• Home
  • Class 0-12
  • Grammar
    • Bangla Grammar
    • English Grammar
    • Arabic Grammar
  • Computer
    • MS Word
  • Jobs Study
    • BCS
    • Bank
    • Primary
    • Govt. job
    • Nibandhon
    • Medical Admission
    • University Admission
    • Army/Police/BDR/Anchar
  • Jobs
  • News
    • Home
    • Class 0-12
    • Grammar
      • Bangla Grammar
      • English Grammar
      • Arabic Grammar
    • Computer
      • MS Word
    • Jobs Study
      • BCS
      • Bank
      • Primary
      • Govt. job
      • Nibandhon
      • Medical Admission
      • University Admission
      • Army/Police/BDR/Anchar
    • Jobs
    • News
  • mdreadaim@gmail.com
  • Read at Home
Login > Register
Read Aim
Read Aim
  • Home
  • Class 0-12
  • Grammar
    • Bangla Grammar
    • English Grammar
    • Arabic Grammar
  • Computer
    • MS Word
  • Jobs Study
    • BCS
    • Bank
    • Primary
    • Govt. job
    • Nibandhon
    • Medical Admission
    • University Admission
    • Army/Police/BDR/Anchar
  • Jobs
  • News

৪। শাসনের সমস্যাবলি

সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর

শাসনের সমস্যাবলি

মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

পূর্ণমান – ৮০
ক – বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর    ১ x ১০ = ১০
খ  – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর             ৫ x ৪  = ২০
গ  – বিভাগ: রচনামূলক প্রশ্নউত্তর        ৫ x ১০= ৫০

ক – বিভাগ:  বিগত সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟

🟀 Click Below for Answer 🟀
অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০১৬

ক) ক্ষমতা কী?
উত্তর: ক্ষমতা বলতে এমন এক ধরনের শক্তি সামর্থ্যকে বোঝায় যার সাহায্যে কোনা ব্যক্তি অপর ব্যক্তির ওপর প্রভাব বিস্তার করতে পারে এবং তার সিদ্ধান্ত অনুযায়ী অন্যকে কাজ করতে বাধ্য করতে পারে।
খ) প্রভাব কী?
উত্তর: প্রভাব হচ্ছে বিভিন্ন ব্যক্তির পারস্পরিক সম্পর্ক যার ভিত্তিতে এক ব্যক্তি অপর ব্যক্তিকে কোনো এক বিশেষ উপায়ে কাজ করতে প্রভাবিত করে যা ঐ ব্যক্তি বা ব্যক্তিবর্গ স্বোচ্ছায় সম্পাদন করতে ইচ্ছুক ছিল না।
গ) দুনীতি কী?
উত্তর: দুর্নীতি বলতে এমন এক অপরাধমূলক কর্মকাণ্ডকে বোঝায় যা অবৈধ ও জনস্বার্থ বিরোধী এবং নীতিহীনতা ও বিধি- বহির্ভূত কাজ।
ঘ) সরকার কী?
উত্তর: সরকার হচ্ছে রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছার প্রকাশ ও বাস্তবায়ন ঘটে।
ঙ) স্বচ্ছতা কী?
উত্তর: স্বচ্ছতা হলো কোনো কিছুর সম্ভাব্য সুষ্ঠুতম চিত্র।
চ) সংকট কাকে বলে?
উত্তর: সংকট হলো কোনো ব্যবস্থার একটি Complex situation বা জটিল পরিস্থিতি। সাধারণত আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থার দুর্বল ব্যবস্থাপনাই হলো সংকট।
ছ) ‘Power and Society’ বইটি কে লিখেছেন?
উত্তর: হ্যারন্ড ডি. ল্যাসওয়েল এবং আব্রাহাম ক্যাপলান।
জ) রাজনৈতিক দলব্যবস্থা কী?
উত্তর: রাজনৈতিক দল হল্যে এমন একটি জনসমষ্টি যারা একই আদর্শে উদ্বুদ্ধ হয়ে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক ক্ষমতা দখল করার চেষ্টা করে।
ঝ) মিশ্র অর্থনীতি কী?
উত্তর: মিশ্র অর্থনীতি বলতে এমন একটি অর্থব্যবস্থাকে বুঝায় যেখানে একদিকে ব্যক্তিগত মালিকানা ও উদ্যোগের স্বাধীনতা এবং অপরদিকে সরকারি নিয়ন্ত্রণ পাশাপাশি সহাবস্থান করে।
ঞ) আধুনিক রাষ্ট্র কী?
উত্তর: আধুনিক রাষ্ট্র বলতে বুঝায় এমন এক সংগঠিত জনসমষ্ঠিকে যারা কোনো একটি নির্দিষ্ট এলাকায় সার্বভৌম ক্ষতাসম্পন্ন নিজস্ব সরকারের অধীনে বসবাস করে।
ট) অর্থনৈতিক পরিকল্পনা কী?
উত্তর: যে সুচিন্তিত কর্মসূচি ও প্রয়াসের মাধ্যমে জনগণের অর্থনৈতিক কল্যাণের পথ সুগম হয়, তাকে অর্থনৈতিক পরিকল্পনা বলে।
ঠ) সামরিক হস্তক্ষেপ কী?
উত্তর: অসামরিক নীতি ও কর্তৃত্বের জায়গায় সামরিক নীতি কর্তৃত্ব কায়েম হওয়াকেই বলা হয় সামরিক হস্তক্ষেপ।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০১৭

ক) Good Governance -এর অর্থ কী?
উত্তর: Good Governance-এর অর্থ হলো- সুশাসন।
খ) ‘Modern Politics and Government’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Modem Politics and Government গ্রন্থটির লেখক হলেন- অ্যাল্যান, আর, বল।
গ) ফ্যাসিবাদের প্রবর্তক কে?
উত্তর: ফ্যাসিবাদের প্রবর্তক হলো- বেনিটো মুসোলিনী।
ঘ) কর্তৃত্ব কী?
উত্তর: কর্তৃত্ব হলো ক্ষমতা ব্যবহার বা প্রয়োগ করার বৈধ অধিকার।
ঙ) আধুনিক গণতন্ত্রের জনক কে?
উত্তর: জন লক (John Locke)।
চ) সরকারের অঙ্গ বা বিভাগগুলোর নাম লিখ।
উত্তর: সরকারের অঙ্গ বা বিভাগ ৩টি। যথা- ১. আইন বিভাগ, ২. শাসন বিভাগ ও ৩.বিচার বিভাগ।
ছ) কোন দেশের আইনসভাকে ‘Mother of Parliament’ বলা হয়?
উত্তর: ব্রিটেনের আইনসভাকে (Mother of Parliament)।
জ) গণভোট কী?
উত্তর: গণভোট বলতে আইন প্রণয়ন কিংবা সংবিধানের সংশোধন সংক্রান্ত বিষয়ে জনগণের মতামত গ্রহণ করাকে বোঝায়।
ঝ) আইনের শাসন কী?
উত্তর: যে শাসনব্যবস্থা আইনের নির্দিষ্ঠ গণ্ডির মধ্যে দিয়ে হয়, আইনের চোখে সবাই সমান, কেউ আইনের উর্ধ্বে নয় এরূপ শাসনব্যবস্থাকে আইনের শাসন বলে।
ঞ) পুঁজিবাদ কী?
উত্তর: যে অর্থব্যবস্থায় সরকারি নিয়ন্ত্রণ সীমিত, সম্পদের ব্যক্তিমালিকানা স্বীকৃত এবং মুনাফার উদ্দেশ্যে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয় তাকে পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে।
ট) “সংবিধান এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে”- কে বলেছেন?
উত্তর: এরিষ্টটল (Aristotle) -এর।
ঠ)আমলাতন্ত্রের জনক কে?
উত্তর: ম্যাক্স ওয়েবার (Max Weber)।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০১৮

ক) সুশাসনের ধারণা সর্বপ্রথম দেয় কোন প্রতিষ্ঠান?
উত্তর: সুশাসন ধারণাটি সর্বপ্রথম বিশ্বব্যাংকের উদ্ভাৰিত একটি ধারণা।
খ) নাৎসিবাদের প্রবর্তক কে?
উত্তর: এডলফ হিটলার।
গ) বাংলাদেশে কোন ধরনের অর্থনীতি কার্যকর?
উত্তর: বাংলাদেশে মিশ্র অর্থনীতি কার্যকর রয়েছে।
ঘ) ‘Aspects of Political Development’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: লুসিয়ান ডব্লিউ. পাই (Lucian W Pay)।
ঙ) SSRC-এর পূর্ণরূপ লিখ।
উত্তর: SSRC -এর পূর্ণরূপ হলো- Social Science Reaserch Council.
চ) “সম্পত্তি সাম্রাজ্য সৃষ্টি করে।”-উক্তিটি কার?
উত্তর: উক্তিটি হ্যারিংটনের।
ছ) দুর্নীতি কী?
উত্তর: দুর্নীতি বলতে এমন এক অপরাধমূলক কর্মকাণ্ডকে বোঝায় যা অবৈধ ও জনস্বার্থ বিরোধী এবং নীতিহীনতা ও বিধি-বহির্ভূত।
জ) মিশ্র অর্থনীতি কী?
উত্তর: মিশ্র অর্থনীতি বলতে এমন একটি অর্থব্যবস্থাকে বুঝায় যেখানে একদিকে ব্যক্তিগত মালিকানা ও উদ্যোগের স্বাধীনতা এবং অপরদিকে সরকারি নিয়ন্ত্রণ পাশাপাশি সহাবস্থান করে।
ঝ) ক্ষমতা কী?
উত্তর: ক্ষমতা বলতে এমন এক ধরনের শক্তি সামর্থ্যকে বোঝায় যার সাহায্যে কোনো ব্যক্তি অপর ব্যক্তির ওপর প্রভাব বিস্তার করতে পারে এবং তার সিদ্ধান্ত অনুযায়ী অন্যকে কাজ করতে বাধ্য করতে পারে।
ঞ) স্বচ্ছতা কী?
উত্তর: স্বচ্ছতা হলো কোনো কিছুর সম্ভাব্য সুষ্ঠুতম চিত্র।
ট) ‘Foedus’ শব্দের অর্থ কী?
উত্তর: Foedus শব্দের অর্থ সন্ধি বা মিলন।
ঠ)উচ্চ রাজনৈতিক সংস্কৃতি কী?
উত্তর: রাজনীতির প্রতি জনগণের আগ্রহ ও অংশগ্রহণ এবং রাজনৈতিক সচেতন জনগোষ্ঠীর বিশ্বাস, ধারণা, অনুভূতি ও দৃষ্টিভঙ্গিকে উচ্চ রাজনৈতিক সংস্কৃতি বলে।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০১৯

ক) ‘Federal Government’ গ্ররে লেখক কে?
উত্তর: ‘Federal Government’ গ্রন্থের লেখক হলেন- K. Wheare.
খ) ফ্যাসিবাদের প্রবর্তক কে?
উত্তর: ফ্যাসিবাদের প্রবর্তক হলেন- বেনিটো মুসোলিনী।
গ) “Democracy is a from of government that is never completely achieved, democracy grows into its being” -উক্তিটি কার?
উত্তর: উক্তিটি ম্যাকাইভারের।
ঘ) সুশাসনের দু’টি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: সুশাসনের ২টি বৈশিষ্ট্য হলো- ১. আইনের শাসন এবং ২. বিচার বিভাগের স্বাধীনতা।
ঙ) গণভোট কী?
উত্তর: গণভোট বলতে আইন প্রণয়ন কিংবা সংবিধানের সংশোধন সংক্রান্ত বিষয়ে জনগণের মতামত গ্রহণ করাকে বোঝায়।
চ) ‘Natitonality’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: Natitonality শব্দটি ল্যাটিন শব্দ ‘Natio’ বা ‘Natus’ থেকে উদ্ভুত হয়েছে। যার অর্থ জন্ম।
ছ) আইনের শাসনের প্রবক্তা কে?
উত্তর: আইনের শাসনের প্রবক্তা হলেন- A. V. Dicey.
জ) পরোক্ষ গণতন্ত্রের দু’টি প্রত্যক্ষ পদ্ধতির নাম লেখ।
উত্তর: পরোক্ষ গণতন্ত্রে দুটি প্রত্যক্ষ পদ্ধতির হলো- ১. গণভোট ও ২. গণ উদ্যোগ।
ঝ) আমলাতন্ত্রের জনক কে?
উত্তর: আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।
ঞ) রুশো কাকে ‘Voice of God’ বলেছেন?
উত্তর: রুশো Public Opinion বা জনমত কে ‘Voice of God’ বলেছেন।
ট) SDG-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: SDG-এর পূর্ণরূপ হলো- Sustainable Development Goals.
ঠ) ‘Legitimacy’ শব্দটির অর্থ কী?
উত্তর: Legitimacy শব্দটির অর্থ হলো- ‘আইনসম্মত’ বা ‘বৈধতা’।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০২০

ক) সুশীল সমাজের অন্তর্ভুক্ত দুটি পেশাজীবী গোষ্ঠীর নাম লেখ।
উত্তর: বুদ্ধিজীবী, সাংবাদিক, ‘সাহিত্যিক, বিজ্ঞানী, শিক্ষক প্রভৃতি পেশাজীবী শ্রেণি।
খ) নাৎসিবাদের প্রবর্তক কে?
উত্তর: এডলফ হিটলার।
গ) বাংলাদেশে কোন ধরনের অর্থনীতি কার্যকর?
উত্তর: বাংলাদেশে মিশ্র অর্থনীতি কার্যকর রয়েছে।
ঘ) সুশাসনের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: সুশাসনের ২টি বৈশিষ্ট্য হলো- ১. আইনের শাসন এবং ২.বিচার বিভাগের স্বাধীনতা।
ঙ) “সম্পত্তি সাম্রাজ্য সৃষ্টি করে।”-উক্তিটি কার?
উত্তর: উক্তিটি হ্যারিংটন-এর।
চ) ‘Modern Politics and Government’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Modern Politics and Government’ গ্রন্থটির লেখক হলেন- অধ্যাপক অ্যাল্যান আর. বল (Alan R Ball) ।
ছ) কর্তৃত্ব কী?
উত্তর: কর্তৃত্ব হলো ক্ষমতা ব্যবহার বা প্রয়োগ করার বৈধ অধিকার।
জ) আধুনিক গণতন্ত্রের জনক কে?
উত্তর: জন লক (John-Locke) ।
ঝ) কোন দেশের আইনসভাকে ‘Mother of Parliament’ বলা হয়?
উত্তর: ব্রিটেনের আইনসভাকে ‘Mother of Parliament’ বলা হয়।
ঞ) বাংলাদেশের বিচার বিভাগের প্রধান পদটির নাম লেখ।
উত্তর: প্রধান বিচারপতি।
ট) ‘The Civie Culture’ গ্রন্থের লেখক কে?
উত্তর: জি, এ অ্যালমন্ড এবং সিডনি ভারবা (Almond and Verba)।
ঠ)”সংবিধান এমন একটি জীবন-পদ্ধতি যা রাষ্ট্র নিজের জন্য বেছে নিয়েছে” – কে বলেছেন?
উত্তর: এরিষ্টটল (Aristotle)।

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০২১

ক) ফ্যাসিবাদের প্রবর্তক কে?
উত্তর: ফ্যাসিবাদের প্রবর্তক হলেন বেনিটো মুসোলিনী।
খ) ‘Foedus’ শব্দের অর্থ কী?
উত্তর: Foedus শব্দের অর্থ সন্ধি বা মিলন।
গ) পরোক্ষ গণতন্ত্রের দুটি প্রত্যক্ষ পদ্ধতির নাম লেখ।
উত্তর: পরোক্ষ গণতন্ত্রে দুটি প্রত্যক্ষ পদ্ধতির হলো – ১. গণভোট ও ২. গণ উদ্যোগ।
ঘ) ‘Nationality’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : Nationality শব্দটি ল্যাটিন শব্দ ‘Natio’ বা ‘Natus’ থেকে উদ্ভূত হয়েছে। যার অর্থ জন্ম।
ঙ) রুশোর মতে “Voice of God” এর অপর নাম কী?
উত্তর: রুশো Public Opinion বা জনমত কে Voice of God বলেছেন।
চ) Aspects of Political Development’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: Lucian W. Pye-এর।
ছ) আমলাতন্ত্রের জনক কে?
উত্তর: আমলাতন্ত্রের জনক হলেন- ম্যাক্স ওয়েবার (Max weber)।
জ) সরকারের বিভাগ কয়টি?
উত্তর: সরকারের অঙ্গ বা বিভাগ ৩টি। যথা: ১. আইন বিভাগ, ২.শাসন বিভাগ ও ৩. বিচার-বিভাগ।
ঝ) ‘Power and Society’ বইটি কে লিখেছেন?
উত্তর: হ্যারল্ড ডি. ল্যাসওয়েল এবং আব্রাহাম ক্যাপলান।
ঞ) “প্রত্যেক ধরনের সরকারই কোনো না কোনো সম্পত্তি ব্যবস্থাকে সংরক্ষণ করে”- উক্তিটি কার?
উত্তর: উক্তিটি ম্যাকাইভারের (Maciver)।
ট) এরিস্টটলের মতে উত্তম সরকার ব্যবস্থা কোনটি?
উত্তর: এরিস্টটলের মতে উত্তম সরকার ব্যবস্থা হলো পলিটি বা মধ্যতন্ত্র।
ঠ) SSRC-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: SSRC-এর পূর্ণরূপ Social Science Reaserch Council.

অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর - ২০২২

ক) বৈধতা কী?
উত্তর: নাগরিকদের মূল্যবোধের সাথে সংগতিপূর্ণ ক্ষমতা প্রয়োগের স্বীকৃতিই বৈধতা।
খ) আদর্শ আমলাতন্ত্রের প্রবক্তা কে?
উত্তর : আদর্শ আমলাতন্ত্রের জনক হলেন- ম্যাক্স ওয়েবার (Max Weber)।
গ) গণভোট কী?
উত্তর: গণভোট বলতে আইন প্রণয়ন কিংবা সংবিধানের সংশোধন সংক্রান্ত বিষয়ে জনগণের মতামত গ্রহণ করাকে বোঝায়।
ঘ) ‘Foedue’ শব্দের অর্থ কী?
উত্তর: Foedus শব্দের অর্থ সন্ধি বা মিলন।
ঙ) কোন দেশের আইন সভাকে ‘Mother of Partiament’বলা হয়?
উত্তর: ব্রিটেনের আইনসভাকে ‘Mother of Parliament’ বলা হয়।
চ) স্বচ্ছতা কী?
উত্তর: স্বচ্ছতা হলো কোনো কিছুর সম্ভাব্য সুষ্ঠুতম চিত্র।
ছ) ‘সংবিধান হচ্ছে একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে।”- কে বলেছেন?
উত্তর: এরিস্টটল (Aristotle)
জ) ‘Comparative Politics Today’বইটি কে লিখেছেন?
উত্তর: Gabriel A. Almond, G. Bingham Powell, Russell J. Dalton, Kaare Strom.
ঝ) পদসোপান কী?
উত্তর: সংগঠনের পর্যায়ক্রমিক ব্যবস্থায় সর্বোচ্চ পর্যায় হতে সকল কর্তৃত্ব, আদেশ ও নিয়ন্ত্রণ স্তরে স্তরে একেবারে নিম্নস্তরে নিঃসৃত হয়ে আসে। একেই সংগঠনের পদসোপান নীতি বলে।
ঞ) নির্বাচকমণ্ডলী কী?
উত্তর: যারা আইনসভা অথবা নির্বাচক সংস্থায় প্রতিনিধি নির্বাচনে আইনগত ভোটদানের অধিকারী তারাই নির্বাচকমণ্ডলী।
ট) আইনসভা কত প্রকার?
উত্তর: আইনসভা দুই প্রকার। যথা- ১. এককক্ষবিশিষ্ট আইনসভা ও ২. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা।
ঠ) নিয়মতান্ত্রিক সরকার কী?
উত্তর: যে সরকার সংবিধান অনুসারে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় এবং সংবিধানের প্রতি অনুগত থেকে আইন প্রণয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করে, তাকে সাংবিধানিক বা নিয়মতান্ত্রিক সরকার বলে।

খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟

🟀 Click Below for Answer 🟀
  1. সুশাসন বলতে কী বুঝ? জাবি. ২০০৬ ২০০৯ ২০১৪ ২০১৮ ঢাবি. ২০১৪
  2. সার্বভৌম রাষ্ট্রের সজ্ঞা দাও। জাবি. ২০১৬
  3. সুশাসনের সমস্যা বলতে কী বুঝ? জাবি. ২০১৫ ২০১৯ ২০২১
  4. সুশাসনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। 
  5. বৈধতার সংকট বলতে কী বুঝ? জাবি. ২০১৬ ২০১৮ ২০২০ ঢাবি. ২০১৪
  6. সরকারের সমস্যা বলতে কী বুঝ? ঢাবি. ২০১৫ জাবি. ২০০০
  7. প্রশাসনিক জবাবদিহিতা বলতে কী বুঝ? জাবি. ২০০৪ ২০১৭ ২০২১ ঢাবি. ২০১৬
  8. শাসনের সক্ষমতাকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে? ঢাবি. ২০১৫
  9. সুশীল সমাজ বলতে কী বুঝ? জাবি. ২০১৪, ২০১৭, ২০১৯
  10. সুশীল সমাজের বৈশিষ্ট্য আলোচনা কর। জাবি. ২০১৩
  11. ক্ষমতা ও কর্তৃত্ব বলতে কী বুঝ? ঢাবি. ২০১৪, জাবি. ২০১৫, ২০১৭, ২০১৯
  12. ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য লেখ। জাবি. ২০১৩, ২০২১
  13. ‘ব্যর্থ রাষ্ট্রের’ সংজ্ঞা দাও। ঢাবি. ২০১৬
  14. ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলতে কী বুঝ? ঢাবি. ২০১৪, জাবি. ২০১৮, ২০২০
  15. আইনের শাসন কি? জাবি. ২০১৭
  16. জবাবদিহিতা বলতে কী বুঝ? জাবি. ২০২২
  17. সরকার ও শাসনের মধ্যে পার্থক্য লেখ। ঢাবি. ২০১৪, জাবি. ২০১৯, ২০২২
  18. গণতন্ত্রের সংজ্ঞা দাও। জাবি. ২০১৫
  19. জন লককে আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় কেন? জাবি. ২০১৪
  20. বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বুঝ? জাবি. ২০১৫, ২০১৭, ২০২০
  21. রাজনৈতিক প্রতিষ্ঠান বলতে কী বুঝ? জাবি. ২০১৬
  22. নির্বাচকমণ্ডলী কী? 
  23. গণতন্ত্রায়ন বলতে কী বুঝ? জাবি. ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২১
  24. স্বচ্ছতা ও জবাবদিহিতা বলতে কী বুঝ? জাবি. ২০১৭
  25. সামর্থ্য কিভাবে উন্নয়ন সূচকের নির্দেশক? ঢাবি. ২০১৬
  26. উন্নয়নের সংজ্ঞা দাও। জাবি. ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২১
  27. একনায়কতন্ত্রের সংজ্ঞা দাও। জাবি. ২০১৮
  28. রাজনৈতিক অর্থনীতি কী? 
  29. অর্থনৈতিক পরিকল্পনা কী? ঢাবি. ২০১৪,২০১৫
  30. মিশ্র অর্থনীতি বলতে কি বুঝ? 
  31. পরিকল্পনার স্তরসমূহ কী? ঢাবি. ২০১৫
  32. অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য লিখ। 
  33. বাজার অর্থনীতি কি? ঢাবি. ২০১৬
  34. সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি কাকে বলে? ঢাব. ২০১৫
  35. রাজনৈতিক সংস্কৃতি কী? ঢাবি. ২০১৪; জা.বি. ২০১৫, ২০১৭ ২০ ২০২০ ২০২২
  36. মুক্তবাজার অর্থনীতির সজ্ঞা দাও। জবি. ২০১৮, ২০২০, ২০২২
  37. রেনেসাঁ কী? 
  38. ফরাসি বিপ্লব কী? 
  39. স্থানীয় সরকার কী? 
  40. প্রসাসনিক সংস্কার কী? ঢাবি. ২০১৪
  41. ছায়া সরকার কী? 
  42. অর্থনৈতিক পারিকল্পনা কী? 
  43. জাতিগত সমস্যা কি? 
  44. বিকেন্দ্রীকরণের সঙ্গে নিম্নস্তর থেকে উচ্চস্তরের সম্পর্ক নির্দেশ কর। ঢাবি. ২০২৫
  45. সাংস্কৃতিক বিকেন্দ্রীকরণকাকে বলে? জা.বি. ২০০৮ ২০১৫ ২০১৯ ২০২২
  46. একজাতিক রাষ্ট্র কি? জাবি. ২০১৬
  47. একজাতিক ও বহুজাতিক রাষ্ট্রের পার্থক্য কী? 
  48. দায়িত্বশীল সরকার বলতে কী বুঝ? জাবি. ২০১৪, ২০২০ ঢাবি. ২০১৫
  49. যুক্তরাষ্ট্রীয় সরকারের সংজ্ঞাদাও। জাবি. ২০১৪, ২০১৭, ২০২২
  50. জাতীয় সংহতি বুলতে কী বুঝ? ঢাবি. ২০১৪, ২০১৫ জা.বি. ২০১৪, ২০১৬, ২০১৮, ২০২০, ২০২২
  51. রাজনৈতিক দল বলতে কি বুঝ? জাবি. ২০১৫
  52. এলিট কি? 
  53. চাপসৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য আলোচনা কর। 
  54. চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা দাও। জাবি. ২০২১
  55. আমলাতন্ত্র কাকে বলে? 
  56. উন্নয়নশীল দেশে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর। জাবি. ২০১৫, ২০১৭
  57. সামরিক হস্তক্ষেপ কি? 
  58. বেসরকারিকরণ বলতে কী বুঝ? জাবি. ২০১৬
  59. “অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ” উভিটি ব্যাখ্যাকর। জাবি. ২০১৪ ২০১৮ ২০২০
  60. সামরিক শাসনের নেতিবাচক দিকগুলো পর্যলোচনা কর। জাবি. ২০১৪ ২০২১]
  61. লাল ফিতার দৌরাত্মা বলতে কী বুঝ? জা.বি ২০১৪, ২০১৬ ২০২২
  62. আমলাতন্ত্র নিয়ন্ত্রণের উপায়গুলো কী কী? 
  63. বহুজাতিক রাষ্ট্র। জাবি. ২০১৬ ২০১৮ ২০২১,২০২২

গ – বিভাগ: রচনামূলক প্রশ্না উত্তর ⮟

🟀 Click Below for Answer 🟀
  1. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সুশাসনের প্রধান সমস্যাগুলো বিশ্লেষণ কর। জাবি. ২০০৬, ২০০৯, ২০১৪, ২০১৬, ২০১৮, ২০২০, ঢাবি.  ২০১৫
  2. একমাত্র গণতান্ত্রিক শাসনব্যবস্থাই কী সুশাসনের পূর্বশর্ত? আলোচনা কর। জাবি. ১৯৯৬ ২০১২
  3. বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে সুশাসনের সমস্যা থেকে,সমাধানের প্রস্তাব উত্থাপন কর। জাবি, ২০১০, ২০১৩
  4. তুমি কি মনে কর যেসুশাসন প্রতিষ্ঠার জন্য উত্তম নেতৃত্বের প্রয়োজন? বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্লেষণ কর। চাবি.  ২০১৬
  5. সুশাসনের সাথে অন্তরায়গুলো কী হতে পারে? একটা প্রান্তিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশে কীভাবে টেকসই সুশাসন কায়েম করা
    যেতে পারে। ঢাবি. ২০১৬
  6. গণতান্ত্রিক সরকারের সাফল্যের শর্তাবলি আলোচনা কর। 
  7. গণতন্ত্র ও গণতন্ত্রায়নের মধ্যে পার্থক্য নির্ণয় কর। জাবি. ২০০৮
  8. গণতন্ত্র সর্বোত্তম সরকার ব্যবস্থা,কিন্তু বাস্তবায়ন খুব কঠিন। জাবি. ১৯৯৪, ২০০৫
  9. “গণতন্ত্র এমন এক ধরনের সরকার যা পুরোপুরি অর্জন করা যায় না”  -উক্তিটি আলোচনা কর। জাবি. ২০১৫, ২০২০
  10. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমণ্ডলীর গুরুত্ব ও কার্যাবলি আলোচনা কর। 
  11. “গণতন্ত্র যেমন একটি সামাজিক তত্ত্ব তেমনি একটি সরকারেরও তত্ত্ববিশেষ”- ব্যাখ্যা কর। জাবি. ২০১০, ২০১২, ২০১৬, ২০১৯, ২০২১
  12. দুর্নীতির বৈশিষ্ট্যসমূহ কীশী? দুর্নীতি প্রতিরোধে উপায়সমূহ আলোচনা-কর। 
  13. কীভাবে দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রত্ত্ব করে? আলোচনা কর। ঢাবি. ২০১৪, ২০১৬ জাবি. ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৯, ২০২১
  14. প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা অর্জনের উপায়সমূহ আলোচনা কর। জাবি. ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২২
  15. উন্নয়নশীল দেশসমূহ কেন বৈধতার সংকটের সম্মুখীন হয়? আলোচনা কর। জাবি, ২০০৩, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৩, ২০১৬, ২০১৮, ২০২২
  16. জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের সমস্যাগুলো বর্ণনা কর। জাবি. ২০০৩ ২০০৫ ২০১২
  17. “অর্থনৈতিক ক্ষমতার বণ্টনই কোন সমাজের রাজনৈতিক কাঠামো নির্ধারণ করে”-যুক্তিসহ আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৮
  18. “অর্থনৈতিক ক্ষমতা ও রাজনৈতিক ক্ষমতার মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান” উক্তিটি পরীক্ষা কর। জাবি. ১৯৯৬৩ ২০০০
  19. একটি সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সমস্যাগুলো বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা কর। জাবি. ২০১৮
  20. বাংলাদেশে অর্থনীতিতে পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা কর। জাবি. ২০১৫, ২০১৭, ২০২১
  21. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি আলোচনা কর। 
  22. বৈদেশিক নীতির সংজ্ঞা দাও। উন্নয়নশীল দেশগুলো তাদের বৈদেশিক নীতি প্রণয়ন কতটা রাজনৈতিক স্বাধীনতা ভোগ করে? 
  23. দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। 
  24. বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তা ও সমস্যাসমূহ আলোচনা কর। 
  25. আধুনিক রাষ্ট্রে আইসভার ক্ষমতাহ্রাস এবং শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ আলোচনা কর। 
  26. “প্রত্যেক ধরনের সরকারই উহার উপযোগী সম্পত্তি ব্যবস্থাকে সংরক্ষণ করে থাকে” আলোচনাকর। 
  27. প্রশাসনিক জবাবদিহিতা কী? প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের উপায়সমূহ আলোচনা কর। 
  28. আধুনিককালে সরকারের কর্মপরিধি বৃদ্ধির কারণসমূহ আলোচনা কর। জাবি. ২০২১
  29. আধুনিক সরকার যে সকল প্রশাসনিক সমস্যা সম্মুখীন হয় তা চিহ্নিত কর এবংব্যাখ্যা কর। 
  30. সাংবিধানিক সরকারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। 
  31. জাতীয় সংহতি বলতে কি বুঝ? উন্নয়নশীল দেশসমূহে জাতীয় সংহতির প্রকৃতি ব্যাখ্যা কর। 
  32. উদাহরণসহ সাংস্কৃতিক বিকেন্দ্রীকরণ ও সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে পার্থক্য নির্ণয় কর। 
  33. বাংলাদেশে জাতীয় সংহতির সমস্যাগুলো আলোচনা কর। জা.বি, ২০০১, ২০০৩, ২০০৫, ২০১০, ২০১২,২০১৪ ২০১৯ ২০১৮, ২০২১
  34. যুক্তরাষ্ট্রীয় সরকারের সাম্প্রতিক প্রবণতাসমূহ আলোচনা কর। জাবি. ২০০৩ ২০০৫ ঢাবি. ২০১৬
  35. এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে পার্থক্যসমূহ তুলে ধর। এ দু’য়ের সুবিধা-অসুবিধা আলোচনা কর। ঢাবি. ২০১৫
  36. “সংসদীয় সরকার অপরাপর সরকার থেকে উত্তম”–ব্যাখ্যা কর। ঢাবি. ২০১৫, জাবি. ২০১৭ ২০২০
  37. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ ব্যাখ্যা কর। 
  38. বহুজাতিক রাষ্ট্রের সুবিধা ও অসুবিধা আলোচনা কর। জাবি. ২০০০ ২০১০ ২০১৩ ২০১৪ ২০২৯ ২০২১
  39. “যুক্তরাষ্ট্রীয় সরকার কদাচিত দেখা যায়, কারণ এর পূর্বশর্ত অনেক” (কে
  40. সি হুইয়ার) উক্তিটি ব্যাখ্যা কর।
  41. রাজনৈতিক দল শ্রেণিস্বার্থের প্রতিনিধিত্ব করে”। -আলোচনা কর।
  42. রাজনৈতিক দলের গুরুত্ব ও ভূমিকা আলোচনা কর। ঢাবি. ২০১৪ ২০১৫
  43. “রাজনৈতিক দলসমূহের মধ্যে সহিষ্ণুতা, আলোচনা ও সমঝোতার অভাব বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের কার্যকারিতা ব্যাহতকরছে” – ব্যাখ্যা কর। জাবি. ২০০১ ২০০৩ ২০১০ ২০১৪ ২০২১
  44. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধীদলের ভূমিকা আলোচনা কর। জাবি. ২০১৬, ২০২০, ২০২২ 
  45. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর। ঢাবি. ২০১৬, জাবি. ২০০৮, ২০১৫, ২০১৭, ২০১৯
  46. “রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ রাজনৈতিক প্রণয়নের সমস্যাকে আরো জটিল করে তোলে।” আলোচনা কর। জাবি, ২০০০, ২০০৫ ৩২০১০
  47. রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের ফলাফল আলোচনা কর। জাবি. ২০১৮
  48. সামরিক হস্তক্ষেপের ইতিবাচক দিকগুলো পর্যালোচনা কর। 
  49. সম্প্রতি তৃতীয় বিশ্বের দেশগুলোর রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে-আলোচনা কর। ঢাবি. ২০১৫ জাবি. ২০০৯,২০১৩, ২০১৫, ২০২০
Read Aim

SUBSCRIBE


    JOB CIRCULAR

    • Media/Ads/Event Mngnt (145)
    • Medical/Pharmaceutical (123)
    • NGO/Organization (323)
    • Production/Operation (142)
    • Research/Consultancy (85)
    • Secretary/Receptionist (188)
    • Security/Support Service (99)
    • Others (59)

    LEARNING & EARNING

    • English Article
    • Bearded Dragon
    • Cats
    • Dogs
    • Guinea Pigs
    • Insurance
    • Lawyer
    • Rabbits
    • Earn Money Online
    • Others

    CATEGORIES

    • Computer (12)
    • DEGREE (4)
    • English Article (27)
    • GRAMMAR (138)
    • Health Tips (2)
    • Honours (1082)
    • Jobs (16)
    • Jobs Study (33)
    • News (1253)
    • PDF BOOK (78)

    RECENT POST

    পাকিস্তানের গণতন্ত্রায়নের সমস্যা সমাধানের উপায় আলোচনা কর।
    ভারতে সংসদীয় গণতন্ত্রের সফলতার কারণগুলো ব্যাখ্যা কর।
    সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণসমূহ আলোচনা কর।
    পাকিস্তানের রাজনীতিতে সামরিক-বেসামরিক সম্পর্ক ব্যাখ্যা কর।

    2025 All Rights Reserved readaim.com

    • Contact
    • About
    • Privacy
    • Blog
    • READ AIM