সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
বাংলা নাটক
মাস্টার্স বাংলা বিভাগ
ক – বিভাগ: বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) পাণ্ডুলিপি রূপে ‘রক্তকরবী’ নাটকের নাম কী ছিল?
উত্তর: নন্দিনী।
(খ) “ছেড়ে দেব, কিন্তু যেতে দেব কেন?” -উক্তিটি কার?
উত্তর: অন্ধকারের রাজা, রানি সুদর্শনাকে উদ্দেশ্য করে
কথাটি বলেছেন।
(গ) অচলায়তন শব্দের অর্থ কী?
উত্তর: ‘অচলায়তন’ শব্দটির বাচ্যার্থ প্রগতিবিরোধী ও গোঁড়ামিপূর্ণ প্রথা এবং লক্ষ্যার্থ পর্বতগৃহ বা পাথরের বাড়ি।
(ঘ) ‘প্রথম পার্থ’ নাটকে যাজ্ঞসেনী কে?
উত্তর: ‘প্রথম পার্থ’ নাটকে যাজ্ঞসেনী দ্রৌপদী।
(ঙ) গ্রিক মিথে ইলেকট্রা কার কন্যা?
উত্তর: আগামেমননের কন্যা ইলেকট্রা।
(চ) ‘কালসন্ধ্যা’ নাটকে সুভদ্রা কাকে ‘শ্রেষ্ঠ বীর’ বলেছে?
উত্তর: যে কথায় ও আচরণে শান্তির সাধক সেই শ্রেষ্ঠ বীর।
(ছ) ‘অঙ্গার’ নাটকে দয়াল কোন অঞ্চলের গান করে?
উত্তর: দয়াল পূর্ববঙ্গের বাউল গান করে।
(জ) বেনীমাধব কাকে ব্যারিস্টাররূপে আখ্যায়িত করেছে?
উত্তর : বেনীমাধব মাইকেল মধুসুদন দত্তকে ব্যারিস্টাররূপে
আখ্যায়িত করেছে।
(ঝ) ‘সূর্য শিকার’ নাটকে বিজ্ঞান কার হাতে বেঁচে রইল?
উত্তর: বিজ্ঞান মধুকরিকার পুত্র বীরকের হাতে বেঁচে রইল।
(ঞ) ‘বহিপীর’ নাটকে পীর কোথায় তসবি হারিয়েছিল?
উত্তর: ঝড়ে নৌকাডুবির সময় নদীগর্ভে হারিয়ে ফেলেছিল।
(ট) ‘উজানে মৃত্যু’ নাটকে নৌকাবাহকের বাল্যবন্ধু কে?
উত্তর: সাদা পোশাক পরিহিত ব্যক্তি।
(ঠ) ‘তরঙ্গভঙ্গ’নাটকে আসামি আমেনা কাকে হত্যার দায়ে অভিযুক্ত?
উত্তর: আমেনা শিশু সন্তান ও স্বামী হত্যার অভিযোগে অভিযুক্ত।
(ক) ‘রক্তকবরী’ নাটকে রাজা কাকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে হত্যা করেন?
উত্তর: রঞ্জনকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে হত্যা করেন।
(খ) ‘রাজা’নাটকের ‘রাজা’ কীসের প্রতীক?
উত্তর: রাজা ঈশ্বরের প্রতীক।
(গ) অচলায়তনের বন্ধ জানালাটি কত বছর ধরে বন্ধ ছিল?
উত্তর: ৩৪৫ বছর ধরে বন্ধ ছিল।
(ঘ) ‘পুরুষের রমণীর কণ্ঠ’! কথাটি কে বলেছেন?
উত্তর: কথাটি বুদ্ধদেব বসুর ‘কালসন্ধ্যা’ নাটকের প্রথম অঙ্কে
কৃষ্ণ পত্নী সত্যভামা বলেছেন।
(ঙ) ‘যশস্বিনী পৃথা’- কে?
উত্তর: ‘যশস্বিনী পৃথা’ হচ্ছেন কুন্তী।
(চ) অদ্রি কে?
উত্তর: ‘কলকাতার ইলেক্ট্রা’ নাটকে কর্ণেল ইন্দ্রনাথ ভাদুড়ীর
একমাত্র পুত্র অদ্রিনাথ বা অদ্রি।
(ছ) ‘অঙ্গার’ নাটকটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৫৯ সালে প্রকাশিত হয়।
(জ) কোন অপেরাকে কেন্দ্র করে ‘টিনের তলোয়ার’ নাটকের কাহিনী গড়ে ওঠেছে?
উত্তর: ‘দি গ্রেট বেঙ্গল’ অপেরাকে কেন্দ্র করে ‘টিনের
তলোয়ার’ নাটকের কাহিনী গড়ে ওঠেছে।
(ঝ) বেণী মাধবের আরেক নাম কী?
উত্তর:বেণী মাধবের আরেক নাম কাপ্তেন বাবু।
(ঞ) ‘তরঙ্গভঙ্গ’ নাটকে মোট কয়টি মৃত্যু ঘটনা আছে?
উত্তর: ‘তরঙ্গভঙ্গ’ নাটকে মোট চারটি মৃত্যু ঘটনা আছে।
(ট) ‘আসুন’ আমরা চলিয়া যাই’ কথাটি কে বলেছে?
উত্তর: বহিপীর তার বিবিকে উদ্দেশ্য করে বলেছে।
(ঠ) ‘উজানে মৃত্যু’ নাটকে মোট কয়টি চরিত্র আছে?
উত্তর: তিনটি চরিত্র আছে।
(ক) ‘রক্তকরবী’ নাটকে কিশোর কে?
উত্তর: ‘রক্তকরবী’ নাটকে কিশোর সুড়ঙ্গ খোদাইকর বালক।
তাছাড়া সে এক অপ্রধান চরিত্র। যে নন্দিনীকে রক্তকরবী ফুল
যোগান দেয় এবং নন্দিনীর জন্য প্রাণ দিতে চায়।
(খ) ‘রাজা’ নাটকে রাণী সুদর্শনার দাসীর নাম কী?
উত্তর: ‘রাজা’ নাটকে রাণী সুদর্শনার দাসীর নাম সুরঙ্গমা।
(গ) ‘আমি আচার-অনুষ্ঠান কিছুই জানিনে, আমি আপনাকেই জানি।’- কে কাঁকে বলেছে?
উত্তর: পঞ্চক, আচার্যকে বলেছে।
(ঘ) ‘প্রথম পার্থ’ নাটকে কাকে ‘ধর্মরাজ’ বলা হয়েছে?
উত্তর: ‘প্রথম পার্থ’ নাটকে যুধিষ্ঠিরকে ‘ধর্মরাজ’ বলা হয়েছে।
(ঙ) ‘কলকাতার ইলেক্ট্রা’ নাটকে যুদ্ধ শেষ করে কতদিন পর ইন্দ্রনাথ বাড়ি ফিরে?
উত্তর: যুদ্ধ শেষ করে সাতবছর পর ইন্দ্রনাথ বাড়ি ফিরে।
(চ) ‘কালসন্ধ্যা’নাটকে কে তিন মৃত্যু উত্তীর্ণ?
উত্তর: ‘কালসন্ধ্যা’ নাটকে অর্জুন তিন মৃত্যু উত্তীর্ণ।
(ছ) ‘অঙ্গার’ নাটকের নাম প্রথমে কী ছিল?
উত্তর: কালো হীরে।
(জ) ‘গ্রেট বেঙ্গল’ অপেরার মালিক কে?
উত্তর: ‘গ্রেট বেঙ্গল’ অপেরার মালিক বীরকৃষ্ণ বাবু।
(ঝ) উত্তর : ‘সূর্যশিকার’ নাটকের ইংরেজি অনুবাদের নাম ‘Hunting the sun’.
(ঞ) ‘বহিপীর’ নাটকে হকিকুল্লাহ কত বছর ধরে পীরের খেদমত করছে?
উত্তর: ‘বহিপীর’ নাটকে হকিকুল্লাহ ত্রিশ বছর ধরে পীরের
খেদমত করছে।
(ট) ‘উজানে মৃত্যু’ নাটকে নৌকাবাহকের দুই ছেলে কোন রোগে মারা গিয়েছিল?
উত্তর: নৌকাবাহকের দুই ছেলে বসন্ত রোগে মারা গিয়েছিল।
(ঠ) ‘উজান মৃত্যু’ নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : ‘উজানে মৃত্যু’ নাটকটি প্রথমে সমকাল পত্রিকায়
প্রকাশিত হয়।
(ক) ‘রক্তকরবী’ নাটকের রাজার বাঁ হাতের ওপর কোন পাখি বসেছিল?
উত্তর: বাজপাখি বসেছিল।
(খ) ‘রাজা’ নাটকে রাণী সুদর্শনা কিসের প্রতীক?
উত্তর: মানবাত্মার প্রতীক।
(গ) ‘অচলায়তন’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘অচলায়তন’ শব্দটির বাচ্যার্থ প্রগতিবিরোধী ও
গোঁড়ামিপূর্ণ প্রথা এবং লক্ষ্যার্থ পর্বতগৃহ বা পাথরের বাড়ি।
(ঘ) ‘প্রথম পার্থ’ নাটকে প্রথম পার্থ কে?
উত্তর: কর্ণ।
(ঙ) ‘কলকাতার ইকেক্ট্রা’ নাটকে শম্পা পুরনো চিঠিগুলোকে কী বলে অভিহিত করেছে?
উত্তর: ‘কলকাতার ইলেক্ট্রা’ নাটকে শম্পা পুরনো চিঠিগুলোকে
জ্যান্ত অতীত। জীবন্ত প্রমাণ বলে অভিহিত করেছে।
(চ) ‘কালসন্ধ্যা’ নাটকে সুভদ্রা কাকে শ্রেষ্ঠ বীর বলেছে?
উত্তর: যে কথায় ও আচরণে শান্তির সাধক সেই শ্রেষ্ঠ বীর।
(ছ) ‘অঙ্গার’ নাটকের প্রেক্ষাপট কী?
উত্তর: আসানসোল এবং রাণীগঞ্জের কয়লা খণির শ্রমিকদের
জীবনচিত্র।
(জ) ‘টিনের তলোয়ার’ নাটকটি কত সালে রচিত?
উত্তর: ১৯৭১ সালে।
(ঝ) ‘সূর্য শিকার’ নাটকে মধুকরিকা কে?
উত্তর: ‘সূর্য শিকার’ নাটকে মধুকরিকা ক্রীতদাসী; সে ক্রীতদাস
বীরকের মা।
(ঞ) ‘বহিপীর’ নাটকে কোন ভাষা বহিপীরের একমাত্র জবান?
উত্তর: বই-এর ভাষা।
(ট) ‘উজানে মৃত্যু’ কোন ধরনের নাটক?
উত্তর; ‘উজানে মৃত্যু’ একাঙ্কিকা নাটক।
(ঠ) “সুপারিশ ছাড়া কিছুই হয় না এই দুনিয়ায়”-‘তরঙ্গভঙ্গ’ নাটকে উক্তিটি কার?
উত্তর: মতলুব আলীর উক্তি।
(ক) ‘রক্তকরবী’ নাটকে নন্দিনীকে গান শোনায় কে?
উত্তর: নন্দিনীকে গান শোনায় বিশু।
(খ) ‘রাজা’ নাটকে অন্ধকার ঘরের দাসী কে?
উত্তর: সুরঙ্গমা।
(গ) ‘অচলায়তন’ নাটকের সুভদ্র কী পাপ করে?
উত্তর: সুভদ্র আশ্রমের উত্তর জানালা খুলে একটু পরেই তা বন্ধ করে দিয়েছে- এটাই তার পাপ।
(ঘ) আঙ্গিক বিচারে ‘প্রথম পার্থ’ নাটকটি কোন শ্রেণির?
উত্তর: কাব্যনাট্য।
(ঙ) ‘নতুন করে বাঁচবো আমি আজ থেকে’- কার উক্তি?
উত্তর: উক্তিটি মনোরমার।
(চ) ‘কালসন্ধ্যা’ নাটকের কাহিনি কোথা থেকে নেয়া হয়েছে?
উত্তর : মহাভারতের মৌষল পর্ব থেকে কালসন্ধ্যা নাটকের
কাহিনি নেওয়া হয়েছে।
(ছ) ‘অঙ্গার’ নাটকে মোস্তাক কয়টি মোষ কেনে?
উত্তর: তিনটি।
(জ) বেনীমাধবকে কে বা কারা ‘বাংলার গ্যারিক’ উপাধি প্রদান করেছিল?
উত্তর: ইন্ডিয়ান মিরার পত্রিকা।
(ঝ) ‘সূর্যশিকার’ নাটক কোন সময়ের প্রেক্ষাপটে রচিত?
উত্তর : ‘সূর্যশিকার’ নাটকটি রাজা সমুদ্রগুপ্তের রাজত্বকালে
অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে রচিত।
(ঞ) ‘বহিপীর’ নাটকে হাতেম আলীর জমিদারি কোথায় আছে?
উত্তর: রেশমপুরের ছোটখাটো জমিদার।
(ট) ‘উজানে মৃত্যু’ নাটকের শুরুতে উড়ন্ত কোন পাখির নাম পাওয়াযায়?
উত্তর: উড়ন্ত বালিহাঁস।
(ঠ) ‘তরঙ্গভঙ্গ’ নাটকে আমেনা কোন অপরাধে অভিযুক্ত?
উত্তর:আমেনা শিশু সন্তান ও স্বামী হত্যার অভিযোগে অভিযুক্ত।
(ক) ‘রক্তক-নবী’ নাটক প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
উত্তর: ‘প্রবাসী’ পত্রিকায় ১৩৩১ সনে।
(খ) “ছেড়ে দেব,কিন্তু যেতে দেব কেন?”-‘রাজা’ নাটকে এ উক্তিটি কার?
উত্তর: অন্ধকারের রাজা, রাণী সুদর্শনাকে বলেছে।
(গ) ‘অচলায়তন’ নাটকে ‘শাস্ত্রের কীট’ বলা হয়েছে কাকে?
উত্তর: মহাপঞ্চককে।
(ঘ) ‘প্রথম পার্থ’ নাটকের ঘটনাংশ কোথা থেকে নেওয়া হয়েছে?
উত্তর: মহাভারতের কর্ণ পর্ব (৮ম পর্ব)।
(ঙ) ‘হা ভগবান- ঐ পাপিষ্ঠা আমাদের মা’- উক্তিটি কার?
উত্তর: ‘কলকাতার ইলেক্ট্রা’ নাটকে মেয়ে শম্পা তার মা
মনোরমা সম্পর্কে একথা বলেছেন।
(চ) ‘কালসন্ধ্যা’ নাটকের শেষ সংলাপটি কোন চরিত্রের?
উত্তর: ব্যাসদেবের।
(ছ) ‘অঙ্গার’ নাটকের নাম প্রথমেকী ছিলো?
উত্তর: কালো হীরে।
(জ) ‘টিনের তলোয়ার’ নাটকের কাহিনি কোন অপেরাকে কেন্দ্র করে গড়ে উঠেছে?
উত্তর: ‘দি গ্রেট বেঙ্গল’ অপেরা।
(ঝ) ‘সূর্যশিকার’ নাটকে সমুদ্রগুপ্তের সম্রাজ্ঞীর নাম কী?
উত্তর: ঊর্মিলা।
(ঞ) ‘বহিপীর’ নাটকে হকিকুল্লাহ কত বছর ধরে পীরের খেদমত করেছে?
উত্তর: ‘বহিপীর’ নাটকে হকিকুল্লাহ ত্রিশ বছর ধরে পীরের
খেদমত করছে।
(ট) ‘উজানে মৃত্যু’ নাটকে চরিত্র সংখ্যা কয়টি?
উত্তর: তিনটি মাত্র চরিত্র- নৌকাবাহক, সাদা পোশাক পরিহিত ব্যক্তি ও কালো পোশাক পরিহিত ব্যক্তি।
(ঠ) ‘তরঙ্গভঙ্গ’ নাটকে কোন পীরের নাম আছে?
উত্তর: বারিশ পীরের নাম আছে।
(ক) ‘রক্ত করবী’ নাটকের প্রথম সংলাপটি কার?
উত্তর: ‘রক্তকরবী’ নাটকের প্রথম সংলাপটি কিশোরের।
(খ) ‘রাজা’ নাটকের কাঞ্চীরাজ কীসের প্রতীক?
উত্তর: বসন্ত উৎসবে রাজবেশীর ছদ্মবেশীর প্রতীক।
(গ) “ওরা স্পষ্ট করে নাম নিতে জানে।”- ‘অচলায়তন’ নাটকের এই ‘ওরা’ কারা?
উত্তর: পঞ্চকের মতে দর্ভক জাতি।
(ঘ) “আমি চাই কৌরবের পতন।”- উক্তিটি কার?
উত্তর: দ্রৌপদীর উক্তি।
(ঙ) ‘কলকাতার ইলেক্ট্রা’ নাটকে শম্পার শবদাহ কোথায় করা হয়?
উত্তর: কেওড়াতলায়।
(চ) ‘কালসন্ধ্যা’ নাটকের কাহিনি কোথা থেকে নেয়া হয়েছে?
উত্তর : মহাভারতের মৌষল পর্ব থেকে কালসন্ধ্যা নাটকের
কাহিনি নেওয়া হয়েছে।
(ছ) ‘অঙ্গার’ নাটকটি প্রথম কোন থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল?
উত্তর: মিনার্ভা থিয়েটারে।
(জ) কত বছর বয়সী বসুন্ধরাকে এক রাজা বাহাদুর চুরি করে নিয়ে যায়?
উত্তর: পনেরো বছর বয়সী বসুন্ধরাকে এক রাজা বাহাদুর চুরি
করে নিয়ে যান।
(ঝ) ময়ূর বাহন কে?
উত্তর: কাশ্মীরের রাজপুত।
(ঞ) ‘উজানে মৃত্যু’নাটকে নৌকাবাহকের বাল্যবন্ধু কে?
উত্তর: সাদা পোশাক পরিহিত ব্যক্তি।
(ট) ‘বহিপীর’ নাটকে হকিকুল্লাহর দুই খেয়াল কী কী?
উত্তর: এক হচ্ছে পীরের সেবা, দ্বিতীয় হচ্ছে হুঁকা টানা।
(ঠ) “পেটে কথা থাকলে পেট ফুলে ঢোল হয়ে যায়।”- কার উক্তি?
উত্তর: ভিখারিনীর।
খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
১.বাংলা নাটক→ রক্তকরবী, রাজা, অচলায়তন
অধ্যায় ১.১
রক্তকরবী
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১ খ্রি.)
খ-বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘রক্তকরবী’ নাটকঅনুসারে রাজার সংক্ষিপ্ত পরিচয় দাও। ঢাবি. ২০১৪
- ‘সত্যের মধ্যে মুক্তি পেয়েছি- এ বন্ধনে তারই সত্য সাক্ষী হয়ে রইল।’-কার উক্তি?
- ‘রক্তকরবী’ নাটকে রঞ্জন কে? তারসংক্ষিপ্ত পরিচয় দাও।
‘রক্তকরবী’ নাটকে রঞ্জনের স্বরূপ ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৪ ২০২০ - ‘রক্তকরবী’ নাটকে রঞ্জনের স্বরূপ ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৪ ২০২০
অথবা, ‘রক্তকরবী’ নাটকে রঞ্জন কে? তারসংক্ষিপ্ত পরিচয় দাও। - ‘রক্তকরবী’ নাটকের রাজা চরিত্রের স্বরূপ ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৪
- ‘রক্তকরবী’ নাটকে নন্দিনী কে? তার ভূমিকা উল্লেখ কর। জাবি. ২০১৫ ২০১৭ ২০১৮ ২০২১
- ‘রক্তকরবী’ নাটকে রঞ্জন চরিত্রের প্রতীকী তাৎপর্য কী? জাবি. ২০১৬ ২০২২
খ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- পুঁজিবাদী সভ্যতার সমালোচনা হিসেবে ‘রক্তকরবী’ নাটকের তাৎপর্যতা বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৯
- ‘রক্তকরবী’ নাটকের সাংগঠনিক বৈশিষ্ট্য বা গঠনকৌশল আলোচনা কর। ঢাবি. ২০১৬
- রূপক নাটক কী? রূপক নাটক হিসেবে ‘রক্তকরবী’ নাটকের সার্থকতা বিচার কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২১
অধ্যায় ১.২
রাজা
বীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘রাজা’ নাটকে সুদর্শনা -সুবর্ণ আখ্যাগণের তাৎপর্য বিশ্লেষণ কর। জাবি. ২০১৪
- “আলোয় তুমি হাজার হাজার জিনিসের সঙ্গে মিলিয়ে আমাকে দেখতে,চাও?” -কে, কাকে এবং কেন একথা বলেছে?
- “আজ এই অন্ধকার ঘরের দ্বার একেবারে খুলে দিলুম -এখানকার লীলা শেষ হলো।” -ব্যাখ্যা কর। জাবি. ২০১৫ ২০২০
- রাণী সুদর্শনা কীভাবে রাজার স্বরূপ উপলব্ধি করল? জাবি. ২০১৯
- ‘রাজা’ নাটক অবলম্বনে সংক্ষেপে ঠাকুরদার পরিচয় দাও। জাবি. ২০১৯
অথবা, ‘রাজা’ নাটকের আলোকে ঠাকুরদার পরিচয় দাও। - ‘এতো অটল এতো কঠোর বলেই এতো নির্ভর এতো ভরসা’- কে, কেন এবং কার সম্পর্কে বলেছে? জাবি. ২০১৬
- অবিশ্বাসী কাঞ্চীরাজ জড়বাদী দ. নিকতার প্রতীক-ব্যাখ্যা কর। জাবি. ২০১৭
- ‘রাজা’নাটকে বিচ্ছেদের পর রাজা ও রাণীর মিল হয় কীভাবে? জাবি. ২০১৮ ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- সাংকেতিক নাটক হিসেবে ‘রাজা’ নাটকের সার্থকতা মূল্যায়ন কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৫ ২০১৭ ২০২০
অথবা, সাংকেতিক নাটক হিসেবে ‘রাজা’ নাটকের সার্থকতা বিচার কর।
অথবা, “আলো এবং অন্ধকার ‘রাজা’নাটকের মৌল প্রতীক।”-‘রাজা’ নাটক অবলম্বনে যথার্থতা বিশ্লেষণ কর।
অথবা, ‘রাজা’ নাটকে আলো ও অন্ধকারের প্রতীকী তাৎপর্য চিহ্নিত কর। - নাটকের সাংগঠনিক বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
অথবা, ‘রাজা’ নাটকের গঠনশৈলী বিচার কর।
অথবা, ‘রাজা’ নাটকে সাংগঠনিক বৈশিষ্ট্যের বর্ণনা দাও। - মূলত অপরূপ, অদৃশ্য পরমাত্মার সাথে জীবাত্মার প্রেমমিলনের কাহিনীই ‘রাজা’ নাটকের মূল বিষয়বস্তু।” -উক্তিটির যথার্থতা বিচার কর। জাবি. ২০১৮ ২০২১
- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রাজা’নাটক অবলম্বনে রাজা চরিত্রের স্বরূপবিশেষণ কর।
- ‘রাজা’ নাটকেররাজা চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। জাবি. ২০১৪ ২০২২
অথবা, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রাজা’নাটক অবলম্বনে রাজা চরিত্রের স্বরূপবিশেষণ কর।
অথবা, ‘রাজা’ নাটকের আলোকে রাজা চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
অধ্যায় ১.৩
অচলায়তন
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১ খ্রিঃ)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- পঞ্চকের পরিচয় দাও। জাবি. ২০১৭
- ‘অচলায়তন’ নাটকের অচলায়তনের পরিচয় দাও।
- ‘অচলায়তন’ নাটকের মূলভাব লেখ।
- “এবার আর লাল নয়, এবার একেবারে শুভ্র।” -‘অচলায়তন’ নাটক অবলম্বনে ব্যাখ্যা কর। জাবি. ২০১৯
অথবা, “এবার আর লাল নয়, এবার একেবারে শূভ্র।” -ব্যাখ্যা কর।
অথবা,“মেরো তোমরা দুই দলে, লাগো তোমাদের কাজে।” -ব্যাখ্যা কর। - ‘অচলায়তন’ নাটক অনুসারে মহাপঞ্চক-এর সংক্ষিপ্ত পরিচয় দাও।
- ‘মানুষের মন মন্ত্রের চেয়েসত্য, হাজার বছরের অতিপ্রাচীন আচারের চেয়ে সত্য।’- ব্যাখ্যা কর। জাবি. ২০২১
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘অচলায়তন’ নাটক অনুসারে দাদা ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় দাও। জাবি. ২০২০
অথবা, “অচলায়তন” নাটকের দাদাঠাকুর চরিত্রটি বিশ্লেষণ কর। - ‘অচলায়তন’ নাটকের বিষয়ভাবনার পরিচয় দাও। জাবি. ২০২০
- ‘অচলায়তন’ নাটকের পরিণতিতে পঞ্চক চরিত্রের ভূমিকা বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৯
- ‘অচলায়তন’ নাটকের নামকরণের যৌক্তিকতা বিচার কর। জাবি. ২০১৬ ২০২২
অথবা, ‘অচলায়তন’ নাটকের নামকরণের সার্থকতা বিচার কর।
অথবা, ‘অচলায়তন’ নাটকটি কোন অর্থে আচলায়তনের ভাবকে ধারণ করেছে? এ নাটকের নামকরণের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
২. বাংলা নাটক→ প্রথম পার্থ, কলকাতার ইলেক্ট্রা, কালসন্ধ্যা
অধ্যায় ২.১
প্রথম পার্থ
বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- দ্রৌপদী কে? কর্ণের সঙ্গে তার সম্পর্ক কী? জাবি. ২০১৫
- বুদ্ধদেব বসুর ‘প্রথম পার্থ’ নাটক অবলম্বনে কর্ণ চরিত্র সংক্ষেপে লেখ। জাবি. ২০১৪ ২০১৮
অথবা, ‘প্রথম পার্থ’ নাটক অবলম্বনে কর্ণ চরিত্র সংক্ষেপে আলোচনী কর। - কুন্তীর পরিচয় দাও। জাবি. ২০১৭
- কর্ণ কেন কৌরব পক্ষ অবলম্বন করে? ‘প্রথম পার্থ’ নাটক অবলম্বনে সংক্ষিপ্ত আলোচনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০২০
- কর্ণের নিঃসঙ্গতার স্বরূপ তুলে কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৯ ২০২২
‘অথবা, ‘প্রথম পার্থ’ নাটকে কৰ্ণ এক আধুনিক নিঃসঙ্গ মানুষ।-ব্যাখ্যা কর
অথবা, সংক্ষেপে কর্ণ-র নিঃসঙ্গতার স্বরূপ তুলে ধর।
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘প্রথম পার্থ’ নাটকে পুরাণের পুননির্মাণে বুদ্ধদেব বসুর মুন্সিয়ানার পরিচয় দাও। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৭
‘অথবা, ‘প্রথম পার্থ’ নাটকের মিথ-কাহিনি সংক্ষেপে আলোচনা কর।
অথবা, “বাংলা নাটকে মিথের ব্যবহারে বুদ্ধদেব বসু অদ্বিতীয়।” -উক্তিটির যথার্থতা বিচার কর। - বুদ্ধদেব বসুর ‘প্রথম পার্থ’ নাটকের বিষয়ভাবনা বিশ্লেষণ কর। জাবি. ২০১৪
- পুরাণের মর্মবেদনাকে একালের অন্তর্যাতনায় প্রাণময় করতে বুদ্ধদেব বসুর কাব্যনাটকের সাফল্য বিচার কর। জাবি. ২০১৬
- “প্রথম পার্থ নাটকের কর্ণকে পরিচালিত করেছে তার বীরধর্ম, কৃতজ্ঞতা ও অভিশাপ।”- মন্তব্যটি ব্যাখ্যাকর। জাবি. ২০১৫ ২০১৯ ২০২১
অধ্যায় ২.২
কলকাতার ইলেক্ট্রা
বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- “আমি তাকে আমার রক্ত দিয়ে বাঁচিয়ে রেখেছি।” কে, কেন এমন বলেছে? ঢাবি. ২০১৫
- ‘কলকাতার ইলেক্ট্রা’ নাটকে অদ্রির পরিণতি বর্ণনা কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০২০
- ‘দুঃখ না থাকলে আমি বাঁচবোকী নিয়ে?’ -কে, কেন এমন বলেছে?
- ‘কলকাতার ইলেক্ট্রা’ নাটকের উৎস ও পটভূমি সংক্ষেপে উল্লেখ কর। জাবি. ২০১৮ ২০২১
- গ্রিক মিথে ইলেক্ট্রা কে? ব্যাখ্যাকর। জাবি. ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘কলকাতার ইলেক্ট্রা’ নাটকের শিল্পসার্থকতা বিচার কর। জাবি. ২০১৭
- “কলকাতায় ইলেক্ট্রা-য় মিথের আধুনিক রূপান্তর ঘটেছে।”-ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৪ ২০১৬
অথবা, কলকাতার ইলেক্ট্রা নাটকে মিথের ব্যবহারে নাট্যকারের কৃতিত্ব আলোচনা কর। - বুদ্ধদেব বসুর ‘কলকাতার ইলেক্ট্রা’ নাটকের বিষয় ভাবনার পরিচয় দাও। জাবি. ২০১৮
- বুদ্ধদেব বসুর ‘কলকাতার ইলেক্ট্রা’ মনোরমা চরিত্র আলোচনা কর।
- ‘কলকাতার ইলেট্রা’ নাটক অনুসারে শম্পা চরিত্র আলোচনা কর। জাবি.২০২০
- ‘কলকাতার ইলেক্ট্রা’ নাটকে যুদ্ধোত্তর কলকাতার সমাজমানসই প্রতিস্থাপিত হয়েছে-আলোচনা কর। জাবি. ২০১৪ ২০২২
অধ্যায় ২.৩
কালসন্ধ্যা
বুদ্ধদেব বসু (১৯০৮-১৯৭৪ খ্রিঃ)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘কালসন্ধ্যা’ নাটকের আলোকে উল্লেখ কর গান্ধারী কৃষ্ণকে কী অভিশাপ দিয়েছিল।
- ‘জনগণ ছোটে উদভ্রান্ত, আর্তি ও আক্রোশে ফুঁসে গঠে গর্জন’ -কে, কেন.এমন বলেছে?
- ‘জীবিত ও মৃতে কোন প্রভেদ নেই’– কথাটি কে, কাকে উদ্দেশ্য করে বলেছে? কথাটির তাৎপর্য ব্যাখ্যা কর। জাবি. ২০১৭
- ‘আজ এক বৃত্ত পূর্ণ হলো, অন্য এক বৃত্ত এর পরে- হয়তো বা আবদ্ধ এখনই।’ -কে, কাকে এবং কেন বলেছে?
- গান্ধারীর অভিশাপ কীভাবে ‘কালসন্ধ্যা’ নাটকের কাহিনিতে প্রতিফলিত হয়েছে? তা বর্ণনা কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০২১
অথবা, ‘কালসন্ধ্যা’ নাটকে গান্ধারীর অভিশাপ কিভাবে প্রতিফলিত হয়েছে?
অথবা, ‘কালসন্ধ্যা’নাটকে গান্ধারীর অভিশাপ কিভাবে প্রতিফলিত হয়েছে? লেখ।
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- কাব্যনাট্য বলতে কী বোঝ? কাব্যনাট্যের আলোকে ‘কালসন্ধ্যা’ নাটকের বৈশিষ্ট্যসমূহ উপস্থাপন কর। জাবি. ২০১৬ ২০১৮
অথবা, কাব্যনাট্য বলতে কী বোঝ? কাব্যনাট্য হিসেবে ‘কালসন্ধ্যা’ নাটকের বৈশিষ্ট্য নিরূপণ কর। - বুদ্ধদেব বসুর ‘কালসন্ধ্যা’ কাব্যনাট্যের নামকরণের সার্থকতা বিচার কর। জাবি. ২০১৯
- কালসন্ধ্যা নাটকের উপজীব্য কী? বিশদ ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৬
- কাব্যনাট্য বলতে কী বোঝ? কাব্যনাট্য হিসেবে বুদ্ধদেব বসুর ‘কালসন্ধ্যা’ নাটকের শিল্পমূল্য বিচার কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৯ ২০২১
- “মূল কাহিনী মহাভারত থেকে গৃহীত হলেও বিশ শতকের অস্থির কালবেলাই বুদ্ধদেব বসুর ‘কালসন্ধ্যা’ নাটকের লক্ষ্য-মন্তব্যটি বিশেষণ কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০২০ ২০২২
৩. বাংলা নাটক → অঙ্গার, টিনের তলোয়ার, সূর্য শিকার
অধ্যায় ৩.১
অঙ্গার
উৎপল দত্ত (১৯২৯-১৯৯৩ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- উৎপল দত্ত রচিত ‘অঙ্গার’ নাটকের দীনু চরিত্র আলোচনা কর। জাবি. ২০১৪
- কয়লার খনিতে আগুন লাগলে কোম্পানির লোকেরা কী করে?
- ‘অঙ্গার’ নাটকে হাইকোর্টের বিচার সভার বর্ণনা দাও। জাবি. ২০১৬ ২০১৯
‘অঙ্গার’ মাটকে বর্ণিত হাইকোর্টের বিচারসভার পরিচয় দাও। - ‘অঙ্গার’নাটকে বর্ণিত শ্রমিক বিদ্রোহের কারণ ব্যাখ্যা কর। জাবি. ২০১৭ ২০২০ ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘অঙ্গার’ নাটকের মূলভাব আলোচনা কর। জাবি. ২০১৭
‘অঙ্গার’ নাটকের পটভূমি ব্যাখ্যা কর। - প্রকাশবাদী নাটক বলতে কী বোঝায়? প্রকাশবাদী নাটকের বৈশিষ্ট্যানুসারে ‘অঙ্গার’ নাটকটি বিচার কর। জাবি. ২০১৫
অথবা, প্রকাশবাদী নাটকের বৈশিষ্ট্যের আলোকে উৎপল দত্তের ‘অঙ্গার’ নাটকের সফলতা-ব্যর্থতা বিশ্লেষণ কর। - গণনাটক বলতে কী বোঝায়? গণনাটক হিসেবে ‘অঙ্গার’নাটকের সফলতা দুর্বলতা আলোচনা কর।
অথব্য, ‘অঙ্গার’ নাটকের গণসম্পৃক্ততা বিষয়ে আলোচনা কর। - উৎপল দত্তের ‘অঙ্গার’ নাটকের শ্রেণি শোষণের স্বরূপ পর্যালোচনা কর। ঢাবি. ২০১৫ ২০১৬ জাবি. ২০১৯ ২০২১
অথবা,উৎপল দত্ত তাঁর ‘অঙ্গার’ নাটকে কয়লা খনিকে কেন্দ্র করে শ্রমিক শোষণের যে চালচিত্র অঙ্কন করেছেন, তা বিশ্লেষণ কর।
অধ্যায় ৩.২
টিনের তলোয়ার
উৎপল দত্ত (১৯২৯-১৯৯৩ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- অথবা, বসুন্ধরার পরিচয় দাও। জাবি. ২০১৪ ২০১৬ [অনার্স ৪র্থ বর্ষ]
‘টিনের তলোয়ার’ নাটক অবলম্বনে বসুন্ধরা চরিত্রের স্বরূপ বিচার কর। - ‘থিয়েটার ছাড়া আমি বাঁচবো না’- ব্যাখ্যা কর। জাবি. ২০১৬ [অনার্স ৪র্থ বর্ষ] ২০১৬
অথবা, “থিয়েটার ছাড়া আমি বাচব না” -কে, কেন এ উক্তি করেছিল? - অথবা, টিনের তলোয়ার নাটকের নামকরণের সফলতা যাচাই কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৪ ২০১৭ ২০১৯ ২০২১
অথবা, ‘টিনের তলোয়ার’ নাটকের নামকরণের তাৎপর্য ব্যাখ্যা কর।
অথবা, ‘টিনের তলোয়ার’ নাটকের নামকরণের যথার্থতা নিরূপণ কর। - অথবা, ময়না কে? সংক্ষিপ্ত পরিচয় দাও। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৪ ২০১৭ ২০১৯ ২০২১
‘টিনের তলোয়ার’ নাটক অবলম্বনে সংক্ষেপে ময়না চরিত্রের পরিচয় দাও।
অথবা, ‘টিনের তলোয়ার’ নাটকের ময়না চরিত্র সংক্ষেপে লিখ।
অথবা, ময়না কীভাবে শঙ্করীতে পরিণত হয়? তার বিবরণ দাও।
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- টিনের তলোয়ার নাটকের চরিত্র নির্মাণে নাট্যকারের কুশলতা কতটুকু? ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০১৬
অথবা, ‘টিনের তোলায়ার’ নাটকের চরিত্র নির্মাণ-কৌশল সম্পর্কে আলোকপাত কর।
অথবা, ‘টিনের তলোয়ার’ নাটকে নাট্যকারের চরিত্র চিত্রণ কুশলতা বিশ্লেষণ কর। - ‘টিনের তলোয়ার’ নাটক রচনার প্রেক্ষাপট কী? জবি. ২০১৫
অথবা, উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ নাটকের প্রেক্ষাপট কী? - ‘টিনের তলোয়ার’ নাটকে রঙ্গমঞ্চ কীভাবে রাজনৈতিক মঞ্চে রূপান্তরিত হয়েছে? ঢাবি. ২০১৫
- ‘নাট্য শিল্পীদের মিথ্যেসাজগোজ, কোমরে টিনের তলোয়ার বেঁধে মিথ্যে রাজা, উজিরের অভিনয় করা, মেথরদের কাছে ছেলে মানুষী মনে হয়’-টিনের তলোয়ার নাটকের কাহিনি অবলম্বনে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর। জাবি. ২০১৭
- ‘টিনের তলোয়ার’ নাটক অবলম্বনে বেণীমাধব চরিত্র বিশ্লেষণ কর। জাবি. ২০১৫ [অনার্স ৪র্থ বর্ষ]
- ‘টিনের তলোয়ার’ নাটকে প্রতিফলিত শ্রেণিসংগ্রামের স্বরূপ বিশ্লেষণ কর। জাবি. ২০১৫ ২০২০
- উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’নাটকের শিল্পসার্থকতা আলোচনা কর। জাবি. ২০১৬ ২০২২
অথবা, উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ নাটকের শিল্পমূল্য বিচার কর।
অধ্যায় ৩.৩
সূর্য শিকার
উৎপল দত্ত (১৯২৯-১৯৯৩ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- “আমি গরু ঘোড়া নই, পশু নই। আমি মা। রাজপথে আমায় এভাবে লাঞ্ছিত করবেন না, দেব।”- কে, কেন এমন বলেছে? জাবি. ২০১৫
- “পৃথিবী গোল বলার অর্থ শাস্ত্র মিথ্যা, পুরাণ মিথ্যা।” – ব্যাখ্যা কর।
অথবা, “পৃথিবী গোল বলার অর্থ শাস্ত্র মিথ্যা, পুরাণ মিথ্যা।” কে, কেন বলেছে?
অথবা, পৃথিবীর আকার নিয়ে রাজগুরু বিরূপাক্ষের সাথে ইন্দ্রানীর মতভেদ ব্যাখ্যা কর। - “দেশটা উচ্ছন্নে গেল। প্রতি পদে ঘুষ, ঘুষ ছাড়া কোনো কাজ কেউ করে না।” -ব্যাখ্যা কর। জাবি. ২০১৮ ২০২১
“দেশটা উচ্ছন্নে গেল। প্রতি পদে ঘুষ, ঘুষ ছাড়া কোনো কাজ কেউ করে না।”- প্রসঙ্গ উল্লেখপূর্বক ব্যাখ্যা কর। - দদূর কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও। জাবি. ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- উৎপল দত্তের ‘সূর্য শিকার’ নাটকের হয়গ্রীব চরিত্র আলোচনা কর। জাবি. ২০১৪
অথাবা, উৎপল দত্তের ‘সূর্য শিকার’ নাটকে সেনাপতি হয়গ্রীব চরিত্র বিশ্লেষণ কর। - উৎপল দত্তের নাট্যচেতনায় রাজনৈতিক আদর্শ বিশ্লেষণ কর। ঢাবি. া২০১৪
- উৎপল দত্তের ‘সূর্য শিকার’ নাটকের ভাববস্তু আলোচনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৯ ২০২১
অথবা, উৎপল দত্তের ‘সূর্য শিকার’ নাটকে সেকাল এবং একালের দ্বন্দ্বের স্বরূপ বিশ্লেষণ কর। - ‘সূর্য শিকার’ নাটকের শিল্পমূল্য বিচার কর। জাবি. ২০২২
৪. বাংলা নাটক→ বহিপীর, উজানে মৃত্যু, তরঙ্গভঙ্গ
অধ্যায় ৪.১
বহিপীর
সৈয়দ ওয়ালীউল্লাহ্ (১৯২২-১৯৭১ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- বহিপীর নাটকে জমিদার কে? তারসংক্ষিপ্ত পরিচয় দাও। জাবি. ২০১৬
- “বহিপীর’ নাটকের শেষে তাহেরার কী অবস্থা হয় তা উল্লেখ কর। জাবি. ২০১৪
- ‘বহিপীর’ নাটকের সমাজচিত্র তুলে ধর।
- “হাশেম আলীর পিতা হাতেম আলী একটি দ্বন্দ্বমথিতা সত্তা।” ব্যাখ্যা কর। জাবি. ২০১৭
- বহিপীর নাটকের মঞ্চ-পরিকল্পনা সম্পর্কে ধারণা দাও। ঢাবি. ২০১৫
- ‘বহিপীর’ নাটকের নামকরণের কারণ ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০২০
- বহিপীরের চিন্তা-চেতনায় ভাবান্তর ঘটে কীভাবে? জাবি. ২০১৮ ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘বহিপীর’ নাটকের নামকরণের সার্থকতা বিচার কর।
- সৈয়দ ওয়ালীউল্লাহর ‘বহিপীর’নাটকের বহিপীর চরিত্র বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৫ ২০১৬
- ‘তরঙ্গভঙ্গ’ ও ‘বহিপীর’ নাটকে সৈয়দ ওয়ালীউল্লাহর মূল্যবোধ আশ্রয়ী সমাজমনস্কতার যে পরিচয় মেলে; তা বিশ্লেষণ কর। জাবি. ২০২০
- “সৈয়দ ওয়ালীউল্লাহর ‘বহিপীর’ এর সংলাপ নাটকটির চরিত্রসমূহ, পাত্রপাত্রীদের জীবনার্থ, তাদের সংকট ও ব্যক্তি চৈতন্যের স্বরূপ উন্মোচনে সহায়ক”- উক্তিটি বিশ্লেষণ কর। জাবি. ২০১৭
- “বহিপীর’ নাটকের বিষয়ভাবনা ও আঙ্গিক পরিকল্পনার ক্ষেত্রে পূর্ববাংলার নাট্য সাহিত্যে এক স্মরণীয় সংযোজন, ব্যতিক্রমধর্মী শিল্প-অভিজ্ঞান।” -উক্তিটির তাৎপর্য বিচার কর। জাবি. ২০১৫ ২০১৯ ২০২১
অথবা, ‘বহিপীর’ নাটকের বিষয়বস্তু ও শিল্পমূল্য বিচার কর। - বাংলাদেশের নাট্যসাহিত্যের ধারায় সৈয়দ ওয়ালীউলাহর স্বাতন্ত্র্য ও সাফল্য বিশ্লেষণ কর। জাবি. ২০১৪ ২০১৮ ২০২২
অধ্যায় ৪.২
উজানে মৃত্যু
সৈয়দ ওয়ালীউল্লাহ্ (১৯২২-১৯৭১ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘মানুষকে কর্মের সীমানা পাকাপাকিভাবে টানা।’ -ব্যাখ্যা কর
- নৌকাবাহকের পারিবারিক জীবনের বর্ণনা দাও। ঢাবি. ২০১৬ জাবি. ২০২০
অথবা, ‘উজানে মৃত্যু’নাটক অবলম্বনে নৌকা বাহকের পারিবারিক জীবনের বর্ণনা দাও। - ‘তুমি পাগল, বদ্ধ পাগল! সে-বিষয়ে কোনো সন্দেহ নেই।’ -কে, কার সম্পর্কে এবং কেন এমন বলেছে?
- ‘উজানে মৃত্যু’ নাটকে নৌকাবাহকের পরিণতি ব্যাখ্যা কর। জাবি. ২০১৭ ২০২১
অথবা, ‘উজানে মৃত্যু’ নাটকে নৌকাবাহকের পরিচয় দাও।
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- “উজানে মৃত্যুর পটভূমি দেশজ, নাট্যাদর্শ পশ্চিমী।”-ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৪
- ‘উজানে মৃত্যু’ নাটকে তিনটি চরিত্রের মাধ্যমে আধুনিক জীবনের উপলব্ধ, নিঃসঙ্গতা, হতাশা ও মৃত্যুর অনুষঙ্গ উপস্থিত”- এ সম্পর্কে তোমার মতামত উপস্থাপন কর। জাবি. ২০১৫
- ‘উজানে মৃত্যু’ কোন জাতীয় নাটক? এ-বিষয়ে তোমার অভিমত যুক্তিসহ তুলে ধর। ঢবি. ২০১৬
- ‘উজানে মৃত্যু’ একটি অ্যাবসার্ডধর্মী নাটক – আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২০
অথবা, অ্যাবসার্ড নাটক হিসেবে ‘উজানে মৃত্যু’ নাটকটি কতটা সফল? -ব্যাখ্যা কর।
অথবা, “উজানে মৃত্যু’ একটি অ্যাবসার্ডধর্মী নাটক।” বর্ণনা কর।
অথবা, অ্যাবসার্ড নাটক হিসেবে ‘উজানে মৃত্যু’ কতটুকু সফল? আলোচনা কর।
অধ্যায় ৪.৩
তরঙ্গভঙ্গ
সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২-১৯৭১ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- আমেনা কেন তার স্বামী ও সন্তানকে হত্যা করে? এর কারণ ব্যাখ্যা কর। জাবি. ২০১৭
- ‘তরঙ্গভঙ্গ’ নাটকে আমেনা কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
- “আলোকেযার ঘৃণা, ফাঁসিতে তার ভয় নাই।” –ব্যাখ্যা কর।
ঢাবি. ২০১৪ জাবি. ২০১৫
অথবা, “আলোকে যার ঘৃণা, ফাঁসিতে তার ভয় নাই।”-প্রসঙ্গ উল্লেখপূর্বক বিশ্লেষণ কর। - সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘তরঙ্গভঙ্গ’ নাটকের বিষয়বস্তু সম্পর্কে যা জান লিখ।
- ‘তরঙ্গভঙ্গ’ নাটকে সৈয়দ ওয়ালীউল্লাহর সমাজচেতনার স্বরূপ তুলে ধর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৪ ২০১৬ ২০১৯ ২০২১
- জজসাহেব আত্মহত্যা করলেন কেন? ঢাবি. ২০১৫ জাবি. ২০১৮ ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘তরঙ্গভঙ্গ’ নাটকের বিষয়-ভাবনার পরিচয় দাও। জাবি. ২০১৬
অথবা, সৈয়দ ওয়ালীউল্লাহর ‘তরঙ্গভঙ্গ’ নাটকের বিষয় ভাবনার পরিচয় দাও।
অথবা, সৈয়দ ওয়ালীউল্লাহর ‘তরঙ্গভঙ্গ’ নাটকের বিষয়-ভাবনার পরিচয় দাও। - ‘তরঙ্গভঙ্গ’নাটকের গঠনকৌশল বিশ্লেষণ কর।
অথবা, ‘তরঙ্গভঙ্গ’ নাটকে সৈয়দ ওয়ালীউল্লাহ্ আধুনিক শিল্পকৌশলের যে নানা উপাদান ব্যবহার করেছেন তা বর্ণনা কর।
অথবা, ‘তরঙ্গভঙ্গ’ নাটকটির শিল্পসফলতা বিচার কর। - সৈয়দ ওয়ালীউল্লাহর ‘তরঙ্গভঙ্গ’ নাটকে প্রতিফলিত নৈতিকতা ও বিচারকাজের সংকট বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৯ ২০২১
অথবা, ‘তরঙ্গভঙ্গ’ নাটকে প্রতিফলিত নৈতিকতা এবং বিচার কাজের সংকট চিহ্নিত কর। - ‘তরঙ্গভঙ্গ’ নাটক অনুসারে জজসাহেব চরিত্রটি বিশ্লেষণ কর। জাবি. ২০১৫ ২০২২
অথবা, ‘তরঙ্গভঙ্গ’ নাটকের একজন বিচারকের স্বরূপ প্রকাশ করা হয়েছে”— আলোেচনা কর ।
অথবা, “তরঙ্গভঙ্গ’নাটকে একজন বিচারকের স্বরূপ প্রকাশ করা হয়েছে।”-এ সম্পর্কে তোমার মতামত দাও।
গ – বিভাগ: রচনামূলক প্রশ্না উত্তর ⮟

