বাংলাদেশের সমাজ কাঠামো সাজেশন (PDF) অনার্স তৃতীয় বর্ষ সমাজবিজ্ঞান বিভাগ। বিষয়: বাংলাদেশের সমাজ কাঠামো, বিভাগ: সমাজবিজ্ঞান, বিষয় কোড: ২৩২০১১, শিক্ষাবোর্ড: জাতীয় শিক্ষাবোর্ড ঢাকা গাজীপুর। বাংলাদেশের সমাজ কাঠামো একটি জটিল ও বহুমাত্রিক ব্যবস্থা, যা ঐতিহাসিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক প্রভাব দ্বারা গঠিত। গ্রামীণ ও নগর সমাজের মধ্যে পার্থক্য, শ্রেণিবিন্যাস, লিঙ্গভিত্তিক ভূমিকা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এই সমাজের মূল বৈশিষ্ট্য। এই নিবন্ধে বাংলাদেশের সমাজ কাঠামোর পরিচয়, উপাদান, পরিবর্তনশীলতা এবং সমস্যা নিয়ে আলোচনা করা হবে।
বাংলাদেশের সমাজ কাঠামোর পরিচয়
বাংলাদেশের সমাজ কাঠামো মূলত গ্রামীণ ও নগরভিত্তিক এবং এটি সামন্ততান্ত্রিক ঐতিহ্য, ঔপনিবেশিক প্রভাব ও আধুনিকায়নের সংমিশ্রণে গড়ে উঠেছে।
প্রধান বৈশিষ্ট্য:
কৃষিনির্ভরতা: ৬০% মানুষ কৃষির সাথে জড়িত।
সাম্প্রদায়িক সম্প্রীতি: মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের সহাবস্থান।
পারিবারিক কাঠামো: যৌথ পরিবার থেকে একক পরিবারের দিকে প্রবণতা।
শ্রেণিবিভাগ: উচ্চ, মধ্য ও নিম্ন শ্রেণির মধ্যে অর্থনৈতিক বৈষম্য প্রকট।
বাংলাদেশের সমাজ কাঠামোর উপাদান
১. গ্রামীণ সমাজ কাঠামো
পাটিগণিত (পল্লী সমাজের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান)
মৌজা ও ইউনিয়ন পরিষদভিত্তিক প্রশাসন
২. নগর সমাজ কাঠামো
শিল্প ও সেবাখাতনির্ভর
বহুজাতিক সংস্কৃতির প্রভাব
স্লাম ও উচ্চবিত্ত এলাকার বৈষম্য
৩. ধর্ম ও সমাজ
ধর্ম | জনসংখ্যার শতাংশ | প্রভাব |
ইসলাম | ৯০% | পারিবারিক ও রাজনৈতিক কাঠামোতে প্রভাব |
হিন্দু | ৮% | সাংস্কৃতিক উৎসবে অবদান |
অন্যান্য | ২% | ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি |
সমাজ কাঠামোর পরিবর্তনশীলতা
শিক্ষার প্রসার: নারীশিক্ষা ও ডিজিটালাইজেশনের প্রভাব।
মাইগ্রেশন: গ্রাম থেকে শহরে শ্রমিকের স্থানান্তর।
গ্লোবালাইজেশন: পশ্চিমা সংস্কৃতির প্রভাব।
বাংলাদেশের সমাজ কাঠামোর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: বাংলাদেশের সমাজ কাঠামোয় ধর্মের ভূমিকা কী?
উত্তর: ধর্ম বাংলাদেশের সমাজে রাজনীতি, সংস্কৃতি ও দৈনন্দিন জীবনযাপনে গভীর প্রভাব রাখে।
প্রশ্ন ২: গ্রামীণ ও নগর সমাজের প্রধান পার্থক্য কী?
উত্তর:
গ্রামীণ: কৃষিনির্ভর, ঐতিহ্যবাহী মূল্যবোধ।
নগর: শিল্পনির্ভর, আধুনিক ও ব্যক্তিকেন্দ্রিক।
বাংলাদেশের সমাজ কাঠামো সম্পর্কিত সিম্বল
🌾 ধান ক্ষেত → কৃষিনির্ভর অর্থনীতি
🕌 মসজিদ → ধর্মীয় প্রভাব
🏙️ ঢাকা শহর → নগরায়ন ও বৈষম্য
👨👩👧👦 যৌথ পরিবার → সামাজিক বন্ধন
উপসংহার:- বাংলাদেশের সমাজ কাঠামো গতিশীল ও বহুমুখী। আধুনিকায়ন ও বিশ্বায়নের চাপে এটি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, তবে ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ এখনও এর কেন্দ্রে অবস্থান করছে। সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে এই কাঠামো বুঝতে হলে এর ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান প্রবণতাগুলো বিশ্লেষণ করা প্রয়োজন।
সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
বাংলাদেশের সমাজ কাঠামো - ২৩২০১১
অনার্স তৃতীয় বর্ষ সমাজবিজ্ঞান বিভাগ
ক – বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) “The Agrarian System of Mughal India”গ্রস্থের রচয়িতা কে?
উত্তর: ইরফান হাবিব।
(খ) “গ্রাম সম্প্রদায় ছিল ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতন্ত্রের মতো।” -উক্তিটি কার?
উত্তর: উক্তিটি ইংরেজ পণ্ডিত Charles Metcalfe এর।
(গ) খালিশা জমি কী?
উত্তর: সরাসরি রাজার নিয়ন্ত্রণাধীনে জমিদারকে প্রদানকৃত জমিই হলো খালিসা জমি।
(ঘ) “সামাজিক কাঠামো একটি সামগ্রিক প্রত্যয়” -উক্তিটি কার?
উত্তর: Robert Redfield-এর।
(ঙ) City guild কী?
উত্তর: শিল্পক্ষেত্রে ব্যবসায়ীদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সম্প্রসারণ ও নিয়ন্ত্রণ করার জন্য শহরকেন্দ্রিক যে guild গড়ে ওঠে তাকে ‘City guild’ বলে।
(চ) তেভাগা আন্দোলনের মৌলিক দাবি কি ছিল?
উত্তর: তেভাগা আন্দোলনের মৌলিক দাবি হলো- উৎপন্ন ফসলের দুই-তৃতীয়াংশের অধিকার কৃষকের।
(ছ) জমিদারি প্রথা কখন বিলোপ হয়?
উত্তর: ১৯৫০ সালে।
(জ) ছয়-দফা কর্মসূচি কে কখন উত্থাপন করেন?
উত্তর: ছয়দফা কর্মসূচি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সালে উত্থাপন করেন।
(ঝ) ১৯৭০ সালের সাধারণ নির্বাচন আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?
উত্তর: ১৬৭টি।
(ঞ) প্রিবেন্ডালাইজেশন ধারণাটি কার?
উত্তর: প্রিবেন্ডালাইজেশন ধারণাটি Max Weber (ম্যাক্স ওয়েবার) এর।
(ট) নীল বিদ্রোহ কী?
উত্তর: ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নীলচাষিদের স্বার্থরক্ষার আন্দোলনকেই নীল বিদ্রোহ বলে।
(ঠ) কর্ভি কী?
উত্তর: কর্তি হলো বেগার খাটা, অনিচ্ছা সত্ত্বেও কাজ করানো।
(ক) সমাজবিজ্ঞানে ‘সমাজ কাঠামো’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: দ্য টকভিল।
(খ) ‘Fief’কী?
উত্তর: যে জমি লর্ড কর্তৃক ভ্যাসালকে দেয়া হতো তাকে Fief বা Fued বলে।
(গ) ‘Changing Society in India, Pakistan and Bangladesh’ -গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ড. এ.কে. নাজমুল করিম।
(ঘ) ম্যানর কী?
উত্তর: কিছু খাস জমির সমন্বয়ে যে স্বনির্ভর আর্থ-সামাজিক কাঠামো সামন্ত কৃষি ব্যবস্থায় বিকশিত হয়েছিল তাকে ম্যানর বলে।
(ঙ) ‘জমিদারি প্রথা’ কত সালে প্রবর্তিত হয়?
উত্তর: ১৭৯৩ সালে।
(চ) বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর দুটি উৎস উল্লেখ কর।
উত্তর: বাংলাদেশে গ্রামীণ ক্ষমতা কাঠামোর দু’টি উৎস। যথা- ক্ষমতাবানদের সম্পদ, বংশ ও পারিবারিক ঐতিহ্য।
(ছ) ‘সূর্যাস্ত আইন’ কী?
উত্তর: সূর্যান্ত আইন অনুযায়ী জমিদাররা নির্দিষ্ট দিনে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদারি হারাতে হতো সেই আইনকে
(জ) তেভাগা আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর: তেভাগা আন্দোলনের নেতা ইলা মিত্র ছিলেন।
(ঝ) নেতৃত্ব কী?
উত্তর: নেতৃত্ব হলো গোষ্ঠীর অভ্যন্তরস্থ আন্তঃব্যক্তিক সম্পর্কের মধ্যে উদ্ভূত একটি দ্বিমুখী সম্বন্ধ।
(ঞ) শিল্পায়ন কী?
উত্তর: শিল্পায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা উৎপাদন ক্ষেত্রে হস্তচালিত যন্ত্রের পরিবর্তে শক্তিচালিত যন্ত্রের প্রয়োগ এবং উৎপাদন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধন করা হয়।
(ট) BARD এর পূর্ণরূপ কী?
উত্তর: BARD এর পূর্ণরূপ হলো: Bangladesh Academy for Rural Development.
(ঠ) ‘এশীয় উৎপাদন পদ্ধতি’ বলতে কোন উৎপাদন ব্যবস্থার কথা বলা হয়েছে?
উত্তর: ভারতীয় উৎপাদন ব্যবস্থার কথা বলা হয়েছে।
(ক) “সমাজ কাঠামো হলো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়।”- উক্তিটি কার?
উত্তর: T.B. Bottomore-এর।
(খ) ‘On Social Structure’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: নৃবিজ্ঞানী Radcliffe Brown.
(গ) প্রফেসর নাজমুল করিম ‘প্রিবেন্ডালাইজেশন’ প্রত্যয়টির পরিবর্তে কোন প্রত্যয়টি ব্যবহার করেছিলেন?
উত্তর: প্রফেসর নাজমুল করিম ‘প্রিবেন্ডালাইজেশন’ প্রত্যয়টির পরিবর্তে Waddaderization প্রত্যয়টি ব্যবহার করেন।
(ঘ) সিনইকোলজি কী?
উত্তর: কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রজাতির সাথে পরিবেশের সম্পর্কের অধ্যয়নই হলো সিনইকোলজি।
(ঙ) ময়টি বলতে কী বোঝায়?
উত্তর: ময়টি ফরাসি শব্দ, এর অর্থ হচ্ছে অর্ধেক। ময়টি হলো উপজাতিদের এমন দুটি শাখা, যারা সর্বদা পাশাপাশি বসবাস করে ও প্রতিযোগিতামূলক মনোভাব পোষণ করে।
(চ) উপরিকাঠামো কী?
উত্তর: উপরিকাঠামো বলতে আইনকানুন, শিল্পকলা, ধর্ম, দর্শন ইত্যাদিকে বুঝায়।
(ছ) কুমিল্লা মডেলের প্রবক্তা কে?
উত্তর: কুমিল্লা মডেলের প্রবক্তা আখতার হামিদ খান।
(জ) পাইকাস্ত রায়ত কারা?
উত্তর: জমির উপর স্বত্বহীন চাষিকে পাইকাস্ত রায়ত বলে।
(ঝ) কমিউনিটি ইকোলজি কী?
উত্তর: পরিবেশের বিভিন্ন প্রজাতির পপুলেশনের মধ্যে গড়ে উঠা স্বাভাবিক সম্পর্ককে কমিউনিটি ইকোলজি বলে।
(ঞ) তমুদ্দিন মজলিস কখন গঠিত হয়?
উত্তর: তমুদ্দিন মজলিস ১৯৪৭ সালে গঠিত হয়।
(ট) এলিট কারা?
উত্তর: মানব গোষ্ঠীর মধ্যে যারা অধিক গুণ, ক্ষমতা, যোগ্যতা ও প্রতিভার বলে মান-সম্মান, প্রভাব-প্রতিপত্তি বিস্তার করে সমাজে বাস করে তারাই মূলত এলিট।
(ঠ) NGO এর পূর্ণ অভিন্যক্তি লেখ।
উত্তর: এনজিও-এর পূর্ণরূপ হলো- Non-Govemmental Organization.
(ক) “স্তরবিহীন সমাজ একটি অলীক কল্পনা”-উক্তিটি কে করেছেন?
উত্তর: “স্তরবিহীন সমাজ একটি অলীক কল্পনা”উক্তিটি করেছেন পি.এ. সরোকিন।
(খ) “Political Elites in Bangladesh” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ড. রঙ্গলাল সেন।
(গ) মুঘল আমলে কয় ধরনের ভূমি ব্যবস্থা ছিল?
উত্তর: মুঘল আমলে দুই ধরনের ভূমি ব্যবস্থা ছিল।
(ঘ) সামন্তবাদ কী?
উত্তর: ভূমি মালিকানা এবং ভূমি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গড়ে উঠা এবং বিশেষ আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার নাম সামন্তবাদ.।
(ঙ) ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?
উত্তর: ১৬৭টি।
(চ) সমাজবিজ্ঞানে ‘সমাজ কাঠামো’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: দ্য টকভিল।
(ছ) ‘City guild’কী?
উত্তর: শিল্পক্ষেত্রে ব্যবসায়ীদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সম্প্রসারণ ও নিয়ন্ত্রণ করার জন্য শহরকেন্দ্রিক যে guild গড়ে ওঠে তাকে ‘City guild’ বলে।
(জ) খুদকান্ত রায়ত কারা?
উত্তর: খুদকান্ত রায়ত হলো জমির উপর প্রত্যক্ষ স্বত্ত্বাধিকারী চাষি বা জোতদার।
(ঝ) ‘IPCC’ এর পূর্ণরপ কী?
উত্তর: IPCC-এর পূর্ণরূপ হলো- Inter-Governmental Panel on Climate Change.
(ঞ) ক্ষমতা কী?
উত্তর: ক্ষমতা বলতে এমন এক যোগ্যতা বা সামর্থ্যকে বুঝায় যাতে কোন ব্যক্তি বা গোষ্ঠী সমাজের অন্যদের আচরণ, কার্যাবলি এবং সমাজের সম্পদকে নিয়ন্ত্রণ ও নির্দিষ্ট লক্ষ্যে কাজে লাগাতে পারে।
(ট) HDI এর পূর্ণরূপ কী?
উত্তর: HDI-এর পূর্ণরূপ হলো- Human Development Index.
(ঠ) নীলবিদ্রোহ কী?
উত্তর: ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নীলচাষিদের স্বার্থরক্ষার আন্দোলনকেই নীল বিদ্রোহ বলে।
(ক) ‘Discovery of Bangladesh’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Discovery of Bangladesh’ গ্রন্থটির রচয়িতা হলেনড.আকবর আলী খান।
(খ) “গ্রাম সম্প্রদায়গুলি ছিল ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতন্ত্রের মতো।”-উক্তিটি কার?
উত্তর: উক্তিটি ইংরেজ পণ্ডিত Charles Metcalfe-এর।
(গ) ভূমিস্বত্ব ব্যবস্থা কী?
উত্তর: ভূমিস্বত্ব ব্যবস্থা বলতে ভূমির উপর কৃষকের স্বত্ব এবং সরকারের ভূমি রাজস্ব আদায়ের পদ্ধতিকে বুঝায়।
(ঘ) Fief কী?
উত্তর: যে জমি লর্ড কর্তৃক ভ্যাসালকে দেয়া হতো তাকে Fief বা Fued বলে।
(ঙ) ভারতে কখন ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়?
উত্তর: ১৮৩৫ সালে।
(চ) বাংলায় নীল চাষ কখন বন্ধ হয়?
উত্তর: ১৮৬০ সালে।
(ছ) হোমেজ কী?
উত্তর: সামন্তপ্রথায় যে সমস্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে ভ্যাসাল তার সামন্ত প্রভুর প্রতি আনুগত্য স্বীকার করতো তাকে হোমেজ ব্যবস্থা বলে।
(জ) সূর্যাস্ত আইন কী?
উত্তর: সূর্যান্ত আইন অনুযায়ী জমিদাররা নির্দিষ্ট দিনে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদারি হারাতে হতো সেই আইনকে সূর্যাস্ত আইন বলে।
(ঝ) ‘তেভাগা আন্দোলনের মৌলিক দাবি কী ছিল?
উত্তর: তেভাগা আন্দোলনের মৌলিক দাবি হলো- উৎপন্ন ফসলের দুই-তৃতীয়াংশের অধিকার কৃষকের।
(ঞ) দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: মোহাম্মদ আলী জিন্নাহ।
(ট) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়?
উত্তর: রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৯৪৭ সালে গঠিত হয়।
(ঠ) বাংলাদেশে শিল্পনীতি প্রথম কখন ঘোষণা করা হয়?
উত্তর: ১৯৭৩ সালে।
(ক) সমাজবিজ্ঞানে ‘সমাজ কাঠামো’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: দ্য টকভিল।
(খ) hanging Society in India, Pakistan and Bangladesh’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ড. এ. কে. নাজমুল করিম।
(গ) মার্ক্সের মতে, সমাজের মৌল কাঠামো গঠিত হয় কীভাবে?
উত্তর: কার্ল মার্কসের মতে, সমাজের মৌল কাঠামো গঠিত হয় উৎপাদনের উপায় এবং উপাদানের সম্পর্ক দ্বারা।
(ঘ) HDI-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: HDI-এর পূর্ণরূপ হলো- Human Development Index.
(ঙ) ইউরোপীয় সামন্তবাদে উচ্চ মর্যাদার অভিজাত শ্রেণি কারা ছিল?
উত্তর: ইউরোপীয়’ সামন্তবাদে উচ্চ মর্যাদার অভিজাত শ্রেণি ছিল ফিউডাল প্রভুরা।
(চ) ছিয়াত্তরের মন্বন্তর কী?
উত্তর: বাংলা ১১৭৬ ইংরেজি ১৭৭০ সাল (মতান্তরে ১১৭৭ সাল) এর দুভিক্ষকে ছিয়াত্তরের মন্বন্তর বলা হয়।
(ছ) গ্রামীণ ক্ষমতা কাঠামোর একটি উপাদান উল্লেখ কর।
উত্তর: গ্রামীণ ক্ষমতা কাঠামোর একটি উপাদান হলো- জমির মালিকানা।
(জ) সার্ফ কারা?
উত্তর: সার্ফ ছিল ইউরোপীয় সমাজতন্ত্রে বসবাসকারী নিম্ন শ্রেণির কৃষক, যারা জমির সাথে স্থায়ীভাবে যুক্ত থাকতেন এবং জমির মালিকের অধীনে কাজ করতেন।
(ঝ) ‘Prebendalization’ প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: Prebendalization ধারণাটি Max Weber (ম্যাক্স ওয়েবার) এর।
(ঞ) খালিশা জমি কী?
উত্তর: সরাসরি রাজার নিয়ন্ত্রণাধীনে জমিদারকে প্রদানকৃত জমিই হলো খালিসা জমি।
(ট) অর্জিত মর্যাদা গোষ্ঠীর একটি উদাহরণ দাও।
উত্তর: অর্জিত মর্যাদা গোষ্ঠীর একটি উদাহরণ হলো- চিকিৎসক সমাজ।
(ঠ) সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দেয় কারা?
উত্তর: সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দেয় সিধু, কানু, চাঁদ ও ভৈরব নামে চার ভাই।
খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
- মৌলকাঠামো ও উপরিকাঠামো কী? ব্যাখ্যাসহ আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৭ ২০২২
- সমাজকাঠামোর কার্যনির্বাহী পূর্বশর্তগুলো উল্লেখ কর। জাবি. ২০১৩ ২০১৯
- সমাজকাঠামোর জৈবিক ধারণা ব্যাখ্যা কর। জবি. ২০১৫
- সমাজ কাঠামোর সংজ্ঞাদাও। জাবি. ২০১২ ২০১৬
- সামন্তবাদের সংজ্ঞা দাও।
- ম্যানর বলতে কী বোঝায়? জাবি. ২০১২ ২০২০ ২০২২
- গিল্ড-এর প্রকারসমূহ আলোচনা কর। জাবি. ২০১৭
- প্রিবেন্ডালাইজেশন এর বৈশিষ্ট্যগুলি কি? জাবি. ২০১৫
- প্রাচ্যের স্বৈরতন্ত্র বলতে কী বোঝায়? জাবি. ২০১৯ ২০২২
- প্রিবেন্ডালাইজেশন কি? জাবি. ২০১৭
- এশীয় উৎপাদন পদ্ধতির বৈশিষ্ট্যগুলো লিখ। জাবি. ২০১৯
- ভারতীয় সামস্তবাদের বৈশিষ্ট্যগুলো কী? জবি. ২০১৩ ১৪ ১৬ ১৮ ২০ ২২
- ইউরোপীয় সামস্তবাদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। জাবি. ২০১৬ ২০২৩
- প্রতিবেশ বলতে কি বুঝ?
- জলবায়ু পরিবর্তন বলতে কি বুঝ? জাবি. ২০১৭
- ভূমিস্বত্ব কী? জাবি. ২০১২ ২০১৫ ২০১৮
- গ্রামীণ সম্প্রদায় বলতে কী বোঝায়?
অথবা, স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সম্প্রদায় বলতে কি বুঝ? জাবি. ২০১৫ ২০১৮ - সামাজিক স্তরবিন্যাস কি? জাবি. ২০১৫ ২০২১
- ১৯৫০ সনের ভূমি সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। জাবি. ২০১৩ ২০১৯
- ভূমি সংস্কারের উদ্দেশ্যসমূহ কী? জাবি. ২০১৪ ২০২১
- জাতিবর্ণ প্রথা ও শ্রেণির মধ্যে পার্থক্য নির্ণয় কর। জাবি. ২০১৯ ২০২১
- ভূমিস্বত্ব ব্যবস্থা কী? জাবি. ২০১৯
- বাংলার শহর কেন্দ্রের দ্রুত বৃদ্ধির কারণগুলো লিখ।
- প্রাচ্য ও পাশ্চাত্যের গিল্ডের পার্থক্য উল্লেখ কব।
- শহর বানগর কী?
- জাতিবর্ণ প্রথা ও গিল্ডের মধ্যে পার্থক্য দেখাও। জাবি. ২০১২ ২০১৪ ২০১৮ ২০২২ ২০২৩
- চিরস্থায়ী বন্দোবস্ত কী? জবি. ২০১৬ ২০১৮
- চিরস্থায়ী বন্দোবস্তের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ লেখ।
- মধ্যবিত্ত শ্রেণির বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর। জবি. ২০১৭
- তেভাগা আন্দোলন কি? জাবি. ২০১২
- ‘দারুল হারব’ বলতে কী বোঝ? জবি. ২০১৪
- মধ্যবিত্ত শ্রেণি বলতে কী বুঝ? জাবি. ২০১২ ২০১৪ ২০২১
- মধ্যবিত্ত শ্রেণি চিহ্নিতকরণের উপায়সমূহ লেখ। জবি. ২০২৩
- কৃষক বিদ্রোহ কি? জাবি. ২০১৩
- সাঁওতাল বিদ্রোহ সম্পর্কেসংক্ষেপে আলোচনা কর। জাবি. ২০১৮
- নীল বিদ্রোহের কারণগুলো লেখ। জাবি. ২০১৫ ২০১৭ ২০২০ ২০২২
- কৃষক গতিশীলতার প্রকারভেদ লেখ। জবি. ২০২৩
- বাংলাদেশ সৃষ্টির কারণগুলো কী? জাবি. ২০১৩
- উপনিবেশবাদ কাকে বলে? জবি. ২০১৬ ২০১৮ ২০২১
- ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণগুলো কী? জবি. ২০১৪ ২০১৯
- ছয়-দফা আন্দোলনের দাবিগুলো উল্লেখ কর। জাবি. ২০১২ ২০১৭ ২০২৩
- ছয় দফা কর্মসূচিকে কেন বাঙালির ‘ম্যাগনাকার্টা’ বলা হয়? জবি. ২০১৬ ২০২২
- নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝ? জবি. ২০১২
- সামাজিক অসমতার সংজ্ঞা দাও। জবি. ২০১৯
- নারীর ক্ষমতায়নের পদক্ষেপসমূহ সংক্ষেপে আলোচনা কর। জবি. ২০১৩ ২০১৬
- সংক্ষেপে সামাজিক অসমতার সামাজিক ক্ষেত্রগুলো লেখ। জবি. ২০২২
- দারিদ্র্যের সংজ্ঞা দাও। জাবি. ২০১৩
- কৃষি কাঠামো কি? জবি. ২০১৫
- জ্ঞাতি সম্পর্ক কী? জবি. ২০২১
- ‘বিশ্বায়ন’ প্রত্যয়টি ব্যাখ্যা কর। জাবি. ২০১৫ ২০১৯
- সুশীল সমাজের সংজ্ঞা দাও। জাবি. ২০১৪ ২০২১
- সুশীল সমাজের বৈশিষ্ট্য উল্লেখ কর। জাবি. ২০২৩
- আধুনিকীকরণ বলতে কী বোঝায়? জাবি. ২০১৩ ২০২০ ২০২৩
গ – বিভাগ: রচনামূলক প্রশ্না উত্তর ⮟
- “সমাজ কাঠামো হচ্ছে সামাজিক গোষ্ঠী ও প্রতিষ্ঠানের জটিল রূপ।”-(জিন্সবার্গ) উক্তিটির সম্পর্কে যুক্তি প্রদর্শন কর। জাবি. ২০১৭
- সমাজ কাঠামো সম্পর্কিত মার্ক্সীয় তত্ত্বটি ব্যাখ্যা কর। জাবি. ২০১২ ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২০
- “প্রধান প্রধান প্রতিষ্ঠান ও গোষ্ঠীর যৌগিক সমন্বয়ই সমাজ কাঠামো” (মরিস জিলবার্গ)- উক্তিটি ব্যাখ্যা কর। জাবি. ২০১৭ ২০২২
- “সমাজ কাঠামো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়।” (টি.বি. বটোমোর)- উক্তিটি বিশদভাবে ব্যাখ্যা কর। জাবি. ২০১৩ ২০১৫ ২০১৯ ২০২১ ২০২৩
- ইউরোপে পুঁজিবাদের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১৬ ২০২১
- “ইউরোপীয় সামন্তবাদ পুঁজিবাদের জন্ম দিয়েছিল, কিন্তু ভারতীয় সামন্তবাদ পুঁজিবাদের জন্ম দিতে ব্যর্থ হয়েছিল” (এ.কে নাজমুল করিম) – উক্তিটি মূল্যায়ন কর। জাবি. ২০১৪ ২০১৯
- “ভূমিত ব্যক্তিগত মালিকানার অনুপস্থিতই হলো প্রাচ্যের সকল প্রপঞ্চের মৌলরূপ” (মার্কস) উক্তিটি ব্যাখ্যা কর। জাবি. ২০১৩
- ভারতীয় সামন্তবাদ ও ইউরোপীয়সামন্তবাদের পার্থক্য আলোচনা কর। জাবি. ২০২২
- প্রাচ্য ও পাশ্চাত্যের সমাজ কাঠামোর মধ্যে তুলনামূলক আলোচনা কর। জাবি. ২০১২ ২০১৭ ২০২১
- “ভারতীয় গ্রাম সম্প্রদায়গুলো এক একটি স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক একক।”- মার্ক্সের উক্তিটি ব্যাখ্যা কর। জাবি. ২০২৩
- ভারতীয় সমাজে পুঁজিবাদ বিকাশের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৬ ২০২৩
- বাংলাদেশের সমাজ, ভূমি, নদী এবং জলবায়ুর প্রতিবেশগত প্রসঙ্গ আলোচনা কর। জবি. ২০১৩ ২০১৫
- বাংলাদেশের সমাজজীবনের উপর ভৌগোলিক উপাদানের প্রভাবআলোচনা কর। জবি. ২০১৫
- সমাজ কাঠামো বলতে কী বুঝ? বাংলাদেশের সমাজ কাঠামোর ওপর জলবায়ুর প্রভাব বিস্তারিত আলোচনা কর। জবি. ২০২৩
- বাংলাদেশের গ্রামীণ সমাজের পরিবর্তন সম্পর্কে পর্যালোচনা কর।
- গ্রাম সম্প্রদায়গুলো ছিল ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতন্ত্রের মত।”- (ম্যাটকফ) উক্তিটি ব্যাখ্যা কর। জাবি. ২০১৯
- ব্রিটিশ শাসনামলে বাংলায় ভূমি ব্যবস্থায় পরিবর্তনসমূহ আলোচনা কর।
- প্রাক-ব্রিটিশ ভারতের স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সম্প্রদায়ের প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা কর। জাবি. ২০১২ ২০১৭ ২০২১
- মুঘল ভারতের কৃষি কাঠামো আলোচনা কর। জাবি. ২০২১
- প্রাক-ব্রিটিশ ভারতে নগর বিকাশের উপাদানসমূহ আলোচনা কর। জাবি. ২০১২ ২০১৬ ২০১৮
- প্রাক ব্রিটিশ ভারতের গিল্ডগুলো পাশ্চাত্য অর্থে স্বায়ত্বশাসিত না হওয়ার উপাদানসমূহ আলোচনা কর। জবি. ২০১৫
- স্থানান্তর গমন কী? বাংলাদেশে গ্রাম থেকেশহরে স্থানান্তরের প্রভাব আলোচনা কর। জাবি. ২০১৬
- মধ্যযুগে ভারতীয় নগর সমাজের প্রকৃতি আলোচনা কর। জবি. ২০১৪ ২০২২
- মুঘল ভারতের ভূমিস্বত্ব ব্যবস্থা আলোচনা কর। জবি. ২০১৫ ২০১৮ ২০২০
- ৰাংলায় মধ্যবিত্ত শ্রেণির প্রসারে ইংরেজি শিক্ষার ভূমিকা আলোচনা কর। জবি. ২০১৪ ২০১৯
- বাংলার সমাজ কাঠামোর উপর ব্রিটিশ শাসনের প্রভাব আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৮ ২০২১
- বাংলাদেশের সমাজ কাঠামোর উপরচিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা কর। জবি. ২০১৩ ২০১৭ ২০২০ ২০২২
- নীল বিদ্রোহের গুরুত্ব আলোচনা কর। জবি. ২০১৯
- বাংলাদেশে তেভাগা আন্দোলনের স্বরূপ ও ফলাফল আলোচনা কর। জবি. ২০১৩ ২০১৭ ২০২০
- বাংলায় কৃষক আন্দোলনের কারণগুলো আলোচনা কর। জাবি. ২০২১
- নীল বিদ্রোহের কারণ এবং ফলাফল ব্যাখ্যা কর। জবি. ২০২৩
- ব্রিটিশ আমলে বাংলার ইংরেজি শিক্ষিত মুসলমান মধ্যবিত্ত শ্রেণির বিকাশ প্রলম্বিত হওয়ারজন্য দায়ী উপাদানসমূহ আলোচনা কর। জবি. ২০১২ ২০১৬ ২০২৩
- বাঙালি জাতীয়তাবাদ বিকাশের সামাজিক পটভূমি আলোচনা কর। জবি. ২০১৫
- বাঙালি জাতীয়তাবাদ বিকাশে প্রভাববিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর। জবি. ২০২০
- ১৯৬৬ সালের ছয়-দফা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা কর। জবি. ২০১৯ ২০২১
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সামাজিক পটভূমি আলোচনা কর। জবি. ২০১২
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের আর্থসামাজিক পটভূমি আলোচনা কর। জবি. ২০১২ ১৪ ১৬ ১৮ ২০ ২২
- ‘বাঙালি জাতীয়তাবাদবিকাশে ভাষা আন্দোলন প্রথম মাইলফলক’- আলোচনা কর। জবি. ২০১৭ ২০১৯ ২০২৩
- নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়সমূহ আলোচনা কর। জাবি. ২০১৪
- বাংলাদেশে নারীর ক্ষমতায়নে এনজিও-র ভূমিকা আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৮ ২০২১
- বাংলাদেশে নারী ক্ষমতায়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর। জাবি. ২০২০ ২০২২
- বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর স্বরূপ আলোচনা কর। জবি. ২০১৮
- সাম্প্রতিক বাংলাদেশে পরিবর্তনশীল ক্ষমতা কাঠামো পর্যালোচনা কর। জবি. ২০১২
- বাংলাদেশের গ্রামীণ নেতৃত্বের পরিবর্তনশীল ধারা আলোচনা কর। জাবি. ২০১৩ ২০১৬ ২০১৭
- বাংলাদেশে সামাজিক অসমতার প্রকৃতি আলোচনা কর। জাবি. ২০১৩ ২০১৬ ২০১৭ ২০২২
- সাম্প্রতিক বাংলাদেশে গ্রামীণ ক্ষমতা কাঠামোতে রাজনৈতিক নেতৃত্বের প্রভাব ব্যাখ্যা কর। জবি. ২০২৩
- বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি পরিবর্তনে আধুনিকায়নের প্রভাব আলোচনা কর। জাবি. ২০১৮
- বাংলাদেশে গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর। জাবি. ২০১২ ২০১৭
- গ্রামীণ সমাজের উন্নয়নে বেসরকারি সংস্থাসমূহের ভূমিকা মূল্যায়ন কর। জাবি. ২০১৩ ২০১৯
- বাংলাদেশের সাম্প্রতিক সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনসমূহ আলোচনা কর। জাবি. ২০১৬ ২০২০
- “বিশ্বায়ন সমগ্র বিশ্বকে একটি বৈশ্বিক গ্রামে পরিণত করেছে।”-ব্যাখ্যা কর। জাবি. ২০২০
- সমকালীন বাংলাদেশের সমাজ কাঠামোর উপর নগরায়ণ ও শিল্পায়নের প্রভাব আলোচনা কর। জবি. ২০১৪ ২০২২
- বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক পরিবর্তনে তথ্য-প্রযুক্তির প্রভাব আলোড়না কর। জাবি. ২০২৩

