সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
বাংলা উপন্যাস
মাস্টার্স বাংলা বিভাগ
ক – বিভাগ: বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) রোহিণী কোন পুকুরে ডুবে মরতে চেয়েছিল?
উত্তর : রোহিণী বাবুদের বারুনী পুকুরে ডুবে মরতে চেয়েছিল।
(খ) ‘কপালকুণ্ডলা’উপন্যাসে বর্ণিত ঘটনা কত দিন পূর্বের?
উত্তর: ‘কপালকুগুলা’ উপন্যাসে বর্ণিত ঘটনা ২৫০ বছর পূর্বের।
(গ) ‘রাজসিংহ’ উপন্যাসের অশ্বারোহীর অশ্বের নাম কী?
উত্তর: ‘রাজসিংহ’ উপন্যাসের অশ্বারোহীর অশ্বের নাম ‘বিজয়’।
(ঘ) ‘ঘরে-বাইরে’ উপন্যাসে কোন ইংরেজ কবির কবিতার বই-এর উল্লেখ পাওয়া যায়?
উত্তর: ইংরেজ কবি লংফেলোর কবিতার বইয়ের উল্লেখ পাওয়া যায়।
(ঙ) আশালতার জেঠা অনুকূল বাবুর বাড়িটি কত তলা?
উত্তর: আশালতার জেঠা অনুকূল বাবুর বাড়িটি তিন তলা।
(চ) চন্দ্রনাথ বাবু কে?
উত্তর: চন্দ্রনাথ বাবু নিখিলের মাষ্টার মশায়।
(ছ) কত সালে বাংলাদেশে জরিপ আইন পাস হয়?
উত্তর: ১৮৭৫ সালে বাংলাদেশে জরিপ আইন পাশ হয়।
(জ) ‘গণদেবতা’ উপন্যাসে জগন্নাথ ঘোষের পেশা কী?
উত্তর: ‘গণদেবতা’ উপন্যাসে জগন্নাথ ঘোষের পেশা ডাক্তারি
(ঝ) ‘অরণ্যবহ্নি উপন্যাসের সিধুর স্ত্রীর নাম কী?
উত্তর: ‘অরণ্যবহ্নি’ উপন্যাসের সিধুর স্ত্রীর নাম ফুল।
(ঞ) হেরম্ব কতবছর পরে সুপ্রিয়ার খবর নিতে গিয়েছিল?
উত্তর: পাঁচ বছর পর হেরম্ব সুপ্রিয়ার খবর নিতে গিয়েছিল।
(ট) ধনঞ্জয়কে সবাই কী বলে ডাকে?
উত্তর: ধনঞ্জয়কে সবাই ‘আজান খুড়া’ বলে ডাকে।
(ঠ) কুবেরের দুই ছেলের নাম কী?
উত্তর: কুবেরের দুই ছেলের নাম লখা ও চণ্ডী।
(ক) নবকুমারকে দেখে কপালকুণ্ডলা কী বলেছিল?
উত্তর: নবকুমারকে দেখে কপালকুণ্ডলা বলেছিল- “পথিক তুমি পথ হারাইয়াছ”।
(খ) ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসটি কতটি পরিচ্ছেদে বিভক্ত?
উত্তর: ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসটি মোট ৪৬টি পরিচ্ছেদ পরিশিষ্টসহ ৪৭টি পরিচ্ছেদে বিভক্ত।
(গ) ‘রাজসিংহ’ উপন্যাসে রূপনগরের রাজকন্যা কে?
উত্তর: ‘রাজসিংহ’ উপন্যাসে রূপনগরের রাজকন্যা হলো- চঞ্চলকুমারী।
(ঘ) ‘যোগাযোগ’ উপন্যাসের তিন পুরুষের নাম কী?
উত্তর: ‘যোগাযোগ’ উপন্যাসের তিন পুরুষের নাম হলো- আনন্দ ঘোষাল এবং তার দুই পুত্র মধুসূদন ঘোষাল ও অবিনাশ ঘোষাল।
(ঙ) ‘চোখের বালি’ উপন্যাসেবিষবৃক্ষ কে?
উত্তর: ‘চোখের বালি’ উপন্যাসে বিষবৃক্ষ হলো- বিনোদিনী।
(চ) বিমলার স্বামীর নাম কী?
উত্তর: বিমলার স্বামীর নাম হলো- নিখিলেশ।
(ছ) ‘পঞ্চগ্রাম’ উপন্যাসে কোন রথযাত্রাকে ভারতবর্ষের প্রথম রথযাত্রা বলা হয়?
উত্তর: ‘পঞ্চগ্রাম’ উপন্যাসে পুরীতে জগন্নাথ বিগ্রহকে ভারতবর্ষের প্রথম রথযাত্রা বলা হয়।
(জ) ‘গণদেবতা’ উপন্যাসে উল্লিখিত নদীটির নাম কী?
উত্তর: ‘গণদেবতা’ উপন্যাসে উল্লিখিত নদীটির নাম হলো- ময়ূরাক্ষী নদী।
(ঝ) ‘অরণ্যবহ্নি’ উপন্যাসে সাঁত্ততাল সমাজে সম্মানিত ব্যক্তি কে?
উত্তর: ‘অরণ্যবহ্নি’ উপন্যাসে সাঁত্ততাল সমাজে সম্মানিত ব্যক্তি সাঁওতাল নেতা সিধু এবং কানু।
(ঞ) “আমারে নিবা মাঝি লগে”-উক্তিটি কার?
উত্তর: উক্তিটি কপিলার- কুবেরকে উদ্দেশ্য করে।
(ট) ‘দিবারাত্রির কাব্য’ উপন্যাসটি ধারাবাহিকভাবে কোথায় প্রকাশিত হয়?
উত্তর : বঙ্গশ্রী পত্রিকায় ১৩৪১ বঙ্গাব্দে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
(ঠ) ‘চিহ্ন’ উপন্যাসটি বসুমতি সাহিত্য মন্দির থেকে কখন প্রকাশ পায়?
উত্তর: ‘চিহ্ন’ উপন্যাসটি বসুমতি সাহিত্য মন্দির থেকে ১৯৪৭ সালে জানুয়ারি মাসে প্রকাশ পায়।
(ক) নবকুমারের গ্রামের নাম কী?
উত্তর: নবকুমারের গ্রামের নাম সপ্তগ্রাম।
(খ) রোহিণী কোন পুকুরে, ডুবে আত্মহত্যা করতে চেয়েছিল?
উত্তর: রোহিণী বাবুদের বারুণী পুকুরে ডুবে আত্মহত্যা করতে চেয়েছিল।
(গ) ‘রাজসিংহ’ উপন্যাসের অধ্যায় সংখ্যা কত?
উত্তর: ‘রাজসিংহ’ উপন্যাসের অধ্যায় বা খণ্ড সংখ্যা ৮টি এবং পরিচ্ছেদ সংখ্যা ৬৪টি।
(ঘ) ‘চোখের বালি’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘চোখের বালি’ উপন্যাস প্রথম ১৯০৩ সালে প্রকাশিত হয়।
(ঙ) ‘ঘরে বাইরে’ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়।
(চ) ‘গণদেবতা’ উপন্যাসের কেন্দ্রে কোন গ্রামের নাম আছে?
উত্তর: ‘গণদেবতা’ উপন্যাসের কেন্দ্রে শিবকালীপুর গ্রামের নাম আছে।
(ছ) ‘পঞ্চগ্রাম’ উপন্যাসে কে রথারোহণ করেন?
উত্তর: ‘পঞ্চগ্রাম’ উপন্যাসে গৃহদেবতা লক্ষ্মীজনার্দন ঠাকুর রথারোহণ করেন।
(জ) ‘অরণ্যবহ্নি’ কোন জাতীয় উপন্যাস?
উত্তর: ‘অরণ্যবহ্নি’ ঐতিহাসিক রোমান্সধর্মী উপন্যাস।
(ঝ) মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?
উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম হলো প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।
(ঞ) হেরম্বের পেশা কী ছিল?
উত্তর: হেরম্বের পেশা ছিল কলেজে অধ্যাপনা।
(ট) কপিলার স্বামীর নাম কী?
উত্তর: শ্যামাদাস।
(ঠ) ‘চিহ্ন’ উপন্যাসে কাকে সবাই ‘ভালো ছেলে’ হিসেবে সম্বোধন করে?
উত্তর: ‘চিহ্ন’ উপন্যাসে সবাই হেমন্তকে ‘ভালো ছেলে’ হিসেবে সম্বোধন করে।
(ক) ‘কপালকুণ্ডলা’ উপন্যাসে উল্লেখ আছে এমন দু’টি ঐতিহাসিক চরিত্রের নাম লিখ।
উত্তর: ‘কপালকুণ্ডলা’ উপন্যাসে উল্লেখ আছে এমন দু’টি ঐতিহাসিক চরিত্রের নাম হলো- মতিবিবি, মেহেরুন্নেসা।
(খ) ‘কৃষ্ণকান্তেরউইল’ উপন্যাসটির প্রকাশকাল কত?
উত্তর: ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসটির প্রকাশকাল ১৮৭৮ সালে।
(গ) রাজসিংহের সঙ্গে ঔরঙ্গজেবের যুদ্ধ কত বছর ধরে চলেছিল?
উত্তর: চার বছর ধরে চলেছিল।
(ঘ) অসুস্থ অবস্থায় রাজলক্ষ্মী কাকে দেখতে চেয়েছে?
উত্তর : অসুস্থ অবস্থায় রাজলক্ষ্মী বিহারীকে দেখতে চেয়েছে।
(ঙ) ‘ঘরে বাইরে’ উপন্যাসের প্রথম বিচ্ছেদের নাম কী?
উত্তর: ‘ঘরে বাইরে’ উপন্যাসের প্রথম পরিচ্ছেদের নাম ‘বিমলার আত্মকথা’।
(চ) ‘যোগাযোগ’ উপন্যাসেকার বত্রিশতম জন্মদিন উদযাপনের তথ্য আছে?
উত্তর: অবিনাশ ঘোষালের বত্রিশতম জন্মদিন উদযাপনের তথ্য আছে।
(ছ) ‘গণদেবতা’ উপন্যাসটি প্রথম কোন নামে প্রকাশিত হয়েছিল?
উত্তর: ‘চণ্ডীমণ্ডপ’ নামে ‘ভারতবর্ষ’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।
(জ) ‘পঞ্চগ্রাম’ উপন্যাসে উল্লিখিত দু’টি গ্রামের নাম লিখ।
উত্তর: ‘পঞ্চগ্রাম’ উপন্যাসে উল্লিখিত দু’টি গ্রামের নাম ইলো- মহাগ্রাম ও শিবকালীপুর।
(ঝ) ‘অরণ্যবহ্নি’ উপন্যাস কাদের জীবনভাষ্য?
উত্তর: ‘অরণ্যবহ্নি’ উপন্যাস সাঁওতালদের জীবনভাষ্য।
(ঞ) ‘দিবারাত্রি কাব্য’ উপন্যাসের আনন্দ কোন নৃত্যের মাধ্যমে আত্মহুতি দিয়েছিল?
উত্তর: দিবারাত্রির কাব্যের আনন্দ চন্দ্রকলা নৃত্যের মাধ্যমে আত্মহুতি দিয়েছিল।
(ট) ধনঞ্জয়কে সবাই কী বলে ডাকে?
উত্তর: ধনঞ্জয়কে সবাই ‘আজান খুড়া’ বলে ডাকে।
(ঠ) ‘চিহ্ন’ উপন্যাসের অক্ষয়ের স্ত্রীর নাম কী?
উত্তর: ‘চিহ্ন’ উপন্যাসে অক্ষয়ের স্ত্রীর নাম সুধা।
(ক) “পথিক তুমি পথ হারাইয়াছ”—উক্তিটি কার?
উত্তর: প্রশ্নোক্ত উক্তিটি কপালকুগুলার।
(খ) ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসে কৃষ্ণকান্ত কতবার উইল পরিবর্তন করেছিলেন?
উত্তর: চারবার।
(গ) ‘রাজসিংহ’ উপন্যাসে চঞ্চলকুমারী কোন রাজ্যের রাজকন্যা?
উত্তর: চঞ্চলকুমারী রূপনগর রাজ্যের রাজকন্যা।
(ঘ) বিনোদিনীর স্বামীর নাম কী? উত্তর: বিনোদিনীর স্বামীর নাম বিপিন।
(ঙ) ‘ঘরে-বাইরে’ উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছেন?
উত্তর: শ্রীমান প্রমথনাথ চৌধুরীকে।
(চ) ‘যোগাযোগ’ উপন্যাসের প্রথম নাম কী ছিল?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘যোগাযোগ’ উপন্যাসের প্রথমে নাম ছিল ‘তিন পুরুষ’।
(ছ) ‘পঞ্চগ্রাম’ উপন্যাসের প্রকাশকাল কত?
উত্তর: ১৯৪৩ সালে।
(জ) ১৯৩০ সালের আইন অমান্য করায় দেবু পণ্ডিতের কত বছরের দণ্ড হয়?
উত্তর: দেড় বছর।
(ঝ) ‘অরণ্যবহ্নি’ উপন্যাসে সিধু কীভাবে মারা সায়?
উত্তর: সিধুকে কোম্পানি আইনে ফাঁসি দিয়ে মারা হয়।
(ঞ) হেরম্বের স্ত্রীর নাম কী?
উত্তর: হেরম্বের স্ত্রীর নাম উমা।
(ট) মালার বাপের বাড়ি কোন গ্রামে?
উত্তর: মালার বাপের বাড়ি চরডাঙা গ্রামে।
(ঠ) ‘চিহ্ন’ উপন্যাসটি কোন ঘটনাকে ভিত্তি করে রচিত?
উত্তর: রশিদআলী দিবস উপলক্ষে ইংরেজ পুলিশের নৃশংসতার প্রত্যক্ষ ঘটনার উপর ভিত্তি করে ‘চিহ্ন’ উপন্যাসটি রচিত।
(ক) ‘কপালকুণ্ডলা’উপন্যাসে বর্ণিত ঘটনা কত বছরের পূর্বের?
উত্তর: ‘কপালকুণ্ডলা’ উপন্যাসে বর্ণিত ঘটনা ২৫০ বছর পূর্বের
(খ) কৃষ্ণকান্ত রায় কোন গ্রামের জমিদার?
উত্তর: জমিদার কৃষ্ণকান্ত রায়ের বাড়ি হরিদ্রা গ্রামে।
(গ) ‘রাজসিংহ’ উপন্যাসের অধ্যায় সংখ্যা কত?
উত্তর: ‘রাজসিংহ’ উপন্যাসের অধ্যায় বা খণ্ড সংখ্যা ৮টি এবং পরিচ্ছেদ সংখ্যা ৬৪টি।
(ঘ) ‘চোখের বালি’ উপন্যাসে বিষবৃক্ষ কে?
উত্তর: ‘চোখের বালি’ উপন্যাসে বিষবৃক্ষ হলো- বিনোদিনী।
(ঙ) ‘ঘরে বাইরে’ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশ পায়।
(চ) ‘যোগাযোগ’ উপন্যাসের তিন পুরুষের নাম লেখ।
উত্তর: ‘যোগাযোগ’ উপন্যাসের তিন পুরুষের নাম হলো- আনন্দ ঘোষাল এবং তার দুই পুত্র মধুসূদন ঘোষাল ও অবিনাশ ঘোষাল।
(ছ) ‘গণদেবতা’ উপন্যাসে জগন্নাথ ঘোষালের পেশা কী?
উত্তর: ‘গণদেবতা’ উপন্যাসে জগন্নাথ ঘোষের পেশা ডাক্তারি।
(জ) ভারতবর্ষের প্রথম রথযাত্রা কোনটি?
উত্তর: পঞ্চগ্রাম উপন্যাসে পুরীতে জগন্নাথ বিগ্রহকে ভারতবর্ষের প্রথম রথযাত্রা বলা হয়।
(ঝ) ‘অরণ্যবহ্নি’ কোন জাতীয় উপন্যাস?
উত্তর: ‘অরণ্যবহ্নি’ ঐতিহাসিক রোমান্সধর্মী উপন্যাস।
(ঞ) হেরম্বের পেশা কী ছিল?
উত্তর: হেরম্বের পেশা কলেজে অধ্যাপনা।
(ট) কপিলার স্বামীর নাম কী?
উত্তর: কপিলার স্বামীর নাম শ্যামাদাস।
(ঠ) ‘চিহ্ন’ উপন্যাসে কাকে সবাই ‘ভালো ছেলে’ হিসেবে সম্বোধন করে?
উত্তর: ‘চিহ্ন’ উপন্যাসে সবাই হেমন্তকে ‘ভালো ছেলে’ হিসেবে সম্বোধন করে।
(ক) বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কী?
উত্তর: বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ (১৮৬৫)।
(খ) চতুর্থবার উইলে কার নাম কেটে কার নাম বসানো হয়?
উত্তর: চতুর্থবার উইলে গোবিন্দলালের নাম কেটে সেখানে ভ্রমরের নাম বসানো হয়।
(গ) “কিসে কি হয়, তা তুমি আমি কি জানি?”-কথাটি কার?
উত্তর: চঞ্চলকুমারীর।
(ঘ) বিনোদিনীর স্বামীর নাম কী?
উত্তর: বিনোদিনীর স্বামীর নাম বিপিন।
(ঙ) ‘ঘরে বাইরে’ উপন্যাসে কোন নদীর নাম আছে?
উত্তর: ‘ঘরে বাইরে’ উপন্যাসে ভাগীরথী নদীর নাম আছে।
(চ) ‘যোগাযোগ’ উপন্যাসে মুকুন্দরামের স্ত্রী রাগ করে কোথায় চলে যায়?
উত্তর: মুকুন্দরামের স্ত্রী রাগ করে বৃন্দাবনে চলে যায়।
(ছ) ‘গণদেবতা’ উপন্যাসটি প্রথম কোননামে পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
উত্তর: ‘চণ্ডীমণ্ডপ’ নামে ভারতবর্ষ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।
(জ) ‘পঞ্চগ্রাম’ উপন্যাসের ম্যাজিস্ট্রেট সাহেব কোনবিষয়ের ছাত্র ছিলেন?
উত্তর: ‘পঞ্চগ্রাম’ উপন্যাসে ম্যাজিস্ট্রেট সাহেব দর্শন শাস্ত্রের ছাত্র ছিলেন।
(ঝ) ‘অরণ্য বহ্নি’ উপন্যাসে সাঁওতাল সমাজে সম্মানিত ব্যক্তি কে?
উত্তর: ‘অরণ্যবহ্নি’ উপন্যাসে সাঁওতাল সমাজে সম্মানিত ব্যক্তি সাঁওতাল নেতা সিধু এবং কানু।
(ঞ) ‘দিবারাত্রির কাব্য’ উপন্যাসের প্রত্যেক ভাগের শুরুতে কী রয়েছে?
উত্তর: একটি করে কবিতা রয়েছে।
(ট) “আমারে নিবা মাঝি লগে”—উক্তিটি কার?
উত্তর : উক্তিটি কপিলার- কুবেরকে উদ্দেশ্য করে বলেছে।
(ঠ) ‘চিহ্ন’ উপন্যাসে কে কবিতা লেখে?
উত্তর: ‘চিহ্ন’ উপন্যাসে রজত কবিতা লেখে।
খ ও গ বিভাগ: সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নউত্তর ⮟
১. বাংলা উপন্যান – কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ
অধ্যায় ১.১ কপালকুণ্ডলা
বঙ্কিমচন্দ্রচট্টোপধ্যায় (১৮৩৮-১৮৯৪ খ্রি.)
ক-বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- “যদি জানিতাম যে স্ত্রীলোকের বিবাহ দাসীত্ব তবে কদাপি বিবাহ করিতাম না।”-কপালকুণ্ডলা কেন এ উক্তিটি করেছিল? জাবিা. ২০১৩ [অনার্স ১ম বর্ষ]
- “এ জন্মে তোমার আশা ছাড়িব না”- ব্যাখ্যা কর। জাবি. ২০১৪ [অনার্স ১ম বর্ষ]
- “আমি বনচর ছিলাম, আবার বনচর হইবো”- কেন একথা বলেছিল? জাবি. ২০১০ ২০১২ [অনার্স ১ম বর্ষ] ২০১৫ ২০১৭ [মাস্টার্স]
- কাপালিকের সংক্ষিপ্ত পরিচয় দাও। ঢাবি. ২০১৫ জাবি. ২০১১ ২০১৭ [অনার্স ১ম বর্ষ]
- “প্রদীপ নিবিয়া গেল।”- উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৬ [অনার্স ১ম বর্ষ] ২০১৯ [মাস্টার্স]
- কপালকুণ্ডলা সম্পর্কে সংক্ষেপে লিখ। জাবি. ২০১৪ ২০২০
- অধিকারী কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও। জাবি. ২০১৬ [অনার্স ১ম বর্ষ] ২০১৬ ২০২১ [মাস্টার্স]
- ‘পথিক তুমি পথ হারাইয়াছ।’-ব্যাখ্যা কর। জাবি. ২০১২ [অনার্স ১ম বর্ষ] ২০২২ [মাস্টার্স]
গ- বিভাগ রচনামূলক প্রশ্নউত্তর:
- কপালকুণ্ডলা-উপন্যাসের শিল্পমান নিরূপণ কর। ঢাবি. ২০১৪
- “কপালকুণ্ডলা” উপন্যাসের ভাষা কাব্যধর্মী”-বশ্লেষণ কর। জাবি. ২০১৫ [অনার্স ১ম বর্ষ]
- ‘কপালকুণ্ডলা’ উপন্যাস অবলম্বনে নবকুমার চরিত্র বিশ্লেষণ কর। জাবি. ২০১১ ২০১২ ২০১৩ ২০১৫ ২০১৭ [অনার্স ১ম বর্ষ]
- ‘কপালকুণ্ডলা’ উপন্যাস অবলম্বনে কপালকুণ্ডলার চরিত্র বিশ্লেষণ কর।
- ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের কাহিনী বিশ্লেষণ করে দেখাও যে,কপালকুণ্ডলার জীবনের পরিণতির জন্য নবকুমারই দায়ী। জাবি. ২০১৩ [অনার্স ১ম বর্ষ] ২০১৬ [মাস্টার্স]
- মতিবিবির চরিত্র বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৬
- রোমালধর্মী উপন্যাস হিসেবে ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের সার্থকতা বিচার কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০০৯ ২০১১ ২০১৪ ২০১৬ [অনার্স ১ম বর্ষ] ২০১৭ ২০১৯ ২০২১ [মাস্টার্স]
- সামাজিক বঙ্কিম ও শিল্পী বঙ্কিমের দ্বন্দ্ব আলোচনা কর। জাবি. ২০১৮ ২০২২
অধ্যায় ১.২ কৃষ্ণকান্তের উইল
বঙ্কিমচন্দ্রচট্টোপধ্যায় (১৮৩৮-১৮৯৪ খ্রি.)
- কৃষ্ণকান্তের উইল উপন্যাসের ঘটনা সংঘটনে নিশাকর দাসের ভূমিকা চিহ্নিত কর। ঢাবি. ২০১৪
- রোহিনীর রূপের বর্ণনা দাও। ঢাবি. ২০১৬
- কৃষ্ণকান্তের পরিচয় দাও।
- “এত কাল গুণের সেবা করিয়াছি, এখন কিছুদিন রূপের সেবা করিব।”-ব্যাখ্যাকর। জাবি. ২০১৪
- “মরিব না,চরণে না রাখ, বিদায় দেও।” -কে, কাকে, কেন বলেছে? জাবি. ২০১৬
- ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের উইলটি কতবার এবং কেন চুরি হয়? জাবি. ২০১৫ ২০১৮
- “ভ্রমর অন্তরে রোহিনী বাহিরে”-ব্যাখ্যা কর। জাবি. ২০২০ ২০২২
গ-বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- “কৃষ্ণকান্তের উইলের ট্র্যাজেডির মূল কারণ অনিবার্য রূপতৃষ্ণা, রমণী রূপমুগ্ধ পুরুষের প্রবৃত্তি দমনে ও অসূয়া- বিষ।”-এ-মন্তব্যের তাৎপর্য বিবেচনা কর। ঢাবি. ২০১৪
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের শিল্পমূল্য বিচার কর। জাবি. ২০১৯
- ট্র্যাজেডি হিসেবে কৃষ্ণকান্তের উইল উপন্যাসের গুণাগুণ বিচারকর। ঢাবি. ২০১৬
- ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসে নীতিবাদী বঙ্কিম ও শিল্পী বঙ্কিমের যে দ্বন্দ্ব তা বিশ্লেষণ কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০২০
- “কৃষ্ণকান্তের উইল’ বঙ্কিমচন্দ্রের সমগ্র উপন্যাস সাহিত্যে সার্থক ও প সামাজিক উপন্যাস।”- এ প্রসঙ্গে তোমার মতামত উপস্থাপন কর। জাবি. ২০১৫ ২০১৮ ২০২১
অধ্যায় ১.৩ রাজসিংহ
বঙ্কিমচন্দ্রচট্টোপধ্যায় (১৮৩৮-১৮৯৪ খ্রি.)
খ-বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘রাজসিংহ’উপন্যাস রচনার বৃত্তান্ত লিখ।
- রাজসিংহ উপন্যাসের প্রতিপাদ্য কী? ঢাবি. ২০১৪ জাবি. ২০১৮
- “মনুষ্য স্ত্রীজাতির প্রেমে অন্ধ হইলে, আর তাহার হিতাহিত ধৰ্ম্ম-ধৰ্ম্ম জ্ঞান থাকে না।” -কে, কোন প্রসঙ্গে এবং কেন বলেছেন?
- দরিয়াবিবি কে? উপন্যাসে তার ভূমিকা কী ছিল? জাবি. ২০১৯
গ-বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘রাজসিংহ’ উপন্যাসের শিল্পসার্থকতা আলোচনা কর।
- ‘রাজসিংহ’ উপন্যাসে শৈবলিনীর চরিত্র বিশ্লেষণ কর। জাবি. ২০১৫
- ‘রাজসিংহ’ উপন্যাসের আলোকে রাজসিংহ চরিত্র আলোচনা কর।
- ঐতিহাসিক উপন্যাসহিসেবে ‘রাজসিংহ’ উপন্যাসের সার্থকতাবিচার কর।
২. বাংলা উপন্যান- চোখের বালি, ঘরে-বাইরে, যোগাযোগ
অধ্যায় ২.১ চোখের বালি
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১ খ্রি.)
খ-বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- মহেন্দ্র ও আশালতার বিবাহের বর্ণনা দাও। জাবি. ২০১১ ২০১৫ [অনার্স ১ম বর্ষ]
- ‘জীবনের কবিত্ব-অধ্যায়ে মা খুড়ী যে এমন বিঘ্ন, তাহা মহেন্দ্র জানিত না।” -বুঝিয়ে লেখ। জাবি. ২০১৬
- “যতদিন তুমি না মরিবে,ততদিন আমার প্রত্যাশাও মরিবে না -আমিও নিষ্কৃতি পাইব না।”-ব্যাখ্যা কর। জাবি. ২০১০ ২০১৬ [অনার্স ১ম বর্ষ]
- “আমাদের জাতের ধর্ম এইরূপ, আমরা মায়াবিনী” -কে, কাকে, কোন প্রসঙ্গে একথা বলেছে? ঢাবি. ২০১৬ জাবি. ২০১৮ [মাস্টার্স] ২০১৪ [অনার্স ১ম বর্ষ]
- রাজলক্ষ্মী চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। জাবি. ২০১৪ [অনার্স ১ম বর্ষ]
- মহেন্দ্রর কাশি গমনের মূল উদ্দেশ্য ব্যাখ্যা কর। জাবি. ২০১৫ ২০২০
- মহেন্দ্র চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় উপস্থাপন কর। জাবি. ২০১৩ ২০১৫ [অনার্স ১ম বর্ষ]
- বিনোদিনীর সংক্ষিপ্ত পরিচয় দাও। জাবি. ২০১৭ ২০১৯ ২০২১
- “চিকিৎসা করিয়া রোগ সারানোর চেয়ে রোগ না হইতে দেয়া ভালো”—কে, কাকে, কেন বলেছিল। জাবি. ২০২২
গ-বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘চোখের বালি’ উপন্যাসের বিনোদিনী চরিত্রের স্বরূপ অংকন কর। জাবি. ২০১৭ [অনার্স ১ম বর্ষ] ২০১৭ [মাস্টার্স]
- চোখের বালি কেন মনোবিশ্লেষণধর্মী উপন্যাস? বুঝিয়ে লিখ। ঢাবি. ২০১৪ ২০১৫ জাবি. ২০১৪ ২০১৫ ২০১৬ ২০১৭ [অনার্স ১ম বর্ষ]
- ‘চোখের বালি’ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর। জাবি. ২০১১ ২০১৩ ২০১৬ [অনার্স ১ম বর্ষ] ২০১৬ ২০১৮ ২০২০ [মাস্টার্স]
- “রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা উপন্যাসের পালাবদল ঘটেছে।”- আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৯ ২০২১
- ‘চোখের বালি’ উপন্যাসের শিল্পমূল্য আলোচনা কর। জাবি. ২০২২
অধ্যায় ২.২ ঘরে-বাইরে
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১ খ্রি.)
খ-বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- চন্দ্রনাথ-বাবু কে?
- “দেশের জন্যে অত্যাচার করা, দেশের উপরেই অত্যাচার করা।” -ব্যাখ্যা কর।
- অমূল্য কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও। জাবি. ২০১৫
- সন্দীপের বক্তৃতায় বিমলার যে ভাবান্তর হয় তার স্বরূপ তুলে ধর। জাবি. ২০১৪
- স্বদেশী আন্দোলন সম্পর্কে নিখিলেশের ভাবনা কী ছিল? ব্যাখ্যা কর। জাবি. ২০১৬ ২০১৯
- বিমলার সংক্ষিপ্ত পরিচয় দাও।
- সন্দীপের মতে প্রকৃতির বরপুত্র কারা? জাবি. ২০১৬ ২০২০
গ-বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- “অনূভূতিপ্রবণতা নিরাসক্তি ও অন্তর্ময়তা নিখিলেশ চরিত্রের অন্তলক্ষণ” -ঘরে-বাইরে উপন্যাসের আলোকে বিচার কর।
- ‘ঘরে বাইরে’ উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা কর।
- ঘরে-বাইরে’ উপন্যাস অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক চেতনার পরিচয় তুলে ধর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৫ ২০১৯
- ‘ঘরে-বাইরে’ উপন্যাসের শিল্প সাফল্য আলোচনা কর।
- ‘ঘরে বাইরে’ উপন্যাসের আলোকে বিমলার চরিত্র বিশ্লেষণ কর।
অথবা, “প্রাচীন ভারতীয় আদর্শ বা নিখিলেশ এবং নব্য ইউরোপীয় জীবনার্থ বা ন্দীপ উভয়ের টানাপোড়েনে ভারতবর্ষ বা বিমলা বিভ্রান্ত।” -বিশ্লেষণ কর। জাবি. ২০১৭ ২০২১
অধ্যায় ২.৩ যোগাযোগ
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১ খ্রি.)
খ-বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- “আমাকে মাপ করো, আমি দোষ করেছি।”-কে, কাকে এবং কেন বলেছে?
- “দায়ে পড়ে সন্ধি হতে পারে, কিন্তু তাতে শান্তি হয় না।” -কেন? জাবি. ২০১৫
- মধুসূদনের সাথে কুমুদিনীর বিরোধের মূল কারণ কী?
- ‘যোগাযোগ’ উপন্যাসের দ্বন্দ্বের কারণ কী? সংক্ষেপে লেখ। জাবি. ২০১৪ ২০২১
- কুমুদিনীর সংক্ষিপ্ত পরিচয় দাও। জাবি. ২০১৭ ২০২২
গ-বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- “কুমুদিনীর পরাজয় ব্যক্তিত্বের নিকট নয়, মাতৃত্বের নিকট।” -উক্তিটির আলোকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে কুমুদিনীর গুরুত্ব আলোচনা কর। জাবি. ২০১৪
- উপন্যাস হিসেবে ‘যোগাযোগ’ এর সার্থকতা নিরূপণ কর। জাবি. ২০১৫
- ‘যোগাযোগ’ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর। জাবি. ২০২০
- ‘যোগাযোগ’ উপন্যাস অবলম্বনে বিপ্রদাস চরিত্র বিশ্লেষণ কর।
- “দুই বিপরীতমুখী চরিত্রের সংঘাত ও সহাবস্থানের বেদনাময় আলেখ্যই ‘যোগাযোগ’ উপন্যাসের প্রধান উপজীব্য।” -আলোচনা কর। জাবি. ২০১৮
- “যোগাযোগ’ মূলত বিপ্রদাসেরট্র্যাজেডি।”—আলোচনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৬ ২০২২
৩. বাংলা উপন্যাস- গণদেবতা, পঞ্চগ্রাম, অরণ্যবহ্নি
অধ্যায় ৩.১ গণদেবতা
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৮৯৮ – ১৯৭১ খ্রিঃ)
খ-বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- ছিরুপালের পরিচয় দাও। জাবি. ২০১৭
- চণ্ডীমণ্ডপের মজলিস ভাঙার কাহিনি সংক্ষেপে লিখ। জাবি. ২০১৪
- ‘গণদেবতা’ উপন্যাসে চণ্ডীমণ্ডপটির গুরুত্ব কী? জাবি. ২০১৮
- ‘ধর্মকে তুমি বন্দী করে রাখ,কর্মের বন্ধনে।’- কে, কাকে, কোন প্রসঙ্গে এ কথা বলেছে? জাবি. ২০১৯ ২০২১
- ‘গণদেবতা’ উপন্যাসে দুর্গার সংক্ষিপ্ত পরিচয় দাও। জাবি. ২০১৬ ২০২০ ২০২২
গ-বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘গণদেবতা’ এবং ‘পঞ্চগ্রাম’ উপন্যাসের নায়ক দেবু বটে, কিন্তু প্রকৃত প্রস্তাবের পরিবর্তনশীল গ্রামীণ সমাজই এ যুগল উপন্যাসের নায়ক। -উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৬
- তারাশঙ্করের ‘গণদেবতা’ উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা কর।
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রতিফলিত সমাজ ও রাজনীতির পরিচয় দাও। জাবি. ২০১৯
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রতিফলিত গ্রামীণ জীবনের পরিচয় দাও। জাবি. ২০১৮ ২০২১
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘গণদেবতা’ উপন্যাস অবলম্বনে লেখকের দেশভাবনার পরিচয় দাও। জাবি. ২০১৪ ২০১৬ ২০২০ ২০২২
অধ্যায় ৩.২ পঞ্চগ্রাম
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৮৯৮ – ১৯৭১ খ্রিঃ)
খ-বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘পঞ্চগ্রাম’ উপন্যাস অবলম্বনে সেকালের সাথে একালের পার্থক্য তুলে ধর। জাবি. ২০১৪ ২০২০
- রামদাস গোঁসাই বাবার পরিচয় দাও। জাবি. ২০১৫
- “দশের দুঃখে দুঃখী, দশের সুখে সুখী, দেবু তো আমাদের সন্ন্যাসী।”- ব্যাখ্যা কর।
অথবা, “দেবু ঘোষ মানুষের জন্য নিবেদিত প্রাণ” -ব্যাখ্যা কর। জাবি. ২০১৯
অথবা, “দুঃসময়ের পরম বন্ধু দেবু ঘোষ” -ব্যাখ্যা কর।
অথবা, ‘পঞ্চগ্রাম’ উপন্যাস অবলম্বনে দেবু চরিত্র বিশ্লেষণ কর।
গ-বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘পঞ্চগ্রাম’ উপন্যাসেরবিষয়বস্তু লিখ। জাবি. ২০১৫ ২০১৭
- “তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘পঞ্চগ্রাম’ উপন্যাসের বিষয় ভাবনার সংস্থাপন উপন্যাসটিকে মহাকাব্যের নিকটতর সম্পর্কায়িত করেছে।” বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৪ ২০১৫
- ‘পঞ্চগ্রাম’ উপন্যাসের শিল্পমূল্য বিচার কর।
অথবা, পঞ্চগ্রাম উপন্যাসের শিল্প সার্থকতা বিচার কর। জাবি. ২০২১
অথবা, তারাশঙ্করের ‘পঞ্চগ্রাম’ উপন্যাসের শিল্পমূল্য আলোচনা কর।
অধ্যায় ৩.৩ অরণ্যবহ্নি
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৮৯৮ – ১৯৭১ খ্রিঃ)
খ-বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- সাওতালদের জীবনে ইংরেজরা কী পরিবর্তন আনে? জাবি. ২০১৫ ২০১৭ ২০১৮
- ‘অরণ্যবহ্নি’ উপন্যাসের মূলভাব লিখ।
অথবা, ‘অরণ্যবহ্নি’র বিষয়বস্তু আলোচনা কর।
অথবা, ‘অরণ্যবহ্নি’ উপন্যাসের পটভূমি আলোচনা কর। - সিধুর ফাঁসির ঘটনা সংক্ষেপে বর্ণনা কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৯ ২০২১
- সংক্ষেপে সাঁওতাল বিদ্রোহের কারণ লেখ। জাবি. ২০২২
গ-বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘অরণ্যবহ্নি’ উপন্যাসে সাঁওতাল বিদ্রোহের স্বরূপ সংক্ষেপে তুলে ধর। ঢাবি. ২০১৫
- ‘অরণ্যবহ্নি’ উপন্যাসে প্রান্তিক জনজীবনের পরিচয় দাও। জাবি. ২০১৫ ২০১৭
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় -এর ‘অরণ্যবহি’ উপন্যাস অবলম্বনে সাঁওতাল আন্দোলনে নেতৃত্বদানকারী নিধু-কানুর পরিচয়সহ আন্দোলনের স্বরূপ আলোচনা কর।
- ‘অরণ্যবহ্নি’ উপন্যাস অবলম্বনে সিধু চরিত্র বিশ্লেষণ কর। জাবি. ২০১৬ ২০২০
- ‘অরণ্যবহ্নি’ উপন্যাসের শিল্পমূল্য আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৮ ২০২২
৪. বাংলা উপন্যাস- দিবারাত্রির কাব্য, পদ্মানদীর মাঝি, চিহ্ন
অধ্যায় ৪.১ দিবারাত্রির কাব্য
মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬)
খ-বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- সুপ্রিয়া কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা, সুপ্রিয়ার গৃহের বর্ণনা দাও।
- হেরম্বের আগমনের পর সুপ্রিয়ার কী পরিবর্তন হয়েছিল? ব্যাখ্যা কর। জাবি. ২০১৮
- চন্দ্রকলানাচ কী? সংক্ষেপে আলোচনা কর। অথবা, চন্দ্রকলা নাচ কী? জাবি. ২০১৫ ২০১৭ ২০২০ ২০২২
গ-বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘দিবারাত্রির কাব্য’ উপন্যাসের শিল্পমূল্য বিচার কর।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘দিবারাত্রির কাব্য’ উপন্যাসে ফ্রয়েডীয় দর্শনের প্রভাব আলোচনা কর। জাবি. ২০১৬ ২০১৮ ২০২০
- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘দিবারাত্রির কাব্য’ অবলম্বনে হেরম্ব চরিত্র বিশ্লেষণ কর।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘দিবারাত্রির কাব্য’ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর। জাবি. ২০১৪ ২০১৭ ২০১৯ ২০২১
অধ্যায় ৪.২ পদ্মানদীর মাঝি
মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬)
- কুবেরের সংক্ষেপে পরিচয় দাও। অথবা, ‘পদ্মনদীর মাঝি’ উপন্যাস অবলম্বনে কুবের চরিত্র অঙ্কন কর।
- “জন্মের অভ্যর্থনা এখানে গম্ভীর, নিরুৎসব, বিষপ্ন” -কোথায় এবং কেন? জাবি. ২০১৪ ২০১৬ ২০১৯
- পদ্মানদীর মাঝি উপন্যাস অবলম্বনে হোসেন মিয়া চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। ঢাবি. ২০১৫
- “ঈশ্বর থাকেন ওই গ্রামে, ভদ্রপল্লীতে। এখানে তাঁহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।”- ব্যাখ্যা কর। জাবি. ২০২০
- কেতুপুরের জেলেপলীর সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা,জেলেপাড়ার সংক্ষিপ্ত পরিচয় দাও। জাবি. ২০১৪ ২০১৮ ২০২২
অথবা, ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাস অবলম্বনে পদ্মানদীর শ্রমজীবী দারিদ্র্য পীড়িত জেলেদের জীবনযাপনের চিত্র অঙ্কন কর।
গ-বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- আঞ্চলিক উপন্যাস হিসেবে ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের সার্থকতা বিচার কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৯
- ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাস অবলম্বনে মাঝিদের জীবন ও জীবিকার চিত্র আলোচনা কর। জাবি. ২০১৮ ২০২২
- ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাস অবলম্বনে কপিলা চরিত্র বিশ্লেষণ কর। জাবি. ২০১৮ ২০২১
অথবা, ‘কপিলা’ চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা কর।
অথবা, ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাস অবলম্বনে কপিলা চরিত্রের পরিচয় দাও।
অধ্যায় ৪.৩ চিহ্ন
মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬)
খ-বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- রজত কে? তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধর।
- ‘চিহ্ন’ উপন্যাসের ওসমান চরিত্র সংক্ষেপে আলোচনা কর। জাবি. ২০১৬ ২০১৯ ২০২১
- অমৃত মজুমদারের পরিচয় দাও।
গ-বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- চিহ্ন উপন্যাসের পটভূমি সংক্ষেপে লেখ। ঢাবি. ২০১৬
- ‘চিহ্ন’ উপন্যাসের শিল্পমূল্য বিচার কর।
- ‘চিহ্ন’ উপন্যাস কেন রাজপথের মহাকাব্য বুঝিয়ে দাও। ঢাবি. ২০১৫
- ‘চিহ্ন’ উপন্যাসের ঘটনা রাজনৈতিক,কিন্তু চরিত্রগুলো প্রধানত অরাজনৈতিক। -এ উক্তির পরীক্ষা কর। ঢাবি. ২০১৪
- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘চিহ্ন’ উপন্যাসেযেসব চরিত্রের মধ্যে স্বাধীনতার চেতনা জাগ্রত হয়েছে তাঁদের পরিচয় দাও। জাবি. ২০১৬ ২০২২
গ – বিভাগ: রচনামূলক প্রশ্না উত্তর ⮟

