ভূমিকা:-সমাজবিজ্ঞানের ইতিহাসে ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্বগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই তত্ত্বগুলি আধুনিক সমাজবিজ্ঞানের ভিত্তি রচনা করেছে এবং সামাজিক গঠন, পরিবর্তন ও ব্যক্তির আচরণ বিশ্লেষণের জন্য মৌলিক কাঠামো প্রদান করেছে। কার্ল মার্ক্স, এমিল ডুর্খেইম ও ম্যাক্স ওয়েবারের মতো মনীষীদের চিন্তাধারা আজও সমাজবিজ্ঞান শিক্ষার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। এই নিবন্ধে ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্বের পরিচয়, মূল ধারণা, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও একটি উপসংহার উপস্থাপন করা হবে।
ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্বের পরিচয়
ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব বলতে ১৯শ ও ২০শ শতকের শুরুর দিকে বিকশিত সমাজবিজ্ঞানের মৌলিক তাত্ত্বিক কাঠামোগুলোকে বোঝায়। এই তত্ত্বগুলি সমাজের গঠন, কার্যাবলী, সংঘাত ও পরিবর্তনকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে।
প্রধান ধ্রুপদী সমাজতত্ত্ববিদ ও তাদের তত্ত্ব
কার্ল মার্ক্স (১৮১৮-১৮৮৩) – সংঘাত তত্ত্ব, পুঁজিবাদ ও শ্রেণীসংগ্রাম
এমিল ডুর্খেইম (১৮৫৮-১৯১৭) – কার্যকারিতা তত্ত্ব, সামাজিক সংহতি ও আত্মহত্যা
ম্যাক্স ওয়েবার (১৮৬৪-১৯২০) – ব্যাখ্যামূলক সমাজবিজ্ঞান, প্রোটেস্ট্যান্ট নৈতিকতা ও পুঁজিবাদের আত্মা
ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্বের মূল ধারণা
১. কার্ল মার্ক্সের সংঘাত তত্ত্ব
সমাজ শ্রেণীসংগ্রামের মাধ্যমে বিকশিত হয়।
পুঁজিবাদে শ্রমিক (প্রলেতারিয়েত) ও মালিক (বুর্জোয়া) শ্রেণীর মধ্যে সংঘাত বিদ্যমান।
রাষ্ট্র ও ধর্মকে মার্ক্স “জনগণের আফিম” হিসেবে বিবেচনা করেন।
২. এমিল ডুর্খেইমের কার্যকারিতা তত্ত্ব
সমাজ একটি জৈবিক সত্তা যার বিভিন্ন অঙ্গ পরস্পর নির্ভরশীল।
যান্ত্রিক সংহতি (সরল সমাজ) vs জৈবিক সংহতি (জটিল সমাজ)।
আত্মহত্যা নিয়ে গবেষণা: ইগোইস্টিক, অ্যালট্রুইস্টিক, অ্যানোমিক ও ফেটালিস্টিক আত্মহত্যা।
৩. ম্যাক্স ওয়েবারের ব্যাখ্যামূলক সমাজবিজ্ঞান
আদর্শ型 (Ideal Type) – সমাজবিশ্লেষণের জন্য একটি আদর্শ মডেল।
প্রোটেস্ট্যান্ট নৈতিকতা ও পুঁজিবাদের উত্থান – ধর্মীয় মূল্যবোধ কীভাবে অর্থনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করে।
কার্যকরী যুক্তিবাদ (Rationalization) – আধুনিক সমাজে যুক্তিবাদী চিন্তার প্রাধান্য।
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: ধ্রুপদী সমাজতত্ত্ববিদদের মধ্যে কার্ল মার্ক্সের প্রধান অবদান কী?
উত্তর: মার্ক্সের প্রধান অবদান হলো শ্রেণীসংগ্রাম তত্ত্ব এবং ঐতিহাসিক বস্তুবাদ। তিনি যুক্তি দেন যে, সমাজের ইতিহাস হলো শ্রেণীসংঘাতের ইতিহাস, এবং পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিক শ্রেণী শোষণের শিকার হয়।
প্রশ্ন ২: ডুর্খেইমের মতে আত্মহত্যার প্রকারভেদ কী?
উত্তর: ডুর্খেইম চার ধরনের আত্মহত্যা চিহ্নিত করেন:
ইগোইস্টিক (ব্যক্তিকেন্দ্রিকতা)
অ্যালট্রুইস্টিক (অত্যধিক সামাজিক বন্ধন)
অ্যানোমিক (নিয়মহীনতা)
ফেটালিস্টিক (অত্যধিক নিয়ন্ত্রণ)
প্রশ্ন ৩: ম্যাক্স ওয়েবারের “আদর্শ型” ধারণাটি কী?
উত্তর: আদর্শ型 হলো একটি তাত্ত্বিক মডেল যা বাস্তব সমাজের জটিলতাকে সরলীকরণ করে বিশ্লেষণের সুযোগ দেয়। এটি কোনো নির্দিষ্ট সামাজিক ঘটনার একটি আদর্শ রূপ উপস্থাপন করে।
উপসংহার:- ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্বগুলি সমাজবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য অপরিহার্য। মার্ক্স, ডুর্খেইম ও ওয়েবারের তত্ত্বগুলি সামাজিক গঠন, পরিবর্তন ও ব্যক্তির আচরণ বুঝতে সহায়তা করে। এই তত্ত্বগুলি কেবল অতীতের সমাজব্যবস্থাই ব্যাখ্যা করেনি, বরং বর্তমান সামাজিক সমস্যা বিশ্লেষণের জন্যও প্রাসঙ্গিক। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এই তত্ত্বগুলি গভীরভাবে অধ্যয়ন করা প্রয়োজন, যাতে তারা সমাজবিজ্ঞানের মৌলিক ধারণাগুলো আত্মস্থ করতে পারে।
সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব – ২৩২০০১
অনার্স তৃতীয় বর্ষ সমাজবিজ্ঞান বিভাগ
ক – বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) সমাজতাত্ত্বিক মতবাদ কি?
উত্তর: সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ক তাত্ত্বিকগণের সুচিন্তি ত ও পরীক্ষিত মতবাদই সমাজতাত্ত্বিক মতবাদ।
(খ) জৈবিক সংহতি কোন সমাজের প্রতিনিধিত্ব করে?
উত্তর: জৈবিক সংহতি আধুনিক বা শিল্পভিত্তিক সমাজের প্রতিনিধিত্ব করে।
(গ) ‘The Division of Labour in Society’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘The Division of Labour in Society’ গ্রন্থটির রচয়িতা হলো- Emile Durkheim (এমিল ডুর্খেইম)।
(ঘ) অজৈব বিবর্তন কি?
উত্তর: জড় জগতের বিবর্তন প্রক্রিয়া বাপ্রণালিই হচ্ছে অজৈব বিবর্তন।
(ঙ) উপরিকাঠামো কী?
উত্তর: উপরিকাঠামো হলো রাষ্ট্র, আইন, ধর্ম, শিল্পকলা ও দর্শন সংক্রান্ত মতাদর্শ এবং রাষ্ট্রীয় আইন ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান যারা ঐ মতাদর্শকে পরিপোষণ করে।
(চ) জৈবিক সাদৃশ্যমূলক মতবাদের প্রবক্তা কে?
উত্তর: Herbert Spencer (হার্বার্ট স্পেন্সার)।
(ছ) ডুর্খেইমের মতে আত্মহত্যার রূপ কয়টি ও কী কী?
উত্তর: ডুর্খেইমের মতে, আত্মহত্যার রূপ চারটি। যথা-
১. আত্মকেন্দ্রিক আত্মহত্যা, ২. পরার্থমূলক আত্মহত্যা,
৩. নৈরাজ্যমূলক আত্মহত্যা ও ৪.ভাগ্যবাদী আত্মহত্যা।
(জ) ‘Power and Society’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Power and Society’ গ্রন্থটির রচয়িতা হলেন Abraham Kaplan and Harold Lasswell.
(ঝ) ডিরাইভেশন কী?
উত্তর: যুক্তিহীন ক্রিয়াগুলোকে যখন মানুষ ন্যায়সঙ্গত যৌক্তিক এবং যথার্থ বলে প্রমাণ করে তখন তাই ডিরাইভেশন।
(ঞ) শাসনকারী এলিট কী?
উত্তর: যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দক্ষতার সাথে রাজনৈতিক ক্ষমতা ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরকে শাসনকারী এলিট বলে।
(ট) যুক্তিহীন ক্রিয়া কি?
উত্তর: যখন কোন সমাজে মানুষের অধিকাংশ কর্মকাণ্ডই যুক্তিহীন হয় এবং পর্যবেক্ষকের দৃষ্টিতে ভিন্নভাবে, ভিন্ন বিচারে বিবেচিত হয় তখন তাকে যুক্তিহীন ক্রিয়া বলা হয়।
(ঠ) শ্রেণি কি?
উত্তর: শ্রেণি হলো এমন এক জনগোষ্ঠী যারা উৎপাদন সংগঠনে একই ধরনের ভূমিকা পালন করে।
(ক) ‘Classical Sociological Theory’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Classical Sociological Theory’ গ্রন্থটির রচয়িতা হলেন George Ritzer.
(খ) দৃষ্টবাদের প্রবক্তা কে?
উত্তর: দৃষ্টবাদের প্রবক্তা অগাস্ট কোঁৎ (Auguste Comte )।
(গ) ‘প্রগতি হচ্ছে নিয়ম ও শৃঙ্খলার উন্নয়ন’ – উক্তিটি কে করেছেন?
উত্তর: ‘প্রগতি হচ্ছে নিয়ম ও শৃঙ্খলার উন্নয়ন’-উক্তিটি করেছেন-Auguste Comte.
(ঘ) সামাজিক বিবর্তনের প্রবক্তা কে?
উত্তর: Herbert Spencer (হার্বার্ট স্পেন্সার)।
(ঙ) মার্কসের মতে, পৃথিবীর প্রথম শ্রেণিবিভক্ত সমাজের নাম কী?
উত্তর: মার্কসের মতে, পৃথিবীর প্রথম শ্রেণিবিভক্ত সমাজের নাম হলো দাসভিত্তিক সমাজ।
(চ) যান্ত্রিক সংহতি কোন সমাজের প্রতিনিধিত্ব করে?
উত্তর: যান্ত্রিক সংহতি,আদিম সমাজের প্রতিনিধিত্ব করে।
(ছ) মার্কসের মতে, পুঁজিবাদী সমাজের দুটি প্রধান শ্রেণি কী কী?
উত্তর: মার্কসের মতে, পুঁজিবাদী সমাজের প্রধান দুটি শ্রেণি হলো- ১. বুর্জোয়া ও ২. প্রলেতারিয়েত শ্রেণি।
(জ) পরার্থমূলক আত্মহত্যার একটি উদাহরণ দাও।
উত্তর: পরার্থমূলক আত্মহত্যার একটি উদাহরণ হলো সতীদাহ প্রথা।
(ঝ) “ইতিহাস হচ্ছে অভিজ্ঞতাতন্ত্রের সমাধিক্ষেত্র।” -উক্তিটি কার?
উত্তর: উক্তিটি ভিলফ্রেডো প্যারেটো এর।
(ঞ) ঐতিহ্যবাহী কর্তৃত্বের একটি উদাহরণ দাও।
উত্তর: ঐতিহ্যবাহী কর্তৃত্বের একটি’ উদাহরণ হলো- পিতৃতান্ত্রিক ব্যবস্থায় পিতার কর্তৃত্ব।
(ট) প্যারেটো ডেরিভেশনকে কয় ভাগে ভাগ করেন?
উত্তর: প্যারেটো ডেরিভেশনকে চার ভাগে ভাগ করেছেন।
(ঠ) সম্মোহনী কর্তৃত্বের একটি উদাহরণ দাও।
উত্তর: সম্মোহনী কর্তৃত্বের উদাহরণ হলো- হিটলার আব্রাহাম লিংকন, মাও সেতুং, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখ।
(ক) সমাজবিজ্ঞান বিকাশে কোন দুটিবিপ্লব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে?
উত্তর: শিল্পবিপ্লব ও ফরাসি বিপ্লব।
(খ) জৈবিক সাদৃশ্য তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: Herbert Spencer (হার্বার্ট স্পেসার)।
(গ) ‘সমাজ হচ্ছে একটি জৈব সত্তা’- উক্তিটি কার?
উত্তর: ‘সমাজ হচ্ছে একটি জৈব সত্তা’- উক্তিটি হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer)-এর।
(ঘ) ‘The New Science’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘The New Science’ গ্রন্থটির লেখক ভিকো (Vico)
(ঙ) ‘উপরিকাঠামো কী?
উত্তর: উপরিকাঠামো হলো রাষ্ট্র, আইন, ধর্ম, শিল্পকলা ও দর্শন সংক্রান্ত মতাদর্শ এবং রাষ্ট্রীয় আইন ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান যারা ঐ মতাদর্শকে পরিপোষণ করে।
(চ) সামাজিক ঘটনা কী?
উত্তর: কোনো জনগোষ্ঠীর সমষ্টিগত চিন্তাচেতনা, রীতিনীতি, মূলবোধ, আদর্শ, আইনকানুন প্রভৃতি যা ব্যক্তিকে নৈতিকভাবে সামাজিক চাপের মধ্যে থাকতে বাধ্য করে সেগুলোকেই সামাজিক ঘটনা বলে।
(ছ) ‘Verstehen’ শব্দের অর্থকী?
উত্তর: ‘Verstehen’ শব্দের অর্থ হলো- অন্তর্দৃষ্টি।
(জ) লাল ফিতার দৌরাত্ম্য কী?
উত্তর: ফাইল চাপা দিয়ে বেশি টাকা আদায় করাকে লাল ফিতার দৌরাত্ম্য বলে।
(ঝ) রেসিডিউস কী?
উত্তর: রেসিডিউস হলো মানুষের ভাবাবেগ নয়, ভাবাবেগের অভিব্যক্তি বা বহিঃপ্রকাশ।
(ঞ) ম্যাক্স ওয়েবারের মতে, সামাজিক ক্রিয়া কত প্রকার?
উত্তর: ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক ক্রিয়া চার প্রকার।
(ট) ‘বিচ্ছিন্নতাবোধ’ তত্ত্বটির প্রবক্তা কে?
উত্তর: ‘বিচ্ছিন্নতাবোধ’ তত্ত্বটির প্রবক্তা হলেন কার্ল মার্কস।
(ঠ) প্যারেটোর মতে ‘এলিট’ কয় ধরনের?
উত্তর: প্যারেটোর মতে ‘এলিট’ দুই ধরনের।
(ক) ‘ধ্রুপদী’ শব্দের অর্থ কী?
উত্তর: বিশুদ্ধ বা পরিশুদ্ধ।
(খ) দৃষ্টবাদের প্রবক্তা কে?
উত্তর: দৃষ্টবাদের প্রবক্তা অগাস্ট কোঁৎ (Auguste Comte)।
(গ) শিল্পবিপ্লবের সময়কাল উল্লেখ কর।
উত্তর: শিল্পবিপ্লবের সময়কাল ১৭৬০ থেকে ১৮৪০ সাল পর্যন্ত।
(ঘ) “The Origin of Species” -গ্রস্থের লেখক কে?
উত্তর: চার্লস ডারউইন (Charles Darwin)।
(ঙ) শ্রেণি কী?
উত্তর: শ্রেণি হলো এমন এক জনগোষ্ঠী যারা উৎপাদন সংগঠনে একই ধরনের ভূমিকা পালন করে।
(চ) মার্কসের মতে, পৃথিবীর প্রথম শ্রেণি বিভক্ত সমাজের নাম কী?
উত্তর: মার্কসের মতে, পৃথিবীর প্রথম শ্রেণিবিভক্ত সমাজের নাম হলো দাসভিত্তিক সমাজ।
(ছ) জৈবিক সংহতি কোন সমাজের প্রতিনিধিত্ব করে?
উত্তর: জৈবিক সংহতি আধুনিক বা শিল্পভিত্তিক সমাজের প্রতিনিধিত্ব করে।
(জ) ওয়েবারের মতে, কর্তৃত্ব কী?
উত্তর: ওয়েবারের মতে, কর্তৃত্ব হলো আইনসিদ্ধ ক্ষমতা।
(ঝ) Anomie কী?
উত্তর: Anomie বা নৈরাজ্য বলতে বুঝায় সমাজের আদর্শ বা মূল্যবোধহীনতা।
(ঞ) ‘The Mind and Society’-গ্রস্থের লেখক কে?
উত্তর: ভিলফ্রেডো প্যারেটো (Vilfredo Pareto)-এর।
(ট) ‘উদ্বৃত্ত মূল্যতত্ত্ব’টি কোন সমাজবিজ্ঞানীর?
উত্তর: উদ্বৃত্ত মূল্যতত্ত্বটি কার্ল মার্কসের।
(ঠ) ডুর্খেইমের মতে, আত্মহত্যার ধরন কয়টি?
উত্তর: ডুর্খেইমের মতে, আত্মহত্যার ধরন চারটি। যথা-
১. আত্মকেন্দ্রিক আত্মহত্যা, ২. পরার্থমূলক আত্মহত্যা,
৩. নৈরাজ্যমূলক আত্মহত্যা ও ৪. ভাগ্যবাদী আত্মহত্যা।
(ক) সমাজতাত্ত্বিক মতবাদ কী?
উত্তর: সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ক তাত্ত্বিকগণের সুচিন্তি ত ও পরীক্ষিত মতবাদই সমাজতাত্ত্বিক মতবাদ।
(খ) ‘Essays in Sociology’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ম্যাক্স ওয়েবার।
(গ) ‘বিশ্বজনীন ঐকমত্য’ ধারণাটির প্রবক্তা কে?
উত্তর: অগাস্ট কোঁৎ।
(ঘ) ‘প্রাকৃতিক নির্বাচন’ প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: চার্লস ডারউইন।
(ঙ) সরল বিবর্তন কী?
উত্তর: বাহ্যিক প্রভাবের দ্বারা যদি বস্তু সমাহারের যৎসামান্য ‘পরিবর্তন ঘটে বা কোনো পরিবর্তন না ঘটে তাহলে সংশ্লিষ্ট পরিবর্তন প্রক্রিয়া হলো সরল বিবর্তন।
(চ) শাসনকারী এলিট কারা?
উত্তর: যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দক্ষতার সাথে রাজনৈতিক ক্ষমতা ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরকে শাসনকারী এলিট বলে।
(ছ) “বিপ্লব হলো ইতিহাসের চালিকাশক্তি”-উক্তিটি কার?
উত্তর: “বিপ্লব হলো ইতিহাসের চালিকাশক্তি”-উক্তিটি কার্ল মার্কসের।
(জ) ডুখেইমের মতে, সামাজিক সংহতির ভিত্তি কী?
উত্তর: শ্রম বিভাজন।
(ঝ) কোন সমাজে সমষ্টিগত বিবেকেরঅনুশাসন কম থাকে?
উত্তর: জৈবিক সংহতিনির্ভর সমাজে সমষ্টিগত বিবেকের অনুশাসন কম থাকে।
(ঞ) যৌক্তিক কর্তৃত্বের ভিত্তি কী?
উত্তর: যৌক্তিক কর্তৃত্বের ভিত্তি হলো আইনের প্রতি আনুগত্য।
(ট) লাল ফিতার দৌরাত্ম্য কী?
উত্তর: ফাইল চাপা দিয়ে বেশি টাকা আদায় করাকে লাল ফিতার দৌরাত্ম্য বলে।
(ঠ) প্যারেটো মানুষের কয়টি প্রবৃত্তির কথা উল্লেখ করেছেন?
উত্তর: প্যারেটো মানুষের ৫০টি প্রবৃত্তির কথা বলেছেন।
(ক) ‘The Study of Sociology’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘The Study of Sociology’ গ্রন্থটির রচয়িতা হলেন হার্বার্ট স্পেন্সার।
(খ) কোনো যুগে ধর্মতাত্ত্বিক চিন্তার পরিবর্তে Secular চিন্তার বিকাশ ঘটে?
উত্তর: আধুনিক বা আলোকোদয়ের যুগে ধর্মতাত্ত্বিক চিন্তার
পরিবর্তে Secular চিন্তার বিকাশ ঘটে।
(গ) সমাজ বিকাশের কোন স্তরে বৈজ্ঞানিক জ্ঞানের বিকাশ হয়?
উত্তর: সমাজ বিকাশের দৃষ্টবাদী স্তরে বৈজ্ঞানিক জ্ঞানের বিকাশ হয়।
(ঘ) অগাস্ট কোঁৎ এর মতানুযায়ী সংশ্লেষাত্মক বিজ্ঞান কোনগুলো?
উত্তর: অগাস্ট কোৎ এর মতানুযায়ী সংশ্লেষাত্মক বিজ্ঞান হলো জীববিজ্ঞান ও সমাজবিজ্ঞান।
(ঙ) স্পেলারের মতানুযায়ী সমাজ ব্যবস্থার সর্বাপেক্ষা জটিল রূপ কোনটি?
উত্তর: ঔপনিবেশিক সমাজ।
(চ) প্রতিবিপ্লব কী?
উত্তর: যে বিপ্লব সংখ্যাগরিষ্ট মানুষের স্বার্থবিরোধী এবং সংখ্যালঘুর স্বার্থকে প্রাধান্য দেয় ও প্রতিষ্ঠিত করে তাই প্রতিবিপ্লব।
(ছ) ক্রিয়াবাদের জনক কে?
উত্তর: এমিল ডুর্খেই
(জ) আধুনিক শিল্প সমাজে শ্রমবিভাজনের ভিত্তিকী?
উত্তর: আধুনিক শিল্প সমাজে শ্রমবিভাজনের ভিত্তি হলো- ব্যক্তির জ্ঞান, দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি।
(ঝ) ‘Class for itself বলতে কী বুঝায়?
উত্তর: মার্কসীয় ধারণা অনুযায়ী Class ‘for itself হলো রাজনৈতিক চেতনাসম্পন্ন শ্রেণি, যারা নিজেদের আর্থসামাজিক অধিকার সম্পর্কে সচেতন।
(ঞ) ঐতিহ্যবাহী ক্রিয়া কী?
উত্তর: যেসব কাজ সুদীর্ঘদিনের অভ্যাসের বলে বা বিশ্বাসের সাথে সম্পাদন করা হয় সেসব কাজকে ঐতিহ্যবাহী ক্রিয়া বলে।
(ট) যুক্তি পরীক্ষণ পদ্ধতি কয়টি মৌল উপাদানের সমন্বয়ে গঠিত?
উত্তর: ৩টি।
(ঠ) যুক্তিহীন ক্রিয়া কী?
উত্তর: যখন কোনো ক্রিয়ার এন্ডস-মিনস সম্পর্ক নির্বাহক এবং পর্যবেক্ষকের দৃষ্টিতে ভিন্নভাবে, ভিন্ন বিচারে বিবেচিত হয় তখন তাকে যুক্তিহীন ক্রিয়া বলে।
খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
- শিল্পবিপ্লব বলতে কী বোঝায়?
অথবা, শিল্পবিপ্লব কী? জাবি. ২০১২ ২০১৪ ২০১৬ ২০২০ - ফরাসি বিপ্লব কী?
অথবা, ফরাসি বিপ্লব বলতে কী বুঝ? জাবি. ২০১৩ ২০১৫ ২০১৯ - রেনেসাঁ বলতে কী বোঝায়? জাবি. ২০১৮ ২০১৯
অথবা, রেনেসাঁ কী? - ফরাসি বিপ্লবের কারণ ব্যাখ্যা কর। জাবি. ২০১৭
- জ্ঞানালোকের যুগ কী? জাবি. ২০২২
- বুদ্ধিবৃত্তিক উন্নয়ন বলতে কী বোঝ? ২০২৩
- দৃষ্টবাদ কী?
অথবা, দৃষ্টবাদ বলতে কী বুঝ? জাবি. ২০১৩ ২০১৭ ২০২০
অথবা, দৃষ্টবাদ কাকে বলে? - ত্রয়স্তরের সূত্র কী? জাবি. ২০১৯ ২০২১
- অগাস্ট কোঁৎ এর ধর্মতাত্ত্বিক স্তরটি ব্যাখ্যা কর। জাবি. ২০১৪
- অধিবিদ্যাগত স্তর বলতে কী বুঝায়? জাবি. ২০১৫
- সরল সমাজের রূপান্তর প্রক্রিয়া কী? জাবি. ২০১৮
- সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতা বলতে কী বোঝ? জাবি. ২০১২ ২০১৬ ২০১৮ ২০২২
- অগাস্ট কোঁতের বিজ্ঞানসমূহের ক্রমোচ্চ বিন্যাস লেখ। জাবি. ২০২৩
- হার্বার্ট স্পেন্সারের মতানুসারে যুদ্ধভিত্তিক সমাজ ব্যাখ্যা কর। জাবি. ২০১৭
- সামাজিক বিবর্তন বলতে কী বোঝ? জাবি. ২০১৩ ২০১৬ ২০২০
- স্পেলারের মতে, জীবদেহ এবং সমাজের সাদৃশ্যসমূহকী? জাবি. ২০১৯ ২০২২
- সামাজিক ডারউইনবাদ বলতে কী বোঝায়? জাবি. ২০১৫ ২০১৯ ২০২৩
- মার্কস এর শ্রেণি সংগ্রাম তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ কী? জাবি. ২০১২
- বিচ্ছিন্নতাবোধ বলতে কী বোঝায়? জাবি. ২০১৩ ২০১৬ ২০১৮
- ক্যালভিনিজম কী? জাবি. ২০১৮
- এশীয় উৎপাদন পদ্ধতির বৈশিষ্ট্য উল্লেখ কর। জাবি. ২০১৮ ২০২০
- মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদের বৈশিষ্ট্যসমূহ লেখ। জাবি. ২০১৯
- ঐতিহাসিক বস্তুবাদ কী? জাবি. ২০১৪ ২০২১
- এশীয় উৎপাদন পদ্ধতি কী? জাবি. ২০১৩ ২০১৬ ২০২২
- শ্রেণির বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। জাবি. ২০২৩
- “বিপ্লব হলো ইতিহাসের চালিকাশক্তি”-উক্তিটি ব্যাখ্যা কর। জাবি. ২০২৩
- সামাজিক ঘটনা বলতে ডুর্খেইম কী বুঝিয়েছেন? জাবি. ২০১৪
- “যৌথ প্রতিরূপ” বলতে ডুর্খেইম কি বুঝিয়েছেন? জাবি. ২০১২
- পরার্থমূলক আত্মহত্যা কী? জাবি. ২০১৫
- নৈরাজ্যমূলক আত্মহত্যা কী? জাবি. ২০১৯
- আত্মহত্যা কী? জাবি. ২০১৯
- ডুর্খেইম এর আত্মহত্যার ধরনগুলো উদাহরণ উল্লেখ কর। জাবি. ২০১৩
- সামাজিক সংহতি বলতে কী বুঝ? জাবি. ২০১৮
- যান্ত্রিক সংহতিকী? জাবি. ২০১৩ ২০২১
- জৈবিক সংহতির বৈশিষ্ট্যাবলি আলোচনা কর। জাবি. ২০১৪
- শ্রম বিভাজন বলতে কী বোঝায়? জাবি. ২০১৭ ২০২০ ২০২২
- ডুর্খেইমের মতানুসারে আত্মকেন্দ্রিক আত্মহত্যার কারণ ব্যাখ্যা কর। জাবি. ২০২৩
- সামাজিক ক্রিয়া কী? জাবি. ২০১৩
- আদর্শ নমুনা কী? জাবি. ২০১৪ ২০১৭ ২০২১
- সম্মোহনী কর্তৃত্ব কী? জাবি. ২০১৯
- প্রোটেস্ট্যান্ট নীতিবোধ কী? জাবি. ২০১৬ ২০২০ ২০২২
- কর্তৃত্বের বৈশিষ্ট্যাবলি উল্লেখ কর। জাবি. ২০১৫ ২০১৯
- সামাজিক ঘটনা বলতে কী বোঝ? জাবি. ২০১৫ ২০২১
- আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। জাবি. ২০১২ ২০১৭ ২০২৩
- এলিট বলতে কী বুঝ? জাবি. ২০১৫
- এলিট চক্র বলতে কী বুঝ? জাবি. ২০১৩ ২০১৫ ২০১৮ ২০২০ ২০২২
- রেসিডিউসের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। জাবি. ২০১৮
- যৌক্তিক ক্রিয়া ও যুক্তিহীন ক্রিয়া কী? জাবি. ২০১৪ ২০১৭ ২০১৯
- রেসিডিউস ও ডেরিভিশন বলতেকী বোঝায়? জাবি. ২০১৬ ২০২১
- ডেরিভেশনের ধরনগুলো কী? জাবি. ২০২৩
গ – বিভাগ: রচনামূলক প্রশ্না উত্তর ⮟
- আধুনিক ইউরোপীয় সমাজ বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা আলোচনা কর। জাবি. ২০১৫
- সমাজবিজ্ঞান বিকাশের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা কর। জাবি. ২০১৮, ২০২২
অথবা, একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
অথবা, ঐতিহাসিক পটভূমির আলোকে একটি স্বতন্ত্র বিষয় হিসাবে সমাজবিজ্ঞানে উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা কর। - ‘শিল্পবিপ্লব অবিমিশ্র আশীর্বাদ নয়’- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
- সমাজবিজ্ঞান বিকাশে শিল্পবিপ্লবের ভূমিকা আলোচনা কর। জাবি. ২০১৩ ২০১৭ ২০২০
- সমাজবিজ্ঞান বিকাশে ফরাসি বিপ্লবের ভূমিকা মূল্যায়ন কর। জাবি. ২০১২ ২০১৪ ২০১৬ ২০১৯ ২০২১ ২০২৩
- দৃষ্টবাদ সম্পর্কে অগাস্ট কোঁতের ধারণা ব্যাখ্যা কর। জাবি. ২০১৪ ২০১৯
- আধুনিক সমাজবিজ্ঞানের বিকাশে অগাস্ট কোঁতের অবদান মূল্যায়ন কর।
অথবা, আগস্ট কোঁৎকে সমাজবিজ্ঞানের জনক বলা হয় কেন? সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা হিসেবে অগাস্ট কোঁৎ এর অবদান মূল্যায়ন কর। জাবি. ২০১৩, ২০১৮, ২০২১
অথবা, সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা হিসেবে অগাস্ট কোঁৎ-এর অবদান আলোচনা কর। - সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতা সম্পর্কে অগাস্ট কোঁৎ এর ধারণা ব্যাখ্যা কর। জাবি. ২০১৭
- “অগাস্ট কোঁৎ একজন মানবিক ও সামাজিক ঐক্যের সমাজবিজ্ঞানী (রেমন্ড এ্যারন)-উক্তিটি ব্যাখ্যা কর। জাবি. ২০১৫ ২০২২
- অগাস্ট কোঁৎ ক্রয়স্ত সূত্র বলতে কী বুঝিয়েছেন? দৃষ্টবাদ ও মানবতার ধর্মের আলোকে আলোচনা কর। জাবি. ২০১২ ২০১৬ ২০২০ ২০২২
- সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে হার্বার্ট স্পেন্সারের অবদান আলোচনা কর।
- হার্বার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তন তত্ত্ব পর্যালোচনা কর। জাবি. ২০১২ ২০১৪ ২০১৫ ২০১৬ ২০১৭ ২০১৯
- সামাজিক বিবর্তন ব্যাখ্যায় হার্বার্ট স্পেন্সারেরজৈবিক সাদৃশ্য তত্ত্বটি পর্যালোচনা কর। জাবি. ২০২১
- সামাজিক কাঠামো সংক্রান্ত হার্বার্ট স্পেন্সার এর ধারণাটি ব্যাখ্যা ‘কর। জাবি. ২০১৮, ২০২০, ২০২২
- হার্বার্ট স্পেসার বর্ণিত যোদ্ধা সমাজ ও শিল্প সমাজের মধ্যে পার্থক্য নির্দেশ কর। জাবি. ২০১৪ ২০১৮ ২০২০ ২০২৩
- কার্ল মার্কসের উদ্বৃত্ত মূল্য তত্ত্বটি আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৭ ২০১৯ ২২০২০
- মার্কসাদের মৌলনীতিসমূহ বর্ণনা কর। জাবি ২০১৮
- কার্ল মার্কসের এশীয় উৎপাদন পদ্ধতির তত্ত্বটি আলোচনা কর। জাবি. ২০১৪ ২০২১
- কার্ল মার্কসের শ্রেণিসংগ্রাম তত্ত্বটি আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৭ ২০১৯
- কার্ল মার্কস এর শ্রেণিসংগ্রাম তত্ত্বটি বিশ্লেষণ কর। জাবি. ১৩ ১৫ ১৭ ১৯ ২২
- কার্ল মার্ক্স এর ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা কর। জাবি. ২০১৭ ২০১৯ ২০২২
- “ভূমিতে ব্যক্তিগত মালকানার অনুপস্থিতিই হলো প্রাচ্যের সকল প্রপঞ্চের মৌলরূপ” (কার্ল মার্ক্স)-আলোচনা কর। জাবি. ২০২৩
- কার্ল মার্ক্সের ‘বিচ্ছিন্নতাবোধ’ তত্ত্বটি পর্যালোচনা কর। জাবি. ২০১২ ২১৮ ২০২১ ২০২৩
- ধর্মের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে এমিল ডুর্খেইমের ধারণা ব্যাখ্যা কর। জাবি. ২০১৬
- এমিল ডুর্খেইমের শ্রমবিভাজন তত্ত্বটি আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৯ ২০২১
- ডুখেইম কিভাবে সামাজিক ঘটনাবলীকে অন্যান্য ঘটনাবলী থেকে পৃথক করেছেন? ব্যাখ্যা কর। জাবি. ২০১৭
- এমিল ডুর্থেইমের আত্মহত্যা তত্ত্বটি আলোচনা কর। জাবি. ১২ ১৪ ১৬ ১৯ ২০
- আধুনিক সমাজে আত্মহত্যা বৃদ্ধির কারণগুলো আলোচনা কর। জাবি. ২০২২
- যান্ত্রিক ও জৈবিক সংহতির মধ্যে পার্থক্য লিখ। জাবি. ২০১৬ ২০১৮ ২০২০ ২০২৩
- আমলাতন্ত্র ও কর্তৃত্বের আলোচনায় আদর্শ নমুনার ভূমিকা বিশ্লেষণ কর। জাবি. ২০১৫
- ম্যাক্স ওয়েবারের কর্তৃত্বের ধরনসমূহ আলোচনা কর। জাবি. ২০১৫
- কর্তৃত্ব সম্পর্কে ওয়েবারের ধারণা ব্যাখ্যা কর। জাবি. ২০১৭ ২০২৩
- আধুনিক পুঁজিবাদের আলোচনায় আদর্শ নমুনার ভূমিকা বিশ্লেষণ কর। জাবি. ২০১৩
- ্যাক্স ওয়েবার কীভাবে প্রোটেস্ট্যান্ট নীতিবোধ এবং পুঁজিবাদ বিকাশের মধ্যে কার্যকারণ সম্পর্ক দেখিয়েছেন? আলোচনা কর। জাবি. ১২ ১৪ ১৬ ১৯ ২১
- ম্যাক্স ওয়েবারের মতানুসারে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। জাবি. ২০১২ ২০১৮ ২০২২
- “কর্তৃত্ব হলো আইনসিদ্ধ ক্ষম্তা”– উক্তিটির আলোকে ম্যাক্স ওয়েবারের কর্তৃত্ব সম্পর্কিততত্ত্বটি আলোচনা কর । জাবি. ২০২৩
- সামাজিক পরিবর্তন কী? প্যারেটোর সামাজিক পরিবর্তন তত্ত্বটি আলোচনা কর। জাবি. ২০১৮
- “ইতিহাস হচ্ছে অভিজাততন্ত্রের সমাধি ক্ষেত্র”- উক্তিটি ব্যাখ্যা কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০২১
- প্যারেটোর যুক্তি-পরীক্ষণ পদ্ধতি ব্যাখ্যা কর। জাবি. ১৩ ১৫ ১৭ ২০ ২২
- গ্যারেটোর এলিটআবর্তন তত্ত্ব ব্যাখ্যা কর। জাবি. ২০১২ ২০১৯ ২০২৩

