবি. ২০২২
- বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতি বর্ণনা কর। জাবি. ২০২২
- স্থানীয় সরকার বলতে কী বুঝ? জাবি. ২০১৩ ২০১৬ ২০১৮ ২০২৩
- বৈদেশিক পুঁজি কী? জাবি. ২০১৫ ২০২১
- বহুজাতিক সংস্থা কি?জাবি. ২০১৩ ২০১৭
- বহুজাতিক সংস্থার মূল বৈশিষ্ট্যসমূহ কী কী? জাবি. ২০১৯ ২০২১
- বৈদেশিক সাহায্য কাকে বলে? জাবি. ২০১৪
- বৈদেশিক সাহায্যের উদ্দেশ্যগুলোকী? জাবি. ২০২২
- বিশ্বায়ন বলতে কী বোঝ? জাবি. ২০১৫ ২০১৭
- বিশ্বায়নের যুগে ব্যবসার পরিবর্তনশীল ধরন আলোচনা কর। জাবি. ২০২২
- সাংস্কৃতিক নির্ভরশীলতা ব্যাখ্যা কর। জাবি. ২০১৬ ২০১৭ ২০২০
- রাজনৈতিক সংস্কৃতিক সংজ্ঞা দাও। জাবি. ২০১৪
- সাংস্কৃতিক বিশ্বায়ন কী? জাবি. ২০১৮ ২০২১
- বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির মধ্যে সম্পর্ক লিখ।
- সাংস্কৃতিক ব্যবধান কী?
- আধুনিকায়ন তত্ত্বের বৈশিষ্ট্যগুলো লেখ। জাবি. ২০২৩
গ – বিভাগ: রচনামূলক প্রশ্না উত্তর ⮟
- উন্নয়ন সমাজবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা কর। জাবি. ২০১৬ ২০১৮
- উন্নয়নশীল দেশে উন্নয়নমূলক সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর। জাবি. ২০১৩
- উন্নয়নের সূচকসমূহ আলোচনা কর। াজচি. ২০১৪ ২০১৭
- উন্নয়নের পরিমাপক হিসেবে মানব উন্নয়ন সূচকসমূহ আলোচনা কর। জাবি. ২০১৮ ২০২০ ২০২২
- সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করা। জাবি. ২০২১
- বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করার কৌশলসমূহ আলোচনা কর।
- অনুন্নত রাষ্ট্রে উন্নয়নমূলক সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর। জাবি. ২০২৩
- ইমানুয়েল ওয়ালারস্টেইনের বিশ্ব ব্যবস্থা তত্ত্বটি পর্যালোচনা কর। জাবি. ২০১৪ ২০১৭ ২০২০
- ডব্লিউ ডব্লিউ রস্টোর আধুনিকীকরণ তত্ত্বটি পর্যালোচনা কর। জাবি. ২০১৫ ২০১৯ ২০২১
- আধুনিকায়ন ও নির্ভরণীলতা তত্ত্বের তুলনামূলক আলোচনা কর। জাবি. ২০১৮ ২০২২
- রাজনৈতিক আধুনিকীকরণের বাহনসমূহ আলোচনা কর।
- তৃতীয় বিশ্বে নির্ভরশীলতা বৃদ্ধির কারণসমূহ আলোচনা কর।
- এ জি ফ্রাঙ্ক-এর নির্ভরশীলতা তত্ত্বটি ব্যাখ্যা কর। ২০১৩ ২০১৬ ২০১৯ ২০২৩
- উন্নয়নশীল বিশ্বে নব্য উপনিবেশবাদের প্রভাব আলোচনা কর।
- নব্য-উপনিবেশিক শাসনের প্রধান কৌশলগুলো আলোচনা কর। জাবি. ২০১৭
- ঔপনিবেশিক দেশসমূহের উন্নয়নে উপনিবেশবাদের প্রভাব ব্যাখ্যা কর। জাব. ২০১৫
- উদাহরণসহ নব্য উপনিবেশবাদের সাম্প্রতিক ধারা বর্ণনা কর। জাবি. ২০১৪ ২০২০
- উপনিবেশোত্তর যুগের রাষ্ট্রের প্রকৃতি আলোচনাকর। জাবি. ২০২২
- সাম্রাজ্যবাদের উদ্ভব ও বিকাশের কারণসমূহ আলোচনা কর। জাবি. ২০১৬ ২০১৮ ২০২১
- সাম্রাজ্যবাদের উদ্ভব ও বিকাশ আলোচনাকর। জাবি. ২০২৩
- জনসংখ্যাকে সম্পদে পরিণত করার কৌশলগুলো আলোচনা কর। জাবি. ২০১৬
- জনসংখ্যা বৃদ্ধির সংজ্ঞা দাও। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো ব্যাখ্যা কর।
- পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব আলোচনা কর। জাবি. ২০১৩ ২০১৯ ২০২১ ২০২২
- সংক্ষেপে জনসংখ্যা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক আলোচনা কর। জাবি. ২০১৫
- জনসংখ্যা সমস্যা কাকে বলে? বাংলাদেশের জনসংখ্যা সমস্যা নিরসনের উপায় আলোচনা কর।
- ‘জনসংখ্যা একটি দেশের সম্পদ ও সমস্যা দুই’।- বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা কর।
- ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি পর্যালোচনা কর। জাবি. ২০২৩
- ‘শিল্পায়ন অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত।’-ব্যাখ্যা কর। জাবি. ২০১৩
- বাংলাদেশের শিল্পায়নে বৈদেশিক বিনিয়োগের ভূমিকা আলোচনা কর। াজবি. ২০১৪ ২০১৭ ২০২০ ২০২২
- শিল্পায়ন কি? শিল্পায়নের ফলে বাংলাদেশের সৃষ্ট সামাজিক সমস্যাগুলো আলোকপাত কর।
- শিল্পায়ন ও শহরায়নের ফলে সৃষ্ট সমস্যা মোকাবেলায় আধুনিক সমাজকল্যাণের বিকাশ ও গুরুত্ব আলোচনা কর।
- ‘সমাজ জীবনে শিল্পবিপ্লবের প্রভাবসমূহ আলোচনা কর।
- উন্নয়ন আলোচনায় শিল্পায়ন ও নগরায়ণের সম্পর্ক পর্যালোচনা কর। জাবি. ২০১৬
- বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের গুরুত্ব আলোচনা কর।
- নগর দারিদ্র্য বলতেকি বুঝ? নগর দারিদ্র্যের কারণসমূহ আলোচনা কর।
- নগরায়ণের ফলে উদ্ভূত সামাজিক সমস্যা সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১৩
- নগর দারিদ্র্য কী? নগর দারিদ্র্যের প্রকৃতি আলোচনা কর। জাবি. ২০১৪
- বাংলাদেশের নগর দারিদ্র্য দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর। জাবি. ২০২০ ২০২২
- বাংলাদেশে নগরায়নের প্রকৃতি উপযুক্ত উদাহরণসহ আলোচনা কর। জাবি. ২০১৭
- অতি নগরায়ণ কী উন্নয়নশীল দেশমূহের আর্থসামাজিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে?আলোচনা কর। ২০১৯ ২০২১
- তৃতীয় বিশ্বে টেকসই উন্নয়নের প্রকৃতি ব্যাখ্যাকর। জাবি. ২০১৪ ২০১৮ ২০২০ ২০২৩
- উন্নয়নশীল দেশে নগর পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা কর। জাবি. ২০২৩
- উন্নয়নশীল দেশের উন্নয়ন প্রক্রিয়ায় রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা কর। জাবি. ২০১৬
- রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনকে আর্থ-সামাজিক উন্নয়নের পূর্বশর্ত হিসেবে বিবেচনা করা হয় কেন? সমকালীন বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা কর। জাবি. ২০১৫
- ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র আলোচনা কর। জাবি. ২০১৯
- গণতান্ত্রিক উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর। াজবি. ২০১৩ ২০২০
- রাষ্ট্রীয় ক্ষমতার উপর সুশীল সমাজের প্রভাবগুলো আলোচনা কর। জাবি. ২০২২
- আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর। জাবি. ২০১৩ ২০১৫ ২০১৭ ২০২১
- “অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ” রিচার্ড ক্রসম্যানের উক্তিটি ব্যাখ্যা কর।
- পল্লি উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা বিশ্লেষণ কর। জাবি. ২০১৪ ২০১৮ ২০২৩
- উন্নয়নশীল দেশে বহুজাতিক সংস্থার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আলোচনা কর। জাবি. ২০১৪
- বৈদেশিক সাহায্য কিভাবে তৃতীয় বিশ্বের দেশগুলোকে আরো নির্ভরশীল করে তুলছে? ব্যাখ্যা কর। জাবি. ২০১৫
- বৈদেশিক সাহায্যের উৎসসমূহ আলোচনা কর। জাবি. ২০২০
- উন্নয়নশীল দেশের অর্থনীতিতে বৈদেশিক সাহায্যের প্রভাব আলোচনা কর। ২০১৩ ২০১৮ ২০১৯ ২০২১
- বৈদেশিক মূলধন তৃতীয় বিশ্বের মূল চালিকাশক্তি আলোচনা কর।
- উন্নয়নশীল রাষ্ট্রে বহুজাতিকসংস্থাগুলোর ভূমিকা মূল্যায়ন কর। জাবি. ২০২৩
- উন্নয়নশীল দেশসমূহে উন্নয়ন প্রক্রিয়ায় সংস্কৃতির ভূমিকা ব্যাখ্যা কর। জাবি. ২০১৬ ২০১৮
- সনাতন ও আধুনিক সমাজের মধ্যে পার্থক্য আলোচনা কর। জাবি. ২০১৮
- বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৭
- উন্নয়নশীল দেশসমূহে সাংস্কৃর্তিক নির্ভরশীলতার প্রকৃতি বিশ্লেষণ কর। জাবি. ২০১৫ ২০১৯ ২০২১
- বাংলাদেশে সাংস্কৃতিক পরিবর্তনের ধারা আলোচনা কর।
- সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য আলোচনা কর।
- বিশ্বায়ন প্রক্রিয়ায় উন্নয়ন ও সংস্কৃতির সম্পর্ক বিশ্লেষণ কর। জাবি. ২০২২