বিষয়: বিচ্যুতি ও অপরাধ সাজেশন, বিভাগ: সমাজবিজ্ঞান, বিষয় কোড: ২৪২০০৫ অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে ফোন ফ্রেন্ডলি। বিচ্যুতি ও অপরাধ একটি সমাজবিজ্ঞানভিত্তিক গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি সামাজিক কাঠামোর ভেতরে ঘটে যাওয়া এমন কিছু আচরণ এবং ঘটনাকে নির্দেশ করে, যা সাধারণত সমাজের প্রচলিত নিয়ম বা মূল্যবোধের বাইরে অবস্থান করে। সমাজবিজ্ঞান বিভাগে এই বিষয়ের উপর গবেষণা এবং অধ্যয়ন সমাজের সুস্থ বিকাশ ও সমস্যার সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিবন্ধে “বিচ্যুতি ও অপরাধ” সম্পর্কিত বিভিন্ন দিক বিশ্লেষণ করা হবে।
বিচ্যুতি ও অপরাধের পরিচয়
সমাজে এমন কিছু কাজ বা আচরণ রয়েছে যা সামাজিক নিয়ম অনুযায়ী গ্রহণযোগ্য নয়। এই ধরনের কাজকেই বিচ্যুতি বলা হয়। অপরাধ হলো সেই সকল বেআইনি কাজ যা আইনত শাস্তিযোগ্য। এই দুই ধারণা সামাজিক এবং আইনি প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। বিচ্যুতি এবং অপরাধের মাধ্যমে সমাজের নৈতিক এবং সাংস্কৃতিক কাঠামো বিশ্লেষণের সুযোগ পাওয়া যায়।
বিচ্যুতি ও অপরাধের কারণ
বিচ্যুতি এবং অপরাধের পেছনে রয়েছে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, এবং মানসিক কারণ।
- সামাজিক কারণ: দরিদ্রতা, বেকারত্ব, এবং বৈষম্য।
- অর্থনৈতিক কারণ: সম্পদলোভ, আর্থিক সংকট।
- মানসিক কারণ: মানসিক অবসাদ, ক্ষোভ।
- পারিবারিক কারণ: পারিবারিক অশান্তি ও অবহেলা।
বিচ্যুতি ও অপরাধের ধরণ
বিচ্যুতি এবং অপরাধ বিভিন্ন ধরণের হতে পারে।
- বিচ্যুতি:
- সামাজিক নিয়ম ভঙ্গ
- অস্বাভাবিক আচরণ
- অপরাধ:
- হত্যা
- চুরি
- মাদক ব্যবসা
বিচ্যুতি ও অপরাধের প্রভাব
বিচ্যুতি এবং অপরাধ সমাজে নানাভাবে প্রভাব ফেলে।
- সমাজে অস্থিরতা: আইনশৃঙ্খলা ব্যাহত হয়।
- মানসিক প্রভাব: মানসিক চাপ বৃদ্ধি পায়।
- অর্থনৈতিক ক্ষতি: সম্পদ নষ্ট হয়।
- সামাজিক অবনতি: নৈতিকতার অবক্ষয় ঘটে।
বিচ্যুতি ও অপরাধ রোধে করণীয়
বিচ্যুতি এবং অপরাধ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।
- আইন প্রয়োগ: কঠোর শাস্তি নিশ্চিত করা।
- শিক্ষা ও সচেতনতা: নৈতিক শিক্ষা বৃদ্ধি করা।
- আর্থিক সমাধান: বেকারত্ব হ্রাস করা।
- পরিবারের ভূমিকা: পারিবারিক বন্ধন দৃঢ় করা।
বিচ্যুতি ও অপরাধের উপর গবেষণার গুরুত্ব
সমাজবিজ্ঞানীরা এই বিষয়ে গবেষণা করে গুরুত্বপূর্ণ সমাধানের পথ বের করেন।
- নৈতিকতা এবং অপরাধের সম্পর্ক নির্ধারণ।
- সামাজিক কাঠামোর দুর্বলতা চিহ্নিত করা।
- অপরাধ প্রবণতা রোধে কৌশল নির্ধারণ।
“বিচ্যুতি ও অপরাধ” বই প্রসঙ্গে
- বইটি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ।
- অপরাধ এবং বিচ্যুতির ধারণা বিশদভাবে তুলে ধরা হয়েছে।
- সামাজিক এবং মানসিক কারণগুলো সম্পর্কিত আলোচনা রয়েছে।
- সামাজিক আইন এবং নৈতিকতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
- অপরাধ রোধে কার্যকরী পরামর্শ দেওয়া হয়েছে।
- সম্পূর্ণ বিষয়বস্তু সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে।
- বইটিতে বিভিন্ন গবেষণার উল্লেখ রয়েছে।
- সমাজের প্রভাবশালী এবং প্রান্তিক জনগোষ্ঠীর তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
- আদালত এবং বিচার ব্যবস্থার ভূমিকা তুলে ধরা হয়েছে।
- শিক্ষার্থীদের গবেষণার জন্য বইটি সহায়ক।
বিচ্যুতি ও অপরাধ সম্পর্কিত
- ⚖️ – ন্যায়বিচার।
- 🛡️ – আইন প্রয়োগ।
- 💔 – সামাজিক অস্থিরতা।
- 🌍 – সামাজিক প্রভাব।
- 📚 – শিক্ষার গুরুত্ব।
বিচ্যুতি ও অপরাধ বিষয়ক তথ্য
ক্রম | কাজের ধরন | অপশনের ধরন | অপশনের ধরন |
১ | প্রকল্পের নাম | কাস্টম অপশন | প্রকল্পের নাম |
২ | প্রকল্পের নাম | অবজেক্ট | অবজেক্ট সদস্য |
৩ | প্রকল্পের নাম | অবজেক্ট তৈরি | অবজেক্ট সদস্য তৈরি |
৪ | প্রকল্পের নাম | অবজেক্ট তৈরি | অবজেক্ট সদস্য তৈরি |
৫ | প্রকল্পের নাম | অবজেক্ট তৈরি | অবজেক্ট সদস্য তৈরি |
উপসংহার:- বিচ্যুতি ও অপরাধ সমাজে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি শুধুমাত্র আইনগত দিক দিয়ে নয়, বরং সামাজিক এবং মানসিক দিক দিয়েও গুরুত্ব বহন করে। এই বিষয়ে গবেষণা এবং সচেতনতা বৃদ্ধি সমাজের সুস্থ উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজন। এর মাধ্যমে নৈতিকতা এবং সামাজিক স্থিতিশীলতার পথে এগিয়ে যাওয়া সম্ভব।
সিলেবাস | সাজেশন | প্রশ্নউত্তর
বিচ্যুতি ও অপরাধ - ২৪২০১৩
অনার্স চতুর্থ বর্ষ সমাজবিজ্ঞান বিভাগ
ক – বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
(ক) ‘Essay on crime and punishment’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Essay on crime and punishment’ গ্রন্থটির লেখক হলেন সিজার ব্যাসারিয়া।
(খ) অপরাধের লেবেলিং মতবাদের প্রবক্তা কে?
উত্তর: হাওয়ার্ড ব্যাকার।
(গ) আইনের দৃষ্টিতে অপরাধ কত,প্রকার?
উত্তর: আইনের দৃষ্টিতে অপরাধ ৩ প্রকার। যথা- ১. লঘু অপরাধ, ২. গুরুতর অপরাধ ও ৩. রাষ্ট্রদোহী অপরাধ।
(ঘ) নৈরাজ্য কী?
উত্তর: সমাজের মূল্যবোধহীন অবস্থাকে (State of Normlessness) নৈরাজ্য বলে।
(ঙ) আসক্তি বলতে কী বোঝায়?
উত্তর: আসক্তি বলতে কোনো দ্রব্য বা জিনিসের প্রতি দুর্বল আকর্ষণ বা আগ্রহকে বোঝায়।
(চ) কিশোর অপরাধ সংশোধনালয় কোথায় অবস্থিত?
উত্তর: গাজীপুর জেলার টঙ্গিতে।
(ছ) সুপ্রিম কোর্টের বিভাগগুলো কী?
উত্তর: সুপ্রিম কোর্টের ২টি বিভাগ রয়েছে। যথা: হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ।
(জ) প্যারোল শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: প্যারোল শব্দটি সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন নগরীর Dr. S.G, Home ব্যবহার করেন।
(ঝ) সংঘবদ্ধ অপরাধ কী?
উত্তর: কোনো প্রতিষ্ঠিত শক্তিশালী সংগঠনের উদ্যোগে ও পরিচালনায় চক্রভিত্তিক যে অপরাধ হয় তাকে সংগঠিত বা সংঘবদ্ধ অপরাধ বলে।
(ঞ) রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবী কী?
উত্তর: রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবি হচ্ছে অ্যাটর্নিজেনারেল।
(ট) শাস্তি কী?
উত্তর: শাস্ত্রি হলো প্রতিকারমূলক যন্ত্রণাদায়ক বিধান বা দন্ডাদেশ।
(ঠ) বাংলাদেশের পুলিশ বাহিনীর গোয়েন্দা ইউনিটের নাম কী?
উত্তর: বাংলাদেশের পুলিশ বাহিনীর গোয়েন্দা ইউনিটের নাম হলো Detective Branch বা সংক্ষেপে DB।
(ক) “সামাজিক প্রপঞ্চ হিসেবে অপরাধ সম্পর্কিত জ্ঞানভাণ্ডার হচ্ছে অপরাধবিজ্ঞান।”-উক্তিটি কার?
উত্তর: বিশিষ্ট অপরাধ বিজ্ঞানী ই. সাদারল্যান্ড।
(খ) ‘Professional Criminals’ গ্রস্থের লেখক কে?
উত্তর: Professional Criminals’গ্রন্থের লেখক Thomas F. Bymes.
(গ) অপরাধ বিজ্ঞানের জনক কে?
উত্তর: অপরাধ বিজ্ঞানের জনক সিজার লম্বোসো (Cesare Lombroso) ।
(ঘ) Cyber Crime কী?
উত্তর: তথ্য প্রযুক্তি ও কৌশলকে কাজে লাগিয়ে যে অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হয় তাকে সাইবার (Cyber) অপরাধ বলে।
(ঙ) প্রবেশন বলতে তুমি কী বোঝ?
উত্তর: সংশোধনের উদ্দেশ্যে কোনো সাজাপ্রাপ্ত আসামিকে শতাধীনে মুক্তি প্রদান করাকে প্রবেশন বলে।
(চ) ভদ্রবেশি অপরাধ কী?
উত্তর: সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা যে অপরাধ করেন তাকে ভদ্রবেশি অপরাধ বলে।
(ছ) গণআচরণ কী?
উত্তর: জনগোষ্ঠীর সাদৃশ্যপূর্ণ অপেক্ষাকৃত পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী আচরণ হলো গণ আচরণ।
(জ) সামাজিক ব্যাধি কী?
উত্তর: অপরাধ যখন ব্যাধিতে পরিণত হয়ে পুরো সমাজকে আক্রান্ত করে তখন তাকে সামাজিক ব্যাধি বলা হয়। যেমনঘুষ, দুর্নীতি ইত্যাদি।
(ঝ) RAB-এর পূর্ণরূপ লিখ।
উত্তর: RAB-এর পূর্ণরূপ হলো Rapid Action Battalian.
(ঞ) ‘CID’-এর পূর্ণরূপলিখ।
উত্তর: ‘CID-এর পূর্ণরূপ হলো Cime Investigation Department.
(ট) Pillory কী?
উত্তর: পিলোরি হচ্ছে কাষ্ঠনির্মিত শাস্তিস্তম্ভ বিশেষ, এর মধ্যে দণ্ডিত ব্যক্তির মাথা ও হাত ঢুকিয়ে আটকে রাখার জন্য গর্ত থাকতো।
(ঠ) “Pręvention is better than cure”-এর অর্থ কী?
উত্তর: “Prèvention is better than cure”-এর অর্থ হলো প্রতিকারের চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা অনেক ভালো।
(ক) “Principles of Criminology” গ্রন্থের লেখক কে?
উত্তর: “Principles of Criminology” গ্রন্থের লেখক বিশিষ্ট অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ড।
(খ) অপরাধবিজ্ঞানের দৃষ্টবাদী দর্শন এর প্রধান পথিকৃৎ কে?
উত্তর: অপরাধবিজ্ঞানের দৃষ্টবাদী দর্শনের প্রধান পথিকৃৎ সিজার লম্রোসো (Cesare Lombroso) 1
(গ) দণ্ড বিধান কী?
উত্তর: দণ্ডবিধান হলো মূল আইন। দণ্ডবিধিতে সমস্ত অপরাধের কথা বলা হয়েছে এবং এগুলোর বিচার হয় আদালতে।
(ঘ) লম্রোসো অপরাধকে কয়টি শ্রেণিতে বিভক্ত করেছেন?
উত্তর: লম্রোসো অপরাধকে ৪টি শ্রেণিতে বিভক্ত করেছেন।
(ঙ) সাংস্কৃতিক বিচ্যুতি কী?
উত্তর: সাংস্কৃতিক রীতিনীতির মাপকাঠিতে যেসব কাজ বা আচরণ অনাকাঙ্ক্ষিত এবং অসমর্থিত তাই হলো সাংস্কৃতিক বিচ্যুতি।
(চ) প্রতীকি মিথক্রিয়াবাদ ধারণাটির প্রবক্তা কে?
উত্তর: প্রতীকী মিথস্ক্রিয়াবাদের প্রবক্তা হলেন জর্জ হার্বার্ট মিড।
(ছ) সংগঠিত বা সংঘবদ্ধ অপরাধের একটি উদাহরণ দাও।
উত্তয়: সংগঠিত বা সংঘবদ্ধ অপরাধের একটি উদাহরণ হলো মাদক ব্যবসা ও চোরাচালান।
(জ) মাদকাসক্তি কী?
উত্তর: মাদকাসক্তি বলতে ড্রাগ বা মাদকদ্রব্যের প্রতি প্রবল আকর্ষণ বা আগ্রহকে বোঝায়।
(ঝ) নৈরাজ্য কী?
উত্তর: সমাজের মূল্যবোধহীন অবস্থাকে (State of Normlessness) নৈরাজ্য বলে।
(ঞ) বাংলাদেশের পুলিশ বাহিনীর গোয়েন্দা ইউনিটের নাম কী?
উত্তর: বাংলাদেশের পুলিশ বাহিনীর গোয়েন্দা ইউনিটের নাম হলো Detective Branch বা সংক্ষেপে DB।
(ট) কারাগার কী?
উত্তর: কারাগার হচ্ছে কোনো জেলখানা বা স্থান যা স্থায়ী বা সাময়িকভাবে সরকারের সাধারণ বা বিশেষ আদেশে বন্দীদের আটক রাখবার জন্য ব্যবহৃত হয়।
(ঠ) বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কী?
উত্তর: বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট।
(ক) ‘Essay on Crime and Punishment’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Essay on’ Crime and Punishment’ গ্রন্থটির লেখক হলেন সিজার ব্যাসারিয়া।
(খ) অপরাধের সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে?
উত্তর: অপরাধের সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা হলো গ্যাবরিয়েল টার্ডে (Gabriel Tarde).
(গ) ভদ্রবেশী অপরাধ কী?
উত্তর: সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা যে অপরাধ করেন তাকে ভদ্রবেশী অপরাধ বলে।
(ঘ) সাদারল্যান্ডের মতে অপরাধের ধরনসমূহ কী কী?
উত্তর: সাদারল্যান্ডের মতে অপরাধের ধরনসমূহ হলো: ১. ব্যক্তি সংক্রান্ত অপরাধ; ২. সম্পত্তি সংক্রান্ত অপরাধ ও ৩. জনস্বার্থবিরোধী অপরাধ।
(ঙ) সামাজিক ব্যাধি কী?
উত্তর: অপরাধ যখন ব্যাধিতে পরিণত হয়ে পুরো সমাজকে আক্রান্ত করে তখন তাকে সামাজিক ব্যাধি বলা হয়। যেমনঘুষ, দুর্নীতি ইত্যাদি।
(চ) প্যারোল শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: প্যারোল, শব্দটি সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন নগরীর Dr. S.G. Home ব্যবহার করেন।
(ছ) ACSR-এর পূর্ণরূপ কী?
উত্তর: ACSR-এর পূর্ণরূপ হলো- The Association for Correction Social Reclamation.
(জ) রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবি কী?
উত্তর: রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবি হচ্ছে অ্যাটর্নি জেনারেল।
(ঝ) গণ আচরণ কী?
উত্তর: জনগোষ্ঠীর সাদৃশ্যপূর্ণ অপেক্ষাকৃত পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী আচরণ হলো গণ আচরণ।
(ঞ) শান্তি কী?
উত্তর: শাস্তি হলো প্রতিকারমূলক যন্ত্রণাদায়কবিধান বা দপ্তদেশ।
(ট) Pillory কী?
উত্তর: পিলোরি হচ্ছে কাষ্ঠনির্মিত শাস্তিস্তম্ভ বিশেষ, এর মধ্যে দণ্ডিত ব্যক্তির মাথা ও হাত ঢুকিয়ে আটকে রাখার জন্য গর্ত থাকতো।
(ঠ) বাংলাদেশের কোথায় রিমান্ড হোম অবস্থিত?
উত্তর: গাজীপুর জেলার টঙ্গিতে।
(ক) ‘Crime, Justice and correction’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Crime, Justice and correction’ গ্রন্থটির লেখক হলেন Paul W. Tappan.
(খ) ‘Criminology’ শব্দটি কোন শব্দ হতে উৎপত্তি হয়েছে?
উত্তর: ল্যাটিন শব্দ Crimino এবং গ্রিক শব্দ logos এর সমন্বয়ে Criminology শব্দটির উদ্ভব ঘটেছে।
(গ) অপরাধের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর: অপরাধের দু’টি বৈশিষ্ট্য হলো- ১. আইন লঙ্ঘনকারী কাজ ও ২. কর্তব্যে অবহেলা করা।
(ঘ) Sociopathyকী?
উত্তর : Sociopathy হলো একটি মানসিক স্বাস্থ্যের অবস্থা, যেখানে একজন ব্যক্তি ক্রমাগতভাবে সঠিক ও ভুলের প্রতি কোনো গুরুত্ব দেখায় না এবং অন্যের অধিকার ও অনুভূতিকে উপেক্ষা করে।
(ঙ) সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?
উত্তর: সুপ্রীম কোর্টের ২টি বিভাগ রয়েছে। যথা- হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ।
(চ) “সার্বভৌম কর্তৃপক্ষের আদেশই আইন” উক্তিটি কার?
উত্তর: “সার্বভৌম কর্তৃপক্ষের আদেশই আইন” উক্তিটিজন অস্টিনের।
(ছ) প্রতীকি মিথস্ক্রিয়াবাদ ধারণাটির প্রবক্তা কে?
উত্তর: প্রতীকী মিথস্ক্রিয়াবাদের প্রবক্তা হলেন জর্জ হার্বার্ট মিড।
(জ) নিয়ন্ত্রণমূলক মতবাদের প্রবক্তা কে?
উত্তর: নিয়ন্ত্রণমূলক মতবাদের প্রবক্তা হলেন Travis Hirschi.
(ঝ) IGP-এর পূর্ণরূপ কী?
উত্তর: IGP-এর পূর্ণরূপ হলো Inspector General of Police.
(ঞ) বেনিফিট অব ক্লারজি কী?
উত্তর: বেনিফিট অব ক্লারজি হলো ধর্মনিরপেক্ষ আদালতে ফৌজদারি বিচার থেকে খ্রিষ্টান ধর্মযাজকদের অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া বিশেষ।
(ট) অপরাধ নিয়ন্ত্রণের দুটি প্রতিষ্ঠানের নাম লেখ।
উত্তর: ধর্ম ও রাষ্ট্র।
(ঠ) CID-এর পূর্ণরূপ কী?
উত্তর: ‘CID’-এর পূর্ণরূপ হলো Crime Investigation Department.
(ক) “অপরাধ হচ্ছে এমন একটি কাজ যা আইনের মাধ্যমে কোনো রাজনৈতিক কর্তৃপক্ষকে নিষিদ্ধ করে”- উক্তিটি কার?
উত্তর: উক্তিটি রবার্টসনের (Robertson)।
(খ) ‘Professional Criminal’s’ গ্রস্থের লেখক কে?
উত্তর: ‘Professional Criminals’গ্রন্থের লেখক Thomas F. Bymes.
(গ) অপরাধের জৈবিক কারণ সম্পর্কিত মতবাদের প্রবক্তা কে?
উত্তর: অপরাধের জৈবিক কারণ সম্পর্কিত মতবাদের প্রবক্তা
হলেন সিজার লম্রোসো।
(ঘ) শেয়ার বাজারের দুর্নীতি কোন ধরনের অপরাধ?
উত্তর: শেয়ার বাজারের দুনীতিকে কর্পোরেট অপরাধ বলে।
(ঙ) গণ আচরণ কী?
উত্তর: জনগোষ্ঠীর সাদৃশ্যপূর্ণ অপেক্ষাকৃত পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী আচরণ হলো গণ আচরণ।
(চ) ‘বিশেষ ক্ষমতা আইন’ কত সালে প্রণীত হয়?
উত্তর: ‘বিশেষ ক্ষমতা আইন’ ১৯৭৪ সালে প্রণীত হয়।
(ছ) সুপ্রীম কোর্টের বিভাগগুলোর নাম লেখ।
উত্তর: সুপ্রিম কোর্টের ২টি বিভাগ রয়েছে। যথা: হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ।
(জ) ACSR-এর পূর্ণরূপ কী?
উত্তর: ACSR-এর পূর্ণরূপ হলো- The Association for Correction Social Reclamation.
(ঝ) ‘আন্তর্জাতিক আইন’ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: ১৭৮০ সালে জেরেমি বেন্থাম।
(ঞ) অপরাধ দমনে গণমাধ্যমের ভূমিকার কথা প্রথম কে তুলে ধরেন?
উত্তর: অপরাধ দমনে গণমাধ্যমের ভূমিকার কথা প্রথম তুলে ধরেন অপরাধবিজ্ঞানী ফেরি (Ferri) ১৮৯২ সালে।
(ট) বাংলাদেশে আধুনিক পুলিশ ব্যবস্থার সূচনা ঘটে কখন?
উত্তর: ১৯৭৬ সালে মেট্রোপলিটন অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশে আধুনিক পুলিশ ব্যবস্থার সূত্রপাত ঘটে।
(ঠ) ‘দণ্ডবিধান’ কী?
উত্তর: দণ্ডবিধান হলো মূল আইন। দণ্ডবিধিতে সমস্ত অপরাধের কথা বলা হয়েছে এবং এগুলোর বিচার হয় আদালতে।
খ – বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ⮟
- অপরাধ কি? জাবি. ২০১৪ ২০১৭
- অপরাধ বিজ্ঞান বলতে কী বোঝায়? জাবি. ২০১৩ ২০১৯ ২০২১
- অপরাধ বিজ্ঞানের পরিধি আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৫
- অপরাধ বিজ্ঞানের প্রকৃতি উল্লেখ কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০২০ ২০২৩
- বিচ্যুতির সংজ্ঞা দাও। জাবি. ২০১৪ ২০১৭
- বিচ্যুতিমূলক আচরণের বৈশিষ্ট্য উল্লেখ কর। জাবি. ২০১৫ ২০১৬ ২০২১
- অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য লেখ। জাবি. ২০১৩ ১৫ ১৬ ১৮ ২০ ২২
- সংক্ষেপে অপরাধ পরিসংখ্যানের বৈশিষ্ট্য আলোচনা কর। জাবি. ২০১৫
- অপরাধ পরিমাপের বিশ্লেষণমূলক পদ্ধতি কী? জাবি. ২০২১
- সামাজিক ব্যাধি বলতে কী বোঝায়? জাবি. ২০২৩
- দৃষ্টবাদী মতবাদ বলতে কী বুঝ? জাবি. ২০১৭ ২০১৯
- অপরাধের দৃষ্টবাদী মতবাদ বলতে কি বোঝায়? জাবি. ২০১৫
- ‘সামাজিক পছন্দ’ তত্ত্বটি আলোচনা কর। জাবি. ২০১৪ ২০২০
- নৈরাজ্য কী?
অথবা, ‘Anomic কি? জাবি. ২০১৩ ২০১৫ ২০১৯ - বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২০ ২০২২
- প্রতীকী মিথক্রিয়াবাদ কাকে বলে? জাবি. ২০২৩
- কিশোর অপরাধের সংজ্ঞা দাও। জাবি. ২০১৫ ২০১৬ ২০২০
- কিশোর অপরাধের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। জাবি. ২০১৭ ২০১৯
- অদ্রবেশী অপরাধ’ কাকে বলে? জাবি. ২০১৩ ২০১৫ ২০১৯
- অদ্রবেশী অপরাধের বিভিন্ন ধরন আলোচনা কর। জাবি. ২০২২
- রাজনৈতিক অপরাধের প্রধান বৈশিষ্টাগুলো উল্লেখ কর। জাবি. ২০১৫ ২০১৬ ২০১৮ ২০১৯ ২০২১
- কর্পোরেট অপরাধ ক জাবি. ২০২০
- অভ্যাসগত অপরাধ ও কর্পোরেট অপরাধের সংজ্ঞা দাও। জাবি. ২০১৫
- অদ্রবেশী অপরাধের বৈশিষ্ট্য উল্লেখ কর। জাবি. ২০১৫ ২০১৭ ২০২৩
- নারীর বিরুদ্ধে অপরাধ কী? জাবি. ২০২৩
- মাদকাসক্তি কী? জাবি. ২০১৪ ২০১৯
- নারীর বিরুদ্ধে সহিংসতা বলতে কি বুঝ?
- সাইবার অপরাধ ব্যাখ্যা কর। জাবি. ২০১৬ ২০২১
- সাইবার অপরাধ প্রতিরোধের উপায়গুলো লিখ। জাবি. ২০১৫
- কিশোর আদালত বলতে কী বোঝায়? জাবি. ২০১৩ ৩০১৫ ২০২১
- কিশোর আদালতেরবৈশিষ্ট্যসমূহ লিখ।
- সমাজ ও আইনের সম্পর্ক দেখাও। জাবি. ২০২০
- ফৌজদারী আদালত ও দেওয়ানী আদালতের মধ্যে পার্থক্য নিরূপণ কর। জাবি. ২০২৩
- প্যারোল কি? জাবি. ২০১৫ ২০১৬
- প্রবেশনের শর্তগুলো লিখ। জাবি. ২০২০
- প্রবেশনের সুবিধা ও অসুবিধাসমূহ উল্লেখ.কর। জাবি. ২০২২
- শাস্তির সংজ্ঞা দাও। জাবি. ২০১৩ ২০১৯
- সংক্ষেপে শাস্তির প্রকৃতি আলোচনা কর। জাবি. ২০১৩ ২০১৯
- শাস্তির প্রকারভেদ লিখ। জাবি. ২০১৮
- শাস্তির উদ্দেশ্যসমূহ কী? জাবি. ২০২২
- কারাগার ব্যবস্থাপনা বলতে কী বুঝ? জাবি. ২০১৬ ২০১৮
- অপরাধীদের পুনর্বাসনে কারাগারের ভূমিকা আলোচনা কর। জাবি. ২০২২
- সংশোধনমূলক কার্যক্রম কী? জাবি. ২০১৮
- প্যারোল কর্মকর্তার কাজ উল্লেখ কর। জাবি. ২০২৩
- অপরাধ প্রতিরোধে ধর্মের ভূমিকা উল্লেখ কর। জাবি. ২০১৬ ২০২১
- অপরাধ দমনে রাষ্ট্রের ভূমিকা আলোচনা কর। জাবি. ২০১৯
- অপরাধ প্রতিরোধে গণমানুষের ভূমিকা সংক্ষেপে আলোচনা কর। জাবি. ২০১৫ ২০২১
- ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা শ্রেয়’-ব্যাখ্যা কর। জাবি. ২০১৫ ২০১৭
- অপরাধ প্রতিরোধে আইনের ভূমিকা উল্লেখ কর। জাবি. ২০১৪ ২০১৭
- পুলিশের আধুনিকীকরণ বলতে কী বোঝ? জাবি. ২০২৩
গ – বিভাগ: রচনামূলক প্রশ্না উত্তর ⮟
- অপরাধের সংজ্ঞা দাও। অপরাধের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে তুলে ধর। জাবি. ২০১৪ ২০২০
- অপরাধবিজ্ঞানের সংজ্ঞা দাও। অপরাধবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর। জাবি. ২০২২
- অপরাধ বিজ্ঞানের সাথে সামাজিক বিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।
- “অপরাধ ও সামাজিক প্রপঞ্চের অধ্যয়নই হচ্ছে অপরাধবিজ্ঞান” -ই.এইচ. সাদারল্যান্ডের উক্তিটি ব্যাখ্যা কর। জাবি. ২০১৩ ২০১৫ ২০২০
- অপরাধ বিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনাকর। জাবি. ২০১৬ ২০১৮ ২০২৩
- ‘বিচ্যুতি ও অপরাধ সমাজবিজ্ঞানের’ পরিধি আলোচনা কর। জাবি. ২০১৭ ২০১৯ ২০২১
- অপরাধের বিভিন্ন ধরন আলোচনা কর। জাবি. ২০১৩
- অপরাধের সংজ্ঞা দাও। অপরাধের কারণ আলোচনা কর। জাবি. ২০১০
- অপরাধবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিসমূহ বিশ্লেষণ কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৭ ২০১৯ ২০২১ ২০২৩
- অপরাধ সংক্রান্ত মার্টনের তত্ত্বটি আলোচনা কর। জাবি. ২০১০
- নৈরাজ্য ও অপরাধ সম্পর্কে ডুর্থেইমের মতবাদ ধারণাটি বিশ্লেষণ কর। জাবি. ২০১৪
- লম্রোসোর অপরাধের জৈবিক তত্ত্বটি পর্যালোচনা কর। জাবি. ২০২১
- বিচ্যুতি ও অপরাধ সংক্রান্ত অধ্যাপক গিলিনের সামাজিক মিথস্ক্রিয়া তত্ত্বটি আলোচনা কর।
- অপরাধ সংক্রান্ত লেবেলিং তত্ত্বটি আলোচনা কর। জাবি. ২০২০ ২০২২
- অপরাধের কারণ হিসেবে সিজার লম্বোসোর তত্ত্বটি ব্যাখ্যা কর। জাবি. ২০১৩ ২০১৫ ২০১৭ ২০১৯ ২০২২ ২০২৩
- কিশোর অপরাধ কি? অপরাধ ও কিশোর অপরাধের মধ্যে পার্থক্য বর্ণনা কর। জাবি. ২০১৩ ২০১৫
- বাংলাদেশের যুবসমাজের অপরাধ প্রবণতার প্রকৃতি বিশ্লেষণ কর। জাবি. ২০২১
- বাংলাদেশে ভদ্রবেশী অপরাধ সংঘটনের কারণগুলো আলোচনা কর। জাবি. ২০১৫ ২০২০
- ভদ্রবেশি অপরাধ বিকাশের কারণ ও প্রতিকারের উপায়সমূহ আলোচনা কর। জাবি. ২০১৯
- বাংলাদেশে কিশোর অপরাধের কারণ এবং প্রতিকার আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৮
- বাংলাদেশে অপরাধ প্রবণতার সাতিক ধারা আলোচনা কর। জাবি. ২০১৩ ২০১৫ ২০১৯ ২০২১
- সাম্প্রতিক বাংলাদেশে কিশোর অপরাধের পরিবর্তিত রূপ মূল্যায়ন কর। জাবি. ২০২৩
- বাংলাদেশের রাজনৈতিক অপরাধের প্রকৃতি ও ধরন আলোচনা কর। জাবি. ২০২৩
- অপরাধজনিত পেশা হিসেবে মাদকাসক্তির প্রভাব আলোচনা কর। জাবি. ২০১৭
- নারী নির্যাতন বলতে কী বুঝ? এর ধরনসমূহ কী কী?
- বাংলাদেশে নারীর বিরুদ্ধে সহিংসতা সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০২০
- সাইবার অপরাধ বলতে কী বুঝায়? বাংলাদেশে সাইবার অপরাধ বৃদ্ধির কারণসমূহ আলোচনা কর। জাবি. ২০২২
- অপরাধ আইন কী? অপরাধ আইনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮ ২০২০ ২০২২
- অপরাধ আইনের গুরুত্ব বর্ণনা কর।
- অপরাধ আইন কি? বাংলাদেশের আইন ব্যবস্থার মূল্যায়ন কর।
- বাংলাদেশের অপরাধ নিয়ন্ত্রণে আদালতের ভূমিকা ব্যাখ্যাকর। জাবি. ২০১৩ ২০১৭ ২০১৯ ২০২১
- প্রবেশনের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৮
- শাস্তির উদ্দেশ্য ও সীমাবদ্ধতা পর্যালোচনা কর। জাবি. ২০১৬
- বাংলাদেশের কারা ব্যবস্থার বাস্তব-চিত্র আলোচনা কর। জাবি. ২০২০
- প্রবেশন ও প্যারোলের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যসমূহ বর্ণনা কর। জাবি. ২০১৩ ২০১৫ ২০১৭ ২০১৮ ২০২১
- “সমাজের মধ্যে অপরাধীদের শাস্তি ও পুনর্বাসন উভয়ই প্রয়োজন।” তুমি কি এ বক্তব্যের সাথে একমত পোষণ কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তিদাও।
- বাংলাদেশে কারা ব্যবস্থা এবং কারা ব্যবস্থাপনার শাস্তি সম্পর্কে আলোচনা কর। জাবি. ২০২৩
- গুরুদণ্ড কী? আধুনিক বিশ্বে মৃত্যুদণ্ড প্রত্যয়টি কেন বিশাল বিতর্কের সৃষ্টি করেছে? আলোচনা কর। জাবি. ২০১৫ ২০১৮ ২০২৩
- অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকা আলোচনা কর।
- অপরাধ প্রতিরোধে গণমাধ্যম কীভাবে ভূমিকা রাখতে পারে? জাবি. ২০১৮ ২০২০
- বাংলাদেশে অপরাধ প্রতিরোধে সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহের ভূমিকা আলোচনা কর। জাবি. ২০১৬ ২০২২
- অপরাধ প্রতিরোধে বিদ্যালয় এবং পরিবার কীভাবে ভূমিকা রাখতে পারে? ব্যাখ্যা কর। জাবি. ২০১৯
- “পুলিশ জনগণের বন্ধু”- বাংলাদেশের প্রেক্ষিতে উক্তিটি বিশ্লেষণ কর। জাবি. ২০১৪ ২০১৬ ২০১৯ ২০২১
- পুলিশের কার্যাবলি কী? পুলিশের আধুনিকীকরণে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপসমূহ আলোচনা কর। জাবি. ২০২২
- অপরাধ দমনের সফল কৌশলসমূহলিখ। জাবি. ২০১৭ ২০১৮ ২০২২
- বাংলাদেশে পুলিশ প্রশাসনের সাথে দুর্নীতির সম্পর্ক দেখাও। জাবি. ২০২৩

