• Home
  • Class 0-12
  • Masters
  • Honours
  • Degree
  • Grammar
    • Bangla Grammar
    • English Grammar
    • Arabic Grammar
  • Computer
    • MS Word
  • Jobs Study
    • BCS
    • Bank
    • Primary
    • Govt. job
    • Nibandhon
    • Medical Admission
    • University Admission
    • Army/Police/BDR/Anchar
  • Jobs
  • News
  • Tools
    • আনা গন্ডা ক্যালকুলেটর
    • Copyable PDF maker
    •  PDF to Excel
    •  Word to PDF
    • Add and remove PDF watermark
    • Add Page Numbers
    • Merge PDF files
    • Organize PDF
    • PDF to image
    • PDF to PowerPoint
    • PDF to Word
    • PowerPoint to PDF
    • Remove PDF Pages
    • Rotate PDF
    • Separate PDF | Split
    • Image to PDF
    • Home
    • Class 0-12
    • Masters
    • Honours
    • Degree
    • Grammar
      • Bangla Grammar
      • English Grammar
      • Arabic Grammar
    • Computer
      • MS Word
    • Jobs Study
      • BCS
      • Bank
      • Primary
      • Govt. job
      • Nibandhon
      • Medical Admission
      • University Admission
      • Army/Police/BDR/Anchar
    • Jobs
    • News
    • Tools
      • আনা গন্ডা ক্যালকুলেটর
      • Copyable PDF maker
      •  PDF to Excel
      •  Word to PDF
      • Add and remove PDF watermark
      • Add Page Numbers
      • Merge PDF files
      • Organize PDF
      • PDF to image
      • PDF to PowerPoint
      • PDF to Word
      • PowerPoint to PDF
      • Remove PDF Pages
      • Rotate PDF
      • Separate PDF | Split
      • Image to PDF
  • mdreadaim@gmail.com
  • Bangladesh
Login
Read Aim

Read Aim

  • Home
  • Class 0-12
  • Masters
  • Honours
  • Degree
  • Grammar
    • Bangla Grammar
    • English Grammar
    • Arabic Grammar
  • Computer
    • MS Word
  • Jobs Study
    • BCS
    • Bank
    • Primary
    • Govt. job
    • Nibandhon
    • Medical Admission
    • University Admission
    • Army/Police/BDR/Anchar
  • Jobs
  • News
  • Tools
    • আনা গন্ডা ক্যালকুলেটর
    • Copyable PDF maker
    •  PDF to Excel
    •  Word to PDF
    • Add and remove PDF watermark
    • Add Page Numbers
    • Merge PDF files
    • Organize PDF
    • PDF to image
    • PDF to PowerPoint
    • PDF to Word
    • PowerPoint to PDF
    • Remove PDF Pages
    • Rotate PDF
    • Separate PDF | Split
    • Image to PDF

৫। কর্পোরেট গভর্ন্য্যান্স

সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর

কর্পোরেট গভর্ন্য্যান্স

মাস্টার্স হিসাববিজ্ঞান বিভাগ

পূর্ণমান – ৮০
ক – বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর    ১ x ১০ = ১০
খ  – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর             ৫ x ৪  = ২০
গ  – বিভাগ: রচনামূলক প্রশ্নউত্তর        ৫ x ১০= ৫০

ক – বিভাগ:  বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟

🟀 Click Below for Answer 🟀
অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০১৬

(ক) অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কি?
উত্তর: যে নিয়ন্ত্রণ কৌশল প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে তাকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বলে।
(খ) বিস্তৃত মালিকানা কি?
উত্তর: যখন কোনো কোম্পানির অধিকাংশ শেয়ার বিপুল সংখ্যক ব্যক্তিগত শেয়ার হোল্ডারদের অধীনে থাকে তখন তাকে বিস্তৃত মালিকানা বলে।
(গ) শেয়ার মালিকানা স্কিম কি?
উত্তর: শেয়ার মালিকানা স্কিম হচ্ছে একটি আনুষ্ঠানিক প্রণোদনা বা উদ্দীপনা পরিকল্পনা যেখানে নির্বাহীসহ কর্মচারীরা তাদের ফার্মের কিছু শেয়ার গ্রহণ করে থাকে।
(ঘ) ট্রাস্ট কি?
উত্তর: তীব্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণ ও মুনাফা অর্জনের লক্ষে যৌথ মূলধনী কারবারের শেয়ারহোল্ডারগণ যে শক্তিশালী সংগঠন গড়ে তোলে তাকে ট্রাস্ট বলে।
(ঙ) বাজার অর্থনীতি কি?
উত্তর: যে অর্থনীতিতে ব্যক্তি ও বেসরকারি ফার্মগুলো উৎপাদন ও বণ্টন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নিয়ে থাকে তাকে বাজার অর্থনীতি বলে।
(চ) স্মারকলিপি কি?
উত্তর: যে দলিলে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্যের প্রকৃতি, দায়িত্বের প্রকৃতি, মূলধনের পরিমাণ ইত্যাদি উল্লেখ থাকে তাকে স্মারকলিপি বলে।
(ছ) এজেন্সি ব্যয় কাকে বলে?
উত্তর: এজেন্সি সমস্যা প্রতিরোধে বা প্রশমন করতে গিয়ে শেয়ারহোল্ডারগণ যা ব্যয় করে থাকেন তাকে এজেন্সি ব্যয় বলা হয়।
(জ) মার্জার কাকে বলে?
উত্তর: যখন দুই বা ততোধিক কোম্পানি একত্রে মিলিত হয়ে ব্যবসায় পরিচালনা করে তখন তাকে একত্রীকরণ/ মার্জার বলে।
(ঝ) ডুয়োপলি বাজার কি?
উত্তর: যে বাজারে দুজন ব্যক্তি/ফার্ম কোনো দ্রব্যের উৎপাদন ও যোগান নিয়ন্ত্রণ করে এবং পণ্যের দাম নির্ধারণ করে তাকে ডুয়োপলি বাজার বলে।
(ঞ) কোম্পানির অবসায়ক বলতে কি বুঝ?
উত্তর: সাধারণত যার তত্ত্বাবধানে কোম্পানির বিলোপসাধন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে কোম্পানির অবসায়ক বলে।
(ট) পাবলিক সেক্টর বলতে কি বুঝ?
উত্তর: সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণে জণকল্যাণসাধনের উদ্দেশ্যে যেসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় তাদেরকে পাবলিক সেক্টর বলে।
(ঠ) কোম্পানির বিধিবদ্ধ সভা বলতে কি বুঝ?
উত্তর: প্রত্যেক কোম্পানির নিবন্ধন প্রাপ্তির ৩০ দিন হতে ১৮০ দিনের মধ্যে যে সভার আহ্বান করতে হয় তাকে বিধিবদ্ধ সভা বলে।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০১৭

(ক) এজেন্সি তত্ত্ব কাকে বলে?
উত্তর: প্রিন্সিপাল (শেয়ারহোল্ডার) এবং এজেন্ট (ম্যানেজার) -এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যার জন্য যে তত্ত্ব প্রয়োগ করা হয় তাকে এজেন্সি তত্ত্ব বলা হয়।
(খ) নিয়ন্ত্রণ কী?
উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিটি কার্য পূর্ব পরিকল্পিত পরিকল্পনা অনুসারে সম্পাদন হচ্ছে কিনা তা সুনিশ্চিত করার কাজকে নিয়ন্ত্রণ বলে।
(গ) নন-এক্সিকিউটিভ ডিরেক্টর কারা?
উত্তর: নন-এক্সিকিউটিভ ডিরেক্টরস হলো কোম্পানির কর্পোরেট বোর্ডের সদস্য যারা কোম্পানির কর্মকর্তা নন এবং কোম্পানির ব্যবস্থাপনা ও পরিচালন কার্যক্রমের সাথে সম্পৃক্ত নন।
(ঘ) এক্যুইজিশন কাকে বলে?
উত্তর: কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের নিমিত্তে যখন কোনো কোম্পানি অন্য এক বা একাধিক কোম্পানির কারবার কিনে নেয় তখন তাকে অ্যাক্যুইজিশন বলে।
(ঙ) ইপিএস কী?
উত্তর: কোনো কোম্পানির কর পরবর্তী নিট লাভকে সাধারণ শেয়ার দ্বারা, ভাগ করলে যা পাওয়া যায় তাই হলো ইপিএস।
(চ) দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ বলতে কী বুঝ?
উত্তর: দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলো এমন এক ধরনের সংসদ যেখানে বিধানকর্তারা দুইভাগে বিভক্ত এবং আইনসভার জন্য দুটি চেম্বার বা কক্ষ আছে।
(ছ) আন্তর্জাতি মুদ্রা তহবিল কী?
উত্তর: আন্তর্জাতিক ক্ষেত্রে বিনিময় হারের স্থিতিশীলতা, তারল্য উডস সম্মেলনের মাধ্যমে যে আন্তর্জাতিক সংস্থা গঠন হয় তাকেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলা হয়।
(জ) SAPTA এর পূর্ণরূপ লিখ।
উত্তর: SAPTA এর পূর্ণরূপ হলো- South Asian Preferential Trade Agreement.
(ঝ) উদ্দীপনা স্কিম কী?
উত্তর: উদ্দীপনা স্কিম হলো এমন এক ধরনের স্কিম যা একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু ব্যক্তিগত দল দ্বারা বিশেষ কিছু কাজ বা আচরণকে উৎসাহিত করতে ব্যবহার করা হয়।
(ঞ) মিশ্র অর্থনীতি কী?
উত্তর: যেখানে বাজার ও সরকার দুটি উপাদানই রয়েছে তাকে মিশ্র অর্থনীতি বলে।
(ট) প্রবর্তকের সংজ্ঞা দাও।
উত্তর: কোম্পানি নিবন্ধনের পূর্বে যেসব ব্যক্তি উদ্যোগ গ্রহণ করে, পরিকল্পনা প্রস্তুত করে, সংগঠন রচনা ‘করে এবং কোম্পানিকে নিবন্ধনের মাধ্যমে একটি কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট সচল ব্যবসায়ী, প্রতিষ্ঠানরূপে উপন্থাপন করে তাদেরকে প্রবর্তক বলে।
(ঠ) UNCTAD এর পূর্ণরূপ কী?
উত্তর: UNCTAD এর পূর্ণরূপ হলো- United Nations Conference on Trade & Development.

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০১৮

(ক) কর্পোরেট গভর্ন্যান্স কি?
উত্তর: যে সকল কৌশল, পদ্ধতি বা সম্পর্ক দ্বারা কোম্পানি নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে কর্পোরেট গভর্ন্যান্স বলা হয়।
(খ) নিয়ন্ত্রণের গুপ্ত ব্যয় কি?
উত্তর: প্রতিষ্ঠানের যে ব্যয়গুলো সাধারণত দৃষ্টিগোচর হয় না বা যেগুলো টাকার অংকে পরিমাপ করা সম্ভব হয় না এরূপ ব্যয়কে গুপ্ত ব্যয় বলে।
(গ) মার্জার কাকে বলে?
উত্তর: যখন দুই বা ততোধিক কোম্পানি একত্রে মিলিত হয়ে ব্যবসায় পরিচালনা করে তখন তাকে একত্রীকরণ/ মার্জার বলে।
(ঘ) আর্বিট্রেজ কি?
উত্তর: সাধারণত ট্রেডাররা যখন তাদের মুনাফার উদ্দেশ্যে দুই বা তার অধিক সংখ্যক আর্থিক বাজারের অবস্থানসমূহের পরিবর্তন করে এবং সিকিউরিটি, পণ্য বা সেবাসমূহের মূল্য অথবা মুদ্রা মান পরিবর্তনের ওপর ভিত্তিকরে ট্রেডিং কার্যক্রমসমূহের সম্পাদন করে থাকে, তখন তাকে আর্বিট্রেজ বলা হয়।
(ঙ) OECD এর পূর্ণরূপ লিখ।
উত্তর: OECD এর পূর্ণরূপ হলো- Organization for Economic Co-operation and Development.
(চ) মনোপসনি কি?
উত্তর: যে বাজারে বিক্রেতার সংখ্যা অধিক কিন্তু ক্রেতার সংখ্যা মাত্র একজন তাকে মনোপসনি বাজার বলে।
(ছ) কার্যসম্পাদন সম্পর্কিত পারিশ্রমিক কি?
উত্তর: কার্যসম্পাদন সম্পর্কিত পারিশ্রমিক হলো কর্মীদের মোট বেতনের একটি অংশ যা ব্যবসায় বা ব্যবসায়ের অংশ বিশেষের মুনাফার পরিবর্তনের সাথে সম্পর্কিত।
(জ) ট্রাস্ট কি?
উত্তর: তীব্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণ ও মুনাফা অর্জনের লক্ষে যৌথ মূলধনী কারবারের শেয়ারহোল্ডারগণ যে শক্তিশালী সংগঠন গড়ে তোলে তাকে ট্রাস্ট বলে।
(ঝ) কমান্ড অর্থনীতি কি?
উত্তর: যে ক্ষেত্রে সরকার উৎপাদনের সকল উপাদান, যেমনভূমি, মূলধন ইত্যাদির একচ্ছত্র অধিকারী হয় তাকে কমান্ড অর্থনীতি বলে।
(ঞ) কার্যকরি বাজারকি?
উত্তর: কার্যকরি বা দক্ষ বাজার হচ্ছে এমন একটি বাজার যেখানে আর্থিক সম্পদ সংক্রান্ত সকল প্রয়োজনীয় তথ্য দ্রুত এবং সম্পূর্ণভাবে তার মূল্যের উপর আলোকপার্ত করে।
(ট) কর্পোরেট প্রতিবেদন কি?
উত্তর: ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী, প্রতিটি কোম্পানি বাধ্যতামূলকভাবে প্রতি বছর যে, বার্ষিক রিপোর্ট তৈরি করে, তাকে কর্পোরেট রিপোর্ট বা প্রতিবেদন বলে।
(ঠ) পাবলিক সেক্টর কাকে বলে?
উত্তর: সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণে জণকল্যাণসাধনের উদ্দেশ্যে যেসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় তাদেরকে পাবলিক সেক্টর বলে।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০১৯

(ক) কর্পোরেট প্রতিবেদন কী?
উত্তর: ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী, প্রতিটিনকোম্পানি বাধ্যতামূলকভাবে প্রতি বছর যে বার্ষিক রিপোর্ট তৈরি করে তাকে কর্পোরেট রিপোর্ট বা প্রতিবেদন বলে।
(খ) এজেন্সি তত্ত্ব কাকে বলে?
উত্তর: প্রিন্সিপাল (শেয়ারহোল্ডার) এবং এজেন্ট (ম্যানেজার)- এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যার জন্য যে তত্ত্ব প্রয়োগ করা হয় তাকে এজেন্সি তত্ত্ব বলা হয়।
(গ) শেয়ার মালিকানা স্কিম কী?
উত্তর: শেয়ার মালিকানা স্কিম হচ্ছে একটি আনুষ্ঠানিক প্রণোদনা বা উদ্দীপনা পরিকল্পনা যেখানে নির্বাহীসহ কর্মচারীরা তাদের ফার্মের কিছু শেয়ার গ্রহণ করে থাকে।
(ঘ) আর্থিক শক্তিকী?
উত্তর: আর্থিক শক্তি বলতে প্রতিষ্ঠান বিনিয়োগকৃত মূলধন ওনমূলধন সংগ্রহ করার সামর্থ্যকে বুঝায়।
(ঙ) গ্রসন কাকে বলে?
উত্তর: একটি বিদ্যমান কোম্পানি যদি আরেকটি বিদ্যমাননকোম্পানির ব্যবসা ক্রয় করে তখন তাকে গ্রসন বলে।
(চ) BSEC এর পূর্ণরূপ লেখ।
উত্তর: BSEC এর পূর্ণরূপ- Bangladeshi Securities and Exchange Commissions.
(ছ) প্রক্সি কাকে বলে?
উত্তর: কোনো সাধারণ সভায় কোনো সদস্য উপস্থিত থাকতে না পারলে তার পক্ষে ভোট প্রদানের জন্য একজন প্রতিনিধি নিয়োগ করতে পারেন। কোম্পানি আইন অনুযায়ী এরূপ প্রতিনিধিকে প্রক্সি বা নিযুক্ত প্রতিনিধি বলে।
(জ) এজেন্সি ব্যয় কাকে বলে?
উত্তর: এজেন্সি সমস্যা প্রতিরোধে বা প্রশমন করতে গিয়ে শেয়ারহোল্ডারগণ যা ব্যয় করে থাকেন তাকে এজেন্সি ব্যয় বলা হয়।
(ঝ) কাম্য মূলধন কাঠামো কী?
উত্তর: যে মূলধন কাঠামোতে মূলধন ব্যয় সবচেয়ে কম এবং যেটি ব্যবহারের মাধ্যমে শেয়ারের বাজার মূল্য, সর্বাধিক হয় তাকে কাম্য মূলধন কাঠামো বলে।
(ঞ) ডুয়োপলি কী?
উত্তর: যে বাজারে দু’জন ব্যক্তি/ফার্ম কোনো দ্রব্যের উৎপাদন ও যোগান নিয়ন্ত্রণ করে এবং পণ্যের দাম নির্ধারণ করে তাকে ডুয়োপলি বাজার বা ডুয়োপলি বলে।
(ট) কার্টেল কী?
উত্তর: কার্টেল হলো প্রতিযোগী কার্যগুলোর মধ্যে একটি চুক্তি, যার উদ্দেশ্য হলো পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করা এবং বাজারে যাতে নতুন প্রতিযোগী প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা করা।
(ঠ) কোম্পানির বিধিবদ্ধ সভা বলতে কী বুঝ?
উত্তর: প্রত্যেক কোম্পানির নিবন্ধন প্রাপ্তির ৩০ দিন হতে ১৮০ দিনের মধ্যে যে সভার আহ্বান করতে হয় তাকে বিধিবদ্ধ সভা বলে।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০২০

(ক) কর্পোরেট গভর্ন্যান্স কী?
উত্তর: যে সকল কৌশল, পদ্ধতি বা সম্পর্ক দ্বারা কোম্পানি নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে কর্পোরেট গভর্ন্যান্স বলা হয়।
(খ) বিস্তৃত মালিকানা কী?
উত্তর: যখন কোনো কোম্পানির অধিকাংশ শেয়ার বিপুল সংখ্যক ব্যক্তিগত শেয়ারহোল্ডারদের অধীনে থাকে তখন তাকে বিস্তৃত মালিকানা বলে।
(গ) শেয়ার অপশন স্কিম কী?
উত্তর: যে স্কিমের আওতায় কর্মীদেরকে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে কিছু সুনির্দিষ্ট শর্তসাপেক্ষে শেয়ার ক্রয়ের সুযোগ প্রদান করা হয় তাকে শেয়ার স্কিম বা শেয়ার অপশন স্কিম বলে।
(ঘ) অলিগোপলি কাকে বলে?
উত্তর: বাজারে স্বল্পসংখ্যক ফার্ম কোনো দ্রব্যের উৎপাদন বা বিক্রয় পরিচালনা করলে তাকে অলিগোপলি বাজার বলে।
(ঙ) হোল্ডিং কোম্পানি বলতে কী বুঝ?
উত্তর: যখন কোনো যৌথমূলধনী কোম্পানি অপর এক বা একাধিক যৌথমূলধনী কোম্পানির কমপক্ষে ৫১% শেয়ার ক্রয় করে এবং কোম্পানির পরিচালনা ও নিয়ন্ত্রণ করে তখন তাকে হোল্ডিং কোম্পানি বলে।
(চ) মনোপসনি কী?
উত্তর: যে বাজারে বিক্রেতার সংখ্যা অধিক কিন্তু ক্রেতার সংখ্যা মাত্র একজন তাকে মনোপসনি বাজার বলে।
(ছ) পূর্ণরূপ লিখ: UNCTAD (Elaborate:UNCTAD.)
উত্তর: UNCTAD এর পূর্ণরূপ হলো- United Nations Conference on Trade & Development.
(জ) বাহ্যিক নিয়ন্ত্রণ কী?
উত্তর: প্রতিষ্ঠানের বাইরের অনিয়ন্ত্রণযোগ্য উপাদান বা পক্ষসমূহকে সতর্কতার সাথে পরিচালনা করাকে বাহ্যিক নিয়ন্ত্রণ বলে।
(ঝ) সিন্ডিকেট কী?
উত্তর: সিন্ডিকেট হলো ব্যক্তি, কোম্পানি, কর্পোরেশন বা সংস্থার একটি স্ব-সংগঠিত গোষ্ঠি যা কিছু নির্দিষ্ট ব্যবসায় লেনদেন করার জন্য অথবা একটি অংশীদারিত্বমূলক স্বার্থ অনুসরণ বা প্রচারের উদ্দেশ্যে’ গঠিত হয়।
(ঞ) চুক্তি কী?
উত্তর: কোনো আনুষ্ঠানিক সম্মতির ভিতর শর্তসাপেক্ষে প্রবেশ করার পদ্ধতিকে চুক্তি বলে।
(ট) উদ্দীপনা স্কীম কী?
উত্তর: উদ্দীপনা স্কিম হলো এমন এক ধরনের স্কিম যা একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু ব্যক্তিগত দল দ্বারা বিশেষ কিছু কাজ বা আচরণকে উৎসাহিত করতে ব্যবহার করা হয়।
(ঠ) রাইট শেয়ার কী?
উত্তর: কোম্পানির অতিরিক্ত মূলধন সংগ্রহের উদ্দেশ্যে নতুন শেয়ার বাজারে ছাড়ার পূর্ব মুহূর্তে বর্তমান শেয়ারহোল্ডারদের কাছে শেয়ার ক্রয়ের যে আমন্ত্রণ জানানো হয় তাকেই রাইট শেয়ার বলে।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০২১

(ক) এজেন্সি তত্ত্ব কী?
উত্তর: প্রিন্সিপাল (শেয়ারহোল্ডার) এবং এজেন্ট (ম্যানেজার) – এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যার জন্য যে তত্ত্ব প্রয়োগ করা হয় তাকে এজেন্সি তত্ত্ব বলা হয়।
(খ) অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কী?
উত্তর: যে নিয়ন্ত্রণ কৌশল প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে তাকে অভ্যন্ত রীণ নিয়ন্ত্রণ বলে।
(গ) এক্সিকিউটিত ডিরেক্টর কারা?
উত্তর: ব্যবস্থাপনা পরিচালুক, অর্থায়ন, বিপণন ও পরিচালন পরিচালক ইত্যাদি হলেন এক্সিকিউটিভ ডিরেক্টর।
(ঘ) ঋণ চুক্তি বলতে কী বোঝ?
উত্তর: ঋণদাতা এবং ঋণগ্রহীতার মধ্যে ঋণ আদান-প্রদানের নির্দেশনামূলক চুক্তিকে ঋণ চুক্তি বলে।
(ঙ) পরিচালকের যোগ্যতাসূচক শেয়ার কী?
উত্তর: পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক হতে হলেকোন ব্যক্তিকে যে পরিমাণ ন্যূনতম পরিমাণ শেয়ার ক্রয় করতেহয় তাকে পরিচালকদের যোগ্যতাসূচক শেয়ার বলে।
(চ) গ্রসন কাকে বলে?
উত্তর: একটি বিদ্যমান কোম্পানি যদি আরেকটি বিদ্যমানকোম্পানির ব্যবসা ক্রয় করে তখন তাকে গ্রসন বলে।
(ছ) ধনতন্ত্র কী?
উত্তর: ধনতন্ত্র এমন একটি ব্যবস্থা যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ডেরঅধিকাংশ বিশেষ করে নতুন বিনিয়োগ সিদ্ধান্ত বেসরকারিউদ্যোগে গৃহীত হয় এবং তা অবাধ প্রতিযোগীতা ও মুনাফাঅর্জনের লক্ষ্যে পরিচালিত হয়।
(জ) কার্টেল কী?
উত্তর: কার্টেল হলো প্রতিযোগী কার্যগুলোর মধ্যে একটি চুক্তি,যার উদ্দেশ্য হলো পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করা এবং বাজারে যাতে নতুন প্রতিযোগী প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা করা।
(ঝ) IDRA-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: IDRAএর পূর্ণরূপ হলো- Insurance Development and Regulatory Authority.
(ঞ) মার্জার কী?
উত্তর: যখন দুই বা ততোধিক কোম্পানি একত্রে মিলিত হয়ে ব্যবসায় পরিচালনা করে তখন তাকে একত্রীকরণ/ মার্জার বলে।
(ট)কোরাম কী?
উত্তর: কোনো সভায় কার্য পরিচালনার জন্য আইন অনুযায়ী সর্বনিম্ন সদস্য সভায় উপস্থিত থাকাকে কোরাম বলে।
(ঠ) স্টক লভ্যাংশ কী?
উত্তর: বর্তমান শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশের পরিবর্তেঅতিরিক্ত শেয়ার বা স্টক ইস্যুর মাধ্যমে যে লভ্যাংশ প্রদান করা হয় তাকেই স্টক লভ্যাংশ বলে।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০২২

(ক) কর্পোরেট গভর্ন্যান্স কী?
উত্তর: যেসকল কৌশল, পদ্ধতি বা সম্পর্ক-দ্বারা কোম্পানি নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে কর্পোরেট গভর্ন্যান্স বলা হয়।
(খ) এজেন্সি সমস্যা কী?
উত্তর: কর্পোরেট উদ্দেশ্যের ঊর্ধ্বে ব্যবস্থাপকদের ব্যক্তিগত উদ্দেশ্যকে স্থান দেওয়ার সম্ভাবনাকে এজেন্সি সমস্যা বলে।
(গ) কর্পোরেট বোর্ড কী?
উত্তর: কর্পোরেট বা পরিচালকদের বোর্ড হলো শেয়ারহোল্ডার কর্তৃক নির্বাচিত ও নিয়োগকৃত সদস্য যারা যৌথভাবে কোম্পানির কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্বে নিযুক্ত থাকেন।
(ঘ) হিসাববিজ্ঞান চুক্তি কী?
উত্তর: হিসাববিজ্ঞান চুক্তি হলো অন্যান্য সম্মতি চুক্তির মতো একটি চুক্তি, যেখানে আর্থিক অনুপাত একটি নির্দিষ্ট স্তরে থাকে।
(ঙ) প্রতিযোগিতা কী?
উত্তর: প্রতিষ্ঠানের কৌশল কার্যকর করার ক্ষেত্রে প্রতিযোগীর সুবিধা ও অসুবিধার ক্ষেত্রসমূহ চিহ্নিত করার কৌশলকে
প্রতিযোগিতা বলে।
(চ) একত্রীকরণ বলতে কী বোঝ?
উত্তর: যখন দুই বা ততোধিক কোম্পানি একত্রে মিলিত হয়ে ব্যবসায় পরিচালনা করে তখন তাকে একত্রীকরণ/ মার্জার বলে।
(ছ) উদ্দীপনা স্কীম কী?
উত্তর: উদ্দীপনা স্কিম হলো এমন এক ধরনের স্কিম যা একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু ব্যক্তিগত দল দ্বারা বিশেষ কিছু কাজ বা আচরণকে উৎসাহিত করতে ব্যবহার করা হয়।
(জ) ডুয়োপসনি কী?
উত্তর: যে বাজারে বিক্রেতার সংখ্যা অনেক কিন্তু ক্রেতার সংখ্যা মাত্র দুইজন তাকে ডুয়োপসনি বাজার বলে।
(ঝ) ট্রাস্ট কী?
উত্তর: তীব্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণ ও মুনাফা অর্জনের লক্ষ্যে যৌথ মূলধনী কারবারের শেয়ারহোল্ডারর্গণ যে শক্তিশালী সংগঠন গড়ে তোলে তাকে ট্রাস্ট বলে।
(ঞ) ক্ষমতা অর্পণ কী?
উত্তর: ক্ষমতা অর্পণ সম্পর্কে আইনের ২২ ধারায় বলা হয়েছে যে, কর্তৃপক্ষ প্রবিধান প্রণয়নের ক্ষমতা ব্যতীত সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা এর যেকোনো ক্ষমতা বা দায়িত্ব তদকর্তৃক নির্ধারিত শর্তে চেয়ারম্যান, সদস্য বা কর্তৃপক্ষের কোনো কর্মকর্তাকে অর্পণ করতে পারবে।
(ট) এক্সিকিউটিভ ডিরেক্টর কারা?
উত্তর: ব্যবস্থাপনা পরিচালক, অর্থায়ন,বিপণন ও পরিচালন, পরিচালক ইত্যাদি হলেন এক্সিকিউটিভ ডিরেক্টর।
(ঠ) মজুরির অস্তিত্ব তত্ত্ব কী?
উত্তর: মজুরির অস্তিত্ব তত্ত্ব হলো মজুরি তত্ত্বের প্রথম সুসংগত তত্ত্ব, যার মূলকথা হলো দীর্ঘমেয়াদে মজুরিকে বৃদ্ধি করতেই হবে যা একজন কর্মী ও তার পরিবারের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আবশ্যক।

খ & গ বিভাগ প্রশ্নউত্তর ⮟

🟀 Click Below for Answer 🟀

অধ্যায়- ১
এজেন্সি সম্পর্ক ও এজেন্সি সমস্যা

খ- বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

  1. এজেন্সি তত্ত্ব কাকে বলে?
  2. এজেন্সি তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ কী কী? জাবি. ২০১৬ ২০২০
  3. কর্পোরেট গভর্ন্যান্সের সংজ্ঞা দাও। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০১৫ ২০১৬
  4. এজেন্সি তত্ত্বের সমালোচনা উল্লেখ কর। জাবি. ২০১৮
  5. কর্পোরেট গভর্ন্যান্সের নীতিমালাগুলো বর্ণনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৫ ২০১৭ ২০১৯ ২০২১
  6. বিভিন্ন প্রকার এজেন্সি সমস্যা উল্লেখ কর। ঢাবি. ২০১৪ ২০১৬ 

গ- বিভাগ রচনামূলক প্রশ্নউত্তর

  1. (ক) এজেন্সি সমস্যা কী? জাবি. ২০১৭
    (খ)যৌথ মূলধন কোম্পানির ক্ষেত্রে এজেন্সি সম্পর্ক ব্যাখ্যা কর। জাবি. ২০১৭
  2. কর্পোরেট গভনান্সের উৎপত্তি সংক্ষেপে বর্ণনা কর। ঢাবি. ২০১৪ ২০১৫
    কর্পোরেট গভর্ন্যান্সের নিয়ন্ত্রণ কৌশলসমূহ ব্যাখ্যা কর।
  3. (ক) প্রতিনিধি ব্যয় কী? জাবি. ২০১৫ ২০১৮ ২০২০
    (খ) বিভিন্ন ধরনের এজেন্সি ব্যয়সমূহ উল্লেখ কর। জাবি. ২০১৮ ২০২০

অধ্যায়- ২
ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ

খ- বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

  1. নিয়ন্ত্রণ কি? জাবি. ২০১৯
  2. অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কী? ঢাবি. ২০১৫
  3. জবাবদিহিতা কিভাবে নিয়ন্ত্রণের সাথে জড়িত? জাবি. ২০১৪
  4. উদাহরণসহ নিয়ন্ত্রণের গুপ্ত ব্যয় ব্যাখ্যা কর।
  5. অডিট কি? জাবি. ২০১৪
  6. ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও কর্পোরেট গভর্ন্যান্সের মধ্যে পার্থক্য দেখাও। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৫ ২০১৭
  7. নিয়ন্ত্রণ ও সংগঠন কীভাবে সম্পর্কিত? ঢাবি. ২০১৫ জাবি. ২০১৮ ২০১৯ ২০২১

গ- বিভাগ রচনামূলক প্রশ্নউত্তর

  1. নিরীক্ষা কমিটির গঠনতন্ত্র বর্ণনা কর। 
  2. (ক) ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনিশ্চয়তার তত্ত্বটি বর্ণনা কর। জাবি. ২০১৭
    (খ) নিয়ন্ত্রণ কৌশল হিসেবে উদ্দীপনা স্কিমের তাৎপর্য ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৭
  3. যৌথমূলধনী কোম্পানি ও সরকারি খাতে নিয়ন্ত্রণের পার্থক্য উল্লেখ কর।
  4. (ক) নির্ভরতা পদ্ধতি.কী? জাবি. ২০১৫ ২০২০
    (খ) নির্ভরতা পদ্ধতির উপাদানসমূহআলোচনা কর। জাবি. ২০১৫ ২০২০
  5. (ক) অডিট কমিটি কী? জাবি. ২০১৬ ২০২০
    (খ) অডিট কমিটির দায়িত্ব ও কর্তব্য আলোচনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০১৬ ২০২০
  6. (ক) বাহ্যিক নিয়ন্ত্রণ কৌশলগুলো ব্যাখ্যা কর। জাবি. ২০১৮ ২০২১
    (খ) নিয়ন্ত্রণ কৌশল হিসেবে কর্পোরেট গভর্ন্যান্সের প্রয়োজনীয়তা বর্ণনা কর। জাবি. ২০১৮ ২০২১

অধ্যায়- ৩
পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কৌশলসমূহ

খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

  1. অ্যাকুইজিশন ধারণা দাও। 
  2. অনির্বাহী পরিচালক বলতে কী বুঝ? ঢাবি. ২০১৪
  3. পরিচালকের অপসারণ পদ্ধতি বর্ণনা কর। জাবি. ২০১৭
  4. প্রস্থান বনাম প্রতিবাদ,সম্পর্কে লিখ। জাবি. ২০১৫
  5. কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কী? ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০১৬ ২০১৯ ২০২০
  6. বৃহদায়তন কোম্পানি বলতে কি বুঝ? ঢাবি. ২০১৫
  7. ক্যাডবেরি রিপোর্ট কী? জাবি. ২০১৫ ২০১৯ ২০২১
  8. ব্যবস্থাপনা ও বাজারের প্রতিচ্ছেদ হলো কর্পোরেট গভর্ন্যান্স- ব্যাখ্যা কর। জাবি. ২০২২
  9. ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা আলোচনা কর। জাবি. ২০২২

গ. ‍বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর

  1. কর্পোরেট গভনান্স বোর্ডে মানবতার দিককে উপেক্ষা করা হয়। -ব্যাখ্যা কর। ঢবি. ২০১৬
  2. ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠান এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে তুলনা কর। জাবি. ২০১৪
  3. (ক) ব্যবসায়ের সামাজিক দায়িত্বের সংজ্ঞা দাও। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৮
    (খ) ব্যবসায়ের সামাজিক দায়িত্বসমূহের প্রকারভেদ আলোচনা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৮
  4. কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে আয়কর রেয়াত পাওয়ার শর্তসমূহ কী কী? জাবি. ২০১৯
  5. ক) কর্পোরেশন বলতে কী বোঝ? জাবি. ২০২১
    খ) কর্পোরেশনের সুবিধাসমূহ আলোচনা কর। জাবি. ২০২১
  6. বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্সের অবস্থা বর্ণনা কর । জাবি. ২০১৪ ২০২২

অধ্যায়-৪
মূলধন কাঠামো এবং কর্পোরেট গভর্ন্যান্স

খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

  1. “ঋণ একটি নিয়মানুবর্তী কৌশল”-ব্যাখ্যা কর। 
  2. পরস্পর সম্পর্কযুক্ত মালিকানা কি? ঢাবি. ২০১৫
  3. কাম্য মূলধন কাঠামোর বৈশিষ্ট্য লিখ।
  4. শেয়ারহোল্ডার এবং ঋণদাতার পার্থক্য লিখ। ঢাবি. ২০১৬
  5. মূলধন কাঠামোর অনুপাতগুলো বর্ণনা কর।
  6. আদর্শ মূলধন কাঠামো কী? জাবি. ২০১৬ ২০২১
  7. আর্থিক কাঠামো ও মূলধন কাঠামোর পার্থক্য লেখ। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২০ ২০২২

গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর

  1. (ক) মূলধন কাঠামো কাকে বলে? ঢাবি. ২০১৪ জাবি. ২০১৫ ২০১৯
    (খ)আদর্শ মূলধন কাঠামোর বৈশিষ্ট্য আলোচনা কর।
  2. কর্পোরেট গভর্ন্যান্সে প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের ভূমিকা উল্লেখ কর। ঢাবি. জাবি. ২০১৬
  3. বাংলাদেশে মূলধন কাঠামো গঠনে বিদ্যমান সমস্যাসমূহ আলোচনা কর।
  4. মূলধন কাঠামো নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০১৫ ২০১৬ ২০১৭ ২০২১

অধ্যায়- ৫
কর্পোরেট সেক্টরে স্বাধীন নন-এক্সিকিউটিভ পরিচালক
এবং সংসদে স্বাধীন এমপি

খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

  1. আইনসভা কী?
  2. পার্লামেন্টের স্বাধীন সদস্য বলতেকী বুঝায়? 
    অথবা, আইনসভার স্বাধীন সদস্যের ধারণা দাও।
  3. দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাকে বলে? 
  4. ‘এককক্ষ ও দ্বিকক্ষ বিশিষ্ট এর মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য ব্যাখ্যা কর।
  5. “নির্ভরশীল নন-এক্সিকিউটিভ ডিরেক্টররা অকার্যকর”-ব্যাখ্যা কর।
  6. “পার্লামেন্টের স্বাধীন সদস্যদের ধারণা হতে কর্পোরেট গভর্ন্যান্সের উৎপত্তি”-ব্যাখ্যা কর। জাবি. ২০১৪ ২০২১

গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর

  1. (ক) আইন সভার কার্যাবলি লিখ। জাবি. ২০১৮
    (খ) আইন সভার গঠন পদ্ধতি বর্ণনা কর। জাবি. ২০১৮
  2. কর্পোরেট গভর্ন্যান্সের স্বাধীন নন-এক্সিকিউটিভ ডিরেক্টরের ভূমিকা আলোচনা কর।
  3. (ক) এক কক্ষবিশিষ্ট সংসদ বলতে কি বুঝ? জাবি. ঢাবি. ২০১৬
    (খ) এক কক্ষবিশিষ্ট সংসদের পক্ষে যুক্তি দেখাও। জাবি. ২০১৬

অধ্যায়-৬
উদ্দীপনা পরিকল্পনা

খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

  1. শেয়ার মালিকানা স্কিম বলতে কিবুঝায়?
  2. দলগত এবং ব্যক্তিগত প্রণোদনা স্কিমের পার্থক্য দেখাও। জাবি. ২০১৬
  3. শেয়ার অপশন স্কিম কাকে বলে? ঢাবি. ২০১৫ ২০১৬
  4. শেয়ার পছন্দ স্কিম কি? ঢাবি. ২০১৫
  5. মুনাফা বণ্টন স্কিমসমূহ কী? জাবি. ২০১৬ ২০১৯
  6. “উদ্দীপনা স্কিম একটি সমন্বিত পদ্ধতি”-ব্যাখ্যা কর। জাবি. ২০২০
  7. দলগত এবং ব্যক্তিগত প্রণোদনা স্কিম কি? ঢাবি. ২০১৪ জাবি. ২০১৫ ২০১৮ ২০২২
  8. বিশ্বজুড়ে উদ্দীপনা স্কীম কী- আলোচনা কর। জাবি. ২০২২

গ. ‍বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর

  1. (ক) উদ্দীপনা স্কিম কী? জাবি. ২০১৯
    (খ) উদ্দীপনা প্রণয়নে সরকারের ভূমিকা বর্ণনা কর। জাবি. ২০১৯
  2. (ক) কর্মী শেয়ার মালিকানা কি? ঢাবি. ২০১৪
    (খ) উদ্দীপনা স্কিম কিভাবে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের সীমাবদ্ধতাকে দূর করে? ঢাবি. ২০১৬
  3. (ক) বাংলাদেশে উদ্দীপনা সুবিধাসমূহ আলোচনা কর।
    (খ) উদ্দীপনা সুবিধাসমূহ গভর্ন্যান্স এবং মানব সম্পদ উন্নয়নের একটি অপরিহার্য অংশ-ব্যাখ্যা কর। জাবি. ২০১৪ ঢাবি. ২০১৬
  4. কিভাবে উদ্দীপনা-প্রণোদনা সুবিধা এজেন্সি সমস্যা দূর করে? -ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৪ ২০১৬
  5. মজুরি ও বেতনের মধ্যে পার্থক্য লিখ।
  6. (ক) শেয়ার পেনশন স্কীম কী? জাবি. ২০২২
    (খ) বাংলাদেশে শেয়ার পেনশন স্কীম অনুপস্থিত কেন? ব্যাখ্যা কর। জাবি. ২০২২

অধ্যায়- ৭
বাংলাদেশে কর্মদক্ষতা সম্পর্কিত পারিশ্রমিক

খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

  1. পোশাক শিল্পের মুনাফা বণ্টন স্কিম ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৫
  2. কর্মদক্ষতাভিত্তিক প্রণোদনার ভিত্তিসমূহ আলোচনা কর।
  3. কর্মচারীদের শেয়ার মালিকানা পদ্ধতি সম্পর্কেলিখ।
  4. কার্যসম্পাদন সম্পর্কিত পারিশ্রমিক কাকে বলে? জাবি. ২০২০
  5. বাজার অসম্পূর্ণতার জন্য সরকারি বিধিমালা প্রয়োজন- ব্যাখ্যা কর।

গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর

  1. (ক) মুনাফা বণ্টন স্কিমের ব্যাপ্তি বলতে কি বুঝ? জাবি. ২০১৭
    (খ) মুনাফা বণ্টন স্কিমের ব্যাপ্তির সুযোগ ব্যাখ্যা কর। জাবি. ২০১৭
  2. (ক) তালিকাভুক্ত কোম্পানীতে কর্মী শেয়ার মালিকানা ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৪
    (খ) কর্মী শেয়ার মালিকানার সমস্যাসমূহ উল্লেখ কর।
  3. বাংলাদেশের শ্রম আইনে কোম্পানির মুনাফায় শ্রমিকের অংশগ্রহণ সম্পর্কিত বিধান বর্ণনা কর।

অধ্যায়- ৮
প্রতিযোগিতা

খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

  1. অলিগোপলি বাজারে কার্টেলের শর্ত কীকী?
  2. “ধনীদের জন্য ভর্তুকি বাতিল করা উচিত”-ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৬
  3. “প্রতিযোগিতা নতুন জ্ঞান অনুসন্ধানে সাহায্য করে”-ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৫
  4. কার্টেলের সীমাবদ্ধতা আলোচনা কর। 
  5. ট্রাস্ট এর সুবিধা ও অসুবিধাগুলো লেখ। জাবি. ২০১৯
  6. মার্জার ও এ্যাকুইজিশনের মধ্যে পার্থক্য বর্ণনা কর। ঢাবি. ২০১৪ ২০১৬ জাবি. ২০১৫ ২০১৮ ২০২২

গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর

  1. “প্রতিযোগিতা হলো একটি বৃহত্তর ধারণা”- ব্যাখ্যা কর।
  2. প্রতিযোগিতা কাম্য মাত্রায় রাখার জন্য সরকারের ভূমিকা ব্যাখ্যা কর। 
  3. “মার্জার বা একত্রীকরণ হলো সমাজ শোষণের হাতিয়ার”-ব্যাখ্যা কর। 
  4. (ক) কার্টেল কি?কার্টেলের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। জবি ২০১৬
    (খ) পুল ও কার্টেলের মধ্যে পার্থক্য দেখাও। জবি ২০১৬
  5. (ক) প্রতিযোগিতা বলতে কী বোঝ? জাবি. ২০২২
    (খ) প্রতিযোগিতা ও কার্যসম্পাদনের সম্পর্ক ব্যাখ্যা কর। জাবি. ২০১৫ ২০২২

অধ্যায়- ৯
বাজার

খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

  1. বাজার কাকে বলে?
  2. বাজার অর্থনীতি কী? জাবি. ২০১৫ ২০২০
  3. বাজারের শ্রেণিবিভাগ আলোচনা কর। জাবি. ২০১৪
  4. মনোপসনি বাজারের সংজ্ঞা দাও। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৪
  5. বাজারে প্রবেশের বাধাসমূহ বর্ণনা কর। ঢাবি. ২০১৫
  6. ফামা’র কার্যকরী বাজার অনুমানসমূহ আলোচনা কর। ঢাবি. ২০১৫
  7. মুক্ত বাজার অঞ্চল ও সাধারণ বাজার অঞ্চলের মধ্যে পার্থক্য কী? জাবি. ২০১৭
  8. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যসমূহ লেখ। জাবি. ২০১৯ ২০২০
  9. মুক্ত বাজার অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। জাবি. ২০১৮ ২০২১
  10. বাজার অর্থনীতিতে কীভাবে দাম নির্ধারিত হয়? জাবি. ২০২১

গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর

  1. (ক) নিয়ন্ত্রিত বা সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে?
    (খ)সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
  2. ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ও সমাজতন্ত্রের অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
  3. ক) মুক্ত বাজার অর্থনীতি কি? জাবি. ২০১৮
    (খ) মুক্তবাজার অর্থনীতির সুবিধাসমূহ বর্ণনা কর। জাবি. ২০১৯
  4. ‘মুক্ত বাজার অর্থনীতিতে সরকারের ভূমিকা বর্ণনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৮
  5. ,মিশ্র অর্থনীতির মূল গুণাবলিসমূহ আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২০
  6. (ক) পূর্ণপ্রতিযোগিতামুলক বাজার কাকে বলে?
    (খ) পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার এর চাহিদা, গড় আয় ও প্রান্তিক আয় রেখা আলোচনা কর। জাবি. ২০২১
  7. (ক) মিশ্র অর্থনীতি ব্যবস্থা বলতে কী বোঝ?
    (খ) অলিগোপলি ও ডুয়োপলি এর মধ্যে পার্থক্য বর্ণনা কর। জাবি. ২০২১
  8. বাংলাদেশে বাজার অর্থনীতি প্রবর্তনের জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৫ ২০২০ ২০২২

অধ্যায়- ১০
ফার্মের আয়তন ও সংখ্যা

খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

  1. ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান কাকে বলে? জাবি. ঢাবি. ২০১৫
  2. ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য দেখাও।
  3. ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের বৈশিষ্ট্য লেখ। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৯ ২০২০

গ. ‍বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তবি

  1. ফার্মে অর্থায়নের ভূমিকা কী বিশ্লেষণ কর।
  2. মুনাফা সর্বাধিকরণ ও সম্পদ সর্বাধিকরণের মধ্যে পার্থক্য লিখ।
  3. বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের অবদান আলোচনা কর।। জাবি. ২০১৫
  4. (ক) ফার্ম বলতে কি বুঝ? জাবি. ২০১৮
    (খ) বৃহদায়তন ফার্মসমূহের সম্প্রসারণের ক্ষেত্রে সীমাবদ্ধতাসমূহ আলোচনা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৮
  5. (ক) ব্যবসায় মূল্যবোধ বলতে কী বুঝ? ঢাবি. ২০১৪ জাবি. ২০২০
    (খ) বাংলাদেশে ব্যবসায় নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে বর্ণনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৮
  6. (ক) ব্যবসায়ের কাম্য আয়তন বলতে কী বোঝ? জাবি. ২০২২
    (খ) ব্যবসায়ের কাম্য আয়তনের বৈশিষ্ট্যাবলি আলোচনা কর। জাবি. ২০২২

অধ্যায়- ১১
ফার্মের আয়তন ও সংখ্যা

খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

  1. যৌথ মূলধনী কোম্পানি বলতে কি বুঝ?
  2. কোম্পানির বিলোপসাধন বলতে কী বুঝ? ঢাবি. ২০১৫ ২০১৬
  3. ন্যূনতম চাঁদা/পুঁজি কি?
  4. কোম্পানির বিলোপসাধন কিভাবে হয়? ঢাবি. ২০১৫
  5. তত্ত্বাবধায়কের কর্তব্য কি? জাবি. ২০১৫
  6. UNCTAD কি? কর্পোরেট গভর্ন্যান্স সম্পর্কে UNCTAD এর নির্দেশনা বর্ণনা কর। ঢাবি. ২০১৪ ২০১৫
  7. আলোচ্যসূচি বলতে কী বুঝ? জাবি. ২০১৯
  8. কোম্পানির গঠনের বিভিন্ন কৌশলগুলো বর্ণনা কর। জাবি. ২০১৬ ২০২১

গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর

  1. (ক) কোম্পানি সভা কাকে বলে?
    (খ)কোম্পানির ঋণগ্রহণ পদ্ধতি বা উপায়সমূহ উল্লেখ কর।
  2. (ক) কোম্পানির বিবরণপত্র কি? ঢাবি. ২০১৫
    (খ) বিবরণপত্রের বিষয়বস্তু লিখ। জাবি. ২০১৮
  3. (ক) বিশ্বায়নের দশ সত্য ব্যাখ্যা কর। জাবি. ২০১৭
    (খ) বিশ্ব বাণিজ্য সংস্থা কী? জাবি. ২০১৭
  4. (ক) মহাসচিব, নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যাবলি লেখ। জাবি. ২০১৭ ২০১৯
    (খ) কোম্পানির বিভিন্ন প্রকার সভার বর্ণনা দাও। জাবি. ২০১৯
  5. শেয়ার ও ঋণপত্রের বৈসাদৃশ্য আলোচনা কর। জাবি. ২০১৪ ২০২১
  6. (ক) সভার কার্যবিবরণী কী? জাবি. ২০১৫ ২০২১
    (খ) কার্যবিবরণী লেখার পদ্ধতিসমূহ লেখ। জাবি. ২০১৪ ২০১৫ ২০২১
  7. (ক) বহুজাতিক কোম্পানি কী? জাবি. ২০১৪ ২০২১
    (খ) বহুজাতিক কোম্পানির জন্য OECD নির্দেশনাসমূহ আলোচনা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৪ ২০২১
  8. সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনে উল্লিখিত কর্পোরেট গভর্ন্যান্স বিধিসমূহ উল্লেখ কর। জাবি. ২০২২

অধ্যায়- ১১
ফার্মের আয়তন ও সংখ্যা

খ- বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর

  1. (ক) রাষ্ট্রীয় ব্যবসায় কাকে বলে? ঢাবি. ২০১৪ জাবি. ২০১৬
    (খ) বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসায় সমস্যা ও সমাধান সম্পর্কে আলোচনা কর। ঢাবি. ২০১৪
  2. নগদ লভ্যাংশ ও স্টক লভ্যাংশের মধ্যে পার্থক্য নির্দেশ কর। জাবি. ২০১৭
  3. বিধিবদ্ধ সংস্থা এবং সরকারি কোম্পানির মধ্যে পার্থক্য আলোচনা কর।
  4. সরকারি নিরীক্ষা ও বাণিজ্যিক নিরীক্ষার মধ্যে পার্থক্য কী? জাবি. ২০১৭
  5. কর্পোরেট প্রতিবেদন ও সরকারি প্রতিবেদনের মধ্যে পার্থক্য দেখাও। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৬
  6. রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্যসমুহ কী কী? জাবি. ২০১৫ ২০১৯
  7. সরকারি প্রতিবেদনের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। জাবি. ২০১৯
  8. কর্পোরেট সেক্টর ও পাবলিক সেক্টরের পার্থক্য দেখাও। ঢাবি. ২০১৪ ২০১৫ জাবি. ২০২০

গ- বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর

  1. প্রাপ্ত বয়স্ক শ্রমিকদের নিয়োগ সংক্রান্ত বিধানসমুহ আলোচনা কর। জাবি. ২০১৭
  2. বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসায়ের ব্যবস্থাপনার ধরন বর্ণনা কর। জাবি. ২০১৬
  3. জাতীয় রাজস্ব বোর্ডের উদ্দীপনা স্কিম নিয়ে আলোচনা কর। জাবি. ২০১৭
  4. (ক) কোম্পানি নিরীক্ষকের নিয়োগ পদ্ধতি বর্ণনা কর। জাবি. ২০১৬
    (খ) কোম্পানি নিরীক্ষকের ক্ষমতা ও পারিশ্রমিক সম্পর্কে আইনগত বিধি বিধান আলোচনা কর। জাবি. ২০১৬
  5. (ক) বিশ্ব ব্যাংক কি? জাবি. ২০১৫ ২০১৮
    (খ) বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা আলোচনা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৫ ২০১৮
  6. (ক) আয়ন-ব্যয়ন কর্মকর্তা কে? জাবি. ২০১৫ ২০২০
    (খ) আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব ও কার্যাবলি লেখ। জাবি. ২০১৫ ২০২০
  7. জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৭ ২০২১
  8. (ক) আত্মনির্ধারিত উদ্দীপনা স্কীমকী? জাবি. ২০২২
    (খ) আত্মনির্ধারিত উদ্দীপনা স্কীমের অসুবিধাসমূহ কী কী? জাবি. ২০২২
  9. কর্পোরেট গভর্ন্যান্সেবিশ্ব ব্যাংকের নির্দেশনাসমূহ উল্লেখ কর। জাবি. ২০২২
Read Aim

SUBSCRIBE

    JOB CIRCULAR

    • Media/Ads/Event Mngnt (145)
    • Medical/Pharmaceutical (123)
    • NGO/Organization (323)
    • Production/Operation (142)
    • Research/Consultancy (85)
    • Secretary/Receptionist (188)
    • Security/Support Service (99)
    • Others (59)

    LEARNING & EARNING

    • English Article
    • Bearded Dragon
    • Cats
    • Dogs
    • Guinea Pigs
    • Insurance
    • Lawyer
    • Rabbits
    • Earn Money Online
    • Others

    CATEGORIES

    • Computer (12)
    • DEGREE (4)
    • English Article (27)
    • GRAMMAR (138)
    • Health Tips (2)
    • Honours (1083)
    • Jobs (16)
    • Jobs Study (33)
    • News (1505)
    • PDF BOOK (78)

    RECENT POST

    “গণতন্ত্র এমন এক ধরনের সরকার যা পুরোপুরি অর্জন করা যায় না”  -উক্তিটি আলোচনা কর।
    গণতন্ত্র সর্বোত্তম সরকার ব্যবস্থা, কিন্তু বাস্তবায়ন খুব কঠিন।
    গণতন্ত্র ও গণতন্ত্রায়নের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
    সুশাসনের সাথে অন্তরায়গুলো কী হতে পারে? একটা প্রান্তিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশে কীভাবে টেকসই সুশাসন কায়েম করা যেতে পারে।

    2025 All Rights Reserved readaim.com

    • Contact
    • About
    • Privacy
    • Blog
    • READ AIM