সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য
মাস্টার্স বাংলা বিভাগ
ক – বিভাগ: বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) ‘ঈগল হত্যাবার্ষিকী, একুশে’ কবিতায় কবি আতর ও লোবানে কিসের গন্ধ পেয়েছেন?
উত্তর: কবি আতর ও লোবানে রক্তের গন্ধ পেয়েছেন।
(খ) কবি শামসুর রাহমানের জন্ম ও মৃত্যু কত সালে?
উত্তর: জন্ম সাল ১৯২৯ এবং মৃত্যু সাল ২০০৬।
(গ) মুর্দা ফকির গোরস্থান থেকে নড়ে না কেন?
উত্তর: তেতাল্লিশের দুর্ভিক্ষে মরা আত্মীয়রা কেউ কবর পায়নি, সে যদি কবর না পায় সেজন্য সে গোরস্থান থেকে নড়ে না।
(ঘ) ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’কাব্য নাট্যটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
(ঙ) ‘আরেক ফাগুন’ উপন্যাসে কোন কোন প্রতিষ্ঠানের মেয়েরা প্রভাত ফেরিতে নগ্ন পায়ে এসেছিল?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ইডেন
কলেজ, কামরুন্নেসা কলেজ থেকে মেয়েরা নগ্নপায়ে প্রভাত
ফেরিতে এসেছিল।
(চ) গাজী রহমান কত বছর শিক্ষকতা করেছেন?
উত্তর: গাজী রহমান বত্রিশ বছর ধরে শিক্ষকতা করেছেন
(ছ) ‘পূর্ব পাকিস্তান: বাংলাদেশ’ প্রবন্ধটি কত সালে প্রকাশিত?
উত্তর: ‘পূর্ব পাকিস্তান:বাংলাদেশ’ প্রবন্ধটি ১৯৬৪ সালে প্রকাশিত।
(জ) সুফিয়া কামালের প্রথম গ্রন্থ কোনটি?
উত্তর: সুফিয়া কামালের প্রথম গ্রন্থ ‘সাঁঝের মায়া’।
(ঝ) ‘একাত্তরের চিঠি’ সম্পাদনা করেছেন কে?
উত্তর: সালাহউদ্দীন আহমদ ও অন্যান্যরা সম্পাদনা করেছেন।
(ঞ) ‘এই বীরাঙ্গনা তুই আমার মা’-তারাকে এ কথা কে বলেছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(ট) ‘সারারাত এক লহমার জন্য ঘুমালো না.ওরা’- ওরাকারা?
উত্তর: একুশের ভাষা আন্দোলনকারীরা।
(ঠ) আজিমগঞ্জের যুদ্ধে পনেরোজন হানাদারকে মারাতে গ্রামবাসীর কী ক্ষতি হয়েছিল?
উত্তর: গ্রামবাসীর মধ্যে পঁয়ষট্টিজন গ্রামবাসী শহিদ হয় এবং
দুশো জন আহত হয়।
(ক) কবির নাম উল্লেখ করে একুশের প্রথম কবিতার নাম লেখ।
উত্তর: একুশের প্রথম কবিতার নাম ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’, কবি মাহবুব উল আলম চৌধুরী।
(খ) ‘কোন এক মাকে’কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর: ‘কোন এক মাকে” কবিতাটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ (১৯৮১) কাব্যের অন্তর্গত।
(গ) ‘আমার বক্তৃতা আমাকে শোনাবেন না, –‘কবর’ নাটকে কে, কাকে বলেছেন?
উত্তর: ‘আমার বক্তৃতা আমাকে শোনাবেন না, -‘কবর’ নাটকে নেতা চরিত্র- ইন্সপেক্টর হাফিজকে বলেছেন।
(ঘ) ‘আমি বীরাঙ্গনা, সেটা আমার লজ্জা না, গর্ব’। -কার উক্তি?
উত্তর: ‘আমি বীরাঙ্গনা, সেটা আমার লজ্জা না, গর্ব।” এটা বীরাঙ্গনা রীনার উক্তি।
(ঙ) ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকে গ্রামবাসীর কাছে মাতবরের শেষ অনুরোধ কী?
উত্তর: ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকে গ্রামবাসীর কাছে মাতবরের শেষ অনুরোধ- তারা যেন মাতবরকে গ্রামের মাটিতেই কবর দেয়।
(চ) ‘আরেক ফাল্গুন’ উপন্যাসে বর্ণিত ঘটনার স্থান কোথায়?
উত্তর: ‘আরেক ফাল্গুন’ উপন্যাসে বর্ণিত ঘটনার স্থান হচ্ছে ঢাকা বিশ্ববদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের এলাকা ঢাকা।
(ছ) ‘আজকাল সেই মুখ বন্ধই থাকে’- কার মুখ?
উত্তর: গাজী রহমানের।
(জ) ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
(ঝ) আবদুল হকের জন্ম ও মৃত্যু কত সালে?
উত্তর: আবদুল হকের জন্ম-মৃত্যু- ১৯১৮-১৯৯৭ সাল।
(ঞ) ‘একাত্তরের ডায়েরী’র শুরু ও শেষ কত তারিখে?
উত্তর: ‘একাত্তরের ডায়েরী’র শুরু ৩০ ডিসেম্বর ১৯৭০ সাল এবং শেষ ৩১ ডিসেম্বর ১৯৭১ সাল।
(ট) ‘একাত্তরের চিঠি’র প্রথম চিঠিটার লেখক কে?
উত্তর: “একাত্তরের চিঠি’ গ্রন্থের প্রথম চিঠিটি শহিদ কাজী নুরুন্নবীর লেখা।
(ঠ) রুমী তাঁর মাকে কোন ভাষায় চিঠি লিখেছিলেন?
উত্তর: রুমী তাঁর মাকে ইংরেজি ভাষায় চিঠি লিখেছিলেন।
(ক) একুশের প্রথম সসংকলনের নাম কি?
উত্তর: ‘একুশে ফেব্রুয়ারি’।
(খ) ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি’ কবিতায় চল্লিশটি প্রাণকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
উত্তর: কৃষ্ণচূড়ার অসংখ্য পাপড়ির সাথে তুলনা করা হয়েছে।
(গ) “মার বুক খালি, মার কেমন লাগে, তুই দস্যু ছেলে বুঝবি না।” -উক্তিটি কার?
উত্তর: উক্তিটি মুনীর চৌধুরীর ভাষা আন্দোলনের উপর রচিত ‘কবর’ নাটকের ইন্সপেক্টর হাফিজের।
(ঘ) ‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থে বর্ণিত নারীদের মর্মন্তদ ঘটনার সংগ্রাহক কে?
উত্তর: নীলিমা ইব্রাহীম।
(ঙ) ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যে কাদের পায়ের শব্দ টের পাওয়া যায়?
উত্তর: মুক্তিযোদ্ধাদের পায়ের শব্দ টের পাওয়া যায়।
(চ) জহির রায়হানের প্রকৃত নাম কি?
উত্তর: মোহাম্মদ জহিরুল্লাহ।
(ছ) ‘জাহান্নম হইতে বিদায়’ উপন্যাসটি বাংলাদেশের কোন এলাকার পটভূমিতে রচিত?
উত্তর: ঢাকার ডেমরা, নরসিংদী,কুমিল্লা ও মেঘনার তীরবর্তী গ্রাম।
(জ) ‘বাঙালীর ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘বাঙালীর ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা নীহাররঞ্জন রায়।
(ঝ) ‘একাত্তরের ডায়েরীর’ তথ্যমতে সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বনাম কিছিল?
উত্তর: ঘোড়দৌড় ময়দান।
(ঞ) ‘একাত্তরের চিঠি’ সংকলনের কতটি চিঠি ইংরেজিতে লেখা?
উত্তর: ‘একাত্তরের চিঠি’ সংকলনের ২টি চিঠি ইংরেজিতে লেখা।
(ট) কর্ণেল আবু তাহের ১৯৭১ সালে কোথা থেকেচিঠিটি লিখেছিলেন?
উত্তর: ঈশ্বরগঞ্জ থেকে চিঠিটি লিখেছিলেন।
(ঠ) “ওদের না বাঁচালে আমাদের জন্য লড়বে কে?”-উক্তিটিকার?
উত্তর: ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসের কেন্দ্রিয় চরিত্র বুড়ি এই উক্তিটি করেছে।
(ক) ‘হাজার লোকের অস্তিত্ব’কী?
উত্তর: ‘হাজার লোকের অস্তিত্ব’ অমর একুশে ফেব্রুয়ারি।
(খ) ‘আজন্ন আমার সাথী তুমি’-কবি কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন?
উত্তর: কবি বর্ণমালাকে উদ্দেশ্য করে একথা বলেছেন।
(গ) “আম্মা তাঁর নামটি ধুরে
একবারও ডাকবে না তবে আর?”-পঙ্ক্তিটির কবি কে?
উত্তর: হাসান হাফিজুর রহমান।
(ঘ) ‘মুর্দা’ কিসের প্রতীক?
উত্তর: সাধারণ জনগণের প্রতীক।
(ঙ) ‘আমি বীরাঙ্গনা বলছি’গ্রন্থে কয়জন বীরাঙ্গনার কথা বর্ণিত হয়েছে?
উত্তর: সাতজন বীরাঙ্গনা নারীর কথা বর্ণিত হয়েছে।
(চ) ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকে মোট কতটি চরিত্র রয়েছে?
উত্তর: ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকে নানামুখী চরিত্র
রয়েছে। তবে এতে যেসব চরিত্র আছে সেগুলো হলো- মাতবর, পীর সাহের, মাতবরের মেয়ে, পাইক, গ্রামবাসী, তরুণদল ও মুক্তিযোদ্ধাগণ।
(ছ) ব্রিটিশ-মেরিনের সেপাইরা কোথায় ছাউনি ফেলেছিলো?
উত্তর: বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকা শহরের আন্ডারগোরা
ময়দানে ছাউনি ফেলেছিল।
(জ) ‘জাহান্নম হইতে বিদায়’ উপন্যাসটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ‘জাহান্নম হইতে বিদায়’ উপন্যাসটি ‘দেশ’ পত্রিকায় শারদীয় সংখ্যায় প্রকাশিত হয়।
(ঝ) কোন গ্রামের পটভূমিতে ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে?
উত্তর: মুক্তিযুদ্ধের সময় যশোরের কালিগঞ্জ গ্রামের পটভূমিতে এর কাহিনি গড়ে উঠেছে।
(ঞ) আবদুল হকের জাতীয়তাবাদ চিন্তার মূল অবলম্বন কী?
উত্তর: ষাটের দশকের বাঙালি জাতীয়তাবাদী স্বাধিকার আন্দোলন।
(ট) ‘একাত্তরের ডায়েরী’ গ্রন্থটি শুরু হয়েছে কোন তারিখ থেকে?
উত্তর: ‘একাত্তরের ডায়েরী’ শুরু হয়েছে ৩০ ডিসেম্বর, ১৯৭০ সালে।
(ঠ) ‘একাত্তরে চিঠি’ গ্রন্থটির ভূমিকা লিখেছেন কে?
উত্তর: ‘একাত্তরে চিঠি’ গ্রন্থটির ভূমিকা লিখেছেন রশীদ হায়দার।
(ক) ‘একুশের কবিতা’ সংকলনটির প্রকাশ করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: বাংলা একাডেমি।
(খ) ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশ পেয়েছিল?
উত্তর: মাসিক ‘সীমান্ত’ পত্রিকায়।
(গ) ১৯৫২ সালে একুশে ফেব্রুয়ারির ঘটনা সম্পর্কিত প্রথম কবিতার নাম লেখ।
উত্তর: ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’।
(ঘ) ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
উত্তর: ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটি ‘মানচিত্র’ কাব্য থেকে গৃহীত।
(ঙ) ‘যুদ্ধ ও সাম্প্রদায়িকতা’ প্রবন্ধটির মতে নীতিগতভাবে কোন দেশ কম্যুনিস্ট রাষ্ট্র?
উত্তর: নীতিগতভাবে চীন কম্যুনিস্ট রাষ্ট্র।
(চ) ‘কোনো এক মাকে’ কবিতায় খোকা কী নিয়ে বাড়ি ফিরতে চায়?
উত্তর: কথার ঝুড়ি নিয়ে বাড়ি ফিরতে চায়।
(ছ) ‘কবর’ নাটকটি রচনার সময় নাট্যকার কোথায় ছিলেন?
উত্তর: ‘কবর’ নাটকটি ঢাকার কেন্দ্রীয় কারাগারে বসে লেখা হয়।
(জ) ‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটকে বীরাঙ্গনা কে বা কারা?
উত্তর: ১৯৭১-এর মুক্তিযুদ্ধে ধর্ষিতা নারীরা।
(ঝ) ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকে বর্ণিত গ্রামের নাম কী?
উত্তর: ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাটকে উল্লেখিত
গ্রামের নাম সতেরো গ্রাম।
(ঞ) ‘আরেক ফাল্গুন’ উপন্যাসে কে দু’খানা হাতই হারিয়েছে?
উত্তর: সালমার স্বামী রওশন।
(ট) ‘জাহান্নম হইতে বিদায়’ উপন্যাসটি বাংলাদেশের কোন এলাকার পটভূমিতে রচিত?
উত্তর: ঢাকার ডেমরা, নরসিংদী, কুমিল্লা ও মেঘনার তীরবর্তী গ্রাম।
(ঠ) লেখিকা ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসটি কাকে উৎসর্গ করেন?
উত্তর: সত্যজিৎ রায়কে।
(ক) শামসুর রাহমানের ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’ কবিতাটি কোন কাব্যগ্রস্থের অন্তর্ভুক্ত?
উত্তর: ‘নিজ বাসভূমে’ কাব্য গ্রন্থের অন্তর্গত।
(খ) ‘অমর একুশে’কবিতায় অভিজ্ঞতার পলিমাটিকে এনে আমরাকী করেছি?
উত্তর: আমরা একটি চেতনাকে উর্বর করেছি।
(গ) ‘কবর’ নাটকের প্রথম সংলাপটি কোন চরিত্রের?
উত্তর: নেতা চরিত্রের।
(ঘ) “আমি বীরাঙ্গনা, সেটা আমার লজ্জা না, গর্ব।”- উক্তিটি কার?
উত্তর: ‘আমি বীরাঙ্গনা, সেটা আমার লজ্জা না, গর্ব।” বীরাঙ্গনা রীনার উক্তি।
(ঙ) ‘পায়ের আওয়াজপাওয়া যায়’ কাব্য নাট্যটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
(চ) “আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।” উক্তিটি কার?
উত্তর: ‘আরেক ফাল্গুন’ উপন্যাসে এক বন্দির।
(ছ) ‘জাহান্নম হইতে বিদায়’ উপন্যাসটি কয়টি অধ্যায়ে সমাপ্ত?
উত্তর: সাতটি অধ্যায়ে।
(জ) গফুরের জন্য বুড়ি মেলা থেকে কী কেনে?
উত্তর: গামছা আর খলই।
(ঝ) ‘যুদ্ধ ও সাম্প্রদায়িকতা’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর: ‘বাঙালি জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ’।
(ঞ) সুফিয়া কামালের ‘একাত্তরের ডায়েরী’র ভূমিকা লিখেছেন কে?
উত্তর: সেলিনা হোসেন।
(ট) ‘একাত্তরের চিঠি’ গ্রন্থের প্রথম চিঠির লেখক কে?
উত্তর: শহীদ কাজী নুরুন্নবী।
(ঠ) কত তারিখে, কারা স্মৃতিস্তম্ভ ভেঙে গুড়িয়ে দেয়?
উত্তর: মিলিটারিরা ২৪ ফেব্রুয়ারি স্মৃতিস্তম্ভটি ভেঙে গুড়িয়ে দেয়।
(ক) ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’- কবিতায় কবি কোথায় ফাঁসির দাবি নিয়ে এসেছেন?
উত্তর: বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গনে।
(খ) ‘স্মৃতিস্তম্ভ’ কবিতা অনুসারে বিরহের স্বরূপ কী?
উত্তর: মৃত্যু।
(গ) ‘কোনো এক মাকে’ কবিতায় কাকে পাগল ছেলে বলা হয়েছে?
উত্তর: মা তার ছেলে খোকাকে পাগল ছেলে বলেছে।
(ঘ) ‘কবর’ নাটকটি কোন পটভূমিতে রচিত?
উত্তর: ‘কবর’ নাটকের পটভূমি ‘৫২-এর ভাষা আন্দোলন।
(ঙ) “ভালো করে শুনে যাও আমি বীরাঙ্গনা, কখনো ভীরুর কণ্ঠলগ্ন হবো না।”- উক্তিটি কার?
উত্তর: বীরাঙ্গনা রীনার।
(চ) ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যে কাদের পায়ের শব্দ টের পাওয়া যায়?
উত্তর: মুক্তিযোদ্ধাদের পায়ের শব্দ টের পাওয়া যায়
(ছ) ‘আরেক ফাল্গুন’ উপন্যাসে মুনিম পোস্টারগুলো কোথায় লাগাতে বলে?
উত্তর: ইউনিয়ন অফিসের দেয়ালে।
(জ) ‘জাহান্নম হইতে বিদায়’ উপন্যাসে প্রৌঢ় শিক্ষকের নাম কী?
উত্তর: ‘জাহান্নম হইতে বিদায়’ উপন্যাসে প্রৌঢ় শিক্ষকের নাম গাজী রহমান।
(ঝ) ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসে কেন্দ্রীয় চরিত্র কোনটি?
উত্তর: ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসের প্রধান বা কেন্দ্রীয় চরিত্র বুড়ি।
(ঞ) আবদুল হকের প্রথম প্রবন্ধগ্রন্থের নাম কী?
উত্তর: আবদুল হকের প্রথম প্রবন্ধগ্রন্থ ‘ক্রান্তিকাল’ ১৯৬২।
(ট) সুফিয়া কামালের ‘একাত্তরের ডায়েরী’ কোন জাতীয় রচনা?
উত্তর: সুফিয়া কামালের “একাত্তরের ডায়েরী” স্মৃতিকথামূলক রচনা।
(ঠ) ‘একাত্তরের চিঠি’ গ্রন্থে কয়টি চিঠি সংকলিত হয়েছে?
উত্তর: একাত্তরের চিঠি গ্রন্থে ৮৬টি চিঠি চিঠি সংকলিত হয়েছে।
খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) একুশের কবিতা → একুশে ফেব্রুয়ারি, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, জেগে আছি ব্যথার স্নায়ুতে, বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা,স্মৃর্তিস্তম্ভ, অমর একুশে
অধ্যায় ০১
একুশের কবিতা
বাংলা একাডেমি প্রকাশিত
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- আলাউদ্দিন আল আজাদ রচিত ‘স্মৃতিস্তম্ভ’ কবিতায় ‘স্মৃতিস্তম্ভ’ কী? জাবি. ২০১৭
- সিকান্দার আবু জাফর রচিত ‘একুশে ফেব্রুয়ারি’ কবিতায় বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা কর। জাবি. ২০১৫ ঢাবি. ২০১৫ ২০১৬
- আবদুল গাফফার চৌধুরীর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ কবিতায় প্রতিফলিত ভাষা শহিদের প্রতি কবির ভালোবাসার স্বরূপ
ব্যাখ্যা কর। জাবি. ২০১৪ ২০১৮ - “তোমাকে উপড়ে নিলে, বলো তবে,কী থাকে আমার” -এ পঙ্গঙ্ক্তিতে ‘তুমি’ কে? ব্যাখ্যা কর। জাবি. ২০১৮
- “হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জ্বলে শুধু এক শপথের ভাস্কর- “বলতে কী বুঝানো হয়েছে? জাবি. ২০১৯
- হে আমার দেশ, বন্যার মতো
সমস্ত অভিজ্ঞতার পলিমাটি গড়িয়ে এনে একটি চেতনাকে উর্বর করেছি; -কবি কোন চেতনাকে কীভাবে উর্বর করেছেন? জাবি. ২০১৪ - ‘ঈগল হত্যা বার্ষিকী, একুশে’ কবিতার মূলভাব লেখ। জাবি. ২০১৯
- ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতার বিষয়বস্তু বর্ণনা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০২০
- সৈয়দ শামসুল হকের ‘একুশের কবিতা’র পরিচয় দাও। জাবি. ২০২০
- ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’ কবিতা কবি বর্ণমালাকে দুঃখিনী বলেছেন কেন? জাবি. ২০১৬ জাবি. ২০১৬
- হাসান হাফিজুর রহমানের ‘অমর একুশে’ কবিতার মূল বক্তব্য সংক্ষেপে লেখ। জাবি. ২০২১
- আবু জাফর ওবায়দুল্লাহর ‘কোনো এক মা’কে’ কবিতায় চিত্রিত বাংলার লোকায়ত মায়ের পরিচয় দাও। জাবি. ২০১৪ ২০১৬ ২০২১
- ‘কাঁদতে আসিনি ফাঁসিরদাবি নিয়ে এসেছি’কবিতাটি রচনার প্রেক্ষাপট আলোচনা কর। জাবি. ২০২২
- শামসুর রাহমানের ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’ কবিতার মৌল উপজীব্য বিষয় আলোচনা কর। জাবি. ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘বর্ণমালা,আমার দুঃখিনী বর্ণমালা’ কবিতায় কবির বাংলা ভাষার প্রীতি এবং ভাষা আন্দোলনের যে প্রতীকী রূপ ফুটে উঠেছে তার বিবরণ দাও। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৯
- ‘বাংলাদেশের একুশের কবিতায় উদ্ভাসিত হয়েছে একুশে ফেব্রুয়ারির কালজয়ী তাৎপর্য, সমবায়ী জাগর, উজ্জ্বল ভবিষ্যতের অভ্রান্ত ইঙ্গিত আর অত্যাচারীর বিরুদ্ধে সংঘশক্তির প্রতিবাদের উত্তাপ’। -মন্তব্যটির যথার্থতা বিচার কর।
- ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতা অবলম্বনে প্রতিবাদী বাঙালি চিত্তের পরিচয় দাও। জাবি. ২০১৫ ২০১৮ ২০২০
- হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশের কবিতা’সংকলন গ্রন্থের গুরুত্ব তাৎপর্য বিচার কর।
- বাংলায় কবিতায় ভাষা আন্দোলনের যে চিত্র উপস্থাপিত হয়েছে তা আলোচনা কর। জাবি. ২০১৫ ২০২০ ২০২১
- বাংলা সাহিত্যে একুশের প্রভাব আলোচনা কর। জাবি. ২০১৬
- আলাউদ্দিন আল আজাদের ‘স্মৃতিস্তম্ভ’ কবিতার মূলভাব আলোচনা কর। জাবি. ২০২১
- বাংলাকবিতায় ভাষা আন্দোলনের যে চিত্র উপস্থাপিত হয়েছে তা আলোচনা কর। জাবি. ২০১৭ ২০২২
- আবু জাফ্র ওবায়দুলাহর ‘কোন এক মাকে’ কবিতার মূলভাব আলোচনা কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০২২
(খ) নাটক → কবর, আমি বীরাঙ্গনা বলছি, পায়ের আওয়াজ পাওয়া যায়
অধ্যায় ২.১
কবর
মুনীর চৌধুরী (১৯২৫-১৯৭১ খ্রি.)
- ‘কবর’ নাটকের পটভূমি লেখ। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৯
অথবা, কবর নাটকের প্রেক্ষাপট বর্ণনা কর।
অথবা, মুনীর চৌধুরীর ‘কবর’ নাটক রচনার প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা কর।
অথবা, মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের বিষয়বস্তু আলোচনা কর। - ১৯৪৭ পরবর্তী বাংলা নাটকের নতুন ধারা সৃষ্টির পটভূমি বর্ণনা কর।
- ‘কবর’ নাটকের নেতা চরিত্রটির স্বরূপ তুলে ধর। জাবি. ২০১৭ ২০২০
অথবা, ‘কবর’ নাটকের নেতা চরিত্রটির স্বরূপ সংক্ষেপে তুলে ধর। - “এসব খবর ঝড়ো হাওয়ায় মুখে আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ে।”- কোন খবরের কথা এবং কে, কেন বলেছে?
- “আমি ওদের ভালো করে দেখেছি, ওরা মুর্দা নয়। মরেনি, মরবে না।” উক্তিটির স্বরূপ বিশ্লেষণ কর। জাবি. ২০২১
- ‘একবার ঘুমিয়ে পড়লে’ ওরা আমাকে আর জাগাতে দেবে না।’- কে, কাকে বলেছে? জাবি. ২০২২
অথবা, “একবার ঘুমিয়ে পড়লে ওরা আমাকে আর জাগতে দেবে না।”- কে, কাকে জাগতে দেবে না? ব্যাখ্যা কর। - ‘কবর’ নাটকে হাফিজের চরিত্র বৈশিষ্ট্য তুলে ধর। জাবি. ২০১৪ ২০১৮ ২০২২
অথবা, ‘কবর’নাটকের হাফিজ চরিত্রেরবৈশিষ্ট্য আলোচনা কর।
অথবা, ‘কবর’ নাটকের হাফিজ চরিত্রটি বিশ্লেষণ কর।
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘কবর ভাষা আন্দোলনের সমাধি নয়, চিরঞ্জীব জাগরণের নির্দেশক।’- আলোচনা কর। জাবি. ২০১৮
অথবা, “কবর’ নাটকটি ভাষা আন্দোলনের শিল্পসম্মত উপস্থাপন” -মন্তব্যটি যাচাই কর। - মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের নামকরণের সার্থকতা বিচার কর।
- মুনীর চৌধুরীর ‘কবর’নাটকের শিল্পগুণ ব্যাখ্যা কর। জাবি. ২০১৫ ২০২০
অথবা, মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের শিল্পমূল্য বিচার কর।
অথবা, মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের বিষয় ও শিল্পরূপ আলোচনা কর। - ‘বাংলাদেশের নাটকে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ’ শীর্ষক শিরোনামে পাঠ্যভুক্ত নাট্যকারদের নাটক সম্পর্কে সংক্ষিপ্ত নিবন্ধ রচনা কর।
- সংক্ষেপে মুর্দা ফকিরের চারিত্রিক বৈশিষ্ট্য লিখ। ঢাবি. ২০১৫ জাবি. ২০২১
অথবা, ‘কবর’ নাটক অবলম্বনে মুর্দা ফকিরের চরিত্র বিশ্লেষণ কর।
অথবা, মুর্দা ফকির কে? তার চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। - একাঙ্কিকানাটক হিসেবে ‘কবর’ নাটকের সার্থকতা তুলে ধর । জাবি. ২০১৬ ২০১৭ ২০১৯ ২০২২
অধ্যায় ২.২
আমি বীরাঙ্গনা বলছি
নীলিমা ইব্রাহিম (১৯২১-২০০২ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থে মেহেরজানকে কীভাবে মিলিটারি তুলে নিয়ে যায়? সংক্ষেপে লেখ। জাবি. ২০১৭
- যেকোনো একজন বীরঙ্গনার জীবনকথা অবলম্বনে যুদ্ধ-উত্তর সামাজিক অভিঘাত ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৫
- বীরাঙ্গনা ফাতেমার সংক্ষিপ্ত পরিচয় দাও। জাবি. ২০১৬ ২০১৮
- ‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থে বর্ণিতনির্যাতিতা নারীদের জবানবন্দি লেখক কীভাবে সংগ্রহ করেছেন? জাবি. ২০১৪
- ‘আমি বীরাঙ্গনা বলছি’ কোন জাতীয় নাটক? সংক্ষেপে বর্ণনা কর। জাবি. ২০২০
- ‘আমিবীরঙ্গনা বলছি’ গ্রন্থের ময়নার ছাত্রীজীবনের বর্ণনা দাও। জাবি. ২০২১
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- আমি বীরাঙ্গনা বলছি’গ্রন্থে বীরাঙ্গনা মেহেরজানের জীবনের স্বরূপ বিশ্লেষণ কর। জাবি. ২০১৬
- ‘বীরাঙ্গনাদের যুদ্ধ চলছে যুদ্ধজয়ের পরও।’- ‘আমি বীরাঙ্গনা বলছি’ অবলম্বনে মন্তব্যটি পরীক্ষা কর। ঢাবি. ২০১৫
- ‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটক অবলম্বনে পাকিস্তানি শাসকচক্রের নারীদের প্রতি অমানুষিক নিষ্ঠুরতার যে চিত্র প্রতিফলিত হয়েছে তা’বিশ্লেষণ কর। জাবি. ২০১৫ ২০১৭ ২০২০
- ‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থ অনুসরণেস্বাধীনতার পরে বীরাঙ্গনাদের সামাজিক অবস্থান, ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৪ ২০১৮ ২০২২
অধ্যায় ২.৩
পায়ের আওয়াজ পাওয়া যায়
সৈয়দ শামসুল হক (১৯৩৫-২০১৬)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যে পাইকের ভূমিকা লিখ। জাবি. ২০১৫
- নাট্যকার সৈয়দ শামসুল হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের উপজীব্য কী?
- ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ অবলম্বনে মাতবরের কার্যকলাপের সংক্ষিপ্ত বর্ণনা কর। জাবি. ২০১৫
- মাতবরের ক্ষমতা যেহ্রাস পাচ্ছে তা কীভাবে বোঝা যায়? জাবি. ২০১৬
- মাতবরের মেয়ের জীবনে কী ঘটেছিল? সংক্ষেপে বর্ণনা দাও। জাবি. ২০১৯
- ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাটকের ৪টি বৈশিষ্ট্য লেখ। জাবি. ২০২০
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- সৈয়দ শামসুল হকের ‘পায়ের আওয়াজ পাওয়াযায়’ কাব্য নাট্যের নামকরণের সার্থকতা বিচার কর। জাবি. ২০১৬
- ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটিতে সৈয়দ শামসুল হক আঞ্চলিক ভাষার ব্যবহারের বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন। আলোচনা কর। ঢাবি. ২০১৫
- ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যে বিষয়কে তাৎপর্যময় করে উপস্থাপনে এবং কাব্যময় সংলাপ সৃষ্টিতে সৈয়দ শামসুল হকের শিল্পদক্ষতার পরিচয় দাও। জাবি. ২০১৪
- কাব্যনাটক হিসেবে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’- এর সার্থকতা বিচার কর। ঢাবি. ২০১৬
- ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের বিষয়বস্তু আলোচনা কর। জাবি. ২০১৭ ২০১৯ ২০২১
(গ) উপন্যাস→ আরেক ফাল্গুন, জাহান্নম হইতে বিদায়, হাঙর নদী গ্রেনেড
অধ্যায় ৩.১
আরেক ফাল্গুন
জহির রায়হান (১৯৩৫-১৯৭২ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘আরেক ফাল্গুন’ উপন্যাসে কোন ফাল্গুনের কথা বলা হয়েছে? সংক্ষেপে আলোচনা কর। জাবি. ২০১৫
- আরেক ফাল্গুন উপন্যাসে বর্ণিত একুশের মিছিলের বর্ণনা দাও। ঢাবি. ২০১৪
- “যেদিকে তাকাও সমুদ্রের মতো ছড়িয়ে আছে জনতা।” ব্যাখ্যা কর। জাবি. ২০২০
- ‘আরেক ফাল্গুন’ উপন্যাসে বায়ান্নোর ভাষা আন্দোলন কীভাবে পরিচালিত হয় তা সংক্ষেপে লিখ। জাবি. ২০১৬
- ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের পটভূমি সংক্ষেপে আলোচনা কর। জাবি. ২০২১
- “আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।” বলতে কী বুঝানো হয়েছে? ঢাবি. ২০১৬ জাবি. ২০১৯ ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- আরেক ফাল্গুন উপন্যাসের শিল্পমূল্য বিচার কর। ঢাবি. ২০১৫
- ‘আরেক ফাল্গুন’ উপন্যাসে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির সংগ্রামী চেতনা কতটা জীবন্ময় রূপ ধারণ করেছিল? আলোচনা কর। জাবি. ২০১৫
- জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের পটভূমিবিশ্লেষণ কর। জাবি. ২০২০ ২০২২
অধ্যায় ৩.২
জাহান্নম হইতে বিদায়
শওকত ওসমান (১৯১৭-১৯৯৮খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘মানুষের প্রয়োজনে সীমানা অনেক খাটো করা যায়’- ব্যাখ্যা কর। জাবি. ২০১৬
- ‘জাহান্নম হইতে বিদায়’ উপন্যাসের উকিল রেজা আলি মফস্সল শহরে মিলিটারিদের যে তাণ্ডবলীলা দেখেছেন তার স্বরূপ তুলে ধর। জাবি. ২০১৭
- ‘জাহান্নম হইতে বিদায়’ উপন্যাসের মতে গাজী রহমান জন্মভূমি ছেড়ে ভারতে প্রবেশের সময় মনে মনে কী উচ্চারণ করেন?
- ‘জাহান্নম হইতে বিদায়’ উপন্যাস এদেশকে জাহান্নাম বলা হয়েছে কেন? জাবি. ২০১৫ ২০১৮
অথবা, ‘জাহান্নম হইতে বিদায়’ উপন্যাসে কোন দেশকে জাহান্নাম বলা হয়েছে? কেন? - ‘জাহান্নম হইতে বিদায়’উপন্যাস অবলম্বনে উকিল রেজা আলির পরিচয় দাও। জাবি. ২০২১
- ‘জাহান্নম হইতে বিদায়’ উপন্যাস অবলম্বনে সংক্ষেপে গাজী রহমান চরিত্র তুলে ধর। ঢাবি. ২০১৬ জাবি. ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে রচিত উপন্যাসগুলোর পরিচয় দাও। ঢাবি. ২০১৬
- ‘জাহান্নম হইতে বিদায়’ উপন্যাস অবলম্বনে গাজী মিয়া চরিত্রের গতিপ্রকৃতি বর্ণনা কর। জাবি. ২০১৮ ২০২০
- “জাহান্নম হইতে বিদায় উপন্যাসে মুক্তিযুদ্ধকালে স্বদেশভূমি থেকে পালায়নপর মানসিকতার প্রকাশ ঘটেছে।”-গাজী রহমানের চরিত্রের অভিজ্ঞতাসূত্রে সমালোচকের মন্তব্যটি বিচার কর। ঢাবি. ২০১৪
- ‘জাহান্নম হইতে বিদায়’ উপন্যাস অনুসরণে পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যা ও নির্যাতনের বিবরণ দাও। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৭ ২০১৯ ২০২১
অধ্যায় ৩.৩
হাঙর নদী গ্রেনেড
সেলিনা হোসেন (১৯৪৭-বর্তমান)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসে ‘হাঙর’ ‘নদী’ ও ‘গ্রেনেড’ বলতে কী বুঝিয়েছেন?
- ‘হাঙর নদী গ্রেনেড’ অবলম্বনে শামুর মার ট্র্যাজেডিআলোচনা কর। জাবি. ২০১৬
- ‘মাঝে মাঝে গফুর একটু অবাক হয়ে ওর কিশোরী বউকে দেখে।’- এই কিশোরী বউ-এর পরিচয় দাও। ঢাবি. ২০১৫
- ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসে অখিল বাউল কী ভূমিকা পালন করে সংক্ষেপে তুলে ধর। জাবি. ২০১৭
- বুড়ি কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ঢাবি. ২০১৬
- বুড়ি নিজের সন্তান রইসকে পাকবাহিনীর হাতে তুলে দেয় কেন? জাবি. ২০১৯ ২০২০
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- সেলিনা হোসেনের ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসের বিষয়বস্তুর বর্ণনা দাও। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৫
অথবা, “সেলিনা হোসেনের ‘হাঙর নদী গ্রেনেড’ মুক্তিযুদ্ধকালীন গ্রামীণ জীবনের আবেগী চিত্ররূপ।”-বিশ্লেষণ কর।
অথবা, ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাস অবলম্বনে মুক্তিযুদ্ধকালীন জীবন বাস্তবতার বর্ণনা দাও। - ‘হাঙর নদীর গ্রেনেড’ উপন্যাসে বুড়ি-চরিত্রের নারীত্ব ও মুক্তির আকাঙ্ক্ষা নির্দেশ কর।
- ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসের শিল্প সার্থকতা বিচার কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৯
- সেলিনা হোসেনের ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর। জাবি. ২০১৭ ২০২১
- ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসে বুড়ির চেতনার ক্রম রূপান্তর এবং আত্মত্যাগের স্বরূপতুলে ধর।
(ঘ) প্রবন্ধ ও গদ্য – বাঙালি জাতীয়তাবাদ ও অন্যন্য প্রসঙ্গ, একান্তরের ডায়েরী, একান্তরের চিঠি
অধ্যায় ১.১
বাঙালি জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ
আবদুল হক (১৯১৮-১৯৯৭ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- “দেশকে সমৃদ্ধ করতে পারে তারাই, যারা দেশের মাটির সঙ্গে একাত্ম।”-ব্যাখ্যা কর। জাবি. ২০১৮
- আবদুল হক বাঙালি মুসলমানকে কেন ছত্রভঙ্গ ও আত্মবিস্মৃত বলেছেন? ঢাবি. ২০১৫
- প্রাবন্ধিক আব্দুল হক কেন এবং কীভাবে প্রমাণ করেন যে, “পূর্ব পাকিস্তানই বাংলাদেশ”-সংক্ষেপে লিখ। জাবি. ২০১৬
- আবদুল হকের ‘যুদ্ধ ও সাম্প্রদায়িকতা’ প্রবন্ধের আলোকে জাতীয় জীবনের ক্ষতিকর দিকসমূহ আলোচনা কর। জাবি. ২০২০
- আবদুল হকের ‘সাম্প্রদায়িকতা ও সংস্কৃতি’ প্রবন্ধ অনুসরণে বাঙালি সংস্কৃতির স্বরূপ ব্যাখ্যাকর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০১৭ ২০২২
অথবা, ‘সাম্প্রদায়িকতা ও সংস্কৃতি’ প্রবন্ধের মূল বক্তব্য উপস্থাপন কর।
অথবা, ‘সাম্প্রদায়িকতা ও সংস্কৃতি’ প্রবন্ধের সংক্ষিপ্ত মূলভাব লিখ।
অথবা, ‘সাম্প্রদায়িকতা ও সংস্কৃতি’ প্রবন্ধেরবিষয়বস্তু আলোচনা কর।
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘বাঙালী জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ’ প্রবন্ধ গ্রন্থের আলোকে প্রাবন্ধিক আবদুল হকের স্বদেশচিন্তার স্বরূপ বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৫ ২০১৬ জাবি. ২০১৮ ২০২১
- “বাঙালি জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ” প্রবন্ধগ্রন্থের আলোকে স্বদেশ-সমাজ-রাজনীতি-জাতীয়তাবাদ ও সচেতনমুক্ত বুদ্ধিসম্পন্ন চিন্তাবিদ হিসেবে আবদুল হকের পরিচয় দাও।
- “আবদুল হক বাঙালি জাতীয়তাবাদের অন্যতম তাত্ত্বিক।”-মন্তব্যটির যথার্থতা বিচার কর। ঢাবি. ২০১৪
- বাঙালি জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ’ প্রবন্ধগ্রন্থের আলোকে প্রাবন্ধিক আবদুল হকের চিত্রিত বাঙালি জাতীয়তাবাদের স্বরূপ বিচার কর। জাবি. ২০১৫ ২০১৯
- ‘বাঙালি জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ’ প্রবন্ধ গ্রন্থের আলোকে বাঙালি জাতীয়তাবাদ ও সংস্কৃতি সম্পর্কে প্রাবন্ধিক আবদুল হকের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা কর। জাবি. ২০১৮ ২০২২
অধ্যায় ৪.২
একাত্তরের ডায়েরী
সুফিয়া কামাল (১৯১১-১৯৯৯ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘একাত্তরের ডায়েরী’ গ্রন্থে উল্লিখিত স্বাধীনতা যুদ্ধের নির্যাতনের দৃষ্টান্ত দাও। জাবি. ২০১৫
অথবা, ‘একাত্তরের ডায়েরী’ গ্রন্থে উল্লিখিত স্বাধীনতা যুদ্ধের নির্যাতনের চিত্র অঙ্কন কর। - ‘একাত্তরের ডায়েরী’ অবলম্বনে ২৬ মার্চ ১৯৭১-এর ঢাকা শহরেরবর্ণনা দাও। জাবি. ২০১৯
- সুফিয়া কামাল ‘একাত্তরের ডায়েরী’কে কেন ‘ভূমিকা নয় রক্তে লেখা শোক’ বলেছেন? জাবি. ২০১৮
- ‘একাত্তরের ডায়েরী’তে উল্লিখিত ৭ মার্চ ১৯৭১ রবিবারের লেখাটি বিবৃত কর। জাবি. ২০১৭ ২০২১
- সুফিয়া কামালের ‘একাত্তরের ডায়েীর’ গ্রন্থের পরিচয় দাও। জাবি. ২০১৪ ২০২২
অথবা, সুফিয়া কামালের ‘একাত্তরের ডায়েরী’ গ্রন্থের প্রকৃতি ব্যাখ্যা কর।
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- সুফিয়া কামাল বিরচিত ‘একাত্তরের ডায়েরী’ সম্পর্কে একটি নাতিদীর্ঘ আলোচনা কর।
- ‘একাত্তরের ডায়েরী’ স্মৃতিকথায় সুফিয়া কামাল একাত্তরের ধ্বংসযজ্ঞ এবং নির্যাতনের যে প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন তা পর্যালোচনা কর। জাবি. ২০১৭
- ‘একাত্তরের ডায়েরী’ গ্রন্থে প্রতিফলিত লেখিকার প্রগতিশীল ধ্যান-ধারণা ও মানবিক বোধের পরিচয় দাও। ঢাবি. জাবি. ২০১৬
- ‘একাত্তরের ডায়েরী’ মুক্তিযুদ্ধের স্মারকগ্রন্থ’-সমালোচকের এ বক্তব্যের সারসত্তা বিশ্লেষণ কর।
অথবা, ‘একাত্তরের ডায়েরী’ গ্রন্থটি কবিসুফিয়া কামালের একাত্তরের গণস্মৃতির এক ঐতিহাসিক দলিল।” –উক্তিটির সার্থকতা প্রমাণ কর। - সুফিয়া কামাল ‘একাত্তরের ডায়েরী’ গ্রন্থে কীভাবে বাংলাদেশের মানুষের মুক্তি কামনা করেছেন? আলোচনা কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৫ ২০১৮ ২০২০
অধ্যায় 8.৩
একাত্তরের চিঠি
সালাহউদ্দীন আহমদ ও অন্যান্য সম্পাদিত
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘একাত্তরের চিঠি’রসংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, ‘একাত্তরের চিঠি’ সংকলনটি কাদেরকে নিয়ে লেখা? সংক্ষিপ্ত বর্ণনা দাও। - ‘একাত্তরের চিঠি’র প্রথম চিঠিটির পরিচয় দাও। ঢাবি. ২০১৬
অথবা, একাত্তরের চিঠি গ্রন্থের প্রথম ইংরেজি চিঠিটির বিষয়বস্তু উপস্থাপন কর।
অথবা, ‘একাত্তরের চিঠি’র যেকোনো একটি চিঠির বিষয়বস্তু লেখ। - একাত্তরের চিঠিগুলো কীভাবে ছাপানো হয়েছে? সংক্ষেপে লিখ। জাবি. ২০১৭
- ‘একাত্তরের চিঠি’তে উল্লিখিত শহিদ মুক্তিযোদ্ধা রুমীর একটি চিঠির ভাব-সংক্ষেপ লিখ।
- ‘একাত্তরের চিঠি’ গ্রন্থ থেকে প্রাসঙ্গিক একটি চিঠি অবলম্বনে মা ও মাতৃভূমির প্রতি মুক্তিযোদ্ধাদের আবেগময় অনুভূতির বর্ণনা দাও। জাবি. ২০১৪ ২০২১
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘একাত্তরের চিঠি’ গ্রন্থের প্রাসঙ্গিক চিঠির আলোকে মুক্তিযোদ্ধাদের দৃঢ় সংকল্পের স্বরূপ ব্যাখ্যা কর। জাবি. ২০১৪ ২০১৭
- ‘একাত্তরের চিঠি’ সংকলনের মুক্তিযোদ্ধাদের মন-মননে স্বাধীনতার ভাবনা- চেতনা কীভাবে উদ্ভাসিত হয়েছে তা উপস্থাপন কর।
- ‘একাত্তরের চিঠি’ সংকলনের বিভিন্ন চিঠিতে মা মাটির প্রতি মুক্তিযোদ্ধাদের মমত্ববোধের প্রকাশ ঘটেছে তা আলোচনা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৬ ২০১৯ ২০২১

