সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
বাংলাদেশের সাহিত্য: কবিতা, গল্প, উপন্যাস এবং প্রবন্ধ
মাস্টার্স বাংলা বিভাগ
ক – বিভাগ: বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যটির প্রথম কবিতার নাম কী?
উত্তর: ‘আদিম অক্ষররাশি’।
(খ) কবি শহীদ কাদরীর মৃত্যু কত সালে?
উত্তর: কবিশহীদ কাদরী মৃত্যু বরণ করেন ২০১৬ সাল।
(গ) ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
উত্তর: ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধটি ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত।
(ঘ) ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের আরেফ আলী কোন বিষয়ের শিক্ষক?
উত্তর: ভূগোলের শিক্ষক।
(ঙ) ‘প্রতিদিন একটি রুমাল’ গল্পের সবুজ কোথায় চাকরি করে?
উত্তর: ইছাপুরে চাকরি করে।
(চ) ‘জীবন আমার বোন’ কার লেখা?
উত্তর: মাহমুদুল হক এর লেখা।
(ছ) ‘কোথাও কোনো ক্রন্দন নেই’ গ্রন্থের লেখক কে?
উত্তর: শহীদ কাদরী।
(জ) ‘প্রকৃতি’ কবিতায় সারাদিন জলধারা কার মত টিপটিপ শব্দ করে?
উত্তর: খনার মন্ত্রের মতো।
(ঝ) শওকত আলীর জন্ম কত সালে?
উত্তর: ১৯৩৬ সালে।
(ঞ) জীবনের দাবি এবং মনুষ্যত্বের দাবি আসলে কিসের দাবি?
উত্তর: আবুল ফজলের ‘লেখকের স্বাধীনতা’ প্রবন্ধ অনুসারে
জীবনের দাবি ও মনুষ্যত্বের দাবি মূলত স্বাধীন চিন্তার দাবি।
(ট) ‘পতঙ্গপিঞ্জর’ উপন্যাসটিতে ঈশ্বর পণ্ডিত কীভাবে মারা যায়?
উত্তর: পতঙ্গপালের আক্রমণে।
(ঠ) ‘ক্রান্তিকাল’ প্রবন্ধ গ্রন্থটি লেখক কাকে উৎসর্গ করেন?
উত্তর: রওশন জাহান ও আখতার জাহানকে।
(ক) ‘আধুনিক কবি ও কবিতা’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘আধুনিক কবি ও কবিতা’ গ্রন্থের লেখক হাসান হাফিজুর রহমান।
(খ) ‘বখতিয়ারের ঘোড়া’ কার লেখা?
উত্তর: ‘বখতিয়ারের ঘোড়া’ আল মাহমুদের লেখা।
(গ) কবির সেলামগুলো কে চুরি করেছেন?
উত্তর: একজন সমরবিদ।
(ঘ) ‘নয়নচারা’ গল্প সংকলন প্রথম কোথা থেকে প্রকাশ পায়?
উত্তর: ‘নয়নচারা’ গল্প সংকলন সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত ‘পূর্বাশা’ পত্রিকায় প্রকাশ পায়।
(ঙ) সমরজিত- এর পিতার নাম কী?
উত্তর: সমরজিত- এর পিতার নাম অমৃতলাল।
(চ) মাহমুদুল হকের প্রকাশিত গল্পগ্রন্থের সংখ্যা কত?
উত্তর: দুইটি।
(ছ) সবলসিংহপুর গ্রাম কোন জেলায় অবস্থিত?
উত্তর: পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত সবলসিংহপুর গ্রাম। এই গ্রামে কথাশিল্পী শওকত ওসমানের জন্ম।
(জ) দরবেশ বলে পরিচিত লোকটির নাম কী?
উত্তর: কাদের মিঞা।
(ঝ) চন্দ্রালোকে যুবক শিক্ষক বাঁশ ঝাড়ে কী দেখেছিল?
উত্তর: চন্দ্রালোকে যুবক-শিক্ষক বাঁশ ঝাড়ে দেখতে পায় একটি যুবতী নারীর মৃতদেহ।
(ঞ) ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের প্রকাশকাল কত?
উত্তর: ‘চাঁদের অমাবস্যা’ ১৯৬৪ সালে প্রকাশিত হয়।
(ট) ‘মুসলিম সাহিত্য সমাজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ‘মুসলিম সাহিত্য সমাজ’ ঢাকায় ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়।
(ঠ) প্রাবন্ধিক আবদুল হকের ছদ্মনাম কী?
উত্তর: প্রাবন্ধিক আবদুল হক চারটি ছন্দনামে লিখতেন তার
দুটি হলো- আবুল আহসান ও আবু রায়হান।
(ক) ‘আদিম অক্ষর রাশি’ কবিতায় কী না শিখলে চেতনায় একটিও ফুল ফোটে না?
উত্তর: বাংলা বর্ণমালা না শিখলে চেতনায় একটিও ফুল ফোটে না।
(খ) ‘সাহসের সমাচার’ কবিতাটি কাকে উদ্দেশ্য করে রচিত?
উত্তর: কাজী নজরুল ইসলামকে উদ্দেশ্য করে রচিত।
(গ) ‘কোনো কোনো সকালবেলায়’ কবিতায় যে কখনো কবিতা লিখবে না তাকেকী আখ্যা দেওয়া হয়েছে?
উত্তর: শহীদ কাদরীর কোনো কোনো সকালবেলায় কবিতায় যে কখনো কবিতালিখবে না তাকে কবি সম্রাট আখ্যা দেওয়া হয়েছে।
(ঘ) ‘খুনী’ গল্পের রাজ্জাক সোনাভাঙ্গা গ্রামের কোন বাড়ির ছেলে?
উত্তর: মৌলবি বাড়ির ছেলে।
(ঙ) ‘হলধর নিকারীর একদিন’ গল্পে শেষরাতে ওঠা কার চিরকেলে অভ্যেস?
উত্তর: চৈতন্যদাসের চিরকেলে অভ্যেস।
(চ) ‘খোঁয়ারি’ শব্দের অর্থ কী?
উত্তর: মদের নেশা কাটবার পর অবসাদ বা গ্লানি।
(ছ) ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসে মাঠের সাথে ফার গাঁটছড়া বাঁধা?
উত্তর: ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসে মাঠের সাথে ঈশ্বর পণ্ডিতের গাঁটছড়া বাঁধা।
(জ) ‘চাঁদের অমাবস্যা’ পরম সত্যে বিশ্বাসী কে?
উত্তর: দাদা সাহেব পরম সত্যে বিশ্বাসী।
(ঝ) ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসে ‘৪২নম্বর গোপীদত্ত লেন’ কার ঠিকানা?
উত্তর: শওকত আলীর ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসে ৪২ নম্বর গোপীদত্তলেন দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী জেল ফেরত সেজানের ঠিকানা।
(ঞ) মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল কোন পত্রিকা?
উত্তর: শিখা পত্রিকা।
(ট) ‘সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গ’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘শুভ বুদ্ধি’ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত।
(ঠ) ‘ক্রান্তিকাল’ প্রবন্ধ সংকলনটি প্রথম কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘ক্রান্তিকাল’ প্রবন্ধটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।
(ক) হাসান হাফিজুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: হাসান হাফিজুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম ‘বিমুখ প্রান্তর’।
(খ) ‘সোনালী কাবিন’ কবিতায় কবি কাদের কাছে ক্ষমা চেয়েছেন?
উত্তর: অবলাদের কাছে।
(গ) দরবেশ বলে পরিচিত লোকটির নাম কী?
উত্তর: দরবেশ বলে পরিচিত লোকটির নাম কাদের।
(ঘ) নয়নচারা গ্রামের নদীটির নামকী?
উত্তর: আমুদের গ্রামের নদীটির নাম- ‘ময়ূরাক্ষী’।
(ঙ) ‘অসুখ-বিসুখ’ গল্প কোন সিনেমা হলের নাম রয়েছে?
উত্তর: ‘অসুখ-বিসুখ’ গল্পে রূপমহল সিনেমা হলের নাম রয়েছে।
(চ) ‘প্রতিদিন একটি রুমাল’ গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে?
উত্তর: লেখকের শ্রদ্ধাভাজন অগ্রজ কবি মোহাম্মদ মাহফুজউল্লাহকে উৎসর্গ করা হয়েছে।
(ছ) ‘পতঙ্গ পিঞ্জর’ কী ধরনের উপন্যাস?
উত্তর: পতঙ্গ পিঞ্জর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
(জ) ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসে ‘দরবেশ’ কে?
উত্তর: ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসে দরবেশ বলা হয় কাদেরকে।
(ঝ) ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসের জামান কোন বিভাগের শিক্ষক?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক।
(ঞ) ‘সংস্কৃতি কথা’ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় কবে?
উত্তর: ‘সংস্কৃতি-কথা’ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৫৮ সালে।
(ট) ‘শুভবুদ্ধি’ গ্রন্থের প্রবন্ধ সংখ্যা কত?
উত্তর: ‘শুভবুদ্ধি’ গ্রন্থের প্রবন্ধ সংখ্যা ৩৫টি।
(ঠ) প্রাবন্ধিক আবদুল হকের ছদ্মনামকী?
উত্তর: প্রাবন্ধিক আবদুল হক চারটি ছন্দনামে লিখতেন তার দুটি হলো- আবুল আহসান ও আবু রায়হান।
(ক) হাসান হাফিজুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: হাসান হাফিজুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো ‘বিমুখ প্রান্তর’।
(খ) আল মাহমুদের ‘সোনালী কাবিন’কাব্যটির মোটকবিতা সংখ্যা কত?
উত্তর: ৪১টি।
(গ) ‘আজ সারাদিন’ কবিতায় কারা গোয়েন্দার মতো কবির পিছনে লেগেছিল?
উত্তর: একজোড়া শালিক।
(ঘ) ‘নয়নচারা’ গল্পের কাহিনী আবর্তিত হয়েছে কাকে কেন্দ্র করে?
উত্তর: আমু চরিত্রকে কেন্দ্র করে।
(ঙ) ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসে কোন দর্শন প্রতিফলিত হয়েছে?
উত্তর: অস্তিত্ববাদী দর্শনের প্রয়োগ ঘটেছে।
(চ) ‘প্রতিদিন একটি রুমাল’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৯৪।
(ছ) পতঙ্গপাল কী?
উত্তর: একজাতীয় পোকা বিশেষ। উপন্যাসে ‘পতঙ্গপাল’ বলতে পাক বাহিনীকে বোঝানো হয়েছে।
(জ) ‘খোঁয়ারি’ গল্পে সমরজিতের বাবার নাম কী?
উত্তর: সমরজিত-এর পিতার নাম অমৃতলাল।
(ঝ) ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাস কতটি পরিচ্ছেদে বিভক্ত?
উত্তর: ৪৮টি পরিচ্ছেদে বিভক্ত।
(ঞ) ব্যক্তিস্বাতন্ত্র্য্য না থাকলে কি মরে যায়?
উত্তর: আত্মা মরে যায়।
(ট) ‘রোজনামচা’ কোন ধরনের রচনা?
উত্তর: আত্মজৈবনিক রচনা।
(ঠ) আবদুল হকের জন্ম বাংলাদেশের কোন জেলায়?
উত্তর: আবদুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার উদয়নগর গ্রামে জন্মগ্রহণ করেন।
(ক) ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যটির প্রথম কবিতার নাম কী?
উত্তর: ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যটির প্রথম কবিতার নাম
‘আদিম অক্ষররাশি’।
(খ) ‘সোনালী কাবিন’ কবিতার শেষ চরণে কবিকীসের শপথ নিয়েছেন?
উত্তর: ভাষার শপথ আর প্রেমময় কাব্যের শপথ।
(গ) ‘কেন যেন বলছে’ কবিতায় কোন মাসের বাতাসের কথা বলা হয়েছে?
উত্তর: ফালুন মাসের।
(ঘ) ‘মৃত্যু-যাত্রা’ গল্পটিতে দুর্ভিক্ষপীড়িত মানুষগুলো কোথায় যাত্রা করতে চায়?
উত্তর: শহরে যাত্রা করতে চায়।
(ঙ) ‘অসুখ-বিসুখ’ গল্পে সূতিকা রোগী কে?
উত্তর: ‘অসুখ-বিসুখ’ গল্পে সূতিকা রোগী ফুলজান।
(চ) ‘অচল সিকি’ গল্পটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘অচল সিকি’ গল্পটি ১৯৬৩ সালে প্রকাশিত হয়।
(ছ) ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসে ঈশ্বর পণ্ডিতের মৃত্যু কীভাবে হয়?
উত্তর: পতঙ্গপালের আক্রমণে।
(জ) ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসটিতে ইতিহাস কাদের সৃষ্টি বলা হয়েছে?
উত্তর: ইতিহাস মানুষের সৃষ্টি।
(ঝ) ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাস রচনার জন্য শওকত আলী কোন পুরস্কার লাভ করেন?
উত্তর: ফিলিপস সাহিত্য পুরস্কার।
(ঞ) “ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।”- উক্তিটি কার?
উত্তর: মোতাহের হোসেন চৌধুরীর।
(ট) ‘মুসলিম সাহিত্য সমাজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯২৬ সালে।
(ঠ) ‘ক্রান্তিকাল’ প্রবন্ধটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘ক্রান্তিকাল’ প্রবন্ধটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।
(ক) “নিহত ভায়ের লাশ কাঁধে বয়ে”–উদ্ধৃতিটি কোন কবিতার?
উত্তর: “শত্রুর লাশ চাই’ কবিতার উদ্ধৃতি।
(খ) ‘সোনালী কাবিন’ কাব্যগ্রন্থে কবির মানসপ্রিয়ার নাম কী?
উত্তর: হরিণী।
(গ) ‘কোথাও কোনো ক্রন্দন নেই’ কাব্যের ‘একটি মরা শালিক’
কবিতাটি কবি কাকে উদ্দেশ্য করে রচনা করেন?
উত্তর: আবদুল মান্নান সৈয়দকে উদ্দেশ্য করে রচনা করেন।
(ঘ) কলকাতার পিচঢালা রাস্তাকে আমু’র কী মনে হয়?
উত্তর: ময়ূরাক্ষী নদী মনে হয়।
(ঙ) আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোঁয়ারি’ গল্পগ্রন্থে মোট কতটি গল্প আছে?
উত্তর: চারটি: ‘খোঁয়ারি’, ‘অসুখ-বিসুখ’, ‘তারাবিবির মরদ পোলা’ ও ‘পিতৃবিয়োগ’।
(চ) ‘অচিনপুর’ গল্পের ভাষ্যমতে মামী কার সাথে খেলা করছিল?
উত্তর: টুপুর সাথে খেলা করছিল।
(ছ) কোন গ্রামকে কেন্দ্র করে ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসের কাহিনি পরিব্যাপ্ত হয়েছে?
উত্তর: গৌড়গ্রাম।
(জ) ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসে কোন নদীর কথা আছে?
উত্তর: কোপন।
(ঝ) ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসটির শুরুতে দুপুরবেলা আকাশে পেশ করা অবস্থায় কে হেঁটে যায়?
উত্তর: রাখী হেঁটে যায়।
(ঞ) ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধ গ্রন্থে কালচারের আদর্শ কী?
উত্তর: কালচারের আদর্শ মনুষ্যত্বের বিকাশ সাধন করা।
(ট) ‘মুক্তবুদ্ধির চির সজাগ প্রহরী’ বলা হয় কাকে?
উত্তর: আবুল ফজলকে।
(ঠ) প্রাবন্ধিক আবদুল হকের ছদ্মনাম কী?
উত্তর: প্রাবন্ধিক আবদুল হক চারটি ছদ্মনামে লিখতেন; তার
দুটি হলো- আবুল আহসান ও আবু রায়হান।
খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) কবিতা যখন উদ্যত সঙ্গীন, সোনালী কাবিন, কোথাও কোনো ক্রন্দন নেই
অধ্যায় ১.১
যখন উদ্যত সঙ্গীন
হাসান হাফিজুর রহমান (১৯৩২-১৯৮৩ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- কবি হাসান হাফিজুর রহমানের সংক্ষিপ্ত পরিচয় দাও। জাব. ২০১৫
- “গেরিলা” কবিতায় উল্লিখিত গেরিলাদের কর্মকাণ্ডের পরিচয় দাও। জাবি. ২০১৪
- ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যের ‘তোমার আপন পতাকা’ কবিতার মূলভাব আলোচনা কর। জাবি. ২০১৫
- ‘একটি সাক্ষাৎকারের প্রত্যাশায়’ কবিতায় কবি কেমন মানুষের সাক্ষাৎ চান? ঢাবি. ২০১৪
- হাসান হাফিজুর রহামানের কবিতায় ব্যবহৃত চিত্রকল্পের উদাহরণ দাও। জাবি. ২০১৪
- ‘গেরিলা’ কবিতায় মূলভাব সংক্ষেপে লেখ। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৯
- ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যগ্রন্থের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। জাবি. ২০২১
- ‘যখন উদ্যত সঙ্গীন’কাব্যগ্রন্থের ” এ হীনতা কোথায় লুকাবো।” কবিতার মূলভাব আলোচনা কর। জাবি. ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যের আলোকে হাসান হাফিজুর রহমানের শিল্পী সত্তার পরিচয়-দাও।
অথবা, ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যগ্রন্থের শিল্পমূল্য আলোচনা কর। - ৪৭-উত্তর বাংলা কাব্য ধারার পরিচয় দাও। জাবি. ২০১৫ ২০১৬
অথবা, সাতচল্লিশোত্তর বাংলা কবিতার বিষয়ভাবনা প্রসঙ্গে আলোচনা কর। - ‘যখন উদ্যত সঙ্গীন’ কাব্যে প্রতিফলিত কবির দেশাত্মবোধের পরিচয় দাও। জাবি. ২০১৮
- “যখন উদ্যত সঙ্গীন গ্রন্থে কবি মুক্তিযুদ্ধের সমগ্র চেতনাকে শিল্পমণ্ডিত করেছেন।”- আলোচনা কর। জাবি. ২০১৪ ২০২০
- “হাসান হাফিজুর রহমানের কবিতার বিষয়ভাবনা মূলত স্বদেশপ্রেম”- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৪ ২০১৭ জাবি. ২০২১
অধ্যায় ১.২
সোনালী কাবিন
আল মাহমুদ (১৯৩৬-২০১৯ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘সোনালী কাবিন’ কবিতার বিষয়বস্তু লিখ। ঢাবি. ২০১৬
- “সোনার দিনার নেই, দেন-মোহর চেয়োনা হরিণী
যদি নাও, দিতে পারি কাবিনবিহীন হাত দু’টি”
-প্রসঙ্গ উল্লেখ করে পঙ্ক্তিদ্বয়ের তাৎপর্য বিশ্লেষণ কর। জাবি. ২০১৫ - কালের রোঁদার টানে সর্বশিল্প করে থর থর
কষ্টকর তার চেয়ে নয় মেয়ে কবির অধর। -ব্যাখ্যা কর। - ‘সোনালী কাবিন’ কবিতা অবলম্বনে কবির অসাম্প্রদায়িক চেতনার পরিচয় দাও। জাবি. ২০২০
- ‘খড়ের গম্বুজ’ কবিতার মূলভাব সংক্ষেপে লেখ। জাবি. ২০১৮
- “আর আসবো না বলে মিছিলের প্রথম পতাকা তুলে নিই হাতে।”-বলতে কবি কী বুঝিয়েছেন? জাবি. ২০২০
- “কবিতা এমন” রচনায় কবিতার সামঞ্জস্য হিসেবে কী কী অনুষঙ্গ ব্যবহৃত হয়েছে? জাবি ২০১৪
- “ছলনা জানি না বলে আর কোন ব্যবসা শিখিনি।”- ব্যাখ্যা কর। জাবি. ২০১৭ ২০২১
- ‘সোনালী কাবিন’ কাব্যে উপমা প্রয়োগে কবির নিপুণতার পরিচয় দাও। জাবি. ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- “সংগ্রামী প্রেমিক সত্তার ঐতিহ্যসচেতন সকল আশাবাদ উচ্চারিত হয়েছে ‘সোনালি কাবিন’ সনেটগুচ্ছে” -আলোচনা কর। জাবি. ২০১৮
- আল মাহমুদের কবিসত্তা এবংশিল্পসত্তার পরিচয় দাও। জাবি. ২০২০
- কবি আল মাহমুদ রচিত ‘সোনালী কাবিন’গ্রন্থের ‘সোনালী কাবিন’ কবিতার মূলভাব নিজের ভাষায় লেখ।
- “আল মাহমুদের ‘সোনালী কাবিন’ কাব্যের শিল্পসার্থকতা বিচার কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৯ ২০২১
- ‘সোনালী কাবিন’ কাব্যে বিধৃত লোকসংস্কৃতি অনুষঙ্গ বর্ণনা কর। জাবি. ২০১৪ ২০১৭ ২০২২
অধ্যায় ১.৩
কোথাও কোনো ক্রন্দন নেই
শহীদ কাদরী (১৯৪২-২০১৬)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- কবি শহীদ কাদরীর অসাম্প্রদায়িক মননের পরিচয় দাও। জাবি. ২০১৬ ২০১৯
- ‘একটি মরা শালিক’ কবিতায় মুক্তিযুদ্ধের যে প্রতিচ্ছবি ফুটে উঠেছে তা আলোচনা কর।
- ‘আজ সারাদিন’ কবিতার আলোকে বাতাস, শালিক আর বৃষ্টির ভূমিকা সংক্ষেপে বর্ণনা কর। জাবি. ২০২০
- ‘কেন যেতে চাই’ কবিতায় কবি যাদের কাছে যেতে চান তাদের ব্যস্ততার স্বরূপ তুলে ধর। জাবি. ২০১৮
- ‘একটি উত্থান পতনের গল্প’ কবিতায় কবির ব্যক্তিগত জীবনের যে ছায়াপাত ঘটেছে তা বর্ণনা কর। জাবি. ২০২১
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- “শহীদ কাদরী নাগরিক কবি হিসেবে বিশিষ্ট।”-‘কোথাও কোন ক্রন্দন নেই’ কাব্য অনুসরণে মম্ভব্যটি পরীক্ষা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৬
- শহীদ কাদরীর ‘কোথাও কোনো ক্রন্দন নেই’ কাব্যের শিল্পসার্থকতা বিচার কর।
- শহীদ কাদরীর কবিতায় তাঁর সময়ের উজ্জ্বল বিস্তৃতির বিষয়টি তুলে ধর। জাবি. ২০১৭ ২০১৯ ২০২০ ২০২২
(খ) গল্প → নয়নচারা, খোঁয়ারি, প্রতিদিন একটি রুমাল
অধ্যায় ২.১
নয়নচারা
সৈয়দ ওয়ালীউল্লাহ্ (১৯২২-১৯৭১)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
¤ নয়নচারা ¤
- ‘নয়নচারা’ গল্পে কুকুর ও মানুষের পার্থক্যের যে রূপ ফুটে উঠেছে তা বর্ণনা কর।
- ‘আশ্চর্য কিন্তু একটা কথা শহরের কুকুরের চোখে বৈরিতা নেই।”- ব্যাখ্যা কর। জাবি. ২০১৬
- “ঘনায়মান কালো রাতে জনশূন্য প্রশস্ত রাস্তাটাকে ময়ূরাক্ষী নদী বলে কল্পনা করতে বেশ লাগে।”- ব্যাখ্যা কর।
- “শহরে এত এত লোক কি সব অন্ধ? বিচিত্র জায়গা এই শহর।”-ব্যাখ্যা কর।
- ‘নয়নচারা’ গল্প অবলম্বনে গ্রাম ও শহর সম্পর্কে আমুর অনুভূতি বিশ্লেষণ কর। জাবি. ২০২০
- ‘নয়নচারা’ গল্পের পটভূমি লেখ। জাবি. ২০২২
¤ মৃত্যুযাত্রা ¤
- ‘নয়নচারা’ গল্পের পটভূমি লেখ। জাবি. ২০২২ জাবি. ২০১৮
¤ পরাজয় ¤
- ‘পরাজয়’ গল্পে কার, কীভাবে পরাজয় ঘটেছে? ঢাবি. ২০১৬ ২০১৯ জাবি. ২০১৪ ২০১৯
¤ রক্ত ¤
- সংক্ষেপে ‘খণ্ডচাঁদের বক্রতায়’ গল্পের মূলভাব লিখ।
অথবা, জব্বারের বস্তিতে আনন্দ ও কোলাহলের স্বরূপ তুলে ধর। জাবি. ২০১৫
¤ জাহাজী ¤
- ‘জীবন কী জীবন্ত কবর’- ব্যাখ্যা কর। জাবি. ২০১৭
- সমুদ্র থেকে তীর দেখলে করিম সারেঙের মধ্যে কেন মৃত্যুভয় জেগে ওঠে? জাবি. ২০২১
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
¤ নয়নচারা ¤
- “নয়নচারা” গল্পের শিল্পমূল্য নির্ণয় কর। জাবি. ২০১৪
- সৈয়দ ওয়ালীউল্লাহর ‘নয়নচারা’ গল্পে বিধৃত জীবন আলোচনা কর। জাবি. ২০১৪
- সৈয়দ ওয়ালীউল্লাহ্র ‘নয়নচারা’ গল্পের নামকরণের সার্থকতা নিরূপণ কর। জাবি. ২০১৫ [অনার্স ৪র্থ বর্ষ]
- সৈয়দ ওয়ালীউল্লাহর ‘নয়নচারা’ গল্পগ্রন্থের বিষয় বৈচিত্র্যের পরিচয় দাও। জাবি. ২০২১
- “নয়নচারা’ গল্পটি ছিন্নমূল অসহায় আমুর জীবনচিত্র”।-এ উক্তির আলোকে ‘আমু’ চরিত্র বিশ্লেষণ কর। জাবি. ২০১০ ২০১৯
- বাংলাছোটগল্পের ধারায় সৈয়দ ওয়ালীউল্লাহ্র অবস্থান ব্যাখ্যা কর। জাবি. ২০১৬ ২০২২
অধ্যায় ২.২
খোঁয়ারি
আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘খোঁয়ারি’ গল্পে মুক্তিযুদ্ধের যে চিত্র প্রতিফলিত হয়েছে? তার পরিচয় দাও।
- ‘খোঁয়ারি’ গল্পের ফারুক চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। ঢাবি. ২০১৫
- ‘অসুখ-বিসুখ’ গল্পের আলোকে আতমন্নেসার পরিচয় দাও।
- ”পিতৃবিয়োগ’ গল্পের মূলভাব লেখ।
- খোয়ারি’ গল্পে ধর্মীয় সংখ্যালঘুদের কোন সমস্যার কথা বলা হয়েছে? জাবি. ২০১৭
- ‘ খোঁয়ারি’ গল্প অবলম্বনে সমরজিতের বাড়ির বর্ণনা দাও।
- সংক্ষিপ্তভাবে ‘খোঁয়ারি’ গল্পের বিষয় আালোচনা কর। জাবি. ২০২১
- ‘খোঁয়ারি’ গল্পের সমরজিতের পরিচয় দাও। জাবি. ২০১৫ ২০১৯ ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- আখতারুজ্জামান ইলিয়াসের গল্পের বিষয় ও শিল্পরূপ আলোচনা কর। জাবি. ২০১৬
- আখতারুজ্জামান ইলিয়াস বিষয়ক একটি নিবন্ধ রচনা কর।
- ‘খোঁয়ারি’ গ্রন্থ অবলম্বনে আখতারুজ্জামান ইলিয়াসের গল্পকার সত্তার পরিচয় দাও। জাবি. ২০১৮
- আখতারুজ্জামান ইলিয়াসের ‘অসুখ-বিসুখ’ গল্পের বিষয় আলোচনা কর।
- ‘খোঁয়ারি’ গল্পের শিল্পমূল্য বিচার কর। জাবি. ২০২০
অথবা, ‘খোয়ারি’ গল্পে লেখকের শিল্প চৈতন্যের পরিচয় দাও। জাবি. ২০১৪ [অনার্স ৪র্থ বর্ষ]
অধ্যায় ২.৩
প্রতিদিন একটি রুমাল
মাহমুদুল হক (১৯৪১-২০০৮)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘হৈরব ও ভৈরব’ গল্পের “মন অন্নময়, কি বুঝছস, অন্ন নাই তো মনই নাই;” -উক্তিটির তাৎপর্য লেখ। জাবি. ২০১৮
- ‘ছেঁড়া তার’ গল্পের ভাববস্তু লেখ।
- ‘জোনাকি’ গল্পের মূলভাব আলোচনাকর। জাবি. ২০১৬
- ‘হলধর নিকারীর একদিন’ গল্পে অস্ত্রধারীদের সঙ্গে হলধরের কী কী ঘটনা ঘটেছে? জাবি. ২০১৪
- ‘ছেঁড়া তার’ গল্পের আলোকে নজরুল চরিত্রের বর্ণনা দাও। জাবি. ২০১৫
- ‘অচল সিকি’ গল্পের মূলভাব সংক্ষেপে আলোচনা কর। জাবি. ২০২০
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- মাহমুদুল হকের ‘প্রতিদিন একটি রুমাল’ গল্পের ভাববস্তু আলোচনা কর। জাবি. ২০২১
- “মাহমুদুল হকের ‘প্রতিদিন একটি রুমাল’ গল্পগ্রন্থটি আক্ষেপ এবং আদরের গল্প।”-এ সম্পর্কে তোমার মতামত দাও।
- ‘সমকালীন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভালোমন্দের মিশেলে উপস্থাপনের শিল্পভাষ্য মাহমুদুল হকের ‘প্রতিদিন একটি রুমাল” -মন্তব্যটির যথার্থ বিচার কর। জাবি. ২০১৮
- ‘প্রতিদিন একটি রুমাল’ গ্রন্থের একাধিক গল্প আলোচনায় করে বাংলাদেশের ছোটগল্পে মাহমুদুল হকের বিশিষ্টতা নির্দেশ করে। জাবি. ২০১৫ ২০১৯
- মাহমুদুলহকের ‘প্রতিদিন একটি রুমাল’ গল্পগ্রন্থে মুক্তিযুদ্ধেরযে প্রতিচ্ছবিফুটে উঠেছে তা বিশ্লেষণ কর। জাবি. ২০২২
(গ) উপন্যাস→ পতঙ্গপিঞ্জর, চাঁদের অমাবস্যা, দক্ষিণায়নের দিন
অধ্যায় ৩.১
পতঙ্গ পিঞ্জর
শওকত ওসমান (১৯১৭-১৯৯৮)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসের গফুর চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। জাবি. ২০১৮
- ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাস অবলম্বনে মুক্তিযুদ্ধের চেতনার বর্ণনা দাও।
- ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসের আলোকে কবি মোহাম্মদ আলীর সংক্ষিপ্ত পরিচয় দাও। জাবি. ২০১৬ ২০২০
- ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসে কারা, কীভাবে পঙ্গপাল প্রতিরোধ করে? জাবি. ২০১৪ ২০১৯ ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- “শওকত ওসমানের উপন্যাসে সমকালীন সমাজ জীবনের প্রতি ব্যঙ্গ-বিদ্রুপ যেমন আছে, তেমনি আছে শাশ্বত জীবনের প্রতি আকর্ষণ” -আলোচনা কর।
- ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসের মূল বিষয়বস্তু পর্যালোচনা কর। জাবি. ২০১৪
- ‘পতঙ্গ পিঞ্জর’উপন্যাসের শওকত ওসমানের চরিত্রসৃষ্টির পারঙ্গমতা আলোচনা কর। ঢাবি. ২০১৬
- অবক্ষয়বাদী সমাজ-উদ্ভুত দুই যুবকের মানসিক অন্তর্দ্বন্দ্বের পরিচয় তুরে ধর। জাবি. ২০১৭
- একটি বিশেষ সময় ও সমাজের যে চিত্র ‘পতঙ্গ পিঞ্জর’ উপন্যাসে চিত্রিত হয়েছে তা বর্ণনা কর। জাবি. ২০১৫
- “শওকত ওসমানের ‘পতঙ্গ পিঞ্জর’ একটি জীবনঘনিষ্ঠ উপন্যাস।”-এ সম্পর্কে তোমার মতামত দাও। জাবি. ২০১৬ ২০২০
- রূপক উপন্যাস হিসেবে ‘পতঙ্গ পিঞ্জর’-এর সার্থকতা বিচার কর। জাবি. ২০১৮ ২০২২
অধ্যায় ৩.২
চাঁদের অমাবস্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২-১৯৭১ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘চাঁদের অমাবস্যা’উপন্যাসের মুলভাব আলোচনা কর।
- ‘চাঁদের অমাবস্যা’ ঊপন্যাসেরদাদাসাহেব চরিত্রের পরিচয় দাও। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৯
- চাঁদের অমাবস্যা’ উপন্যাসে সমাজ ও রাজনীতির যে প্রভাব পড়েছে তার সংক্ষিপ্ত বিবরণ দাও। জাবি. ২০২১
- ‘চাঁদের অমাবস্যা’উপন্যাসের প্রবাহ অন্তর্মুখী বলা হয় কেন? জাবি. ২০১৭ ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের শিল্পমূল্য আলোচনা কর। জাবি. ২০১৫
- সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসে চেতনাপ্রবাহরীতি কীভাবে এসেছে? আলোচনা কর। জাবি. ২০১৭ ২০১৯
- ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর।
- “চাদের অমাবস্যা’ একটি অস্তিত্ববাদী উপন্যাস”- আলোচনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০২১
- ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাস অবলম্বনে আরেফ আলীর চরিত্র বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৮ ২০২০ ২০২২
অধ্যায় ৩.৩
দক্ষিণায়নের দিন
শওকত আলী (১৯৩৬-২০১৮)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসের আলোকে রাখী বা রোকেয়া চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। জাবি. ২০১৭
- “দক্ষিণায়নের দিন’ অবলম্বনে রাশেদ আহমদের পরিচয় দাও। ঢাবি. ২০১৫
- সেজানের রাজনীতির স্বরূপ আলোচনা কর। জাবি. ২০১৪
- “সময় শুধু হতাশা, পরাজয় আর মৃত্যু বয়ে আনে”– উক্তিটি কার? কেন করেছে? জাবি. ২০১৬
- ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসে রাখীকে লেখা চিঠিতে রাখী সম্পর্কে মাজহারের কোন উপলব্ধি প্রকাশ পেয়েছে? জাবি. ২০১৮
- লেখক কেন জ্ঞান বিজ্ঞানের ঊর্ধ্বে প্রেম প্রয়োজনের কথা বলেছেন? জাবি. ২০১৭
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাস অবলম্বনে রাখীর চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৯
- শওকত আলীর ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসের শিল্পসার্থকতা আলোচনা কর।
- ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসে ইতিহাস, ঐতিহ্য ও মানুষের জীবন সংগ্রামের চিত্র যেভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখ। জাবি. ২০১৬ ২০২১
- বাংলা কথাসাহিত্যে শওকত আলীর অবদান আলোচনা কর। জাবি. ২০১৫
(ঘ) প্রবন্ধ → সংস্কৃতি কথা,শুভবুদ্ধি, ক্রান্তিকাল
অধ্যায় ৪.১
সংস্কৃতি কথা
মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩-১৯৫৬ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- “ধর্ম চায় মানুষকে পাপ থেকে, পতন থেকে রক্ষা করতে, মানুষকে বিকশিত করতে নয়।” -ব্যাখ্যা কর। জাবি. ২০১৪ [ডিগ্রি]
- ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে “বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়।”-বলতে কী বুঝানো হয়েছে? জাবি. ২০১৮
- মোতাহের হোসেন চৌধুরীর ‘মনুষ্যত্ব’ প্রবন্ধের মূলভাব লিখ। জাবি. ২০১৫
- ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে মানবজীবনকে বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে কেন? জাবি. ২০১৪ ২০২১
- ” সংস্কৃতি মানে সুন্দরভাবে,বিচিত্রভাবে, মহৎভাবে বাঁচা।”—আলোচনা কর। জাবি. ২০১৬ ২০২০ ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধের মূল বক্তব্য নিজের ভাষায় লেখ। জাবি. ২০২০
- “কালচার মানে উন্নততর জীবন সম্বন্ধে চেতনা-সৌন্দর্য, আনন্দ ও প্রেম সম্বন্ধে অবহিতি।” মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি কথা’প্রবন্ধ অবলম্বনে উক্তিটি বিশ্লেষণ কর।
- ঢাকার মুসলিম সমাজের মুক্তবুদ্ধির অনুশীলনে শিখা পত্রিকার অবদান আলোচনা কর। জাবি. ২০১৫
- , সংস্কৃতির সাথে ধর্ম, প্রগতি, সভ্যতার সম্পর্ক কী? ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধ অবলম্বনে সংস্কৃতির বৈশিষ্ট্য নির্ণয় প্রসঙ্গে এ প্রশ্নের জবাব দাও। ঢাবি. ২০১৪ ২০১৬ ২০১৯ জাবি. ২০১৭ ২০১৯
- “ধর্ম সাধারণ লোকের কালচার, কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম” -উক্তিটির আলোকে ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধের মূল বক্তব্য লেখ। ঢাবি ২০১৪ জাবি. ২০১৪ ২০১৮
- সৃজনশীল ও মননশীল প্রাবন্ধিক হিসেবে মোতাহের হোসেন চৌধুরীর অবদান আলোচনা কর। জাবি. ২০২১
অধ্যায় ৪.২
শুভবুদ্ধি
আবুল ফজ (১৯০০-১৯৮০)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘সমাজতন্ত্রের পথ ও পাথেয়’ প্রবন্ধটির মূলভাব আলোচনা কর। ঢাবি. ২০১৪
- ‘স্বাধীনতা বনাম শুভবুদ্ধি’ প্রবন্ধের মূল বক্তব্য লেখ। জাবি. ২০১৬ ২০২০
- ‘একুশের উত্তরাধিকার’ প্রবন্ধের মূল বক্তব্য সংক্ষেপে লেখ। জাবি. ২০১৮
- “মুক্তিই হয়ে দাঁড়িয়েছে তার জীবনের বন্ধন।” লেখক এখানে কোন প্রসঙ্গে এবং কেন এমন বলেছেন? জাবি. ২০১৯
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- শুভবুদ্ধি অবলম্বনে আবুল ফজলের জীবনবোধের বৈশিষ্ট্য আলোচনা কর। ঢাবি. ২০১৫
- আবুল ফজলের ‘লেখকের স্বাধীনতা’ প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা কর। জাবি. ২০১৬ ২০১৯
- আবুল ফজলের প্রবন্ধে সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে গভীর এবং স্বচ্ছ, দৃষ্টিভঙ্গির পরিচয় বিধৃত।” মন্তব্যটি যথার্থতা বিচার কর।
- ‘শুভবুদ্ধি’ প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা কর। জাবি. ২০১৭ ২০২১
- আবুল ফজলের প্রবন্ধের বিষয়-বৈচিত্র্য আলোচনা কর। জাবি. ২০২২
অধ্যায় ৪.৩
ক্রান্তিকাল
আবদুল হক (১৯১৮-১৯৯৭ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘ক্রান্তিকাল’ গ্রন্থের অন্তর্গত ‘অনুবাদ নাটক’ প্রবন্ধের মূলভাব বিচার কর।
অথবা, ‘ক্রান্তিকাল’ গ্রন্থের অন্তর্গত ‘অনুবাদ নাটক’ প্রবন্ধের মূলভাব লিখ।
অথবা, আবদুল হকের ‘ক্রান্তিকাল’ গ্রন্থের ‘অনুবাদ নাটক’ সম্পর্কেলিখ। - ‘ক্রান্তিকাল’ গ্রন্থের অন্তর্গত ‘সাহিত্য ও দেশপ্রেম’ প্রবন্ধের মূলভাব সংক্ষেপে লেখ।
অথবা, “ক্রান্তিকাল” গ্রন্থের অন্তর্গত ‘সাহিত্য ও দেশপ্রেম’ প্রবন্ধের মূলভাব লেখ। জাবি. ২০২১ - ‘ক্রান্তিকাল’ গ্রন্থের অন্তর্গত ‘পূর্ব পাকিস্তানের সাহিত্যিক’ প্রবন্ধের মূলভাব বিচার কর।
- আব্দুল হকের ‘ক্রান্তিকাল’ প্রবন্ধগ্রন্থের আলোকে সাহিত্য ভাবনার পরিচয় দাও ঢাবি. ২০১৪ জাবি. ২০১৬
- প্রাবন্ধিক আবদুল হক শিরোনামে একটি নিবন্ধ লেখ। ঢাবি. ২০১৬
- আবদুল হক কোন অর্থে ‘ক্রান্তিকাল’ শব্দটি ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর। জাবি. ২০১৭ ২০১৯ ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- আবদুল হকের প্রবন্ধে কিভাবে ক্রাম্ভিকালের কতিপয় সমস্যা ও আত্মজিজ্ঞাসা ফুটে উঠেছে আলোচনা কর। জাবি. ২০১৫
- “ক্রান্তিকাল” প্রবন্ধগ্রন্থের আলোকে সমাজ-রাজনীতি ও সাহিত্য সচেতন মুক্তবুদ্ধিসম্পন্ন চিন্তাবিদ হিসেবে আবদুল হকের পরিচয় দাও। জাবি. ২০১৮
- আবদুল হকের ‘ক্রান্তিকাল’ প্রবন্ধগ্রন্থে সমকালীন চিন্তা ও চেতনা কীভাবে প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর। জাবি. ২০২০ ২০২২
গ – বিভাগ: রচনামূলক প্রশ্না উত্তর ⮟

