সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
মার্কসীয় সমাজবিজ্ঞান
মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
ক – বিভাগ: বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
ক) ‘The Poverty of Philosophy’গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘The Poverty of Philosophy’ গ্রন্থটির রচয়িতা কার্ল মার্কস ও এঙ্গেলস।
খ) “এ যাবৎকালের মানব সমাজের ইতিহাস, শ্রেণি সংগ্রামের ইতিহাস।”- উক্তিটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
উত্তর: কার্ল-মার্কস এর ‘The Communist Manifesto’ গ্রন্থ থেকে।
গ) যান্ত্রিক বস্তুবাদ কী?
উত্তর: বিপ্লবী বুর্জোয়া শ্রেণি অতীতে যে বস্তুবাদের জন্ম দিয়েছিল সেটিই যান্ত্রিক বস্তুবাদ।
ঘ) দ্বান্ত্রিক প্রক্রিয়ার কথা প্রথম কে বলেন?
উত্তর: জার্মান দার্শনিক হেগেল।
ঙ) কার্ল মার্কস বিচ্ছিন্নতাবোধের তত্ত্বটি কোন সমাজের প্রেক্ষাপটে বর্ণনা করেছেন?
উত্তর: কার্ল মার্কস বিচ্ছিন্নতাবোধের তত্ত্বটি পুঁজিবাদী সমাজের প্রেক্ষাপটে বর্ণনা করেছেন।
চ) উৎপাদন সম্পর্ক বলতে কী বোঝ?
উত্তর: উৎপাদন সম্পর্ক বলতে বুঝায় উৎপাদন প্রক্রিযার মধ্যে মানুষের পারস্পরিক সম্পর্ক।
ছ) ‘The state is march of God on earth’ উক্তিটি কার?
উত্তর: ‘The state is march of God on earth’ উক্তিটি হেগেলের।
জ) শ্রেণি সচেতনতা বলতে কী বোঝ?
উত্তর: সাধারণ অর্থে শ্রেণি সচেতনতা হলো বিভিন্ন ভাব ভাবনা, মত তত্ত্ব, ধারণা, সামাজিক অনুভূতির সমষ্টি।
ঝ) লুম্পেন প্রলেতারিয়েত কারা?
উত্তর: লুস্পেন প্রলেতারিয়েত বলতে চোর, অপরাধী, ভবঘুরে প্রভৃতি ইতর শ্রেণির লোকদের বুঝায়।
ঞ) “অক্টোবর বিপ্লব” কত সনে সংঘটিত হয়?
উত্তর: “অক্টোবর বিপ্লব” ১৯১৭ সালে সংগঠিত হয়
ট) মার্কসীয়দের মতে বিপ্লব কী?
উত্তর: মার্কসীয়দের মতে, বিপ্লব হলো ঐতিহাসিক প্রক্রিয়ার ফল, যা সামাজিক পরিবর্তনের পথকে সুপ্রশস্ত করে।
ঠ) শ্রম বিভাজন কী?
উত্তর: মার্কসীয়দের মতে শ্রম বিভাজন হলো একটি বিচ্ছিন্নতাবোধ প্রক্রিয়া।
ক) “Just as Darwin discovered the law of evolution in organic nature, so Marx discovered the law of evolution in human history.” -উজ্জিটি কার?
উত্তর: উক্তিটি এঙ্গেলস-এর।
খ) ‘The Grundrisse’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘The Grundrisse’ গ্রন্থটির রচয়িতা হলো- কার্ল মার্কস।
গ) মার্ক্সীয় চিন্তাধারার উৎসগুলো কি?
উত্তর: মার্ক্সীয় চিন্তাধারার উৎস ৩টি। যথা- জার্মান দর্শন ইংরেজি আদর্শ ও ফরাসি সমাজতন্ত্র।
ঘ) মার্ক্সীয় সমাজবিজ্ঞানের অন্ধকারাচ্ছন্ন সময়কাল কখন?
উত্তর: মার্ক্সীয় সমাজ বিজ্ঞানের অন্ধকারাচ্ছন্ন সময়কাল ছিল ১৯৩০-এর দশক থেকে ১৯৫০ এর দশক পর্যন্ত।
ঙ) বিচ্ছিন্নতাবোধ তত্ত্বটি কার্ল মার্ক্স কোন গ্রন্থে প্রদান করেন?
উত্তর: বিচ্ছিন্নতাবোধ তত্ত্বটি কার্ল মার্ক্স The Economic and Philosophical Manuscript গ্রন্থে প্রদান করেন।
চ) কার্ল মার্ক্সের উদ্বৃত্তমূল্য কার কার তত্ত্ব দ্বারা প্রভাবিত?
উত্তর: কার্ল মার্ক্সের উদ্বৃত্তমূল্য এডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডের তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়।
ছ) হেগেলের মতে দ্বন্দ্বের কারণ কী?
উত্তর: হেগেলের মতে, দ্বন্দ্বের কারণ হলো সৃষ্টিতত্ত্ব।
জ) কার্ল মার্ক্স এশীয় উৎপাদন প্রণালীর ধারণাটি কার নিকট থেকে গ্রহণ করেছেন?
উত্তর: কার্ল মার্ক্স এশীয় উৎপাদন প্রণালীর ধারণাটি ফ্রাঁসোয়া বার্নিয়ারের লেখা ভ্রমণকাহিনী ‘Travels in Mughal Empire নামক লেখনী থেকে গ্রহণ করেছেন।
ঝ) উৎপাদন শক্তি কি?
উত্তর: উৎপাদন শক্তি বলতে বুঝায় শ্রমিক ও তার শ্রমশক্তি এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি, হাতিয়ার প্রভৃতি।
ঞ) মার্ক্সের মতে আদর্শ কি?
উত্তর: মার্ক্সের মতে, কোন ব্যক্তি, গোষ্ঠী বা সমাজ কর্তৃক ধারণকৃত বিশ্বাসের সমষ্টিই হলো আদর্শ।
ট) অনিয়ন্ত্রিত পুঁজিবাদ কী?
উত্তর: অনিয়ন্ত্রিত পুঁজিবাদ হলো এমন একটি উৎপাদন ব্যবস্থ যেখানে ব্যক্তিগত সম্পত্তি ভিত্তি করে গড়ে উঠে এবং শ্রমিক শোষণের মাত্রা চরম আকার ধারণ করে।
ঠ) প্রলেতারিয়েত কারা?
উত্তর: উৎপাদন উপায়ের মালিকানাহীন শ্রেণি হলো গ্রলেতারিয়েত।
ক) মার্কসবাদের স্থপতি কে?
উত্তর: মার্কসবাদের স্থপতি কার্ল মার্কস।
খ) মার্কস বর্ণিত পুঁজিবাদী সমাজের প্রধান দুটি শ্রেণি কী কী?
উত্তর: মার্কস বর্ণিত পুঁজিবাদী সমাজের প্রধান দুটি শ্রেণি বুর্জোয়া ও প্রলেতারিয়েত।
গ) ‘ঐতিহাসিক বস্তুবাদ’ কী?
উত্তর: মানবসমাজ ও তার ইতিহাসের প্রকৃতি আলোচনার ক্ষেত্রে দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্বের প্রয়োগকেই ঐতিহাসিক বস্তবাদ বলে।
ঘ) “Life was either a feast or fast” -উক্তিটি কোন সমাজের ক্ষেত্রে প্রযোজ্য?
উত্তর: “Life was either a feast or fast”- উক্তিটি শিকার ও খাদ্য সংগ্রহমূলক সমাজের জন্য প্রযোজ্য।
ঙ) কার্ল মার্কস এর মতে কোন সমাজে রাষ্ট্রের বিলুপ্তি ঘটবে?
উত্তর: মার্কসীয় ধারণায় শ্রেণিদ্বন্দ্ব সমাজে শ্রেণি শোষণের অবসানের মাধ্যমে রাষ্ট্রের বিলুপ্তি ঘটবে।
চ) ‘A Contribution to the Political Economy’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: কার্ল মার্কস।
ছ) ‘অক্টোবর বিপ্লব’ কত সালে সংঘটিত হয়?
উত্তর: “অক্টোবর বিপ্লব” ১৯১৭ সালে সংগঠিত হয়।
জ) এশীয় উৎপাদন পদ্ধতির মূল বৈশিষ্ট্য কী?
উত্তর: এশীয় উৎপাদন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হলো ভূমিতে ব্যক্তিগত মালিকানার অনুপস্থিতি
ঝ) “মার্কসবাদ একটি বিশ্ববীক্ষণ” -উক্তিটি কার?
উত্তর: “মার্কসবাদ একটি বিশ্ববীক্ষণ”-উক্তিটি প্লেখানভের।
ঞ) শ্রেণিভিত্তিক উৎপাদন সম্পর্কের ভিত্তিকী?
উত্তর: শ্রেণিভিত্তিক উৎপাদন সম্পর্কের ভিত্তি হলো শোষণ।
ট) মার্কসের মতে সমাজ বিকাশের সর্বশেষ স্তরের নাম কী?
উত্তর: মার্কসের মতে সমাজ বিকাশের সর্বশেষ স্তরের নাম হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ।
ঠ) দ্বান্দ্বিক প্রক্রিয়ার কথা প্রথম কে বলেন?
উত্তর: জার্মান দার্শনিক হেগেল।
ক) ‘Marxism is a world view’- উক্তিটি কে করেছেন?ৎ
উত্তর: ‘Marxism is a world view’- উক্তিটি প্লেখানভ করেছেন।
খ) *The Sociology of Marx’গ্রস্থের রচয়িতা কে?
উত্তর: ‘The Sociology of Marx’ গ্রন্থের রচয়িতা হলেন Lefebre.
গ) মার্কস ফয়েরবাখ-এর চিন্তাকে কী বলে অভিহিত করেছেন?
উত্তর: মার্কস ফয়েরবাখ-এর চিন্তাকে যান্ত্রিক বস্তুবাদ বলে আখ্যায়িত করেছেন।
ঘ) Synthesis কী?
উত্তর: Thesis এবং Antithesis এর ক্রিয়ার ফলে যে নতুন মত বেরিয়ে আসে তাকে Synthesis বলে।
ঙ) হেগেলের মতে, দ্বন্দ্বের কারণ কী?
উত্তর: হেগেলের মতে, দ্বন্দ্বের কারণ হলো সৃষ্টিতত্ত্ব
চ) পুঁজিবাদী সমাজে পণ্য উৎপাদনের মূল উদ্দেশ্য কী?
উত্তর: পুঁজিবাদী সমাজে পণ্য উৎপাদনের মূল উদ্দেশ্য হলো বিনিময়।
ছ) Fetish কী?
উত্তর: Fetish হলো কোনো বস্তুগত জিনিস বা বিষয়ের প্রতি অস্বাভাবিক ভক্তি প্রদর্শন করা।
জ) লুম্পেন প্রলেতারিয়েত কারা?
উত্তর: লুম্পেন প্রলেতারিয়েত বলতে চোর, অপরাধী, ভবঘুরে প্রভৃতি ইতর শ্রেণির লোকদের বুঝায়।
ঝ) আদর্শ তত্ত্বের স্বাভাবিক ক্রিয়া কয়টি?
উত্তর: আদর্শ তত্ত্বের স্বাভাবিক ক্রিয়া চারটি।
ঞ) পেটি বুর্জোয়া কারা?
উত্তর: পেটি বুর্জোয়া হলো অল্প সম্পত্তির মালিক ও ব্যবসায়ী শ্রেণি।
ট) কার্ল মার্ক্সের মতে সামাজিক বিপ্লবের দুটি কারণ উল্লেখ কর।
উত্তর: কার্ল মার্ক্সের মতে সামাজিক বিপ্লবের দুটি কারণ হলো- ১. উৎপাদন শক্তির মধ্যে দ্বন্দ্ব ও ২. উৎপাদন সম্পর্কের মধ্যে অসংগতি।
ঠ) শ্রেণিভিত্তিক উৎপাদন সম্পর্কের ভিত্তি কী?
উত্তর: শ্রেণিভিত্তিক উৎপাদন সম্পর্কের ভিত্তি হলো শোষণ।
ক) “Marxism is the system of the views and teachings of Marx” উক্তিটি কে করেছে?
উত্তর: উক্তিটি করেছেন লেলিন।
খ) “Marxist Sociology” গন্থটি কার লেখা?
উত্তর: গ্রন্থটি T. B. Bottomore এর লেখা।
গ) রাজনৈতিক দলের প্রথম দ্বান্দ্বিক পদ্ধতির প্রয়োগ করেন কোন দার্শনিক।
উত্তর: জার্মানির দার্শনিক হেগেল।
ঘ) মার্ক্সের মতে সমাজ বিকাশের প্রথম স্থরের নাম কি?
উত্তর: মার্ক্সের মতে, সমাজবিকাশের প্রথম স্তরের নাম “আদিম সাম্যবাদী সমাজ”।
ঙ) মার্ক্সের মত, শ্রমিকের বিচ্ছিন্নতার প্রথম পর্যায় কোনটি?
উত্তর: মার্ক্সের মতে, শ্রমিকের বিচ্ছিন্নতার প্রথম পর্যায় হলো উৎপাদিত বস্তু হতে শ্যমিকের বিচ্ছিন্নতা।
চ) মূল্যের শ্রমতত্ত্ব কে উদ্ভাবন করেন?.
উত্তর: মূল্যের শ্রমতত্ত্ব উদ্ভাবন করেন কার্ল মার্কস।
ছ) Class for Itself কী?
উত্তর: Class for Itself হলো রাজনৈতিক চেতনাহীন শ্রেণি যারা নিজেদের অর্থসামাজিক ও অধিকার সম্পর্কে সচেতন থাকে।
জ) উৎপাদন শক্তি কী?
উত্তর: উৎপাদন শক্তি বলতে বুঝায় শ্রমিক ও তার শ্রমশক্তি এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি, হাতিয়ার প্রভৃতি।
ঝ) সাম্রাজ্যবাদ কী?
উত্তর: সাম্রাজ্যবাদ হলো দুর্বল রাষ্ট্রের উপর শক্তিশালী রাষ্ট্রের আবিপত্য।
ঞ) ‘শাসক শ্রেণির স্বার্থরক্ষায় রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে।’ এই মতটি কার?
উত্তর:
ট) ‘Entausserung’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘Entausserung’ শব্দের অর্থ হলো নিজের সত্তা থেকে বিচ্ছিন্নতা।
ঠ) প্রলেতারিয়েত কারা?
উত্তর: উৎপাদন উপায়ের মালিকানাহীন শ্রেণি হলো প্রলেতারিয়েত।
ক) “The Sociology of Marx’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘The Sociology of Marx গ্রন্থের রচয়িতা হলেন Lefetae
খ) মার্ক্সীয় তত্ত্বের দু’জন সমালোচকের নাম লেখ।
উত্তর: মার্কসবাদের অন্যান্য তাত্ত্বিকরা হলেন১. এঙ্গেলস ও ২. লেনিন।
গ) শ্রম বিভাজন কী?
উত্তর: মার্কসীয়দের মতে শ্রম বিভাজন হলো একটি বিচ্ছিন্নতাবোধ প্রক্রিয়া।
ঘ) মার্ক্সীয় চিন্তাধ্যরার দুটি মূল উৎসের নাম লেখ।
উত্তর: জার্মান দর্শন ও ফরাসি সমাজতন্ত্র।
ঙ) বুর্জোয়া বলতে কী বোঝ?
উত্তর: বুর্জোয়া হলো আধুনিক পুঁজিপতি শ্রেণি, যারা উৎপাদনের উপকরণের মালিকানা নিয়ন্ত্রণ করে।
চ) লুম্পেন প্রলেতারিয়েত কারা?
উত্তর: লুম্পেন প্রলেতারিয়েত বলতে চোর, অপরাধী, ভবঘুরে প্রভৃতি ইতর শ্রেণির লোকদের বুঝায়।
ছ) মার্ক্সীয় দর্শনের ভিত্তি কী?
উত্তর: মার্কসীয় দর্শনের ভিত্তি হলো দ্বান্দ্বিক বস্তুবাদ।
জ) ‘Class in itself কী?
উত্তর: Class in itself হলো রাজনৈতিক চেতনাহীন শ্রেণি যারা নিজেদের আর্থসামাজিক ও অধিকার সম্পর্কে সচেতন নয়।
ঝ) কার্ল মার্ক্সের মতে কোন সমাজে রাষ্ট্রের বিলুপ্তি ঘটবে?
উত্তর: মার্কসীয় ধারণায় শ্রেণিদ্বন্দ্ব সমাজে শ্রেণি শোষণের অবসানের মাধ্যমে রাষ্ট্রের বিলুপ্তি ঘটবে।
ঞ) উৎপাদন শক্তি কী?
উত্তর: উৎপাদন শক্তি রলতে বুঝায় শ্রমিক ও তার শ্রমশক্তি এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি, হাতিয়ার প্রভৃতি।
ট) ঐতিহাসিক বস্তুবাদ কী?
উত্তর: মানবসমাজ ও তার ইতিহাসের প্রকৃতি আলোচনার ক্ষেত্রে দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্বের প্রয়োগকেই ঐতিহাসিক বস্তুবাদ বলে।
ঠ) Essence কী?
উত্তর: পণ্যের ব্যবহারিক মূল্য, যা বাস্তব।
ক) ‘The Economic and Philosophical Manuscript’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: “The Economic and Philosophical Manuscrip” গ্রন্থটির রচয়িতা কার্ল মার্কস।
খ) ‘Marxism is a worldview’-উক্তিটি কে করেছেন?
উত্তর: ‘Marxism is a world vlew’- উক্তিটি প্লেখানভ করেছেন।
গ) কার্ল মার্ক্স-এর “The Communist Menifesto’ বইটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৮৪৮ সালে।
ঘ) “এ যাবৎ কালের মানব সমাজের ইতিহাস হচ্ছে শ্রেণিসংগ্রামের ইতিহাস”উক্তিটি মার্ক্সের কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে।
উত্তর: কার্ল-মার্কস এর ‘The Communist Manifesto’ গ্রন্থ থেকে।
ঙ) মার্ক্স ফয়েরবাখ-এর চিন্তাকে কী বলে অভিহিত করেছেন?
উত্তর: মার্কস ফয়েরবাখ-এর চিন্তাকে যান্ত্রিক বস্তুবাদ বলে আখ্যায়িত করেছেন।
চ) ‘অক্টোবর বিপ্লব’ কখন সংঘটিত হয়?
উত্তর: “অক্টোবর বিপ্লব” ১৯১৭ সালে সংগঠিত হয়।
ছ) মার্ক্সের মতে, সমাজবিকাশের শেষ স্তরের নাম কী?
উত্তর: মার্কসের মতে সমাজ বিকাশের সর্বশেষ স্তরের নাম হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ।
জ) কার্ল মার্ক্স কোন গ্রন্থে বিচ্ছিন্নতাবোধ তত্ত্বটি প্রদান করেন?
উত্তর: বিচ্ছিন্নতাবোধ তত্ত্বটি কার্ল মার্ক্স The Economic and Philosophical Manuscript গ্রন্থে প্রদান করেন।
ঝ) ‘দ্বান্দ্বিক প্রক্রিয়ার’ বিষয়টি সর্বপ্রথম কে বলেন?
উত্তর: জার্মান দার্শনিক হেগেল।
ঞ) মার্ক্সের মতে, সমাজবিকাশের প্রথম স্তরের নাম কী?
উত্তর: মার্কসের মতে, সমাজবিকাশের প্রথম স্তরের নাম ‘আদিম সাম্যবাদী সমাজ’।
ট) শ্রেণিভিত্তিক উৎপাদন সম্পর্কের ভিত্তি কী?
উত্তর: শ্রেণিভিত্তিক উৎপাদন সম্পর্কের ভিত্তি হলো শোষণ।
ঠ) পেটি বুর্জোয়া কারা?
উত্তর: পেটি বুর্জোয়া হলো অল্প সম্পত্তির মানিক ও ব্যবসায়ী শ্রেণি।
খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
- মার্কসীয় সমাজবিজ্ঞান বলতে কী বোঝ? জাবি. ২০১৬, ২০১৮ ঢাবি. ২০১৫
- মার্কসবাদ বলতে কী বোঝ? ঢাবি. ২০১৬ জাবি. ২০১৪, ২০১৭, ২০২০
- মার্ক্সবাদের বৈশিষ্ট্যসমূহ লেখ। জাবি. ২০১৫, ২০১৯
- মার্কসবাদ একটি বিশ্ব বিক্ষণ-ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৪
- মার্ক্সীয় সমাজবিজ্ঞানের প্রকৃতি লেখ। জাবি. ২০২২
- দ্বান্দ্বিক বস্তুবাদ কী?
- দ্বান্দ্বিক পদ্ধতি বলতে কী বোঝ? জাবি. ২০১৭
- কার্ল মার্ক্সের দ্বান্দ্বিক বস্তুবাদের বৈশিষ্ট্যাবলি উল্লেখ কর। অথবা, দ্বান্দ্বিক বস্তুবাদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর। জাবি. ২০১৪, ২০১৬, ২০১৯
- সংক্ষেপে ভাববাদ এবং বস্তুবাদের মধ্যে পার্থক্য নির্দেশ কর। জাবি. ২০১৪, ২০১৬, ২০১৮, ২০২০
- দ্বান্দ্বিকতার নীতি বলতে কী বুঝ? জাবি. ২০১৯
- বিচ্ছিন্নতাবোধ বলতে কি বোঝ? জাবি. ২০১৫, ২০২১
- সম্পত্তি কী? জাবি. ২০১৫
- বিচ্ছিন্নতাবোধের প্রকারভেদ উল্লেখ কর। জাবি. ২০১৫
- বিচ্ছিন্নতাবোধের কারণসমূহ উল্লেখ কর। জাবি. ২০১৬, ২০২২
- ঐতিহাসিক বস্তুবাদ কী?
- ঐতিহাসিক বস্তুবাদের মূল সূত্রসমূহ উল্লেখ কর। ঢাবি. ২০১৪, ২০১৬;জাবি. ২০১৯
- উপনিবেশবাদ বলতে কী বোঝ? ঢাবি. ২০১৬
- মার্কসীয় তত্ত্ব অনুসারে শ্রেণির মূল বৈশিষ্ট্যসমূহ কী? জাবি. ২০১৪, ২০১৭
- উৎপাদন সম্পর্কের সংজ্ঞা দাও। জাবি. ২০২০
- ঐতিহাসিক অক্টোবর বিপ্লবের তাৎপর্য লেখ। জাবি. ২০২১
- মার্কসের মতে সমাজবিকাশের স্তরসমূহকি? জাবি. ২০১৬, ২০২১
- এশীয় উৎপাদন পদ্ধতি কী? ঢাবি. ২০১৬ জাবি. ২০১৭, ২০১৯, ২০২১, ২০২২
- উৎপাদন প্রণালি প্রত্যয়টি সংক্ষেপে ব্যাখ্যা কর। জাবি. ২০১৬, ২০২০, ২০২২
- শ্রেণিদ্বন্দ্ব বলতে মার্ক্স কী বুঝিয়েছেন? ঢাবি. ২০১৫
- শ্রেণির সংজ্ঞা দাও। জাবি. ২০১৫
- উদ্বৃত্ত মূল্য বলতে কী বোঝ? ঢাবি. ২০১৬ জাবি. ২০১৫, ২০১৭
- শ্রেণি সংগ্রাম কী? অথবা, শ্রেণিসংগ্রামের সংজ্ঞা দাও। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৪, ২০১৮
- শ্রমের লৈঙ্গিক বিভাজন কী? জাবি. ২০১৪, ২০১৬,২০১৮, ২০২০
- শ্রেণির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০২১
- অথবা, সর্বহারার একনায়কত্ব কী? ঢাবি. ২০১৬ জাবি. ২০১৪,২০১৮, ২০২২
- পুঁজিবাদ কী? ঢাবি. ২০১৫
- বস্তু ভক্তিবাদ কী? জাবি. ২০১৫ ২০১৮
- পুঁজিবাদের পাঁচটি বৈশিষ্টা তুলে ধর। অথবা, পুঁজিবাদের পাঁচটি বৈশিষ্ট্য লিখ।
- পুঁজি রপ্তানি কি? জাবি. ২০১৫ ২০২১
- পণ্যের বিনিময় মূল্য বলতে কী বুঝ? ঢাবি. ২০১৫ জাবি. ২০১৫ ২০১৭ ২০১৮ ২০১৯ ২০২২
- মার্কস সারপ্লাস ভ্যালু বলতে কি বুঝিয়েছেন? ঢাবি. ২০১৪
- সামাজিক বিপ্লব কাকে বলে? জাবি. ২০১৪, ২০১৭, ২০২০
- মার্ক্সেরবিপ্লব তত্ত্বের সু দর্শী বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৫ কার্ল মার্কসের বিপ্লব তত্ত্বটি বর্ণনা কর। ঢাবি. ২০১৫
- সাম্রাজ্যবাদ কী? অথবা, সাম্রাজ্যবাদের সংজ্ঞা দাও। জাবি. ২০১৬
- আদিম সাম্যবাদ বলতে কী বোঝ? ঢাবি. ২০১৬
- আধুনিক সাম্যবাদ কী? জাবি. ২০২১
- সমাজতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। অথবা, সমাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কী কী? ঢাবি. ২০১৪
- আদিম সাম্যবাদ ও সামন্ততন্ত্রের মধ্যকার পার্থক্য নির্দেশ কর। ঢাবি. ২০১৫
- আদিম সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের মধ্যে পার্থক্য নির্ণয় কর। জাবি. ২০২১
- সাম্রাজ্যবাদী পুঁজিবাদের পূর্বশর্তসমূহ লেখ। জাবি. ২০২২
- তত্ত্ব কী?
- মার্কস এর দ্বান্দ্বিক পদ্ধতি ব্যাখ্যা কর।
- শ্রমবিভাজন বলতে কী বুঝ।
- সামাজিক ও লৈঙ্গিক শ্রমবিভাজনের মধ্যে পার্থক্য লিখ। জাবি. ২০১৭
- সামাজিক শ্রমবিভাজন বলতে কি বোঝ? জাবি. ২০১৫
- শ্রমবিভাজনের উদ্দেশ্য কী? জাবি. ২০১৯ ২০২২
গ – বিভাগ: রচনামূলক প্রশ্না উত্তর ⮟
- মার্ক্সবাদ ও মার্ক্সীয় সমাজবিজ্ঞানের সাদৃশ্য ও বৈসাদৃশ্য তুলে ধর। জাবি. ২০১৫
- “মার্কসবাদ হলো সমাজতত্ত্বের বিরুদ্ধে”—উক্তিটি বিশ্লেষণ কর। জাবি. ২০১৫
- প্রাচ্যের ইউরোপীয় সমাজে পুঁজিবাদের বিকাশের কারণ সম্পর্কিত মার্ক্সীয় ও ওয়েবারীয়ান তত্ত্বসমূহ পর্যালোচনা কর। জাবি. ২০১৬
- মার্ক্সবাদী আলোচনায় সমাজে ধর্মের ভূমিকাকে কীভাবে মূল্যায়ন করা হয়? আলোচনা কর। জাবি. ২০১৫
- মার্ক্সীয় সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৭ ২০১৯ ২০২১
- সংক্ষেপে মার্কসবাদের মূলনীতিসমূহ আলোচনা কর। জাবি. ২০১৪, ২০১৮, ২০২১
- সমসাময়িক উন্নয়নশীল দেশসমূহে মার্ক্সবাদের তাৎপর্য বিশ্লেষণ কর। জাবি. ২০১৬ ২০২০
- সংক্ষেপে কার্ল মার্কসের দ্বান্দ্বিক প্রক্রিয়ার তিনটি সূত্র ব্যাখ্যা কর। ঢাবি. জাবি. ২০১৫
- দ্বান্দ্বিক বস্তুবাদ কি? সমাজ বিকাশের বিশ্লেষণে এর গুরুত্ব আলোচনা কর। ঢাবি. ২০১৪
- মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদ তত্ত্বটি পর্যালোচনা কর। জাবি. ২০১৭ ২০২০
- বস্তুবাদ ও ভাববাদ সম্পর্কে মার্ক্স ও হেগেলের ধারণা পর্যালোচনা কর। ঢাবি. ২০১৫ ২০১৬
- হেগেল ও মার্ক্সের দ্বান্দ্বিক পদ্ধতির তুলনা কর। জাবি. ২০১৬ ২০১৯
- দ্বান্দ্বিক পদ্ধতি সম্পর্কে ফয়েরবাখ-এর মতবাদ ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৪ ২০১৮ ২০১৯
- মার্ক্সীয় বস্তুবাদ ও হেগেলীয় ভাববাদের মধ্যে পার্থক্য বর্ণনা কর। জাবি. ২০১৭ ২০২১
- মার্কসবাদের গুরুত্ব কী?
- মার্কসবাদের উৎসসমূহ আলোচনা কর।
- ‘ বিচ্ছিন্নতাবাদ পুঁজিবাদী ব্যবস্থার অনিবার্য পরিণতি।’ — বিশদভাবে ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৪, ২০১৬, জাবি. ২০১৪, ২০১৬, ২০১৮, ২০২০, ২০২২
- উপনিবেশবাদ ও নব্য উপনিবেশবাদের সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যাকর।
- এশীয় উৎপাদন পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ঢাবি. ২০১৪, ২০১৫, ২০১৬; জাবি. ২০১৪
- কার্ল মার্ক্সের শ্রেণি সংগ্রাম তত্ত্বটি পর্যালোচনা কর। জাবি. ২০১৭
- সমালোচনাসহ কার্লমার্ক্স-এর ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা কর। জাবি. ২০১৬, ২০১৮, ২০২০, ২০২২
- সমাজ বিশ্লেষণে ঐতিহাসিক বস্তুবাদের গুরুত্ব আলোচনা কর। জাবি. ২০১৪, ২০১৯, ২০২২
- ‘মার্কসের অর্থনৈতিক তত্ত্বের ভিত্তি হলো উদ্বৃত্ত মূল্যের নীতি’ -উক্তিটির যথার্থতা বিচার কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৪
- সমালোচনাসহ মার্কস-এর শ্রমের মূল্যতত্ত্বটি আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৮
- ‘এ যাবৎ কালের মানব সমাজের ইতিহাস হচ্ছে শ্রেণি সংগ্রামের ইতিহাস।’-কার্ল মার্ক্স -উক্তিটি ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৪, ২০১৫, ২০১৬;জাবি. ২০১৫, ২০১৮, ২০২০
- মার্কসের উদ্বৃত্ত মূল্য তত্ত্বটি কিভাবে শ্রমিক শ্রেণিকে শোষণ করে? আলোচনা কর। জাবি. ২০১৬ ২০২১
- পুঁজিবাদ কী? পুঁজিবাদ সম্পর্কে মার্কসের ধারণা ব্যাখ্যা কর।
- উদাহরণসহ পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ঢাবি. ২০১৬
- Karl Marx Weber এর তত্ত্বের তুলনামূলক আলোচনা কর।
- কার্ল মার্কসের বস্তুভক্তিবাদ তত্ত্বটি মূল্যায়ন কর। জাবি. ২০১৪
- পুঁজিবাদী অর্থনীতির বিনিময় বহাবস্থার সাথে বহুতক্তিবাদের সম্পর্ক আলোচনা কর। জাবি. ২০১৭ ২০১৯ ২০২২
- মার্কসীয় দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে বর্ণনা কর।
- মার্কসের মতে সামাজিক বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২২
- কার্ল মার্কস এর রাষ্ট্রতত্ত্ববিশ্লেষণ কর। জাবি. ২০১৭
- ‘রাষ্ট্রশ্রেণি শোষণের হাতিয়ার’-মূল্যায়ন কর। জাবি. ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২১
- ‘রাষ্ট্র আপনা আপনিই বিলুপ্ত হয়ে যাবে’-উক্তিটি মূল্যায়ন কর। জাবি. ২০১৬, ২০২২
- মার্কসের লেখনীতে সাম্রাজ্যবাদের যে পরিচয় পাওয়াযায় তা আলোচনা কর। জাবি. ২০১৫
- সাম্রাজ্যবাদ কী সাম্রাজ্যবাদের উদ্ভব ও বিকাশের কারণ পর্যালোচনা কর।
- সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ও রাজনৈতিক বৈশিষ্ট্যসমূহ মূল্যায়ন কর। জাবি. ২০২০
- ‘সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়’-উক্তিটি ব্যাখ্যা কর। জাবি. ২০১৭ ২০২১ ২০১৯
- -সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব মূল্যায়ন কর। জাবি. ২০২২
- কার্ল মার্কস এর কমিউনিজম সম্পর্কে ধারণা দাও।
- মার্কসের বিজ্ঞান তত্ত্বের মূলকথা বিশ্লেষণ কর। জাবি. ২০১৬
- গফম্যানের নাটকীয় বিশ্লেষণ তত্ত্বটি আলোচনা কর। ঢাবি. ২০১৫
- সামাজিক স্তরবিন্যাস এবং এর বস্তুগত ভিত্তি সম্পর্কেমার্ক্সের মতবাদ বিশ্লেষণ কর। ঢাবি. ২০১৫
- “শ্রমবিভাজনের উদ্দেশ্য অধিকতর শোষণ”- পর্যালোচনা কর। জাবি. ২০২০
- মার্কসীয় শ্রেণি এবং সামাজিক স্তরবিন্যাস তত্ত্ব পর্যালোচনা কর। ঢাবি. ২০১৬
- মানুষ ও সমাজ সংক্রান্ত মার্ক্সীয় মতবাদ পর্যালোচনা কর। ঢাবি. ২০১৫
- জেন্ডার দৃষ্টিকোণ থেকে পুঁজিবাদী সমাজের শ্রমবিভাজন বিশ্লেষণ কর। জাবি. ২০১৯
- শ্রমবিভাজন সম্পর্কে মার্কসীয় ধারণা লিখ। জাবি. ২০১৫ ২০১৭ ২০১৯
- ন্ডার সম্পর্কিত মার্ক্সবাদী তত্ত্বসমূহ মূলত প্রেণিশোষণ এবং জেন্ডার অসমতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণে গুরুত্বারোপ করে।- যুক্তি সহকারে বিশ্লেষণ কর। জাবি. ২০২১
- সাম্প্রতিক বিশ্বের আর্থসামাজিক প্রেক্ষাপটে লিঙ্গভিত্তিক শ্রমবিভাজন কেন একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে? আলোচনা কর। জাবি. ২০২২

