সমাজ ও সম্প্রদায় সাজেশন (PDF) অনার্স তৃতীয় বর্ষ সমাজবিজ্ঞান বিভাগ। বিষয়: সমাজ ও সম্প্রদায়, বিভাগ: সমাজবিজ্ঞান, বিষয় কোড: ২৩২০০৯, শিক্ষাবোর্ড: ঢাকা গাজীপুর। সমাজবিজ্ঞানের একটি মৌলিক আলোচ্য বিষয় হলো “সমাজ ও সম্প্রদায়”। এই ধারণাগুলো মানুষের সামষ্টিক জীবন, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতিকে বুঝতে সহায়তা করে। অনার্স তৃতীয় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এই নিবন্ধে “সমাজ ও সম্প্রদায়”-এর ধারণা, বৈশিষ্ট্য, প্রকারভেদ এবং সমাজবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে।
সমাজ ও সম্প্রদায়ের পরিচয়
সমাজ (Society)
সমাজ হলো মানুষের একটি সংগঠিত গোষ্ঠী, যারা নির্দিষ্ট নিয়ম, মূল্যবোধ ও প্রতিষ্ঠানের মাধ্যমে একে অপরের সাথে সম্পর্কিত।
সম্প্রদায় (Community)
সম্প্রদায় হলো একটি ছোট ও ঘনিষ্ঠ গোষ্ঠী, যেখানে সদস্যদের মধ্যে সরাসরি সম্পর্ক, সাধারণ লক্ষ্য ও ভৌগোলিক সান্নিধ্য থাকে।
সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য
বিষয় | সমাজ | সম্প্রদায় |
আকার | বৃহৎ ও জটিল | ক্ষুদ্র ও সহজ |
সম্পর্ক | পরোক্ষ ও আনুষ্ঠানিক | প্রত্যক্ষ ও অনানুষ্ঠানিক |
সংহতি | যান্ত্রিক সংহতি | জৈবিক সংহতি |
উদাহরণ | বাংলাদেশি সমাজ | একটি গ্রাম বা পাড়া |
সমাজ ও সম্প্রদায়ের বৈশিষ্ট্য
সমাজের বৈশিষ্ট্য
মানুষের সমষ্টিগত সংগঠন
সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক
সামাজিক নিয়ম ও প্রতিষ্ঠানের অস্তিত্ব
গতিশীল ও পরিবর্তনশীল
সম্প্রদায়ের বৈশিষ্ট্য
সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক
সাধারণ উদ্দেশ্য ও স্বার্থ
ভৌগোলিক সীমারেখা
স্থায়িত্ব ও ঐক্য
সমাজ ও সম্প্রদায়ের প্রকারভেদ
সমাজের প্রকারভেদ
প্রাচীন সমাজ – কৃষিনির্ভর, যাযাবর জীবন
আধুনিক সমাজ – শিল্পভিত্তিক, প্রযুক্তিনির্ভর
উত্তর-আধুনিক সমাজ – ডিজিটালাইজেশন, বিশ্বায়ন
সম্প্রদায়ের প্রকারভেদ
ভৌগোলিক সম্প্রদায় (গ্রাম, শহর)
সাংস্কৃতিক সম্প্রদায় (ধর্ম, ভাষাভিত্তিক গোষ্ঠী)
পেশাগত সম্প্রদায় (ডাক্তার, শিক্ষক)
সমাজ ও সম্প্রদায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১. সমাজ ও সম্প্রদায়ের মধ্যে মৌলিক পার্থক্য কী?
উত্তর: সমাজ বৃহৎ ও জটিল, অন্যদিকে সম্প্রদায় ক্ষুদ্র ও ঘনিষ্ঠ। সমাজে সম্পর্ক পরোক্ষ, সম্প্রদায়ে প্রত্যক্ষ।
২. সমাজ ও সম্প্রদায়ের ধারণা কী?
উত্তর:“গেমেইনশাফ্ট” (সম্প্রদায়) ও “গেসেলশাফ্ট” (সমাজ) ধারণা দেন। গেমেইনশাফ্টে সম্পর্ক ব্যক্তিগত, গেসেলশাফ্টে চুক্তিভিত্তিক।
৩. সম্প্রদায়ের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর:
সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক
সাধারণ উদ্দেশ্য
ভৌগোলিক সান্নিধ্য
🔹 সমাজ → 🌍 (বিশ্বজনীনতা)
🔹 সম্প্রদায় → 🏡 (ঘরোয়া ও স্থানীয় বন্ধন)
🔹 সংহতি → 🤝 (সহযোগিতা)
উপসংহার:- “সমাজ ও সম্প্রদায়” সমাজবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ধারণা। সমাজ বৃহত্তর ও জটিল কাঠামো নির্দেশ করে, অন্যদিকে সম্প্রদায় মানুষের ঘনিষ্ঠ ও স্থানীয় সম্পর্ককে প্রতিফলিত করে। এই ধারণাগুলো বুঝতে পারলে সামাজিক গঠন, সংস্কৃতি ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিশ্লেষণ করা সহজ হয়। শিক্ষার্থীদের জন্য এই বিষয়ে গভীর জ্ঞান অর্জন অপরিহার্য।
সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
সমাজ ও সম্প্রদায়
অনার্স তৃতীয় বর্ষ সমাজবিজ্ঞান বিভাগ
ক – বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) কুল বা বংশ কী?
উত্তর: কুল বা বংশ বলতে এমন একটি গোষ্ঠীকে বুঝায় যার সদস্যরা একজন অভিন্ন বা একই পূর্বপুরুষ থেকে অবিচ্ছিন্ন বা অখণ্ডিত ধারায় বংশোদ্ভূত।
(খ) ‘Oriental Despotism’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘Oriental Despotism’ গ্রন্থটির রচয়িতা Karl August Wittfogel.
(গ) ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: রাজা রামমোহন রায়।
(ঘ) ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুলাহ।
(ঙ) ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের দু’টি প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের দু’টি প্রধান বৈশিষ্ট্য হলো- নির্দিষ্ট এলাকা ও সম্প্রদায়গত মানসিকতা।
(চ) সামন্তবাদের মূল উপাদান কী?
উত্তর: সামন্তবাদের মূল উপাদান হলো- ভূমি।
(ছ) কোন সম্রাট চীনের মহাপ্রাচীর নির্মাণ করেন?
উত্তর: চীনের মহাপ্রাচীর নির্মাণ করেন-সম্রাট শি হুয়াং তি।
(জ) মেক্সিকোর দুটি বিখ্যাত সভ্যতার নাম লিখ।
উত্তর: মেক্সিকের দুটি বিখ্যাত সভ্যতার নাম হলো মায়া ও আজটেক সভ্যতা।
(ঝ) জাপানের সবুচেয়ে প্রাচীন ধর্ম কোনটি?
উত্তর: শিন্তো।
(ঞ) প্রাচীন মিশরের লিখন পদ্ধতির নাম কী?
উত্তর: হায়ারোগ্লিফিক (Hierogliphic) ।
(ট) The Origin of the State’গ্রস্থের লেখক কে?
উত্তর: Robert Lowie I
(ঠ) HDI এর পূর্ণরূপ লিখ।
উত্তর: HDI এর পূর্ণরূপ হলো- Human Development Index ।
(ক) এথনিক গোষ্ঠী কী?
উত্তর: এথনিক গোঠী বলতে এমন এক গোষ্ঠীকে বুঝায়, যাদের একটি সাধারণ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং যারা নিজস্ব পরিচিতিসহ বৃহৎ কোনো সমাজের উপযোগী হিসেবে বসবাস করে।
(খ) মেক্সিকোর প্রধান ভাষা কী?
উত্তর: মেক্সিকোর রাষ্ট্র ভাষার নাম হলো স্প্যানিশ।
(গ) হরপ্পা সভ্যতা কোথায় অবস্থিত?
উত্তর: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাহিওয়াল জেলায় হরপ্পা সভ্যতা অবস্থিত।
(ঘ) যান্ত্রিক সংহতি কোন সমাজে বিদ্যমান?
উত্তর: যান্ত্রিক সংহতি আদিম সমাজে বিদ্যমান।
(ঙ) ‘Six Villages of Bengal’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: রামকৃষ্ণ মুখার্জী।
(চ) Red light districtকী?
উত্তর: জাপানের প্রতিটি শহরে অবস্থিত রাত্রিকালীন বিনোদন কেন্দ্রের নাম হলো Red iight district
(ছ) “মেইজী যুগ হচ্ছেজাপানের ভিক্টোরিয়ান যুগ”- উক্তিটি কার?
উত্তর: “মেইজী যুগ হচ্ছে জাপানের ভিক্টোরিয়ান যুগ”- উক্তিটি ঐতিহাসিক Richard story -এর।
(জ) মিশরের সংখ্যালঘু দুটি গোষ্ঠীর নাম লিখ।
উত্তর: মিশরের সংখ্যালঘু দুটি গোষ্ঠীর নাম হলো: ১. কপটিক, খ্রিস্টান ও ২. ইহুদি।
(ঝ) চীনা কমিউনিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: চীনা কমিউনিস্ট পার্টি ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়।
(ঞ) ‘ম্যাগনাকার্টা’ কখন স্বাক্ষরিত হয়?
উত্তর: ‘ম্যাগনাকার্টা’ ১২১৫ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
(ট) হরিজন কারা
উত্তর: বাংলাদেশের ঝাড়ুদার ও মেথর সম্প্রদায়ের জনগোষ্ঠী হলো হরিজন।
(ঠ) চাকমা গ্রাম বা মৌজার প্রধানকে কী বলা হয়?
উত্তর: চাকমা গ্রাম বা মৌজার প্রধানকে হেডম্যান বলা হয়।
(ক) “সাধারণ সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি স্বতন্ত্র গোষ্ঠীই হলো উপজাতি।” উক্তিটি কার?
উত্তর: উক্তিটি ই. বি. টেইলরের (E.B.Tylor)।
(খ) শিল্পবিপ্লব কখন ও কোথায় সংগঠিত হয়?
উত্তর: শিল্পবিপ্লব ১৭৬০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে সংঘটিত হয়।
(গ) “Tradition and Change in Four Socities” – গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: “Tradition and Change in Four Socities” গ্রন্থটির রচয়িতা হলেন রিচার্ড বি. ফোর্ড (Richard B. Ford)।
(ঘ) কেমিশরকে ‘নীল নদের দান’ বলেছেন?
উত্তর: হেরোডোটাস।
(ঙ) যুক্তরাজ্যের সাংবিধানিক নাম কী?
উত্তর: United Kingdom of Great Britain and Northern Ireland.
(চ) ‘টাইথ’ কী?
উত্তর: সামন্ত প্রথায় চার্চের জন্য প্রদত্ত করকে টাইথ বলে।
(ছ) ‘NAFTA’ এর পূর্ণরূপ লেখ।
উত্তর: ‘NAFTA’ এর পূর্ণরূপ হলো- North American Free
Trade Agreement.
(জ) চীনের সাংস্কৃতিক বিপ্লব কখন শুরু হয়?
উত্তর: ১৯৬৬ সালে।
(ঝ) Kumi কী?
উত্তর: জাপানের প্রাথমিক বিদ্যালয়ে বয়সের ভিত্তিতেশিক্ষার্থীদেরকে যে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করা হয় তাকেই কুমি (Kumi) বলে।
(ঞ) ‘La-Bamba’ কী?
উত্তর: মেক্সিকোর উল্লেখযোগ্য লোকগান হলো La Bamba।
(ট) কুট্টি কাদের বলা হয়?
উত্তর: কুট্টি শব্দের অর্থ খেদমতকারী। এরা সবাই মোঘল আমলের পাইক, পেয়াদা,বাবুর্চি, খানসামা, দারোয়ান ইত্যাদি। এরা নবাবদেব খেদমত করতো।
(ঠ) ‘Colourful Old’ কী
উত্তর: মিশরের উপশহরের দরিদ্র লোকদের সুপরিচিত বস্তির নাম হলো ‘Colourful Old’।
(ক) গোত্রকী?
উত্তর: রক্ত সম্পর্কের ভিত্তিতে গঠিত আদিম সামাজিক সংগঠনের নামকে গোত্র (Clan)বলা হয়।
(খ) এথনিক গোষ্ঠী কী?
উত্তর: এথনিক গোষ্ঠী বলতে এমন এক গোষ্ঠীকে বুঝায়, যাদের একটি সাধারণ সাংস্কৃতি ঐতিহ্য রয়েছে এবং যারা নিজস্ব, পরিচিতিসহ বৃহৎ কোনো সমাজের উপযোগী হিসেবে বসবাস করে।
(গ) ‘আইন-ই-আকবরী’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘আইন-ই-আকবরী’ গ্রন্থের রচয়িতা হলেন আবুল ফজল।
(ঘ) Compadrezgo কী
উত্তর: মেক্সিকোতে পরিবার বহির্ভূত ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের একটি সনাতন প্রথা হলো কম্পাড্রেজ।
(ঙ) সামুরাই কারা?
উত্তর: টাকুগাওয়া যুগে জাপানের পেশাদার যোদ্ধা শ্রেণিহলো সামুরাই।
(চ) হেসিয়েন্ডা ব্যবস্থা কী?
উত্তর: হেসিয়েন্ডা একপ্রকার ভূসম্পত্তি বিষয়ক পরিকল্পনা বা রোপণকার্য যেখানে ভারতীয়দেরকে দাসদের মতো কাজ করতে বাধ্য করা হতো।
(ছ) আজটেকরা কোথায় রাজধানী স্থাপন করেছিল?
উত্তর: আজটেকরা তেনোচতিৎলানে রাজধানী স্থাপন করেছিল।
(জ) মিশরীয় সভ্যতার ভিত্তি কী?
উত্তর: মিশরীয় সভ্যতার ভিত্তি হলো নীলনদ।
(ঝ) বালাদি কী?
উত্তর: মিসরের রাজধানী কায়রোর বিখ্যাত বস্তি হলো- বালাদি।
(ঞ) ‘হ্যানলীন’ কী?
উত্তর: হ্যানলীন হলো আধুনিক যুগের চীনের ধর্মীয় বিশ্বাস ও নৈতিক মূল্যবোধ সংক্রান্ত শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি।
(ট) কনফুসিয়াস কে ছিলেন?
উত্তর: চীনের একজন বিখ্যাত দার্শনিক।
(ঠ) ত্রিত্ববাদকী?
উত্তর: ঈশ্বর, যিশু ও পবিত্র আত্মাকে ত্রিত্ববাদ বলে।
(ক) কুল বা বংশ কী?
উত্তর: কুল বা বংশ বলতে এমন একটি গোষ্ঠীকে বুঝায়, যার সদস্যরা একজন অভিন্ন বা একই পূর্বপুরুষ থেকে অবিচ্ছিন্ন বা অখণ্ডিত ধারায় বংশোদ্ভূত।
(খ) ‘Tradition and Change in four Societies’ গ্রন্থটির
রচয়িতা কে?
উত্তর: ‘Tradition and Change in four Societies’ গ্রন্থটির রচয়িতা হলেন রিচার্ড বি. ফোর্ড (Richard B. Ford)।
(গ) সম্প্রদায়ের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: সম্প্রদায়ের দুটি প্রধান বৈশিষ্ট্য হলো- ভৌগোলিক অঞ্চল ও জনসমষ্টি।
(ঘ) ‘এশীয় উৎপাদন পদ্ধতি’ ধারণাটি কার?
উত্তর: কার্ল মার্কসের।
(ঙ) মেইজি পুনরুত্থান কী?
উত্তর: টাকুগাওয়া শোগুনতন্ত্রের আমলে (১৬০৩-১৮৬৭) জাপানের সম্রাট ছিলেন নামমাত্র শাসক। দেশের প্রকৃত শাসন ক্ষমতা ছিল শোগুনের হাতে। কিন্তু ১৮৬৭ খ্রিষ্টাব্দের শেষের দিকে জাপানের অভ্যন্তরীণ ঘটনা স্রোতের ফলশ্রুতি হিসেবে টাকুগাওয়া শোগুনতন্ত্রের অবসান ঘটেছিল এবং ১৮৬৮ খ্রিষ্টাব্দে জাপানের সম্রাটকে রাজনৈতিক ক্ষমতার শীর্ষে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছিল। এই ঘটনাকে জাপানের ইতিহাসে মেইজি পুনরুত্থান বলে অভিহিত করা হয়।
(চ) দ্বৈত সংস্কৃতি কী?
উত্তর: কোনো সাংস্কৃতিক জীবনধারার মধ্যে যদি একাধিক সংস্কৃতির বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাহলে তাকেদ্বৈত সংস্কৃতি বলা হয়।
(ছ) জাপানের প্রধান দুটি ধর্মের নাম লেখ।
উত্তর: জাপানের প্রধান দুটি ধর্মের নাম হলো শিন্তো (Shinto) ধর্ম ও বৌদ্ধধর্ম।
(জ) মিশরের রাজতান্ত্রিক ইতিহাসে কতটি ধারাবাহিক রাজবংশের অস্তি ত্ব লক্ষ করা যায়?
উত্তর: মিশরের রাজতান্ত্রিক ইতিহাসে, ৩১টি ধারাবাহিক রাজবংশের অস্তিত্ব লক্ষ করা যায়।
(ঝ) চীনে কোন শাসনামলে অপেক্ষাকৃত নির্দিষ্টরূপে লিখনরীতির প্রচলন হয়?
উত্তর: চীনে শাং রাজবংশের শাসনামলে অপেক্ষাকৃত নির্দিষ্টরূপে লিখনরীতির প্রচলন হয়।
(ঞ) ‘কঠিন চিবর দান’ অনুষ্ঠান পালন করে কারা?
উত্তর: ‘কঠিন চিবর দান’ অনুষ্ঠান পালন করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
(ট) কিয়ং কী?
উত্তর: কিয়ং হলো রাখাইনদের বৌদ্ধ মন্দিরের পাঠশালা।
(ঠ) কৈবর্ত কারা?
উত্তর: সাধারণত যারা জেলে বা জালিয়া হিসেবে স্বীকৃত, মাছের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে তাদের কৈবর্ত বলা হয়ে থাকে।
(ক) গোত্র কী?
উত্তর: রক্ত সম্পর্কের ভিত্তিতে গঠিত আদিম-সামাজিক সংগঠনের নামকে গোত্র ‘(Clan) বলা হয়।
(খ) “সাধারণ সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি স্বতন্ত্র গোষ্ঠীই হল উপজাতি” উক্তিটি কার?
উত্তর: উক্তিটি ই. বি. টেইলরের (E.B. Tylor)।
(গ) “Six Villages of Bengal” গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: রামকৃষ্ণ মুখার্জী।
(ঘ) ফরায়েজি আন্দোলন সূচনা করেন কে?
উত্তর: ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ।
(ঙ) গিল্ড কী?
উত্তর: গিল্ড হলো বণিকদের সংঘ বা সংগঠন।
(চ) যুক্তরাজ্যের সাংবিধানিক নাম কী?
উত্তর: United Kingdom of Great Britain and Northern Ireland.
(ছ) আজটেকরা কোথায় রাজধানী স্থাপন করেছিল?
উত্তর: আজটেকরা তেনোচতিৎলানে রাজধানী স্থাপন করেছিল।
(জ) কে মিশরকে ‘নীল নদের দান’ বলেছেন?
উত্তর: হেরোডোটাস।
(ঝ) ইয়াকুজা কী?
উত্তর: ইয়াকুজা হলো জাপানের সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী।
(ঞ) PRI-এর পূর্ণরূপ লিখ।
উত্তর: PRI-এর পূর্ণরূপ হলো- InstitutionalRevolutionary Party.
(ট) চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয় কবে?
উত্তর: ১৯৬৬ সালে।
(ঠ) হরিজন কারা?
উত্তর: বাংলাদেশে ঝাড়ুদার ও মেথর সম্প্রদায়ের জনগোষ্ঠী হলো হরিজন।
খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
- গোত্রের বৈশিষ্ট্যগুলো লিখ। জাবি. ২০১৩
- গোত্র ও বংশের মধ্যে পার্থক্য নির্ণয় কর। জাবি. ২০১৬ ২০২০
- সমাজের সংজ্ঞা দাও। জাবি. ২০১৮
- আধুনিক রাষ্ট্রের চারটি কার্যাবলি উল্লেখ কর। জাবি. ২০১৩
- রাষ্ট্র কী? জাবি. ২০১৯
- সমাজ ও সম্প্রদায়ের পার্থক্য নির্ণয় কর। জাবি. ২০২০
- সুশীল সমাজ বলতে কি বোঝায়? জাবি. ২০১২
- নৃগোষ্ঠীর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। জাবি. ২০১৬ ২০১৮ ২০২২
- সুশীল সমাজের পাঁচটি বৈশিষ্ট্য লেখ। জাবি. ২০২২
- সম্প্রদায় বলতে কী বুঝায়? জাবি. ২০১৫ ২০১৭ ২০১৯ ২০২১ ২০২৩
- মুঘল ভারতের সমাজ কাঠামো সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১৮
- মুঘল ভারতের ভূমি রাজস্ব পদ্ধতি আলোচনা কর জাবি. ২০২১
- সমাজ জীবনে জাতিবর্ণ প্রথার প্রভাব আলোচনা কর। জাবি. ২০১২
- “হিন্দুবাদ হচ্ছে একটি জীবন প্রণালী”-ব্যাখ্যা কর। জাবি. ২০১২ ২০১৪
- সামন্তবাদ কাকে বলে?
- ভারতীয় জাতিবর্ণ প্রথার বৈশিষ্ট্যসমূহ লিখ। জাবি. ২০১৫ ২০১৭
- লীগড় আন্দোলন কী? জাবি. ২০২৩
- শিল্পবিপ্লব কি?
- সামন্তবাদের বৈশিষ্ট্য লিখ। জাবি. ২০২০
- সাম্রাজ্যবাদ বলতে কী বুঝ? জাবি. ২০১৩
- সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্যসমূহ লিখ। জাবি. ২০১৬ ২০১৮
- নব্য উপনিবেশবাদ কী? জাবি. ২০১৭ ২০১৯
- ্রিটেনের শ্রেণি কাঠামো সংক্ষেপে লেখ। জাবি. ২০১৩ ২০২২
- ইংল্যান্ডে গণতন্ত্রের বিকাশ আলোচনা কর। জাবি. ২০১৫ ২০২১ ২০২৩
- মেইজি চার্টার শপথ-এর ধারাগুলো উল্লেখ কর। জাবি. ২০২১
- জাপানি সংস্কৃতির আদর্শ আলোচনা কর। জাবি. ২০২০
- জাপানি পরিবারের সাম্প্রতিক ধারা আঁলোচনা কয়। জাবি. ২০১৬
- জাপানের সামাজিকীকরণে শিক্ষার ভূমিকা ব্যাখ্যা কর। জাবি. ২০১৫
- জাপানের সামাজিক বিচ্যুতি আলোচনা কর। জাবি. ২০১৩
- আধুনিক জাপানের গোষ্ঠীবদ্ধজীবন আলোচনা কর। জাবি. ২০১৪ ২০২১
- “জাপানিসমাজে শ্রেণি পার্থক্য তুলনামূলকভাবে কম”উক্তিটি ব্যাখ্যা কর। জাবি. ২০১৭
- মেইজি আমলের শিক্ষা সংস্কার সম্পর্কে ধারণা দাও। জাবি. ২০২২
- আধুনিক জাপানী সমাজে জেন্ডার অসমতারবর্ণনা দাও। জাবি. ২০১৪ ২০১৯ ২০২১ ২০২২
- মেইজি পুনরুত্থান কী? জাবি. ২০১২ ২০২৩
- মেক্সিকো সমাজের পারিবারিক কাঠামো আলোচনাকর। ২০১৮ ২০২০
- কম্পাড্রজগো কী? জাবি. ২০১২ ২০১৪
- মেক্সিকোরদ্বৈত সংস্কৃতি বলতে কী বুঝ? জাবি. ২০১৫ ২০১৬ ২০১৯
- মেক্সিকোর মধ্যবিত্ত শ্রেণির বর্ণনা দাও। ২০১৭ ২০২১
- মেক্সিকান পরিবারে নারীর ভূমিকা উল্লেখ কর। জাবি. ২০২২
- হেসিয়েন্ডা ব্যবস্থা কী? জাবি. ২০১৯ ২০২৩
- মিশরের বর্ধিত পরিবার বর্ণনা কর। জাবি. ২০২১
- মিশরের অর্থনৈতিক স্থবিরতার কারণগুলো বর্ণনা কর। জাবি. ২০১২
- মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা কর।
- মিশরকে নীল নদের দান বলা হয় কেন? জাবি. ২০১৫
- সংক্ষেপে মিশরের শ্রেণিকাঠামো উল্লেখ কর। জাবি. ২০১৬ ২০১৯
- মিশরের ধর্মীয় সংখ্যালঘুদের জীবন সংক্ষেপে বর্ণনা কর। জাবি. ২০১৪ ২০১৭ ২০১৮ ২০২০
- সমসাময়িক মিশরীয় সমাজে জাতি সম্পর্কের ভূমিকা বর্ণনা কর। জাবি. ২০২২
- সামাজিক শ্রেণির সংজ্ঞা দাও।
- এগিয়ে চলার মহান উল্লক্ষন কী? জাবি. ২০১৪
- চীনের আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্টাবলী বর্ণনা কর। জাবি. ২০১২ ২০২০
- সাংস্কৃতিক বিপ্লব কি? জাবি. ২০১৮
- গারোদের জীবনধারার বর্ণনা দাও। জাবি. ২০১৩
- কুট্টিদের সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখ। জাবি. ২০১৩
- জেলেদের সাংস্কৃতিক জীবনধারা আলোচনা কর। জাবি. ২০১২ ২০১৬
- রাখাইনদের সাংস্কৃতিক জীবনের বিবরণ দাও। জাবি. ২০১৩ ২০১৬ ২০১৭
- ধর্মীয় সংখ্যালঘু হিসেবে বৌদ্ধদের চারটি আর্যসত্য আলোচনা কর। জাবি. ২০১৮
- বেদে সম্প্রদায়ের সাংস্কৃতিক জীবনের সংক্ষিপ্ত বর্ণনাদাও। জাবি. ২০১৯
- কপটিক খ্রিষ্টানদের জীবনযাত্রা ব্যাখ্যা কর। জাবি. ২০২৩
- বিহারীদের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। জাবি. ২০১৫ ২০১৭
গ – বিভাগ: রচনামূলক প্রশ্না উত্তর ⮟
- গোত্র বলতে কি বুঝ? গোত্রের প্রকারভেদ আলোচনা কর।
- উন্নয়নশীল দেশে সুশীল সমাজের প্রকৃতি আলোচনা কর। জাবি. ২০১৫ ২০২১
- গোত্রের কার্যাবলি আলোচনা কর। জাবি. ২০১৪
- বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা উল্লেখ কর। জাবি. ২০১৩ ২০১৮ ২০১৯
- সমাজের সংজ্ঞা দাও। সমাজ ও সম্প্রদায়ের পার্থক্য আলোচনা কর। জাবি. ২০১২ ২০১৪ ২০১৬ ২০১৭
- জাতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। জাবি. ২০২২
- সমাজের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর। জাবি. ২০২০ ২০২৩
- ভারতীয় সমাজে বর্ণপ্রথার প্রভাব ব্যাখ্যা কর। জাবি. ২০১৬ ২০১৮
- প্রাক-বৃটিশ আমলে ভারতীয় ভূমি ব্যবস্থা আলোচনা কর। জাবি. ২০১৩
- মুঘল ভারতের কৃষি ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১৫ ২০২০ ২০২২
- সমসাময়িক ভারতের সামাজিক পরিবর্তন সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৭ ২০১৯ ২০২১ ২০২৩
- ইংল্যান্ডে সামন্তবাদ থেকে পুঁজিবাদে উত্তরণের কারণগুলো আলোচনা কর। জাবি. ২০১২ ২০১৪ ২০১৯ ২০২১
- ব্রিটিশ শ্রেণি কাঠামো সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১৭
- ব্রিটিশ শ্রেণি কাঠামো সম্পর্কে আলোচনা কর। জাবি. ২ি০১৩ ২০১৮
- শিল্পোত্তর পরবর্তী ব্রিটিশ সমাজের প্রকৃতি বিশ্লেষণ কর। জাবি. ২০২২
- আধুনিক ব্রিটিশ সমাজ প্রতিষ্ঠায় শিল্পবিপ্লবের ভূমিকা মূল্যায়ন কর। জাবি. ২০২০ ২০২৩
- মেইজি পুনরুত্থান কি? মেইজি পুনরুত্থানের পর জাপানের আর্থসামাজিক উন্নয়ন আলোচনা কর। জাবি. ২০১২
- আধুনিক জাপানের বিচ্যুতি অপরাধ সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৭
- জাপানের মেইজী উত্থান সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১৩
- ‘জাপানের গোষ্ঠী জীবন ব্যবস্থায় সমাজ কাঠামোকে টিকিয়ে রেখেছে।’- বিশ্লেষণ কর। জাবি. ২০২২
- জাপানের সামাজিকীকরণের বাহনগুলো সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১২ ২০১৫ ২০১৬ ২০২০ ২০২৩
- মেক্সিকোর শ্রেণি কাঠামোর বর্ণনা দাও। জাবি. ২০১৬
- মেক্সিকোর সমাজ কাঠামো ও গোষ্ঠী জীবন সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১৩ ২০১৫ ২০১৯
- মেক্সিকান সংস্কৃতির ব্যক্তিস্বাতন্ত্রবাদ ও পরিবারতন্ত্র সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০২১
- সমসাময়িক মেক্সিকোর সামাজিক পরিবর্তনের ধরন পর্যালোচনা কর। জাবি. ২০২০ ২০২২
- মেক্সিকোর সমাজ ও সংস্কৃতির দ্বৈতরূপ আলোচনা কর। জাবি. ২০১২ ২০১৪ ২০১৭ ২০২৩
- মিশরের ফারাও যুগেরবর্ণনা দাও। জাবি. ২০১৩
- সমসাময়িক মিশরীয় সমাজের সামাজিক পরিবর্তন সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১৬ ২০২০
- গ্রামীণ মিশরীয় সমাজ কাঠামোর উপাদানসমূহ আলোচনা কর। জাবি. ২০১২ ২০১৭
- মিশরীয় সমাজের শ্রেণি কাঠামো এবং অসমতা সম্পর্কে আসোচনা কর। জাবি. ২০১৪ ২০২২
- মিশরীয় সমাজের ধর্ম ও সংস্কৃতির মৌলিক উপাদানগুলো উল্লেখ কর। জাবি. ২০১৫ ২০১৮ ২০১৯ ২০২১ ২০২৩
- ‘Kuominatang’ কি? জাবি. ২০১৭
- চীনের সাংস্কৃতিক বিপ্লবের কারণগুলো আলোচনা কর। ২০১৬ ২০১৯
- চীনের ইতিহাসে ৪. মে আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা কর। জাবি. ২০২২
- চীনের সাংস্কৃতিক বিপ্লব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। জাবি. ২০১৩ ২০১৮ ২০২১ ২০২৩
- কনফুসিয়াসের দার্শনিক মতবাদ সম্পর্কে লিখ। জাবি. ২০১৮
- চীনের সামাজিক শ্রেণিসমূহের বিবরণ দাও। জাবি. ২০১৫
- চীনের কৃষি কাঠামো সম্পর্কে ব্যাখ্যা কর। জাবি. ২০১৫ ২০১৭ ২০২০
- চীনে কুয়েমিন টাং সরকারের বিরুদ্ধে সংঘটিত অসফল বিপ্লব সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১৯
- চীনের কমিউনিস্ট বিপ্লবের পটভূমি বর্ণনা কর। জাবি. ২০১৪ ২০২২
- চীনের আমলাতন্ত্র সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১৬ ২০২১ ২০২৩
- বাংলাদেশের জেলে সম্প্রদায়ের জীবনধারা আলোচনা কর। জাবি. ২০১৪
- বেদে সম্প্রদায়ের জীবিকা নির্বাহের উপায়গুলো লেখ। জাবি. ২০১৫ ২০১৭
- বাংলাদেশের বৌদ্ধ ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সাংস্কৃতিক জীবনধারা আলোচনা কর। জাবি. ২০১৭
- রাখাইনদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০১৩ ২০১৫ ২০১৬ ২০২০ ২০২২
- চাকমা এথনি গোষ্ঠীর আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনের বিবরণ দাও। জাবি. ২০১২ ২০১৮ ২০২১ ২০২৩

