সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
কৌশলগত ব্যবস্থাপনা
মাস্টার্স ব্যবস্থাপনা বিভাগ
পূর্ণমান – ৮০
ক – বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ১ x ১০ = ১০
খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ৫ x ৪ = ২০
গ – বিভাগ: রচনামূলক প্রশ্নউত্তর ৫ x ১০= ৫০
ক – বিভাগ: বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) কৌশল কী?
উত্তর: প্রতিষ্ঠানের পরিকল্পনার বাস্তবায়ন প্রভাবিত করতে পারে এমন পক্ষগুলোর ক্রিয়া প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য গৃহীত নীতিমালা বা কর্মপন্থাকে কৌশল বলে।
(খ) লক্ষ্য কী?
উত্তর: পরিকল্পনার মাধ্যমে উদ্দেশ্যকে যখন সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয় তখন তাকে লক্ষ্য বলে।
(গ) কাঠামোবদ্ধ সিদ্ধান্ত কী?
উত্তর: সাংগঠনিক কাঠামোতে রুটিন কার্যের জন্য নিয়মতান্ত্রিকভাবেযে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে কাঠামোবদ্ধ সিদ্ধান্ত বলে।
(ঘ) ঘুরে দাঁড়ানো কৌশল কী?
উত্তর: যখন বাজারে মন্দা বা প্রতিকূল অবস্থা চলতে থাকে তখন তার সঙ্গে তাল মিলিয়ে চলার এবং সুযোগ আসলে বা- প্রতিকূলতা কাটলে দ্রুত ঘুরে দাঁড়ানোর সব শক্তি নিয়ে সামনে অগ্রসর হওয়ার কৌশলকে ঘুরে দাঁড়ানো কৌশল বলে।
(ঙ) পণ্য অভিযোজন কী?
উত্তর: স্থানীয় বাজারে ক্রেতাদের চাহিদা বা অভাব পূরণের সাথেপণ্যের পরিবর্তন করে সামঞ্জস্য বিধান করাকে পণ্য অভিযোজন বলে।
(চ) SWOT-এর পূর্ণরূপ লিখ।
উত্তর: SWOT এর পূর্ণরূপ হলো- Strengths, Weaknesses, Opportunities, Threats.
(ছ) মস্তিষ্কে ঝড় তোলা কৌশল কী?
উত্তর: এই পদ্ধতিতে শিক্ষার্থীদের কোনো সমস্যা দেওয়া হয় এবং সম্ভাব্য সমস্যার সমাধান খুঁজে বের করতে বলা হয়। তখন মস্তিষ্ক খাটিয়ে সমাধান খুঁজে বের করার পদ্ধতিকে মস্তিষ্কে ঝড় তোলা কৌশল বলে।
(জ) ACR-এর পূর্ণরূপ লিখ।
উত্তর: ACR-এর পূর্ণরূপ হলো Annual confidential Report.
(ঝ) কৌশল নিয়ন্ত্রণ বিন্দু বলতে কী বুঝায়?
উত্তর: যার মাধ্যমে সম্পাদিত কার্যাবলি পর্যবেক্ষণ, পুনর্মূল্যায়ন করে কাঙ্ক্ষিত কাজের সাথে তুলনা করা হয় তাকে কৌশল নিয়ন্ত্রণ বিন্দু বলে।
(ঞ) কৌশল মূল্যায়ন কী?
উত্তর: প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ সম্পর্কে তুলনামূলক বিশ্লেষণ করাকে কৌশল মূল্যায়ন বলে।
(ট) CAPA এবং EVA-এর পূর্ণরূপ লিখ।
উত্তর: CAPA-এর পূর্ণরূপ হলো- Confederation of Asian and Pacific Accountants. EVA-এর পূর্ণরূপ হলো- Economic Value Added.
(ঠ) ভিশন কী?
উত্তর: একটি প্রতিষ্ঠান যা অর্জন করতে চায় তার বিবৃতিকে ভিশন বলে।
(ক) কৌশলগত ব্যবস্থাপনা কী?
উত্তর: বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করার প্রক্রিয়াকে কৌশলগত ব্যবস্থাপনা বলে।
(খ) সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বুঝায়?
উত্তর: একাধিক বিকল্প পদ্ধতির মধ্য হতে যে প্রক্রিয়ার মাধ্যমে সর্বোত্তম বিকল্পটি বেছে নিয়ে চূড়ান্ত ফলাফলে পৌছা যায় তাকে ‘সিদ্ধান্ত গ্রহণ বলে।
(গ) কৌশলগত ব্যবসায় একক কী?
উত্তর: প্রতিষ্ঠানের একটি কার্যকর বিভাগ, যা কোন স্বতন্ত্রধর্মী পণ্য বা বাজার অংশে কিংবা সুনির্দিষ্ট ভোক্তা শ্রেণি বা ভৌগোলিক এলাকায় পণ্য বা সেবাকার্য পরিবেশন করে তাকে কৌশলগত ব্যবসায় একক বলে।
(ঘ) DSS এর পূর্ণরূপ লেখ।
উত্তর: DSS-এর পূর্ণরূপ হলো- Decision Support System.
(ঙ) পে-অফ মেট্রিক্স কী?
উত্তর: যখন একজন ব্যবস্থাপক দুটি বিকল্প থেকে সবচেয়ে উত্তমটি সম্পর্কে ধারণা নেয় তখন সেটিকে পে-অফ ম্যাট্রিক্স বলা হয়।
(চ) কৌশলগত সুবিধা কী?
উত্তর: কৌশলগত সুবিধা হলো, প্রতিযোগীর তুলনায় দীর্ঘমেয়াদী মৌলিক ও দৃঢ় সুবিধাবলি যা সমানভাবে ব্যবসায় পরিচালনায় অন্য প্রতিযোগীদের থেকে বেশি সফলতা প্রদান করে।
(ছ) গেরিলা আক্রমণ কী?
উত্তর: যে কৌশলের মাধ্যমে প্রতিষ্ঠান এমন কতকগুলো উদ্যোগ গ্রহণ করে যাতে নতুন কিছু সেবা ক্রেতাদের দেওয়া হয় কিন্তু এর ‘জন্য প্রতিষ্ঠানের খুব বেশি টাকা খরচ হয় না তাকে গেরিলা আক্রমণ বলে।
(জ) কেস স্টাডি কী?
উত্তর: ব্যবসায়ের কাজ পরিচালনা করতে গিয়ে একজন উদ্যোক্তাকে যে সকল সমস্যার সম্মুখীন হতে হয় এবং যেসব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমস্যার সমাধান করা হয় তাকেই কেস স্টাডি বলে।
(ঝ) সিদ্ধান্ত বৃক্ষ কী?
উত্তর: বর্তমান সিদ্ধান্ত ও ভবিষ্যৎ ঘটনা এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত ও তার ফলাফলের মধ্যকার সম্পর্কের চিত্রগত উপস্থাপনকে সিদ্ধান্ত বৃক্ষ বলে।
(ঞ) মানস্থিরকরণ কৌশল কী?
উত্তর: কোনো প্রতিষ্ঠানে যে শিল্প বা’যে কাজের সাথে সংশ্লিষ্ট সে শিল্প কিংবা সে কাজে নিয়োজিত অন্যান্য প্রতিষ্ঠানে এবং অন্য শিল্প বা কাজে নিয়োজিত এক বা একাধিক প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ কাজের ভিত্তিতে স্বীয় প্রতিষ্ঠানের লক্ষ্য এবং আদর্শ নির্ধারণ করার প্রক্রিয়া হলো-মান স্থিরকরণ কৌশল বা বেঞ্চমার্কিং।
(ট) কর্পোরেট সংস্কৃতি কী?
উত্তর: কোনো সংগঠনের সদস্যদের মূল্যবোধ, বিশ্বাস, আচারআচরণ, রীতি-নীতি ইত্যাদির সমন্বয়ের সংগঠনের সদস্যদের মধ্যে যে রেওয়াজ গড়ে ওঠে তাই কর্পোরেট সংস্কৃতি বলে।
(ঠ) আত্মরক্ষামূলক কৌশল কী?
উত্তর: কোনো প্রতিযোগীকে মোকাবিলা করার জন্য যে কৌশল অনুসরণ করা হয় তাকে আত্মরক্ষামূলক বা প্রতিরক্ষামূলক কৌশল বলে।
(ক) কৌশলগত পরিকল্পনা কী?
উত্তর: প্রতিষ্ঠানের উদ্দেশ্য, নীতি এবং রণনীতি নির্ধারণের সাথে সম্পর্কযুক্ত পরিকল্পনাকে কৌশলগত পরিকল্পনা বলে।
(খ) ইনভেন্টরি মডেল কী?
উত্তর: যে মডেলের সাহায্যে কাম্য মজুদের পরিমাণ নির্ধারণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে ইনভেনটরি মডেল বলে।
(গ) অগ্রগামী কৌশল কী?
উত্তর: কোনো কোম্পানি বাজারে বিদ্যমান প্রতিযোগীদের পিছনে ফেলে কৌশল প্রয়োগ করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা গ্রহণ করলে তাকে অগ্রগামী কৌশল হিসাবে অভিহিত করা হয়।
(ঘ) কৌশলগত নিয়ন্ত্রণ বিন্দু কী?
উত্তর: যার মাধ্যমে সম্পাদিত কার্যাবলি পর্যবেক্ষণ, পুনর্মূল্যায়ন করে কাঙ্ক্ষিত কাজের সাথে তুলনা করা হয় তাকে কৌশলগত নিয়ন্ত্রণ বিন্দু বলে।
(ঙ) মূল্যায়নমূলক ঘটনা কী?
উত্তর: মূল্যায়নমূলক ঘটনায় সমস্যার বিশ্লেষণ এবং সমাধানে ব্যবস্থাপনা কতটুকু সফলতার সাথে ভূমিকা পালন রাখতে পেরেছে তার মূল্যায়ন লিপিবদ্ধ করা হয়।
(চ) পণ্য অভিযোজন কী?
উত্তর: স্থানীয় বাজারে ক্রেতাদের চাহিদা বা অভাব পূরণের সাথে পণ্যের পরিবর্তন করে সামঞ্জস্য বিধান করাকে পণ্য অভিযোজন বলে।
(ছ) ভিশন কী?
উত্তর: একটি প্রতিষ্ঠান যা অর্জন করতে চায় তার বিবৃতিকে ভিশন বলে।
(জ) লক্ষ্যমাত্রা কী?
উত্তর: পরিকল্পনার মাধ্যমে উদ্দেশ্যকে যখন সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয় তখন তাকে লক্ষ্যমাত্রা বা লক্ষ্য বলে।
(ঝ) গেম থিওরি কী?
উত্তর: দ্বন্দ্বজনিত পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিকেই গেম থিওরি বা খেলা তত্ত্ব বলে।
(ঞ) SWOT- এর পূর্ণরূপ লিখ।
উত্তর: SWOT এর পূর্ণরূপ হলো- Strengths, Weaknesses, Opportunities, Threats.
(ট) কর্পোরেট স্ট্র্যাটেজি কী?
উত্তর: যে কৌশল ব্যবসায়ের হুমকি ও সুযোগসমূহ সুনির্দিষ্ট করে পৃথক করার মাধ্যমে ক্রমবর্ধমান উদ্দেশ্য চিহ্নিত করে ও অর্জনের চেষ্টা করে তাকে কর্পোরেট কৌশল/স্ট্র্যাটেজি বলে।
(ঠ) বেঞ্চমার্কিংকী?
উত্তর: বেঞ্চমার্কিং অভিধানিক অর্থ হলো আদর্শ। আর বেঞ্চমার্কিং বলতে আদর্শ স্থাপন প্রক্রিয়াকে বুঝায়।
(ক) কৌশলগত ব্যবসায় একক কাকে বলে?
উত্তর: প্রতিষ্ঠানের একটি কার্যকর বিভাগ, যা কোনো স্বতন্ত্রধর্মী পণ্য বা বাজার অংশে কিংবা সুনির্দিষ্ট ভোক্তা শ্রেণি বা ভৌগোলিক এলাকায় পণ্য বা সেবাকার্য পরিবেশন করে তাকে কৌশলগত ব্যবসায় একক বলে।
(খ) লজিস্টিকস এর সংজ্ঞা দাও।
উত্তর: উদ্দেশ্য বাস্তবায়নে মৌলিক কার্যাদির সহায়ক উপকরণাদি ও সেবামূলক কার্যাদির সমষ্টিকেই লজিস্টিকস্ বলে।
(গ) সমান্তরাল একত্রীকরণ কাকে বলে?
উত্তর: সমজাতীয় পণ্য ও সেবা, উৎপাদনকারী দুই বা ততোধিক কোম্পানি মিলে একত্রে যে একত্রীকরণ কৌশল অবলম্বন করে তাকে সমান্তরাল একত্রীকরণ বলে।
(ঘ) ঝুঁকির সংজ্ঞাদাও।
উত্তর: ঝুঁকি হলো এমন একটি বিপদ বা দুর্ঘটনা যা থেকে লোকসান বা ক্ষতির সৃষ্টি হয়।
(ঙ) কর্পোরেট সংস্কৃতি বলতে কী বুঝায়?
উত্তর: কোনো সংগঠনের সদস্যদের মূল্যবোধ, বিশ্বাস, আচারআচরণ, রীতি-নীতি ইত্যাদির সমন্বয়ের সংগঠনের সদস্যদের মধ্যে যে রেওয়াজ গড়ে ওঠে তাই কর্পোরেট সংস্কৃতি বলে।
(চ) ৩৬০ ডিগ্রি ফলাবর্তন কাকে বলে?
উত্তর: যে পদ্ধতির মাধ্যমে প্রতিটি কর্মী তার কার্যসম্পাদন সম্পর্কে তার সুপারভাইজার, বন্ধু, স্টাফ, সহকর্মী ও ক্রেতাদের নিকট থেকে feedback পায়, তাকে ৩৬০ ডিগ্রি ফলাবর্তন বলে।
(ছ) মিশন কী?
উত্তর: ভিশনকে বাস্তবমুখী করে উপস্থাপন করাই হচ্ছে মিশন। মিশনের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের অভীষ্ট লক্ষ্যে পৌছানোর অভিপ্রায়কে বর্ণনা করে।
(জ) আত্মরক্ষামূলক কৌশল কাকে বলে?
উত্তর: কোনো প্রতিযোগীকে মোকাবিলা করার জন্য যে কৌশল অনুসরণ করা হয় তাকে আত্মরক্ষামূলক বা প্রতিরক্ষামূলক কৌশল বলে।
(ঝ) পরিকল্পনার আঙিনা বলতে কী বুঝায়?
উত্তর: পরিকল্পনার আঙিনা বলতে সে অবস্থাকে বুঝায় যে অবস্থার মধ্য দিয়ে পরিকল্পনা বাস্তবায়িত হয়।
(ঞ) BCG এর পূর্ণরূপ লেখ।
উত্তর: BCG এর পূর্ণরূপ- Boston Consulting Group.
(ট) নমনীয়তা বলতে বলতে কী বুঝায়?
উত্তর: বিষয়ভিত্তিক স্থায়ী সিদ্ধান্ত পরিবর্তিত পরিস্থিতিতে প্রণয়নযোগ্য হওয়ার প্রক্রিয়া গ্রহণ করার প্রবণতাই হলো নমনীয়তা।
(ঠ) লাইসেন্সিং কী?
উত্তর: লাইসেন্সিং হলো আন্তর্জাতিক বাজারে প্রবেশের সবচেয়ে কম ব্যয়সম্পন্ন পদ্ধতি। এর মাধ্যমে বিদেশি কোম্পানিকে নির্দিষ্ট রয়্যালিটি প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান উক্ত বিদেশি কোম্পানির পণ্য উৎপাদনের সুযোগ পায়।
(ক) কৌশলগত পরিকল্পনা কী?
উত্তর: প্রতিষ্ঠানের উদ্দেশ্য, নীতি এবং রণনীতি নির্ধারণের সাথে সম্পর্কযুক্ত পরিকল্পনাকে কৌশলগত পরিকল্পনা বলে।
(খ) পে-অফ মেট্রিক্স কী?
উত্তর: যখন একজন ব্যবস্থাপক দুটি বিকল্প থেকে সবচেয়ে উত্তমটি সম্পর্কে ধারণা নেয় তখন সেটিকে পে-অফ ম্যাট্রিক্স বলা হয়।
(গ) কেস স্টাডি কী?
উত্তর: ব্যবসায়ের কাজ পরিচালনা করতে গিয়ে একজন উদ্যোক্তাকে যে সকল সমস্যার সম্মুখীন হতে হয় এবং যেসব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমস্যার সমাধান করা হয় তাকেই কেস স্টাডি বলে।
(ঘ) সিদ্ধান্ত বৃক্ষ কী?
উত্তর: বর্তমান সিদ্ধান্ত ও ভবিষ্যৎ ঘটনা এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত ও তার ফলাফলের মধ্যকার সম্পর্কের চিত্রগত উপস্থীপনকে সিদ্ধান্ত বৃক্ষ বলে।
(ঙ) ভিশন কী?
উত্তর: একটি প্রতিষ্ঠান যা অর্জন করতে চায় তার বিবৃতিকে ভিশন বলে।
(চ) গেরিলা আক্রমণ কী?
উত্তর: যে কৌশলের মাধ্যমে প্রতিষ্ঠান এমন কতকগুলো উদ্যোগ গ্রহণ করে যাতে নতুন কিছু সেবা ক্রেতাদের দেওয়া হয় কিন্তু এর জন্য প্রতিষ্ঠানের খুব বেশি টাকা খরচ হয় না তাকে গেরিলা আক্রমণ বলে।
(ছ) FOB এর পূর্ণরূপ লেখ।
উত্তর: FOB এর পূর্ণরূপ হলো- Free on Boat.
(জ) গেম থিওরি কী?
উত্তর: দ্বন্দ্বজনিত পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিকেই গেম থিওরি বা খেলা তত্ত্ব বলে।
(ঝ) কৌশল-মূল্যায়ন কী?
উত্তর: প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ সম্পর্কে তুলনামূলক বিশ্লেষণ করাকে কৌশল মূল্যায়ন বলে।
(ঞ) পণ্য মিশ্রণ কী?
উত্তর: একটি কোম্পানি কর্তৃক বিক্রয়ের উদ্দেশ্যে তৈরিকৃত সকল পণ্যের পূর্ণ তালিকাকে পণ্য মিশ্রণ বলে।
(ট) উদ্দেশ্য কী?
উত্তর: একটি প্রতিষ্ঠান যা অর্জন করতে চায় তার বিস্তারিত ও সুনির্দিষ্ট বর্ণনাকেই উদ্দেশ্য বলে।
(ঠ) আর্থিক ঝুঁকিকী?
উত্তর: ব্যবসায়ের অর্থসংস্থানের জন্য যে ধরনের ক্ষতি হয় তার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলে।
(ক) কৌশলগত ব্যবস্থাপনা কী?
উত্তর: বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করার প্রক্রিয়াকে কৌশলগত ব্যবস্থাপনা বলে।
(খ) মিশন কী?
উত্তর: ভিশনকে বাস্তবমুখী করে উপস্থাপন করাই হচ্ছে মিশন। মিশনের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর অভিপ্রায়কে বর্ণনা করে।
(গ) কাঠামোবদ্ধ সিদ্ধান্ত কী?
উত্তর: সাংগঠনিক কাঠামোতে রুটিন কার্যের জন্য নিয়মতান্ত্রিকভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে কাঠামোবদ্ধ সিদ্ধান্ত বলে।
(ঘ) ডেলফি গ্রুপ কী?
উত্তর: বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে দলগত সিদ্ধান্ত গ্রহণের প্রচেষ্টাকেই ডেলফি গ্রুপ বলে।
(ঙ) ঘুরে দাঁড়ানো কৌশল কী?
উত্তর: যখন বাজারে মন্দা বা প্রতিকূল অবস্থা চলতে থাকে তখন তার সঙ্গে তাল মিলিয়ে চলার এবং সুযোগ আসলে বা প্রতিকূলতা কাটলে দ্রুত ঘুরে দাঁড়ানোর সব শক্তি নিয়ে সামনে অগ্রসর হওয়ার কৌশলকে ঘুরে দাঁড়ানো কৌশল বলে।
(চ) প্রতিরক্ষামূলক কৌশল কী?
উত্তর: কোনো প্রতিযোগীকে মোকাবিলা করার জন্য যে কৌশল অনুসরণ করা হয় তাকে আত্মরক্ষামূলক বা প্রতিরক্ষামূলক কৌশল বলে।
(ছ) কর্পোরেট সংস্কৃতি কী?
উত্তর: কোনো সংগঠনের সদস্যদের মূল্যবোধ,বিশ্বাস, আচারআচরণ, রীতি-নীতি ইত্যাদির সমন্বয়ের সংগঠনের সদস্যদের মধ্যে যে রেওয়াজ গড়ে ওঠে তাই কর্পোরেট সংস্কৃতি বলে।
(জ) ৩৬০ ডিগ্রি ফলাবর্তন কী?
উত্তর: যে পদ্ধতির মাধ্যমে প্রতিটি কর্মী তার কার্যসম্পাদনসসম্পর্কে তার সুপারভাইজার, বন্ধু, স্টাফ, সহকর্মী ও ক্রেতাদের নিকট থেকে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত ফলাফল পায়, তাকে ৩৬০ ডিগ্রি ফলাবর্তন বলে।
(ঝ) CAPA-এর পূর্ণরূপ কী?
উত্তর: CAPA-এর পূর্ণরূপ হলো- Confederation of Asian and Pacific Accountants.
(ঞ) পরীক্ষণ তালিকা কী?
উত্তর: কোনো সমস্যা সমাধানের জন্য এলোমেলোভাবে উদ্যোগ না নিয়ে, বরং সঠিক পন্থায় এবং সুসংবদ্ধ তথ্য সংগ্রহের জন্য একটি পূর্ব প্রণীত কার্যসম্পাদন পরিকল্পনাকে পরীক্ষণ তালিকা বলে।
(ট) গেম থিওরি কী?
উত্তর: দ্বন্দ্বজনিত পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিকেই গেম থিওরি বা খেলা তত্ত্ব বলে।
(ঠ) ঘটনা (Case) কী?
উত্তর: ঘটনা হলো কোনো প্রতিষ্ঠান তথা, কোনো ব্যবসায়,কোনো শিল্প, হাসপাতাল বা অন্য যেকোনো সংগঠন সম্পর্কিতলিখিত বিবরণ।
(ক) সিদ্ধান্ত বৃক্ষ কী?
উত্তর: বর্তমান সিদ্ধান্ত ও ভবিষ্যৎ ঘটনা এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত ও তার ফলাফলের মধ্যকার সম্পর্কের চিত্রগত উপস্থাপনকে সিদ্ধান্ত বৃক্ষ বলে।
(খ) ঝুঁকি কী?
উত্তর: ঝুঁকি হলো এমন একটি বিপদ বা দুর্ঘটনা যা থেকে লোকসান বা ক্ষতির সৃষ্টি হয়।
(গ) ৭২০ ডিগ্রি ফলাবর্তন কী?
উত্তর: যে পদ্ধতিতে মূল্যায়ন ব্যবস্থা শীর্ষ ব্যবস্থাপনা, উর্ধ্বতন, সহকর্মী, অধস্তন, অভ্যন্তরীণ গ্রাহক, নিরীক্ষক, বাহ্যিক সরবরাহকারী ও গ্রাহকদের দ্বারা পরিচালিত হয় এবং একই ব্যক্তিদের কাছ থেকে দু’বার ফিডব্যাক নেওয়া হয়, তাই হলো ৭২০ ডিগ্রি ফলাবর্তন।
(ঘ) ভিশন কী?
উত্তর: একটি প্রতিষ্ঠান যা অর্জন করতে চায় তার বিবৃতিকে ভিশন বলে।
(ঙ) কৌশসগত নিয়ন্ত্রণ কী?
উত্তর: কৌশলগত নিয়ন্ত্রণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি সংস্থা তার কৌশলগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে।
(চ) আত্মরক্ষামূলক কৌশল কী?
উত্তর: কোনো প্রতিযোগীকে মোকাবিলা করার জন্য যে কৌশল অনুসরণ করা হয় তাকে আত্মরক্ষামূলক বা প্রতিরক্ষামূলক কৌশল রলে।
(ছ) সাংগঠনিক সংস্কৃতি কী?
উত্তর: কোনো সংগঠনের সদস্যদের মূল্যবোধ, বিশ্বাস, আচারআচরণ, রীতিনীতি ইত্যাদি সমন্বয়ে সংগঠনের সদস্যদের মধ্যে যে রেওয়াজ গড়ে উঠে তাকে সাংগঠনিক সংস্কৃতি বলে।
(জ) বেঞ্চমার্কিং কাকে বলে?
উত্তর: বেঞ্চমার্কিং হলো একটি প্রক্রিয়া যেখানে একটি সংস্থা তার কর্মক্ষমতা, প্রক্রিয়া বা কৌশলগুলিকে অন্য সংস্থা বা শিল্পের সেবা অনুশীলনের সাথে তুলনা করে।
(ঝ) কার্যভিত্তিক পরিকল্পনা কী?
উত্তর: কৌশলগত পরিকল্পনাকে সাহায্য করার জন্য সুনির্দিষ্ট কিছু কর্মপন্থা নির্ধারণে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে কার্যভিত্তিক পরিকল্পনা বলে।
(ঞ) DSS-এর পূর্ণরূপ লেখ। (Elaborate DSS.)
উত্তর: DSS-এর পূর্ণরূপ হলো- Decision Support System.
(ট) বিশ্বায়ন কী?
উত্তর: যখন পৃথিবীর বিভিন্ন দেশের উৎপাদনের উপকরণ, বাজার সংস্কৃতি, তথ্য প্রযুক্তি ও অন্যান্য উৎপাদনের মধ্যে মিল খুঁজে বের করে বিভিন্ন দেশের বাজারকে একটি বাজার হিসেবে ধরে নিয়ে ব্যবসায়িক কার্যক্রম তথা অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করা হয় তখন তাকে বিশ্বায়ন বলে।
(ঠ) ইনভেন্টরি মডেল কী?
উত্তর: যে মডেলের সাহায্যে কাম্য মজুতের পরিমাণ নির্ধারণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে ইনভেনটরি মডেল বলে।
খ & গ বিভাগ প্রশ্নউত্তর ⮟
অধ্যায়- ১ (কৌশলগত ব্যবস্থাপনা)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- কৌশলগত ব্যবস্থাপনার সীমাবদ্ধতা তুলে ধর। জাবি. ২০১৭
- নীতি প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ লেখ। জাবি. ২০১৪ ২০১৭
- নীতি প্রণয়নের পদক্ষেপসমূহ বর্ণনা কর। জাবি. ২০১৫ ২০২০
- কৌশলগত ব্যবস্থাপনার গুরুত্ব লিখ। জাবি. ২০১০ ২০১২ ২০১৪
- কৌশলগত ব্যবস্থাপনার উপাদানসমূহ আলোচনাকর। জাবি. ২০১৪ ২০১৮
- “কৌশলগত ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া”-ব্যাখ্যা কর। জাবি. ২০১৬ ২০১৯
- নীতি ও কৌশলের মধ্যে তুলনা কর। জাবি. ২০১৫ ২০১৭ ২০১৯
- কৌশলগত ব্যবস্থাপনার প্রকৃতি আলোচনা কর। জাবি. ২০০৯ ২০১২ ২০১৫
- কৌশলগত ব্যবসায় ইউনিট কী? জাবি. ২০২০
- সর্বোত্তম কৌশলের বৈশিষ্ট্য লেখ। জাবি. ২০১৪ ২০১৯ ২০২০
- লজিস্টিকস্ ও স্ট্র্যাটেজির মধ্যে তুলনা কর। জাবি. ২০১৬ ২০১৮ ২০২০
- কার্যকর কৌশস উন্নয়ন প্রক্রিয়া বর্ণনা কর। জাবি. ২০১৭
- কৌশলগত ব্যবস্থাপনা ও কার্য ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য দেখাও। জাবি. ২০১৪ ২০১৬ ২০২১
- প্রতিযোগিতামূলক সুবিধা সৃষ্টির উপায় বর্ণনাকর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১১ ২০২২
- বার্ষিক পরিকল্পনার উদ্দেশ্যাবলি বর্ণনাকর। জাবি. ২০২২
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- কৌশলগত ব্যবস্থাপনার কার্যাবলি আলোচনা কর। জাবি. ২০১১ ২০১৫ ২০১৭ ২০১৯
- (ক) কীভাবে নীতির কার্যকারিতা পরিমাপ করা যায়? জাবি. ২০১৬ ২০১৮ ২০২০
(খ) নীতি প্রণয়ন ও বাস্তবায়নে বাংলাদেশে সমস্যাবলি আলোচনা কর। জাবি. ২০২০ - নীতি নির্ধারণে পূর্বাভাস অপরিহার্য কেন? ঢাবি. ২০১৪ জাবি. ২০১৬ ২০১৮ ২০২০
- (ক) ত্রি-স্তরীয় কৌশল আলোচনা কর। জাবি. ২০১৭
(খ) কৌশলের প্রকারভেদ বর্ণনা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৪ ২০১৭ - কৌশলগত ব্যবস্থাপনা মডেলের উপাদানসমূহ আলোচনা কর। জাবি. ২০১৬
- কৌশলগত পরিকল্পনার বৈশিষ্ট্য আলোচনা কর। জাবি. ২০১৪
- কৌশলগত ব্যবস্থাপনার উদ্দেশ্যাবলি ব্যাখ্যা কর। জাবি. ২০১৮ ২০২১
- লজিস্টিক্স বিশ্লেষণের পদক্ষেপগুলো আলোচনা কর। জাবি. ২০১৭ ২০২১
- (ক) কৌশলগত ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। জাবি. ২০০৮ ২০১০ ২০১২ ২০১৯ ২০২২
(খ) কৌশল নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর। জাবি. ২০১৪ ২০২১ ২০২২ - (ক) কৌশলগত পরিকল্পনাকী? জাবি. ২০২২
(খ) কৌশলগত পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপগুলো বর্ণনা কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০২২ - ‘পেঅফ মেট্রিক্স একটি সিদ্ধান্ত মেট্রিক্স’- ব্যাখ্যাকর। জাবি. ২০১৫ ২০১৯ ২০২২
অধ্যায়- ২ (সিদ্ধান্ত গ্রহণ কাঠামো)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- ব্যবস্থাপনা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া -ব্যাখ্যা কর। জাবি. ২০১০ ২০১১ ২০১৬
- সিদ্ধান্ত বৃক্ষ কিভাবে একজন ব্যবস্থাপককে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে? জাবি. ২০১০ ২০১২
- ব্যবস্থাপকীয় সিদ্ধান্তের বৈশিষ্ট্যাবলি বর্ণনা কর। জাবি. ২০১৫ ২০১৮ ২০২১
- সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনিশ্চয়তার প্রভাব আলোচনা কর। জাবি. ২০১৬ ২০১৯ ২০২১
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- (ক) সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পদক্ষেপসমূহ লিখ। জাবি. ২০১৫
(খ) সিদ্ধান্তের শ্রেণিবিভাগ আলোচনা কর। জাবি. ২০১৫ - কর্পোরেট স্ট্র্যাটেজি প্রণয়নে বিবেচ্য বিষয়সমূহ কি কি? ঢাবি. ২০১৪ জাবি. ২০১০ ২০১১ ২০১৮
- সিদ্ধান্ত গ্রহণে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৯
- (ক) সিদ্ধান্ত গ্রহণে অনিশ্চয়তা কী? জাবি. ২০১৬ ২০২১
(খ) অনিশ্চয়তা ও ঝুঁকিপূর্ণ পরিবেশে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিশ্লেষণ কর। জাবি. ২০১৪ ২০১৮ ২০২১ - (ক) সিদ্ধান্ত বলতে কী বুঝ? ঢাবি. ২০১৫ জাবি. ২০১০ ২০২২
(খ) সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি ব্যাখ্যা কর। জাবি. ২০২২
অধ্যায়- ৩ (কৌশলগত সুবিধা বিশ্লেষণ এবং নির্ণয়)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- কৌশলগত সুবিধা বলতে কি বুঝ?
- কৌশলগত সুবিধা সৃষ্টিয় কৌশল বা পদ্ধতি বর্ণনা কর। জাবি. ২০২০
- কৌশলগত সুবিধার হাতিয়ার আলোচনা কর। জাবি. ২০১৫ ২০২০
- আক্রমণাত্মক কৌশল কাকে বলে? জাবি. ২০১৬
- আক্রমণাত্মক কৌশলের সুবিধাসমূহ লেখ। জাবি. ২০১৪ ২০১৭
- ফ্লো-চার্ট বলতে কী বুঝায়? জাবি. ২০১৭
- কৌশলগত সমস্যা নির্ণয়ে ফ্লো-চার্ট ব্যাখ্যা কর। জাবি. ২০১৫ ২০২০
- প্রযুক্তি সম্পর্কিত সফলতার মূল উপাদানগুলো কী কী? জাবি. ২০১৬
- বিশ্বব্যাপী বাজারের কৌশলগত সিদ্ধান্তসমূহ আলোচনা কর। জাবি. ২০১৮
- কৌশলগত পছন্দের গুরুত্ব বর্ণনা কর। জাবি. ২০১০ ২০১৬ ২০১৯
- কৌশলগত সুবিধাসমূহ বিশ্লেষণ কর। জাবি. ২০১৮
- কৌশল নির্বাচনে প্রযুক্তির ভূমিকা আলোচনা কর। জাবি. ২০১৯ ২০২১
- প্রতিযোগিতামূলক কৌশল বিশ্লেষণের উদ্দেশ্যাবলি আলোচনা কর। জাবি. ২০২১
- সমন্বিত কৌশল অনুসরণ করার কারণ কী কী? জাবি. ২০২১
- বিশ্ববাজারে প্রবেশের পদ্ধতি ব্যাখ্যা কর। জাবি. ২০১৬ ২০২০ ২০২২
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- (ক) প্রতিরক্ষামূলক কৌশলের ধরনসমূহ আলোচনা কর। জাবি. ২০১৫
(খ) ব্যাপক পৃথকীকরণ কৌশলের ধরন বর্ণনা কর। জাবি. ২০১৪ - ছাঁটাই কৌশলের ধরনসমূহ বর্ণনা কর। জাবি. ২০১৫
- নেতৃত্বদানকারী কোম্পানির কৌশল বর্ণনা কর। জাবি. ২০১৫
- প্রতিরক্ষামুলক কৌশল ব্যবহারের কারণসমূহ বর্ণনা কর। জাবি. ২০১০ ২০১৫ ২০১৬ ২০২০
- কৌশলগত বিকল্প চিহ্নিতকরণের বিবেচ্য বিষয়গুলো বর্ণনা কর। জাবি. ২০১৮
- পোর্টারের পঞ্চশক্তি মডেলটি উপস্থাপন কর। জাবি. ২০১৮
- কৌশল পছন্দকরণ প্রক্রিয়া আলোচনা কর। জাবি. ২০১৯
- আক্রমণাত্মক কৌশলের সীমাবদ্ধতাগুলো কী? জাবি. ২০১৯
- (ক) কোন ধরনের পরিস্থিতিতে ব্যবস্থাপনা ছাঁটাই কৌশল অবলম্বন করে? জাবি. ২০১৫ ২০১৭ ২০২১
(খ) আক্রমণাত্মক কৌশলের ধরনগুলো বর্ণনা কর। জাবি. ২০১৬ ২০১৯ ২০২১ - (ক) ‘ঘোলাপানিতে মাছ ধরা’ কৌশল কী? জাবি. ২০২১
(খ) ম্যাককিনসে’র ‘সপ্ত এস’ মডেলটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। জাবি. ২০১৬ ২০২১ - ক) আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক কৌশলের মধ্যে পার্থক্যকর। জাবি. ২০২২
(খ) আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক কৌশল গ্রহণের বিবেচ্য বিষয়সমূহ ব্যাখ্যা কর। জাবি. ২০২২
অধ্যায়- ৪ (কৌশল বাস্তবায়ন)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- একজন নেতার ক্ষমতার উৎসগুলো কিকি?
- কৌশল বাস্তবায়নকারীর সম্পর্কিত ধারণা আলোচনা কর। জাবি. ২০১৬
- নেতৃত্বের ৫টি আদর্শ বর্ণনা কর। জাবি. ২০১৩
- কৌশল বাস্তবায়নে সম্পদ বণ্টনের ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করতে হয়। জাবি. ২০১৬ ২০১৯
- কার্যিক পরিকল্পনার উদ্দেশ্যাবলি বর্ণনা কর। জাবি. ২০১৭ ২০২০
- কৌশলগত বাস্তবায়নের সমস্যাসমূহ উল্লেখ কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৭ ২০১৯ ২০২১ ২০২২
- বাংলাদেশের প্রেক্ষাপটে কৌশলগত নেতৃত্ব সৃষ্টিতে প্রধান অন্তরায়সমূহ ব্যাখ্যা কর। জাবি. ২০২২
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- (ক) কৌশল বাস্তবায়ন বলতে কী বুঝ? জাবি. ২০১৮
(খ)কৌশল বাস্তবায়নের মুখ্য কার্যাবলি আলোচনা কর। জাবি. ২০১২ ২০১৪ ২০১৭ - অঙ্গীকার বৃদ্ধির উপায় কী কী? জাবি. ২০১৫ ২০১৮ ২০২০
- ক্রেতা অনুকূল সংস্কৃতি গঠনে ব্যবস্থাপনার কার্যক্রমগুলো বর্ণনা কর। জাবি. ২০১৮
- (ক) মেট্রিক্স সংগঠনের ক্ষেন্দ্রগুলো কী কী? জাবি. ২০২০
(খ) মেট্রিক্স সংগঠনের অসুবিধাগুলো লেখ। জাবি. ২০২০ - কৌশলগত উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সাংগঠনিক কাঠামো বর্ণনা কর। জাবি. ২০২০
- কৌশলগত পরিকল্পনা ও কার্যিক পরিকল্পনার মধ্যে পার্থক্য দেখাও। জাবি. ২০২১
- কৌশল বাস্তবায়নের কার্যকাঠামো কী? জাবি. ২০২১
- কৌশল বাস্তবায়ন প্রক্রিয়ায় নেতৃত্বের ভূমিকা আলোচনা কর। জাবি. ২০১৬ ২০১৯ ২০২১
- (ক) সম্পদ বলতে কী বুঝ? দক্ষ মানবসম্পদ গঠনে একটি প্রতিষ্ঠানের কী কী সম্পদ থাকা প্রয়োজন বলে তুমি মনে কর। জাবি. ২০২২
(খ) সাংগঠনিক অঙ্গীকার বলতে কী বুঝায়? অঙ্গীকার বৃদ্ধির উপায় বর্ণনা কর। জাবি. ২০১৫ ২০১৮ ২০২০ ২০২২ - কৌশল বাস্তবায়নে নেতৃত্বের প্রয়োজনীয় সক্ষমতাসমূহ আলোচনা কর। জাবি. ২০১৯ ২০২২
(খ) কৌশল বাস্তবায়ন প্রক্রিয়াটি বর্ণনা কর। জাবি. ২০১৮ ২০২২ - ম্যাট্রিক্স সংগঠন কেন করা হয়? জাবি. ২০২২
অধ্যায়- ৫ (কৌশল মূল্যায়ন)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- কৌশল নিয়ন্ত্রণ কার্যক্রম কেন ব্যর্থ হয়? জাবি. ২০১৪
- SWOT বিশ্লেষণের উপাদানসমূহ উল্লেখ কর। জাবি. ২০১০ ২০১২ ২০২০
- কৌশল কীভাবে বাহ্যিক পরিবেশকে প্রভাবিত করে? জাবি. ২০১৯
- কৌশল মূল্যায়ন ও নিয়ন্ত্রণের উদ্দেশ্য লিখ। জাবি. ২০০৭ ২০০৯
- কৌশল বাছাইয়ের BCG মডেল ব্যাখ্যা কর। জাবি. ২০১৪
- ফলাবর্তন বলতে কি বুঝ? ঢাবি. ২০১৫
- কৌশল মূল্যায়নে ফলাবর্তন ব্যাখ্যা কর। জাবি. ২০১৮
- কৌশল মূল্যায়নের মানদণ্ডসমূহ উল্লেখ কর। ঢবি. ২০১৫ জাবি. ২০১৪ ২০১৭ ২০১৮
- ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য লেখ। জাবি. ২০১৮ ২০২২
- SWOT বিশ্লেষণ বলতে কী বুঝ? ব্যবসায় প্রশাসনের একজন ছাত্র হিসেবে তুমি তোমার দক্ষতা এবং সামর্থ্য SWOT বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন কর। জাবি. ২০২২
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- (ক) কৌশল নিয়ন্ত্রণ বিন্দুর সংজ্ঞাদাও। জাবি. ২০২০
(খ) কৌশলগত নিয়ন্ত্রণ বিন্দু নির্ধারণে বিবেচ্য বিষয়গুলো লিখ। জাবি. ২০১৫ ২০১৮ ২০২০ - SWOT বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন বিকল্প কৌশল নির্ধারণ আলোচনা কর। জাবি. ২০১৪
- (ক) বিদেশি বাজার যাচাই বলতে কি বুঝ? জাবি. ২০১০
(খ) SWOT বিশ্লেষণের পদক্ষেপ ও ব্যবহার দেখাও। - (ক) কৌশল মূল্যায়নের পদ্ধতিগুলো-কী কী? জাবি. ২০১৮
(খ) কৌশল মূল্যায়নের গুরুত্ব ব্যাখ্যা কর। জাবি. ২০১৫ ২০১৭ - দুর্বল ফলাবর্তনের কারণসমূহ চিহ্নিত কর। জাবি. ২০১৯
- ফলাবর্তনের মৌলনীতিসমূহ বর্ণনা কর। জাবি. ২০১৯ ২০২১
- (ক) কৌশলগত মূল্যায়ন কাকে বলে? কৌশল মূল্যায়নের বিবেচ্য বিষয় কী? জাবি. ২০১৫ ২০১৭ ২০২১ ২০২২
(খ) কৌশলগত নিয়ন্ত্রণের প্রকারভেদ আলোচনা কর। জাবি. ২০২২
অধ্যায়- ৬ (শিক্ষাদান ঘটনা পদ্ধতি এবং ঘটনার মাধ্যমে ব্যবসায় সমস্যা বিশ্লেষণ)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- ব্যবসায় কেস স্টাডির প্রকৃতি সম্পর্কে লিখ। জাবি. ২০১৬
- কেস পদ্ধতির প্রকারভেদগুলো লেখ। জাবি. ২০১৮
- কেস পদ্ধতির অসুবিধা বর্ণনা কর। জাবি. ২০১৫ ২০২০
- কেস প্রণয়নের বিবেচ্য বিষয়গুলো বর্ণনা কর। জাবি. ২০১৪ ২০১৭ ২০২১
- কেস স্টাডির সংজ্ঞা দাও। ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষায় কেস স্টাডি পদ্ধতির গুরুত্ব আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৫ ২০১৭ ২০১৯ ২০২২
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- (ক) ঘটন! প্রবাহ কি? [
(খ) ঘটনা প্রবাহের উদ্দেশ্য বর্ণনা কর। - (ক) আন্তর্জাতিক যৌথ উদ্যোগ কী? জাবি. ২০১৯
(খ) আন্তর্জাতিক যৌথ উদ্যোগের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। জাবি. ২০১৯ - (ক) কেস স্টাডির ধাপসমূহ লিখ। জাবি. ২০১৪ ২০১৯ ২০২১
(খ) বাংলাদেশে কেস পদ্ধতি অনুসরণে শিক্ষা কতটুকু বাস্তব? জাবি. ২০১৬ ২০২১

