সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
নারী ও পরিবার কল্যাণ
মাস্টার্স সমাজকর্ম বিভাগ
ক – বিভাগ: বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) নারী কল্যাণ কি?
উত্তর: একজন মানুষ হিসেবে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে তার সার্বিক কল্যাণ সাধনের নামই নারী কল্যাণ।
(খ) প্রথম নারী সম্মেলন কোথায় কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: প্রথম নারী সম্মেলন মেক্সিকো সিটিতে ১৯৭৫ সালে
অনুষ্ঠিত হয়।
(গ) বাংলাদেশে “জাতীয় নারী উন্নয়ন নীতি” সর্বপ্রথম ঘোষণা করা হয় কবে?
উত্তর: বাংলাদেশে “জাতীয় নারী উন্নয়ন নীতি” সর্বপ্রথম ঘোষণা করা হয় ১৯৯৭ সালে।
(ঘ) পৃথিবীতে প্রধান ধর্ম কয়টি ও কি কি?
উত্তর: পৃথিবীর প্রধান ধর্ম ৪টি। যথা-
১. ইসলাম ধর্ম, ২, খ্রিস্টান ধর্ম,
৩. হিন্দু (সনাতন) ধর্ম ও ৪. বৌদ্ধধর্ম।
(ঙ) আন্তর্জাতিক নারী বর্ষ হিসেবে কোন সালকে ঘোষণা করা হয়?
উত্তর : আন্তর্জাতিক নারী বর্ষ হিসেবে ১৯৭৫ সালকে ঘোষণা করা হয়।
(চ) CEDAW-এর পূর্ণরূপ কি?
উত্তর: CEDAW-এর পূর্ণরূপ হলো- Convention on the
Elimination of all forms of Discrimination Against Women.
(ছ) সমাজের প্রাথমিক সংগঠন কোনটি?
উত্তর: সমাজের প্রাথমিক সংগঠন পরিবার।
(জ) বাংলাদেশে বিবাহের ন্যূনতম বয়স কত?
উত্তর: বাংলাদেশে বিবাহের ন্যূনতম বয়স হলো- পুরুষ ২১
বছর এবং নারী ১৮ বছর।
(ঝ) প্রবীণ কারা?
উরে: জাতিসংঘের মতে, -৬০ বা তদূর্ধ্ব বয়সের মানুষই প্রবীণ।
(ঞ) ‘The Elements of Social Welfare’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘The Elements of Social Welfare’ গ্রন্থটির রচয়িতা হলেন- Md. Ali Akbar.
(ট) বাংলাদেশে নারীকল্যাণে নিয়োজিত একটি NGO-এর নাম লিখ।
উত্তর: বাংলাদেশে নারীকল্যাণে নিয়োজিত একটি NGO-এর নাম হলো: গ্রামীণ ব্যাংক।
(ঠ) বাংলাদেশে নারী উন্নয়নের দুটি সমস্যা লিখ।
উত্তর: বাংলাদেশে নারী উন্নয়নের দুটি সমস্যা হলো-
১. সুষ্ঠু নীতি ও পরিকল্পনার অভাব ও
২. নারী সমাজের অসচেতনতা।
(ক) জেন্ডার কী?
উত্তর: জেন্ডার বলতে শরীরভিত্তিক কারণে পৃথকীকৃত প্রত্যেক লিঙ্গের সাথে সম্পৃক্ত সামাজিক ভাবে গঠিত উপাদানকে বুঝায়।
(খ) GAD-এর পূর্ণরূপ কী?
উত্তর: GAD-এর পূর্ণরূপ হলো: Gender and Development.
(গ) ধর্ম কী?
উত্তর: পরকালীন জীবন ও স্রষ্টার প্রতি বিশ্বাস স্থান, স্রষ্টার জ্ঞান অর্জন এবং ইহকালীন, ও পারলৌকিক শান্তি ও কল্যাণের জন্য কতিপয় বিধিনিষেধ মেনে চলা এবং আচার অনুষ্ঠান পালন করাকে ধর্ম বলে।
(ঘ) Marriage and the Family গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Marriage and the Family’ গ্রন্থটির রচয়িতা Edited
by H. Elizabeth Peters and Claire M. Kamp Dush.ৎ
(ঙ) কর্মজীবী নারীর দুটি সমস্যা উল্লেখ কর।
উত্তর: কর্মজীবি নারীর দু’টি সমস্যা হলো-
১. নিরাপত্তাহীনতা ও ২. বেতন বৈষম্য।
(চ) টেকসই উন্নয়ন কী?
উত্তর: মানুষের আর্থ সামাজিক ও মানবীয় মৌলিক চাহিদা
পূরণের মাধ্যমে পরিবেশ,ও প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা অব্যাহত রাখাকে টেকসই উন্নয়ন বলে।
(ছ) বাংলাদেশে সর্বশেষ নারী উন্নয়ন নীতি কত সালে প্রণীত হয়?
উত্তর: বাংলাদেশের সর্বশেষ জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণীত হয় ২০১১ সালে।
(জ) OCC-এর পূর্ণরূপ কী?
উত্তর: OCC-এর পূর্ণরূপ হলো- One Stop Crisis Centre.
(ঝ) জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয় কোন তারিখে?
উত্তর: ৩০ সেপ্টেম্বর।
(ঞ) পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র ও প্রাচীন প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: পরিবার।
(ট) ‘A Hand Book of Social Welfare’ গ্রন্থের লেখক কে?
উত্তর: Dr. Paul Chowdhry.
(ঠ) বৈধব্য কী?
উত্তর:বৈধব্য বলতে একজন নারীর স্বামী মারা যাওয়ার পরবর্তী অবস্থাকে বুঝায়।
(ক) নারী কল্যাণ কী?
উত্তর: একজন মানুষ হিসেবে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে তার সার্বিক কল্যাণ সাধনের নামই নারী কল্যাণ।
(খ) জেন্ডার বৈষম্য কাকে বলে?
উত্তর: লিঙ্গ বৈষম্য বলতে নারী-পুরুষের মধ্যে বিদ্যমান অসমতা বা সমাজ কর্তৃক নির্ধারিত ও আরোপিত এক ধরনের বৈষম্যমূলক আচরণকে বুঝায়।
(গ) CEDAW-এর পূর্ণরূপ কি?
উত্তর : CEDAW-এর পূর্ণরূপ. হলো- Convention on the
Elimination of all forms of Discrimination Against Women.
(ঘ) নারীর ক্ষমতায়ন দ্বারা কি বোঝানো হয়?
উত্তর: নারীর ক্ষমতায়ন বলতে নারীর বস্তুগত সম্পদ অর্জন,
পুরুষতন্ত্র এবং সমাজের সকল কাঠামোয় নারীর বিরুদ্ধে জেন্ডার বৈষম্য চ্যালেঞ্জ করার দক্ষতা অর্জন করার সামর্থ্যকে বুঝায়।
(ঙ) PRSP-এর পূর্ণরূপ কী?
উত্তর: PRSP-এর পূর্ণরূপ হলো- Poverty Reduction Strategy Papers.
(চ) BRAC-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ব্র্যাক-এর প্রতিষ্ঠাতা হলেন স্যার ফজলে হাসান আবেদ।
(ছ) নারী নীতি প্রণয়ন করে কোন মন্ত্রণালয়?
উত্তর: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
(জ) বেইজিং সম্মেলনের প্রধান ঘোষণা কী?
উত্তর : ১৯৯৫ সালে চীনের রাজধানী বেইজিং সম্মেলনে
অংশগ্রহণকারী সরকারসমূহ দ্বারা বিশ্ব মানবতার স্বার্থে সকল
স্থানের সকল নারীর সমতা, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যসমূহ এগিয়ে নেওয়ার জন্য যে ঘোষণা দেওয়া হয় সেটিই বেইজিং ঘোষণা হিসেবে পরিচিতি লাভ করে।
(ঝ) ‘আন্তর্জাতিক নারী দিবস’ কোন তারিখে?
উত্তর: ৮ মার্চকে জাতিসংঘ আন্তর্জাতিক নারীদিবস ঘোষণা করে।
(ঞ) প্রবীণ কারা?
উত্তর: ৬০ বা তদূর্ধ্ব বয়সের মানুষই প্রবীণ।
(ট) ধর্মের মূল ভিত্তি কী?
উত্তর: ধর্মের মূল ভিত্তি হলো মানবিকতা ও সাম্য প্রতিষ্ঠা।
(ঠ) নারী উন্নয়ন কী?
উত্তর: একজন মানুষ হিসেবে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নারীকে রাষ্ট্রীয়, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের সকল ক্ষেত্রে কল্যাণকর কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে সম অধিকার প্রদান করা হলো নারী উন্নয়ন।
(ক) জেল্ডার সমতা কী?
উত্তর: জেন্ডার সমতা হচ্ছে সমাজে নারী পুরুষের সম অবস্থান।
(খ) CSW এর পূর্ণরূপ কী?
উত্তর: CSW এর পূর্ণরূপ হলো- Commission on the Status of Women.
(গ) জাতিসংঘ ঘোষিত নারী দশক কোনটি?
উত্তর: ১৯৭৬-১৯৮৫ সাল।
(ঘ) দারিদ্র্য সীমা-১ কী?
উত্তর: যারা দৈনিক ন্যূনতম ২১২২ কিলোক্যালরি খাদ্য গ্রহণ
করে তারা দারিদ্রসীমা-১ শ্রেণীর অন্তর্ভুক্ত।
(ঙ) নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানের নাম হলো- CEDAW।
(চ) দেনমোহর কী?
উত্তর : সাধারণত বিবাহ নামক চুক্তির অনুষদরূপে যে অর্থ বা
সম্পত্তি স্বামী স্ত্রীকে দিতে অঙ্গীকার করেন তাকে দেনমোহর বলে।
(ছ) কর্মজীবী নারীর দু’টি সমস্যা উল্লেখ কর।
উত্তর: কর্মজীবি নারীর দু’টি সমস্যা হলো-
১. নিরাপত্তাহীনতা ও ২. বেতন বৈষম্য।
(জ) একক বিবাহ বলতে কী বোঝায়?
উত্তর: একজন পুরুষ ও একজন মহিলার মধ্যে চুক্তির মাধ্যমে
যে বিবাহ বন্ধন হয় তাকে একক বিবাহ বলে।
(ঝ)পালক পিতা-মাতা কারা?
ত্তর : পালক পিতা-মাতা হলেন এমন ব্যক্তি যারা আনুষ্ঠানিক
ভাবে সন্তানের আইনি পিতা-মাতা না হয়ে একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি শিশুকে তাদের পরিবারে নিয়ে লালন-পালন করেন।
(ঞ) ‘Marriage and the Family’ গ্রস্থের রচয়িতা কে?
উত্তর: ‘Marriage and the Family’ গ্রন্থটির রচয়িতা Edited
by H. Elizabeth peters and Claire M. Kamp Dush.
(ট) প্রথম বিশ্ব নারী সম্মেলনের মূল শ্লোগান কী ছিল?
উত্তর: প্রথম বিশ্ব নারী সম্মেলনের মূল শ্লোগান ছিল- সমতা, উন্নয়ন ও শান্তি।
(ঠ) অর্থনীতির সমীক্ষা, ২০১৫ অনুযায়ী বাংলাদেশের নরীদের প্রত্যাশিত গড় আয়ূষ্কাল কত?
উত্তর: অর্থনৈতিক সমীক্ষা, ২০১৫ অনুযায়ী বাংলাদেশে নরীদের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭২.৫ বছর।
(ক) জেন্ডার কী?
উত্তর: জেন্ডার বলতে শরীররভিত্তিক কারণে পৃথকীকৃত পত্যেক লিঙ্গের সাথে সম্পৃক্ত সামাজিকভাবে গঠিত উপাদানকে বুঝায়।
(খ) প্রথম নরী সম্মেলন কখন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: মেক্সিকো সিটিতে, ১৯৭৫ সালে।
(গ) বাংলাদেশে বর্তমানে জাতীয় সংসদে নরীদের জন্য সংরক্ষীত আসন কতটি?
উত্তর: ৫০ টি।
(ঘ) আদমশুমারী, ২০২১ অনুসারে বাংলাদেশে রুরুষ-মহিলা অনুপাত কত?
১০০:১০১.৬৮
(ঙ) আন্তর্জাতিক নারী দিবস কোনটি?
উত্তর: ৮ই মার্চকে আন্তর্জাতিক নারীদিবস ঘোষণা করে।
(চ) মহিলাবিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় কবে?
উত্তর: ১৯৭২ সালে।
(ছ) CEDAW এর পূর্ণরূপ কী?
উত্তর: CEDAW-এর পূর্ণরূপ হলো- Convention on the
Eli:mination of ail forms of Discrimination Against Women.
(জ) পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র ও প্রাচীন প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: পরিবার।
(ঝ) যৌথ বিবাহ কী?
উত্তর: একই সময়ে স্বামী অথবা স্ত্রীর একাধিক জীবনসঙ্গী রাখাকে যৌথ বিবাহ বলে।
(ঞ) ‘The Elements of Social Welfare’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘The Elements of Social Welfare’ গ্রন্থটির রচয়িতা হলেন- Md. Ali Akbar.
(ট) তালাক কী?
উত্তর: আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষের মাধ্যমে বৈধভাবে বিবাহ চুক্তি বন্ধ করার নামই হলো তালাক বা বিবাহ বিচ্ছেদ।
(ঠ) বৈধব্য কী?
উত্তর: বৈধব্য বলতে একজন নারীর স্বামী মারা যাওয়ার পরবর্তী অবস্থাকে বুঝায়।
(ক) পরিবার কল্যাণ কী?
উত্তর: পরিবার কল্যাণ বলতে পরিবারের সদস্যদের জন্য পরিচালিত সেবামূলক কার্যক্রমকে বুঝায়।
(খ) FPAB-এর পূর্ণরূপ কী?
উত্তর: FPAB-এর পূর্ণরূপ হলো Family Planning Association of Bangiadesh.
(গ) Marriage and the Family” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Marriage and the Family’ গ্রন্থটির রচয়িতা Edited
by H. Elizabeth peters’ and Claire M. Kamp Dush.
(ঘ) জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয় কোন তারিখে?
উত্তর: ৩০ সেপ্টেম্বর।
(ঙ) জাতিসংঘ কর্তৃক কত সালে সিডো সনদ গৃহীত হয়?
উত্তর : জাতিসংঘ কর্তৃক ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর সিডো সনদ গৃহীত হয়।
(চ) বাংলাদেশে সর্বশেষ নারী উন্নয়ন নীতি প্রণীত হয় কত সালে?
উত্তর: বাংলাদেশের সর্বশেষ জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণীত হয় ২০১১ সালে।
(ছ) দেনমোহর কী?
উত্তর : সাধারণত বিবাহ নামক চুক্তির অনুষদরূপে যে অর্থ বা সম্পত্তি স্বামী স্ত্রীকে দিতে অঙ্গীকার করেন তাকে দেনমোহর বলে।
(জ) নারীর প্রতি সহিংসতা বলতে কী বুঝ?
উত্তর: নারীর প্রতি সহিংসতা বলতে সাধারণত নারীর দৈহিক নিপীড়নকে না বুঝিয়ে, বরং যেকোনো ধরনের শোষণকে বুঝায়।
(ঝ) টেকসই উন্নয়ন কী?
উত্তর: মানুষের আর্থ সামাজিক ও মানবীয় মৌলিক চাহিদা
পূরণের মাধ্যমে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা অব্যাহত রাখাকে টেকসই উন্নয়ন বলে।
(ঞ) ‘নারীবাদ’ শব্দটি কে এবং কখন সর্বপ্রথম ব্যবহার করেন?
উত্তর: ফ্রেঞ্চ দার্শনিক চার্লস ফুরিয়ের। ১৮৩৭ সালে সর্বপ্রথম
নারীবাদ শব্দটি ব্যবহার করেন।
(ট) মুসলিম পারিবারিক আইন কত সালে প্রণীত হয়?
উত্তর: ১৯৬১ সালে।
(ঠ) চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: চতুর্থবিশ্ব নারী সম্মেলন চীনের বেইজিংয়ে ১৯৯৫ সালে অনুষ্ঠিত হয়।
(ক) নারীবাদ কী?
উত্তর: নারীর অধিকার আদায়ের সংগ্রামকে নারীবাদ বলে।
(খ) WID-এর পূর্ণরূপ কী?
উত্তর: WID-এর পূর্ণরূপ হলো- Women in Development.
(গ) পবিত্র কোরআনে দেনমোহর সম্পর্কিত আয়াতটি কোন সূরায় রয়েছে?
উত্তর: সূরা নিসা।
(ঘ) নারীর ক্ষমতায়ন প্রত্যয়টি কে সর্বপ্রথম ব্যবহার করেন?
উত্তর: নারীর ক্ষমতায়ন প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করেন ব্রাজিলের শিক্ষাবিদ পাউলো ফ্রেইরি।
(ঙ) CEDAW সনদ বাংলাদেশ কখন অনুমোদন করে?
উত্তর: ১৯৮৪ সালে।
(চ) আন্তর্জাতিক সম্মেলন, ২০২৩ অনুযায়ী বাংলাদেশের নারীদের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
উত্তর: ৭২.৩।
(ছ) বেইজিং প্লাস ফাইভ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিত হয়।
(জ) কোন তারিখে আন্তর্জাতিক পরিবার দিবস পালিত হয়?
উত্তর: ১৫ মে।
(ঝ) ‘History of Human Marriage’গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘History of Human Marriage’ গ্রন্থটির রচয়িতা হলেন Edvard Westermark.
(ঞ) “Well intregrated family life ensures a stable nation life.”- উক্তিটি কার?
উত্তর : উক্তিটি করেছেন John D. Rockefeller Jr.
(ট) গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গ্রামীণ বাংকের প্রতিষ্ঠাতা হলেন- ড. মুহাম্মদ ইউনূস।
(ঠ) মাতৃত্বকালীন ছুটি কাকে বলে?
উত্তর: মহিলা সরকারি কর্মকর্তা/কমচারীকে পূর্ণ বেতনে ছুটি গ্রহণের তারিখ হতে অথবা সন্তান প্রসবের জন্য যে ছুটি পেয়ে থাকেন তাকে মাতৃত্বকালীন ছুটি বলে।
খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
- নারী কল্যাণ বলতে কি বুঝ? জাবি. ২০১৫ ২০২০ ঢাবি. ২০১৬
- নারীকল্যাণের গুরুত্ব উল্লেখ কর। জাবি. ২০১৬
- বাংলাদেশে নারী কল্যাণে উল্লেখযোগ্য কর্মসূচিসমূহ তুলে ধর। জাবি. ২০১৭ ২০২১
- নারী কল্যাণে বাধাগুলো কী? জাবি. ২০১৮
- জেন্ডারের সংজ্ঞা দাও। জাবি. ২০১৬
- জেন্ডারের বৈশিষ্ট্যগুলো কী কী? জাবি. ২০১৪ ২০১৬ ২০২১ ঢাবি. ২০১৪
- লিঙ্গ বৈষম্যের ৫টি কারণ লিখ। জাবি. ২০১৫ ২০২০
- নারীর ক্ষমতায়ন বলতে কী বুঝ? জাবি. ২০১৪ ২০১৬ ঢাবি. ২০১৫ ২০১৬
- সেক্স ও জেন্ডারের মধ্যে পার্থক্য দেখাও। জাবি. ২০১৭ ২০১৯ ২০২২ ঢাবি. ২০১৪
- ‘জেন্ডার সমতা’ধারণাটি ব্যাখ্যা কর। জাবি. ২০২২
- নারী ক্ষমতায়নের প্রতিবন্ধকতাসমূহ চিহিতকর। জাবি. ২০১৯ ২০২২ ঢাবি. ২০১৬
- বিবাহ বিচ্ছেদ কাকে বলে? জাবি. ২০১৫ ২০১৭ ঢাবি. ২০১৪ ২০১৬
- ধর্মের সংজ্ঞা দাও। জাবি. ২০২১
- ইসলাম ধর্মে নারীর উত্তরাধিকার সম্পর্কে লেখ। জাবি. ২০২২
- বাংলাদেশে নারী শিক্ষার সমস্যাসমূহ লিখ।
- উচ্চ শিক্ষায় নারীর বর্তমান অবস্থা ব্যাখ্যা কর। জাবি. ২০১৯
- নারী উন্নয়নে শিক্ষার গুরুত্ব কী? জাবি. ২০১৯
- বাংলাদেশে নারীদের স্বাস্থ্যহীনতার কারণ লেখ। জাবি. ২০২০
- রাজনীতিতে নারীর পশ্চাৎপদের কারণ কি? জাবি. ২০১৫ ২০২১
- বাংলাদেশে নারীদের বর্তমান রাজনৈতিক অবস্থা বর্ণনা কর। জাবি. ২০১৭ ২০১৯ ২০২২
- নারীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বলতে কী বোঝ? জাবি. ২০২২
- পরিকল্পনার সংজ্ঞা দাও। জাবি. ২০১৭
- পরিকল্পনার লক্ষ্যসমূহ লিখ।
- এনজিও কী?
- এনজিও-এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
- কায়রো সম্মেলন কী? জাবি. ২০১৫ ২০১৭ ২০১৮ ২০১৯
- ‘সিডো’ সনদের গুরুত্ব আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৭
- সিডো সনদের বৈশিষ্ট্যসমূহ লেখ। জাবি. ২০১৪ ২০১৭ ২০২০ ঢাবি. ২০১৪
- কায়রো সম্মেলনের নীতিসমূহ উল্লেখ কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৪ ২০১৯ ২০২১
- বেইজিং প্ল্যাটফরম ফর অ্যাকশন সম্পর্কে লেখ। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৪ ২০১৮ ২০২২
- পরিবার কী?
- পরিবারের প্রকারভেদ লিখ। জাবি. ২০১৭
- পরিবারের প্রকৃতি নির্ণয় কর। ঢাবি. ২০১৫
- পরিবারের সমস্যাগুলো লিখ। জাবি. ২০১৮
- বিবাহ বলতে কী বুঝ? জাবি. ২০১৬
- বিবাহের প্রকারভেদ লিখ। জাবি. ২০১৬
- বিবাহের পাঁচটি কার্যাবলি উল্লেখ কর। জাবি. ২০১৮
- বৈধব্যের সংজ্ঞা দাও। জাবি. ২০১৫
- ডিভোর্স ও সেপারেশন এর মধ্যে পার্থক্য কি? ঢাবি. ২০১৪
- মর্যাদা ও ভূমিকা প্রত্যয় ব্যাখ্যা কর। জাবি. ২০১৬ ঢাবি. ২০১৬
- পরিবার গঠনে বিবাহের ভূমিকা লেখ। জাবি. ২০২০
- পরিবার কল্যাণ কী? ঢাবি. ২০১৪ জাবি. ২০১৬ ২০২০
- টেকসই উন্নয়নের শর্তগুলো কী? জাবি. ২০১৮
- পারিবারিক বিশৃঙ্খলার কারণ কী কী? জাবি. ২০১৪ ২০১৬ ২০১৯ ঢাবি. ২০১৪
- পারিবারিক বিশৃংখলার সংজ্ঞা দাও। জাবি. ২০১৪ ২০২১ ঢাবি. ২০১৫
- পরিবার কল্যাণের উদ্দেশ্যসমূহ লেখ। জাবি. ২০১৬ ২০২১ ঢাবি. ২০১৬
- নারী উন্নয়ন ধারণাটি ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০১৬
- প্রতিবন্ধিতার ধরনগুলো উল্লেখ কর। জাবি. ২০১৫ ২০১৯
- নারী উন্নয়নের বৈশিষ্ট্যগুলো লিখ। জাবি. ২০১৮
- বাংলাদেশের নারী উন্নয়নে সমস্যাসমূহ লেখ। জাবি. ২০২০ ঢাবি. ২০১৬
- নারী উন্নয়নের উপাদানসমূহ লেখ। জাবি. ২০১৫ ২০১৭ ২০২০ ঢাবি. ২০১৪ ২০১৬
- নারী উন্নয়ন নীতি ২০১১-এর লক্ষ্যসমূহ কী? ঢাবি. ২০১৪ জাবি. ২০১৭ ২০২২
গ – বিভাগ: রচনামূলক প্রশ্না উত্তর ⮟
- নারী কল্যাণের ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যা কর। জাবি. ২০১৪ ২০২০
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করেছে? সংক্ষেপে আলোচনা কর। জাবি. ২০১৮
- নারীর ক্ষমতায়নের উপাদানসমূহ লেখ। জাবি. ২০২০
- বাংলাদেশে নারী উন্নয়নে সমাজকর্মীদের ভূমিকা বর্ণনা কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৭ ঢাবি. ২০১৫ ২০১৬
- লিঙ্গ বৈষম্য কাকে বলে? বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য বর্ণনা কর। জাবি. ২০১৮
- উন্নয়নের জন্য জেন্ডার ইস্যু কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর। জাবি. ২০১৬ ২০২১
- নারী কল্যাণ কী?নারী কল্যাণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর। জাবি. ২০২২
- নারীর ক্ষমতায়নের কৌশলসমূহ বর্ণনা কর। জাবি. ২০২২
- সমাজজীবনে লিঙ্গ বৈষম্যের প্রভাব বর্ণনা কর। জাবি. ২০১৮ ২০২২
- নারীর মর্যাদা বলতে কি বুঝ? বাংলাদেশে নারীর সাংবিধানি মর্যাদাগুলো বর্ণনা কর। জাবি. ঢাবি. ২০১৬
- মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধনকরণ) আইন, ১৯৭৪ এর বিভিন্ন দিক বা ধারাগুলো উল্লেখ কর।
- ইসলাম ধর্মে বর্ণিত নারীর মর্যাদা ও অধিকার সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৭ ২০১৯ ২০২১
- খ্রিস্টধর্মে বর্ণিত নারীর মর্যাদা ও অধিকার সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০২২
- বাংলাদেশে স্বাস্থ্য ক্ষেত্রে নারীর বর্তমান অবস্থা উদাহরণসহ আলোচনা কর। জাবি. ২০১৫ ঢাবি. ২০১৪
- বাংলাদেশে রাজনীতিতে নারীর অংশগ্রহণের সীমাবদ্ধতাসমূহ আলোচনা কর।
- শিক্ষায় জেন্ডার বৈষম্য বলতে কি বোঝায়? শিক্ষায় জেন্ডার বৈষম্য হ্রাসের ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর। জাবি. ঢাবি. ২০১৫
- বাংলাদেশে কর্মস্থানে নারীর বর্তমান অবস্থা তুলে ধর। জাবি. ২০১৮ ২০২০
- বাংলাদেশে তৈরি পোশাকখাতে নিয়োজিত নারীদের অবস্থা পর্যালোচনা কর। জাবি. ২০২২
- কর্মক্ষেত্রে নারীর সমস্যা চিহ্নিত করে সমাধানের উপায় নির্দেশ কর। জাবি. ২০২২
- বাংলাদেশের নারীর ক্ষমতায়নে ব্রাকের ভূমিকা মূল্যায়ন কর। ঢাবি. ২০১৫
- পরিকল্পনা কী? বাংলাদেশে নারী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমস্যাগুলো কীকী? ডাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০১৭ ২০২১
- নারী উন্নয়ন নীতি ২০১১-এর গুরুত্ব আলোচনা কর।
- নারীকল্যাণে বাংলাদেশ সরকার গৃহীত উদ্যোগসমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও। জাবি. ২০১৬ ২০১৯ ২০২১ ঢাবি. ২০১৪ ২০১৫
- মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ- ১৯৬১ সম্পর্কে আলোচনা কর।
- বাংলাদেশে নারীর সাংবিধানিক মর্যাদাগুলো বর্ণনা কর। জাবি. ২০১৯ ২০২১
- যৌতুক নিরোধ আইন ১৯৮০ সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
- বাংলাদেশে নারী উন্নয়নে NGO-এর ভূমিকা বর্ণনা কর। জাবি. ২০১৫ ২০১৮ ২০১৯ ২০২১ ঢাবি. ২০১৫ ২০১৬
- নারীর কল্যাণের জন্য আন্তর্জাতিক পদক্ষেপগুলো আলোচনা কর। জাবি. ২০২২
- নারীকল্যাণে বেইজিং ঘোষণার তাৎপর্য নিরূপণ কর। জাবি. ২০১৬ ২০১৭
- জাতিসংঘের নারীর প্রতি বৈষম্য বিলোপসাধন সনদের প্রধান প্রধান ধারা উল্লেখ কর এবং বাংলাদেশে নারী অধিকার সংরক্ষণে এর গুরুত্ব আলোচনা কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৯ ২০২১
- বাংলাদেশে সিডো সনদের অগ্রগতি মূল্যায়ন কর। জাবি. ২০২০
- বিবাহ কি? বাংলাদেশে বিবাহের সাম্প্রতিক ধারা সংক্ষেপে বর্ণনা কর। জাবি. ২০১৬
- বিবাহ বিচ্ছেদের সংজ্ঞা দাও।বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের কারণ আলোচনা কর। ঢাবি. ২০১৫ ২০১৭ জাবি. ২০১৪ ২০১৬
- সাম্প্রতিক কালে বিবাহ ও পরিবার ব্যবস্থায় যে সকল পরিবর্তন এসেছে তার ক্ষতিকর দিকসমূহ বর্ণনা কর। জাবি. ২০১৮
- বিবাহকী? মানব জীবনে বিবাহের গুরুত্ব আলোচনা কর। জাবি. ২০১৯
- মর্যাদা বলতে কি বোঝ? ভূমিকা ও মর্যাদার অসংগতির ফলে সৃষ্ট সমস্যাসমূহ আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৬ ঢাবি. ২০১৪ ২০১৬
- বিবাহ বিচ্ছেদ কী? পারিবারিকজীবনে বিবাহ বিচ্ছেদের প্রভাবসমূহ আলোচনা কর। জাবি. ২০২০
- পরিবারের বৈশিষ্ট্য উল্লেখ কর। পরিবারের পরিবর্তনশীল কাঠামো ও কার্যাবলি আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৮ ২০২০ ২০২২
- পরিবার কল্যাণের পরিধি বর্ণনা কর।
- পরিবার কল্যাণ বলতে কি বোঝ? বাংলাদেশে পরিবার কল্যাণ কর্মসূচিসমূহ আলোচনাকর। জাবি. ঢাবি. ২০১৫ ২০১৬
- ব্যক্তি জীবনে পারিবারিক বিশৃঙ্খলার প্রভাব বর্ণনা কর। জাবি. ২০১৫
- বার্ধক্য বলতে কী বুঝায়? বার্ধক্যের উপর দারিদ্র্যের প্রভাব আলোচনাকর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০২১
- পরিবার কল্যাণ কাকে বলে? বাংলাদেশে পরিবার কল্যাণের সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর। ঢাবি. জাবি. ২০১৪
- পারিবারিক বিশৃঙ্খলা নিরসনে সমাজকর্মীর ভূমিকা বর্ণনা কর। জাবি. ২০১৪ ২০১৭ ঢাবি. ২০১৬
- বাংলাদেশে প্রবীণদের সমস্যাবলি আলোচনা কর। জাবি. ২০১৮ ঢাবি. ২০১৫
- প্রবীণ হিতৈষী সংঘ কী? প্রবীণদের কল্যাণে প্রবীণ হিতৈষী সংঘের ভূমিকা বর্ণনা কর। জাবি. ২০১৯
- নারী নির্যাতন মোকাবিলায় সমাজকর্মীর ভূমিকা বর্ণনা কর।
- বাংলাদেশে নারীকল্যাণ কার্যক্রমের সমস্যা ও সম্ভাবনা তুলে ধর। জাবি. ২০১৭ ঢাবি. ২০১৫
- বাংলাদেশে নারী উন্নয়ন ও পরিবার কল্যাণে সমাজকর্মীর ভূমিকা লেখ। জাবি. ২০১৪ ২০১৬ ২০২০
- বাংলাদেশে নারী উন্নয়নের সমস্যা ও এর প্রতিকারসমূহ আলোচনা কর। জাবি. ২০১৭ ২০১৮ ২০২০

