সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
ব্যবস্থাপনা চিন্তধারা
মাস্টার্স ব্যবস্থাপনা বিভাগ
পূর্ণমান – ৮০
ক – বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ১ x ১০ = ১০
খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ৫ x ৪ = ২০
গ – বিভাগ: রচনামূলক প্রশ্নউত্তর ৫ x ১০= ৫০
ক – বিভাগ: বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) ব্যবস্থাপনা চিন্তাধারা কী?
উত্তর: ব্যবস্থাপনাবিষয়ক জ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ অনুসারে ব্যবস্থাপনাবিদগণের দৃষ্টিভঙ্গি ও ধারণাসমূহের সুশৃঙ্খল বিন্যাসকে ব্যবস্থাপনা চিন্তাধারা বলে।
(খ) হেনরি ফেয়লের ইংরেজিতে প্রকাশিত বিখ্যাত গ্রন্থটির নাম কী?
উত্তর: হেনরি. ফেয়লের প্রকাশিত গ্রন্থটির নাম হলো- Genaral and Industrial Management.
(গ) আমলাতন্ত্র কী?
উত্তর: নৈর্ব্যতিকতা, লিখিত বিধি এবং দপ্তরের সোপানের ভিত্তিতে সংগঠনের যে প্রশাসন গঠিত হয় তাকে আমলাতন্ত্র বলে।
(ঘ) X ও Y তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ডগলাস ম্যাকগ্রেগর।
(ঙ) বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কী?
উত্তর: গতানুগতিক অবৈজ্ঞানিক ও বিশৃঙ্খাপূর্ণ রীতিনীতির পরিবর্তে সুচিন্তিত ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে গঠনমূলক প্রক্রিয়ায় ব্যবস্থাপনার প্রতিটি কাজকে পরিকল্পিতভাবে লক্ষ্যার্জনের পথে পরিচালিত করাকেই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলে।
(চ) BIM -এর পূর্ণরূপ লিখ।
উত্তর: BIM =Bangladesh Institute of Management.
(ছ) নব্য-ধ্রুপদী মতবাদ বলতে কী বুঝায়?
উত্তর: যে মতবাদে মানবীয় উপাদান অর্থাৎ ব্যক্তিগত নিরাপত্তা ও সামাজিক চাহিদার উপর গুরুত্ব দেয়া হয়, তাকে নব্য-ধ্রুপদী মতবাদ বলে।
(জ) ব্যবস্থাপনার সর্বজনীনতা কী?
উত্তর: ব্যবস্থাপনার সার্বজনীনতা বলতে বুঝায় ব্যবস্থাপনা প্রতিটি সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য এবং ব্যবস্থাগনা শাস্ত্রের জ্ঞান এক দেশ থেকে অন্য দেশে, এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে, এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে, একটি সময়কাল থেকে অন্য সময়কালে স্থানান্তর এবং হস্তান্তরযোগ্য।
(ঝ) অনার্থিক প্রেষণার দুটি উদাহরণ দাও।
উত্তর: অনার্থিক প্রেষণার দুটি উদাহরণ হলো- ১. সামাজিক নিরাপত্তা এবং ২. স্বীকৃতি ও প্রশংসা।
(ঞ) PERT -এর পূর্ণরূপ লিখ।
উত্তর: PERT -এর পূর্ণরূপ হলো- Program Evaluation and Review Technique.
(ট) অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা কী?
উত্তর: যে ব্যবস্থপনায় নির্বাহী কর্মীদের সাথে আলাপ আলোচনা করেসিদ্ধান্ত গ্রহণ করেন তাকে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা বলে।
(ঠ) সময়-সমীক্ষা কী?
উত্তর : সময়-সমীক্ষা হলো কোনো শিল্পসংক্রান্ত কার্যসম্পাদনের প্রত্যেকটি উপাদানের জন্য প্রয়োজনীয় সময়ের পর্যবেক্ষণ ও লিপিবদ্ধকরণের কলা ও পদ্ধতি।
(ক) প্রশাসনিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তর: Henri Fayol.
(খ) নেতৃত্বদান কী?
উত্তর: দলীয় লক্ষ্য অর্জনের জন্য যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তির উপর অন্য ব্যক্তির প্রভাববিস্তার করার ক্ষমতাকে নেতৃত্বদান বলে।
(গ) প্রশাসন কী?
উত্তর: প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও উচ্চ পর্যায়ের নিয়ন্ত্রণ ব্যবস্থাকে প্রশাসন বলে।
(ঘ) প্রথম মহিলা ব্যবস্থাপনা দার্শনিক কেঃ
উত্তর: প্রথম মহিলা ব্যবস্থাপনা দার্শনিক হলেন মেরি পার্কার ফলেট।
(ঙ) ধ্রুপদী মতবাদ কী?
উত্তর: কোনো উদ্দেশ্যার্জনের জন্য মানুষ দলবদ্ধ হয়ে কাজ করে যেখানে ব্যক্তি অন্য ব্যক্তিকে বোঝার চেষ্টা করবে। অন্যের মাধ্যমে কার্যসম্পাদন করার এ প্রক্রিয়াকে ধ্রুপদী মতবাদ বলে।
(চ) সিমুলেশন কী?
উত্তর: ডিজিটাল কম্পিউটারের মাধ্যমে পরীক্ষণ কাজে পরিচালনায় এক ধরনের সংখ্যাত্ম্যক কৌশল হচ্ছে সিমুলেশন।
(ছ) মানবীয় সম্পর্ক মতবাদ কী?
উত্তর: ব্যক্তি ও দলের সম্পর্ক বিশ্লেষণ করে কর্মীদের কাজের প্রতি আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করা হয় এবং কর্মীদের প্রেষণা, তত্ত্বাবধানের ধরন, দলীয় আচরণ ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করাকে মানবীয় সম্পর্ক মতবাদ বলে।
(জ) কৌশল বলতে কী বুঝ?
উত্তর: প্রতিষ্ঠানের পরিকল্পনার বাস্তবায়ন প্রভাবিত করতে পারে এমন পক্ষগুলোর ক্রিয়া প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য গৃহীত নীতিমালা বা কর্মপন্থাকে কৌশল বলে।
(ঝ) পিতৃসুলভ নেতৃত্ব কী?
উত্তর: বিশেষত সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় সামন্ত প্রভুদের মনোভাবের উন্নতর বহিঃপ্রকাশকেই পিতৃসুলভ নেতৃত্ব বলা হয়।
(ঞ) CEO এর পূর্ণরূপ লিখ।
উত্তর: CEO -এর পূর্ণরূপ হলো- Chief Executive Officer.
(ট) কেস স্টাডি কী?
উত্তর: পূর্বের তথ্য বা ঘটনা বিশ্লেষণ করে নতুন সিদ্ধান্তে উপনীতি হবার প্রক্রিয়াকেই কেস স্ট্যাডি বলে।
(ঠ) কমিটি কী?
উত্তর: কোনো গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য কতিপয় ব্যক্তি নিয়ে গঠিত দল যখন সমষ্টিগতভাবে অর্জিত দায়িত্ব সম্পাদন করে তখন তাকে কমিটি বলে।
(ক) ব্যবস্থাপনার স্তর কয়টি?
উত্তর: ব্যবস্থাপনার স্তর ৩টি। যথা- (i) উচ্চস্তর; (ii)মধ্যস্তর ও (iii)নিম্নস্তর।
(খ) ব্যবস্থাপনার সার্বজনীনতার ঘোষণা প্রথম কে দেন?
উত্তর: সক্রেট্সি এর।
(গ) শিল্পবিপ্লবের সময়কাল উল্লেখ কর।
উত্তর: ১৭৬০ থেকে ১৮৪০ সাল পর্যন্ত।
(ঘ) “The Principles of Management” গ্ৰন্থটি কার লেখা?
উত্তর: “The Principles of Management” গ্ৰন্থটি কার লেখা Henri Fayol.
(ঙ) বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তর: বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক EW. Taylor.
(চ) ‘X’ তত্ত্ব ও ‘Y’ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: X ও Y তত্ত্বের প্রবক্তা হলো- ডগলাস ম্যাকগ্রেগর।
(ছ) অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা কী?
উত্তর: যে ব্যবস্থপনায় নির্বাহী কর্মীদের সাথে আলাপ আলোচনা করেসিদ্ধান্ত গ্রহণ করেন তাকে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা বলে।
(জ) অনার্থিক প্রেষণার দুটি উদাহরণ দাও।
উত্তর: অনার্থিক প্রেষণার দুটি উদাহরণ হলো- ১. সামাজিক নিরাপত্তা এবং ২. স্বীকৃতি ও প্রশংসা।
(ঝ) PERT এর পূর্ণরূপ কী?
উত্তর: PERT -এর পূর্ণরূপ হলো- Program Evaluation and Review Technique.
(ঞ) ব্যবস্থাপনা তত্ত্বগুলোকে জঙ্গলতত্ত্বহিসেবে বলেছেন কে?
উত্তর: Harald Kontz (হ্যারল্ড কুঞ্জ)।
(ট) রুগ্ন শিল্প কী?
উত্তর: যেসব শিল্পপ্রতিষ্ঠান তাদের পরিকল্পিত উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয় তাকে রুগ্ন শিল্প বলে।
(ঠ) হথর্ন গবেষণা কে পরিচালনা করেন?
উত্তর: হর্থন গবেষণা পরিচালনা করেন এলটন মায়ো (Elton Mayo) ।
(ক) আমলাতন্ত্র কী?
উত্তর: নৈর্ব্যক্তিকতা, লিখিত বিধি এবং দপ্তরের সোপানের ভিত্তিতে সংগঠনের যে প্রশাসন গঠিত হয় তাকে আমলাতন্ত্র বলে।
(খ) কর্তৃত্ব কী?
উত্তর: সাংগঠনিক পদমর্যাদায় অধিষ্ঠিত ঊর্ধ্বতনের আদেশ দানের অধিকার ও অধস্তনের কাছে যেতে আনুগত্য আদায়ের ক্ষমতাকেই কর্তৃত্ব বলে।
(গ) আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক কে?
উত্তর: আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক রবার্ট ওয়েন।
(ঘ) পেশা কী?
উত্তর: পেশা বলতে এমন বৃত্তিমূলক সেবাকর্মকেই বোঝায় যা থেকে ব্যক্তি তার জীবিকা নির্বাহ করে।
(ঙ) সাংগঠনিক সংস্কৃতি কী?
উত্তর: সাংগঠনিক সংস্কৃতি বলতে কোনো একটি সংগঠনের কর্মীদের শিক্ষা, মূল্যবোধ, মানবিক সম্পর্ক, রীতিনীতি, পোশাক-পরিচ্ছদ, নৈতিকতা, বিশ্বাস ইত্যাদিকে বুঝায়।
(চ) আদেশের ঐক্য কী?
উত্তর: যেকোনো কর্মী কার অধীনে কাজ করবে এবং কার কাছে তাকে জবাবদিহি করতে হবে তা নির্ধারণের নীতিকে আদেশের ঐক্য বলে।
(ছ) সিমুলেশন কী?
উত্তর: ডিজিটাল কম্পিউটারের মাধ্যমে পরীক্ষণ কাজে পরিচালনায় এক ধরনের সংখ্যাত্মক কৌশল হচ্ছে সিমুলেশন।
(জ) সিস্টেম কী?
উত্তর: পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য অর্জনের জন্য কতকগুলো উপাদান নিয়ে গঠিত ও প্রতিষ্ঠিত সমগ্র ব্যবস্থাকে সিস্টেম বলে।
(ঝ) সাফল্য অর্জনের চাহিদা কী?
উত্তর: ব্যক্তির লক্ষ্যে পৌঁছার প্রচণ্ড আগ্রহ, যশ, সুখ্যাতি, আকাঙ্ক্ষা ইত্যাদিকে সাফল্য অর্জনের চাহিদা বলে।
(ঞ) আমেরিকার ব্যবস্থাপনা পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: আমেরিকার ব্যবস্থাপনা পদ্ধতির দুটি বৈশিষ্ট্য হলো- ১. স্বল্পকালীন চাকরি ও ২. দ্রুত পদোন্নতির ব্যবস্থা।
(ট) ‘BIAM’ এর পূর্ণরূপ লেখ।
উত্তর: ‘BIAM’ এর পূর্ণরূপ- Bangladesh Institute of Administration and Management.
(ঠ) কেস স্টাডি কী?
উত্তর: পূর্বের তথ্য বা ঘটনা বিশ্লেষণ করে নতুন সিদ্ধান্তে উপনীতি হবার প্রক্রিয়াকেই কেস স্টাডি বলে।
(ক) ব্যবস্থাপনা চিন্তাধারা কী?
উত্তর: ব্যবস্থাপনাবিষয়ক জ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ অনুসারে ব্যবস্থাপনাবিদগণের দৃষ্টিভঙ্গি ও ধারণাসমূহের সুশৃঙ্খল বিন্যাসকে ব্যবস্থাপনা চিন্তাধারা বলে।
(খ) শিল্প বিপ্লবের সময়কাল কত?
উত্তর: ১৭৬০ থেকে ১৮৪০ সাল পর্যন্ত।
(গ) শ্রান্তি নিরীক্ষা কী?
উত্তর: বিরতিহীনভাবে কাজ করার ফলে শ্রমিকদের মধ্যে দৈহিক ও মানসিক অবসাদ দেখা দেয় এতে তাদের কর্মদক্ষতা হ্রাস পায়। এজন্য কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম দানের ব্যবস্থা করা দরকার। এ অবস্থা হতে পরিত্রাণ পাওয়ার জন্য ক্লান্তির কারণ ও তা দূরীকরণের উপায় নির্ধারণের পদ্ধতিকে ক্লান্তি বা শ্রান্তি নিরীক্ষা বলে।
(ঘ) আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তর: আধুনিক ব্যবস্থাপনার জনক Henri Fayol.
(ঙ) কার নেতৃত্বে হথর্ন গবেষণা পরিচালিত হয়?
উত্তর: হথর্ন গবেষণার কর্ণধার এলটন মায়ো (Elton Mayo)।
(চ) পরামর্শমূলক ব্যবস্থাপনা কী?
উত্তর: যে ব্যবস্থাপনায় নেতা অধস্তন কর্মীদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেন ও বাস্তবায়ন করেন তাকে পরামর্শমূলক ব্যবস্থাপনা বলে।
(ছ) সিস্টেম কী?
উত্তর: পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য অর্জনের জন্য কতকগুলো উপাদান নিয়ে গঠিত ও প্রতিষ্ঠিত সমগ্র ব্যবস্থাকে সিস্টেম বলে।
(জ) সিনার্জি কী?
উত্তর: দুই বা ততোধিক ব্যক্তির পৃথকভাবে সম্পাদিত কার্য ব্যক্তিদ্বয়ের সম্পাদিত কার্যফল হলে ভিন্ন হওয়াকেইসিনার্জি বলে।
(ঝ) পদস্থ কর্মী সংগঠন কী?
উত্তর: যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মীর ব্যবহার করা হয় তাকে পদস্থ কর্মী সংগঠন বলে।
(ঞ) গাণিতিক স্কুল মতবাদ কী?
উত্তর: ব্যবস্থাপনা প্রক্রিয়ার সকল উপাদানসমূহের মধ্যকার সম্পর্ককে বিভিন্ন গাণিতিক মডেল, ফর্মুলা ও কৌশলের মাধ্যমে বিশ্লেষণ করার প্রক্রিয়াকে গাণিতিক স্কুল মতবাদ বলে।
(ট) স্ব-ব্যবস্থাপনা পদ্ধতি কী?
উত্তর: ‘স্ব-ব্যবস্থাপনা’ ব্যবস্থাপনার এমন একটি রূপ, যেখানে প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ডে শ্রমিক শ্রেণির সক্রিয়া অংশগ্রহণ রয়েছে।
(ঠ) BPATC-এর পূর্ণরূপ কী?
উত্তর: BPATC-এর পূর্ণরূপ হলো- Bangladesh Public Administration Training Centre.
(ক) শিল্প বিপ্লবের প্রধান কারণ কী?
উত্তর: শিল্প বিপ্লবের প্রধান কারণ হলো বাণিজ্যের বিকাশ ও
ব্যবসায়ের উত্থান।
(খ) বৈজ্ঞানিক ব্যবস্থাপনার দু’টি উপাদান লেখ।
উত্তর: ১. উপযুক্ত কর্মী নির্বাচন এবং ২. দায়িত্ব ও কর্তব্যের
সুষম বণ্টন।
(গ) সময়-নিরীক্ষা কী?
উত্তর: সময় সমীক্ষা হলো কোনো শিল্পসংক্রান্ত কার্যসম্পাদনের প্রত্যেকটি উপাদানের জন্য প্রয়োজনীয় সময়ের পর্যবেক্ষণ ও লিপিবদ্ধকরণের কলা ও পদ্ধতি।
(ঘ) CEO-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: CEO-এর পূর্ণরূপ হলো- Chief Executive Officer.
(ঙ) নির্দেশনার ঐক্য কী?
উত্তর: নির্দেশনার ঐক্য হলো প্রতিষ্ঠানের কার্যসমূহ একই
উদ্দেশ্যকে সামনে রেখে পরিচালিত হবে।
(চ) সিস্টেম মতবাদের প্রবক্তা কে?
উত্তর: লুডভিক ভন ব্যার্তালংফি (Ludwig von Bertalanffy)
(ছ) মোহনীয় নেতৃত্ব কী?
উত্তর: নেতার মোহনীয় শক্তির দ্বারা অনুসারীদের উদ্বুদ্ধ, প্রয়োচিত ও প্রভাবিত করার মাধ্যমে প্রতিষ্ঠান বা সংগঠনের উদ্দেশ্যার্জনের জন্য পরিচালিত করার প্রক্রিয়াকে মোহনীয় নেতৃত্ব বলে।
(জ) অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা কাকে বলে?
উত্তর: যে ব্যবস্থপনায় নির্বাহী কর্মীদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা বলে।
(ঝ) প্রত্যাশা কী?
উত্তর: কাজের ফলাফলের আশা অর্থাৎ নির্দিষ্ট কার্যসম্পাদনে কর্মী কতটুকু আশাবাদী আর তার প্রচেষ্টা কতটা কার্যকরী হবে, কর্মীর এমন অনুভূতিকে প্রত্যাশা বলে।
(ঞ) অনার্থিক প্রেষণার দুটি উদাহরণ দাও।
উত্তর: অনার্থিক প্রেষণার দুটি উদাহরণ হলো ১. সামাজিক নিরাপত্তা এবং ২. স্বীকৃতি ও প্রশংসা।
(ট) ব্যবস্থাপকীয় দক্ষতাকী?
উত্তর: তুলনামূলক কম সময়ে মানসম্মত কার্য সম্পাদনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনই হলো ব্যবস্থাপনার দক্ষতা।
(ঠ) পরামর্শমূলক ব্যবস্থাপনা কী?
উত্তর: যে ব্যবস্থাপনায় নেতা অধস্তন কর্মীদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেন ও বাস্তবায়ন করেন তাকে পরামর্শমূলক ব্যবস্থাপনা বলে।
(ক) ব্যবস্থাপনা ফলপ্রদতা কী?
উত্তর: ব্যবস্থাপনা ফলপ্রদতা বলতে কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে ব্যবস্থাপনার কার্যক্রম কতটা সফল ও দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে তা বুঝায়।
(খ) ক্যারিয়ার কী?
উত্তর: পেশা বা ক্যারিয়ার বলতে এমন বৃত্তিমূলক সেবাকর্মকে বোঝায় যা থেকে ব্যক্তি তার জীবিকা নির্বাহ করে।
(গ) প্রশাসনিক ব্যবস্থাপনা মতবাদের প্রবক্তা কে?
উত্তর: প্রশাসনিক ব্যবস্থাপনা মতবাদের প্রবক্তা হেনরি ফেয়ল (Henri Fayol).
(ঘ) জঙ্গল তত্ত্ব কী?
উত্তর: হ্যারল্ড কুঞ্জ ব্যবস্থাপনার বিভিন্ন মতবাদ, তত্ত্ব ও গবেষণা বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, আজকের পরিস্থিতিতে ব্যবস্থাপনার তত্ত্বগুলো জঙ্গলে পরিণত হয়েছে। অর্থাৎ ব্যবস্থাপনার অসংখ্য তত্ত্বকেই তিনি ব্যবস্থাপনার জঙ্গল তত্ত্ব বলে অভিহিত করেছেন।
(ঙ) সিনার্জি কী?
উত্তর: দুই বা ততোধিক ব্যক্তির পৃথকভাবে সম্পাদিত কার্য ব্যক্তিদ্বয়ের সম্পাদিত. কার্যফল হলে ভিন্ন হওয়াকেই সিনার্জি বলে।
(চ) জোড়ামই শিকল নীতি কী?
উত্তর: সর্বোচ্চ সারি হতে নিম্ন সারি পর্যন্ত নির্বাহীর শৃঙ্খলকে জোড়ামই শিকল নীতি বলে।
(ছ) হথর্ন গবেষণার কর্ণধার কে?
উত্তর: হথর্ন গবেষণার কর্ণধার এলটন মায়ো (Elton Mayo)।
(জ) ‘BIAM’ এর পূর্ণরূপ লেখ।
উত্তর: ‘BIAM’ এর পূর্ণরূপ Bangladesh Institute of Administration and Management.
(ঝ) আদেশের ঐক্য কী?
উত্তর: যেকোনো কর্মী কার অধীনে কাজ করবে এবং কার কাছে তাকে জবাবদিহি করতে হবে তা নির্ধারণের নীতিকে আদেশের ঐক্য বলে।
(ঞ) মডেল কী?
উত্তর: কোনো মূল বিষয়কে সকলের সম্মুখে সহজ এবং গ্রহণযোগ্যভাবে সংক্ষেপে উপস্থাপন করাকে মডেল বলে।
(ট) ন্যায় তত্ত্ব কী?
উত্তর: ন্যায় তত্ত্ব বা সমতা তত্ত্ব হচ্ছে একজন কর্মীর কার্যসম্পাদনের ফলাফলের অনুপাত অন্য কর্মীর ফলাফলের সাথে তুলনা করা এবং অসমতার সংশোধন করা!
(ঠ) হেনরি ফেয়লের ইংরেজিতে প্রকাশিত বিখ্যাত গ্রন্থটির নাম কী?
উত্তর: হেনরি ফেয়লের প্রকাশিত গ্রন্থটির নাম হলো- General and Industrial Management.
খ & গ বিভাগ প্রশ্নউত্তর ⮟
অধ্যায়- ১ (ব্যবস্থাপনার উৎপত্তি ও উন্নয়ন)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- ব্যবস্থাপনা কাকে বলে? ঢাবি. ২০১৪
- ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে কী বুঝা। জাবি. ২০১৭
- ব্যবস্থাপনার প্রকৃতি আলোচনা কর। জাবি. ২০১৫
- ব্যবস্থাপনা চিন্তাধারার উন্নয়ন ও ক্রমবিকাশের ইতিহাস সংক্ষেপে আলোচনা কর। ঢাবি. জাবি. ২০১৫
- ব্যবস্থাপনার কার্যাবলি আলোচনা কর। জাবি. ২০১৮
- বাংলাদেশের ব্যবস্থাপনার বাস্তব প্রয়োগ সম্পর্কে লিখ। জাবি. ২০১৫
- ‘পরিস্থিতি নির্ভর’ ব্যবস্থাপনার ধারণাটি উদাহরণসহ বর্ণনা কর। ঢাবি. ২০১৪
- ব্যবস্থাপনা সার্বজনীন জ্ঞান কেন? ঢাবি. ২০১৪ জাবি. ২০১০ ২০১৮ ২০২০
- “ব্যবস্থাপনা একটি স্বতন্ত্র দক্ষতা”-ব্যাখ্যা কর। জাবি. ২০১১ ২০১৪ ২০২১
- নেতৃত্বের গ্রিড তত্ত্ব কী। জাবি. ২০২১
- ব্যবস্থাপনার স্তরগুলোর বর্ণনা দাও। জাবি. ২০২২
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- বাংলাদেশে পেশা হিসেবে ব্যবস্থাপনার অবস্থান আলোচনা কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৮ ২০২১
- (ক) নেতৃত্ব বলতে কি বুঝ? ঢাবি. ২০১৫
(খ) বাংলাদেশের ব্যবস্থাপনার নেতৃত্বের ধরন আলোচনা কর। ঢাবি. ২০১৬ - (ক) শিল্পবিপ্লব কি? জাবি. ২০০৯
(খ) “শিল্পবিপ্লব ব্যবস্থাপন! উন্নয়নে গতিশীলতা সৃষ্টি করেছিল”- ব্যাখ্যা কল্প। জাবি. ২০১০ ২০১২ ২০১৭ - (ক) নেতার ক্ষমতার উৎস বর্ণনা কর। ঢাবি. ২০১৬
(খ) চৈনিক সভ্যতায় ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৫ - ব্যবস্থাপনা কী একটি পেশা? ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৫
- ব্যবস্থাপনা উন্নয়নে ক্রীস আরজিরিস এর অবদান লিখ। জাবি. ২০১৮
- (ক) ব্যবস্থাপনার দর্শন বলতে কী বুঝায়? ঢাবি. ২০১৪
ব্যবস্থাপনা দর্শনের উপর প্রভাব বিস্তায়কারী উপাদানসমূহ আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৭ ২০১৯ - শিল্পবিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা কর। জাবি. ২০০৮ ২০১০ ২০১৫ ২০১৮ ২০২২
অধ্যায়- ২ (ব্যবস্থাপনা চিন্তাধারার উন্নয়নে এফ. ডব্লিউ টেলর ও হেনরি ফেয়লের অবদান)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- ব্যবস্থাপনা স্কুল বা তত্ত্ব বলতে কী বুঝায়? ঢাবি. ২০১১৬ জাবি. ২০১৭
- বৈজ্ঞানিক ব্যবস্থাপনার বৈশিষ্ট্য আলোচনা কর। জাবি. ২০০৪ ২০০৬ ২০০৮ ২০১৬
- বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদানগুলো আলোচনা কর। জাবি. ২০১৮
- বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিগুলো বর্ণনা কর। ঢাবি. ২০১৪ ২০১৬ জাবি. ২০১০ ২০১২ ২০১৪ ২০১৬ ২০২০
- কর্তৃত্ত্বার্পন ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য দেখাও। ঢাবি. ২০১৫
- পরিস্থিতিগত মডেল তত্ত্বটি সমালোচনাসহ আলোচনা কর। জাবি. ২০১৫
- হেনরি ফেওলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন? ঢাবি. ২০১৫ জাবি. ২০১২ ২০২১
- বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও গতানুগতিক ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য দেখাও। জাবি. ২০১৯
- ক্লাসিক্যাল তত্ত্বের অনুমিত শর্ত বা বৈশিষ্ট্য আলোচনা কর। জাবি. ২০১৭
- ব্যবস্থাপনার ক্লাসিক্যাল ও নিওক্লাসিক্যাল তত্ত্বের পার্থক্য লেখ। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৫ ২০১৭ ২০১৯
- বৈজ্ঞানিক ব্যবস্থাপনা প্রক্রিয়া বর্ণনা কর। জাবি. ২০২২
- প্রশাসনিক তত্ত্ব বলতে কী বুঝ? জাবি. ২০২২
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- ব্যবস্থাপনার ক্ষেত্রে হেনরি ফেওলের অবদান উল্লেখ কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২১
- বৈজ্ঞানিক ব্যবস্থাপর্নার পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখাও। জাব. ২০১০ ঢবি. ২০১৬
- (ক) নব্য-ধ্রুপদী মতবাদের উপাদানসমূহ কী? জাবি. ২০১৮
(খ) ব্যবস্থাপনা উন্নয়নে ডগলাস ম্যাকগ্রেগরের অবদান লিখ। জাবি. ২০১৮ - (ক) ধ্রুপদী তত্ত্বের অনুমিত শর্ত বর্ণনা কর। জাবি. ২০১৬ ২০১৯ ২০২০
(খ) ধ্রুপদী তত্ত্বের সীমাবদ্ধতা আলোচনা কর। জাবি. ২০১৯ - প্রশাসনিক ব্যবস্থাপনা তত্ত্বের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো উল্লেখ কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৪ ২০১৯
- বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। ঢাবি. ২০১৫ জাবি. ২০১০ ২০১২ ২০২০ ২০২২
- বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উন্নয়নে এফ.ডরিউ টেইলরের অবদান আলোচনা কর। জাবি. ২০১৭ ২০২০ ২০২২
- ব্যবস্থাপনা চিন্তাধারা উন্নয়নে আচরণ বিজ্ঞানীদের ভূমিকা আলোচনা কর। জাবি. ২০২২
অধ্যায়- ৩ (আচরণ বিজ্ঞানীদের অবদান)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- আচরণভিত্তিক তত্ত্ব বলতে কী বুঝায়? জাবি. ২০১৪ ২০১৭ ২০১৯
- হথর্ন গবেষণা বলতে কী বুঝ? জাবি. ২০১৭
- হথর্ন গবেষণার উদ্দেশ্য লেখ। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৯
- ম্যাকক্লিল্যান্ডের চাহিদা তত্ত্ব আলোচনা কর। জাবি. ২০১৫
- আর্থিক ও অনার্থিক প্রেষণার মধ্যে পার্থক্য দেখাও। ঢাবি. ২০১৫
- ভিক্টর এইচ ভ্রুমের প্রত্যাশা তত্ত্ব আলোচনা কর। জাবি. ২০২০
- মাসলোর চাহিদা সেপান তত্ত্ব মূল্যায়ন কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১০ ২০১৫ ২০২২
- হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্ব বর্ণনা কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০১৬ ২০১৯ ২০২২
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- (ক) হথন গবেষণার গুরুত্ব ও ফলাফল আলোচনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০২১
(খ) হথর্ন গবেষণার উল্লেখযোগ্য অবদানগুলো লেখ। ঢাবি. ২০১৪ জাবি. ২০২১ - ম্যাকলিল্যান্ড-এর কৃতিত্বার্জন প্রেষণা তত্ত্ব কি? জাবি. ২০১৫
- হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্বের সমালোচনা কর। ঢাবি. ২০১৬
- হার্জবার্গের কার্য সমৃদ্ধকরণ প্রক্রিয়া বর্ণনা কর। জাবি. ২০১৪
- (ক) Douglas Me-Gregor-এর থিওরি X-এ মানুষকে কীভাবে মূল্যায়ন করা হয়? জাবি. ২০২০
(খ) ব্যবস্থাপনা চিন্তাধারা উন্নয়নে Rensis likert এর অবদান আলোচনা কর। ঢাবি. ২০১৯ জাবি. ২০২০ - (ক) থিওরি X ও Y এর মধ্যে পার্থক্য দেখাও। জাবি. ২০১৬
X ও Y তত্ত্বের মধ্যে বাংলাদেশে কোনটি প্রযোজ্য? জাবি. ২০১৬ - মাসলোর চাহিদা সোপান তত্ত্ব এবং হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্বের তুলনা কর। ঢাবি. ২০১৮ জাবি. ২০১০ ২০১৮
- মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সীমাবদ্ধতা বা সমালোচনা আলোচনা কর। ঢাবি. ২০১৫
অধ্যায়- ৪ (সিস্টেম বিজ্ঞানীদের অবদান)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- আনুষ্ঠানিক ব্যবস্থাপনা সংগঠন বলতে কী বুঝা? জাবি. ২০১৭
- পার্থক্যমূলক মজুরি প্রথা বলতে কি বুঝায়? ব্যাখ্যা কর। জাবি. ২০১৫
- আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সংগঠনের পার্থক্য লেখ। জাবি. ২০১৬ ২০১৯ ২০২১
- সিস্টেম মতবাদের ভালো দিক ও সীমাবদ্ধতা লিখ। জাবি. ২০০৯ ২০১৩
- সংস্কৃতি কাকে বলে? জাবি. ২০১৮
- মেট্রিক্স সংগঠনের সুবিধা ও অসুবিধা বর্ণনা কর। জাবি. ২০২০
- কমিটি সংগঠনের গুরুত্ব ব্যাখ্যা কর। জাবি. ২০১৬
- মেট্রিক্স সংগঠনের প্রকৃতি ব্যাখ্যা কর। জাবি. ২০১৭
- কার্যভিত্তিক সংগঠনের সুবিধা-অসুবিধাগুঁলো লিখ। জাবি. ২০১৪
- সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাকে বলে? জাবি. ২০১৮
- সংখ্যাত্মক তত্ত্বের বৈশিষ্ট্য বর্ণনা কর। জাবি. ২০১৭
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- সরলরৈখিক সংগঠনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ ফর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৯
- (ক) সিস্টেম মতবাদ বলতে কী বুঝায়? ঢাবি. ২০১৪ ২০১৬ জাবি. ২০০৭ ২০০৯ ২০১১ ২০১৬
(খ)সিস্টেম ও সাব-সিস্টেমের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো বর্ণনা কর। ঢাবি. ২০১৬ জাবি. ২০০৭ ২০০৯ ২০১১ ২০১৬ - সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনের সুবিধাসমূহ লেখ। জাবি. ২০২১
- সংগঠনের সুবিধা বা গুরুত্ব আলোচনা বর্ণনা কর।
- সরলরৈখিক ও কার্যভিত্তিক সংগঠনের মধ্যে পার্থক্য দেখাও। জাবি. ২০১৬
- (ক) সরলরৈখিক সংগঠন কাকে বলে? জাবি.২০১৮
(খ) কার্যভিত্তিক সংগঠনের বৈশিষ্ট্য আলোচনা কর। জাবি. ২০১৫ - (ক) সিস্টেম মতবাদের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। ঢাবি. ২০১৪ ২০১৬ জাবি. ২০১৫ ২০১৮ ২০২০ ২০২২
(খ) বিভিন্ন ধরনের সিস্টেম মডেল সম্পর্কে লেখ। জাবি. ২০১৫ ২০১৮ ২০২২
অধ্যায়- ৫ (ব্যবস্থাপনা চিন্তাধারার বিভিন্ন মতবাদ)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- ব্যবস্থাপনী চিন্তাধারায় স্কুল বলতে কী বুঝায়? ঢাবি. ২০১৪ ২০১৬ জাবি. ২০১০ ২০১১ ২০১২ ২০১৬ ২০২০ ২০২২
- Max Weber কে আমলাতান্ত্রিক মতবাদের জনক বলা হয় কেন? জাবি. ২০১১ ২০১৩
- মানবীয় সম্পর্ক তত্ত্ব বলতে কি বোঝায়? জাবি. ২০১৪ ২০১৫ ২০১৮
- ব্যবস্থাপনা উন্নয়নে ক্রীস আরজিরিস এর অবদান লেখ। জাবি. ২০১৮
- আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। ঢাবি. ২০১৪ ২০১৫ জাবি. ২০০৯ ২০১১ ২০১৫ ২০২১
- আমনাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০১৭
- ব্যবস্থাপনার মতবাদগুলোর শ্রেণিবিভাগের ভিত্তিগুলো কি কি? জাবি. ২০১৪
- ব্যবস্থাপনা জঙ্গল সৃষ্টির কারণসমূহ আলোচনা কর। জাবি. ২০১১ ২০১৪
- সমালোচনাসহ অভিজ্ঞত ভিত্তিক মতবাদ স্কুল সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০২০
- আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার নেতিবাচক দিকগুলো লেখ। জাবি. ২০২২
- আচরণিক তত্ত্বের বৈশিষ্ট্য লেখ। ঢাবি. ২০১৫ জাবি. ২০২২
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- ব্যবস্থাপনা চিন্তাধারা অধ্যয়নের উদ্দেশ্য বর্ণনা কর। ঢাবি. ২০১৪ ২০১৬ জাবি. ২০০৯ ২০১০ ২০১৫ ২০১৬ ২০১৯ ২০২১
- আমলাতন্ত্রের মূলনীতিসমূহ আলোচনা কর। জাবি. ২০০১ ২০০৫ ২০০৬ ২০০৯ ২০১১ ২০১৩ ২০১৫
- ব্যবস্থাপনার জঙ্গল তত্ত্বটি বর্ণনা কর। জাবি. ২০১৬
- বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বটি আলোচনা কর। জাবি. ২০১৭
- আমলাতন্ত্রের ইতিবাচক দিকসমূহ বর্ণনা কর। জাবি. ২০২১
অথবা, আমলাতন্ত্রের সুবিধাগুলো আলোচনা কর। জাবি. ২০১৪ - ম্যাককিনসের সপ্ত ‘এস’মতবাদ আলোচনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৬ ২০২১
অধ্যায়- ৬ (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের ব্যবস্থাপনা পদ্ধতি)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- যুক্তরাজ্যের ব্যবস্থাপনা পদ্ধতি আলোচনা কর।
- জাপান এবং বাংলাদেশের ব্যবস্থাপনা চিন্তাধারার মধ্যে বৈসাদৃশ্য দেখাও। ঢাবি. ২০১৫
- বাংলাদেশে ব্যবস্থাপনা পরিবেশ আলোচনা কর। জাবি. ২০১৮
- বাংলাদেশে ব্যবস্থাপনা-কাঠামো আলোচনা কর। জাবি. ২০১৯
- ব্যবস্থাপনা উন্নয়নের পদ্ধতি ব্যাখ্যা কর। জাবি. ২০১৭
- জাপানের ব্যবস্থাপনার উন্নয়নের কারণসমূহ উল্লেখ কর। জাবি. ২০১৫ ২০১৯
- ভারতীয় ব্যবস্থাপনা পদ্ধতির বৈশিষ্ট্য বর্ণনা কর। জাবি. ২০১৭ ২০২০
- যুক্তরাজ্যের ব্যবস্থাপনা পদ্ধতির বৈশিষ্ট্য বর্ণনা কর। জাবি. ২০১৯
- জাপানের ব্যবস্থাপনার বৈশিষ্ট্য আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৮ ২০২১
- ‘Z’ তত্ত্বের ইতিবাচক দিকগুলো বর্ণনা কর। জাবি. ২০১৭ ২০১৯ ২০২১ ২০২২
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- যুক্তরাষ্ট্র ও জাপানের ব্যবস্থাপনা পদ্ধতির মধ্যে পার্থক্য কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৫ ২০১৬
- আন্তর্জাতিক ব্যবসায়ে ব্যবস্থাপকদের বিশেষভাবে আকর্ষণীয় ‘যুক্তরাজ্যের ঘ্যবস্থাপনা সিস্টেম’ সংক্ষেপে বর্ণনা কর। ঢাবি. ২০১৪
- ভারতের ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা কর। জাবি. ২০১৪
- (ক) জার্মান ব্যবস্থাপনায় যুগ্ম-নির্ধারণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা কর। ঢাবি. ২০১৫
(খ) জার্মান ব্যবস্থাপনায় যুগ্ম-নির্ধারণ পদ্ধতির সীমাবদ্ধতাসমূহ কী? ঢাবি. ২০১৫ - পিওরি Z এর মূল বক্তব্য কী? জাবি. ২০১৪ ২০১৮
- (ক) যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা পদ্ধতির বৈশিষ্ট্য আলোচনা কর। জাবি. ২০১২ ২০১৫ ২০১৭ ২০১৮ ২০২১
(খ) আমেরিকায় আধুনিক ব্যবস্থাপনার উন্নয়নের কারণগুলো বর্ণনা কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০২১ - (ক) জাপানের ব্যবস্থাপনা কৌশল উল্লেখ কর। জাবি. ২০১১ ২০২০ ২০২২
(খ) জাপানের ব্যবস্থাপনা পদ্ধিতির দুর্বলতাসমূহ আলোচনা কর। জাবি. ২০২০ ২০২২ - বাংলাদেশে ব্যবস্থাপনা উন্নয়নে সমস্যাসমূহ আলোচনা কর। জাবি. ২০১৮ ২০২২
অধ্যায়- ৭ (উন্নয়নশীল দেশের ব্যবস্থাপনা প্রেক্ষিত বাংলাদেশ)
খ. বিভাগ- সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
- যুব উন্নয়ন অধিদপ্তর কি? জাবি. ২০১৪
- উন্নয়নশীল দেশের ব্যবস্থাপনা পদ্ধতির বৈশিষ্ট্য বর্ণনা কর। জাবি. ২০১৫ ২০২০
- বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানে কোন ধরনের ব্যবস্থাপক প্রয়োজন? ঢাবি. ২০১৬
- বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট সম্পর্কে লিখ। ঢাবি. ২০১৬
- “ব্যবস্থাপনা সমাজ ও কৃষ্টিনির্ভর”-ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৫ ২০১৭
- বাংলাদেশের ব্যবস্থাপনার সাধারণ বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৫
- বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো রুশ্ন হবার কারণ কী? ঢাবি. ২০১৫ ২০২১
গ. বিভাগ- রচনামূলক প্রশ্নউত্তর
- (ক) উন্নয়নশীল দেশ বলতে কী বুঝ? জাবি. ২০১৭ ২০২১
(খ) উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য আলোচনা কর। জাবি. ২০১৭ ২০২১ - শিল্প প্রতিষ্ঠানের রুগ্ন অবস্থা দূর করার ক্ষেত্রে ব্যবস্থাপনার ভূমিকা আলোচনা কর। ঢাবি. ২০১৫
- বাংলাদেশের শিল্প ও ব্যবস্থাপনার উপর উপনিবেশবাদের প্রভাব আলোচনা কর। ঢাবি. ২০১৪ জাবি. ২০১৭ ২০১৯
- বাংলাদেশে ব্যবস্থাপনা উন্নয়নের সমস্যা বা প্রতিবন্ধকতা লেখ। জাবি. ২০১৪ ২০১৫
- বাংলাদেশে ব্যবস্থাপনা উন্নয়নের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৯ ২০২১
- বাংলাদেশে শিল্প শ্রমিকদের প্রেষণা বৃদ্ধির উপায় আলোচনা কর। জাবি. ২০১৮
- (ক) বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-এর কার্যাবলি আলোচনা কর। জাবি. ২০২০
(খ) বাংলাদেশে ব্যবস্থাপনার প্রতিবন্ধকতা বা সমস্যাসমূহ দূর করার উপায়সমূহ আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৬ ২০২০ - (ক) রুগ্ন শিল্প বলতে কী বুঝায়? জাবি. ২০১১ ২০২০ ২০২২
(খ) বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের রুগ্নতা দূরীকরণে তোমার সুপারিশ পেশ কর। জাবি. ২০২০ ২০২২ - ব্যবস্থাপনার উপর সংস্কৃতির প্রভাব বর্ণনা কর। জাবি. ২০১৫ ২০১৮ ২০১৯ ২০২২
- (ক) রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কী? জাবি. ২০২২
(খ) বাংলাদেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পর্কে লেখ। জাবি. ২০২০ ২০২২

