সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
বাংলা প্রবন্ধ
মাস্টার্স বাংলা বিভাগ
ক – বিভাগ: বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) বাঙালি জাতিকে একটানতুন কিছু করার পরামর্শ কেদিয়েছিলেন?
উত্তর: রাজা রামমোহন রায়।
(খ) ‘কথার কথা’ প্রবন্ধের শুরুতেই কোন ফরাসি লেখকের নাম আছে?
উত্তর: ‘কথার কথা’ প্রবন্ধের শুরুতে ফরাসি লেখক Montaigne এর নাম আছে।
(গ) লাইব্রেরিকে মনের হাসপাতাল বলা হয়েছে কোন প্রবন্ধে?
উত্তর: লাইব্রেরিকে মনের হাসপাতাল বলা হয়েছে ‘বই পড়া’প্রবন্ধে।
(ঘ) ‘কণ্ঠহারকে’ বেগম রোকেয়া কোন দৃষ্টিতে দেখেছেন?
উত্তর: ‘কণ্ঠহারকে’ বেগম রোকেয়া শৃঙ্খলের দৃষ্টিতে দেখেছেন।
(ঙ) ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার কথা আছে?
উত্তর: ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নব দম্পতির প্রেমালাপ’ কবিতার কথা বলা আছে।
(চ) ‘অবরোধবাসিনী’ গ্রন্থের শুরুতে কোন বাজিকরের নাম আছে?
উত্তর: বাজিকর ভানুমতি।
(ছ) ‘যে এলো চষে, সে রইলো বসে, নাড়া-কাটাকে ভাত দাও একথালা
কষে’- প্রবাদটি ‘যুগবাণী’র কোন প্রবন্ধে ব্যবহৃত হয়েছে?
উত্তর: ‘ধর্মঘট’ প্রবন্ধে ব্যবহৃত হয়েছে।
(জ) ‘যুগবাণী’গ্রন্থের বেশিরভাগ রচনা কোন পত্রিকার সম্পাদকীয় প্রবন্ধ?
উত্তর: ‘যুগবাণী’ গ্রন্থের বেশিরভাগ প্রবন্ধ নবযুগ পত্রিকার
সম্পাদকীয় প্রবন্ধ।
(ঝ) ‘রুদ্রমঙ্গল’ প্রবন্ধে রুদ্র কে?
উত্তর: ‘রুদ্র-মঙ্গল’ প্রবন্ধে রুদ্র বলতে শিবকেই বুঝায়।
(ঞ) সতীদাহের বিরুদ্ধেরামমোহন লেখনি ধারণ করেন কত খ্রিস্টাব্দে?
উত্তর: ১৮১৮ খ্রিষ্টাব্দে।
(ট) ডিরোজিও কোন কলেজের শিক্ষক ছিলেন?
উত্তর: হিন্দু কলেজের শিক্ষক ছিলেন।
(ঠ) ইকবাল দর্শন অধ্যয়ন করেন কোথায়?
উত্তর: ইকবাল দর্শন অধ্যায়ন করেন ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে।
(ক) ‘সবুজপত্র’ পত্রিকার প্রচ্ছেদে কী থাকত?
উত্তর: সবুজ রঙে আঁকা একটি তালপাতার ছবি থাকত’।
(খ) সকল জ্ঞানের মূল কী?
উত্তর: সকল জ্ঞানের ইন্দ্রিয়জ প্রত্যক্ষ জ্ঞান।
(গ) ‘আমাদের ভাষা সংকট’ প্রবন্ধে কাকে নবাবি আমলের কবি বলা হয়েছে?
উত্তর: ভারতচন্দ্রকে।
(ঘ) বেগম রোকেয়ার ‘মতিচুর’ (১ম খন্ড) প্রবন্ধ গ্রন্থটিতে প্রবন্ধের সংখ্যা কত?
উত্তর: সাতটি প্রবন্ধ।
(ঙ) বেগম রোকেয়ার ‘স্ত্রী জাতির অবনতি’ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশ পেয়েছিল?
উত্তর: ‘নবনূর’ পত্রিকায়।
(চ) ‘সুলতানার স্বপ্ন’ প্রবন্ধে ইউরোপীয় রমণীটি লেখিকাকে কোথায় নিয়ে গিয়েছিল?
উত্তর: নারীস্থানে।
(ছ) ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধটিতে কবির কণ্ঠে কে সাড়া দেন?
উত্তর: স্বয়ং ভগবান সাড়া দেন।
(জ) “শ্যাম রাখি না কুল রাখি” প্রবন্ধটিতে কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘যুগবাণী’।
(ঝ) ‘মোহররম’প্রবন্ধটি প্রথম কোথায় প্রকাশিত হয়?
উত্তর: ‘ধূমকেতু’ পত্রিকায় (১৩২৯ বঙ্গাব্দ)।
(ঞ) ‘মুসলিম সাহিত্য সমাজ’ কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ‘মুসলিম সাহিত্য সমাজ’ ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়।
(ট) ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ কে করেন?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।
(ঠ) “জ্ঞানই মুক্তির শ্রেষ্ঠ উপায়”-কার উক্তি?
উত্তর: রাজা রামমোহন রায়ের উক্তি।
(ক) প্রমথ চৌধুরীর মতে কোন খেলার ভিতর আনন্দ নেই, কিন্তু উপরি পাওনা আছে?
উত্তর: জুয়া খেলার মধ্যে।
(খ) প্রমথ চৌধুরীর মতে ভারতচন্দ্র কোন আমলের কবি?
উত্তর: মধ্যযুগের শেষ সময়ের বড় কবি।
(গ) জড়বাদী আর মায়াবাদীরা কার কপালে রাজটিকা দিতে আপত্তি করবেন?
উত্তর: জড়বাদী আর মায়াবাদীরা যৌবনের কপালে রাজটিকা দিতে আপত্তি করবেন।
(ঘ) ‘অবরোধবাসিনী’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৩১ সালে প্রকাশিত হয়।
(ঙ) ‘শামস্-উল-ওলামা’ অর্থ কি?
উত্তর: ‘শামস্-উল-ওলামা’অর্থ জ্ঞানীদের মধ্যে সূর্য।
(চ) বেগম রোকেয়া কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: বেগম রোকেয়া ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন।
(ছ) ‘জাতীয় বিশ্ববিদ্যালয়’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: “যুগবাণী” প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত।
(জ) ‘বাংলা সাহিত্যে মুসলমান’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: ‘বাংলা সাহিত্যে মুসলমান’ প্রবন্ধটি “যুগবাণী” গ্রন্থের অন্তর্গত।
(ঝ) ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধটি কত সালে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধটি ২৭ জানুয়ারি, ১৯২৩.সালে ‘ধূমকেতু’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
(ঞ) হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮১৭ সালে প্রতিষ্ঠিত হয়।
(ট) “ব্যাপক অর্থে মানুষের সমস্ত লিপিবদ্ধ চিন্তাভাবনাকে সাহিত্য বলা যায়।”-কাজী আবদুল ওদুদ সাহিত্যের এই সংজ্ঞা কোন প্রবন্ধে দিয়েছেন?
উত্তর : কাজী আবদুল ওদুদ সাহিত্যের সংজ্ঞা ‘রস ও ব্যক্তিত্ব’
প্রবন্ধে দিয়েছেন।
(ঠ) “এই ভোগবাদী আশ্চর্যভাবে ত্যাগবাদীও।”-এখানে কোন কবি সম্পর্কে বলা হয়েছে?
উত্তর: কবি কালিদাস সম্পর্কে বলা হয়েছে।
(ক) ‘সবুজপত্র’ পত্রিকা প্রথম কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘সবুজপত্র’ পত্রিকাটি ১৯১৪ সালে প্রকাশ পায়।
(খ) “মন উঁচুতেও উঠতে চায়, নিচুতেও নামতে চায়”- উক্তিটি কোন প্রবন্ধের?
উত্তর: ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধের উক্তি।
(গ) ‘বইপড়া’ প্রবন্ধে বীণা ও পুস্তক কার দান?
উত্তর: ‘বইপড়া’ প্রবন্ধে বীণা ও পুস্তক স্বরস্বতীর দান।
(ঘ) ‘মতিচুর’শব্দের অর্থ কী?
উত্তর: ‘মতিচূর’ শব্দের অর্থ- মোতির ন্যায় দানাবিশিষ্ট ঘৃতপক্ মিঠাই বিশেষ, মিহিদানা।
(ঙ) বেগম রোকেয়ার ‘ইসলাম’ প্রবন্ধানুসারে কোনো ধর্ম পরীক্ষা করতে হলে আমাদের কয়টি বিষয় সম্বন্ধে চিন্তা করতে হয়?
উত্তর: চারটি বিষয় সম্বন্ধে চিন্তা করতে হয়।
(চ) ‘অবরোধবাসিনী’ প্রবন্ধের শেষ লাইন দু’টি লেখ।
উত্তর: এতো ভারী বিপদ না ধরিলে রাজা ধবে – ধরিলে ভুজঙ্গ।
(ছ) ‘যুদ্ধবাণী’ প্রবন্ধটির সংখ্যা কত?
উত্তর: ২১টি।
(জ) ‘রাজবন্ধীর জবানন্দী’ প্রবন্ধটিতে কবির কণ্ঠে কে সাড়া দেন?
উত্তর: স্বয়ং ভগবান সাড়া দেন।
(ঝ) ‘রুদ্র-মঙ্গল’ প্রবন্ধে রুদ্র কে?
উত্তর: ‘রুদ্র-মঙ্গল’ প্রবন্ধে রুদ্র বলতে শিবকেই বুঝায়।
(ঞ) ‘মুসলিম সাহিত্য সমাজ’ কখন প্রতিষ্ঠিত হয়?.
উত্তর: ‘মুসলিম সাহিত্যসমাজ’ ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়।
(ট) ডিরোজিও কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ডিরোজিও ১৮০৯ সালে জন্মগ্রহণ করেন।
(ঠ) ‘শ্বাশত বঙ্গ’ গ্রন্থটি প্রথমকত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৫১ সালে, (বাংলা ১৩৫৮ বঙ্গাব্দে)।
(ক) ‘সবুজপত্র’ পত্রিকার প্রচ্ছদে কীসের ছবি থাকতো?
উত্তর: সবুজ রঙে আঁকা একটি তালপাতার ছবি থাকত।
(খ) প্রমথ চৌধুরীর মতে সাহিত্য কীভাবে শিক্ষা দেয়?
উত্তর: সাহিত্য খেলাচ্ছলে শিক্ষা দেয়।
(গ) ‘আমাদের ভাষা সংকট’ প্রবন্ধ অনুসারে বাঙালির বদ অভ্যাস কী?
উত্তর: ‘পরের ধনে পোদ্দারি করা’।
(ঘ) ‘অবরোধ-বাসিনী’ গ্রন্থের শুরুতে কোন বাজিকরের নাম আছে?
উত্তর: বাজিকর ভানুমতির নাম আছে।
(ঙ) মেয়েদের স্কুল বাস দেখে মিসেস মুখার্জী প্রথমে কী মনে করেছিলেন?
উত্তর: মেয়েদের স্কুল বাস দেখে মিসেস মুখার্জী প্রথমে বড়
আলমারী মনে করেছিলেন।
(চ) ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের ক্ষেত্রে অপার্থিব সম্পত্তি কোনটি?
উত্তর: মাতা-পিতার স্নেহ-যত্ন অপার্থিব সম্পত্তি।
(ছ) ‘নবযুগ’ প্রবন্ধটিতে কোন ফেরেশতার নাম উল্লেখ আছে?
উত্তর: ইসরাফিল।
(জ) ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধটিতে কবির কণ্ঠে কে সাড়া দেন?
উত্তর: স্বয়ং ভগবান সাড়া দেন।
(ঝ) ‘ধূমকেতুর পথ’ প্রবন্ধটির বর্ণনামতে স্বর্গসুখ কী?
উত্তর: আত্মার তৃপ্তি।
(ঞ) “ব্যাপক অর্থে মানুষের সমস্ত চিন্তা-ভাবনাকে সাহিত্য বলা যায়।” -কাজী আবদুল ওদুদ সাহিত্যের এই সংজ্ঞা কোন প্রবন্ধে দিয়েছেন?
উত্তর : কাজী আবদুল ওদুদ সাহিত্যের সংজ্ঞা ‘রস ও ব্যক্তিত্ব’
প্রবন্ধে দিয়েছেন।
(ট) ‘যত মত তত পথ’-কার উক্তি?
উত্তর: রামকৃষ্ণ পরমহংসদেবের।
(ঠ) ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধানুসারে সংস্কৃতির প্রধান লক্ষ্য কী?
উত্তর: ব্যক্তিত্বের উৎকর্ষ।
(ক) “আমরা শিখি ইংরেজি,লিখি বাংলা, মধ্যে থাকে সংস্কৃতের ব্যবধান।” – উক্তিটি কোন প্রবন্ধের?.
উত্তর: বঙ্গ সাহিত্যের নবযুগ।
(খ) “যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতির ধনের ভাঁড়েও ভবানী।”- উক্তিটি কোন লেখকের?
উত্তর: প্রমথ চৌধুরীর।
(গ) ‘কথার কথা’ প্রবন্ধের শুরুতেই কোন ফরাসি লেখকের নাম আছে?
উত্তর: ‘কথার কথা’ প্রবন্ধের শুরুতে ফরাসি লেখক Montaigne এর নাম আছে।
(ঘ) বলদের ‘নাকাদড়ী’ কে কোন অলংকারের সাথে তুলনা করা হয়েছে?
উত্তর: দাসত্বের চিহ্ন হিসেবে তুলনা করা হয়েছে।
(ঙ) বেগম রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’ প্রবন্ধটি কত সালে, কোথায় প্রকাশিত হয়েছিল?
উত্তর: ‘সুলতানার স্বপ্ন’ প্রবন্ধটি Indian Ladies’ Magazine -এ ১৯০৫ সালে প্রকাশিত হয়েছিল।
(চ) ‘অবরোধবাসিনী’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৩১ সালে প্রকাশিত হয়েছিল।
(ছ) দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামী, মেকী তা সব দূর করতে কী প্রয়োজন?
উত্তর: আগুনের সম্মার্জনা।
(জ) কাজীনজরুল ইসলামের মতে ‘ভেতরের ন্যাজ’-এর উদ্ভব কোথায়?
উত্তর: ভেতরের ন্যাজের উদ্ভব টিকিতে ও দাড়িতে।
(ঝ) ‘জাতীয় বিশ্ববিদ্যালয়’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর: “যুগবাণী” গ্রন্থের অন্তর্গত!
(ঞ) ‘রস ও ব্যক্তিত্ব’ প্রবন্ধে উল্লিখিত তিনজন সাহিত্যিকের নাম লেখ।
উত্তর: রবীন্দ্রনাথ, গোর্কি ও টলস্টয়।
(ট) “যার নিজের উপর কর্তৃত্ব নেই তার উপরে কর্তৃত্ব করবে অন্যজন।” -উক্তিটি কার?
(ঠ) কোন সাহিত্য রামমোহনের অন্তরকে আনন্দ দিয়েছিল?
উত্তর: সুফি সাহিত্য।
(ক) “মন উঁচুতেও উঠতে চায়, নিচুতেও নামতে চায়”– উক্তিটি কোন প্রবন্ধের?
উত্তর: ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধের উক্তি।
(খ) ‘সবুজপত্র’ পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘সবুজপত্র’ পত্রিকাটি ১৯১৪ সালে প্রকাশ পায়।
(গ) “স্বাস্থ্য সংক্রামক নয়, ব্যাধিই সংক্রামক”- উক্তিটি কার?
উত্তর: প্রমথ চৌধুরীর।
(ঘ) ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের ক্ষেত্রে অপার্থিব সম্পত্তি কোনটি?
উত্তর: মাতা-পিতার স্নেহ-যত্ন অপার্থিব সম্পত্তি।
(ঙ) ‘নার্স নেলী’ প্রবন্ধে নেলী কী পড়তে পারতো?
উত্তর: কোরআন শরীফ।
(চ) মেয়েদের স্কুল বাস দেখে মিসেস মুখার্জী প্রথমে কী মনে করেছিলেন?
উত্তর: মেয়েদের স্কুল বাস দেখে মিসেস মুখার্জী প্রথমে বড়
আলমারী মনে করেছিলেন।
(ছ) কাজী নজরুল ইসলাম সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখ।
উত্তর: ‘ধূমকেতু’ ও ‘লাঙ্গল’ পত্রিকা।
(জ) ডায়ার কে?
উত্তর:জালিয়ানওয়ালাবাগে ভারতীয় সৈন্য হত্যাকারীর মূল হোতা- ইংরেজ সৈন্যবাহিনীর জেনারেল ডায়ার।
(ঝ) ‘রুদ্র মঙ্গল’ প্রবন্ধে রুদ্র কে?
উত্তর: ‘রুদ্র-মঙ্গল’ প্রবন্ধে রুদ্র বলতে শিবকেই বুঝায়।
(ঞ) আব্দুল ওদুদের মতে রচনার সার্থকতা কোথায়?
উত্তর: রচনা রসময় হয়ে তাতে ব্যক্তিত্বের স্পর্শ করলে রচনাটি
সফল ও মধুর হয়।
(ট) “জ্ঞানই মুক্তির শ্রেষ্ঠ উপায়।”- কার উক্তি?
উত্তর: রাজা রামমোহন রায়ের।
(ঠ) গ্যেটে কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর: জার্মানির অধিবাসী/নাগরিক।
খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
১. বাংলা প্রবন্ধ ⇒প্রবন্ধ সংগ্রহ
অধ্যায় ০১
প্রবন্ধ সংগ্রহ
প্রমথ চৌধুরী (১৮৬৮-১৯৪৬ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- “সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত”- ব্যাখ্যা কর। জাবি. ২০১৫ ২০১৭
অথবা, “সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত” -উক্তিটি বিশ্লেষণ কর। - “সমাজের ধর্মই হচ্ছে, প্রত্যেকের স্বধর্ম নষ্ট করা”-উক্তিটির তাৎপর্য লিখ। জাবি. ২০১৮
- ‘যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধ অবলম্বনে ‘দেহের যৌবন ও মনের যৌবন’ এর পার্থক্য নির্দেশ কর। জাবি. ২০১৪ ২০১৭ ২০১৯
অথবা, ‘যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধ অবলম্বনে শারীরিক এবং মানসিক যৌবনের পরিচয় দাও। - ‘সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে”- কিভাবে?ব্যাখ্যা কর। জাবি. ২০১৬
- “ভোগের ন্যায় ত্যাগও যৌবনের ধর্ম”-ব্যাখ্যা কর। জাবি. ২০১৬ ২০২০
- শিক্ষা ও সাহিত্যের মধ্যে পার্থক্য কী? জাবি. ২০১৫ ২০২০
- “ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে, কলমের মুখ হতে মানুষের মুখে নয়।”- উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর। জাবি. ২০১৮ ২০২১
অথবা, “ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে, কলমের মুখ হতে মানুষের মুখে নয়।”-উক্তিটির তাৎপর্য লেখ। - কাব্যে শ্লীলতা-অশ্লীলতা বিষয়ে প্রমথ চৌধুরীর অভিমত তুলে ধর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৪ ২০১৯ ২০২১
অথবা, কাব্যে শ্লীলতা-অশ্লীলতা বিষয়ে প্রমথ চৌধুরীর অভিমত কী? - “যে জাতি মনে বড় নয়, সে জাতিজ্ঞানেও বড় নয়”– উক্তিটি দ্বারা প্রমথ চৌধুরী কীবোঝাতে চেয়েছেন? জাবি. ২০২২
- ‘বইপড়া’ প্রবন্ধ অবলম্বনে বইপড়া সম্পর্কে লেখকের অভিমত পর্যালোচনা কর। জাবি. ২০১৬ ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- প্রমথ চৌধুরীর প্রবন্ধে যে বুদ্ধির দীপ্তি ও স্নিগ্ধ কৌতুক রস পাওয়া যায়, তা আলোচনা কর।
- ‘বইপড়া’ প্রবন্ধের মূল বক্তব্য নিজের ভাষায় লেখ। জাবি. ২০১৮
- প্রমথ চৌধুরীর গদ্যরীতির বৈশিষ্ট্য আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৫ ২০২০
- বাংলা ভাষা সম্পর্কে প্রমথ চৌধুরীর অবদান আলোচনা কর। ঢাবি. ২০১৫
- প্রমথ চৌধুরীর সাহিত্য বিষয়ক প্রবন্ধের বৈশিষ্ট্য আলোচনা কর। জাবি. ২০১৭ ২০১৮ ২০২১
- ‘সবুজপত্রের মুখপত্র’ প্রবন্ধের মূল বিষয় নিজের ভাষায় লেখ। জাবি. ২০১৫ ২০১৭ ২০১৯ ২০২১
- ‘যৌবনে দাও রাজটিকা’ প্রবন্ধ অবলম্বনে যৌবনের স্বরূপ বিশ্লেষণ কর। জাবি. ২০২২
- প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধ অবলম্বনে তাঁর সাহিত্যাদর্শের স্বরূপ বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৪ ২০১৬ ২০১৯ ২০২২
২. বাংলা প্রবন্ধ→ মতিচর ১ম খণ্ড, মতিচুর ২য় খগু, অবরোধবাসিনী
অধ্যায় ২.১
মতিচূর ১ম খণ্ড
রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘পিপাসা’ প্রবন্ধের ভাববস্তু আলোচনা কর।
- “স্ত্রী-শিক্ষার অভাব নারীসমাজের অধঃপতনের একটি মুখ্য কারণ” –উক্তিটির যর্থাথতা বিচার কর। জাবি. ২০১৫
- সমাজ এবং রাষ্ট্রের উন্নতির জন্য বেগম রোকেয়ার পরামর্শ কী? জাবি. ২০১৭
- ‘পিপাসা’ প্রবন্ধে প্রাবন্ধিক কারবালার বিষাদময়তার যে চিত্র এঁকেছেন তা নিজের ভাষায় লেখ। জাবি. ২০১৮
- ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধে রোকেয়া নারী-পুরুষের অসম মানসিকতা, শিক্ষা ও বুদ্ধিগত তারতম্যের যে বিষময় পরিণাম প্রদর্শন করেছেন তার পরিচয় দাও। জাবি. ২০১৪
- নারীদের মানসিক দাসত্ব বলতে বেগম রোকেয়া কী বোঝাতে চেয়েছেন? জাবি. ২০১৫ ২০১৯
- ‘বাস্তবিক অলংকারদাসত্বের নিদর্শন ভিন্ন আর কিছুই নহেণ’- প্রাবন্ধিকের এ উক্তিটি ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৬
- “আমরা স্বামীর দাসী নহি-অর্ধাঙ্গী”- উক্তিটি বিশ্লেষণ কর। জাবি. ২০২১
- নর-নারী উভয়ে একই সমাজদেহের বিভিন্ন অঙ্গ, পুরুষ শরীর, রমণী মন। -ব্যাখ্যা কর। জাবি. ২০২০
- ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধ অবলম্বনে নারীর পশ্চাৎপদতার কারণসমূহ লেখ। জাবি. ২০১৬
- বেগম রোকেয়ার ‘বোরকা প্রবন্ধের মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৯ ২০২১
- “সুগৃহিণী হওয়ার জন্যও প্রয়োজন সুশিক্ষার।”- উক্তিটিব্যাখ্যা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৮ ২০২২
- ‘স্ত্রী জাতির অবনতি’ প্রবন্ধ অবলম্বনে স্ত্রী জাতির অবনতির কারণব্যাখ্যা কর। জাবি. ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের মূল বক্তব্য নিজের ভাষায় লেখ। জাবি. ২০১৮
- বাঙালি মুসলিম নারীর মুক্তিতে বেগম রোকেয়ার অবদান আলোচনা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৫ ২০১৭ ২০১৯
- ‘নারী মুক্তি অনেকটাই নির্ভর করে অর্থনৈতিক কর্তৃত্বের ওপর।’ -‘গৃহ’ প্রবন্ধ অবলম্বনে মন্তব্যটি ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৫
- ‘সুগৃহিণী’ প্রবন্ধের মূলবক্তব্য উপস্থাপন কর। জাবি. ২০১৬ ২০২০
- বেগম রোকেয়ার ‘মতিচুর’ (১ম খণ্ড) গ্রন্থের প্রবন্ধগুলোর বিষয় ভাবনার স্বরূপ বিচার কর। জাবি. ২০১৬ ২০২১
- নারী শিক্ষার বিস্তারে রোকেয়া সাখাওয়াৎ হোসেনের চিন্তা-ভাবনার পরিচয় লিপিবদ্ধ কর। জাবি. ২০১৮ ২০২০ ২০২২
অধ্যায় ২.২
মতিচুর দ্বিতীয় খণ্ড
রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘সুলতানার স্বপ্ন’ প্রবন্ধের সারসংক্ষেপ লিখ। জাবি. ২০১৯ ২০২০ ২০২১
অথবা, ‘সুলতানার স্বপ্ন’ প্রবন্ধের আলোকে নারীস্থানের বর্ণনা দাও। - ‘নূর-ইসলাম’ প্রবন্ধের সংক্ষিপ্ত মূলভাব লিখ।
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- বেগম রোকেয়ার ‘জ্ঞানফল’ প্রবন্ধে প্রশ্নের মূল বক্তব্য লেখ। জাবি. ২০১৫ ২০১৭
- রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচুর’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের বিষয়-ভাবনার পরিচয় দাও।
- রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচূর’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডে তাঁর নারীশিক্ষার পাশাপাশি স্বদেশ-ভাবনার যে পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা কর।
- ‘জ্ঞান ফল’ ও ‘মুক্তিফল’ অবলম্বনে নারীজাতিকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার সামাজিক ক্ষতি বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৪
অধ্যায় ২.৩
অবরোধবাসিনী
রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২ খ্রিঃ)
গ- বিভাগ- রচনমূলক প্রশ্নউত্তর:
- “রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনারীতির বৈশিষ্ট্য হচ্ছে ভাষার সারল্য, ভঙ্গির তীক্ষতা এবং সুক্ষ্ম ব্যাঙ্গ।”-তোমার পাঠ্য প্রবন্ধগুলোর আলোকে মম্ভব্যটি যাচাই কর। জাবি. ২০১৪
- “হিন্দু-মুসলমান নির্বিশেষে ভারতবর্ষীয় অবরোধবাসিনীদের লাঞ্ছনার ইতিহাস হলো অবরোধবাসিনী।” এ সম্পর্কে তুমি তোমার মতামত ব্যক্ত কর।
- “রোকেয়া অবরোধ-প্রথার উচ্ছেদ চেয়েছিলেন,কিন্তু নারীর সুরুচি ও শালীনতার বিসর্জন তাঁর কখনই কাম্য ছিল না”- বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০২২
৩. বাংলা প্রবন্ধ→ রাজবন্দীর জবানবন্দী, যুগবাণী, রুদ্র মঙ্গল
অধ্যায় ৩.১
রাজবন্দীর জবানবন্দী
কাজী নজরুল ইসলাম (১৮৯৯ – ১৯৭৬ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- “আমি যে কবি, আমার আত্মা যে সত্যদ্রষ্টা ঋষির আত্মা।” -ব্যাখ্যা কর। জাবি. ২০১৩
- “রাজার বাণী বুদ্বুদ, আমার বাণী সীমাহারা সমুদ্র।’-‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধ অবলম্বনে উক্তিটির মর্মার্থ লিখ। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৫
- “দোষ আমারও নয়, আমার বীণারও নয়,দোষ তার যিনি আমার কণ্ঠে তাঁর বীণা বাজান।” -ব্যাখ্যা কর।
- “রাজার পেছনে ক্ষুদ্র, আমার পেছনে রুদ্র।” -আলোচনা কর।
- রাজবন্দীর জবানবন্দী’তেনিজের পক্ষে নজরুলের প্রধান যুক্তিকী ছিল? ঢাবি. ২০১৪ জাবি. ২০১৭
- ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধ অবলম্বনে বিচারকের স্বরূপ বিশ্লেষণ কর। জাবি. ২০১৬
- “দাসকে দাস বললে, অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ।”-প্রাবন্ধিক কেন এ কথা বলেছেন? জাবি. ২০১৮
- “আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি।”- ব্যাখ্যা কর। জাবি. ২০২০
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- তোমার পাঠ্য প্রবন্ধের আলোকে কাজী নজরুল ইসলামের প্রাবন্ধিক প্রতিভার পরিচয় দাও। ঢাবি. ২০১৭ জাবি. ২০১৮
অথবা, পঠিত এবন্ধ অবলম্বনে নজরুল ইসলামের সাহিত্য ভাবনার পরিচয় দাও।
অথবা, একজন প্রাবন্ধিক হিসাবে কাজী নজরুল ইসলামের মূল্যায়ন কর। - ‘রাজবন্দীর জবানবন্দী’ বস্তুত একজন দেশপ্রেমিক রাজদ্রোহীর আত্মোপলব্ধির দলিল।” -মন্তব্যটি বিশ্লেষণ কর। জাবি. ২০১৪
- ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তিনি যে মনোভাব ব্যক্ত করেছেন তা তুলে ধর। জাবি. ২০১৯
- ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধের আলোকে কাজী নজরুল ইসলামের দেশপ্রেমিক সত্তার পরিচয় দাও। ঢাবি. ২০১৪ ২০১৬ জাবি. ২০১৬ ২০২০ ২০২২
অথবা, ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধ অবলম্বনে কাজী নজরুল ইসলামের দেশপ্রেমিক সত্তার পরিচয় দাও।
অথবা, ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধ অবলম্বনে কাজী নজরুল ইসলামের স্বদেশপ্রেমের স্বরূপ লেখ।
অধ্যায় ৩.২
যুগবাণী
কাজী নজরুল ইসলাম (১৮৯৯ – ১৯৭৬ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘বাংলা সাহিত্যে মুসলমান’ প্রবন্ধে, সাহিত্য বিষয়ে নজরুলের দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। জাবি. ২০১৪ ২০১৮
- ‘বাংলা সাহিত্যে মুসলমান’ প্রবন্ধটির মতে ‘সাহিত্যে সর্বজনীনতা’কী? জাবি. ২০১৭ ২০১৯
- ‘নবযুগ’ প্রবন্ধ অবলম্বনে নবযুগের আহ্বান কোথায় ও কীভাবে শোনা গেছে তা উপস্থাপন কর। ঢাবি. ২০১৫
- “সত্য-শিক্ষা’বলতে কাজী নজরুল ইসলাম কী বুঝিয়েছেন? জাবি. ২০১৪ ২০২০
- ‘ডায়ারের স্মৃতিস্তম্ভ’ প্রবন্ধের ভাবসত্য ব্যাখ্যা কর। জাবি. ২০২১
- ‘এ সুর নবযুগের।’- কোন সুরের কথা বলা হয়েছে? বুঝিয়ে লেখ। জাবি. ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- কাজী নজরুল ইসলামের ‘যুগবাণী’ প্রবন্ধ গ্রন্থে যে বিচিত্র বিষয়ের সমাবেশ ঘটেছে তার পরিচয় দাও। জাবি. ২০১৭
- ‘যুগবাণী’র প্রবন্ধগুলোর আলোকে ব্যক্তি, দেশ ও জাতির মুক্তির প্রধান অন্তরায় ও উত্তরণের উপায় সম্পর্কে কাজী নজরুল ইসলামের অভিমত ব্যক্ত কর। জাবি. ২০১৪
- ‘বাংলা সাহিত্যে মুসলমান’ প্রবন্ধে বিধৃত নজরুলের চিন্তা-ভাবনার স্বরূপ ব্যাখ্যা কর। জাবি. ২০২০
- ‘যুগবাণী’ প্রবন্ধগ্রন্থ অনুসারে কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনার স্বরূপ বিশ্লেষণ কর। জাবি. ২০১৫ ২০২১
অধ্যায় ৩.৩
রুদ্র-মঙ্গল
কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- ‘মন্দির ও মসজিদ’ প্রবন্ধে প্রাবন্ধিক কাদেরকে এবং কেন ধর্ম মাতাল বলেছেন? জাবি. ২০১৮
- ‘বিষবাণী’ প্রবন্ধে প্রাবন্ধিক তরুণদের আহ্বান জানিয়েছেন কেন? জাবি. ২০১৫
- “যে নিজের ধর্মের সত্যকেচিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণাকরতে পারে না।” ব্যাখ্যা কর। জাবি. ২০১৬
- ‘ধূমকেতুর পথ’ প্রবন্ধে ধূমকেতু কী চায়? বিশ্লেষণ কর। জাবি. ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- কাজী নজরুল ইসলামের ‘হিন্দু-মুসলমান’ প্রবন্ধের মূল বক্তব্য তুলে ধর। জাবি. ২০১৫ ২০১৭
- ‘মুসজিদ ও মন্দির’ এবং ‘হিন্দু-মুসলমান’ প্রবন্ধের আলোকে লেখকের অসাম্প্রদায়িক চেতনার পরিচয় দাও। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৬
- ‘আমার পথ’ প্রবন্ধের মূল বক্তব্য তুলে ধর। জাবি. ২০১৯ ২০২১
- ” ‘রুদ্র-মঙ্গল’ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম জনশক্তি তথা কৃষক-শ্রমিক-মজুরকে সমাজের অচলায়তন ভাঙার আহ্বানজানিয়েছেন।” -উক্তিটির যথার্থতা বিচার কর। জাবি. ২০২২
অথবা, ‘রুদ্র মঙ্গল’ প্রবন্ধের ভাববস্তু আলোচনা কর।
৪. বাংলা প্রবন্ধ → বাংলার জাগরণ, শাশ্রত বঙ্গ
অধ্যায় ৪.১
বাংলার জাগরণ
কাজী আবদুল ওদুদ (১৮৯৪ – ১৯৭০ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- রামমোহনের উপর ইসলাম ধর্ম কিভাবে প্রভাব ফেলেছিল? জাবি. ২০১৩ [অনার্স ৩য় বর্ষ]
- “ভারত আধ্যাত্মিক, ইউরোপ জড়বাদী।” এ মন্তব্যের যৌক্তিকতা তুলে ধর। জাবি. ২০১৬ ২০২০
- রেনেসাঁ সম্পর্কে কাজী আবদুল ওদুদ যে অভিমত ব্যক্ত করেছেন তা নিজের ভাষায় লেখ। জাবি. ২০১৮
- বাংলার জাগরণে রামকৃষ্ণ পরমহংসের ভূমিকা আলোচনা কর। জাবি. ২০১৬ ২০১৯
- বাংলার জাগরণের ক্ষেত্রে রাজা রামমোহন রায়কে প্রভাত নক্ষত্র বলা হয়েছে কেন? আলোচনা কর। জাবি. ২০২০ ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- বাংলার জাগরণে ও মুক্তবুদ্ধির প্রবর্তক হিসেবে কাজী আব্দুল ওদুদের ভূমিকা বিশ্লেষণ কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৯ ২০২১
- কাজী আবদুল ওদুদের ভাষাশৈলীর পরিচয় দাও। জাবি. ২০১৫
- কাজীআবদুল ওদুদের ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থের ‘বাংলার জাগরণ’ প্রবন্ধের আলোকে ডিরোজিওর অবদান বর্ণনা কর। জাবি. ২০১৭
- কাজী আব্দুল ওদুদের দৃষ্টিতে বাংলার মুসলমানদের পরিচয় ও বৈশিষ্ট্য লিখ। জাবি. ২০১৬
- ‘বাংলার জাগরণ’ প্রবন্ধে কাজী আবদুল ওদুদের যে প্রগতিশীল চেতনা ফুটে উঠেছে তা আলোচনা কর। জাবি. ২০১৭ ২০২০
অধ্যায় ৪.১
শাশ্রত বঙ্গ
কাজী আবদুল ওদুদ (১৮৯৪ – ১৯৭০ খ্রি.)
খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর:
- “কালিদাস যথেষ্ট ভোগবাদী অপরদিকে রবীন্দ্রনাথ আনন্দবাদী”- কাজী আব্দুল ওদুদের ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থের ‘কালিদাস ও রবীন্দ্রনাথ’ প্রবন্ধের আলোকে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর। জাবি. ২০১৭
- “যা শাস্ত্র তাই বিশ্বাস্য নয়,কিন্তু যা বিশ্বাস্য তাই শাস্ত্র।” -ব্যাখ্যা কর।
- কাজী আবদুল ওদুদের ‘নজরুল ইসলাম’ প্রবন্ধে কবি নজরুল ইসলামের সাহিত্যিক জীবনের স্তর কয়টি ও কী কী? জাবি. ২০১৯
- রামমোহন সম্পর্কে কাজী আবদুল ওদুদের দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। জাবি. ২০১৪
- ‘সম্মোহিত মুসলমান’ প্রবন্ধের ভাববস্তু সংক্ষেপে লেখ। জাবি. ২০১৪ ২০১৮ ২০২১
- ‘সংস্কৃতির কথা’ প্রবন্ধে প্রাবন্ধিক কর্মবৃত্তি বলতে কী বুঝিয়েছেন? জাবি. ২০১৫ ২০২১
- ‘রস ও ব্যক্তিত্ব’ প্রবন্ধে আলোচিত ব্যক্তিত্বের স্বরূপ তুলে ধর। জাবি. ২০১৭ [অনার্স ৩য় বর্ষ] ২০২২
গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর:
- মুক্ত বিচার-বুদ্ধির সাথে ইসলামের কোনো বিরোধ আছে কী? কাজী আবদুল ওদুদের ‘সম্মোহিত মুসলমান’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর। জাবি. ২০১৫
- “ধর্মীয় সত্যকে যুক্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে জীবনে প্রতিষ্ঠা করাই ছিলো কাজী আবদুল ওদুদের সাহিত্য সাধনার লক্ষ্যস্থল” -প্রাবন্ধি কাজী আবদুল ওদুদের মানসপ্রবণত। আলোচনা প্রসঙ্গে মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর। জাবি. ২০১৪
- কাজী আবদুল ওদুদের ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থের ‘ইকবাল’ প্রবন্ধের আলোকে আমিত্ব তত্ত্বের স্বরূপ বিশ্লেষণ কর। জাবি. ২০১৫
- কাজী আবদুল ওদুদের ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থের ‘সংস্কৃতির কথা’ প্রবন্ধের আলোকে বাংলার তথা মুসলমানদের সংস্কৃতির স্বরূপ আলোচনা কর। ঢাবি. ২০১৬ [অনার্স ৩য় বর্ষ]
- ‘রস ও ব্যক্তিত্ব’ প্রবন্ধে কাজী আবদুল ওদুদের চিন্তাচেতনার যে স্বাতন্ত্র্য লক্ষ করাযায়, তা আলোচনা কর। ২০১৮ ২০২০
- তোমার পঠিত প্রবন্ধ অনুসারে কাজী আবদুল ওদুদের জীবনবোধ ও শিল্পচেতার পরিচয় দাও। জাবি. ২০১৮
- কাজী আবদুল ওদুদের ‘কালিদাস ও রবীন্দ্রনাথ’ প্রবন্ধ অবলম্বনে উক্ত দুই কবি প্রতিভার তুলনা কর। জাবি. ২০১৩ ২০১৭ ২০১৯ ২০২১
- ‘শাশ্বত বঙ্গ’ প্রবন্ধগ্রন্থ অবলম্বনে কাজী আবদুল ওদুদের মননশীল চিন্তাচেতনার পরিচয় দাও। জাবি. ২০১২ ২০১৭ ২০১৯ [অনার্স ৩য় বর্ষ] ২০২২

