সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
উন্নয়ন ও অনুন্নয়নের সমাজবিজ্ঞান
মাস্টার্স সমাজবিজ্ঞান বিভাগ
ক – বিভাগ: বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) “The History of Development’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: “The History of Development’ গ্রন্থটির রচয়িতা হলো- Gilbert Rist.
(খ) শিল্পবিপ্লব কোথায় এবং কখন সংঘটিত হয়?
উত্তর: শিল্পবিপ্লব ইংল্যান্ডে সংঘটিত হয় এবং শিল্পবিপ্লব ১৭৬০ সালে সংঘটিত হয়।
(গ) “সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর”– উক্তিটি কার?
উত্তর: “সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর” –উক্তিটি ভ্লাদিমির এলিচ লেনিন-এর।
(ঘ) ‘SEATO’-এর পূর্ণরূপ কী?
উত্তর: ‘SEATO’-এর পূর্ণরূপ হলো- South East Asia Treaty Organization.
(ঙ) মুৎসুদ্দি কারা?
উত্তর: যারা বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষার জন্য দেশীয় স্বার্থ বিসর্জন দিয়ে ক্রমাগত সম্পদ অর্জন করতে থাকে তাদেরকে মুৎসুদ্ধি বলে।
(চ) সু-শাসন কী?
উত্তর: যে শাসনব্যবস্থায় বৈধতা, জবাবদিহিতা, স্বচ্ছতা, অংশগ্রহণের সুযোগ, বাক-স্বাধীনতা, আইনের অনুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা বিদ্যমান থাকে, তাকে সুশাসন বলে।
(ছ) ‘প্রাচ্যের স্বৈরতন্ত্র’ প্রত্যয়টির প্রবক্তা কে?
উত্তর: ‘প্রাচ্যের স্বৈরতন্ত্র’ প্রত্যয়টির প্রবক্তা হলো- KarlWittfogel.
(জ) সামরিক আমলাতন্ত্র কী?
উত্তর: কোনো রাষ্ট্রের দেশরক্ষানীতি এবং আইনের দ্বারা গঠিত দেশরক্ষা বাহিনীর যে সুনির্দিষ্ট পদবিন্যাস এবং কর্তব্যভিত্তিক সাংগঠনিক কাঠামো তাই সামরিক আমলাতন্ত্র।
(ঝ) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থার নাম লিখ।
উত্তর: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থার নাম হলো- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI)।
(ঞ) অতিনগরায়ণ কী?
উত্তর: একটি নগরীতে তার ধারণ ক্ষমতার অতিরিক্ত জনসংখ্যা হলে এবং তা অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত অবস্থার সৃষ্টি করলে তাকে অতিনগরায়ণ বলে।
(ট) সমির আমিন উন্নত ও অনুন্নত দেশকে বোঝাতে গিয়ে কোন দুটি প্রত্যয় ব্যবহার করেন?
উত্তর: সমির আমিন উন্নত ও অনুন্নত দেশকে বোঝাতে গিয়ে
Core এবং Periphery প্রত্যয় দুটি ব্যবহার করেন।
(ঠ) বিশ্বায়নের প্রধান তাত্ত্বিক কে?
উত্তর: রোনাল্ড রবার্টসন।
(ক) ‘Sociology of the Developing Societies’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: Hoogvelt.
(খ) নির্ভরশীলতা তত্ত্বের একজন তাত্ত্বিকের নাম লিখ।
উত্তর: নির্ভরশীলতা তত্ত্বের একজন তাত্ত্বিকের নাম A.G Frank.
(গ) তৃতীয় বিশ্বের এলিটদের ফ্রাংক কি নামে অভিহিত করেছেন?
উত্তর: তৃতীয় বিশ্বের এলিটদের ফ্রাংক তল্লিবাহক
Comprader নামে অভিহিত করেছেন।
(ঘ) উপনিবেশবাদ শব্দটির অর্থ কী?
উত্তর: মানব সমাজের একটি স্থানান্তরিত অংশ।
(ঙ) পিএল-৪৮০ কী?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক খাদ্য সাহায্য প্রদানের প্রোগ্রাম।
(চ) হেজিমনি কী?
উত্তর: যখন কোনো দেশ অন্যকোনো দেশের উপর নিয়ন্ত্রণ
আরোপ করে প্রভাব বিস্তার করে এবং নেতৃত্বের ভূমিকায়
অবতীর্ণ হয় তখন তাকে হেজিমনি বলে।
(ছ) ‘OECD’ এর পূর্ণরূপ লিখ।
উত্তর: ‘OECD’ এর পূর্ণরূপ হলো- Organization of
Economic Co-operation and Development.
(জ) জাতিসংঘ কোন দশককে ‘উন্নয়ন দশক’ ঘোষণা করে?
উত্তর: জাতিসংঘ ১৯৯১-২০০০ দশককে ‘উন্নয়ন দশক’
ঘোষণা করে।
(ঝ) বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধে প্রথম আইন প্রণয়ন করা হয় কত সালে?
উত্তর: বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধে প্রথম আইন প্রণয়ন করা হয় ১৯৪৭ সালে।
(ঞ) মানব উন্নয়ন ধারণাটির প্রবক্তা কে?
উত্তর: মানব উন্নয়ন ধারণাটির প্রবক্তা হলেন- ড. মাহবুব-উল হক।
(ট) ফাইনারের মতে, সামরিক হস্তক্ষেপের ধাপ কয়টি?
উত্তর: ফাইনারের মতে, সামরিক হস্তক্ষেপের ধাপ ৪টি।
(ঠ) বিশ্বায়নের মাত্রা কয়টি?
উত্তর: বিশ্বায়নের মাত্রা বিশ্বায়নের মাত্রা চারটি।
(ক) কখন উন্নয়ন সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক চিন্তার সূত্রপাত হয়?
উত্তর: উন্নয়ন সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক চিন্তার সূত্রপাত হয় বিংশ শতাব্দীর ষাটের দশকে।
(খ) ‘Introduction to the Sociology of Development’ গ্রস্থের রচয়িতা কে?
উত্তর: ‘Introduction to the Sociology of Developmen’ গ্রন্থের রচয়িতা হলেন এন্ড্রু ওয়েবস্টার্স (Andrew Websters)
(গ) উন্নয়নের দুটি রাজনৈতিক নির্ঘণ্টের নাম উল্লেখ কর।
উত্তর: উন্নয়নের দুটি রাজনৈতিক নির্ঘণ্টের নাম হলো (ক) রাজনৈতিক দলগুলোর মধ্যে পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং (খ) সুষ্ঠু, অবাধ ও ধারাবাহিক নির্বাচন।
(ঘ) ‘SEATO’ এর পূর্ণরূপ লিখ।
উত্তর: ‘SEATO’-এর পূর্ণরূপ হলো- South East Asia Treaty Organization.
(ঙ) বাণিজ্যতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
উত্তর: বাণিজ্যতন্ত্রের প্রধান প্রবক্তা হলেন থমাস মুন।
(চ) সমির আমিনের মতে ‘Periphery’অর্থ কী?
উত্তর: সমির আমিনের মতে ‘Periphery’অর্থ অনুন্নত দেশ।
(ছ) ভূকেন্দ্রিক বহুজাতিক সংস্থা কী?
উত্তর: যে বহুজাতিক সংস্থাগুলো পৃথিবীব্যাপী বিস্তারলাভ করে তাকে ভূকেন্দ্রিক বহুজাতিক সংস্থা বলে!
(জ) ‘Convergence’ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ‘Convergence’ তত্ত্বের প্রবক্তা হলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক Clark Kerr.
(ঝ) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থার নাম কী?
উত্তর: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থার নাম হলো
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI)।
(ঞ) “সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর”-উক্তিটি কার?
উত্তর: “সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর” -উক্তিটি
ভ্লাদিমির এলিচ লেনিন-এর।
(ট) জেমস পেত্রাস কে ছিলেন?
উত্তর : জেমস পেত্রাস ছিলেন বিংশ শতাব্দীর একজন
আমেরিকান প্রভাবশালী রাজনৈতিক,,অর্থনীতিবিদ, চিন্তাবিদ ও সমাজবিজ্ঞানী।
(ঠ) বিশ্বব্যবস্থার রূপ কয়টি?
উত্তর: বিশ্বব্যবস্থার রূপ দুটি। যথা- ১. বিশ্ব সাম্রাজ্য ও
২. বিশ্ব অর্থনীতি।
(ক) শিল্পবিপ্লব কোথায় সংঘটিত হয়?
উত্তর: শিল্পবিপ্লব ইংল্যান্ডে সংঘটিত হয়।
(খ) ‘The Sociology of Development’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘The Sociology of Development’ গ্রন্থটির রচয়িতা হলেন Sheobahal Singh.
(গ) আধুনিকায়ন তত্ত্বের প্রধান প্রবক্তা কে?
উত্তর: আধুনিকীকরণ তত্ত্বের প্রবক্তা W.W. Rostow.
(ঘ) নব্য মার্কসবাদী কারা?
উত্তর: নব্য মার্কসবাদী হলেন- পল এ. ব্যারন, আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্ক, ইমানুয়েল ওয়ালারস্টেইন ও জেমস পেত্রাস।
(ঙ) ম্যানুফ্যাকচারিং শিল্প কী?
উত্তর: যেকোনো শিল্প, যা কায়িক শ্রম বা যন্ত্রপাতি ব্যবহার
করে কাঁচামাল থেকে পণ্য তৈরি করে এবং যা সাধারণত শ্রম বিভাজনের মাধ্যমে পদ্ধতিগতভাবে পরিচালিত হয়, তাই
ম্যানুফ্যাকচারিং শিল্প।
(চ) OECD এর পূর্ণরূপ লেখ।
উত্তর: ‘OECD-এর পূর্ণরূপ হলো- Organization of Economic Co-operation and Development.
(ছ) মেগা সিটি কী?
উত্তর: মেগাসিটি বলতে সেই শহর বা নগরকে বুঝায় যেখানে
১ কোটি বা তার অধিক লোক বসবাস করে।
(জ) বৈদেশিক সাহায্য কাকে বলে?
উত্তর: বৈদেশিক সাহায্য বলতে উন্নত দেশগুলো অনুন্নত
দেশগুলোকে যে সাহায্য সহযোগিতা প্রদান করে তাকে বোঝায়।
(ঝ) হেজিমনি কী?
উত্তর: যখন কোনো দেশ অন্যকোনো দেশের উপর নিয়ন্ত্রণ
আরোপ করে প্রভাব বিস্তার করে এবং নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয় তখন তাকে হেজিমনি বলে।
(ঞ) বিশ্বায়ন কী?
উত্তর: বিশ্বায়ন হলো বিশ্বের সংকোচন ও প্রসারণ। অর্থাৎ এটি হলো বিশ্বের সমগ্র মানবগোষ্ঠীকে একই পতাকাতলে নিয়ে আসার প্রক্রিয়া।
(ট) W.W. Rostow এর মতে উন্নয়নের ধাপ কয়টি?
উত্তর: ৫টি।
(ঠ) বহুজাতিক সংস্থা কী?
উত্তর: বহুজাতিক সংস্থা হলো এমন এক ধরনের বাণিজ্যিক
প্রতিষ্ঠান যার মূল কার্যক্রম হলো পণ্য প্রস্তুত অথবা সেবা উৎপাদন এবং অন্তত দুটো দেশ জুড়ে যার কার্যক্রম বিস্তৃত।
(ক) ‘Sociology of Developing Societies’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: Hoogvelt.
(খ) তৃতীয় বিশ্ব প্রত্যয়টি সর্বগ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: তৃতীয় বিশ্ব প্রত্যয়টি সর্বপ্রথম Alfred Sauvy ব্যবহার করেন।
(গ) বাণিজ্যতন্ত্রের প্রধান প্রবজ্ঞা কে?
উত্তর: বাণিজ্যতন্ত্রের প্রধান প্রবক্তা হলেন থমাস মুন।
(ঘ) “সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর”-উক্তিটি কার?
উত্তর: “সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর”-উক্তিটি ভ্লাদিমির এলিচ লেনিন-এর।
(ঙ) কাকে নির্ভরশীলতা তত্ত্বের প্রবর্তক বলা হয়?
উত্তর: এ.জি. ফ্রাঙ্ককে (A.G. Frank)।
(চ) মহাজনী পুঁজি কী?
উত্তর: মহাজনী পুঁজি হলো এক ধরনের সুদভিত্তিক পুঁজি।
(ছ) সামরিক হস্তক্ষেপ কী?
উত্তর: সামরিক হস্তক্ষেপ বলতে সাধারণভাবে রাষ্ট্রক্ষমতা গ্রহণকে বুঝানো হয়ে থাকে।
(জ) সুশাসন প্রতিষ্ঠার অন্যতম উপায় কী?
উত্তর: সুশাসন প্রতিষ্ঠার অন্যতম উপায় হলো স্বাধীন বিচার
বিভাগ প্রতিষ্ঠা।
(ঝ) ADB এর পূর্ণরূপ কী?
উত্তর: ADB এরপূর্ণরূপ হলো Asian Development Bank.
(ঞ) বিশ্ব বাণিজ্য সংস্থা কখন গঠিত হয়?
উত্তর: বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯৯৫ সালের ১ জানুয়ারি গঠিত হয়।
(ট) ‘কোমল রাষ্ট্র’ ধারণাটির প্রবক্তা কে?
উত্তর: ‘কোমল রাষ্ট্র’ ধারণাটির প্রবক্তা হলেন গুনার মিরডাল।
(ঠ) কখন এবং কোথায় রেনেসাঁর সূত্রপাত ঘটে?
উত্তর: ত্রয়োদশ শতাব্দীতে ইতালিতে রেনেসাঁর সূত্রপাত ঘটে।
(ক) উন্নয়নের সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক চিন্তার সূত্রপাত হয় কখন?
উত্তর: উন্নয়ন সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক চিন্তার সূত্রপাত হয় বিংশ শতাব্দীর ষাটের দশকে।
(খ) অর্থনীতিতে উন্নয়ন বলতে কী বোঝায়?
উত্তর: অর্থনৈতিক উন্নয়ন হলো একটি পদ্ধতি যার মাধ্যমে
একটি দেশের মাথাপিছু আয় দীর্ঘ সময়ব্যাপী বৃদ্ধি পায়।
(গ) ‘Sociology of Globalization’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Scciology of Globalization’ গ্রন্থটির লেখক হলেন
Luke Martecc.
(ঘ) ‘বাণিজ্যবাদ’ প্রথম কোথায় শুরু হয়?
উত্তর: বাণিজ্যবাদ প্রাথমিকভাবে স্পেন, পর্তুগাল ও ইংল্যান্ডে শুরু হয়।
(ঙ) তৃতীয় বিশ্বের এলিটদের ফ্রাঙ্ক কী নামে অবহিত করেছেন?
উত্তর: তৃতীয় বিশ্বের এলিটদের ফ্রাঙ্ক তল্পিবাহক বা Comprader নামে অভিহিত করেছেন।
(চ) আধুনিকায়ন তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: W. W. rostow.
(ছ) টাইথ কী?
উত্তর: সামন্তপ্রথার চার্চের জন্য প্রদত্ত করকে টাইথ বলে।
(জ) প্রাক-পুঁজিবাদী সমাজ কী?
উত্তর: পুঁজিবাদী সমাজব্যবস্থা প্রতিষ্ঠানিক রূপ লাভ করার পূর্বের ঐতিহাসিক সমাজগুলোকে প্রাক-পুঁজিবাদী সমাজ বলা যেতে পারে।
(ঝ) পেটেন্ট কী?
উত্তর: পেটেন্ট হলো কোনো বিষয় বা কোনো জিনিসকে তার উদ্ভাবকের নামে রাষ্ট্রীয় বা কোকো বা কোনো কর্তৃপক্ষের পক্ষে থেকে স্বীকৃতি দেওয়া।
(ঞ) বাংলাদেশে কর্মরত দুটি বহুজাতিক সংস্থার নাম লিখ।
উত্তর: ইউনিলিভার ও নাইকো।
(ট) বাংলাদেশে দূর্নীতি প্রতিরোধে প্রথম আইন প্রণয়ন হয় কত সালে?
উত্তর: বাংলাদেশে দূর্নীতি প্রতিরোধে প্রথম আইন প্রণয়ন করা হয় ১৯৪৭ সালে।
(ঠ) WTO – এর পূর্ণরূপ কী?
উত্তর: WTO – এর পূর্ণরূপ হলো – World Trade Organization.
(ক) ‘Sociology of Developing Societies’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: Hoogvelt.
(খ) উন্নয়নের দুটি রাজনৈতিক নির্ঘন্টের নাম উল্লেখ কর।
উত্তর: উন্নয়নের দুটি রাজনৈতিক নির্ঘণ্টের নাম হলো (ক)
রাজনৈতিক দলগুলোর মধ্যে পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক
শ্রদ্ধাবোধ এবং (খ) সুষ্ঠু, অবাধ ও ধারাবাহিক নির্বাচন।
(গ) বাণিজ্যতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
উত্তর: বাণিজ্যতন্ত্রের প্রধান প্রবক্তা হলেন থমাস মুন।
(ঘ) “সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর”-উক্তিটি কার?
উত্তর: “সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর” -উক্তিটি ভ্লাদিমির এলিচ লেনিন-এর।
(ঙ) কাকে নির্ভরশীলতা তত্ত্বের প্রবর্তক বলা হয়?
উত্তর: এ.জি. ফ্রাঙ্ককে (A.G. Frank)।
(চ) বহুজাতিক সংস্থা কী?
উত্তর: বহুজাতিক সংস্থা হলো এমন এক ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান যার মূল কার্যক্রম হলো পণ্য প্রস্তুত অথবা সেব! উৎপাদন এবং অন্তত দুটো দেশ জুড়ে যার কার্যক্রম বিস্তৃত।
(ছ) IMF-এর পূর্ণরূপ কী?
উত্তর: IMF-এরপূর্ণরূপ হলো- International Monetary fund.
(জ) বিশ্ব বাণিজ্য সংস্থা কখন গঠিত হয়?
উত্তর: বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯৯৫ সালের ১ জানুয়ারি গঠিত হয়।
(ঝ) মেগাসিটি কী?
উত্তর: মেগাসিটি বলতে সেই শহর বা নগরকে বুঝায় যেখানে ১ কোটি বা তার অধিক লোক বসবাস করে।
(ঞ) কখন এবং কোথায় রেনেসাঁর সূত্রপাত ঘটে?
উত্তর: ত্রয়োদশ শতাব্দীতে ইতালিতে রেনেসাঁর সূত্রপাত ঘটে।
(ট) উন্নয়ন ও অনুন্নয়ন সম্পর্কিত তাত্ত্বিক ধারণা কয়টি?
উত্তর: ৩টি।
(ঠ) সাম্রাজ্য পতনের সময়কাল উল্লেখ কর।
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের পর।
খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
- উন্নয়নের সংজ্ঞা দাও। ঢাবি. ২০১৪
- মানব উন্নয়ন সূচক কী? জাবি. ২০১৮
- নব মার্কসবাদীদের মতে অনুন্নয়নের প্রধান কারণগুলো সংক্ষেপে বর্ণনা কর। ঢাবি. ২০১৪
- অনুনুয়ন বলতে কী? ঢাবি. ২০১৫ জাবি. ২০১৬
- রেনেসাঁ কী? জাবি. ২০১৮
- উন্নয়নের নির্ঘণ্টকসমূহ বর্ণনা কর। জাবি. ২০২০ ঢাবি. ২০১৬
- সামাজিক উন্নয়ন বলতে কী বুঝ? জবি. ২০১৫ ২০১৭ ২০২১
- উন্নয়ন সমাজবিজ্ঞান বলতে কী বোঝ? জাবি. ২০২২
- টেকসই উন্নয়ন বলতে কী বোঝায়? ঢাবি. ২০১৬ জাবি. ২০১৫ ২০১৭ ২০২২
- নব্য উপনিবেশবাদ কী? ঢাবি. ২০১৬ জাবি. ২০১৪ ২০১৬
- প্রলেতারিয়েত এবং লুম্পেন প্রলেতারিয়েত বলতে কী বোঝ? ঢাবি. ২০১৫
- পুঁজিবাদ কি?
- তৃতীয় বিশ্বেরবৈশিষ্ট্যগুলো লেখ? জাবি. ২০১৯
- পুঁজিবাদের মৌলিক বৈশিষ্টাসমূহ কি?
- শিল্প পুঁজিবাদ-এর সংজ্ঞা দাও। জাবি. ২০১৬
- বনিক পুঁজিবাদ বলতে কী বোঝ? ঢাবি. ২০১৯
- বাণিজ্যবাদ কী? ঢাবি. ২০১৬
- বাণিজ্যতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। জাবি. ২০১৫ ২০১৭ ২০১৯
- একচেটিয়া পুঁজিবাদ বলতে কী বোঝায়? জাবি. ২০২১ ২০২২
- নব্য উপনিবেশবাদের বৈশিষ্ট্যসমূহ লেখ। জাবি. ২০২০ ২০২২
- নব্য মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা কর। জাবি. ২০১৮ ২০২০
- নির্ভরশীলতা তত্ত্ব কী? জাবি. ২০১৮ ২০২০
- এশীয় উৎপাদন ব্যবস্থা বলতে কী বুঝ? ঢাবি. ২০১৬
- ম্যানর প্রথার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। জাবি. ২০১৬
- বিশ্বব্যবস্থা ভত্ত্ব কী? বিশ্ব ব্যবস্থা তত্ত্বের সংজ্ঞা দাও। ঢাবি. ২০৬ জাবি. ২০১৪ ২০১৯ ২০২১
- নব্য-মার্কসবাদের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০২০
- এশীয় উৎপাদন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৬ ২০১৮ ২০২০
- আধুনিকীকরণ বলতে কী বুঝা? ঢাবি. ২০২২
- বাজনৈতিক উন্নয়ন বলতে কী বুঝ?
- আমলাতন্তু বলতে কি বুঝ?
- আমালাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কী কী?
- উন্নয়নশীল দেশ বলতে কি বুঝ?
- শিল্পায়ন বলতে কি বুঝ?
- বাংলাদেশে শিল্পায়নের প্রতিবন্ধকতাসমূহ সংক্ষেপে উল্লেখ কর। জাবি. ২০১৫
- নগর মানসিকতার সংজ্ঞা দাও। জাবি. ২০২১
- অতিনগরায়ণ কী? ঢাবি. ২০১৫
- অতি নগরায়ণের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। জাবি. ২০১৪ ২০১৭
- ‘স্কুয়াটার বসতি’ বলতে কী বোঝ? জাবি. ২০১৮
- গেভমেন্ট ডুয়েলার্সকী? জাবি. ২০২৩
- নগর পরিকল্পনা বলতে কী বুঝ? জাবি. ২০২০ ২০২২
- আন্তর্জাতিক উন্নয়েনে বিশ্বব্যাংকের ভূমিকা কী? ঢাবি. ২০১৬
- বিশ্বব্যাংকের উদ্দেশ্যসমূহ কি? জাবি. ২০১৪
- শিল্পায়নে বৈদেশিক পুঁজির ভূমিকা আলোচনা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৯
- FDI কি? ঢাবি. ২০১৬
- বহুজাতিক সংহাকী? জাবি. ২০১৯ ২০২১
- প্রকল্প সাহায্য কী? জাবি. ২০১৭
- বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্দেশ্যসমূহ কী? জাবি. ২০১৫ ২০১৭
- IMF-এর মূল উনেদশ্যসমূহ কী? ঢাবি. ২০১৫ জাবি. ২০২১
- “সাহায্য নির্ভরশীলতার হাতিয়ার” -ব্যাখ্যা কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৯ ২০২০ ২০২২
- দুর্নীতি বলতে কি বুঝ?
- অর্থনৈতিক দুর্নীতির ধরনসমূহ কি? জাবি. ২০১৪
- বাংলাদেশে দুর্নীতি দূরীকরণের কতিপয় সুপারিশ লিখ। জাবি. ২০১৫ ২০১৭
- দুর্নীতির অর্থনৈতিক উপাদানগুলো কী? জাবি. ২০১৯
- দুর্নীতির সাথে কোমল রাষ্ট্রের সম্পর্ক লিখ। জাবি. ২০১৮ ২০২০
- বিশ্বায়ন বলতেকি বুঝ?
- সাংস্কৃতিকবিশ্বায়ন ধারণাটি ব্যাখ্যাকর। ঢাবি. ২০১৬
- বিশ্বায়নের নেতিবাচক প্রভাব বর্ণনা কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮
- সাম্রাজ্যবাদের পতনের কারণ সংক্ষেপে লেখ। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৯
- বিশ্বায়ন প্রক্রিয়ায় সম্পদ ব্যবস্থাপনার ভূমিকা সংক্ষেপে আলোচনা কর। জাবি. ২০১৮ ২০১৯
- বিশ্বায়নের সাথে পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা কর। জাবি. ২০১৫ ২০১৭ ২০২০ ২০২২
গ – বিভাগ: রচনামূলক প্রশ্না উত্তর ⮟
- প্রাক-পুঁজিবাদী সমাজব্যবস্থার আর্থসামাজিক বৈশিষ্ট্যাবলি আলোচনা কর। জাবি. ২০১৪
- ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে রেনেসাঁর ভূমিকা ব্যাখ্যা কর। জাবি. ২০১৫ ২০১৯
- ‘পরিকল্পিত নগরায়নের মাধ্যমে টেক্সসই উন্নয়ন সম্ভব’-উক্তিটি পরীক্ষা কর। ঢাবি. ২০১৬
- উন্নয়নশীল দেশের উন্নয়নের কাঠামোগত প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর। জাবি. ২০১৬
- উন্নয়নশীল দেশসমূহের শিল্পায়নে বিদেশী পুঁজি বিনিয়োগের ভূমিকা মূল্যায়ন কর। জাবি. ২০১৭
- উন্নয়নশীল দেশে উন্নয়ন ও অনুন্নয়ন সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৭ ২০১৯ ২০২১
- উন্নয়ন ও অনুন্নয়নের সমাজবিজ্ঞানের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা কর। জাবি. ২০২০, ২০২২
- তৃতীয় বিশ্বের অনুন্নয়নের জন্য কোন ধরনের উন্নয়ন দায়ী? ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৫
- তৃতীয় বিশ্বের প্রেক্ষিতে শিল্পায়ন এবং উন্নয়ন এর সম্পর্ক বর্ণনা কর। ডাবি. ২০১৫
- বাণিজ্য অর্থনীতির বিকাশ সম্পর্কে ব্যাখ্যা কর। জবি. ২০১৬
- ইউরোপীয় বাণিজ্যতন্ত্রের উদ্ভবের কারণসমূহ ব্যাখ্যা কর। জাবি. ২০১৪
- উন্নয়নশীল বিশ্বে-নব্য-উপনিবেশবাদের প্রভাব আলোচনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৭
- উপনিবেশ সম্প্রসারণের সাথে অনুন্নয়নের সম্পর্ক আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৮
- আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের নব্যরূপ এবং কর্তৃত্ব আলোচনা কর। জাবি. ২০১৮
- উদাহরণসহ নব্য উপনিবেশবাদের সাম্প্রতিক ধারা আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৯
- বিশ্ব ব্যবস্থা তত্ত্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এবং দক্ষিণ এশিয়ার অনুন্নয়ন ও উন্নয়নকে বোজার জন্য। ঢাবি. ২০১৫
- ডব্লিউ, ডব্লিউ রস্টোর আধুনিকীকরণ তত্ত্বটি আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৬
- তৃতীয় বিশ্বের প্রেক্ষিতে আধুনিকায়ন তত্ত্বটি পর্যালোচনা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০২০
- এজি ফ্রাংকের নির্ভরশীলতা তত্ত্বটি পর্যালোচনা কর। ঢাবি. ২০১৬ জাবি. ২১৭ ২০১৯ ২০২১
- ইমানুয়েল ওয়ালারস্টেইনের বিশ্বব্যবস্থা তত্ত্বটি পর্যালোচনা কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৫ ২০১৮ ২০২০ ২০২২
- তৃতীয় বিশ্বের দেশগুলোর রাজনীতিতে সামরিক হস্তক্ষেশ ও সামরিক বাহিনীর ভূমিকা আলোচনা কর। জাবি. ২০১৭
- “অনিয়ন্ত্রিত আমপাতন্ত্র গণতন্ত্রের জন্য ছমকি স্বরূপ”। তোমার উত্তরের স্বশক্ষে যুক্তি দাও।
- উন্নয়নশীল দেশে সামরিক হস্তক্ষেপের কারণ আলোচন্য কর। জাবি. ২০১৬ ২০২০
- আমলাতন্ত্র কাকে বলে? উন্নয়ন পরিকল্পনায় বেসামরিক আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর।
- শিল্পায়ন বলতে কী বুঝ? শিল্পায়নের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
- বাণিজ্যবাদের সাথে অধীনতার সম্পর্ক আলোচনা কর। জাবি. ২০২১
- আমদানী বিকল্প শিল্পায়ন ও রপ্তানীমূখী শিল্পায়ন-কোনটি বাংলাদেশের জন্য প্রযোজ্য? বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৬
- উন্নয়নশীল দেশসমূহে অতিনগরায়ণের প্রভাব আলোচনা কর। জাবি. ২০১৮
- ‘সুস্থ নগরায়ণ সুস্থ উন্নয়নের পরিচায়ক।’-বাংলাদেশের প্রেক্ষিতে নগরায়ন প্রক্রিয়া এবং উন্নয়নের সম্পর্ক আলোচনা কর। জাবি. ২০১৫
- বাংলাদেশে নগর দারিদ্র্য দূরীকরণের উপায়সমূহ পর্যালোচনা কর। জাবি. ২০২০
- অতি নগরায়ণ কী? অতি নগরায়ণের ফলে সৃষ্ট সামাজিক সমস্যা সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০২১
- তৃতীয়বিশ্বে শিল্পায়নের ফলে উদ্ভূত সামাজিক সমস্যাসমূহ তুলে ধর। জাবি. ৩২০১৬ ২০২০ ২০২২
- “উন্নয়ন হলো নগরবিষয়ক প্রপঞ্চ”- ধারণাটি ব্যাখ্যা-কর। জাবি. ২০১৯ ২০২২
- বিশ্বায়নের সংজ্ঞা দাও। এই প্রসঙ্গে বিশ্বয়িত বিশ্বে যহুজ্ঞাতিক সংস্থাগুলোর ভূমিকা ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৫
- অনুন্নত দেশের শিল্পায়নে বৈদেশিক সাহায্যের ভূমিকা মূল্যায়ন কর। জাবি. ২০১৫
- বৈদেশিক সাহায্য ও উন্নয়নের মধ্যে ইতিবাচক ও নেতিবাচক সম্পর্ক উদাহরবসহ আলোচনা কর। ঢাবি. ২০১৬
- বৈদেশিক সাহায্য Clicat States এর ধারাব্যহিকতা রক্ষায় ভূমিকা পালন করে ক্ষমতাসীনদেরকে দুর্নীতিগ্রঞ্জ ঋরে ফেলে’-টাক্তিটি ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৫
- বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্দেশ্য ও ফার্যাবলি আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৬
- বাংলাদেশের অর্থনেতিক উন্নয়নে বহুজাতিক কোম্পানীর অবদানগুলো কী? ঢাবি. ২০১৫
- বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক সাহায্যের প্রভাব মূল্যায়ন কর। জাবি. ২০১৭ ২০২১
- উন্নয়নশীল দেশসমূহে সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর ভূমিকা মুল্যায়ন কর। জাবি. ২০১৮ ২০২২
- তৃতীয় বিশ্বের দেশগুলোর আর্থসামাজিক উন্নয়নে বিশ্বব্যাংকের ভূমিকা মূল্যায়ন কর। জাবি. ২০১৫ ২০১৭ ২০২০ ২০২২
- তৃতীয় বিশ্বের উপর বহুজাতিক সংস্থার দুর্নীতিমূলক কাার্যক্রমের প্রভাব পর্যালোচনা কর।
- ‘বৈদেশিক সাহায্য সংস্থা এবং বহুজাতিক কর্পোরেশনের মাধ্যমে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে’- তুমি কি এই বক্তব্যের সাথে ঐকমত্য পোষণ কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। জাবি. ২০১৬ ২০২০ ২০২২
- বাংরাদেশে দূর্নীতির কারণগুলো আলোচনা কর।
- “দুর্নীতি উন্নয়নের প্রতিবন্ধক” – ব্যাখ্যা কর। জাবি. ২০১৪
- সমাজজীবনে দুর্নীতির প্রভাব সংক্ষেপে লিখ।
- বিশ্বায়ন ও দুর্নীতির সম্পর্ক বর্ণনা কর। জাবি. ২০১৫ ২০১৭ ২০১৯
- তুমিকি মনে কর উন্নয়নের সাথে দুর্নীতির সম্পর্ক আছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০২১
- বিশ্বায়ন কী? বিশ্বায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর।
- পরিবেশের উপর বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আলোচনা কর। ঢাবি. জাবি. ২০১৪
- বিশ্বায়নের ফলে দুর্নীতি কি অধিকতার বিস্তার ঘটেছে? আলোচনা কর। ঢাবি. ২০১৪
- সমসাময়িক বিশ্বে জলবায়ু পরিবর্তনের সাথে বিশ্বায়নের সম্পর্ক আলোচনা কর। জাবি. ২০১৬
- বিশ্বায়নের বৈশিষ্ট্য উল্লেখপূর্বক উন্নয়নশীল দেশে এর প্রভাব ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৬
- যোশেফ স্টিগলিজ-এর বিশ্বায়ন তত্ত্বটি পর্যালোচনা কর। জাবি. ২০১৮
- তৃতীয় বিশ্বের দেশসমূহে বিশ্বায়নের প্রভাব আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৭ ২০২১
- “বিশ্বায়ন হলো নব্য সাম্রাজ্যবাদ”-ব্যাখ্যা কর। জাবি. ২০২০ ২০২২

