• Home
  • Class 0-12
  • Grammar
    • Bangla Grammar
    • English Grammar
    • Arabic Grammar
  • Computer
    • MS Word
  • Jobs Study
    • BCS
    • Bank
    • Primary
    • Govt. job
    • Nibandhon
    • Medical Admission
    • University Admission
    • Army/Police/BDR/Anchar
  • Jobs
  • News
  • Digital Tools
    • Home
    • Class 0-12
    • Grammar
      • Bangla Grammar
      • English Grammar
      • Arabic Grammar
    • Computer
      • MS Word
    • Jobs Study
      • BCS
      • Bank
      • Primary
      • Govt. job
      • Nibandhon
      • Medical Admission
      • University Admission
      • Army/Police/BDR/Anchar
    • Jobs
    • News
    • Digital Tools
Read Aim
Read Aim
  • Home
  • Class 0-12
  • Grammar
    • Bangla Grammar
    • English Grammar
    • Arabic Grammar
  • Computer
    • MS Word
  • Jobs Study
    • BCS
    • Bank
    • Primary
    • Govt. job
    • Nibandhon
    • Medical Admission
    • University Admission
    • Army/Police/BDR/Anchar
  • Jobs
  • News
  • Digital Tools

৫। নারী ও পরিবার কল্যাণ

সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর

নারী ও পরিবার কল্যাণ

মাস্টার্স সমাজকর্ম বিভাগ

পূর্ণমান – ৮০
ক – বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর    ১ x ১০ = ১০
খ  – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর             ৫ x ৪  = ২০
গ  – বিভাগ: রচনামূলক প্রশ্নউত্তর        ৫ x ১০= ৫০

ক – বিভাগ:  বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟

🟀 Click Below for Answer 🟀
অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০১৬

(ক) নারী কল্যাণ কি?
উত্তর: একজন মানুষ হিসেবে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে তার সার্বিক কল্যাণ সাধনের নামই নারী কল্যাণ। 
(খ) প্রথম নারী সম্মেলন কোথায় কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: প্রথম নারী সম্মেলন মেক্সিকো সিটিতে ১৯৭৫ সালে
অনুষ্ঠিত হয়।
(গ) বাংলাদেশে “জাতীয় নারী উন্নয়ন নীতি” সর্বপ্রথম ঘোষণা করা হয় কবে?
উত্তর: বাংলাদেশে “জাতীয় নারী উন্নয়ন নীতি” সর্বপ্রথম ঘোষণা করা হয় ১৯৯৭ সালে।
(ঘ) পৃথিবীতে প্রধান ধর্ম কয়টি ও কি কি?
উত্তর: পৃথিবীর প্রধান ধর্ম ৪টি। যথা-
১. ইসলাম ধর্ম, ২, খ্রিস্টান ধর্ম,
৩. হিন্দু (সনাতন) ধর্ম ও ৪. বৌদ্ধধর্ম।
(ঙ) আন্তর্জাতিক নারী বর্ষ হিসেবে কোন সালকে ঘোষণা করা হয়?
উত্তর: আন্তর্জাতিক নারী বর্ষ হিসেবে ১৯৭৫ সালকে ঘোষণা করা হয়।
(চ) CEDAW-এর পূর্ণরূপ কি?
উত্তর: CEDAW-এর পূর্ণরূপ হলো- Convention on the
Elimination of all forms of Discrimination Against Women.
(ছ) সমাজের প্রাথমিক সংগঠন কোনটি?
উত্তর: সমাজের প্রাথমিক সংগঠন পরিবার।
(জ) বাংলাদেশে বিবাহের ন্যূনতম বয়স কত?
উত্তর: বাংলাদেশে বিবাহের ন্যূনতম বয়স হলো- পুরুষ ২১
বছর এবং নারী ১৮ বছর।
(ঝ) প্রবীণ কারা?
উরে: জাতিসংঘের মতে, -৬০ বা তদূর্ধ্ব বয়সের মানুষই প্রবীণ।
(ঞ) ‘The Elements of Social Welfare’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘The Elements of Social Welfare’ গ্রন্থটির রচয়িতা হলেন- Md. Ali Akbar.
(ট) বাংলাদেশে নারীকল্যাণে নিয়োজিত একটি NGO-এর নাম লিখ।
উত্তর: বাংলাদেশে নারীকল্যাণে নিয়োজিত একটি NGO-এর নাম হলো: গ্রামীণ ব্যাংক।
(ঠ) বাংলাদেশে নারী উন্নয়নের দুটি সমস্যা লিখ।
উত্তর: বাংলাদেশে নারী উন্নয়নের দুটি সমস্যা হলো-
১. সুষ্ঠু নীতি ও পরিকল্পনার অভাব ও
২. নারী সমাজের অসচেতনতা।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০১৭

(ক) জেন্ডার কী?
উত্তর: জেন্ডার বলতে শরীরভিত্তিক কারণে পৃথকীকৃত প্রত্যেক লিঙ্গের সাথে সম্পৃক্ত সামাজিক ভাবে গঠিত উপাদানকে বুঝায়।
(খ) GAD-এর পূর্ণরূপ কী?
উত্তর: GAD-এর পূর্ণরূপ হলো: Gender and Development.
(গ) ধর্ম কী?
উত্তর: পরকালীন জীবন ও স্রষ্টার প্রতি বিশ্বাস স্থান, স্রষ্টার জ্ঞান অর্জন এবং ইহকালীন, ও পারলৌকিক শান্তি ও কল্যাণের জন্য কতিপয় বিধিনিষেধ মেনে চলা এবং আচার অনুষ্ঠান পালন করাকে ধর্ম বলে।
(ঘ) Marriage and the Family গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Marriage and the Family’ গ্রন্থটির রচয়িতা Edited
by H. Elizabeth Peters and Claire M. Kamp Dush.ৎ
(ঙ) কর্মজীবী নারীর দুটি সমস্যা উল্লেখ কর।
উত্তর: কর্মজীবি নারীর দু’টি সমস্যা হলো-
১. নিরাপত্তাহীনতা ও ২. বেতন বৈষম্য।
(চ) টেকসই উন্নয়ন কী?
উত্তর: মানুষের আর্থ সামাজিক ও মানবীয় মৌলিক চাহিদা
পূরণের মাধ্যমে পরিবেশ,ও প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা অব্যাহত রাখাকে টেকসই উন্নয়ন বলে।
(ছ) বাংলাদেশে সর্বশেষ নারী উন্নয়ন নীতি কত সালে প্রণীত হয়?
উত্তর: বাংলাদেশের সর্বশেষ জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণীত হয় ২০১১ সালে।
(জ) OCC-এর পূর্ণরূপ কী?
উত্তর: OCC-এর পূর্ণরূপ হলো- One Stop Crisis Centre.
(ঝ) জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয় কোন তারিখে?
উত্তর: ৩০ সেপ্টেম্বর।
(ঞ) পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র ও প্রাচীন প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: পরিবার।
(ট) ‘A Hand Book of Social Welfare’ গ্রন্থের লেখক কে?
উত্তর: Dr. Paul Chowdhry.
(ঠ) বৈধব্য কী?
উত্তর: বৈধব্য বলতে একজন নারীর স্বামী মারা যাওয়ার পরবর্তী অবস্থাকে বুঝায়।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০১৮

(ক) নারী কল্যাণ কী?
উত্তর: একজন মানুষ হিসেবে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে তার সার্বিক কল্যাণ সাধনের নামই নারী কল্যাণ।
(খ) জেন্ডার বৈষম্য কাকে বলে?
উত্তর: লিঙ্গ বৈষম্য বলতে নারী-পুরুষের মধ্যে বিদ্যমান অসমতা বা সমাজ কর্তৃক নির্ধারিত ও আরোপিত এক ধরনের বৈষম্যমূলক আচরণকে বুঝায়।
(গ) CEDAW-এর পূর্ণরূপ কি?
উত্তর: CEDAW-এর পূর্ণরূপ. হলো- Convention on the
Elimination of all forms of Discrimination Against Women.
(ঘ) নারীর ক্ষমতায়ন দ্বারা কি বোঝানো হয়?
উত্তর: নারীর ক্ষমতায়ন বলতে নারীর বস্তুগত সম্পদ অর্জন,
পুরুষতন্ত্র এবং সমাজের সকল কাঠামোয় নারীর বিরুদ্ধে জেন্ডার বৈষম্য চ্যালেঞ্জ করার দক্ষতা অর্জন করার সামর্থ্যকে বুঝায়।
(ঙ) PRSP-এর পূর্ণরূপ কী?
উত্তর: PRSP-এর পূর্ণরূপ হলো- Poverty Reduction Strategy Papers.
(চ) BRAC-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ব্র্যাক-এর প্রতিষ্ঠাতা হলেন স্যার ফজলে হাসান আবেদ।
(ছ) নারী নীতি প্রণয়ন করে কোন মন্ত্রণালয়?
উত্তর: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
(জ) বেইজিং সম্মেলনের প্রধান ঘোষণা কী?
উত্তর: ১৯৯৫ সালে চীনের রাজধানী বেইজিং সম্মেলনে
অংশগ্রহণকারী সরকারসমূহ দ্বারা বিশ্ব মানবতার স্বার্থে সকল
স্থানের সকল নারীর সমতা, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যসমূহ এগিয়ে নেওয়ার জন্য যে ঘোষণা দেওয়া হয় সেটিই বেইজিং ঘোষণা হিসেবে পরিচিতি লাভ করে।
(ঝ) ‘আন্তর্জাতিক নারী দিবস’ কোন তারিখে?
উত্তর: ৮ মার্চকে জাতিসংঘ আন্তর্জাতিক নারীদিবস ঘোষণা করে।
(ঞ) প্রবীণ কারা?
উত্তর: ৬০ বা তদূর্ধ্ব বয়সের মানুষই প্রবীণ।
(ট) ধর্মের মূল ভিত্তি কী?
উত্তর: ধর্মের মূল ভিত্তি হলো মানবিকতা ও সাম্য প্রতিষ্ঠা।
(ঠ) নারী উন্নয়ন কী?
উত্তর: একজন মানুষ হিসেবে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নারীকে রাষ্ট্রীয়, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের সকল ক্ষেত্রে কল্যাণকর কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে সম অধিকার প্রদান করা হলো নারী উন্নয়ন।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০১৯

(ক) জেল্ডার সমতা কী?
উত্তর: জেন্ডার সমতা হচ্ছে সমাজে নারী পুরুষের সম অবস্থান।
(খ) CSW এর পূর্ণরূপ কী?
উত্তর: CSW এর পূর্ণরূপ হলো- Commission on the Status of Women.
(গ) জাতিসংঘ ঘোষিত নারী দশক কোনটি?
উত্তর: ১৯৭৬-১৯৮৫ সাল।
(ঘ) দারিদ্র্য সীমা-১ কী?
উত্তর: যারা দৈনিক ন্যূনতম ২১২২ কিলোক্যালরি খাদ্য গ্রহণ
করে তারা দারিদ্রসীমা-১ শ্রেণীর অন্তর্ভুক্ত।
(ঙ) নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানের নাম হলো- CEDAW।
(চ) দেনমোহর কী?
উত্তর: সাধারণত বিবাহ নামক চুক্তির অনুষদরূপে যে অর্থ বা
সম্পত্তি স্বামী স্ত্রীকে দিতে অঙ্গীকার করেন তাকে দেনমোহর বলে।
(ছ) কর্মজীবী নারীর দু’টি সমস্যা উল্লেখ কর।
উত্তর: কর্মজীবি নারীর দু’টি সমস্যা হলো-
১. নিরাপত্তাহীনতা ও ২. বেতন বৈষম্য।
(জ) একক বিবাহ বলতে কী বোঝায়?
উত্তর: একজন পুরুষ ও একজন মহিলার মধ্যে চুক্তির মাধ্যমে
যে বিবাহ বন্ধন হয় তাকে একক বিবাহ বলে।
(ঝ)পালক পিতা-মাতা কারা?
উত্তর: পালক পিতা-মাতা হলেন এমন ব্যক্তি যারা আনুষ্ঠানিক
ভাবে সন্তানের আইনি পিতা-মাতা না হয়ে একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি শিশুকে তাদের পরিবারে নিয়ে লালন-পালন করেন।
(ঞ) ‘Marriage and the Family’ গ্রস্থের রচয়িতা কে?
উত্তর: ‘Marriage and the Family’ গ্রন্থটির রচয়িতা Edited
by H. Elizabeth peters and Claire M. Kamp Dush.
(ট) প্রথম বিশ্ব নারী সম্মেলনের মূল শ্লোগান কী ছিল?
উত্তর: প্রথম বিশ্ব নারী সম্মেলনের মূল শ্লোগান ছিল- সমতা, উন্নয়ন ও শান্তি।
(ঠ) অর্থনীতির সমীক্ষা, ২০১৫ অনুযায়ী বাংলাদেশের নরীদের প্রত্যাশিত গড় আয়ূষ্কাল কত?
উত্তর: অর্থনৈতিক সমীক্ষা, ২০১৫ অনুযায়ী বাংলাদেশে নরীদের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭২.৫ বছর।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০২০

(ক) জেন্ডার কী?
উত্তর: জেন্ডার বলতে শরীররভিত্তিক কারণে পৃথকীকৃত পত্যেক লিঙ্গের সাথে সম্পৃক্ত সামাজিকভাবে গঠিত উপাদানকে বুঝায়।
(খ) প্রথম নরী সম্মেলন কখন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: মেক্সিকো সিটিতে, ১৯৭৫ সালে।
(গ) বাংলাদেশে বর্তমানে জাতীয় সংসদে নরীদের জন্য সংরক্ষীত আসন কতটি?
উত্তর: ৫০ টি।
(ঘ) আদমশুমারী, ২০২১ অনুসারে বাংলাদেশে পুরুষ-মহিলা অনুপাত কত?
উত্তর:১০০:১০১.৬৮
(ঙ) আন্তর্জাতিক নারী দিবস কোনটি?
উত্তর: ৮ই মার্চকে আন্তর্জাতিক নারীদিবস ঘোষণা করে।
(চ) মহিলাবিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় কবে?
উত্তর: ১৯৭২ সালে।
(ছ) CEDAW এর পূর্ণরূপ কী?
উত্তর: CEDAW-এর পূর্ণরূপ হলো- Convention on the
Eli:mination of ail forms of Discrimination Against Women.
(জ) পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র ও প্রাচীন প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: পরিবার।
(ঝ) যৌথ বিবাহ কী?
উত্তর: একই সময়ে স্বামী অথবা স্ত্রীর একাধিক জীবনসঙ্গী রাখাকে যৌথ বিবাহ বলে।
(ঞ) ‘The Elements of Social Welfare’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘The Elements of Social Welfare’ গ্রন্থটির রচয়িতা হলেন- Md. Ali Akbar.
(ট) তালাক কী?
উত্তর: আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষের মাধ্যমে বৈধভাবে বিবাহ চুক্তি বন্ধ করার নামই হলো তালাক বা বিবাহ বিচ্ছেদ।
(ঠ) বৈধব্য কী?
উত্তর: বৈধব্য বলতে একজন নারীর স্বামী মারা যাওয়ার পরবর্তী অবস্থাকে বুঝায়।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০২১

(ক) পরিবার কল্যাণ কী?
উত্তর: পরিবার কল্যাণ বলতে পরিবারের সদস্যদের জন্য পরিচালিত সেবামূলক কার্যক্রমকে বুঝায়।
(খ) FPAB-এর পূর্ণরূপ কী?
উত্তর: FPAB-এর পূর্ণরূপ হলো Family Planning Association of Bangiadesh.
(গ) Marriage and the Family” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Marriage and the Family’ গ্রন্থটির রচয়িতা Edited
by H. Elizabeth peters’ and Claire M. Kamp Dush.
(ঘ) জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয় কোন তারিখে?
উত্তর: ৩০ সেপ্টেম্বর।
(ঙ) জাতিসংঘ কর্তৃক কত সালে সিডো সনদ গৃহীত হয়?
উত্তর: জাতিসংঘ কর্তৃক ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর সিডো সনদ গৃহীত হয়।
(চ) বাংলাদেশে সর্বশেষ নারী উন্নয়ন নীতি প্রণীত হয় কত সালে?
উত্তর: বাংলাদেশের সর্বশেষ জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণীত হয় ২০১১ সালে।
(ছ) দেনমোহর কী?
উত্তর: সাধারণত বিবাহ নামক চুক্তির অনুষদরূপে যে অর্থ বা সম্পত্তি স্বামী স্ত্রীকে দিতে অঙ্গীকার করেন তাকে দেনমোহর বলে।
(জ) নারীর প্রতি সহিংসতা বলতে কী বুঝ?
উত্তর: নারীর প্রতি সহিংসতা বলতে সাধারণত নারীর দৈহিক নিপীড়নকে না বুঝিয়ে, বরং যেকোনো ধরনের শোষণকে বুঝায়।
(ঝ) টেকসই উন্নয়ন কী?
উত্তর: মানুষের আর্থ সামাজিক ও মানবীয় মৌলিক চাহিদা
পূরণের মাধ্যমে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা অব্যাহত রাখাকে টেকসই উন্নয়ন বলে।
(ঞ) ‘নারীবাদ’ শব্দটি কে এবং কখন সর্বপ্রথম ব্যবহার করেন?
উত্তর: ফ্রেঞ্চ দার্শনিক চার্লস ফুরিয়ের। ১৮৩৭ সালে সর্বপ্রথম
নারীবাদ শব্দটি ব্যবহার করেন।
(ট) মুসলিম পারিবারিক আইন কত সালে প্রণীত হয়?
উত্তর: ১৯৬১ সালে।
(ঠ) চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: চতুর্থবিশ্ব নারী সম্মেলন চীনের বেইজিংয়ে ১৯৯৫ সালে অনুষ্ঠিত হয়।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০২২

(ক) নারীবাদ কী?
উত্তর: নারীর অধিকার আদায়ের সংগ্রামকে নারীবাদ বলে।
(খ) WID-এর পূর্ণরূপ কী?
উত্তর: WID-এর পূর্ণরূপ হলো- Women in Development.
(গ) পবিত্র কোরআনে দেনমোহর সম্পর্কিত আয়াতটি কোন সূরায় রয়েছে?
উত্তর: সূরা নিসা।
(ঘ) নারীর ক্ষমতায়ন প্রত্যয়টি কে সর্বপ্রথম ব্যবহার করেন?
উত্তর: নারীর ক্ষমতায়ন প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করেন ব্রাজিলের শিক্ষাবিদ পাউলো ফ্রেইরি।
(ঙ) CEDAW সনদ বাংলাদেশ কখন অনুমোদন করে?
উত্তর: ১৯৮৪ সালে।
(চ) আন্তর্জাতিক সম্মেলন, ২০২৩ অনুযায়ী বাংলাদেশের নারীদের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
উত্তর: ৭২.৩।
(ছ) বেইজিং প্লাস ফাইভ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিত হয়।
(জ) কোন তারিখে আন্তর্জাতিক পরিবার দিবস পালিত হয়?
উত্তর: ১৫ মে।
(ঝ) ‘History of Human Marriage’গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘History of Human Marriage’ গ্রন্থটির রচয়িতা হলেন Edvard Westermark.
(ঞ) “Well intregrated family life ensures a stable nation life.”- উক্তিটি কার?
উত্তর: উক্তিটি করেছেন John D. Rockefeller Jr.
(ট) গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গ্রামীণ বাংকের প্রতিষ্ঠাতা হলেন- ড. মুহাম্মদ ইউনূস।
(ঠ) মাতৃত্বকালীন ছুটি কাকে বলে?
উত্তর: মহিলা সরকারি কর্মকর্তা/কমচারীকে পূর্ণ বেতনে ছুটি গ্রহণের তারিখ হতে অথবা সন্তান প্রসবের জন্য যে ছুটি পেয়ে থাকেন তাকে মাতৃত্বকালীন ছুটি বলে।

খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟

🟀 Click Below for Answer 🟀
  1. নারী কল্যাণ বলতে কি বুঝ? জাবি. ২০১৫ ২০২০ ঢাবি. ২০১৬
  2. নারীকল্যাণের গুরুত্ব উল্লেখ কর। জাবি. ২০১৬
  3. বাংলাদেশে নারী কল্যাণে উল্লেখযোগ্য কর্মসূচিসমূহ তুলে ধর। জাবি. ২০১৭ ২০২১
  4. নারী কল্যাণে বাধাগুলো কী? জাবি. ২০১৮
  5. জেন্ডারের সংজ্ঞা দাও। জাবি. ২০১৬
  6. জেন্ডারের বৈশিষ্ট্যগুলো কী কী? জাবি. ২০১৪ ২০১৬ ২০২১ ঢাবি. ২০১৪
  7. লিঙ্গ বৈষম্যের ৫টি কারণ লিখ। জাবি. ২০১৫ ২০২০
  8. নারীর ক্ষমতায়ন বলতে কী বুঝ? জাবি. ২০১৪ ২০১৬ ঢাবি. ২০১৫ ২০১৬
  9. সেক্স ও জেন্ডারের মধ্যে পার্থক্য দেখাও। জাবি. ২০১৭ ২০১৯ ২০২২ ঢাবি. ২০১৪
  10. ‘জেন্ডার সমতা’ধারণাটি ব্যাখ্যা কর। জাবি. ২০২২
  11. নারী ক্ষমতায়নের প্রতিবন্ধকতাসমূহ চিহিতকর। জাবি. ২০১৯ ২০২২ ঢাবি. ২০১৬
  12. বিবাহ বিচ্ছেদ কাকে বলে? জাবি. ২০১৫ ২০১৭ ঢাবি. ২০১৪ ২০১৬
  13. ধর্মের সংজ্ঞা দাও। জাবি. ২০২১
  14. ইসলাম ধর্মে নারীর উত্তরাধিকার সম্পর্কে লেখ। জাবি. ২০২২
  15. বাংলাদেশে নারী শিক্ষার সমস্যাসমূহ লিখ। 
  16. উচ্চ শিক্ষায় নারীর বর্তমান অবস্থা ব্যাখ্যা কর। জাবি. ২০১৯
  17. নারী উন্নয়নে শিক্ষার গুরুত্ব কী? জাবি. ২০১৯
  18. বাংলাদেশে নারীদের স্বাস্থ্যহীনতার কারণ লেখ। জাবি. ২০২০
  19. রাজনীতিতে নারীর পশ্চাৎপদের কারণ কি? জাবি. ২০১৫ ২০২১
  20. বাংলাদেশে নারীদের বর্তমান রাজনৈতিক অবস্থা বর্ণনা কর। জাবি. ২০১৭ ২০১৯ ২০২২
  21. নারীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বলতে কী বোঝ? জাবি. ২০২২
  22. পরিকল্পনার সংজ্ঞা দাও। জাবি. ২০১৭
  23. পরিকল্পনার লক্ষ্যসমূহ লিখ। 
  24. এনজিও কী?
  25. এনজিও-এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
  26. কায়রো সম্মেলন কী? জাবি. ২০১৫ ২০১৭ ২০১৮ ২০১৯
  27.  ‘সিডো’ সনদের গুরুত্ব আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৭
  28. সিডো সনদের বৈশিষ্ট্যসমূহ লেখ। জাবি. ২০১৪ ২০১৭ ২০২০ ঢাবি. ২০১৪
  29. কায়রো সম্মেলনের নীতিসমূহ উল্লেখ কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৪ ২০১৯ ২০২১
  30. বেইজিং প্ল্যাটফরম ফর অ্যাকশন সম্পর্কে লেখ। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৪ ২০১৮ ২০২২
  31. পরিবার কী? 
  32. পরিবারের প্রকারভেদ লিখ। জাবি. ২০১৭
  33. পরিবারের প্রকৃতি নির্ণয় কর। ঢাবি. ২০১৫
  34. পরিবারের সমস্যাগুলো লিখ। জাবি. ২০১৮
  35. বিবাহ বলতে কী বুঝ? জাবি. ২০১৬
  36. বিবাহের প্রকারভেদ লিখ। জাবি. ২০১৬
  37. বিবাহের পাঁচটি কার্যাবলি উল্লেখ কর। জাবি. ২০১৮
  38. বৈধব্যের সংজ্ঞা দাও। জাবি. ২০১৫
  39. ডিভোর্স ও সেপারেশন এর মধ্যে পার্থক্য কি? ঢাবি. ২০১৪
  40. মর্যাদা ও ভূমিকা প্রত্যয় ব্যাখ্যা কর। জাবি. ২০১৬ ঢাবি. ২০১৬
  41. পরিবার গঠনে বিবাহের ভূমিকা লেখ। জাবি. ২০২০
  42.  পরিবার কল্যাণ কী? ঢাবি. ২০১৪ জাবি. ২০১৬ ২০২০
  43. টেকসই উন্নয়নের শর্তগুলো কী? জাবি. ২০১৮
  44. পারিবারিক বিশৃঙ্খলার কারণ কী কী? জাবি. ২০১৪ ২০১৬ ২০১৯ ঢাবি. ২০১৪
  45. পারিবারিক বিশৃংখলার সংজ্ঞা দাও। জাবি. ২০১৪ ২০২১ ঢাবি. ২০১৫
  46. পরিবার কল্যাণের উদ্দেশ্যসমূহ লেখ। জাবি. ২০১৬ ২০২১ ঢাবি. ২০১৬
  47. নারী উন্নয়ন ধারণাটি ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০১৬
  48. প্রতিবন্ধিতার ধরনগুলো উল্লেখ কর। জাবি. ২০১৫ ২০১৯
  49. নারী উন্নয়নের বৈশিষ্ট্যগুলো লিখ। জাবি. ২০১৮
  50. বাংলাদেশের নারী উন্নয়নে সমস্যাসমূহ লেখ। জাবি. ২০২০ ঢাবি. ২০১৬
  51. নারী উন্নয়নের উপাদানসমূহ লেখ। জাবি. ২০১৫ ২০১৭ ২০২০ ঢাবি. ২০১৪ ২০১৬
  52. নারী উন্নয়ন নীতি ২০১১-এর লক্ষ্যসমূহ কী? ঢাবি. ২০১৪ জাবি. ২০১৭ ২০২২

গ – বিভাগ: রচনামূলক প্রশ্না উত্তর ⮟

🟀 Click Below for Answer 🟀
  1. নারী কল্যাণের ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যা কর। জাবি. ২০১৪ ২০২০
  2. নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করেছে? সংক্ষেপে আলোচনা কর। জাবি. ২০১৮
  3. নারীর ক্ষমতায়নের উপাদানসমূহ লেখ। জাবি. ২০২০
  4. বাংলাদেশে নারী উন্নয়নে সমাজকর্মীদের ভূমিকা বর্ণনা কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৭ ঢাবি.  ২০১৫ ২০১৬
  5. লিঙ্গ বৈষম্য কাকে বলে? বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য বর্ণনা কর। জাবি. ২০১৮ 
  6. উন্নয়নের জন্য জেন্ডার ইস্যু কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর। জাবি. ২০১৬ ২০২১
  7. নারী কল্যাণ কী?নারী কল্যাণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর। জাবি. ২০২২
  8. নারীর ক্ষমতায়নের কৌশলসমূহ বর্ণনা কর। জাবি. ২০২২
  9. সমাজজীবনে লিঙ্গ বৈষম্যের প্রভাব বর্ণনা কর। জাবি. ২০১৮ ২০২২
  10. নারীর মর্যাদা বলতে কি বুঝ? বাংলাদেশে নারীর সাংবিধানি মর্যাদাগুলো বর্ণনা কর। জাবি. ঢাবি. ২০১৬
  11. মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধনকরণ) আইন, ১৯৭৪ এর বিভিন্ন দিক বা ধারাগুলো উল্লেখ কর। 
  12. ইসলাম ধর্মে বর্ণিত নারীর মর্যাদা ও অধিকার সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৭ ২০১৯ ২০২১
  13. খ্রিস্টধর্মে বর্ণিত নারীর মর্যাদা ও অধিকার সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০২২
  14. বাংলাদেশে স্বাস্থ্য ক্ষেত্রে নারীর বর্তমান অবস্থা উদাহরণসহ আলোচনা কর। জাবি. ২০১৫ ঢাবি. ২০১৪
  15. বাংলাদেশে রাজনীতিতে নারীর অংশগ্রহণের সীমাবদ্ধতাসমূহ আলোচনা কর। 
  16. শিক্ষায় জেন্ডার বৈষম্য বলতে কি বোঝায়? শিক্ষায় জেন্ডার বৈষম্য হ্রাসের ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর। জাবি. ঢাবি. ২০১৫ 
  17. বাংলাদেশে কর্মস্থানে নারীর বর্তমান অবস্থা তুলে ধর। জাবি. ২০১৮ ২০২০
  18. বাংলাদেশে তৈরি পোশাকখাতে নিয়োজিত নারীদের অবস্থা পর্যালোচনা কর। জাবি. ২০২২
  19. কর্মক্ষেত্রে নারীর সমস্যা চিহ্নিত করে সমাধানের উপায় নির্দেশ কর। জাবি. ২০২২
  20. বাংলাদেশের নারীর ক্ষমতায়নে ব্রাকের ভূমিকা মূল্যায়ন কর। ঢাবি. ২০১৫
  21. পরিকল্পনা কী? বাংলাদেশে নারী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমস্যাগুলো কীকী? ডাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০১৭ ২০২১
  22. নারী উন্নয়ন নীতি ২০১১-এর গুরুত্ব আলোচনা কর। 
  23. নারীকল্যাণে বাংলাদেশ সরকার গৃহীত উদ্যোগসমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও। জাবি. ২০১৬ ২০১৯ ২০২১ ঢাবি. ২০১৪ ২০১৫
  24. মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ- ১৯৬১ সম্পর্কে আলোচনা কর। 
  25. বাংলাদেশে নারীর সাংবিধানিক মর্যাদাগুলো বর্ণনা কর। জাবি. ২০১৯ ২০২১
  26. যৌতুক নিরোধ আইন ১৯৮০ সম্পর্কে বিস্তারিত আলোচনা কর। 
  27. বাংলাদেশে নারী উন্নয়নে NGO-এর ভূমিকা বর্ণনা কর। জাবি. ২০১৫ ২০১৮ ২০১৯ ২০২১ ঢাবি. ২০১৫ ২০১৬
  28. নারীর কল্যাণের জন্য আন্তর্জাতিক পদক্ষেপগুলো আলোচনা কর। জাবি. ২০২২
  29. নারীকল্যাণে বেইজিং ঘোষণার তাৎপর্য নিরূপণ কর। জাবি. ২০১৬ ২০১৭
  30. জাতিসংঘের নারীর প্রতি বৈষম্য বিলোপসাধন সনদের প্রধান প্রধান ধারা উল্লেখ কর এবং বাংলাদেশে নারী অধিকার সংরক্ষণে এর গুরুত্ব আলোচনা কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৯ ২০২১
  31. বাংলাদেশে সিডো সনদের অগ্রগতি মূল্যায়ন কর। জাবি. ২০২০
  32. বিবাহ কি? বাংলাদেশে বিবাহের সাম্প্রতিক ধারা সংক্ষেপে বর্ণনা কর। জাবি. ২০১৬
  33. বিবাহ বিচ্ছেদের সংজ্ঞা দাও।বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের কারণ আলোচনা কর। ঢাবি. ২০১৫ ২০১৭ জাবি. ২০১৪ ২০১৬
  34. সাম্প্রতিক কালে বিবাহ ও পরিবার ব্যবস্থায় যে সকল পরিবর্তন এসেছে তার ক্ষতিকর দিকসমূহ বর্ণনা কর। জাবি. ২০১৮
  35. বিবাহকী? মানব জীবনে বিবাহের গুরুত্ব আলোচনা কর। জাবি. ২০১৯
  36. মর্যাদা বলতে কি বোঝ? ভূমিকা ও মর্যাদার অসংগতির ফলে সৃষ্ট সমস্যাসমূহ আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৬ ঢাবি. ২০১৪ ২০১৬
  37. বিবাহ বিচ্ছেদ কী? পারিবারিকজীবনে বিবাহ বিচ্ছেদের প্রভাবসমূহ আলোচনা কর। জাবি. ২০২০
  38. পরিবারের বৈশিষ্ট্য উল্লেখ কর। পরিবারের পরিবর্তনশীল কাঠামো ও কার্যাবলি আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৮ ২০২০ ২০২২
  39. পরিবার কল্যাণের পরিধি বর্ণনা কর। 
  40. পরিবার কল্যাণ বলতে কি বোঝ? বাংলাদেশে পরিবার কল্যাণ কর্মসূচিসমূহ আলোচনাকর। জাবি. ঢাবি. ২০১৫ ২০১৬
  41. ব্যক্তি জীবনে পারিবারিক বিশৃঙ্খলার প্রভাব বর্ণনা কর। জাবি. ২০১৫
  42. বার্ধক্য বলতে কী বুঝায়? বার্ধক্যের উপর দারিদ্র্যের প্রভাব আলোচনাকর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৪ ২০২১
  43. পরিবার কল্যাণ কাকে বলে? বাংলাদেশে পরিবার কল্যাণের সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর। ঢাবি. জাবি. ২০১৪
  44. পারিবারিক বিশৃঙ্খলা নিরসনে সমাজকর্মীর ভূমিকা বর্ণনা কর। জাবি. ২০১৪ ২০১৭ ঢাবি. ২০১৬
  45. বাংলাদেশে প্রবীণদের সমস্যাবলি আলোচনা কর। জাবি. ২০১৮ ঢাবি. ২০১৫
  46. প্রবীণ হিতৈষী সংঘ কী? প্রবীণদের কল্যাণে প্রবীণ হিতৈষী সংঘের ভূমিকা বর্ণনা কর। জাবি. ২০১৯
  47. নারী নির্যাতন মোকাবিলায় সমাজকর্মীর ভূমিকা বর্ণনা কর। 
  48. বাংলাদেশে নারীকল্যাণ কার্যক্রমের সমস্যা ও সম্ভাবনা তুলে ধর। জাবি. ২০১৭ ঢাবি. ২০১৫
  49. বাংলাদেশে নারী উন্নয়ন ও পরিবার কল্যাণে সমাজকর্মীর ভূমিকা লেখ। জাবি. ২০১৪ ২০১৬ ২০২০
  50. বাংলাদেশে নারী উন্নয়নের সমস্যা ও এর প্রতিকারসমূহ আলোচনা কর। জাবি. ২০১৭ ২০১৮ ২০২০
Read Aim

SUBSCRIBE

    JOB CIRCULAR

    • Media/Ads/Event Mngnt (145)
    • Medical/Pharmaceutical (123)
    • NGO/Organization (323)
    • Production/Operation (142)
    • Research/Consultancy (85)
    • Secretary/Receptionist (188)
    • Security/Support Service (99)
    • Others (59)

    LEARNING & EARNING

    • English Article
    • Bearded Dragon
    • Cats
    • Dogs
    • Guinea Pigs
    • Insurance
    • Lawyer
    • Rabbits
    • Earn Money Online
    • Others

    CATEGORIES

    • Computer (12)
    • DEGREE (4)
    • English Article (27)
    • GRAMMAR (138)
    • Health Tips (2)
    • Honours (1083)
    • Jobs (16)
    • Jobs Study (33)
    • News (1336)
    • PDF BOOK (78)

    RECENT POST

    উত্তর আধুনিকতাবাদের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা কর।
    উত্তর আধুনিকতাবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
    সেন্ট সাইমন ও রবার্ট ওয়েনের কাল্পনিক সমাজতন্ত্রের রূপরেখা বিশ্লেষণ কর।
    কাল্পনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মধ্যে একটি তুলনামূলক আলোচনা কর।

    2025 All Rights Reserved readaim.com

    • Contact
    • About
    • Privacy
    • Blog
    • READ AIM